general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সমগ্র যুদ্ধক্ষেত্রকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়?
Correct Answer:
খ: ৬৪ টি
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সমগ্র যুদ্ধক্ষেত্রকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর ৬৪ টি ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়। পরিচালনার জন্য ১১ এপ্রিল, ১৯৭১ সালে সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব - সেক্টরে ভাগ করা হয়। উল্লেখ্য, ১১ টি সেক্টরে মোট সেক্টরে কমান্ডার ছিলেন ১৭ জন।
RT-PRC এর পূর্ণরূপ কী?
Correct Answer:
গ: Reverse Transcription Polymerase Chain Reaction
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
Correct Answer:
খ: ২ বছর
Explanation:
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য? সঠিক উত্তর ২ বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৫। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া আর চীন স্থায়ী সদস্য। আর প্রতি বছরে ৫টি করে দেশকে পরবর্তী ২ বছর মেয়াদের জন্য অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
ISBN is related to --
Correct Answer:
A: Books and publications
ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি?
Correct Answer:
ঘ: উপরের সবগুলো
Explanation:
ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি? সঠিক উত্তর উপরের সবগুলো সেবার ধরন অনুসারে Cloud Computing কে তিনভাগে ভাগ করা যায়ঃক. অবকাঠামোগত সেবা বা Infrastructure as a Services – IaaS: ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ এবং অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়; যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার চালাতে পারেন।খ. প্ল্যাটফর্মভিত্তিক সেবা বা Platform as a Service PaaS: এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে। অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।গ. সফটওয়্যার সেবা বা Software application as a Services SaaS: এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন।
মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ইতালি
Explanation:
মার্বেল কোন দেশে পর্যাপ্ত পাওয়া যায়? সঠিক উত্তর ইতালি মার্বেল সারা বিশ্বে পাওয়া যাবে, কিন্তু যে চারটি দেশে এটি সবচেয়ে বেশি প্রচলিত সেগুলি হল ইতালি, স্পেন, ভারত এবং চীন। সবচেয়ে মর্যাদাপূর্ণ বিখ্যাত সাদা মার্বেল এসেছে কারারা, ইতালি থেকে।
মহামান্য হাইকোর্টকে মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে ক্ষমতা দেয়া হয়েছে?
Correct Answer:
ক: ১০২
Explanation:
মহামান্য হাইকোর্টকে মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের কোন অনুচ্ছেদে ক্ষমতা দেয়া হয়েছে? সঠিক উত্তর ১০২ সংবিধানের চতুর্থ পরিচ্ছেদের ১০২ অনুচ্ছেদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে মৌলিক অধিকার বলবৎ করার এখতিয়ার দিয়েছে।
ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
Correct Answer:
ক: এল সালভেদর
Explanation:
ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? সঠিক উত্তর এল সালভেদর এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে একটি বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত মঙ্গলবার এল সালভেদরের কংগ্রেসে এক ভোটাভুটিতে বিটকয়েনকে আনুষ্ঠানিক মুদ্রার এই স্বীকৃতি দেয়া হয়। এর ফলে আগামী ৯০ দিনের মধ্যে মার্কিন ডলারের পাশাপাশি বিটকয়েন দেশটিতে একটি বৈধ মুদ্রা হিসেবে লেনদেন করা যাবে। এল সালভেদরের এই নতুন আইনের ফলে দেশটির সব আর্থিক লেন - দেনে এখন বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করতে হবে, তবে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের বিটকয়েনে লেন - দেনের প্রযুক্তি নেই তারা ছাড়া। প্রেসিডেন্ট নাইব বুকেলে বলেছেন এল সালভেদরের যেসব মানুষ প্রবাসে থাকেন এবং দেশে অর্থ পাঠান, তাদের পক্ষে এখন কাজটা অনেক সহজ হবে। এল সালভেদরের বহু মানুষ তাদের প্রবাসে থাকা আত্মীয় - স্বজনের পাঠানো রেমিটেন্স বা অর্থের উপর নির্ভরশীল। দেশটির জিডিপির প্রায় ২০ শতাংশ আসে রেমিটেন্স থেকে। এল সালভাদরের প্রায় ২০ লাখ মানুষ বিদেশে থাকেন। কিন্তু মাতৃভূমির সঙ্গে তাদের রয়েছে বেশ ঘনিষ্ঠ যোগাযোগ, বছরে তারা দেশে পাঠান প্রায় চার বিলিয়ন বা চারশো কোটি মার্কিন ডলার।
বিশ্বশান্তি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভুুষিত করে?
