general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
'কুতুব মিনার' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ভারত
Explanation:
'কুতুব মিনার' কোথায় অবস্থিত? সঠিক উত্তর ভারত বিখ্যাত 'কুতুব মিনার' ভারতের দিল্লিতে অবস্থিত। ভারতের প্রথম মুসলিম শাসক কুতুবদ্দিন আইবেক ১১৯৩ খ্রিষ্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন। তবে নির্মাণ কাজ শেষ করেন ফিরুজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে।
'My Life' is the autobiography of
Correct Answer:
B: Bill clinton
আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান --
Correct Answer:
ক: অপারেশন এনডুরিং ফ্রিডম
Explanation:
আফগানিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান -- সঠিক উত্তর অপারেশন এনডুরিং ফ্রিডম তালিবান সুন্নি ইসলামী এবং পশতুন জাতীয়তাবাদী আন্দোলন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে এই আন্দোলনের নেতারা ক্ষমতাসীন ছিলেন। ২০০১ সালে নর্দার্ন অ্যালায়েন্স এবং ন্যাটো দেশগুলো কর্তৃক পরিচালিত এক যৌথ অভিযানের মাধ্যমে সেদেশে তালিবান শাসনের অবসান ঘটানো হয়, তালিবান নেতারা অনেকেই বন্দী হন, বাকিরা পালিয়ে যান। "তালিবান" শব্দের অর্থ "ছাত্র"। বর্তমানেও দৃঢ় চেতনার অধিকারী তালিবান সমর্থকেরা পাকিস্তান - আফগানিস্তান সীমান্তের উপজাতীয় অঞ্চলে ক্ষমতাসীন আফগান সরকার, অপারেশন এন্ডিউরিং ফ্রিডম - এ অংশগ্রহণকারী ন্যাটো সৈন্যবাহিনী এবং ন্যাটো পরিচালিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্টেন্স ফোর্সের (আইএসএএফ) বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
The city which is known as the city of Canals is :
Correct Answer:
D: Venice
CNN-এর পূর্ণরূপ কী?
Correct Answer:
খ: Cable News Network
Explanation:
CNN-এর পূর্ণরূপ কী? সঠিক উত্তর Cable News Network মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি সংবাদ সংস্থার নাম CNN, যার পূর্ণরুপ Cable News Network । ১৯৮০ সালের ১ জুন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় এর যাত্রা শুরু হয়। বর্তমানে সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: অসমাপ্ত আত্মজীবনী
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর অসমাপ্ত আত্মজীবনী 'সত্য মামলা আগরতলা' গ্রন্থের লেখক কর্নেল (অব.) শওকত আলী। 'অবরুদ্ধ নয় মাস ' গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । 'বাংলাদেশ কথা কয় ' গ্রন্থের লেখক আবদুল গাফফার চৌধুরী।
জাপানের পার্লামেন্টের নাম কী?
Correct Answer:
ক: ডায়েট
Explanation:
জাপানের পার্লামেন্টের নাম কী? সঠিক উত্তর ডায়েট জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। পোল্যান্ডের পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি। এর নিম্ন কক্ষের নাম সীম। যুক্তরাজ্য ,কানাডা, রোমানিয়া ,সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশের পার্লামেন্টের নাম পার্লামেন্ট। ইরানের পার্লামেন্টের নাম অ্যাসেম্বলি (মজলিস)।
লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?
Correct Answer:
খ: হান্টার কমিশন
Explanation:
লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি? সঠিক উত্তর হান্টার কমিশন লর্ড রিপন কর্তৃক গঠিত কমিশনের নাম 'হান্টার কমিশন'। হান্টার কমিশনের সুপারিশের ভিত্তিতে জেলা স্কুল প্রতিষ্ঠিত হয় । ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন।
পূর্ব তিমুরের রাজধানী--
Correct Answer:
গ: দিলি
Explanation:
পূর্ব তিমুরের রাজধানী-- সঠিক উত্তর দিলি পূর্ব তিমুর দক্ষিণ - পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। এটি কখনো কখনো পূর্ব টিমোর নামেও উচ্চারিত হয়। তিমুর দ্বীপের পূর্ব অর্ধাংশ নিয়ে এটি গঠিত। এর উত্তরে ওয়েটার প্রণালী এবং দক্ষিণে তিমুর সাগর। দ্বীপের পশ্চিম অংশ ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গাররা প্রদেশের অন্তর্গত। ১৬শ শতকের শুরু থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর একটি পর্তুগিজ উপনিবেশ ছিল। ইন্দোনেশিয়া ১৯৭৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত এটিকে একটি প্রদেশ হিসেবে দাবী করে। ১৯৯৯ সালের আগস্ট মাসে পূর্ব তিমুরের জনগণ একটি গণভোটের মাধ্যমে স্বাধীনতার পক্ষে রায় দেয়। পূর্ণ স্বাধীনতা লাভের আগ পর্যন্ত এটিকে জাতিসংঘের অধীনে রাখা হয়। ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং এটি একটি সম্পূর্ণ স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়। এর নাম রাখা হয় República Democrática de Timor - Leste বা গণপ্রজাতন্ত্রী পূর্ব তিমুর। উত্তর উপকূলে অবস্থিত বন্দর শহর দিলি দেশটির রাজধানী।
Nobel Laureate in peace in 2009 was awarded to
Correct Answer:
D: Barak Obama
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে ?
