general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কোন সালে থেকে একদিনের ক্রিকেট প্রথম আরম্ভ হয়?
Correct Answer:
ক: ১৯৭১
প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে?
Correct Answer:
ক: ফিনিশীয়রা
Explanation:
প্রথম কারা বর্ণমালা উদ্ভাবন করে? সঠিক উত্তর ফিনিশীয়রা ফিনিশীয় বর্ণমালা হচ্ছে একটি প্রাচীন লিখনপদ্ধতি। এটির শিলালিপি খ্রিষ্টপূর্ব ১০৫০ সালেরও পুরনো। যাচাই করা সবচে প্রাচীন বর্ণমালা এটি। এই ফিনিশীয় বর্ণমালায় রয়েছে ২২টি অক্ষর, হয়, যার সবই ব্যঞ্জনবর্ণ, এবং আবজাদ হিসেবে বর্ণনা করা হয়। ফিনিশীয় ভাষা লুইখতে এটি ব্যবহৃত হতো যা ফিনিশীয় সভ্যতার সময় উত্তরাঞ্চলের একটি সেমিটিক ভাষা ছিল।
কারা সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে?
Correct Answer:
ঘ: ক্যালডীয়রা
প্রথম কোথায় লোহা আবিষ্কৃত হয়?
Correct Answer:
খ: এশিয়ামাইনরে
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের কি প্রতিকার আছে?
Correct Answer:
ঘ: রিভিশন
Explanation:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষের কি প্রতিকার আছে? সঠিক উত্তর রিভিশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারা অনুসারে প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুদ্ধ পক্ষ রিভিশন করতে পারে।
হোমারের মহাকাব্যের নাম কি?
Correct Answer:
ক: ইলিয়ড
Explanation:
হোমারের মহাকাব্যের নাম কি? সঠিক উত্তর ইলিয়ড ইলিয়াড গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিওন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয়। মহাকবি হোমার এই মহাকাব্যের রচয়িতা। এটি গ্রিক ভাষায় রচিত ও ২৪ টি সর্গে বিভক্ত। এর বিষয় ট্রয়ের যুদ্ধ। এতে ১৬,০০০ পঙ্ক্তি কবিতা আছে। যুদ্ধ সংঘটিত হয় এক নারীকে কেন্দ্র করে যার নাম হেলেন। যুদ্ধ এ গ্রীকদের সেরা বীর ছিল অ্যাকিলিস আর ট্রয় পক্ষে ছিল হেক্টর।
কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রীতে ভাগ করে
Correct Answer:
খ: আসিরীয়রা
Explanation:
কোন জাতি বৃত্তকে প্রথম ৩৬০ ডিগ্রীতে ভাগ করে সঠিক উত্তর আসিরীয়রা পশ্চিমা জ্যোতির্বিজ্ঞানের সূচনা ঘটে মেসোপটেমিয়ায়। মেসোপটেমিয়া - শব্দটির অর্থ "নদীসমূহের মধ্যবর্তী ভূমিসমূহ"। এই অঞ্চলটি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নামক দুইটি নদীর মাঝে অবস্থিত ছিল। এই অঞ্চলেই সুমের, অ্যাসিরিয়া এবং ব্যাবিলনিয়ার মত সুপ্রাচীন সম্রাজ্যসমূহ গড়ে উঠেছিলো। খৃস্টপূর্ব প্রায় ৩৫০০ - ৩০০০ অব্দে সুমেরীয়রা কীলকাকার নামে একধরণের লিখন পদ্ধতি তৈরি করেছিলো। এই সুমেরীয়রা খুব মৌলিক কিছু জ্যোতির্বৈজ্ঞানিক কাজ করেছিলো। এই কাজগুলো খুব বেশি না হলেও এগুলো ব্যাবিলনীয় জ্যোতির্বিজ্ঞানকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সুমেরীয়রা নাক্ষত্রিক ধর্মতত্ত্বের (ভৌতিক ধর্মতত্ত্ব নামেও পরিচিত) গোড়াপত্তন করে। এই ধর্মতত্ত্ব মেসোপটেমীয় পুরাণ এবং ধর্মে ব্যাপক প্রভাব বিস্তার করে। এছাড়া ষাটভিত্তিক একধরণের সংখ্যাপদ্ধতি ব্যবহার করতো যা তাদেরকে খুব বড় বা ছোট সংখ্যাসমূহ উপস্থাপনের কাজে সহযোগিতা করতো। তারাই প্রথম একটি বৃত্তকে ৩৬০ ডিগ্রীতে ভাগ করে এবং তার প্রতিটিকে ৬০ মিনিটে ভাগ করে।
কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়?