Correct Answer:
খ: জুলিও ও কুরি পদক
Explanation:
বিশ্বশান্তি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভুুষিত করে? সঠিক উত্তর জুলিও ও কুরি পদক বিশ্বশান্তি পরিষদ কর্তৃক ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও কুরির স্মরণে জুলি ও কেরি পুরষ্কার প্রদান করা হয়।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ পুরুষ্কার লাভ করেন। বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও'র পচেষ্টায় ১৯৪৯ সালে গড়ে ওঠে বিশ্ব শান্তি পরিষদ। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর তার সম্মানেই বিশ্ব শান্তি পরিষদ। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর তার সম্মানেই বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক শান্তির জন্য 'জুলিও কুরি' পুরষ্কার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির জন্য 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১০ অক্টোবর ১৯৭২ ।
বর্তমানে বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
Correct Answer:
খ: ভেনেজুয়েলা
Explanation:
বর্তমানে বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? সঠিক উত্তর ভেনেজুয়েলা মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। রাজনৈতিকভাবেও সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক সূচক হচ্ছে এই মূল্যস্ফীতি। কেননা, মূল্যস্তর বেড়ে গেলে মানুষের জীবনযাত্রার মান খারাপ হয়। মানুষের মধ্যে অসন্তোষ বাড়ে। তাই সব সরকারেরই অর্থনৈতিক লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু শেষ পর্যন্ত সব সরকার সফল হয় না। অর্থনৈতিক পরিস্থিতিকে সামাল দিতে পারে না। প্রথম বিশ্বযুদ্ধের পরে অতি মূল্যস্ফীতি জার্মানির অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল। আর এই সময়ে দীর্ঘ বছর ধরে অতি মূল্যস্ফীতির টানা উদাহরণ হচ্ছে জিম্বাবুয়ে। আক্ষরিক অর্থেই দেশটির নাগরিকদের বস্তা ভরে টাকা নিয়ে বাজারে গিয়ে ব্যাগভর্তি বাজার নিয়ে আসতে হয়েছে। তবে এখন লাগামছাড়া মূল্যস্ফীতির দেশ হচ্ছে ভেনেজুয়েলা। তেলসমৃদ্ধ একটি দেশ কেবল ভুল নীতি ও অব্যবস্থাপনা কোথায় যেতে পারে, তার বড় উদাহরণ দেশটি। দেখা যাক কোন দশটি দেশ মূল্যস্ফীতিতে সবার ওপরে আছে। বলে রাখা ভালো বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখন ৬.০৫ শতাংশ। ১. ভেনেজুয়েলা ৩৯১১৩.৮০% ২. জিম্বাবুয়ে ৪৮০.৭০% ৩. দক্ষিণ সুদান ১৭০.৫০% ৪. সুদান ৫৭.৭০% ৫. আর্জেন্টিনা ৫১.৪০% ৬. লাইবেরিয়া ৩০.৯০% ৭. ইরান ২৭.০০% ৮. ইথিওপিয়া ২০.৮০% ৯. হাইতি ১৯.৫০% ১০. অ্যাঙ্গোলা ১৬.৩২%
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
Correct Answer:
ঘ: নয় বছর
Explanation:
আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন? সঠিক উত্তর নয় বছর আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নয় বছরের জন্য নির্বাচিত হন এবং ১৫ জন বিচারক থাকেন। প্রত্যেকে ৯ বছরের জন্য নির্বাচিত হন।
২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি?