Correct Answer:
ক: ১৩টি
Explanation:
ঢাকা বিভাগে কয়টি জেলা আছে ? সঠিক উত্তর ১৩টি পূর্বে ১৭ টি জেলা ছিল কিন্তু ময়মনসিংহ বিভাগে ৪ টি জেলা অন্তর্ভূক্ত হওয়ায় বর্তমানে ১৩ টি জেলা।
বাংলা সনের প্রবর্তক কে ?
Correct Answer:
খ: সম্রাট আকবর
Explanation:
বাংলা সনের প্রবর্তক কে ? সঠিক উত্তর সম্রাট আকবর চৈত্র সংক্রান্তি উদযাপনের ইতিহাস প্রায় দেড় হাজার বছরের প্রাচীন হলেও পহেলা বৈশাখ পালনের ইতিহাস খুব প্রাচীন নয়। বাংলা সনের শুরু মোগল সম্রাট আকবরের শাসনামলে। তখন এতদঞ্চলে একমাত্র হিজরি সনের প্রচলন ছিল। হিজরি চান্দ্র বৎসরের হিসাবে প্রতি বছর ১০/১১ দিন এগিয়ে যেত। এতে ফসল কাটার মৌসুমে খাজনা আদায়ে অসুবিধা হত। আকবর অসুবিধা দূর করতে চান্দ্র বর্ষের হিসাবকে সৌর বৎসরের গণনায় রূপান্তরের চিন্তা করলেন। এ কাজের দায়িত্ব অর্পণ করেন তারই সভাসদ পন্ডিত আমির ফতেহউল্লাহ সিরাজিকে। তিনি ফসল ঘরে তোলার সময়কে গুরুত্ব দিয়ে হিজরি সন ও শকাব্দের সঙ্গে খ্রিস্টাব্দের সমন্বয় করে বঙ্গাব্দের প্রবর্তণ করেন। শুরু হয় বাংলা নববর্ষের প্রচলন। এখানে যেহুতু আকবর নাই, তাই আমির ফতেহউল্লাহ সিরাজি হবে
কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেংকারীর সাথে জড়িত?
Correct Answer:
ঘ: রিচার্ড নিক্সন
Explanation:
কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটারগেট কেলেংকারীর সাথে জড়িত? সঠিক উত্তর রিচার্ড নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারি ছিল ১৯৭০ - এর দশকের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক কেলেঙ্কারি। নির্বাচন প্রচারাভিযান চলাকালে ১৭ জুন, ১৯৭২ সালে ক্ষমতাসীন রিপাবলিকান দল ও প্রশাসনের ৫ ব্যক্তি ওয়াশিংটন ডিসির ওয়াটার গেইট ভবনস্থ বিরোধী ডেমোক্র্যাট দলের সদর দফতরে আড়িপাতার যন্ত্র বসায়। নিক্সনের প্রশাসন কেলেঙ্কারিটি ধামা - চাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার ফলে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ৯ই আগস্ট ১৯৭৪ সালে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। কেলেঙ্কারির ঘটনায় নিক্সনের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘটনাটি প্রথম এই ধরনের ঘটনা। এই ঘটনায় বিচার ও দোষী সাব্যস্ত হওয়ার পর মোট ৪৩ জন ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়; যাদের মধ্যে কয়েক ডজন ছিলেন নিক্সন প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা।
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই?
