Information about Bangabandhu MCQs
Showing 50 questions (Total: 97)
কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল?
Correct Answer:
গ: নিউজ উইক্স
Explanation:
কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছিল? সঠিক উত্তর নিউজ উইক্স মার্কিন সাময়িকী নিউজউইকস ৫ এপ্রিল ১৯৭১ সংখ্যার একটা নিবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Poet of Politics বা রাজনীতির কবি হিসেবে উল্লেখ করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
Correct Answer:
খ: ১৭ মার্চ ১৯২০ খৃঃ
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ১৭ মার্চ ১৯২০ খৃঃ কন্যাভারগ্রস্ত - বিবাহযোগ্যা কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী অর্থে। সম্বন্ধের - বিয়ের। কন্যাকর্তা - কন্যার অভিভাবক। পত্রাসন – পাতার ওপর আসন। অবগুণ্ঠনবতী — ঘোমটা দেওয়া। ইয়ারকি – বন্ধুদের সঙ্গেই করা চলে এমন আলাপ। সন্ধ্যাঠাকুরাণী দিদি – এখানে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে। পরিমল – সুগন্ধ। গন্ধোপাধ্যায় - গন্ধের রাজা বোঝাতে। কুলাচার্য – কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত। বাঞ্ছামালি – যে মালি ইচ্ছামতো ফুল ফোটাতে পারে। খদ্যোত - জোনাকি পোকা। এয়োগণ - সধবা নারী। কমলকাকা - কমলাকান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে।
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন-
Correct Answer:
গ: জুলিও কুরি পদক
Explanation:
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন- সঠিক উত্তর জুলিও কুরি পদক ১০ অক্টোবর ১৯৭২ বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলিও কুরী পদকে ভূষিত করে। ২৩ মে ১৯৭৩ এ পদকটি বঙ্গবন্ধুকে প্রদান করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন ?
Correct Answer:
খ: সাধারণ পরিষদের অধিবেশনে
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন ? সঠিক উত্তর সাধারণ পরিষদের অধিবেশনে ১৯৭৪ সালের ১৮ সেপ্টেম্বর জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন।
বঙ্গবন্ধুর ঐতিহাসকি উক্তির শূন্যস্থানটি পূরণ করুন : “ রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে ............।”
Correct Answer:
গ: মুক্ত করবো ইনশাল্লাহ
Explanation:
বঙ্গবন্ধুর ঐতিহাসকি উক্তির শূন্যস্থানটি পূরণ করুন : “ রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে ............।” সঠিক উত্তর মুক্ত করবো ইনশাল্লাহ উল্লেখ্য, বঙ্গবন্ধু প্রদত্ত ৭ মার্চের ভাষণের উক্ত বাক্যটি ছিল "মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কবে ?
Correct Answer:
ক: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
Explanation:
শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় কবে ? সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯। ১৯৬৯ - ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
Correct Answer:
ক: ২৫ জানুয়ারী ১৯৭৫
বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্নজীবনী অনুবাদ করে--
Correct Answer:
খ: ফকরুল আলম
Explanation:
বঙ্গবন্ধুর অসামাপ্ত আত্নজীবনী অনুবাদ করে-- সঠিক উত্তর ফকরুল আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি 'The Unfinished Memories' নামে ইংরেজি অনুবাদ করেন ফখরুল আলম।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন?
Correct Answer:
ক: যুগ্ম সম্পাদক
Explanation:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিচের কি ছিলেন? সঠিক উত্তর যুগ্ম সম্পাদক ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এ দলটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ এবং দলটির সভাপতি ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং যুগ্ন - সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। পরে ১৯৫০ সালে বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমান সাধারণ সম্পাদক হন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান?