Correct Answer:
ক: ভারত
Explanation:
২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি? সঠিক উত্তর ভারত এই নিয়ে অষ্টমবারের মত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হল ভারত। এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ১৯২টি ভোটের মধ্যে ১৮৪টি ভোট পেয়ে এবার সদস্য হিসেবে নির্বাচিত হয় দেশটি।
What is the name of the Central Bank of
Correct Answer:
C: Bank of England
১৬ ডিসেম্বর, ১৯৭১ এ ঢাকার রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন?
Correct Answer:
গ: জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজী
Explanation:
১৬ ডিসেম্বর, ১৯৭১ এ ঢাকার রেসকোর্সে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন? সঠিক উত্তর জেনারেল জগজিৎ সিং অরোরা ও জেনারেল নিয়াজী মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তের সাক্ষ্য সেই টেবিলটির ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রমনা রেসকোর্স ময়দানে কারা, কিভাবে এনে দিল তারও একটি ইতিহাস আছে, যা অনেকেরই অজানা। ১৬ ডিসেম্বর ১৯৭১ ॥ আত্মসমর্পণের দলিলে সই করেন পাকিস্তানী বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লে. জেনারেল এ এ কে নিয়াজী।
বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে?
Correct Answer:
খ: ৬টি
Explanation:
বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে সমগ্র দেশকে মোট কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে? সঠিক উত্তর ৬টি বাংলাদেশে ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ তে সমগ্র দেশকে মোট ৬টি হটস্পটে বিভক্ত করা হয়েছে। হটস্পটগুলো হচ্ছে:১। উপকূলীয় অঞ্চল, ২ ।বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল,৩। হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, ৪। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, ৫। নদী ও মোহনা অঞ্চল এবং ৬। নগরাঞ্চল ।
ছয়দফা দাবী পেশ করা হয়-
Correct Answer:
খ: ১৯৬৬ সালে
Explanation:
ছয়দফা দাবী পেশ করা হয়- সঠিক উত্তর ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন।
সোশ্যাল নেটওয়ার্কিং প্লার্টফর্ম টুইটার কত সালে তৈরি হয়?
Correct Answer:
ক: ২০০৬
Explanation:
সোশ্যাল নেটওয়ার্কিং প্লার্টফর্ম টুইটার কত সালে তৈরি হয়? সঠিক উত্তর ২০০৬ ফেসবুক প্রতিষ্ঠিত হয়২০০৪ সালে। টুইটার প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃকপ্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কত নং তফসিলে আছে?
Correct Answer:
গ: ৬ষ্ঠ
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃকপ্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কত নং তফসিলে আছে? সঠিক উত্তর ৬ষ্ঠ বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ বাংলাদেশের সংবিধানের ৭টি তফসিল – প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিল – রাষ্ট্রপতি নির্বাচন। তৃতীয় তফসিল - শপথ ঘোষণা। চতুর্থ তফসিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা। পঞ্চম তফসিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল - ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল - ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।
কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভক্ত?
Correct Answer:
গ: সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
Explanation:
কোন ক্যাটাগরিতে বাংলাদেশ বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভক্ত? সঠিক উত্তর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই নিয়ে অষ্টমবারের মত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হল ভারত। এশিয়া - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ১৯২টি ভোটের মধ্যে ১৮৪টি ভোট পেয়ে এবার সদস্য হিসেবে নির্বাচিত হয় দেশটি।
বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?
Correct Answer:
ক: উত্তর
Explanation:
বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ? সঠিক উত্তর উত্তর সমগ্র রাজশাহী বিভাগ ছিল বরেন্দ্র অঞ্চল অর্থাৎ উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল ছিল এর অন্তর্ভুক্ত।
বাংলাদেশে কত শ্রেণির ব্যাংক রয়েছে?
