general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন?
Correct Answer:
ক: মিশর
বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
Correct Answer:
ক: নাটোরের লালপুর
Explanation:
বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? সঠিক উত্তর নাটোরের লালপুর লালপুর বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা। আয়তনের দিক থেকে নাটোর জেলার ২য় বৃহত্তম উপজেলা হল লালপুর যা লালপুর থানা হিসেবে ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। সবচেয়ে উষ্ণ অঞ্চল হলো এটি। এখানে কম বৃষ্টিপাত হয়।
ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন--
Correct Answer:
গ: হাজী শরীয়তুল্লাহ
Explanation:
ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন-- সঠিক উত্তর হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন হলো একটি ও রাজনৈতিক আন্দোলন ১৯ শতকের প্রথম দিকে সূচিত হয়ে ছিলো। ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ। ইসলামের অবশ্য করণীয় কাজকে বলে 'ফরজ'। এই 'ফরজ' শব্দ থেকেই 'ফরায়েজি' এসেছে। ফরাজী আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনে রূপ লাভ করে।
বাংলাদেশের সর্ববৃহৎ জেলা--
Correct Answer:
ঘ: রাঙামাটি
Explanation:
বাংলাদেশের সর্ববৃহৎ জেলা-- সঠিক উত্তর রাঙামাটি রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃৃৃহত্তম জেলা। উপজেলার সংখ্যানুসারে রাঙ্গামাটি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। এর আয়তন ১,১১৬.১৩ কিলোমিটার।
'ছিয়াত্তরের মন্বত্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
Correct Answer:
খ: বাংলা ১১৭৬ সালে
Explanation:
'ছিয়াত্তরের মন্বত্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? সঠিক উত্তর বাংলা ১১৭৬ সালে ১৭৭০ সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সময়টি বাংলা ১১৭৬ সাল হওয়ায় এই দুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত হয়। অতি বৃষ্টি ও বন্যার কারণে কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সমগ্র দেশজুড়ে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেয়। ত্রুটিপূর্ণ ভূমিরাজস্ব ব্যবস্থা ও খাদ্যবাজারে দালাল ফড়িয়া শ্রেনীর দৌরাত্ম্যের ফলে অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে। ১৯৪৩ সালে বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ১৩৫০ বঙ্গাব্দে ( খ্রি. ১৯৪৩) এই দুর্ভিক্ষ হয়েছিল বলে এটি পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত।
ন্যাপ (NAPE) কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ময়মনসিংহে
Explanation:
ন্যাপ (NAPE) কোথায় অবস্থিত? সঠিক উত্তর ময়মনসিংহে ন্যাপ (NAPE) ময়মনসিংহে অবস্থিত। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির NAPE নামকরণ করা হয় ১৯৮৫ সালে। ১ অক্টোবর ২০০৪ NAPE কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হয়।
Natural protien এর কোড নাম
Correct Answer:
গ: Protien P-49
Explanation:
Natural protien এর কোড নাম সঠিক উত্তর Protien P-49 Natural protein এর কোড নাম protein - P49। যা একটি জটিল জৈব যৌগ এবং দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয় পূরণ করে।
পারমানবিক বোমার আবিষ্কারক কে?
Correct Answer:
ঘ: ওপেন হাইমার
Explanation:
পারমানবিক বোমার আবিষ্কারক কে? সঠিক উত্তর ওপেন হাইমার ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ওপেন হাইমার পারমানবিক বোমা আবিষ্কার করেন। অন্যদিকে, ১৯৩৯ সালে পরমাণুর ফিউশন প্রক্রিয়া আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটোহ্যান।
”ষাট গম্বুজ” মসজিদটি নির্মাণ করেন--
Correct Answer:
গ: পীর খান জাহান আলী
Explanation:
”ষাট গম্বুজ” মসজিদটি নির্মাণ করেন-- সঠিক উত্তর পীর খান জাহান আলী ”ষাট গম্বুজ” মসজিদটি নির্মাণ করেন - - পীর খান জাহান আলী। পঞ্চদশ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি বাগেরহাট জেলায় অবস্থিত। এ মসজিদের গম্বুজের সংখ্যা ৮১ টি। তবুও এই মসজিদের নাম রাখা হয়েছে ষাট গম্বুজ মসজিদ।
”আকাবা” কোন দেশের সমুদ্র বন্দর?
