general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত?
Correct Answer:
ক: ২৫ বছর
Explanation:
কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর ২৫ বছর সংবিধানের ৬৬নং ধারা অনুযায়ী কোনো ব্যাক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং তার বয়স পঁচিশ বছর পূর্ণ হলে তিনি সংসদের সদস্য নির্বাচিত হওয়ায় এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন। উল্লেখ্য, সংবিধানে প্রধানমন্ত্রী আলাদা কোনো বয়সের উল্লেখ নেই। তবে সংবিধানের ৫৬(২) ধারায় বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন’ এবং ৫৬(৩) ধারায় বলা হয়েছে, ‘যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাস্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।‘ সুতরাং সংবিধানের এ ধারাগুলো পর্যালোচনা করে বলতে পারি, যেহেতু যে কোনো সংসদ সদস্যই সংখ্যাগরিষ্ঠ্যের আস্থাভাজন হলেই প্রধানমন্ত্রী হতে পারেন সুতরাং প্রধানমন্ত্রীর বয়সও হবে সংসদ সদস্য হওয়ার বয়সের সমান অর্থাৎ ২৫ বছর।
এলিসি প্রাসাদ কোন দেশের প্রেসিডেন্টের বাসভবন?
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
এলিসি প্রাসাদ কোন দেশের প্রেসিডেন্টের বাসভবন? সঠিক উত্তর ফ্রান্স ফরাসি প্রেসিডেন্টের বাসভবনের নাম ' এলিসি প্রাসাদ'। ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন রাষ্ট্রপতি ভবন। বৃটেনের রানীর সরকারি বাসভবন উইন্ডসর ক্যাসেল।
ইউক্রেন কবে স্বাধীন হয়?
Correct Answer:
গ: ১৯৯১
Explanation:
ইউক্রেন কবে স্বাধীন হয়? সঠিক উত্তর ১৯৯১ ১৯৫৪ সালে ক্রিমিয়া ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে ইউক্রেন আবার একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
The five rings of the Olympic symbol are the five different colors: Red, Green, Yellow, Blue and ...
Correct Answer:
C: Black
নীচের কোনটি বাফার স্টেট?
Correct Answer:
গ: বেলজিয়াম
Explanation:
নীচের কোনটি বাফার স্টেট? সঠিক উত্তর বেলজিয়াম বাফার স্টেট হচ্ছে এমন একটি দেশ যেটি আয়তনের ছোট কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে। বেলজিয়াম ( জার্মানি - ফ্রান্সের মাঝে), নেপাল ও ভুটান ( ভারত - চীন ) এবং মঙ্গোলিয়া (চীন - রাশিয়ার মাঝে)
কোন ভাষায় সবচেয়ে বেশী মানুষ কথা বলে?
Correct Answer:
ক: ইংরেজি
Explanation:
কোন ভাষায় সবচেয়ে বেশী মানুষ কথা বলে? সঠিক উত্তর ইংরেজি ১. ইংরেজি : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ১৩৪৮ মিলিয়ন বা ১৩৪ কোটি ৮০ লক্ষ। আপনি যদি ইংরেজি জানেন, বিশ্বের সাথে যোগাযোগের জন্য আপনার যা প্রয়োজন তা পূরণ করা সম্ভব। প্রায় ১.৩ বিলিয়ন মানুষ তাদের দৈনন্দিন কথোপকথনে ইংরেজি ব্যবহার করে এবং বিশ্বের সবচেয়ে বেশি কথিত ভাষা হিসেবে ইংরেজি আন্তর্জাতিক ব্যবসায়িক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত ভাষা। ২. ম্যান্ডারিন (চাইনিজ) : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ১১২০ মিলিয়ন বা ১১২ কোটি। ম্যান্ডারিন শেখার গুরুত্ব যথেষ্ট বলা যাবে না। চীনা ভাষা শেখা বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রাচীন সভ্যতার মধ্যে একটি অনন্য জানালা খুলে দেয় এবং আপনাকে বিশ্বজুড়ে ১.