Correct Answer:
খ: ২ শ্রেণি
Explanation:
বাংলাদেশে কত শ্রেণির ব্যাংক রয়েছে? সঠিক উত্তর ২ শ্রেণি বাংলাদেশের ব্যাংকসমূহের তালিকা হচ্ছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে এমন ব্যাংকসমূহের একটি তালিকা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের ব্যাংকসমূহকে মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে; তালিকাভুক্ত ও অ - তালিকাভুক্ত ব্যাংক। ৬টি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক, ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ৩টি বিশেষায়িত ব্যাংক ও ৯টি বিদেশি ব্যাংকসহ বাংলাদেশে মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৬১টি এবং অ - তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা ৫টি।প্রথম দেশ হিসেবে বাংলাদেশই সামাজিক ব্যবসার ধারণায় প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক নামক ক্ষুদ্রঋণ সেবাদাতা প্রতিষ্ঠান, যা একটি বিশেষায়িত অ - তালিকাভুক্ত ব্যাংক হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
Where is Bangladesh Rice Research Institute located?
Correct Answer:
A: Gazipur
২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
Correct Answer:
গ: বাংলাদেশ
Explanation:
২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়? সঠিক উত্তর বাংলাদেশ অ্যাম্বেসেডর রাবাব ফাতিমা UN Peacebuilding Commission এর চেয়ার নির্বাচিত হন।
‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ কোন ইনস্টিটিউটের ক্যাম্পাসে স্থাপিত হবে?
Correct Answer:
ক: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
Explanation:
‘বঙ্গবন্ধু-পিয়ারে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র’ কোন ইনস্টিটিউটের ক্যাম্পাসে স্থাপিত হবে? সঠিক উত্তর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র' স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ক্যাম্পাসে বাংলাদেশ ও কানাডা এ দু'দেশে জাতির পিতার নামে বিশ্বমানের একটি কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন হতে যাচ্ছে।
বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: মৌলভীবাজার
Explanation:
বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? সঠিক উত্তর মৌলভীবাজার বাংলাদেশের মৌলভীবাজার জেলায় সর্বাধিক চা বাগান রয়েছে। বাংলাদেশ চা বোর্ড এর তথ্য অনুসারে মৌলভীবাজারে ৯০ টি চা বাগান রয়েছে। দ্বিতীয় সর্বাধিক চা বাগান রয়েছে হবিগঞ্জে, ২৩ টি। সিলেটে ২০টি চা বাগান রয়েছে। সুনামগঞ্জে কোনো চা বাগান নেই।
ই-গভর্নেল এর উদ্দেশ্যে-
Correct Answer:
ঘ: সব কয়টি
Explanation:
ই-গভর্নেল এর উদ্দেশ্যে- সঠিক উত্তর সব কয়টি ই - গভর্নেন্সের মূল লক্ষ্য হচ্ছে প্রযুক্তিকে সমাজের বৃহত্তর কল্যাণে ব্যবহার করা। কিন্তু, মনে রাখা দরকার যে, প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার না করলে এটি সমাজের কল্যাণের চেয়ে অমঙ্গলই ডেকে আনে। এর অপব্যবহার প্রতিরোধ করার জন্য সব দেশের সরকারই বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে।
’মুক্তির গান’ এর নির্মাতা কে?
Correct Answer:
ঘ: তারেক মাসুদ
Explanation:
’মুক্তির গান’ এর নির্মাতা কে? সঠিক উত্তর তারেক মাসুদ মুক্তির গান তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র।
কোন দেশ থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়?
Correct Answer:
খ: তিউনিশিয়া
Explanation:
কোন দেশ থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়? সঠিক উত্তর তিউনিশিয়া তিউনিশিয়া থেকে ‘আরব বসন্ত’ এর সূচনা হয়। তারেক আল-তায়েব মোহামেদ বুয়াজিজি (আরবি: محمد البوعزيزي; ২৯ মার্চ ১৯৮৪ - ৪ জানুয়ারি ২০১১) তিউনিসিয়ার একজন তরুন ছিলেন। যিনি নিদারুণ অর্থনৈতিক সঙ্কট আর পুলিশি অত্যাচারে জর্জরিত হয়ে নিজেই নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেন। তার আত্মাহুতির মধ্য দিয়ে ২০১০ সালের ১৮ ডিসেম্বর আরব বসন্ত শুরু হয়।
Who is the Chairman of the Executive Committee of the National Economic Council?