Correct Answer:
ঘ: জর্ডান
Explanation:
”আকাবা” কোন দেশের সমুদ্র বন্দর? সঠিক উত্তর জর্ডান ”আকাবা” জর্ডানের সমুদ্র বন্দর। আকাবা সমুদ্র বন্দরটি জর্ডানে অবস্থিত। ইয়েমেনের সমুদ্র বন্দর এডেন।
কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করা হয়-
Correct Answer:
গ: উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী
Explanation:
কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করা হয়- সঠিক উত্তর উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী কাঁচামাল হিসাবে আখের ছোবড়া ব্যবহার করা হয় - উত্তরবঙ্গ কাগজ কল, পাকশী। পাবনা জেলার পাকশীতে অবস্থিত উত্তরবঙ্গ কাগজ কলে কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়।
বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
Correct Answer:
ঘ: হাকালুকি
Explanation:
বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি? সঠিক উত্তর হাকালুকি বাংলাদেশের বৃহত্তম হাওড় হলো হাকালুকি। হাকালুকি হাওর মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত। হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮, ১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪, ৪০০ হেক্টর।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে “বীরোত্তম” খেতাবে ভূষিত করা হয়?
Correct Answer:
খ: ৬৮ জন
Explanation:
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে “বীরোত্তম” খেতাবে ভূষিত করা হয়? সঠিক উত্তর ৬৮ জন মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৬৮ জনকে “বীরোত্তম” খেতাবে ভূষিত করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোট ৬৭৬ জনকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়। সাত জনকে বীরশ্রেষ্ঠ ৬৮ জনকে বীর উত্তম ১৭৫ জন কে বীরবিক্রম এবং ৪২৬ জনকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়।
IUCN এর কাজ হল বিশ্বব্যাপী--
Correct Answer:
ক: প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
Explanation:
IUCN এর কাজ হল বিশ্বব্যাপী-- সঠিক উত্তর প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা International Union for conservation of of nature (IUCN) প্রতিষ্ঠিত হয় ৫ অক্টোবর ১৯৪৮। সদরদপ্তর গ্লান্ড সুইজারল্যান্ড। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি-
Correct Answer:
ক: হুমায়ুন রশীদ চৌধুরী
Explanation:
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি- সঠিক উত্তর হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি - হুমায়ুন রশীদ চৌধুরী। তিনি ১৯৮৬ সালে ৪১ তম অধিবেশনে সভাপতিত্ব করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি ছিলেন আনোয়ারুল করিম চৌধুরী, ২০০১ সালের জুন মাসে তিনি এই দায়িত্ব পালন করেন।
উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল--
Correct Answer:
খ: প্রায় ১২ ঘন্টা
Explanation:
উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল-- সঠিক উত্তর প্রায় ১২ ঘন্টা উপকূলে একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয়। একটি জোয়ারের সময়সীমা ৬ ঘন্টা এবং ভাটার সময়সীমা ৬ ঘন্টা। সুতরাং একটি জোয়ারের পর আরেকটি জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ১২ ঘন্টা।
সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: মালদ্বীপ
Explanation:
সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? সঠিক উত্তর মালদ্বীপ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের মাথাপিছু আয় সবচেয়ে বেশি। মালদ্বীপ বা মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। এর রাজধানীর নাম মালে। দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্ক এর সদস্য। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এ দেশ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
সিলেটের পূর্ব নাম-
Correct Answer:
ক: জালালাবাদ
Explanation:
সিলেটের পূর্ব নাম- সঠিক উত্তর জালালাবাদ সিলেটের পূর্ব নাম - জালালাবাদ। জেলাটি প্রতিষ্ঠিত হয় ১৭৭৫ সালে। আয়তন ৩৪৯০ বর্গ কিমি। সোনারগাঁও এর পূর্ব নাম সুবর্ণগ্রাম, ময়মনসিংহ এর পূর্ব নাম নাসিরাবাদ।
মোনালিসা চিত্রটির চিত্রকর কে ?
