general knowledge MCQs
Showing 50 questions (Total: 19105)
কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয় ?
Correct Answer:
খ: ন্যানো সেকেন্ড
কারবালা (বর্তমানে) কোন দেশে অবস্থিত ?
Correct Answer:
ঘ: ইরাক
Explanation:
কারবালা (বর্তমানে) কোন দেশে অবস্থিত ? সঠিক উত্তর ইরাক কারবালা ইরাকের অন্তর্গত একটি শহর। এটি বাগদাদের ১০০ কিমি (৬২ মাইল) দক্ষিণ - পশ্চিমে অবস্থিত। শহরটি কারবালা প্রদেশের রাজধানী। ২০০৩ সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ৫,৭২,৩০০ জন।
নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙ্গালীর নাম কি?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙ্গালীর নাম কি? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রচলনের পর থেকে ২০১৯ পর্যন্ত ৪ জন বাঙালি ব্যক্তিত্ত্ব এই পুরস্কার জয় করেছেন। সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
কোনটি 'চিরশান্তির' শহর নামে পরিচিত?
Correct Answer:
খ: রোম
Explanation:
কোনটি 'চিরশান্তির' শহর নামে পরিচিত? সঠিক উত্তর রোম রোম নীরব শহর, চির শান্তির শহর, পোপের শহর এবং সাত পাহাড়ের শহর নামে পরিচিত। সুইজারল্যান্ড রাজধানী জেনেভা।
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
Correct Answer:
গ: ১১ টি
Explanation:
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সঠিক উত্তর ১১ টি ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচলনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
নোবেল বিজয়ী প্রথম মুসলীম মহিলা কে?
Correct Answer:
ক: শিরিন এবাদী
Explanation:
নোবেল বিজয়ী প্রথম মুসলীম মহিলা কে? সঠিক উত্তর শিরিন এবাদী ইরানের নাগরিক শিরিন এবাদী ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। শান্তিতে নোবেল বিজয়ী মহিলা হিসেবে তিনি ১১ তম মহিলা। নোবেল বিজয়ী হিসেবে তিনি ৮ম মুসলমান এবং ১ম মুসলিম মহিলা।
'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
Correct Answer:
খ: রাজশাহী
Explanation:
'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত? সঠিক উত্তর রাজশাহী গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। পশ্চিমবঙ্গের মালদহ জেলা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান। পশ্চিমবঙ্গের মালদহ জেলা অঞ্চলে গম্ভীরার মুখোশ পরে গম্ভীরা গানের তালে গম্ভীরা নৃত্য পরিবেশন করা হয়৷ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা - নাতি খুব জনপ্রিয়।
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি ?
Correct Answer:
ঘ: ইন্দোনেশিয়া
Explanation:
জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি ? সঠিক উত্তর ইন্দোনেশিয়া আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া। আর জনসংখ্যায় চীন।
পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ঘ: স্পেন
Explanation:
পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর স্পেন পাবলো পিকাসো ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী শিল্পী হিসেবে তিনি কিউবিস্ট আন্দোলনের সহ - প্রতিষ্ঠাতা, গঠনকৃত ভাস্কর্যের উদ্ভাবন, কোলাজের সহ - উদ্ভাবন, এবং চিত্রশৈলীর বিস্তৃত ভিন্নতার কারণে অধিক পরিচিতি লাভ করেন।
ই - কমার্স কি
Correct Answer:
ক: নতুন বাজারজাতকরণ পদ্ধতি
Explanation:
ই - কমার্স কি সঠিক উত্তর নতুন বাজারজাতকরণ পদ্ধতি E - Commerce = Electronic Commerce.
সম্প্রতি ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজ ট্রফিতে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কততম বিজয়?
