Television MCQs
Showing 22 questions (Total: 22)
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় -----
Correct Answer:
গ: রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় ----- সঠিক উত্তর রঞ্জন রশ্মি টিভির পর্দায় ফসফর থাকে, ইলেকট্রন যখন এই ফসফরকে আঘাত করে তখন এখান থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয়, এটার পরিমাণ এতই ক্ষুদ্রতর যা উপেক্ষা করা যায়। সাধারণত CRT মনিটর থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয় কিন্তু আধুনিক এলসিডি/এলইডি মনিটর থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয় না।
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Correct Answer:
ক: মৃদু রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি রঙিন টেলিভিশন থেকে এক ধরনের তেজক্রিয় রশ্মি নির্গত হয় , যা গামা রশ্মি। তেজস্ক্রিয় আধান নিরপেক্ষ এ রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র, যার ফলে এর ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এ রশ্মি মানবদেহে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করতে পারে।
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়?
Correct Answer:
খ: ১৯৮০
Explanation:
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? সঠিক উত্তর ১৯৮০ ১৯৮০ সালের ১ ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়। উল্লেখ্য , বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৯৬৪ সালের মার্চ মাসে প্রতিষ্ঠার উদ্যোগে নেয়া হয় এবং ২৫ ডিসেম্বর উদ্ধোধন করা হয়।
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়?
Correct Answer:
ঘ: রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়? সঠিক উত্তর রঞ্জন রশ্মি রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তাড়িত চৌম্বক বিকিরণ। এর অপর নাম এক্স - রে (X - ray)। রঞ্জনরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য (সাধারণত ১০ - ০.০১ ন্যানোমিটার) সাধারণ আলোর চেয়ে অনেক কম বলে দর্শন অনুভূতি সৃষ্টি করতে পারে না। ১৮৯৫ সালে উইলিয়াম রন্টজেন এই রশ্মি আবিস্কার করেন। তরঙ্গদৈর্ঘ্য যত ছোট হয় পদার্থ ভেদ করার ক্ষমতা তত বেশি হয়। চিকিৎসাক্ষেত্রে রোগনির্ণয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে রঞ্জনরশ্মি। প্রকারভেদকোমল এক্সরে(Soft X - ray)কঠিন এক্সরে(Hard X - ray) উৎপাদনফিলামেন্ট F - এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহ ক্যাথোড C - কে উত্তপ্ত করলে। ইলেক্ট্রন তাপীয় নিঃসরণ প্রক্রিয়ায় একটি এক্সরে টিউবের প্রয়োজনীয় অংশ ক্যাথোড থেকে মুক্ত হয়ে আসে। তারপর একটি অতি উচ্চ বিভব প্রভেদ V - এর দ্বারা ইলেন্ট্রন গুলো ত্বরিত হয় ও আ্যনোডরূপী লক্ষবস্তু T - তে আঘাত করে। ফলে এক্সরে উৎপন্ন হয়। রঙিন টেলিভিশন থেকেও এই রশ্মি নির্গত হয়।
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
Correct Answer:
গ: ৩ টি
Explanation:
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়? সঠিক উত্তর ৩ টি আমাদের চারপাশে প্রতিনিয়ত যে অসংখ্য রঙের বস্তু দেখতে পাই , সেই রঙগুলোর প্রতিটিই তিনটি মূল বা মৌলিক রঙ দ্বারা সৃষ্ট। এ রঙ তিনটি হচ্ছে: লাল, সবুজ ও নীল এবং এ তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়।
টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয় ?