Correct Answer:
খ: লিওনার্দো দ্য ভিঞ্চি
Explanation:
মোনালিসা চিত্রটির চিত্রকর কে ? সঠিক উত্তর লিওনার্দো দ্য ভিঞ্চি লিওনার্দো দা ভিঞ্চি ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম।
রেকটিফাইড স্পিরিট হল--
Correct Answer:
গ: ৯৫% ইথানল + ৫% পানি
Explanation:
রেকটিফাইড স্পিরিট হল-- সঠিক উত্তর ৯৫% ইথানল + ৫% পানি রেকটিফাইড স্পিরিট হলো ৯৫.৬% ইথাইল অ্যালকোহল ও ৪.৪% পানির স্ফুটনাঙ্ক। এর স্ফুটনাঙ্ক কত ৭৮.১° সে। রেকটিফাইড স্পিরিট ডাক্তারি কাজে ও দ্রাবক রূপে ব্যবহৃত হয়।
শ্বসনে নির্গত হয়-
Correct Answer:
গ: কার্বন ডাই-অক্সাইড
Explanation:
শ্বসনে নির্গত হয়- সঠিক উত্তর কার্বন ডাই-অক্সাইড শ্বসনে নির্গত হয় - কার্বন ডাই - অক্সাইড। শ্বসন এক ধরনের জারণ বিজারণ প্রক্রিয়া। চিপকো স্বাস্থ্য জটিল জৈব যৌগ গুলো শ্বসন প্রক্রিয়ায় জারিত হয় সরল যৌগিক পরিণত হয় এবং কার্বন ডাই - অক্সাইড নির্গত করে।
জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়--
Correct Answer:
ঘ: ১৯৬১ সালে
Explanation:
জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়-- সঠিক উত্তর ১৯৬১ সালে জোট - নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non - Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের। ১৯৬১ সালে এ আন্দোলন শুরু হয়েছিল।
বিশ্বব্যাংকের কোন অঙ্গসংগঠনটি Soft-loan Window নামে পরিচিত ?
Correct Answer:
খ: IDA
Explanation:
বিশ্বব্যাংকের কোন অঙ্গসংগঠনটি Soft-loan Window নামে পরিচিত ? সঠিক উত্তর IDA A soft loan is a loan with a below - market rate of interest. This is also known as soft financing. Sometimes soft loans provide other concessions to borrowers, such as long repayment periods or interest holidays. Soft loans are usually provided by governments to projects they think are worthwhile. The World Bank and other development institutions provide soft loans to developing countries
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম---
Correct Answer:
ক: রাজ কাঁকড়া
Explanation:
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম--- সঠিক উত্তর রাজ কাঁকড়া জীবন্ত জীবাশ্ম হলো এমন কতগুলো জীব সুদূর অতীতে জন্ম হলেও যাদের বংশধরেরা আজও পৃথিবীতে বেঁচে আছে। প্রাগৈতিহাসিক কাল হতে এদের আকৃতিগত খুব একটা পরিবর্তন হয়নি। বাংলাদেশের জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে 'রাজ কাঁকড়া'।
কমনওয়েলথযুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ?
Correct Answer:
ক: কানাডা
Explanation:
কমনওয়েলথযুক্ত কোন দেশটি আকারে সর্ববৃহৎ? সঠিক উত্তর কানাডা কমনওয়েলথ এর বৃহত্তম দেশ কানাডা। কানাডা ( Canada) উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। এটার দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল ও আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে আর্কটিক মহাসাগর পর্যন্ত বিস্তৃত, হা যা এটিকে মোট আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশে পরিণত করেছে
টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে?