Correct Answer:
খ: ২৭৫০
Explanation:
কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? সঠিক উত্তর ২৭৫০ সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা (৩৩০০ – ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ। পূর্ণবর্ধিত কাল ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ)। এই সভ্যতার কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘগ্গর - হকরা নদী উপত্যকাও গঙ্গা - যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল ২৭৫০ খ্রিস্টাব্দে।
প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল?
Correct Answer:
খ: গ্রিসে
Explanation:
প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল? সঠিক উত্তর গ্রিসে অলিম্পিক মূলত বিভিন্ন দৌড়বাজীর প্রতিযোগিতা হত। এটি প্রথম গ্রিসে শুরু হয়েছিল। অলিম্পিক গেমসের উদ্ভব সম্পর্কে নানা জনশ্রুতি এবং কিংবদন্তি আছে। তবে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে মনে করা হয় ৭৭৬খৃঃপূঃ - তে গ্রীসের অলিম্পিয়ায় এই খেলার সূচনা হয়। এরপর এই খেলা প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হত। এই সময়কালকে অলিম্পিয়াডও বলা হয়। প্রায় হাজার বছরেরও বেশি সময় ধরে চলার পর ৩৯৪খৃঃ ষষ্ঠ রোমান সম্রাট প্রথম থিওডোসিয়াস রাষ্ট্রীয় ধর্ম হিসাবে খৃষ্টীয় মতবাদ প্রবর্তন করতে চেয়ে এই খেলা বন্ধ করে দেন।
তন্ডূল শব্দের অর্থ --
Correct Answer:
খ: চাল
Explanation:
তন্ডূল শব্দের অর্থ -- সঠিক উত্তর চাল তন্ডুল : (বিশেষ্য পদ) চাল চাউল.। (তন্ড্ + উল)।
ফৌজদারী কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর?
Correct Answer:
ক: ২ বছর
কোনো ব্যক্তি কারো ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ফৌজদারী মামলা দায়ের করলে, তার শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
Correct Answer:
খ: ২১১ ধারায়
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির কমপক্ষে কত বছর হতে হবে?
Correct Answer:
খ: ৩৫ বছর
Explanation:
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তির কমপক্ষে কত বছর হতে হবে? সঠিক উত্তর ৩৫ বছর সলনিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি হবার সর্বনিম্ন বয়স হচ্ছে ৩৫ বছর।
কোন অপরাধের বিচারের এখতিয়ার দায়রা আদালতের নাই?
Correct Answer:
গ: রাষ্ট্রদ্রোহিতা
কোন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ( ADR) সংক্রান্ত বিধান নাই?
Correct Answer:
খ: Code of Criminal Procedure
'মাশরুম' এক ধরনের ---
Correct Answer:
খ: ফাঙ্গাস
Explanation:
'মাশরুম' এক ধরনের --- সঠিক উত্তর ফাঙ্গাস মাশরুম এক ধরণের ফাংগাস । মাশরুম ব্যাঙের ছাতা নামে পরিচিত । Agaricus গণভূক্ত ছত্রাকেরা মাংসল ছত্রাক নামে পরিচিত । Agaricus একটি মৃতজীবী ছত্রাক ।
দোওয়ানী মামলায় যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত?
Correct Answer:
ঘ: সীমাহীন
বিলিরুবিন তৈরি হয়--
Correct Answer:
খ: যকৃতে
Explanation:
বিলিরুবিন তৈরি হয়-- সঠিক উত্তর যকৃতে হিমগ্লোবিনের লৌহযুক্ত প্রস্থেটিক গ্রুপ ভেঙে যে সমস্ত বর্জপদার্থ তৈরি হয় হলুদ পিত্ত রঙ্গক বিলিরুবিন তাদের অন্যতম। আরেকটি হল কার্বন মনোক্সাইড বিলিরুবিন বিজারিত হলে সবুজ বিলিভার্ডিন তৈরি হয়। বিলিরুবিন তৈরি হয় যকৃতে।
কম্পিউটারের ব্রেইন হলো --
Correct Answer:
ঘ: মাইক্রোপ্রসেসর
Explanation:
কম্পিউটারের ব্রেইন হলো -- সঠিক উত্তর মাইক্রোপ্রসেসর কম্পিউটারের ব্রেইন বলা হয় মাইক্রোপ্রসেসর ( Microprocessor) কে । মাইক্রোপ্রসেসর এর সংকেত হল, up। মাইক্রোপ্রসেসর হচ্ছে প্রোগ্রাম যুক্ত ডিজিটাল যন্ত্রাংশ যা কম্পিউটার সহ নানা ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে । একটি প্রসেসর কোর, মেমরি, এবং প্রোগ্রাম ইনপুট আউটপুট যন্ত্রাংশ ধারণকারী ছোট কম্পিউটার। তাছাড়াও ফ্ল্যাশ বা OTP রম আকারে প্রোগ্রামের মেমরি হয় প্রায়ই চিপ, যেমন RAM উপস্থিত সাধারণত অল্প পরিমাণ সহ. Microcontrollers এমবেডেড অ্যাপ্লিকেশনের জন্য ব্যক্তিগত কম্পিউটার বা অন্যান্য সাধারণ উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয় ।
দেওয়ানী মামলার আরজী বাতিল হবে কোন ক্ষেত্রে?