Correct Answer:
B: Prime Minister
বিশ্বের কোন দেশ সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে?
Correct Answer:
ঘ: অস্ট্রেলিয়া
Explanation:
বিশ্বের কোন দেশ সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে? সঠিক উত্তর অস্ট্রেলিয়া আলোচনা - সমালোচনার মুখে জাতীয় সংগীতে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গতকাল দেশটির জাতীয় সংগীতে পরিবর্তন আনার ঘোষণা দেন।
বাংলাদেশের জাতীয় বাজেট ২০২১ -২২ এ মোট ব্যয় ধরা হয়েছে-
Correct Answer:
গ: ৬,০৩,৬৮১ কোটি টাকা
Explanation:
বাংলাদেশের জাতীয় বাজেট ২০২১ -২২ এ মোট ব্যয় ধরা হয়েছে- সঠিক উত্তর ৬,০৩,৬৮১ কোটি টাকা ২০২২-২৩ অর্থবছরের বাজেট ৬,৭৮, ০৬৪ কোটি টাকা
‘House of Lords' এবং ‘House of Commons' কোন দেশের পার্লামেন্ট ?
Correct Answer:
ক: যুক্তরাজ্য
Explanation:
‘House of Lords' এবং ‘House of Commons' কোন দেশের পার্লামেন্ট ? সঠিক উত্তর যুক্তরাজ্য যুক্তরাজ্যের আইনসভার নাম পার্লামেন্ট। নিম্নকক্ষ হাউস অব কমন্স যার সদস্য সংখ্যা ৬৫০ এবং উচ্চকক্ষ হাউস অব লর্ডস যার সদস্য সংখ্যা ৭৮০।
কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
Correct Answer:
গ: ২০১৪
Explanation:
কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? সঠিক উত্তর ২০১৪ ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করার মাধ্যমে জি-৮ থেকে বিতাড়িত হয়।
হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর?
Correct Answer:
ঘ: জার্মানি
Explanation:
হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর? সঠিক উত্তর জার্মানি হামবুর্গের বন্দর (জার্মান: হ্যামবার্গার হাফেন) জার্মানির হামবুর্গ শহরে এলবে নদীর তীরবর্তী একটি সমুদ্র বন্দর।
বাংলাদেশে কত প্রকারের স্থানীয় সরকার প্রতিষ্ঠান রয়েছে?
Correct Answer:
খ: ৫ প্রকারের
কসমিক ইয়ার’-
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
কসমিক ইয়ার’- সঠিক উত্তর কোনটিই নয় সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সিকে পুরো একবার ঘুরে আসতে যে সময় নেয় সে সময়টিকেই একটি কসমিক ইয়ার (Cosmic Year) বলা হয়। এটি গ্যালাকটিক ইয়ার নামেও পরিচিত। এ সময়সীমা হচ্ছে পৃথিবীর হিসেবে প্রায় মিলিয়ন ( কোটি লক্ষ) বছরের মত।
ছয় দফার কয়টি দফা অর্থনীতি সংশ্লিষ্ট?