Correct Answer:
ক: ঢাকা
Explanation:
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? সঠিক উত্তর ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০১৫ দেশের অষ্টম বিভাগ হিসেবে ময়মনসিংহ (ময়মনসিংহ , জামালপুর , নেত্রকোনা ও শেরপুর জেলা নিয়ে) গঠিত হওয়ায় বর্তমানে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই।
আরবের নাইটিঙ্গেল বলা হয়--
Correct Answer:
খ: উম্মে কুলসুম
Explanation:
আরবের নাইটিঙ্গেল বলা হয়-- সঠিক উত্তর উম্মে কুলসুম উম্মে কুলসুম বিনতে মুহাম্মাদ ছিলেন মুহাম্মাদ এবং তার প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদের তৃতীয় কন্যা। যিনি উসমানের স্ত্রী ছিলেন।
বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে?
Correct Answer:
গ: সিয়েরালিওন
Explanation:
বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে? সঠিক উত্তর সিয়েরালিওন বাংলাদেশ ব্যতীত বাংলা ভাষা সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা । নেপালের ভাষার নাম নেপালি । লিবিয়ার ভাষার নাম আরবি। সোমালিয়ার ভাষার নাম আরবি ও সোমালি।
একদিনের ক্রিকেট ম্যাচে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী --
Correct Answer:
খ: রহিত শর্মা
Explanation:
একদিনের ক্রিকেট ম্যাচে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী -- সঠিক উত্তর রহিত শর্মা একদিনের ক্রিকেটে সর্ব্বোচ্চ রান করেন রোহিত শর্মা ৫০ ওভারের খেলায় তিনি করেন ২৬৫ রান শ্রীলংকার বিপক্ষে।
The winner of 2010 Asia Cup Cricket is
Correct Answer:
A: India
সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন ?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন ? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বা সোমপুর বিহার প্রতিষ্ঠা করনে ধর্মপাল। এ বিহারটি ৮ - ৯ শতকে নির্মিত হয়। এ বিহারটি নওগাঁর বদলগাছিতে অবস্থিত।
সম্প্রতি এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি "মুসা ইব্রাহীম" কোন জেলার অধিবাসী ?
Correct Answer:
ঘ: লালমনিরহাট
Explanation:
সম্প্রতি এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি "মুসা ইব্রাহীম" কোন জেলার অধিবাসী ? সঠিক উত্তর লালমনিরহাট মুসা ইব্রাহীম (জন্ম: ১৯৭৯) একজন বাংলাদেশী পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি লালমনিরহাট জেলার অধিবাসী। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি ২৩ মে ২০১০ তারিখে বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিটে এভারেস্ট শৃঙ্গ জয় করেন। ঈশ্বরী পাড়ওয়ালকে উদ্ধৃত করে কাঠমান্ডুতে বাংলাদেশের উপ - মিশনপ্রধান নাসরিন জাহান মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের তথ্য নিশ্চিত করেন
আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়--
Correct Answer:
খ: ৩ অক্টোবর , ১৯৯০
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট গঠনের জন্য প্রণীত রোম চুক্তি থেকে স্বক্ষর প্রত্যাহার করে--
Correct Answer:
ক: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা হচ্ছে--
Correct Answer:
ঘ: বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
Correct Answer:
গ: রাষ্ট্রপতি
Explanation:
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন? সঠিক উত্তর রাষ্ট্রপতি বাংলাদেশের আইনসভার নাম হলো - জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। এই আইনসভা পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি আহ্বান করে থাকেন। জাতীয় সংসদ পরিচালনা করার জন্য ৬০ জন সদস্য উপস্থিত থাকতে হয়।
বাংলাদেশ কোন সনে ইসলামী সম্মেলন সংস্থা(OIC) এর সদস্যপদ লাভ করে ?
Correct Answer:
গ: ১৯৭৪সালে
Explanation:
বাংলাদেশ কোন সনে ইসলামী সম্মেলন সংস্থা(OIC) এর সদস্যপদ লাভ করে ? সঠিক উত্তর ১৯৭৪সালে OIC = Organization of Islamic Cooperation
নিচের কোন দেশটি OPEC-এর সদস্য নয়?
Correct Answer:
খ: ফ্রান্স
Explanation:
নিচের কোন দেশটি OPEC-এর সদস্য নয়? সঠিক উত্তর ফ্রান্স ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ৫ টি সদস্য দেশ নিয়ে ওপেক গঠিত হয়। ওপেকের বর্তমান সদস্য ১৩। অপশনে প্রদত্ত আলেজেরিয়া , ইরান ও লিবিয়া OPEC (ওপেক) এর সদস্য।
'হিমছড়ি' কোন শহরের উপকণ্ঠে অবস্থিত ?