Correct Answer:
গ: ৮ জানুয়ারি ১৯৭২
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান? সঠিক উত্তর ৮ জানুয়ারি ১৯৭২ ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। ৭ সেপ্টেম্বর ১৯৭১ পাকিস্তানের লায়ালপুর সামরিক জেলে দেশদ্রোহিতার অভিযোগে গোপন বিচার করে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আন্তর্জাতিক চাপের কারেণ ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।
'বঙ্গবন্ধু স্মৃতিভবন' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কলকাতা
Explanation:
'বঙ্গবন্ধু স্মৃতিভবন' কোথায় অবস্থিত? সঠিক উত্তর কলকাতা বঙ্গবন্ধু স্মৃতিভবন কলকাতায় অবস্থিত। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের নবনির্মিত বর্ধিত ভবনের নাম রাখা হয় বঙ্গবন্ধু স্মৃতি ভবন। ২০১১ সালের ফেব্রুয়ারীতে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডা.দিপু মনি বঙ্গবন্ধু স্মৃতি ভবনের নামফলক উন্মোচন করেন। পাশাপাশি বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষের সামনে বঙ্গবন্ধুর একটি আবক্ষ মূর্তি এবং ২৩ ও ২৪ নম্বর কক্ষ নিয়ে বঙ্গবন্ধু সংগ্রহশালার উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারকার্য কবে শুরু হয়?
Correct Answer:
ক: ১২ মার্চ '৯৭
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বিচারকার্য কবে শুরু হয়? সঠিক উত্তর ১২ মার্চ '৯৭ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্য সামরিক অভ্যুত্থান সংঘটিত করে। এবং তার বিচারকার্য শুরু হয় ১৯৯৭ সালে ১২ মার্চ।
শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর---
Correct Answer:
ক: ২৫ মার্চ রাতে
Explanation:
শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর--- সঠিক উত্তর ২৫ মার্চ রাতে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় তাদের বর্বরোচিত হামলা চালায়। শেখ মুজিব কে গ্রেফতর করা হয় এবং পশ্চিম পাকিস্তানী নিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়। ২৫ মার্চের রাত থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের পুরো সময় বঙ্গবন্ধু পাকিস্তানি দের হাতে বন্দি ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান?
Correct Answer:
ঘ: ৮ জানুয়ারি ১৯৭২
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান? সঠিক উত্তর ৮ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ২৫ মার্চ মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা দেন। এ রাতেই পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক গ্রেফতার হন। স্বাধীনতার পর পাকিস্তান সরকার ১৯৭২ সালের ৮ জানুয়ারি তাকে মুক্তি দেয়। এবং ১০ জানুয়ারি ১৯৭২ তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে?
Correct Answer:
ক: ১৭ মার্চ ১৯২০
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে? সঠিক উত্তর ১৭ মার্চ ১৯২০ জাতির জনক বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার ( গোপালগঞ্জ) পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ লুৎফর রহমান। মাতা সায়েরা খাতুন। বঙ্গবন্ধুর ডাক নাম খোকা।
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
Correct Answer:
ঘ: জুলিও কুরী পদক
Explanation:
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন? সঠিক উত্তর জুলিও কুরী পদক শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর ১৯৭২ জুলিও কুরি পদকে ভূষিত করে । আর এ পুরস্কার প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩ ।
২০১৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদাত বার্ষিকী ?
Correct Answer:
খ: ৪১তম
Explanation:
২০১৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদাত বার্ষিকী ? সঠিক উত্তর ৪১তম ২০১৬ সালের ১৫ আগস্ট ( সোমবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন?
Correct Answer:
ঘ: গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তাঁর পাঠ শুরু করেন? সঠিক উত্তর গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ১৭ মার্চ ১৯২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ৭ বছর বয়সে ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। এখানেই তার শিক্ষা জীবন শুরু হয়।
শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” খেতাবে ভূষিত করা হয় কত তারিখে?
Correct Answer:
ক: ২৩-২-১৯৬৯ খ্রি.