Correct Answer:
গ: ১০
তৃতীয় বিশ্ব বলতে বোঝায়-
Correct Answer:
ক: উন্নয়নশীল দেশসমূহ
Explanation:
তৃতীয় বিশ্ব বলতে বোঝায়- সঠিক উত্তর উন্নয়নশীল দেশসমূহ ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে গণচীনের মহান নেতা মাও সেতুং তার বক্তৃতায় বিশ্বকে তিনটি ভাগে ভাগ করেন। এ বিভক্তির মধ্যে প্রথম বিশ্ব বলতে উন্নত বিশ্বকে বোঝায় যা বর্তমানে G - 8 রাষ্ট্রসমূহকে বোঝায়। তৃতীয় বিশ্ব বলতে সদ্য স্বাধীনতা প্রাপ্ত উন্নয়নশীল দেশসমূহকে বোঝায়।
নিম্নোক্ত কোনটি অম্লধর্মী সার ?
Correct Answer:
ঘ: সবগুলো
Explanation:
নিম্নোক্ত কোনটি অম্লধর্মী সার ? সঠিক উত্তর সবগুলো সার হল প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যু তে প্রয়োগ করা হয় যাতে উদ্ভিদে বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়। অম্লধর্মী সার - ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রিট।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
Correct Answer:
গ: জর্জ ওয়াশিংটন
Explanation:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২– ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ - এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Correct Answer:
খ: তাজউদ্দিন আহমদ
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর তাজউদ্দিন আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি হলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হলেন - তাজউদ্দীন আহমদ। এবং অর্থমন্ত্রী হলেন এম মনসুর আলী।
WTO- এর পূর্ণরুপ কোনটি?
Correct Answer:
গ: World trade organization
Explanation:
WTO- এর পূর্ণরুপ কোনটি? সঠিক উত্তর World trade organization World Trade Organization - একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
Correct Answer:
গ: ১৬ ডিসেম্বর ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? সঠিক উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২ বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। এটি গৃহিত হয় ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর এবং একই বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম বিজয় দিবস উযযাপনের সময় এটি কার্যকর করা হয়।
বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
Correct Answer:
ক: পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
Explanation:
বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? সঠিক উত্তর পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলের একটি এলাকা, যা তিনটি জেলা, রাঙ্গামাটি, বান্দরবান, ও খাগড়াছড়ি নিয়ে গঠিত। চট্টগ্রাম বিভাগের এই এলাকা পাহাড় ও উপত্যকায় পূর্ণ বলে এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম। দেশের একটা বিশাল অংশের বনভূমি এই অঞ্চল জুড়ে আছে।
সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় কোথায়?
Correct Answer:
ঘ: মালয়েশিয়া
বাংলা নববর্ষ চালু করেন-
Correct Answer:
ক: আকবর
Explanation:
বাংলা নববর্ষ চালু করেন- সঠিক উত্তর আকবর কৃষি কাজের সুবিধার্থে মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দে ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবল তা ১৫৫৬ সালের ৫ নভেম্বর তার সিংহাসনে আরোহণের সময় থেকে কার্যকর হয়। বাংলা নববর্ষ পালন শুরু করেন সম্রাট আকবরই। তারপর থেকেই মোগলরা পহেলা বৈশাখ পালন করতেন।
বাসস একটি-
Correct Answer:
গ: সংবাদ সংস্থার নাম
Explanation:
বাসস একটি- সঠিক উত্তর সংবাদ সংস্থার নাম বাসস হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রয়াত্ত সংবাদ সংস্থার নাম। এর পূর্ণ রূপ হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা। এর যাত্রা শুরু হয় ১৯৭২ সালের ১ জানুয়ারি। রাজধানী ঢাকার পুরানা পল্টনে এর প্রধান দপ্তর অবস্থিত।
কোন দেশকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়?