Correct Answer:
ক: কক্সবাজার
Explanation:
'হিমছড়ি' কোন শহরের উপকণ্ঠে অবস্থিত ? সঠিক উত্তর কক্সবাজার কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত।যার আয়তন প্রায় ১২০ কি.মি.।
বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূনতম বয়স কত?
Correct Answer:
খ: ১৮ বছর
Explanation:
বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূনতম বয়স কত? সঠিক উত্তর ১৮ বছর বাংলাদেশের সংবিধানের ১২২(২) খ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স ১৮ বছর। সংবিধানের ১২২(১) অনুচ্ছেদ বলা আছে 'প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার - এই নীতির ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে। '
বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ অর্থনৈতিক সংস্থার নাম কি?
Correct Answer:
গ: জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ
Explanation:
বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ অর্থনৈতিক সংস্থার নাম কি? সঠিক উত্তর জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক (ECNEC - Executive Committee of National Economic Council) হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীনস্থ একটি নির্বাহী কমিটি যা জাতীয় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের যাচাই, বিনিয়োগ, অনুমোদন ও অগ্রগতি তথাপি দেশের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত্ত্বাবধান ও নীতিমালা প্রণয়ন, পর্যালোচনা ও অনুমোদন প্রদান করে। বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ অর্থনৈতিক সংস্থা একনেক একনেকের কমিটির চেয়ারপারসন থাকবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তার অনুপস্থিতিতে একনেকের সভায় বিকল্প চেয়ারম্যান থাকবেন অর্থমন্ত্রী।
৬ দফা দাবি প্রথম কোথায় উথাপন করা হয়?
Correct Answer:
গ: লাহোরে
Explanation:
৬ দফা দাবি প্রথম কোথায় উথাপন করা হয়? সঠিক উত্তর লাহোরে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অব্যাহত বৈষম্য ও শোষণনীতির ফলে পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে 1966 সালের 5 - 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 5 ফেব্রুয়ারি উক্ত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা দাবি সম্মিলিত 6 দফা কর্মসূচি প্রথম বক্ত করেন। 18 মার্চ 1966 এ 6 দফা কর্মসূচি আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয়।
উয়ারি- বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদের্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
Correct Answer:
খ: নরসিংদী
Explanation:
উয়ারি- বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদের্শন কোন জেলায় পাওয়া গিয়েছে? সঠিক উত্তর নরসিংদী উয়ারী - বটেশ্বর বাংলাদেশের ঢাকা থেকে ৭০ কিমি উত্তর - পূর্ব নরসিংদীর বেলাব উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান।মাটির নিচে অবস্থিত একটি দুর্গ - নগরী । বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো । তবে ২০০০ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনের কার্বন - ১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারীর বসতিকে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে।
কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস ?
Correct Answer:
গ: ইউ.এস.এ
Explanation:
কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস ? সঠিক উত্তর ইউ.এস.এ USA = United States America.
বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
Correct Answer:
গ: ১৯৬৬
Explanation:
বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে? সঠিক উত্তর ১৯৬৬ ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহোর বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ' ছয় দফা' ঘোষণা করেন। ১৮ মার্চ ১৯৬৬ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ছয় দফা গৃহীত হয়।
সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় ---
Correct Answer:
খ: ৮ মিনিট
Explanation:
সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায় --- সঠিক উত্তর ৮ মিনিট সূর্য পূথিবীর নিকটতম নক্ষত্র। পৃথিবী সূর্যের একটি উপগ্রহ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড।
জাতীয় সৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?
Correct Answer:
ঘ: ২০১৪ সালে
Explanation:
জাতীয় সৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন? সঠিক উত্তর ২০১৪ সালে স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (জন্ম: ৫ মে, ১৯৫২ ঢাকা বিক্ৰমপুৱ; এবং মৃত্যু: ১০ নভেম্বর, ২০১৪) বাংলাদেশের প্রখ্যাত স্থপতি। তিনি জাতীয় স্মৃতিসৌধের ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্থপতি।
'মেনা ' কোন দেশের সংবাদ সংস্থা ?