Correct Answer:
খ: অঙ্কোলজি
Explanation:
টিউমার সংক্রান্ত চর্চাকে কি বলে? সঠিক উত্তর অঙ্কোলজি টিউমার সংক্রান্ত চর্চাকে অঙ্কোলজি বলে। কোষের গঠন ও কার্য কলাপ সংক্রান্ত বিদ্যাকে সাইটোলজি বলে। ইকোলজি বা বাস্তুবিদ্যা হলো জীব সম্প্রদায়ের সাথে পরিবেশের মিথস্ক্রিয়া সংক্রান্ত বিদ্যা। টিউমার লজি প্রকৃতপক্ষে কোন আলাদা বিভাগ নয়।
কোথায় দিন রাত্রি সর্বদা সমান?
Correct Answer:
গ: নিরক্ষ রেখায়
Explanation:
কোথায় দিন রাত্রি সর্বদা সমান? সঠিক উত্তর নিরক্ষ রেখায় নিরক্ষরেখায় অবস্থিত অঞ্চলসমূহ সব সময় সূর্য হতে সমান দূরত্বে থাকে বলে এই অঞ্চলসমূহে দিন রাত্রি সমান হয়। তবে 21 মার্চ ও 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে।
'অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
Correct Answer:
ক: দুর্ভিক্ষ ও দারিদ্র্য
Explanation:
'অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর দুর্ভিক্ষ ও দারিদ্র্য অমর্ত্য সেন একজন অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য। ১৯৯৮ সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার (যা অর্থনীতির নোবেল পুরস্কার হিসেবে পরিচিত) লাভ করেন।
প্রবল জোয়ারের কারণ, এ সময়-
Correct Answer:
গ: সুর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
Explanation:
প্রবল জোয়ারের কারণ, এ সময়- সঠিক উত্তর সুর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে প্রবল জোয়ারের কারণ, এ সময় - সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে। পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী চন্দ্র ও সূর্য প্রায় একই সরলরেখায় অবস্থান করে। চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণের জন্য জোয়ারের পানি খুব বেশি ফুলে ওঠে। ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। একে তেজ কটাল বলে।
কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত?
Correct Answer:
ক: রোম
Explanation:
কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? সঠিক উত্তর রোম ব্যাখ্যা : রোম নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত । অন্যদিকে ভেনিস রাজপ্রাসাদের নগরী, নিশ্চুপ সড়কের শহর। সঠিক উত্তর হবে - রোম।
আসিয়ান গঠিত হয়--
Correct Answer:
গ: ১৯৬৭ সালে
Explanation:
আসিয়ান গঠিত হয়-- সঠিক উত্তর ১৯৬৭ সালে আসিয়ান দক্ষিণ - পূর্ব এশিয়ার দশটি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। যা ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, এবং ভিয়েতনাম সদস্যপদ লাভ করে। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা,
শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি?
Correct Answer:
ক: লি ডাক থো
Explanation:
শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি? সঠিক উত্তর লি ডাক থো শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন ভিয়েতনামের লি ডাক থো। এশিয়ায় তিনি প্রথম শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ১৯৭৩ সালে।
কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: দিনাজপুর
Explanation:
কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর দিনাজপুর কান্তজিউ মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত। কান্তজীউ মন্দির দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর তীরে অবস্থিত। মহারাজা প্রাণনাথ রায় এর নির্মাণকাজ শুরু করেন। তার পোষ্য পুত্র রামনাথ ১৭৫২ সালে এর নির্মাণকাজ শেষ করেন।
স্বাধীনতার পর প্রকাশিত প্রথশ ডাকটিকিটে কোন ছবি ছিল?