Correct Answer:
গ: ৩টি
Explanation:
ছয় দফার কয়টি দফা অর্থনীতি সংশ্লিষ্ট? সঠিক উত্তর ৩টি ১৯৬৬ সালের ছয় দফা দাবিসমূহ প্রস্তাব - ১ : শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি: লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে; প্রস্তাব - ২ : কেন্দ্রীয় সরকারের ক্ষমতা: কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের ক্ষমতা কেবল মাত্র দু'টি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে - যথা, দেশরক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গ - রাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। প্রস্তাব - ৩ : মুদ্রা বা অর্থ - সম্বন্ধীয় ক্ষমতা: মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দু'টির যে কোন একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারেঃ - (ক) সমগ্র দেশের জন্যে দু'টি পৃথক, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। অথবা (খ) বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্যে কেবল মাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব - পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থবিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। প্রস্তাব - ৪ : রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা: ফেডারেশনের অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না। তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গ - রাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলির সবরকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে। প্রস্তাব - ৫ : বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা: (ক) ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে। (খ) বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির এখতিয়ারাধীন থাকবে। (গ) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোন হারে অঙ্গরাষ্ট্রগুলিই মিটাবে। (ঘ) অঙ্গ - রাষ্ট্রগুলির মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোন রকম বাধা - নিষেধ থাকবে না। (ঙ) শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্ব - স্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। প্রস্তাব - ৬ : আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা: আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গ - রাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে।
বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি কী দ্বারা চালিত?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রটি কী দ্বারা চালিত? সঠিক উত্তর কয়লা পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে এটি বাংলাদেশে সর্ববৃহৎ কেন্দ্র। বাংলাদেশের এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫ হাজার মেগাওয়াটের বেশি।
কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
Correct Answer:
খ: বলিভিয়া
Explanation:
কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? সঠিক উত্তর বলিভিয়া বলিভিয়া ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়। বাকী তিনটি দেশের সাথেই ভেনিজুয়েলার সীমানা রয়েছে।
What color does Yellow and Green make?
Correct Answer:
A: Lime
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
Correct Answer:
ঘ: যুক্তরাষ্ট্র
Explanation:
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময় ১২ মে) কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।
Ninety East Ridge বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত?
Correct Answer:
গ: বঙ্গোপসাগর
Explanation:
Ninety East Ridge বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর বঙ্গোপসাগর বঙ্গীয় উপবদ্বীপ (Bengal Fan) এবং নিকোবর উপবদ্বীপের (Nicobar Fan) মধ্যবর্তী স্থানে সুন্দা ট্রেঞ্চের অতি নিকট প্রান্তে এটি অবস্থিত। বঙ্গোপসাগর গঠিত হওয়ার প্রাথমিক কালেই নাইনটি ইস্ট রিজ অস্তিত্ব লাভ করেছে।
বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?
Correct Answer:
গ: ১৯৯৮
Explanation:
বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? সঠিক উত্তর ১৯৯৮ বয়স্কভাতা হচ্ছে একটি কর্মসূচি যা দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ - ৯৮ অর্থ বছরে প্রবর্তন করা হয়।
The smallest continent of the world is --
Correct Answer:
B: Australia
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা?
Correct Answer:
ঘ: আব্দুল গাফফার চৌধুরী
Explanation:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা? সঠিক উত্তর আব্দুল গাফফার চৌধুরী সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণারপত্র কখন ঘোষিত হয়?
Correct Answer:
গ: ১৭ এপ্রিল, ১৯৭১
Explanation:
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণারপত্র কখন ঘোষিত হয়? সঠিক উত্তর ১৭ এপ্রিল, ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বলতে ২৬শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণাবার্তা ও প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার কর্তৃক ১৯৭১ সালের ১৭ এপ্রিল তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত অন্য একটি ঘোষণাপত্রকে বোঝায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
Correct Answer:
ঘ: ধারা ২৭
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? সঠিক উত্তর ধারা ২৭ আইনের দৃষ্টিতে সমতা সংবিধানের ২৭নং অনুচ্ছেদ অনুসারে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
জাতীয় শিশু দিবস কবে?
Correct Answer:
খ: ১৭ মার্চ
Explanation:
জাতীয় শিশু দিবস কবে? সঠিক উত্তর ১৭ মার্চ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। জাতীয়ভাবে দিনটিতে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কারণেই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রথম মেয়াদে (১৯৯৬ - ২০০১) খ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ১৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে। প্রথমে দিনটিতে সাধারণ ছুটি ঘোষণা না করলেও পরবর্তীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
Holkar Trophy is associated with which sport?
Correct Answer:
A: Bridge
Doric Order কারা বেশি ব্যবহার করেছিল?
Correct Answer:
গ: গ্রিক