general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
'বিশ্বনারী দিবস' পালিত হয় প্রতি বছর --
Correct Answer:
গ: ৮ মার্চ
Explanation:
'বিশ্বনারী দিবস' পালিত হয় প্রতি বছর -- সঠিক উত্তর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।
সুয়েজ খাল যুক্ত করেছে--
Correct Answer:
গ: লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে
Explanation:
সুয়েজ খাল যুক্ত করেছে-- সঠিক উত্তর লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত। একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। উত্তরে ইউরোপ থেকে দক্ষিণে এশিয়া, উভয়প্রান্তে পণ্যপরিবহনে সুয়েজ খাল একটি জলপথ হিসাবে ব্যবহৃত হয়
সিরডাপ এর সদর দপ্তর কোথায়?
Correct Answer:
গ: ঢাকা
Explanation:
সিরডাপ এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর ঢাকা সিরডাপ প্রতিষ্ঠিত হয়ঃ - ৬ জুলাই ১৯৭৯(জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদস্যদের ৬টি দেশের সমন্বয়ে প্রথম এটি গঠিত হয়। সদর দপ্তরঃ - ঢাকা, সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী ভবন। প্রতিষ্ঠার উদ্যোক্তাঃ - খাদ্য ও কৃষি সংস্থা।
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
Correct Answer:
খ: কানাডা-যুক্তরাষ্ট্রে
Explanation:
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ? সঠিক উত্তর কানাডা-যুক্তরাষ্ট্রে নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত। মূলত তিনটি পাশাপাশি অবস্থিত ভিন্ন জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। এই তিনটি জলপ্রপাতের নাম: হর্স্শু ফল্স বা কানাডা ফল্স, আমেরিকান ফল্স এবং ব্রাইডাল ভিল ফল্স। নায়াগ্রা জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী --
Correct Answer:
ক: আন্দিজ পর্বতমালা
Explanation:
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী -- সঠিক উত্তর আন্দিজ পর্বতমালা আন্দিজ পর্বতমালা বা আন্দেস পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালার দৈর্ঘ্য কমপক্ষে ৭,০০০ কি.মি. (৪,৪০০ মাইল) এবং গড় প্রস্থ ৫০০ কি.মি. (৩০০ মাইল)। এই পর্বতমালার গড় উচ্চতা প্রায় ৪০০০ মি. (১৩,০০০ ফুট।
ওপেকভুক্ত একমাত্র অ -আরব এশীয় দেশ--
Correct Answer:
খ: ইরান
Explanation:
ওপেকভুক্ত একমাত্র অ -আরব এশীয় দেশ-- সঠিক উত্তর ইরান ইরান নামে পরিচিত, হল পশ্চিম এশিয়ার একটি দেশ। ওপেক ভুক্ত অ - আরব এশিয়ও দেশ ইরান। এর উত্তর - পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর - পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ - পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত।
পূর্বাশা দ্বীপের অপর নাম--
Correct Answer:
গ: দক্ষিণ তালপট্রি দ্বীপ
Explanation:
পূর্বাশা দ্বীপের অপর নাম-- সঠিক উত্তর দক্ষিণ তালপট্রি দ্বীপ হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে। এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।স্থায়ী জনবসতিহীন এই অঞ্চলে তেল এবং প্রাকৃতিক গ্যাসের অস্তিত্বের আশঙ্কা থাকায় ভারত এবং বাংলাদেশ সরকার যৌথভাবে এর সার্বভৌমত্ব দাবি করে।
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন--
Correct Answer:
ক: শাহ আবদুল হামিদ
Explanation:
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন-- সঠিক উত্তর শাহ আবদুল হামিদ শাহ আব্দুল হামিদ (জন্ম: ১৮৯০ - মৃত্যু: ১ মে ১৯৭২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং গণপরিষদের প্রথম স্পীকার। শাহ আব্দুল হামিদ জাতীয় সংসদের স্পিকার কাজের মেয়াদ ১০ এপ্রিল ১৯৭২ – ১ মে ১৯৭২ রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। ডেপুটি মোহাম্মদ বায়তুল্লাহ।
মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম সমজিদ --
Correct Answer:
গ: আওলাদ হোসেন লেনের জামে মসজিদ
Explanation:
মোগল আমলে ঢাকা শহরের প্রাচীনতম সমজিদ -- সঠিক উত্তর আওলাদ হোসেন লেনের জামে মসজিদ ইসলাম খান মসজিদ অবস্থানঃ সৈয়দ আওলাদ হোসেন লেন, পুরনো ঢাকা। প্রতিষ্ঠিত আনু. ১৬৩২ স্থাপত্য তথ্যঃ ধরণ মুঘল স্থাপত্য দৈর্ঘ্য ১০.০৬ মি. প্রস্থ ৪.১১ মি. এর নির্মাতা হলেন - সুবাদার ইসলাম খান।
পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
Correct Answer:
খ: জর্ডান
Explanation:
পৃথিবীর কোন নদীতে মাছ হয় না? সঠিক উত্তর জর্ডান জর্দান নদী | এ নদীর পানির পরিমাণ খুবই কম। মৃত সাগরের পানির প্রধান উৎস জর্দান নদী। মরুভূমিময় এলাকায় অবস্থিত হওয়ার কারণে হ্রদটি থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্পীভূত হয়ে। পানির পরিমাণ কমিয়ে দেয় প্রচুর পানি বাষ্পীভূত হয় কিন্তু পড়ে থাকে লবণ। জর্ডান নদীতে মাছ নেই।
সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ?
Correct Answer:
ক: নারিকেল জিনজিরা
Explanation:
সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি ? সঠিক উত্তর নারিকেল জিনজিরা সেন্টমার্টিন বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। এটি একটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং এটি বাংলাদেশের সর্ব - দক্ষিণের ইউনিয়ন। এ দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।
বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন--
Correct Answer:
খ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে মনোনীত করেন-- সঠিক উত্তর রাষ্ট্রপতি সরকারী কর্ম কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা যার দায়িত্ব সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করা। এটিকে ইংরেজিতে পাবলিক সার্ভিস কমিশন হিসাবে উল্লেখ করা হয়। এটি একটি সাংবিধানিক ও স্বাধীন সংস্থা। পাকিস্তান আমলের সরকারী কর্ম কমিশনের উত্তরাধিকার হিসাবেই বাংলাদেশে গঠিত হয়েছিল সরকারী কর্ম কমিশন। ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়। প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে। একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
বাংলাাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান ?
Correct Answer:
খ: ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন
Explanation:
বাংলাাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার পান ? সঠিক উত্তর ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন (১ জানুয়ারি ১৯৩০ - ৩০ নভেম্বর ১৯৯৮) বাংলাদেশের একজন শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি আবদুল্লাহ আল - মুতী নামেই সমধিক পরিচিত। বিজ্ঞান জনপ্রিয় করণে ভূমিকা রাখার জন্য তিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদক লাভ করেন।
বাংলাদেশেরর বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র--
Correct Answer:
ক: ভেড়ামারা
Explanation:
বাংলাদেশেরর বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র-- সঠিক উত্তর ভেড়ামারা বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ভেড়ামারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২.০৪.২০১৮ ইং তারিখ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ - পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (সিসিপিপি) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।’
সাফ গেমস অনুষ্ঠিত হয় প্রতি--
Correct Answer:
খ: ২ বছর পর
Explanation:
সাফ গেমস অনুষ্ঠিত হয় প্রতি-- সঠিক উত্তর ২ বছর পর দক্ষিণ এশীয় গেমস দ্বি - বার্ষিকভিত্তিতে প্রবর্তিত বহু - ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করে থাকেন। কিন্তু মাঝেমাঝেই এটি অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতে দেখা যায়। ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়। এটি প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?