Correct Answer:
গ: পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না হলে
সুনামির কারণ--
Correct Answer:
খ: ভূমিকম্প
Explanation:
সুনামির কারণ-- সঠিক উত্তর ভূমিকম্প সুনামি এক প্রকার জলোচ্ছ্বাস,। বস্তুত সুনামিতে পোতাশ্রয়েই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। সুনামি হলো সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্পের, ভূমিধ্বসের কিংবা আগ্নেয়গিরির উদ্গীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।
'ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়'-- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?
Correct Answer:
ঘ: দন্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের
সবুজ বিপ্লব বলতে কি বোঝায়?
Correct Answer:
ঘ: ফলন বৃদ্ধির প্রচেষ্টা
Explanation:
সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? সঠিক উত্তর ফলন বৃদ্ধির প্রচেষ্টা সবুজ বিপ্লব (Green Revolution) বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত পরিবর্তন অর্থে। এ পরিবর্তন এসেছে প্রচলিত (Conventional) পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে। এর মাধ্যমে ফলন বৃদ্ধির চেষ্টা করা হয়।
টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Correct Answer:
গ: মনিপুর
Explanation:
টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর মনিপুর টিপাইমুখ বাঁধ, বাংলাদেশ - ভারত সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য (২০০৯) একটি বাঁধ। টিপাইমুখ নামের গ্রামে বরাক এবং টুইভাই নদীর মিলনস্থল। এটি ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত। এই মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ১৬২.৮ মিটার উঁচু। এবং ১ হাজার ৬০০ ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার কাজ শুরু করেছে।
'এক বিলয়ন' শব্দগুলিকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূণ্য লাগবে?
Correct Answer:
ঘ: ৯টি
Explanation:
'এক বিলয়ন' শব্দগুলিকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূণ্য লাগবে? সঠিক উত্তর ৯টি ১ বিলিয়ন = ১০০০০০০০০০
বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: চাকমা
Explanation:
বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি? সঠিক উত্তর চাকমা চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা। বর্তমান মিয়ানমারের আরাকানে বসবাসকারী ডাইংনেট জাতিগোষ্ঠীকে চাকমাদের একটি শাখা হিসেবে গণ্য করা হয়। এবং এরা প্রধানত থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধপুর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু। চাকমাদের জনসংখ্যা প্রায় ১০ লক্ষ।
'গ্রাম আদালত আইন' প্রণীত হয়েছে কোন সনে?
Correct Answer:
ক: ১৯৭৬
Explanation:
'গ্রাম আদালত আইন' প্রণীত হয়েছে কোন সনে? সঠিক উত্তর ১৯৭৬ স্হানীয়ভাবে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতাত্তোর বাংলাদেশ ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ। পরবর্তীতে ২০০৬ সালের ০৯ মে ১৯ নং আইনের মাধ্যমে প্রণীত হয় গ্রাম আদালত আইন । এ আইনের মূল কথাই হলো স্হানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পিত্তি। নিজেদেন মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে বিরোধ শান্তি পূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্হিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হচ্ছেন ।
Code of Criminal Procedure- এর ১৪৫ ধারার ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্য কোনটি?