Correct Answer:
ঘ: শহীদ মিনার
Explanation:
স্বাধীনতার পর প্রকাশিত প্রথশ ডাকটিকিটে কোন ছবি ছিল? সঠিক উত্তর শহীদ মিনার স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম স্মারক ডাকটিকিট প্রকাশিত হয় ২১ ফেব্রুয়ারি ১৯৭২। এর ডিজাইনার ছিলেন বিপি চিতনিশ।
উপমাহদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Correct Answer:
গ: লর্ড মাউন্টব্যাটেন
Explanation:
উপমাহদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ১৯৪৭ সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়। এই আইন অনুসারে ১৪ আগস্ট পাকিস্তান গণপরিষদের হাতে এবং ১৫ আগস্ট ভারতীয় গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন লর্ড মাউন্টব্যাটেন।
বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহীউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
Correct Answer:
ক: চাঁপাইনবাবগঞ্জ
Explanation:
বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহীউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? সঠিক উত্তর চাঁপাইনবাবগঞ্জ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। তিনি ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন। তার সমাধি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত।
ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
খ: জেদ্দা
Explanation:
ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর জেদ্দা ইসলামী সম্মেলন সংস্থার সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ইসলামী সম্মেলন সংস্থার প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে। এর সদস্য সংখ্যা ৫৭ টি দেশ।
রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
Correct Answer:
ঘ: হিনরি ডুনান্ট
Explanation:
রেডক্রসের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হিনরি ডুনান্ট বিশ্বের দোস্ত মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস ১৮৬৩ সালে প্রতিষ্ঠা করেন সুইজারল্যান্ডের হেনরি ডুনান্ট। এর সদস্য সংখ্যা ১৯১। সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে।
'সবুজপত্র' পত্রিকা কবে প্রকাশিত হয়?
Correct Answer:
ক: ১৯১৪ খ্রিষ্টাব্দে
Explanation:
'সবুজপত্র' পত্রিকা কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৯১৪ খ্রিষ্টাব্দে সবুজপত্র হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা। রবীন্দ্রনাথের অনুপ্রেরণায়, প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত এটি ছিল একটি মাসিক পত্রিকা। এর প্রথম প্রকাশ হয় বাংলা ১৩২১ সালের (১৯১৪ সালে) ২৫ বৈশাখ।
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষ কখন থেকে চালু করা হয়?
Correct Answer:
ঘ: ১ জানুয়ারি ১৯৯২
Explanation:
বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষ কখন থেকে চালু করা হয়? সঠিক উত্তর ১ জানুয়ারি ১৯৯২ প্রাথমিক বাধ্যতামূলক আইন পাশ হয়, ১৯৯০। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রাথমিকভাবে ৬৮ টির উপজেলায় চালু হয় ১ জানুয়ারী, ১৯৯২। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেশব্যাপী সম্প্রসারিত হয় ১ জানুয়ারী, ১৯৯৩।
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
Correct Answer:
ক: অডিওমিটার
Explanation:
শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র- সঠিক উত্তর অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র - অডিওমিটার। অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র। অডিও ফোন কানে লাগিয়ে শোনার যন্ত্র। অলটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র এবং অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র।
সম্প্রতি আন্তর্জাতিক পদকপ্রাপ্ত চলচ্চিত্র 'গেরিলা' এর পরিচালক-
Correct Answer:
ঘ: নাসিরউদ্দীন ইউসুফ
Explanation:
সম্প্রতি আন্তর্জাতিক পদকপ্রাপ্ত চলচ্চিত্র 'গেরিলা' এর পরিচালক- সঠিক উত্তর নাসিরউদ্দীন ইউসুফ সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ - এর কাহিনী অবলম্বনে নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত ছবি ‘গেরিলা’। ১৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার নেটপ্যাক (নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা) লাভ করেছে এ ছবিটি। ‘গেরিলা’ ছাড়াও সম্প্রতি মোরশেদুল ইসলাম ‘আমার বন্ধু রাশেদ’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র তৈরি করেন, যা মুহাম্মদ জাফর ইকবালের রচনা অবলম্বনে নির্মিত হয়েছে।
ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম-
Correct Answer:
গ: মান্দি
Explanation:
ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো জাতিগোষ্ঠীর প্রকৃত নাম- সঠিক উত্তর মান্দি গারো উপজাতিরা ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বসবাস করে। এরা মাতৃতান্ত্রিক উপজাতি এবং এদের ধর্ম সনাতন। গারো তথা মান্দিদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম ওয়ানগালা ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত W A S Ouderland কোন দেশে জন্মগ্রহন করেছিলেন ?