Correct Answer:
ঘ: গ্রান্ড খাল
Explanation:
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? সঠিক উত্তর গ্রান্ড খাল গ্রান্ড খাল হল বিশ্বের দীর্ঘতম এর দৈর্ঘ্য ১৭৭০ কি.মি. । এটি প্রাচীনতম খাল বা কৃত্রিম খাল। গ্র্যান্ড খাল এর অন্য নাম হলো বেইজিং হাংজু গ্র্যান্ড খাল । এটি অবস্থিত চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং - এর মধ্যবর্তী স্থানে। গ্রান্ড খাল উদ্বোধন করা হয় ৬১০ সালে।
ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?
Correct Answer:
গ: ১৭৭০ সালে
Explanation:
ছিয়াত্তরের মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে? সঠিক উত্তর ১৭৭০ সালে ১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ষড়যন্ত্রের শিকার হয়ে ইংরেজদের কাছে পরাজিত হন। তখন থেকেই এ দেশে ব্যাপক সম্পদ লুণ্ঠন করতে থাকে ইংরেজরা। ১৭৬৫ সালে ইংরেজরা দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা - বিহার - উড়িষ্যার দেওয়ানি লাভ করে। বাংলার নবাবের হাতে থাকে নামে মাত্র প্রশাসনিক ক্ষমতা। রাজস্ব আদায় এবং আয় - ব্যয়ের হিসাব থাকে ইস্ট ইন্ডিয়া কম্পানির কাছে। ফলে যে শাসনব্যবস্থার সৃষ্টি হয় ইতিহাসে তা দ্ব্বৈত শাসন নামে পরিচিত। ক্ষমতাহীন নবাবের প্রশাসনিক শাসনে ইস্ট ইন্ডিয়া কম্পানি খাজনা আদায়ের নামে সীমাহীন শোষণ আর লুণ্ঠন শুরু করে। এর ওপর দেখা দেয় অনাবৃষ্টি। এতে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে বাংলায় দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। দুর্ভিক্ষটি ইংরেজি ১৭৭০ (১১৭৬ বঙ্গাব্দে) হয়েছিল বলে একে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ বলা হয়।
আমেরিকা- এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?
Correct Answer:
ঘ: বেরিং প্রণালী
Explanation:
আমেরিকা- এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর বেরিং প্রণালী বেরিং প্রণালী (Bering Strait) এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথককারী জলাশয়। প্রণালীটি উত্তর প্রশান্ত মহাসগাগরের বেরিং সাগরকে উত্তর মহাসাগরের চুকচি সাগরের সাথে যুক্ত করেছে।
আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
Correct Answer:
গ: রাঙামাটি
Explanation:
আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর রাঙামাটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙামাটি। এর আয়তন ৬১১৬.১১ বর্গ কিলোমিটার বা ২৩৬১.০০ বর্গমাইল। নরসিংদী একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জেলা। এর আয়তন ১১৫০.১৪ বর্গকিলোমিটার। বান্দরবান আয়তনে একটি বড় জেলা । এর আয়তন ৪৪৭৯.০১ বর্গকিলোমিটার। বরিশাল একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা । এর আয়তন ২৭৮৪.৫২ বর্গকিলোমিটার।
পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ--
Correct Answer:
ঘ: ভারত
Explanation:
পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ-- সঠিক উত্তর ভারত জনসংখ্যার হিসাবে ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তিনটি দেশ হলো যথাক্রমে চীন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ২০৫০ সালে চীনকে হটিয়ে ভারতই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ আর চীন নেমে আসবে দ্বিতীয় স্থানে। ... মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল - এর লেখচিত্র (গ্রাফ) অবলম্বনে জনসংখ্যা পরিবর্তনের সে চিত্রটি তুলে ধরা হয়েছে।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন?
Correct Answer:
গ: মোহাম্মদ উল্লাহ
Explanation:
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর মোহাম্মদ উল্লাহ গণপরিষদ অধিবেশন (১১ এপ্রিল, ১৯৭২ - ১৬ ডিসেম্বর ১৯৭২) স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশ জাতীয় সংসদ (প্রথম অধিবেশন ৭ এপ্রিল ১৯৭৩ - ৬ নভেম্বর ১৯৭৫) স্পিকার ছিলেন মোহাম্মদউল্লাহ।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি?
Correct Answer:
গ: বঙ্গবন্ধু সেতু
Explanation:
দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি? সঠিক উত্তর বঙ্গবন্ধু সেতু নির্মাণের কিছুদিন পর পর্যন্ত বঙ্গবন্ধু সেতু ছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু। বিশ্বের ছিল ১১ তম। তবে বর্তমান ভারতে আরো কয়েকটি সেতু নির্মাণ হয়েছে যা বঙ্গবন্ধু সেতু অপেক্ষা বড় । হার্জিঞ্জ ব্রিজ বাংলাদেশের বৃহত্তম রেল সেতু।
তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি?
Correct Answer:
খ: নিকোটিন
Explanation:
তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি? সঠিক উত্তর নিকোটিন তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম নিকোটিন । তামাক গাছের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকায়। তামাক গাছের শুকানো পাতাকে তামাক বলা হয়। তামাক গাছ ১২ - ১৮ ইঞ্চি লম্বা হয়। তামাক অত্যন্ত নেশাদায়ক পদার্থ। তামাকে আগুন দিয়ে সিগারেট, বিড়ি, চুরুট, হুঁকো, ও অন্যান্য ধুমপানের মাধ্যম প্রস্তুত করা হয়। ধুমপান ছাড়াও তামাক নানা রকম ভাবে ব্যবহার হয়, যেমন চিবিয়ে (জর্দা, যা পানের সাথে খাওয়া হয়), ঠোঁটের ফাঁকে গুঁজে (যেমন গুল), বা নাকে ঠুসে (নস্যি)। তামাকের মূল নেশাদায়ক উপাদান নিকোটিন এক প্রকারের স্নায়ুবিষ (নিউরোটক্সিন), যা একধরনের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের (কোলিনার্গিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর) উপর কাজ করে। কিন্তু তামাকের ধোঁয়াতে নিকোটিন ছাড়াও নানা ক্যান্সারপ্রদায়ী পদার্থ থাকে, যেমন বেঞ্জোপাইরিন ইত্যাদি বহুচক্রী আরোমাটিক যৌগ। তামাক অত্যন্ত বিশাক্ত পদার্থ, একখানি সিগারেটে যতখানি তামাক আছে তা চিবিয়ে খেলে পুরপুরি শরীরে যদি প্রবেশ করত, তা থেকে দ্রুত মৃত্যু অনিবার্য। তবে ধুমপানের ফলেও ধীরে ধীরে আয়ু কমে আসতে থাকে - শুধু ক্যান্সারের প্রবণতার জন্যেই নয়, হৃদরোগের জন্যেও বটে।
ভেটো কি?
Correct Answer:
ক: ল্যাটিন শব্দ - “আমি মানি না”
Explanation:
ভেটো কি? সঠিক উত্তর ল্যাটিন শব্দ - “আমি মানি না” ভেটো ল্যাটিন ভাষার শব্দ। এর অর্থ আমি মানি না । শব্দটি অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্য দেশের ভেটো প্রদানের ক্ষমতা বহুল আলোচিত বিষয়।
প্রথম কোথায় রেলপথ বসানো হয়?
Correct Answer:
ক: ২৭ সেপ্টেম্বর ১৮২৫
Explanation:
প্রথম কোথায় রেলপথ বসানো হয়? সঠিক উত্তর ২৭ সেপ্টেম্বর ১৮২৫ ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বিশ্বের প্রথম রেলপথ উদ্বোধন করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশে ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারী দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠা করা হয়।
বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি?
Correct Answer:
খ: সোহরাওয়ার্দী উদ্যান
Explanation:
বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কি? সঠিক উত্তর সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের মোট জাতীয় উদ্যানের সংখ্যা ১৭ টি। উপরে উল্লেখিত কোনোটিই জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত নয়। জাতীয় সংসদ ভবন সংলগ্ন উদ্যানটির নাম হলো চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যানের অপর নাম রেসকোর্স ময়দান। বৈশাখী মেলার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য রমনা পার্ক সুপরিচিত।
কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?
Correct Answer:
ক: বব বুই
Explanation:
কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? সঠিক উত্তর বব বুই 'বব বুই' হলেন কমলাপুর রেল স্টেশনের স্থপতি। এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন।
বাংলা ভাষায় প্রথম কোরান অনুবাদ কে করেন?
Correct Answer:
ক: গিরীশচন্দ্র সেন
Explanation:
বাংলা ভাষায় প্রথম কোরান অনুবাদ কে করেন? সঠিক উত্তর গিরীশচন্দ্র সেন বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন ভাই গিরীশচন্দ্র সেন। তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলায়। স্যার জগদীশচন্দ্র বসুকে বলা হয় 'গাছের জীবন আছে' তত্ত্বের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বাংলা গদ্যের জনক এবং সতীদাহ প্রথা বিলোপের অন্যতম নায়ক হলেন রাজা রামমোহন রায়।
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
Correct Answer:
ক: বেরিং প্রণালী
Explanation:
আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ? সঠিক উত্তর বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী।
পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি?
Correct Answer:
ক: এমিবা
Explanation:
পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কি? সঠিক উত্তর এমিবা পৃথিবীর প্রথম সৃষ্ট জীব কোনটি তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর সবকটিই আদিম সৃষ্ট প্রাণীগুলোর অন্যতম। তন্মধ্যে প্রথমটি হলো অ্যামিবা। ৪০০ মিলিয়ন বছর পূর্বে ও অ্যামিবার উপস্থিতি ছিল। তেলাপোকার উৎপত্তি আজ থেকে ৩২০ মিলিয়ন বছর পূর্বে বাদুরের উৎপত্তি এবং ৪০ মিলিয়ন বছর পূর্বে বানরের উৎপত্তির কথা জানা যায়। অ্যামিবা এককোষী প্রাণী।
সেন্টমার্টিন কি?
Correct Answer:
ক: বাংলাদেশের একটি দ্বীপ
Explanation:
সেন্টমার্টিন কি? সঠিক উত্তর বাংলাদেশের একটি দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের একটি দ্বীপ। এর অপর নাম নারিকেল জিঞ্জিয়া। নৈস্বর্গিক সৌন্দর্যের জন্য এই প্রবাল দ্বীপটি পর্যটকদের নিকট অনেক আকর্ষণীয়। এটি বাংলাদেশের সব চেয়ে বড় প্রবাল দ্বীপ।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ক: ১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর , গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
Explanation:
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর ১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর , গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালে ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন।
'রেলপথ বিভাগ' কে 'রেলপথ মন্ত্রণালয়' নামকরণ কর হয় কবে?
Correct Answer:
ক: ৪ ডিসেম্বর ২০১১
Explanation:
'রেলপথ বিভাগ' কে 'রেলপথ মন্ত্রণালয়' নামকরণ কর হয় কবে? সঠিক উত্তর ৪ ডিসেম্বর ২০১১ ২০১১ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশের রেলপথ বিভাগকে রেলপথ মন্ত্রণালয় নামকরণ করা হয়।
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
Correct Answer:
খ: ৩৫০
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? সঠিক উত্তর ৩৫০ বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হলো ৩৫০ টি । এর মধ্যে সাধারণ আসনের সংখ্যা ৩০০ টি এবং সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০ টি।
মুজিবনগর-এর পূর্বনাম কি ছিল?
Correct Answer:
ঘ: বৈদ্যনাথ তলা
Explanation:
মুজিবনগর-এর পূর্বনাম কি ছিল? সঠিক উত্তর বৈদ্যনাথ তলা মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারের রাজধানী খ্যাত মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা। ১৯৭১ সালের ১০ এপ্রিল এখানে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় এবং একই বছরের ১৭ এপ্রিল এখানে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় । মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানের নামকরণ করা হয় মুজিবনগর । বর্তমানে এটি মেহেরপুর জেলার একটি উপজেলা ও বটে।
ICAO এর পুর্ণরুপ কি?