Explanation:
শেখ মুজিবুর রহমানকে “বঙ্গবন্ধু” খেতাবে ভূষিত করা হয় কত তারিখে? সঠিক উত্তর ২৩-২-১৯৬৯ খ্রি. শেখ মুজিবর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি পল্টন ময়দানের এক সমাবেশে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি দেন
”বাংলাদেশ ও বঙ্গবন্ধু” গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ক: মোনায়েম সরকার
Explanation:
”বাংলাদেশ ও বঙ্গবন্ধু” গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর মোনায়েম সরকার ”বাংলাদেশ ও বঙ্গবন্ধু” গ্রন্থটির লেখক মোনায়েম সরকার । 'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক মোনায়েম সরকার । এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো - বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য (১৯৯১), ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪), মৃত্যুঞ্জয়ী মুজিব (১৯৯৫), সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০), বাঙালি ঐতিহ্য ও ভবিষ্যৎ (২০১০), বঙ্গবন্ধু রাজনীতি ও শেখ হাসিনা (২০১১) ইত্যাদি ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
Correct Answer:
গ: ১৭ মার্চ
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে? সঠিক উত্তর ১৭ মার্চ জাতির জনক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?
Correct Answer:
খ: বাইগার
Explanation:
বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর বাইগার বাইগার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমান গোপালগঞ্জ জেলা সদরের দক্ষিণ - পশ্চিমে মধুমতি নদী। আর বাইগার নদীর তীর ঘেঁষে অবস্থিত টুঙ্গিপাড়া গ্রাম। মধুমতির অসংখ্য শাখা নদীর একটি বাইগার নদী।
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন?
Correct Answer:
খ: ১৯৬৯
Explanation:
মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন? সঠিক উত্তর ১৯৬৯ ১৯৬৯। ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ রেসকোর্স ময়দানে আয়োজিত এক ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
বাংলাদেশের প্রথম উপগ্রহ “বঙ্গবন্ধু-১” উৎক্ষেপণকারী সংস্থা-
Correct Answer:
ক: স্পেস এক্স
Explanation:
বাংলাদেশের প্রথম উপগ্রহ “বঙ্গবন্ধু-১” উৎক্ষেপণকারী সংস্থা- সঠিক উত্তর স্পেস এক্স ১১ নভেম্বর ২০১৫ বাংলাদেশের প্রথম কৃত্রিম স্যাটেলাইট বঙ্গবন্ধু - ১ নির্মাণের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপগ্রহটি উৎক্ষেপণ কারী সংস্থা স্পেস এক্স।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়?
Correct Answer:
ঘ: ১৯৯৬ সালে
Explanation:
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা কবে শুরু হয়? সঠিক উত্তর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ বা বঙ্গবন্ধু কাপ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মরণে এ প্রতিযোগিতা অনিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সালে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলেও এ পর্যন্ত দু'টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন বছর পর ১৯৯৯ সালে পুণরায় এর দ্বিতীয় আসরের আয়োজন করা হয়। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০১৪ সালে পরবর্তী প্রতিযোগিতা হিসেবে ২০১৫ সালের শুরুতে তৃতীয় আসর আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীয় হয়।
বিশ্বশান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদে ভূষিত করেন?
Correct Answer:
খ: জুলিও কুরি পদক
কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল?
Correct Answer:
ঘ: নিউজউইক
Explanation:
কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল? সঠিক উত্তর নিউজউইক বিদেশিদের চোখে তিনি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তাঁর সম্পর্কে বিদেশী সাংবাদিক সিরিল ডান বলেন, “ বাঙালির হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবই একমাত্র নেতা যিনি রক্তে, বর্ণে, ভাষায়, কৃষ্টিতে এবং জন্মসূত্রেও ছিলেন খাঁটি বাঙালি। তাঁর দীর্ঘ শালপ্রাংশু দেহ, বজ্রকণ্ঠ, মানুষকে মন্ত্রমুগ্ধ করার বাগ্মিতা এবং জনগণকে নেতৃত্বদানের আকর্ষণীয় ব্যাক্তিত্ব ও সাহস তাঁকে এ যুগের এক বিরল মহানায়কে রুপান্তর করেছে”। যুক্তরাষ্ট্রের “নিউজউইক” পত্রিকা বলেছে, “ শেখ মুজিব Poet of Politics - রাজনীতির কবি”। বিলেতের মানবতাবাদী আন্দোলনের প্রয়াত নেতা মনীষী লর্ড ফেনার ব্রকওয়ে বলেছেন, “ জর্জ ওয়াশিংটন, মহাত্মা গান্ধী, ডি ভ্যালেরার চেয়েও শেখ মুজিব এক অর্থে বড় নেতা”। নতুন মিশরের শ্রেষ্ঠ সাংবাদিক হাসনাইন হাইকেল বলেছেন, “নাসের কেবল মিশরের নন, সারা আরব জাতির মুক্তি দূত। তাঁর আরব জাতীয়তাবাদ আরব জনগণের শ্রেষ্ঠ মুক্তি - প্রেরনা। তেমনি শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নন, বাঙালি জাতির মুক্তিদূত। তাঁর বাঙালি জাতীয়তাবাদ বাঙালির সভ্যতা ও সংস্কৃতির নব অভ্যুদয় মন্ত্র”।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানএর জন্ম তারিখ কত?