Correct Answer:
ক: হল্যান্ড
Explanation:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত W A S Ouderland কোন দেশে জন্মগ্রহন করেছিলেন ? সঠিক উত্তর হল্যান্ড হল্যান্ড বা নেদারল্যান্ডসের জন্মগ্রহণকারী অষ্ট্রেলিয়ার নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ড মুক্তিযুদ্ধকালে ২ নং সেক্টরে গণবাহিনীর সদস্য ছিলেন। মি. ওডারল্যান্ড ১৯১৭ সালের ৬ ডিসেম্বর আমষ্টারডাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে বাটা সু কোম্পানির ম্যানেজার হিসেবে বাংলাদেশে আসেন।
'September of jessore Road' কবিতার রচয়িতা কে?
Correct Answer:
ক: Allen Ginsberg
Explanation:
'September of jessore Road' কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর Allen Ginsberg ১৫১ লাইনের এ কবিতাটি মার্কিন কবি অ্যালেন গিন্সবারগ ১৯৭১ সালের ১৪ - ১৬ ডিসেম্বর রচনা করেন।
BRIC Countries বলতে বুঝায়
Correct Answer:
C: ব্রাজিল, রাশিয়া ভারত ও চীন
Explanation:
BRIC Countries বলতে বুঝায় Correct Answer ব্রাজিল, রাশিয়া ভারত ও চীন BRIC হচ্ছে Brazil, Russia, India ও China – এ চারটি দেশের আদ্যক্ষর দিয়ে গঠিত একটি সংগঠনের নাম। কিন্তু ১৩ এপ্রিল ২০১১ South Africa এ সংগঠনে যোগ দেয়ায় বর্তমানে সংগঠনটির নাম হলো ‘BRICS’।
বর্তমানে প্রস্তাবিত পাদ্মা সেতুর দৈর্ঘ্য কত-
Correct Answer:
ঘ: ৬.১৫কি.মি
Explanation:
বর্তমানে প্রস্তাবিত পাদ্মা সেতুর দৈর্ঘ্য কত- সঠিক উত্তর ৬.১৫কি.মি বর্তমানে প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি। পূর্বে এ সেতুর দৈর্ঘ্য প্রস্তাব করা হয়েছিল ৫.৫৮ কিমি। বর্তমানে এ সেতুর প্রস্থ ১৮.১০ মিটার, যা পূর্বে ছিল ২৫ মিটার । এ সেতুর লেন হবে ৪টি এবং পাইল হবে ২৬৮ টি। দ্বিতল এ সেতুটি মাওয়া - জাজিরা পয়েন্টে নির্মিত হবে।
স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে-
Correct Answer:
ক: রপ্তানিকারক উপকৃত হয়
Explanation:
স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে- সঠিক উত্তর রপ্তানিকারক উপকৃত হয় স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে স্থানীয় পণ্যের দাম কমে। ফলে বিদেশীরা স্থানীয় পণ্যের প্রতি আকৃষ্ট হয়ে বেশি বেশি স্থানীয় পণ্য আমদানি করেন। ফলে স্থানীয় পণ্য রপ্তানিকারকদের আয় বাড়ে।
DFI বলতে কি বুঝায়-
Correct Answer:
ক: Direct foreign investment
Explanation:
DFI বলতে কি বুঝায়- সঠিক উত্তর Direct foreign investment DFI বলতে Direct Foreign Investment বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ বোঝায়। এর দ্বারা এক দেশের নাগরিক কর্তৃক অন্যদেশে সরাসরি মূলধন অবকাঠামোতে বিনিয়োগ করে বোঝায়।
ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত--
Correct Answer:
খ: জেদ্দা
Explanation:
ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-- সঠিক উত্তর জেদ্দা ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। এ সংস্থার সচিবালয় অবস্থিত সৌদি আরবের জেদ্দায়। এর সদস্য দেশসমূহ হলো - - ৫৭ টি। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে।