Mineral resources of Bangladesh MCQs
Showing 14 questions (Total: 14)
বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে----
Correct Answer:
ক: জামালগঞ্জে
Explanation:
বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে---- সঠিক উত্তর জামালগঞ্জে জয়পুরহাট জেলার জামালগঞ্জে প্রায় এক কিলোমিটার গভীরতায় এই খনির অবস্থান। এখানে কয়লার মজুত প্রায় ১০০ কোটি মেট্রিক টন।
স্বর্নের খনির জন্য বিখ্যাত স্থান কোনটি ?
Correct Answer:
গ: জোহানেসবার্গ
Explanation:
স্বর্নের খনির জন্য বিখ্যাত স্থান কোনটি ? সঠিক উত্তর জোহানেসবার্গ স্বর্ণের খনির জন্য বিখ্যাত স্থান দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ। বিশ্বে তেল রপ্তানির জন্য বিখ্যাত সৌদিআরব।
বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত ?
Correct Answer:
ঘ: বড়পুকুরিয়া( দিনাজপুর)
Explanation:
বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর বড়পুকুরিয়া( দিনাজপুর) বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি বড়পুকুরিয়া( দিনাজপুর) অবস্থিত । বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের একমাত্র বাস্তবায়িত কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর আয়তন ৬.৬৮ বর্গ কিলোমিটার। মজুদের পরিমান ৩৯০ মিলিয়ন মেট্রিক টন। এখানে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বড়পুকুরিয়া কয়লা খনির প্রকল্প ব্যয় ২৫১.০৮ মিলিয়ন মার্কিন ডলার। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
কাঠ ও কয়লা প্রধানত কি?
Correct Answer:
গ: কার্বন
Explanation:
কাঠ ও কয়লা প্রধানত কি? সঠিক উত্তর কার্বন কাঠ ও কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণতঃ কয়লা কালো বর্ণের হয়ে থাকে। কার্বনের একটি রূপ। কাঠ কয়লা কাঠ হতে এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায়।
সম্প্রতি কোন দেশের ৩৩ জন আটকেপড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়?
Correct Answer:
খ: চিলি
Explanation:
সম্প্রতি কোন দেশের ৩৩ জন আটকেপড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়? সঠিক উত্তর চিলি ৫ আগস্ট ২০১০ থেকে ১৩ অক্টোবর ২০১০ পর্যন্ত মোট ৬৯ দিন চিলিতে ৩৩ জন শ্রমিক খনিতে আটকে ছিল। পরবর্তীতে এদের সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, যা মানব ইতিহাসে এক আবিস্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত।
দিনাজপুরের বড় পুকুরিয়া কোন খনির সন্ধান পাওয়া যায় ?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
দিনাজপুরের বড় পুকুরিয়া কোন খনির সন্ধান পাওয়া যায় ? সঠিক উত্তর কয়লা বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত কয়লা খনিগুলোর মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিটি অন্যতম। এ কয়লা খনিটি ১৯৮৫ - ৮৭ সালে আবিস্কৃত হয়। এতে কূপের সংখ্যা আছে মোট ৩১ টি এবং গভীরতা প্রায় ১১৮ - ৫০৯ মিটার। এছাড়া দিনাজপুর জেলার নওয়াবগঞ্জ উপজেলার দিঘীপাড়ায় দেশের সর্ববৃহৎ কয়লাখনি অবস্থিত।
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে -----
Correct Answer:
ক: জামালগঞ্জে
Explanation:
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে ----- সঠিক উত্তর জামালগঞ্জে বাংলাদেশে প্রথম কয়লার সন্ধান পাওয়া যায় ১৯৬৮ সালে জয়পুরহাটের জামালগঞ্জে। এটি অনেক উন্নত মানের কয়লা। এছাড়া পরবর্তীতে কয়লা পাওয়া যায় রংপুরের খালাশপীরে, জয়পুরহাটের তিলকপুরে, দিনজাপুরের বড়পুকুরিয়া, দীঘিপাড়া ও ফুলবাড়ীতে।
স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান কোনটি ?
Correct Answer:
ক: জোহান্সবার্গ
Explanation:
স্বর্ণ খনির জন্য বিখ্যাত স্থান কোনটি ? সঠিক উত্তর জোহান্সবার্গ স্বর্নের খনির জন্য বিখ্যাত স্থান দক্ষিন আফ্রিকার জোহানসবার্গ। এছাড়াও, পৃথিবীর বৃহত্তম হীরক খনি দক্ষিন আফ্রিকার কিম্বার্লিতে অবস্থিত।
স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে ?
Correct Answer:
গ: আয়রন ,জিংক
কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
Correct Answer:
গ: অ্যানথ্রাসাইট
Explanation:
কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়? সঠিক উত্তর অ্যানথ্রাসাইট লিগনাইটে কার্বনের পরিমাণ ৬৭%। বিটুমিনাস কয়লা এ কার্বনের পরিমাণ ৮৩%। অ্যানথ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ ৯২.১% - ৯৮%।
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান কোথায় পাওয়া গেছে?
Correct Answer:
খ: জামালগঞ্জে
Explanation:
বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর জামালগঞ্জে বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাট জেলার জামালগঞ্জে। বাংলাদেশে মেট ৬ টি কয়লা খনি এ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। যথা - জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাশপীর, দীঘাপাড়া, ফুলবাড়ী ও পাঁচবিবি।
বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: দিনাজপুর
Explanation:
বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত ? সঠিক উত্তর দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরে অবস্থিত। এটি ১৯৮৫ সালে আবিষ্কৃত হয় । ৬.৬৮ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট খনিতে কয়লার মজুদের পরিমাণ ৩৯০ মিলিয়ন মে.টন। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয়।
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?
Correct Answer:
খ: প্রাকৃতিক গ্যাস
Explanation:
বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী? সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খজিন সম্পদ প্রাকৃতিক গ্যাস । ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে হলো তিতাস গ্যাসক্ষেত্র (১৯৬২) । বর্তমানে বাংলাদেশে ২৯ টি গ্যাসক্ষেত্র রয়েছে।
বাংলাদেশ প্রথম লোহার খনি আবিস্কৃত হয় কোথায়?
Correct Answer:
গ: দিনাজপুর
Explanation:
বাংলাদেশ প্রথম লোহার খনি আবিস্কৃত হয় কোথায়? সঠিক উত্তর দিনাজপুর উন্নত মানের আকরিক ম্যাগনেটাইট রয়েছে ৫০০ - ৬০০ মিলিয়ন টন।