Correct Answer:
খ: ১৭ই মার্চ
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানএর জন্ম তারিখ কত? সঠিক উত্তর ১৭ই মার্চ শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮টায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসামাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় কোন সনে?
Correct Answer:
খ: ২০১২
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসামাপ্ত আত্মজীবনী' প্রকাশিত হয় কোন সনে? সঠিক উত্তর ২০১২ জুন, ২০১২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন?
Correct Answer:
খ: ১৯৭২
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ১৯৭২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শান্তির জন্য ইউনেস্কোর ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের ১০ অক্টেবর। ১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধুর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' উপাধি দিয়েছিলেন?
Correct Answer:
ক: নিউজ উইরুল (উইকস)
Explanation:
কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধুকে 'রাজনীতির কবি' উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর নিউজ উইরুল (উইকস) ৫ এপ্রিল ১৯৭১ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek - এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' (Poet of Politics ) বলে আখ্যায়িত করেছিলেন।
কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে?
Correct Answer:
খ: দিল্লি
Explanation:
কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে? সঠিক উত্তর দিল্লি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, নতুন দিল্লি, ভারত।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন _
Correct Answer:
ক: কারাগারের রোজনামচা
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন _ সঠিক উত্তর কারাগারের রোজনামচা বঙ্গবন্ধু এই গ্রন্থটির নাম দিয়েছিলেন খালা বাটি কম্বল জেলখানার সম্বল কিন্তু এই গ্রন্থটি কারাগারের রোজনামচা নামে প্রকাশিত হয় । সুতরাং সঠিক উত্তর হবে থালা বাটি কম্বল জেলখানার সম্বল।
বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
Correct Answer:
ক: ১৯৫৫
জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’ তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধু সঙ্গী কে ছিলেন?
Correct Answer:
খ: মহিউদ্দিন আহমদ
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘বায়ান্নর দিনগুলো’ তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধু সঙ্গী কে ছিলেন? সঠিক উত্তর মহিউদ্দিন আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'বায়ান্নোর দিনগুলো' তার "অসমাপ্ত আত্মজীবনী"(২০১২) গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজ বন্দী থাকা অবস্থায় এই আত্মজীবনী লেখা আরম্ভ করেন। এ সময় কারাগারে অনশন রত বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন মহিউদ্দিন আহমেদ।
জাতির জনক বঙ্গবুন্ধু শেখ মুজিবুর রহমানের স্মুতিবিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে?
Correct Answer:
ঘ: ২৪
জাতিসংঘের কত তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
Correct Answer:
ক: ২৯ তম
Explanation:
জাতিসংঘের কত তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? সঠিক উত্তর ২৯ তম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ কোনটি?
Correct Answer:
খ: ১৭মার্চ
Explanation:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ কোনটি? সঠিক উত্তর ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ, বুধবার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তানের নাম কি?