Correct Answer:
গ: মিশর
২০০২ সালের 'বিশ্বকাপ ফুটবল' এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়--
Correct Answer:
গ: ইয়োকোহামা স্টেডিয়ামে
Explanation:
২০০২ সালের 'বিশ্বকাপ ফুটবল' এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়-- সঠিক উত্তর ইয়োকোহামা স্টেডিয়ামে দল খেলার জন্য উত্তীর্ণ হয়েছিল। এই বিশ্বকাপটি আমেরিকা এবং ইউরোপের বাইরে প্রথম বিশ্বকাপ হওয়ার একই সাথে যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম বিশ্বকাপ ছিল। এই বিশ্বকাপে চীন, ইকুয়েডর, সেনেগাল এবং স্লোভেনিয়া তাদের ইতিহাসে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতায় বেশ কয়েকটি অবাক করা ফলাফল ঘটেছিল, যার মধ্যে পূর্ববর্তী চ্যাম্পিয়ন ফ্রান্স শুধুমাত্র একটি মাত্র পয়েন্ট অর্জনের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল এবং একই সাথে এই আসরের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনাও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এই প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া বিতর্কিতভাবে সেমিফাইনালে উঠেছিল; যেখানে পৌঁছাতে তারা পর্তুগাল, ইতালি এবং স্পেনকে পরাস্ত করেছিল। এর ফলস্বরূপ দক্ষিণ কোরিয়া ইউরোপ এবং আমেরিকার বাইরে থেকে প্রথম এবং একমাত্র দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। এই প্রতিযোগিতার ফাইনালে, দুই অন্যতম শক্তিশালী দল, ব্রাজিল জার্মানিকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে প্রথম এবং একমাত্র দেশ হিসাবে পাঁচবারের বিশ্বকাপ জয়লাভ করেছিল। এই জয়ের ফলে ব্রাজিল ২০০৩ এবং ২০০৫ ফিফা কনফেডারেশন্স কাপের জন্য উত্তীর্ণ হয়েছিল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, তুরস্ক ৩–২ গোলে জয়লাভ করেছিল; এর ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে তুরস্ক তৃতীয় স্থান অর্জন করেছিল। এই ম্যাচে তুরস্কের হাকান শুকুর ফিফা বিশ্বকাপের ইতিহাসে (কিক - অফের মাত্র ১০.৮ সেকেন্ডে) দ্রুততম গোল করেছিল। এই বিশ্বকাপের ফিফা বিশ্বকাপের ইতিহাসের সর্বশেষ বারের মতো গোল্ডেন গোল নিয়ম ব্যবহার করা
'পারকী' সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: চট্টগ্রাম
Explanation:
'পারকী' সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? সঠিক উত্তর চট্টগ্রাম পতেঙ্গা ও পারকী সমুদ্র সৈকত চট্রগ্রামে অবস্থিত। ইনানী , লাবনী, হিমছড়ি টেকনাফ সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলায় অবস্থিত।
কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না ?
Correct Answer:
গ: সৌদি আরব
Explanation:
কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত হয় না ? সঠিক উত্তর সৌদি আরব বিশ্বের দুটি দেশের জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না। এ দেশ দুটি হচ্ছে সৌদি আরব ও ইরান। এর কারণ হচ্ছে - সৌদি আরবের জাতীয় পতাকার জমিনের মধ্যে আরবিতে কলেমা তাইয়্যেবা 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ' খচিত আর ইরানের জাতীয় পতাকার সাদা জমিনে খচিত হয়েছে চারটি চন্দ্র ও এর মাঝে খাড়াভাবে একটি তলোয়ার।
বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয়--
Correct Answer:
খ: ৩০ জুন ২০০২
Explanation:
বাংলাদেশের সর্ববৃহৎ পাটকলটি বন্ধ করা হয়-- সঠিক উত্তর ৩০ জুন ২০০২ ১৯৭০ এর দশকে প্লাস্টিক ও পলিথিন পাটতন্তুর বিকল্প রূপে আত্মপ্রকাশ করলে আদমজী পাটকলের স্বর্ণযুগের অবসান হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটিকে জাতীয়করণ করা হয়। তখন থেকে ১৯৮০ এর দশকের কয়েকটি বছর ব্যতীত অন্য সব বছর এটি বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়। শ্রমিক ও মূলত বামপন্থী রাজনৈতিক দলগুলোর বাধা সত্ত্বেও ২০০২ খ্রিস্টাব্দের ৩০শে জুন এই কলটি বন্ধ করে দেয়া হয়। বর্তমানে মিলটির ১নং ইউনিট রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পরিণত করা হয়েছে। ২নং ইউনিটটি পুনরায় চালু করার প্রক্রিয়া চলছে।
Computer - এর RAM হলো-
Correct Answer:
C: Random Access Memory
Explanation:
Computer - এর RAM হলো- Correct Answer Random Access Memory Random Access memory ( RAM)। কম্পিউটারের মেমোরি বলা হয় RAM কে যাতে কম্পিউটার প্রোগ্রাম, ডাটা সবকিছু সংরক্ষণ করা হয়।
বাংলাদেশের 'জাতীয় গ্রন্থাগার' কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: আগারগাঁও
Explanation:
বাংলাদেশের 'জাতীয় গ্রন্থাগার' কোথায় অবস্থিত? সঠিক উত্তর আগারগাঁও 'সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি' ঢাকার শাহবাগে অবস্থিত। 'জাতীয় গ্রন্থকেন্দ্র' অবস্থিত ঢাকার গুলিস্তানে। 'জাতীয় গ্রন্থগার' ঢাকার আগারগাঁও অববস্থিত।
বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়?