১২ বিলিয়ন মানুষের মধ্যে প্রবেশাধিকার দেয়। চীনের অর্থনীতি চাঙ্গা হচ্ছে। গত ৩৫ বছর ধরে চীন নিজেকে একটি উন্নয়নশীল দেশ থেকে বৃহত্তম বৈশ্বিক অর্থনীতিতে রূপান্তরিত করেছে, যা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। ৩. হিন্দি : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ৬০০ মিলিয়ন বা ৬০ কোটি। সারা বিশ্বে অর্ধশতকোটিরও বেশি মানুষ হিন্দি ভাষায় কথা বলে। হিন্দি বিশ্বের অন্যতম বড় দেশ ভারতের সরকারী ভাষা। এটি সাংস্কৃতিক সমৃদ্ধির দেশ এবং খুব বিনোদনমূলক বলিউড ইন্ডাস্ট্রির দেশ। কীভাবে হিন্দি বলতে হয়, তা জানলে আপনি সারা বিশ্বে ৬০০ মিলিয়নেরও বেশি মানুষের সাথে কথা বলতে পারবেন। ৪. স্প্যানিশ : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ৫৪৩ মিলিয়ন বা ৫৪ কোটি ৩০ লক্ষ। স্প্যানিশ ২০টি দেশে সরকারি ভাষা এবং বিশ্বব্যাপী ৫৪৩ মিলিয়নেরও বেশি মানুষ এই ভাষাভাষী। বিশ্বের সর্বাধিক কথিত ভাষার তালিকায় শীর্ষ ৫ এর মধ্যে তার অবস্থানকে এই ভাষাভাষীদের গর্বিত করে। জাতিসংঘের ছয়টি সরকারি ভাষার মধ্যে স্প্যানিশ একটি। স্প্যানিশ ভাষা জানা থাকলে আপনাকে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং পাবলো নেরুদার মাস্টারপিসগুলোকে তাদের আসল রূপে প্রশংসা করতে দেবে, অনুবাদগুলো বোঝার চেষ্টা করার চেয়ে অবশ্যই যা বেশি উপভোগ্য। ৫. স্ট্যান্ডার্ড আরবি : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ২৭৪ মিলিয়ন বা ২৭ কোটি ৪০ লক্ষ। সউদী আরব, মিশর, ফিলিস্তিন, লেবানন, ইরাক, জর্ডান, লেবানন, কুয়েত, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, কাতার, বাহরাইন, ইয়েমেন, তিউনিসিয়া, সংযুক্ত আরব আমিরাত সহ ২৫ টিরও বেশি দেশ আছে যারা আরবীকে একটি সরকারি বা আধা - সরকারি ভাষা হিসাবে মনে করে। আরবি শেখার সুবিধা অনেক রয়েছে। আরবী শিখে আপনি ফার্সি, তুর্কি, উর্দু এবং এমনকি হিব্রুর সাথে নিজেকে পরিচিত করতে পারেন। কারণ, এই ভাষাগুলো আরবির সাথে প্রচুর শব্দভাণ্ডার বিনিময় করেছে। আরবি অনুবাদকদের চাহিদাও রয়েছে বেশি। ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের মতে, আরবি দোভাষী এবং অনুবাদকদের কর্মসংস্থান ২০১৮ থেকে ২০২৮ এর মধ্যে ১৯ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ৬. বাংলা : এ ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ২৬৮ মিলিয়ন বা ২৬ কোটি ৮০ লক্ষ। বাংলা হলো একটি ইন্দো - আর্য ভাষা যা বিশ্বের সবচেয়ে বেশি কথিত শীর্ষ ১০ এর মধ্যে ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। আর বাংলা এমন একটি ভাষা যে ভাষার জন্য ১৯৫২ সালে মানুষ জীবন দিয়েছে। ওই ঘটনার প্রেক্ষাপটে বিশ্বের প্রতিটি দেশ ২১ ফেব্রয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। বাংলা ভাষা নিয়ে এই ভাষাভাষীরা তাই খুবই গর্বিত। তবে অধিকসংখ্যক মানুষ কথা বললেও বাংলা জাতিসংঘের ৬ স্থায়ী দাপ্তরিক ভাষার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি এখনও।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ রয়েছে?
Correct Answer:
গ: ৮৭
Explanation:
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতি এর কথা উল্লেখ রয়েছে? সঠিক উত্তর ৮৭ সংবিধানের ৮৭(১) অনুচ্ছেদে বলা আছে 'বার্ষিক আর্থিক বিবৃতি'। সংবিধানে বলা হয়েছে, 'প্রত্যেক অর্থবছর সম্পর্কে উক্ত অর্থবছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় - সংবলিত একটি বিবৃতি সংসদে উপস্থাপিত হবে।
বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্তিত?
Correct Answer:
ঘ: নিউইয়র্কে
Explanation:
বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্তিত? সঠিক উত্তর নিউইয়র্কে মার্কিন যুক্ত রাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের বাণিজ্য কেন্দ্র ম্যানহ্যাটানের দক্ষিণাংশে, হাডসন নদীর অদূরে, ওয়াল স্ট্রিট অবস্থিত।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (BINA) কোথায় অবস্থিত ?
Correct Answer:
গ: ময়মনসিংহ
Explanation:
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (BINA) কোথায় অবস্থিত ? সঠিক উত্তর ময়মনসিংহ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (সংক্ষেপে "বিনা"), বাংলাদেশের, পারমাণবিক কৌশল কাজে লাগিয়ে কৃষিখাতে অবদান রাখার একমাত্র প্রতিষ্ঠান। কৃষিতে পারমাণবিক কৌশলের শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে নতুন অধিক উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন, ভূমি ও পানির উত্তম ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন কলাকৌশল উদ্ভাবন এবং ফসলের রোগ ও পোকামাকড় ব্যবস্থাপনা হচ্ছে এই প্রতিষ্ঠানের গবেষণার মূল বিষয়। প্রতিষ্ঠানটি ময়মনসিংহ শহর থেকে ৩ কিলোমিটার দুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত। এতে প্রায় ৮০জন বৈজ্ঞানিক কর্মকর্তা দায়িত্বরত আছেন। বাংলাদেশের রংপুর, ঈশ্বরদি, মাগুরা, সাতক্ষীরা, কুমিল্লা, জামালপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, শেরপুর, বরিশাল, গোপালগঞ্জ, নোয়াখালীও চাঁপাইনবাবগঞ্জে এটির ১৩টি উপকেন্দ্র রয়েছে।
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল?
Correct Answer:
ঘ: লুসাই পাহাড়
Explanation:
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল? সঠিক উত্তর লুসাই পাহাড় কর্ণফুলী নদী ভারতের মিজোরাম প্রদেশের মমিত জেলার শৈতা গ্রাম (লুসাই পাহাড়) হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত।
‘মুক্তির গান’ চলচ্চিত্রের নির্মাতা কে?
Correct Answer:
গ: তারেক মাসুদ
Explanation:
‘মুক্তির গান’ চলচ্চিত্রের নির্মাতা কে? সঠিক উত্তর তারেক মাসুদ মুক্তির গান তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র।
The first English Dictionary was compiled by --
Correct Answer:
B: Samuel Johnson
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়-
Correct Answer:
খ: এপিকালচার
Explanation:
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়- সঠিক উত্তর এপিকালচার বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার (Apiculture ) , অপরদিকে মৎস্যচাষ বিষয়ক বিদ্যা ও রেশম চাষ বিষয়ক বিদ্যাকে যথাক্রমে পিসিকালচার (Pisciculture ) ও সেরিকালচার (Sericulture ) বলা হয় ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুরি পুরস্কার লাভ করেন?
Correct Answer:
ক: ১০ অক্টোবর, ১৯৭২
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুরি পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ১০ অক্টোবর, ১৯৭২ বিশ্বশান্তি পরিষদ কর্তৃক ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও কুরির স্মরণে জুলি ও কেরি পুরষ্কার প্রদান করা হয়।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ পুরুষ্কার লাভ করেন। বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও'র পচেষ্টায় ১৯৪৯ সালে গড়ে ওঠে বিশ্ব শান্তি পরিষদ। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর তার সম্মানেই বিশ্ব শান্তি পরিষদ। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর তার সম্মানেই বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক শান্তির জন্য 'জুলিও কুরি' পুরষ্কার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির জন্য 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১০ অক্টোবর ১৯৭২ ।
ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: বাংলাদেশ
Explanation:
ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর বাংলাদেশ সুলতানী আমলের স্থপত্য হলো গৌড়ের ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, কদম রসূল মসজিদ। ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ এবং বড় সোনা মসজিদ ও কদম রসূল মসজিদ নির্মাণ করেন নুসরাত শাহ।
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে?
Correct Answer:
খ: ইলন মাস্ক
Explanation:
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে? সঠিক উত্তর ইলন মাস্ক ইলন রিভ মাস্ক দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে ১৯৭১ সালের ২৮ শে জুন জন্মগ্রহণ করেছিলেন। তাঁর মা মেই মাস্ক, একজন মডেল এবং ডায়েটিশিয়ান। তিনি কানাডার সাসকাচোয়ানে, জন্মগ্রহণ করেন তবে দক্ষিণ আফ্রিকাতে বড় হয়েছেন। ইলন মাস্কের বাবা হলেন দক্ষিণ আফ্রিকার একজন তড়িৎ প্রকৌশলী, বৈমানিক, নাবিক, পরামর্শক এবং সম্পত্তি বিকাশকারী।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের স্যাটেসাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় কততম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে?
Correct Answer:
খ: ৫৭ তম
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের স্যাটেসাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় কততম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর ৫৭ তম বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ। এটি ২০১৮ সালের ১১ মে (বাংলাদেশ সময় ১২ মে) কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ।
Which organization was the origin of the WTO?
Correct Answer:
B: GATT
What does people put on their face to protect from COVID-19?
Correct Answer:
C: Mask
টোডরমল কে ছিলেন?
Correct Answer:
খ: আকবরের অর্থমন্ত্রী
Explanation:
টোডরমল কে ছিলেন? সঠিক উত্তর আকবরের অর্থমন্ত্রী টোডরমল বা তোদরমলের নাম আমাদের সকলেরই জানা। তিনি ছিলেন সম্রাট আকবরের বিশ্বস্ত ও আস্থাভাজন কর্মচারীদের মধ্যে এক জন। প্রথম জীবনে শেরশাহের কাছে কাজ করলেও পরে শাসনক্ষমতার হস্তান্তরের পরে আকবর তাঁকে বহু গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল করেন। আকবর তাঁর উপরে রাজস্ব আদায়ের দায়িত্ব দেন।
সার্ক ফোয়ারার ভাষ্কর কে?
Correct Answer:
গ: নিতুন কুন্ডু
Explanation:
সার্ক ফোয়ারার ভাষ্কর কে? সঠিক উত্তর নিতুন কুন্ডু সার্ক ফোয়ারা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি ফোয়ারা। এটি প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের সামনে অবস্থিত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা বা সার্কের অন্যতম সদস্য রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৯৯৩ সালে এটি নির্মিত হয়। এটির নকশাকারী হলেন নিতুন কুণ্ডু (১৯৩৫-২০০৬)।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর কোন জেলায়?
Correct Answer:
ঘ: চাঁপাই নবাবগঞ্জ
Explanation:
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর কোন জেলায়? সঠিক উত্তর চাঁপাই নবাবগঞ্জ ক্যাপ্টেন জাহাঙ্গীরকে চাপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ আঙিনায় সমাহিত করা হয়।
কোন রাজ্যটি সেভেন সিস্টার এর অন্তর্ভক্ত নয়?
Correct Answer:
খ: পশ্চিম বঙ্গ
Explanation:
কোন রাজ্যটি সেভেন সিস্টার এর অন্তর্ভক্ত নয়? সঠিক উত্তর পশ্চিম বঙ্গ ভারতের উত্তর - পূর্ব অঞ্চলের সাতটি রাজ্য—নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার বলা হয়। এদের মোট আয়তন ২,৫৫,৫১১ বর্গকিলোমিটার। এই সাতটি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে।
Fathometer is used to measure.