Correct Answer:
গ: ফিনল্যান্ড
Explanation:
কোন দেশকে 'হাজার হ্রদের দেশ' বলা হয়? সঠিক উত্তর ফিনল্যান্ড ফিনল্যান্ডকে বলা হয় 'হাজার হ্রদের দেশ'। 'ধীবরের দেশ' বলা হয় নরওয়েকে। সুইডেনকে বলা হয় 'ইউরোপের স'মিল'। 'ইউরোপের ক্রীড়াঙ্গন' নামে পরিচিত সুইজারল্যান্ড
ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ফ্রান্স
উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?
Correct Answer:
ঘ: ১৯৭৬
বাংলাদেশের বৃহত্তম হাওর-
Correct Answer:
ক: হাকালুকি
Explanation:
বাংলাদেশের বৃহত্তম হাওর- সঠিক উত্তর হাকালুকি বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি হাওর। এটির আয়তন ২০, ৪০০ হেক্টর। এটি শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম হাওর। পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলায় অবস্থিত চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিল। হাইল হাওর সিলেটে অবস্থিত বাংলাদেশের অন্যতম হাওর।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়েসে সেঞ্চুরি করেন কে?
Correct Answer:
ক: আশরাফুল
Explanation:
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়েসে সেঞ্চুরি করেন কে? সঠিক উত্তর আশরাফুল টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে তিনি এ বিশ্ব রেকর্ড গড়েন।
বিখ্যাত যুদ্ধক্ষেত্র “ওয়াটারলু” কোন দেশে অবস্থিত?
Correct Answer:
খ: বেলজিয়াম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
Correct Answer:
ঘ: ২০০১
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর ২০০১ মুক্তিযুদ্ধ ভিত্তিক মন্ত্রণালয় গঠিত হয় ২৩ অক্টোবর ২০০১ সালে। সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০০১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নামে এ মন্ত্রণালটি গঠন করেন।
বাংলা নববর্ষ পহেল বৈশাখ কে চালু করেন ?
Correct Answer:
ক: বাদশা আকবর
Explanation:
বাংলা নববর্ষ পহেল বৈশাখ কে চালু করেন ? সঠিক উত্তর বাদশা আকবর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করছিলেন বাদশাহ আকবার। সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। ইলিয়াস শাহ সর্বপ্রথম মুসলমান শাসক হিসেবে সমগ্র বাংলার অধিপতি হন।
বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি ?
Correct Answer:
গ: ইউ এনবি
Explanation:
বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি ? সঠিক উত্তর ইউ এনবি বাংলাদেশের সংবাদ সংস্থা হলো - ইউএনবি। এছাড়াও বাংলাদেশের উল্লেখযোগ্য সংবাদ সংস্থা হলো (BSS), (ENA), (UNS) ইত্যাদি। এপি হলো যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা, রায়টার্স হলো যুক্তরাজ্যের বৃহত্তম সংবাদ সংস্থা। এবং এএফপি হলো ফ্রান্সের সংবাদ সংস্থা।
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
Correct Answer:
গ: সিসমোগ্রাফ
Explanation:
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর সিসমোগ্রাফ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। এ যন্ত্রে মিটারস্কেল ব্যবহার করা হয় বলে একে সিসমোমিটারও বলা হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপের রিখটার স্কেল ব্যবহার করা হয়।
উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চেন্সেলর-
Correct Answer:
গ: স্যার এ. এফ. রহমান
Explanation:
উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চেন্সেলর- সঠিক উত্তর স্যার এ. এফ. রহমান উপমহাদেশের মধ্যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আহমদ ফজলুর রহমান বা স্যার এ এফ রহমান। ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়-
Correct Answer:
ঘ: ১৭৯৩ খ্রিঃ
Explanation:
বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়- সঠিক উত্তর ১৭৯৩ খ্রিঃ গর্ভনর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এ নিয়মে জমিদারগণ কর্তৃক সরকারকে এবং প্রজাগণ কর্তৃক জমিদারকে দেয়া বার্ষিক খাজনা স্থায়ীভাবে স্থিরীকৃত হয়। তাই এ প্রথাকে আবার সূর্যাস্ত আইন ও বলা হয়।
বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে ?