Correct Answer:
ঘ: ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কা রোধ
এন্টিবায়েটিক এর কাজ --
Correct Answer:
খ: জীবাণু ধ্বংস করা
Explanation:
এন্টিবায়েটিক এর কাজ -- সঠিক উত্তর জীবাণু ধ্বংস করা অ্যান্টিবায়োটিক কয়েক ধরনের জৈব - রাসায়নিক ঔষধ যা অণুজীবদের নাশ করে বা বৃদ্ধিরোধ করে। সাধারানতঃ এক এক অ্যান্টিবায়োটিক এক এক ধরনের প্রকৃয়ায় অন্যান্য অণুজীবের বিরুদ্ধে কাজ করে। বিভিন্ন ব্যাক্টেরিয়া(Bacteria) ও ছত্রাক(Fungi) অ্যান্টিবায়োটিক তৈরি করে। "অ্যান্টিবায়োটিক" সাধারণভাবে ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। এর কাজ জীবাণু ধ্বংস করা।
হাকালুকি হাওর কোন জেলার অংশ?
Correct Answer:
গ: সিলেট
Explanation:
হাকালুকি হাওর কোন জেলার অংশ? সঠিক উত্তর সিলেট হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি সিলেট জেলায় অবস্থিত। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে।
কাঠ ও কয়লা প্রধানত কি?
Correct Answer:
গ: কার্বন
Explanation:
কাঠ ও কয়লা প্রধানত কি? সঠিক উত্তর কার্বন কাঠ ও কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণতঃ কয়লা কালো বর্ণের হয়ে থাকে। কার্বনের একটি রূপ। কাঠ কয়লা কাঠ হতে এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায়।
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
Correct Answer:
গ: ৪.৮
Explanation:
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? সঠিক উত্তর ৪.৮ বঙ্গবন্ধু সেতু বা - - যমুনা বহুমুখী সেতু বা যমুনা সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বে ১১তম এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম।
Cheating- এর সংজ্ঞা পেনাল কোডের কোন ধারায় আছে?
Correct Answer:
ঘ: ৪১৫
কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে?
Correct Answer:
গ: দেওয়ানগঞ্জ
Explanation:
কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে? সঠিক উত্তর দেওয়ানগঞ্জ পুরাতন ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের উত্তর - কেন্দ্রীয় অঞ্চলের গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার একটি নদ। নদটির দৈর্ঘ্য ২৮৩ কিলোমিটার, গড় প্রস্থ ২০০ মিটার এবং নদটির প্রকৃতি সর্পিলাকার। এটি যমুনা ও ব্রক্ষপুত্র নদ দেওয়ানগঞ্জ মিলিত হয়েছে।
দেওয়ানী আদালতের আদি এখতিয়ারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Correct Answer:
খ: ২ ভাগে
দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না?
Correct Answer:
ক: হত্যা
Explanation:
দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না? সঠিক উত্তর হত্যা অবৈধ অস্ত্র দখলে রাখা ১৮৭৮ সালের অস্ত্র আইনের অধীন অপরাধ। আর ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের তফসিলের ৩নং অনুচ্ছেদ অনুসারে অস্ত্র আইনের অধীন অপরাধসমূহ ২৬(২) ধারানুসারে গঠিত স্পেশাল ট্রাইব্যুনালে বিচার্য। ২৬(২) ধারানুসারে, প্রত্যেক দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ তার দায়রা বিভাগের মধ্যে স্পেশাল ট্রাইব্যুনাল হিসেবে গণ্য হবেন। অপশনে দেওয়া অন্য ৩টি অপরাধ দায়রা আদালত কর্তৃক বিচার্য।
লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে?
Correct Answer:
ঘ: উল্লুক
Explanation:
লাউয়াছড়া বনে কোন বিরল প্রাণী আছে? সঠিক উত্তর উল্লুক লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশে অবশিষ্ট চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের ৭টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত ১২৫০ হেক্টর আয়তনের বন জীববৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দে এই বনকে 'জাতীয় উদ্যান' হিসেবে ঘোষণা করে। বিলুপ্তপ্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত। উল্লূক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ।
বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় প্রদান করা হয় কোন সালে?
Correct Answer:
ঘ: ১৯৯৯ সালে
FIR কার নিকট দায়ের করা যায়?
Correct Answer:
গ: স্থানীয় থানা
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়?
Correct Answer:
গ: বৃহত্তর ঢাকা জেলায়
Explanation:
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়? সঠিক উত্তর বৃহত্তর ঢাকা জেলায় আলু উৎপাদন সবচেয়ে বেশি হয় বৃহত্তর ঢাকা জেলায়। আলু এখন আমাদের দেশে সবচেয়ে সম্ভাবনাময় একটি ফসল। স্বল্পমেয়াদি এ ফসলটির উৎপাদন আয় অন্যান্য ফসলের চেয়ে কয়েকগুণ বেশি। সাম্প্রতিক কয়েক বছরের আলু আবাদের অবস্থা তথা আলুর ফলন ও উৎপাদন এলাকা পর্যালোচনা করলে দেখা যাবে আনুপাতিক হারে উভয়টিই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
বেআইনী সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন?