Correct Answer:
ক: স্ক্রিনিং
Explanation:
টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয় ? সঠিক উত্তর স্ক্রিনিং প্রকৃতপক্ষে অনেকগুলো স্থিরচিত্রের সমন্বয়ে সৃষ্টি হয় চলচ্চিত্র। ভিডিও ক্যামেরা দ্রুতগতিতে পরপর অনেকগুলো স্থিরচিত্র (২৪ ফ্রেম/সেকেণ্ড অথবা বেশি) গ্রহণ করে। এই ছবিগুলোকে যখন একই গতিতে পরপর প্রদর্শন করা হয়, তখন আমাদের চোখে এগুলো চলচ্চিত্র বলে মনে হয়। ফ্রেমে এই দ্রুতগতিতে ছবি পরিবর্তনের কারিগরি কৌশলটি আমাদের চোখে ধরা পড়ে না। চলচ্চিত্রকে খুবই ধীরগতিতে দেখলে এসব স্থিরচিত্রকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। অ্যানালগ টিভি ক্যামেরা এসব ছবির পিক্সেলকে সাধারণত ৫২৫টি লাইনে ভাগ করে ‘লাইন বাই লাইন’ বেতারতরঙ্গের মাধ্যমে প্রেরণ করে। একই সঙ্গে শব্দতরঙ্গকে আলাদা সিগন্যালের মাধ্যমে প্রেরণ করে। টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তাকে “স্ক্রিনিং” বা ”স্ক্যানিং” বলা হয়
বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?
Correct Answer:
গ: ১৯৬৪ খৃঃ
Explanation:
বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে? সঠিক উত্তর ১৯৬৪ খৃঃ ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাইলট প্রকল্পের মাধ্যমে এ দেশে সর্বপ্রথম টেলিভিশন সম্প্রচার কার্যক্রমের যাত্রা শুরু হয়। ১৯৮০ সাল থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে। 
কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
Correct Answer:
ঘ: ১ ডিসেম্বর ১৯৮০
Explanation:
কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়? সঠিক উত্তর ১ ডিসেম্বর ১৯৮০ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা - কালো সম্প্রচার শুরু করে। সে সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের পর এর নাম পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। ১৯৮০ থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে। এর প্রধান সম্প্রচার কেন্দ্র ঢাকা শহরের রামপুরা এলাকায় অবস্থিত। এছাড়া চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় এর একটি স্থানীয় সম্প্রচার কেন্দ্র রয়েছে। ২০০৪ সালে বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক চ্যানেল স্থাপন করে।
টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি?
Correct Answer:
ঘ: মুস্তাফা মনোয়ার
Explanation:
টেলিভিশনের বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি? সঠিক উত্তর মুস্তাফা মনোয়ার বাংলাদেশের মিনা কার্টুন নির্মিত শিল্পী মোস্তফা মনোয়ার। মুস্তাফা মনোয়ার (জন্ম: - ১ সেপ্টেম্বর, ১৯৩৫) বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। চিত্রশিল্পে তার স্বতঃস্ফুর্ত পদচারণা, বাংলাদেশে নতুন শিল্প আঙ্গিক পাপেটের বিকাশ, টেলিভিশন নাটকে অতুলনীয় কৃতিত্ব প্রদর্শন, শিল্পকলার উদার ও মহত্ শিক্ষক হিসেবে নিজেকে মেলে ধরা, দ্বিতীয় সাফ গেমসের মিশুক নির্মাণ।
রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তা--
Correct Answer:
ক: রঞ্জন রশ্মি
বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে?
Correct Answer:
ক: ১৯৮০ সালে
Explanation:
বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে? সঠিক উত্তর ১৯৮০ সালে বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় ১৯৮০ সালে। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় ১ ডিসেম্বর ১৯৮০। বাংলাদেশের টেলিভিশন এর স্থাপিত হয় ২৫ ডিসেম্বর ১৯৬৪। পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র রয়েছে ২টি ঢাকা ও চট্টগ্রাম টেলিভিশনের সম্প্রচার কেন্দ্র রয়েছে ১৬ টি।
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Correct Answer:
ঘ: মৃদু রঞ্জন রশ্মি
Explanation:
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি টিভির পর্দায় ফসফর থাকে, ইলেকট্রন যখন এই ফসফরকে আঘাত করে তখন এখান থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয়, এটার পরিমাণ এতই ক্ষুদ্রতর যা উপেক্ষা করা যায়। সাধারণত CRT মনিটর থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয় কিন্তু আধুনিক এলসিডি/এলইডি মনিটর থেকে কোন ক্ষতিকারক রশ্মি নির্গত হয় না।
আল জাজিরা টিভি চ্যানেলের মূলকেন্দ্র কোথায়?
Correct Answer:
খ: দোহা
টেলিভিশনে কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?