Correct Answer:
খ: শেখ রাসেল
OIC - এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
Correct Answer:
ক: ২ য় শীর্ষ সম্মেলনে
Explanation:
OIC - এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? সঠিক উত্তর ২ য় শীর্ষ সম্মেলনে ২২ - ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর ২য় শীর্ষ সম্মেলনে শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। এবং বাংলাদেশ ৩২ তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ।
মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
খ: ১৯৬৯
Explanation:
মহান নেতা শেখ মুজিবুর রহমানকে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর ১৯৬৯ তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ রেসকোর্স ময়দানে ( বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে 'বঙ্গবন্ধু ' উপাধিতে ভূষিত করেন।
'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল' -এর অভিষেক হয় কবে?
Correct Answer:
গ: ১৯৯৬ সালে
Explanation:
'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল' -এর অভিষেক হয় কবে? সঠিক উত্তর ১৯৯৬ সালে ১৯৯৬ সালের প্রথম বঙ্গবন্ধু গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া লাল দল। সর্বশেষ ২০২০ বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয় ফিলিস্তিন এবং রানার্স আপ হয় আফ্রিকার দেশ বুরুন্ডি।
জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন?
Correct Answer:
খ: ২৯ তম
Explanation:
জাতিসংঘের কততম সাধারণ অধিবেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন? সঠিক উত্তর ২৯ তম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলা ভাষায় প্রথম বক্তৃতা প্রদান করেন।
'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল' এর অভিষেক হয় কবে?
Correct Answer:
গ: ১৯৯৬ সালে
Explanation:
'বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল' এর অভিষেক হয় কবে? সঠিক উত্তর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্মরণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অভিষেক ঘটে ১৯৯৬ সালে । প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়ার লাল দল। সর্বশেষ ২০১৮ তে পঞ্চম আসরে বঙ্গবন্ধু গোল্ডকাপ শিরোপা জয়ী দল ফিলিস্তিন।
বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রথমবারের মত বাংলায় ভাষণ দেন?
Correct Answer:
ক: ২৯
Explanation:
বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রথমবারের মত বাংলায় ভাষণ দেন? সঠিক উত্তর ২৯ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের সাধারণ পরিষদের 29 তম অধিবেশনে বাংলায় ভাষণ দেন ।
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক দ্বিতীয় গ্রন্থের নাম কী?
Correct Answer:
ক: কারাগারের রোজনামচা
Explanation:
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক দ্বিতীয় গ্রন্থের নাম কী? সঠিক উত্তর কারাগারের রোজনামচা বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক দ্বিতীয় গ্রন্থের নাম কারাগারের রোজমানচা। ১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা উত্থাপনের পর ওই বছরের প্রথম তিন মাসে বঙ্গবন্ধু মোট আটবার গ্রেপ্তার হয়ে জামিন পান। ৮ মে আবার গ্রেপ্তার হন। 'কারাগারের রোজনামচা' মূলত তাঁর ওই সময়ের কারা জীবনের দিনলিপি।
OIC এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
Correct Answer:
খ: ২য়
Explanation:
OIC এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? সঠিক উত্তর ২য় বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের লাহোরে ১৯৭৪ সালের ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন?
Correct Answer:
ক: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কখন বাংলায় ভাষণ দিয়েছিলেন? সঠিক উত্তর ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ বঙ্গবন্ধুর ১৯৭৪ সালের ২৫ শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে প্রথমবারের মতো আমাদের মাতৃভাষা বাংলায় ভাষণ দেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষার লাভ করে নতুন মর্যাদা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
Correct Answer:
খ: ১৭মার্চ
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে? সঠিক উত্তর ১৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের মদুমতি নদীর শাখা নদী বাইগারের পাশে অবস্থিত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের সময়কাল কোনটি?
Correct Answer:
গ: ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষের সময়কাল কোনটি? সঠিক উত্তর ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছিল। তবে এর মধ্যে কোভিড মহামারী শুরু হলে এই বর্ষের অনুষ্ঠান আয়োজন ব্যাহত হয়। এরপর মুজিববর্ষের সময়কাল ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।