Correct Answer:
গ: ৫ জন
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
Correct Answer:
খ: শাহ আব্দুল হামিদ
Explanation:
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর শাহ আব্দুল হামিদ আব্দুল হামিদ (জন্ম: ১৮৯০ - মৃত্যু: ১ মে ১৯৭২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ।এবং গণপরিষদের প্রথম স্পীকার শাহ আব্দুল হামিদ কাজের মেয়াদ১০ এপ্রিল ১৯৭২ – ১ মে ১৯৭২।রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী।প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান।ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ।
বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?
Correct Answer:
গ: মহেশখালী
Explanation:
বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে? সঠিক উত্তর মহেশখালী মহেশখালী দ্বীপ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি দ্বীপ। মহেশখালী বাংলাদেশের একমাত্র পার্বত্য দ্বীপ। এটি চারটি দ্বীপ নিয়ে গঠিত মহেশখালী উপজেলার বৃহত্তর দ্বীপ, বাকী তিনটি দ্বীপ হল সোনাদিয়া, মাতারবাড়ী ও ধলঘাটা। বর্তমানে দ্বীপের জনতা বাজার নামক স্থানে মহেশখালী সেতু নির্মিত হওয়ায় মূল ভূ - খন্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে। মহেশখালী দ্বীপে পাহাড় আছে।
কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
Correct Answer:
ঘ: ১ ডিসেম্বর ১৯৮০
Explanation:
কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়? সঠিক উত্তর ১ ডিসেম্বর ১৯৮০ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা - কালো সম্প্রচার শুরু করে। সে সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের পর এর নাম পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। ১৯৮০ থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে। এর প্রধান সম্প্রচার কেন্দ্র ঢাকা শহরের রামপুরা এলাকায় অবস্থিত। এছাড়া চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় এর একটি স্থানীয় সম্প্রচার কেন্দ্র রয়েছে। ২০০৪ সালে বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক চ্যানেল স্থাপন করে।
Arbitration Council - এর গঠন প্রণালী কোন আইনে আছে?
Correct Answer:
ঘ: সালিস আইন,২০০১
কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বলে অভিহিত করেন?
Correct Answer:
খ: ইবনে বতুতা
Explanation:
কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বলে অভিহিত করেন? সঠিক উত্তর ইবনে বতুতা ইবনে বতুতা (১৩০৪ - ১৩৭৮) মরক্কোর পর্যটক। ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন। তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ - ই - ইয়েমেনী) দর্শন লাভ। ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন। এরপর তিনি ভারতে আসেন। তিনি বাংলাদেশকে ধনসম্পদ পূর্ণ নরক বলে অ্যখ্যায়িত করে
কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না?
Correct Answer:
খ: অতিরিক্ত জেলাজজ আদালত
কোর্ট ফী আইনে কয় প্রকারের কোর্ট ফীর উল্লেখ আছে?
Correct Answer:
খ: ২ প্রকার
স্থাবর সম্পত্তি হতে দখলদারের স্বত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে, মামলা দায়েরের ক্ষেত্রে তমাদি আইনের সময় সীমা-
Correct Answer:
ক: ৬ মাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন কে ছিলেন?
Correct Answer:
ক: বেগম আজিজুন্নেছা
Explanation:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন কে ছিলেন? সঠিক উত্তর বেগম আজিজুন্নেছা এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিসি হলেন স্যার পি জে হার্টস (১৯২০ - ১৯২৫)। প্রথম চ্যান্সেলর ছিলেন লওরেন্স জন লামলে ডানডাস (১৯২১ - ১৯২২)। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বক্তা ছিলেন জর্জ আর. বুলওয়ার লিটন। প্রথম রেজিস্ট্রার ছিলেন খান বাহাদুর নাজির উদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কে প্রথম পি এইচ ডি ডিগ্রি লাভ করেন বিনয় ঘোষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ও উপমহাদেশের প্রথম ভিসি ছিলেন স্যার এ এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন ছিলেন বেগম আজিজুন্নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন দেশব্রতী লীলা রায়ের (নাগ)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী ফজিলতুন্নেসা জোহা।