Correct Answer:
ক: মাইক্রোওয়েব
Explanation:
টেলিভিশনে কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? সঠিক উত্তর মাইক্রোওয়েব মাইক্রোওয়েভ তরঙ্গের ব্যবহার সেলুলার যোগাযোগ ডিশ টিভির সঙ্কেত বহনে ওয়াই ম্যাক্স (WiMax) যোগাযোগ ব্যবস্থায় বৈশ্বিক অবস্থান ব্যবস্থায় (জিপিএস GPS) আবহাওয়া পর্যবেক্ষণে
এনটিভি কবে আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে?
Correct Answer:
ক: ৩ জুলাই, ২০০৩
টেলিভিশন আবিষ্কার করেন ---
Correct Answer:
ঘ: জন এল বেয়ার্ড
Explanation:
টেলিভিশন আবিষ্কার করেন --- সঠিক উত্তর জন এল বেয়ার্ড টমাস এডিসন - বৈদ্যুতিক বাতি, জর্জ ইস্টম্যান - ক্যামেরা, অস্টিন - বন্দুক জন এল বেয়ার্ড - টেলিভিশন ।
বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি?
Correct Answer:
ক: একতলা-দোতলা
Explanation:
বাংলাদেশের টিভিতে প্রথম প্রচারিত নাটক কোনটি? সঠিক উত্তর একতলা-দোতলা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা - কালো সম্প্রচার শুরু করে। সে সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের পর এর নাম পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। ১৯৮০ থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে। প্রথম প্রচারিত নাটক হলো - একতলা দোতলা।
ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়-
Correct Answer:
ঘ: ১৯৭৫ সালে
Explanation:
ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়- সঠিক উত্তর ১৯৭৫ সালে ১৯৭৫ সালে ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়। এবং ১৯৮০ সালে বাংলাদেশের রঙিন টেলিভিশন চালু করে। বাংলাদেশের প্রথম প্রচারিত নাটক - একতলা - দোতলা।
ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
Correct Answer:
ক: একতলা দোতলা
Explanation:
ঢাকা টেলিভিশনের প্রথম নাটক কোনটি? সঠিক উত্তর একতলা দোতলা ঢাকা টেলিভিশনে প্রথম নাটক - একতলা দোতলা। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা - কালো সম্প্রচার শুরু করে। ১৯৮০ থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে। এর প্রধান সম্প্রচার কেন্দ্র ঢাকা শহরের রামপুরা এলাকায় অবস্থিত। এছাড়া চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় এর একটি স্থানীয় সম্প্রচার কেন্দ্র রয়েছে। ২০০৪ সালে বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক চ্যানেল স্থাপন করে।
আল-জাজিরা টিভি চ্যানেলের মুল কেন্দ্র কোথায়?
Correct Answer:
খ: দোহা
Explanation:
আল-জাজিরা টিভি চ্যানেলের মুল কেন্দ্র কোথায়? সঠিক উত্তর দোহা আল জাজিরা হচ্ছে কাতারভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল। ১৯৯৬ সালে আরবি ভাষায় নিউজ স্যাটেলাইট চ্যানেল হিসেবে এর যাত্রা শুরু। ২০০৬ সাল থেকে এ টিভি চ্যানেল তার দোহা স্টুডিও থেকে আল জাজিরা ইন্টারন্যাশনাল নামে ২৪ ঘন্টা সম্প্রচার কার্যক্রম শুরু করে।
রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি ?
Correct Answer:
ক: লাল, আসমানী এবং সবুজ
Explanation:
রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি ? সঠিক উত্তর লাল, আসমানী এবং সবুজ তিনটি মৌলিক রং হচ্ছে লাল, নীল (আসমানী) ও সবুজ। এ রংগুলোর সমন্বয়ই গঠিত হয় অন্যান্য রং।
ঢাকার রাম্পুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৭৫
Explanation:
ঢাকার রাম্পুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় কত সালে? সঠিক উত্তর ১৯৭৫ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি সংস্থা। এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা - কালো সম্প্রচার শুরু করে। সে সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে পরিচিত ছিলো৷ মুক্তিযুদ্ধের পর ১৯৭৫ সালে বাংলাদেশ টেলিভিশন চালু হয়। ১৯৮০ থেকে রঙিন সম্প্রচার শুরু করে।