Correct Answer:
ক: রংপুর
Explanation:
বেগম রোকেয়ার জন্মস্থান কোন জেলায়? সঠিক উত্তর রংপুর রোকেয়া সাখাওয়াত হোসেন বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। ২০০৪ খ্রিষ্টাব্দে বিবিসি বাংলার 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' জরিপে ষষ্ঠ নির্বাচিত হয়েছিলেন বেগম রোকেয়া।
মংলা বন্দর কোন জেলায় অবস্থিত ?
Correct Answer:
ক: খুলনা
Explanation:
মংলা বন্দর কোন জেলায় অবস্থিত ? সঠিক উত্তর খুলনা মোংলা বন্দর বাংলাদেশের দক্ষিণ - পশ্চিমাঞ্চলে বাগেরহাট জেলায় অবস্থিত। এটা দেশের ২য় বৃহত্তম সমুদ্র বন্দর। এটি খুলনা শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বন্দরটি ১ ডিসেম্বর, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাগেরহাট জেলার মংলা উপজেলার শেহালাবুনিয়া মৌজায় পশুর নদী ও মোংলা নদীর সংযোগস্থলে অবস্থিত।
১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
Correct Answer:
ক: ধীরেন্দ্রনাথ দত্ত
Explanation:
১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন? সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত ২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে বাংলা ভাষাকে গণপিরষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ১৯৪৬ সালে কংগ্রেসের প্রার্থী হিসেবে বঙ্গীয় বিধানসভার সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন ---
Correct Answer:
খ: এটর্নি জেনারেল
Explanation:
বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন --- সঠিক উত্তর এটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল বলা হয়। সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করেন।
সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায় ?
Correct Answer:
গ: শ্যালা
Explanation:
সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায় ? সঠিক উত্তর শ্যালা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগমারী (মংলা) এলাকায় 'সাউদার্ন স্টার সেভেন' নামক একটি তেলবাহী জাহাজের তলা ফেটে একটি তেলবাহী ট্যাংকের ডুবির ঘটনা ঘটে। এ ট্যাংকের সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল ছিল। এ দুর্ঘটনার জন্য বিলুপ্ত প্রায় ইরাবতী ডলফিন ও ম্যানগ্রোভ সুন্দরবনের জীববৈচিত্র্য বিনষ্ট হবে।
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি ?
Correct Answer:
ঘ: বাংলাবান্ধা
Explanation:
বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি ? সঠিক উত্তর বাংলাবান্ধা বাংলাদেশের সর্বউত্তরের স্থান = > বাংলাবান্দা বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান = > ছেঁড়াদ্বীপ বাংলাদেশের সর্ব পূর্বের স্থান = > আখানইঠং বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান = > মনাকশা
স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে?
Correct Answer:
ঘ: কালুরঘাট
Explanation:
স্বাধীন বাংলা বেতারকেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে? সঠিক উত্তর কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র। বস্ত্তত, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়। এই কেন্দ্র থেকেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল।
বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
Correct Answer:
গ: ১৭৫ জন
Explanation:
বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? সঠিক উত্তর ১৭৫ জন বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যার ৬৭৬ জন। তাদের মধ্যে বীরশ্রেষ্ঠ ৭ জন, বীর উত্তম ৬৮ জন ,বীর বিক্রম ১৭৫ জন ও বীর প্রতীক ৪২৬ জন।