Correct Answer:
খ: কামরুল হাসান
Explanation:
বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে ? সঠিক উত্তর কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের/প্রতীক ডিজাইনার - এ.এন. সাহা। বাংলাদেশের আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হলেন - শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট হলেন - রফিকুন্নবী।
২০১৫ সালে ১৭ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Correct Answer:
ঘ: কারাকাস, ভেনিজুয়েলা
Explanation:
২০১৫ সালে ১৭ তম ন্যাম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর কারাকাস, ভেনিজুয়েলা ১৯৬১ সালে বেলগ্রেড সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে NAM গুঠিত হয়। ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি বর্তমানে NAM এর চেয়ারম্যান। ১৭ তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের সেপ্টম্বরে ভেনিজুয়েলার মারগারিতায়। পরবর্তীতে ২০১৯ সালে ১৮ তম ন্যাম সম্মেলনটি অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকুতে ।
বক্সিং খেলাটি কে উদ্ভাবন করেন?
Correct Answer:
গ: থিসিয়াস
Explanation:
বক্সিং খেলাটি কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর থিসিয়াস বক্সিং খেলার উদ্ভাবক থিসিয়াস। বক্সিং - এ মোহাম্মদ আলীকে "দ্য গ্রেটেস্ট "বলা হয়। বক্সিং এ দ্রুততম কুইকেস্ট বলা হয় মোহাম্মদ আলীর কন্যা লায়লা আলীকে। বক্সিং এর পিতা বলা হয় জ্যাক ব্রাউটনকে।
পৃথিবীর বৃহত্তম দ্বীপ-
Correct Answer:
খ: গ্রীনল্যান্ড
Explanation:
পৃথিবীর বৃহত্তম দ্বীপ- সঠিক উত্তর গ্রীনল্যান্ড গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব - নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে।
”সীমান্ত গান্ধী” নামে কে পরিচিত?
Correct Answer:
গ: খান আব্দুল গাফ্ফার খান
বর্ণালী ও শুভ্র কি?
Correct Answer:
ক: উন্নতজাতের ভুট্টা
Explanation:
বর্ণালী ও শুভ্র কি? সঠিক উত্তর উন্নতজাতের ভুট্টা বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্রা। বলাকা ও দোয়েল উন্নত জাতের গম। ইরাটম ও বাংলামতী উন্নত জাতের ধান। কেনাফজাত ও এইচ - সি '৯৫ উন্নত জাতের পাট।
জাতীয় সংসদের কোরাম হয়-
Correct Answer:
গ: ৬০ জন
Explanation:
জাতীয় সংসদের কোরাম হয়- সঠিক উত্তর ৬০ জন সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদের বৈঠক চলাকালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা না হইলে বৈঠক স্থগিত করিবেন। সুতরাং বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় ন্যূনতম ৬০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে।
পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়-
Correct Answer:
গ: ব্রাজিল
Explanation:
পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়- সঠিক উত্তর ব্রাজিল পৃথিবীতে সবচেয়ে বেশি ধান ও চা উৎপাদন করে চীন। পৃথিবীতে সবচেয়ে কফি উৎপাদন করে ব্রাজিল। পাট উৎপাদন ভারত প্রথম।
জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস-
Correct Answer:
ঘ: ২৪ অক্টোবর
Explanation:
জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস- সঠিক উত্তর ২৪ অক্টোবর ১৯৪৫ সালের ২৬ জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। এবং ঐ বছরের ২৪ অক্টোবর এ সনদ কার্যকর হয়। তাই ২৪ অক্টোবরকে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করেন?