Correct Answer:
ক: International Civil Aviation Organization
Explanation:
ICAO এর পুর্ণরুপ কি? সঠিক উত্তর International Civil Aviation Organization আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা ICAO - পূর্ণরূপ হলো - International Civil Aviation Organisation। এটি ১৯৪৪ সালের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
সংসদ ভবনের স্থপতি কে?
Correct Answer:
গ: লুই আই কান
Explanation:
সংসদ ভবনের স্থপতি কে? সঠিক উত্তর লুই আই কান বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হলেন যুক্তরাষ্ট্রের লুই আই কান। মাজহারুল ইসলাম হলেন বাংলাদেশের একজন স্বনামধন্য গীতিকার এবং মৃণাল হক হলেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম প্রধান ভাঙ্কর।
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কবে প্রথম প্রকাশিত হয়?
Correct Answer:
গ: জুন ২০১২
Explanation:
বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” কবে প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর জুন ২০১২ বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' প্রথম প্রকাশিত হয় ২০১২ সালের জুন মাসে। এটির প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। একই সময়ে বইটি ইংরেজি ভাষায় ও প্রকাশিত হয়। বর্তমানে বইটি ইংরেজি ,জাপানি, চীনা সহ কয়েকটি ভাষায় প্রকাশিত হয়েছে।
GMT কি?
Correct Answer:
A: পৃথিবীর মধ্যভাগের সময়
Explanation:
GMT কি? Correct Answer পৃথিবীর মধ্যভাগের সময় GMT হলো গ্রিনউইচ মিন টাইম। অর্থাৎ লন্ডনের গ্রিনউইচ শহরে যে মানমন্দির রয়েছে তার গড় সময়। গ্রিনউইচ মন্দিরকে পৃথিবীর মধ্যভাগ কল্পনা করে বিশ্বের সকল দেশের জন্য এই মন্দিরের সময়কে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?
Correct Answer:
ক: কামরুল হাসান
Explanation:
বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? সঠিক উত্তর কামরুল হাসান বাংলাদেশেল জাতীয় পতাকার রুপকার বা ডিজাইনার হলেন কামরুল ইসলাম । তিনি জাতীয় প্রতীকের ডিজাইনার ও বটে। তবে জাতীয় পতাকার প্রথম ডিজাইনার হলেন শিব নারায়ণ দাস। জয়নুল আবেদীনকে বাংলাদেশের আর্ট শিল্পের আচার্য বলা হয়। কাইয়ুম চৌধুরী বাংলাদেশের অন্যতম একজন চিত্রশিল্পী।
বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
Correct Answer:
ক: ছেঁড়া দ্বীপ
Explanation:
বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? সঠিক উত্তর ছেঁড়া দ্বীপ ছেঁড়া দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ বা ভূখণ্ড। দ্বীপটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি অবস্থিত হলেও ২০০০ সালের দিকে এর সন্ধান পাওয়া যায়।
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়
Correct Answer:
ক: ব্যাস
Explanation:
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয় সঠিক উত্তর ব্যাস বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে ব্যাস বলে।
বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
Correct Answer:
গ: ১৬ ডিসেম্বর ১৯৭২
Explanation:
বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২ বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর । এর আগে সংবিধানটি গণপরিষদ তথা জাতীয় সংসদে উত্থাপিত হয় ১৯৭২ সালের ১২ অক্টোবর এবং গণপরিষদে তা গৃহীত হয় একই বছরের ৪ নভেম্বর। ৪ নভেম্বর সংবিধান দিবস।
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
Correct Answer:
ক: হালদা নদী
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর হালদা নদী বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হলো হালদা নদী। এটির উৎপত্তি খাগড়াছড়ির উপজেলা জুড়ে। প্রতিবছর হালদা নদীতে একটি বিশেষ মুহূর্তে এবং বিশেষ পরিবেশে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস ও কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। ডিম ছাড়ার বিশেষ সময়কে তিসি বলা হয়ে থাকে। চলন বিল বাংলাদেশে বৃহত্তম বিল। পশুর নদী সুন্দরবনে অবস্থিত। হালদা নদী এশিয়ার সব চেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র।
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
Correct Answer:
খ: ৪৪ তম
Explanation:
বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? সঠিক উত্তর ৪৪ তম বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট। উল্লেখ্য তিনি পরপর দুই মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০ তম ও ৪১ তম প্রেসিডেন্ট ছিলেন যথাক্রমে রোনাল্ড ছিলেন উড্রো উইলসন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট।
কোন বিষয়ে অবদান রাখার জন্য এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক “চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার প্রদান করা হয়েছে?