Correct Answer:
C: Ocean depth
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে?
Correct Answer:
খ: আলতাফ মাহমুদ
Explanation:
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে? সঠিক উত্তর আলতাফ মাহমুদ সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন। প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন। তবে পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে, ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
Correct Answer:
ঘ: ৬.১৫ কি.মি
Explanation:
নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর ৬.১৫ কি.মি পদ্মা - ব্রহ্মপুত্র - মেঘনা নদীর অববাহিকায় ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্পান ইতিমধ্যে বসানো সম্পন্ন হয়েছে, ৬.১৫০ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১৮.১০ মিটার প্রস্থ পরিকল্পনায় নির্মিত হচ্ছে দেশটির সবচেয়ে বড় সেতু।
কোন দেশটি NATO এর সদস্য ?
Correct Answer:
ক: তুরস্ক
Explanation:
কোন দেশটি NATO এর সদস্য ? সঠিক উত্তর তুরস্ক ন্যাটো জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়া তুরস্কও এই জোটের সদস্য।
বাংলাদেশের ‘ Mud Architecture ' কোথায় বেশি দেয়া যায়?
Correct Answer:
ক: উত্তরবঙ্গে
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
Correct Answer:
খ: ব্রাজিল
Explanation:
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? সঠিক উত্তর ব্রাজিল ৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল। জার্মানি ও ইতালি ৪টি শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ২টি শিরোপা প্রথম(১৯৩০) ও চতুর্থ (১৯৫০) বিশ্বকাপ জয়ী, আর্জেন্টিনা ও ফ্রান্স দু'বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।
Light Year is related to --
Correct Answer:
C: distance
কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন’ জান্নাতাবাদ’?
Correct Answer:
ক: হুমায়ন
Explanation:
কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন’ জান্নাতাবাদ’? সঠিক উত্তর হুমায়ন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাংলার রূপ প্রকৃতি এবং সম্পদের প্রাচুর্য মুগ্ধ হয়ে বাংলার নাম দেন জান্নাতাবাদ।
১৬ ডিসেম্বর ১৯৭১ কি বার ছিল?
Correct Answer:
গ: বৃহস্পতিবার
Explanation:
১৬ ডিসেম্বর ১৯৭১ কি বার ছিল? সঠিক উত্তর বৃহস্পতিবার পৃথিবীর বুকে ‘বাংলাদেশ’ নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম তখন সময়ের ব্যাপার। সূর্য প্রায় ডুবি-ডুবি। পূর্ব বাংলার যুদ্ধবিধ্বস্ত শহর ঢাকা তখন থমথমে। শহরের আশেপাশে কোথাও থেমে-থেমে যুদ্ধও চলছিল, এমনকি শহরের প্রাণকেন্দ্রেও চলছিল বিচ্ছিন্ন সংঘর্ষ। এমন পরিবেশের মধ্যেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) ‘ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলের অধিনায়ক জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজি। এরপরই মুক্তিযোদ্ধারা শহরের পথে-পথে আকাশে রাইফেলের ফাঁকা গুলিতে প্রকম্পিত করে স্লোগান তোলেন—‘জয় বাংলা’। সন্ধ্যার পর থেকেই থমথমে ঢাকা তখন বিজয় উৎসবের নগরী। নারী-পুরুষ-শিশু নির্বিবাদে বেরিয়ে আসে পথে। রাতভর আলো জ্বলে নির্ঘুম ঢাকা নগরীর ঘরে-ঘরে।
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র?
Correct Answer:
ঘ: ৫১
Explanation:
১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র? সঠিক উত্তর ৫১ ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারন পরিষদের সম্মেলন থেকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়?
Correct Answer:
ক: ১৭ নভেম্বর, ১৯৯৯
Explanation:
কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারন পরিষদের সম্মেলন থেকে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়? সঠিক উত্তর ১৭ নভেম্বর, ১৯৯৯ ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
সবচেয়ে কম বয়সে নোবেল পুরষ্কার পেয়েছেন কে?