Correct Answer:
ক: ক্ষুদিরাম
Explanation:
ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করেন? সঠিক উত্তর ক্ষুদিরাম ইংরেজি ম্যাজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করে ক্ষুদিরাম ও প্রফুল্লচাকি বিহারের মোজাফফরপুরে। কিন্তু কিংস ফোর্ড গাড়িতে ছিলেন না, ছিলেন অন্য এক ইংরেজের স্ত্রী ও কন্যা। এ বোমায় উভয়ই নিহত হন। ক্ষুদিরাম ধরা পড়েন এবং তার ফাসি হয়।
বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে?
Correct Answer:
ঘ: সোনাদিয়া
Explanation:
বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে? সঠিক উত্তর সোনাদিয়া প্রস্তাবিত সমুদ্র বন্দর স্থাপিত হচ্ছে কক্সবাজার এর সোনাদিয়া দ্বীপে। এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত কুতুবজোম ইউনিয়ন এ অবস্থিত একটি দ্বীপ। চারদিকে গভীর সমুদ্রের ঢেউ সমৃদ্ধ ৯ বর্গকিলোমিটার দীর্ঘ এটি মুলত প্যারা দ্বীপ নামেও পরিচিত।
কোন মুঘল সুবেদার চট্টোগ্রামের নাম রাখের ইসলামাবাদ?
Correct Answer:
ঘ: শায়েস্তা খাঁ
Explanation:
কোন মুঘল সুবেদার চট্টোগ্রামের নাম রাখের ইসলামাবাদ? সঠিক উত্তর শায়েস্তা খাঁ ১৬৩৩ খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁ বাংলার সুবেদার নিযুক্ত হন। ১৬৬৬ সালে তিনি চট্টগ্রামকে মুঘল শাসনাধীন নিয়ে আসেন। তখন তিনি এর নাম দেন ইসলামাবাদ।
পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল?
Correct Answer:
খ: থাইল্যান্ড
Explanation:
পূর্বে কোন দেশটি শ্যাম দেশ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর থাইল্যান্ড পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড। এছাড়া মিয়ানমার এর পূর্ব নাম ছিলো বার্মা। মালয়েশিয়ার পূর্বনাম ছিলো মালয়। জিম্বাবুয়ের পূর্বনাম ছিলো দক্ষিণ রোডেশিয়া।
আদমজী পাটকল কোন সালে বন্ধ হয়?
Correct Answer:
ঘ: ২০০২
Explanation:
আদমজী পাটকল কোন সালে বন্ধ হয়? সঠিক উত্তর ২০০২ বাংলাদেশ তথা এশিয়ার সবচেয়ে বড় পাটকল ছিলো আদমজী পাটকল। বছরের পর বছর লোকসান গোনায় এটি ৩০ জুন ২০০২ সালে বন্ধ করে দেওয়া হয়।
'মধুমালা' নামটি কিজন্য বিখ্যাত?
Correct Answer:
ক: হলদে জাতের তরমুজ হিসেবে
Explanation:
'মধুমালা' নামটি কিজন্য বিখ্যাত? সঠিক উত্তর হলদে জাতের তরমুজ হিসেবে 'মধুমালা' নামটি হলদে জাতের তরমুজ হিসাবে বিখ্যাত । আর ও কিছু উচ্চ ফলনশীল তরমুজের জাত হলো অশোক , সুলতানা ,মোহিনী , বিশাল ইত্যাদি।
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছেন?
Correct Answer:
ক: তামিম ইকবাল
Explanation:
সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে কোন ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছেন? সঠিক উত্তর তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সম্প্রতি বাংলাদেশ অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবাল ও ডাবল সেন্ধুরি করেন।
কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়?
Correct Answer:
খ: ২১ জুন
Explanation:
কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়? সঠিক উত্তর ২১ জুন ২১ জুন উত্তর গোলার্ধ তে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। এ তারিখে সূর্যের উত্তরায়নের ফলে সূর্য থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দুরত্ব সবচেয়ে বেশি হয়। একে অপসুর বলে। এজন্য ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় এবং রাত সবচেয়ে ছোট হয়।