Correct Answer:
গ: পরিবেশ বিষয়ক
Explanation:
কোন বিষয়ে অবদান রাখার জন্য এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ কর্তৃক “চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কার প্রদান করা হয়েছে? সঠিক উত্তর পরিবেশ বিষয়ক পরিবেশ বিষয়ে অসামন্য অবদান রাখার জন্য জাতিসংঘের ইউনেফ সংস্থা ২০১৫ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'চ্যাম্পিয়ন অব দি আর্থ' পদকে ভূষিত করেন। উল্লেখ্য তিনি জলবায়ু মোকাবিলায় 'জলবায়ু তহবিল' গঠন করে বিশ্বে এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
শ্রীলংকার সরকার ও বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারদের মধ্যে থাইল্যান্ডে অনুষ্ঠিত শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ কোনটি?
Correct Answer:
গ: নরওয়ে
২০০৪ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
Correct Answer:
খ: এথেন্স , গ্রিস
Explanation:
২০০৪ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর এথেন্স , গ্রিস অলিম্পিক গেমস হল একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে। দুইশতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। ২০০৪ সালে এটি এথেন্সের গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল।
অষ্টম বিশ্বকাপ ক্রিকেট ২০০৩ -এর ফাইনালে অস্টেলিয়া ভারতের বিরুদ্ধে কত রানে জয়লাভ করে বিশ্ব শিরোপা জেতে?
Correct Answer:
ঘ: ১২৫ রান
Explanation:
অষ্টম বিশ্বকাপ ক্রিকেট ২০০৩ -এর ফাইনালে অস্টেলিয়া ভারতের বিরুদ্ধে কত রানে জয়লাভ করে বিশ্ব শিরোপা জেতে? সঠিক উত্তর ১২৫ রান ২০০৩ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিন ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি টস জিতে বোলিং - এর সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং - এর অপরাজিত ১৪০ এবং ডেমিয়েন মার্টিনের অপরাজিত ৮৮ রানে ২৩৪ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়া করে ৩৫৯ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৯.২ ওভারে ২৩৪ রান করতেই ১০ উইকেট হারিয়ে ফেলে। এতে অস্ট্রেলিয়া ভারতে ১২৫ রানে হারিয়ে জিতে নেয় তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফি। এটা তাদের পর পর দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। পন্টিং ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হোন আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হোন টুর্নামেন্টের সর্বোচ্চ রান তোলা শচীন টেন্ডুলকার ( ভারত)।
বাংলাদেশ সরকার কত বছরের জন্য ADP ঘোষণা করে ?
Correct Answer:
ক: ১বছর
Explanation:
বাংলাদেশ সরকার কত বছরের জন্য ADP ঘোষণা করে ? সঠিক উত্তর ১বছর ADP এর পূর্ণরূপ Annual Development Programme. বাংলাদেশ সরকার বাজেট ঘোষণার সময় ADP এর জন্য অর্থ বরাদ্দ করে। যেহেতু বাজেট ১ বছরের জন্য ঘোষিতগ হয় তাই ADP ও ১ বছর মেয়াদেরই হয়। উল্লেখ্য, ২০১৫ - ১৬ অর্থ বছরে ADP - তে বরাদ্দ ৯৭,০০০ কোটি টাকা।