Correct Answer:
ক: মালালা ইউসুফজাঈ
Explanation:
সবচেয়ে কম বয়সে নোবেল পুরষ্কার পেয়েছেন কে? সঠিক উত্তর মালালা ইউসুফজাঈ মালালা ইউসুফজাই ১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের সোয়াত উপত্যকার মিনগোরায় জন্মগ্রহণ করেন। বাবা জিয়াউদ্দিন ও মা তুর পেকাই ইউসুফজাই। শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও নারী শিক্ষা বিস্তারে সক্রিয় অবদান রেখে আসছেন তিনি। মালালা সর্বকনিষ্ঠ নোবেল জয়ী। শান্তিতে এ পুরস্কার পান তিনি।
ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়-
Correct Answer:
গ: ১৯৯২ সালে
Explanation:
ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়- সঠিক উত্তর ১৯৯২ সালে ১৯৯১ সালের ২৯ ডিসেম্বর গোলাম আযমকে জামায়াতে ইসলামী তাদের দলের আমীর ঘোষণা করলে বাংলাদেশে জনবিক্ষোভের সূত্রপাত হয়। বিক্ষোভের অংশ হিসাবে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় জাহানারা ইমামের নেতৃত্বে। তিনি হন এর আহ্বায়ক।
পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত
Correct Answer:
খ: উত্তর আমেরিকা
Explanation:
পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর উত্তর আমেরিকা গ্র্যান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশিরভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক এর ভেতর পরেছে যা যুক্তরাষ্ট্রের প্রথমদিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কি
২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় মার্কিন ডলারে কত?
Correct Answer:
গ: ২২২৭
Explanation:
২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় মার্কিন ডলারে কত? সঠিক উত্তর ২২২৭ ২০২১-২২ অর্থবছর শেষে মাথাপিছু আয় বেড়ে হবে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। চলতি অর্থবছরের মার্চ পযর্ন্ত অর্থনীতির বিভিন্ন সূচক বিশ্লেষণ করে মাথাপিছু আয়ের বছর শেষের হিসাব প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: নয়াদিল্লি
Explanation:
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর নয়াদিল্লি দক্ষিণ এশিয়ার ৮ টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। সার্কের কিছু আঞ্চলিক কেন্দ্র সার্কভুক্ত বিভিন্ন দেশে অবস্থিত। এ সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রটি ভারতের নতুন দিল্লিতে অবস্থিত, যা প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। সার্ক সাংস্কৃতিক কেন্দ্রটি শ্রীলংকার কলম্বোয় এবং সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া গবেষণা কেন্দ্র বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষ্মা ও এইডস, সার্ক তথ্য কেন্দ্র নেপালের কাঠমান্ডুতে অবস্থিত।
বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান-
Correct Answer:
ঘ: স্পীকার
‘ইরাটম’ কি?
Correct Answer:
খ: উন্নত জাতের ধান
Explanation:
‘ইরাটম’ কি? সঠিক উত্তর উন্নত জাতের ধান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত একটি উন্নত জাতের ধানের নাম ইরাটম। এরুপ আরো কিছু উন্নতজাতের ধানের নাম ইরাটম। এরুপ আরো কিছু উন্নতজাতের ধান হলো - ব্রি হাইব্রিড - ১ চান্দিনা, মালা , বিপ্লব, দুলাভোগ, সুফলা ইত্যাদি।
’কারাগারের রোজনামচা’ কে রচনা করেন?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
’কারাগারের রোজনামচা’ কে রচনা করেন? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সংকলন। ২০১৭ সালে মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।
বন্দরনগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী?
Correct Answer:
ঘ: মিশর
Explanation:
বন্দরনগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী? সঠিক উত্তর মিশর আলেকজান্দ্রিয়া বন্দর মিশর। আলেক্সান্দ্রিয়া হল মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর এবং এই শহরেই মিশরের বৃহত্তম সমুদ্র বন্দর অবস্থিত। আলেক্সান্দ্রিয়া উত্তর - পশ্চিম মিশরে ভূমধ্যসাগরের উপরে এবং নিচে প্রায় ৩২ কিলোমিটার (২০ মাইল) পর্যন্ত বিস্তৃত। এইশহরের মিশরের বিখ্যাত গ্রন্থাগার বিবলিওথেকা আলেক্সান্দ্রিয়া অবস্থিত। এটি শিল্প ও বাণিজ্য কেন্দ্র, কারণ এর সাথে সুয়েজ হয়ে আসা প্রাকৃতিক গ্যাস এবং তেলের পাইপলাইন রয়েছে। এই শহরটি গভর্নর শাসিত এবং এ ধরনের শহরকে মিশরে মুহাফাজা বলা হয়।
ট্রয়নগরী- এর ব্যাসবাক্য কী?
Correct Answer:
খ: ট্রয় নামক নগরী
বিনত বিবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত?
Correct Answer:
গ: সুলতানি
Explanation:
বিনত বিবির মসজিদ কোন স্থাপত্য শৈলীর অন্তর্গত? সঠিক উত্তর সুলতানি বিনত বিবির মসজিদ ঢাকার নারিন্দায় অবস্থিত। বিনত বিবির মসজিদ বাংলাদেশের ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকায় অবস্থিত একটি মধ্যযুগীয় মসজিদ। নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত এই মসজিদটির গায়ে উৎকীর্ণ শিলালিপি অনুসারে ৮৬১ হিজরি সালে, অর্থাৎ ১৪৫৭ খ্রিষ্টাব্দে সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের শাসনামলে তার কন্যা মুসাম্মাত বখত বিনত বিবি এটি নির্মাণ করান।
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
Correct Answer:
গ: ৮ নং
Explanation:
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর ৮ নং মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর ' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে। মুজিবনগর (পূর্বনাম: বৈদ্যনাথতলা এবং ভবেরপাড়া), বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান । বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা । তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
মুক্তিযুদ্ধের প্রথম শক্রমুক্ত জেলা কোনটি?
Correct Answer:
গ: যশোর
Explanation:
মুক্তিযুদ্ধের প্রথম শক্রমুক্ত জেলা কোনটি? সঠিক উত্তর যশোর মুক্তিযুদ্ধে অনন্য ইতিহাস সৃষ্টিকারী জেলার নাম যশোর। মুক্তি ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ এবং মুক্তিকামী মানুষের প্রতিরোধে যশোর প্রথম শত্রুমুক্ত হয়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর সম্মিলিত আক্রমণে টিকতে না পেরে যশোর সেনানিবাস থেকে খুলনায় পালিয়ে যায় পাকসেনারা। যশোরের মাটিতে উড়ানো হয় বিজয়ের প্রথম পতাকা।
বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয়?
Correct Answer:
গ: ৪ মার্চ, ১৯৭২
Explanation:
বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয়? সঠিক উত্তর ৪ মার্চ, ১৯৭২ এটি ছিল এক টাকার নোট। ১৯৭২ সালের ৪ মার্চ এ নোট প্রচলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগুজে মুদ্রা চালু হয়।
মুজিববর্ষের সময়কাল কত?
Correct Answer:
ঘ: ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০২২
Explanation:
মুজিববর্ষের সময়কাল কত? সঠিক উত্তর ১৭ মার্চ ২০২০-৩১ মার্চ ২০২২ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই বর্ষ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত পালিত হয়েছিল।(বিঃদ্রঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের ঘোষণা থাকলেও কোভিড এর কারণে প্রথম ধাপে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের এই সময়কাল বৃদ্ধি করা হয়েছিল।)তারিখ : ১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২শেষ : ৩১ মার্চ, ২০২২শুরু : ১৭ মার্চ, ২০২০সুত্রঃ Wikipedia
বাংলাদেশ OIC'র সদস্য হয় কত সালে?
Correct Answer:
খ: ১৯৭৪
Explanation:
বাংলাদেশ OIC'র সদস্য হয় কত সালে? সঠিক উত্তর ১৯৭৪ বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ২৩ ফেব্রুয়ারি । ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘেরও সদস্য পদ লাভ করে।