geography MCQs
Showing 45 questions (Total: 195)
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
Correct Answer:
ঘ: সাহেল
Explanation:
আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর সাহেল সাহেল বা সহিল পশ্চিম আফ্রিকার একটি অঞ্চল, যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের আর্দ্র ক্রান্ত্রীয় অঞ্চলের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল হিসেবে পরিচিত। অন্যদিকে উত্তর আমেরিকার মধ্য অক্ষাংশের অঞ্চল জুড়ে বিস্তৃত তৃণভূমিকে প্রেইরি বলে। আর সুমেরু ও কুমেরু বৃত্তের মধ্যবর্তী অঞ্চল যা প্রায় সারা বছর বরফাচ্ছন্ন থাকে তাকে তুন্দ্রা অঞ্চল বলে।
বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
Correct Answer:
খ: ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
Explanation:
বাংলাদেশের জলবায়ু কী ধরনের? সঠিক উত্তর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে ক্রান্তীয় জলবায়ু বিরাজমান । কিন্তু মৌসুমি বায়ুর প্রভাব এ দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু, 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
কোনটি জলবায়ুর উপাদান নয়?
Correct Answer:
গ: সমুদ্রস্রোত
Explanation:
কোনটি জলবায়ুর উপাদান নয়? সঠিক উত্তর সমুদ্রস্রোত কোনো স্থানের বায়ুর তাপ ,বায়ুর চাপ ,বায়ুর আর্দ্রাতা, বায়ুপ্রবাহ এবং বারিপাত বা অধঃক্ষেপ হলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান। অন্যদিকে জলবায়ুর নিয়ামক অর্থাৎ যেসকল অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো - সমুদ্রস্রোত , অক্ষাংশ , বৃষ্টিপাত, উচ্চতা, পর্বতের অবস্থান ইত্যাদি।
’পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে-
Correct Answer:
ক: পাহাড়ের পাদদেশে
Explanation:
’পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠে- সঠিক উত্তর পাহাড়ের পাদদেশে পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদীর প্রবাহের সময় প্রস্তরখণ্ড, নুড়ি , বালি প্রভৃতি জমা হয়ে যে হাতপাখা আকৃতির ভূমিরুপ সৃষ্টি হয়, তাকে পলল ব্যজনী বিা পলল পাখা (Alluvial Fan) বলে। হিমালয়ের পাদদেশে এরুপ অনেক পলল পাখা দেখা যায়।
’সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-
Correct Answer:
গ: দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
Explanation:
’সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি- সঠিক উত্তর দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল The Sendai Framework for Disaster Risk Reduction (2015 - 30) হলো ১৪ - ১৮ মার্চ ২০১৫ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের 'দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক' আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত একটি উদ্যোগ। দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
কোনটি জলজ আবহাওয়াজনিত (hydor-meteorological) দুর্যোগ নয়?
Correct Answer:
ক: ভূমিকম্প
Explanation:
কোনটি জলজ আবহাওয়াজনিত (hydor-meteorological) দুর্যোগ নয়? সঠিক উত্তর ভূমিকম্প ভূমিকম্প: ভূ - অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূ - পৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূ - ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এই রূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিধস(ভূমিস্থ পানির চাপ, বৃষ্টিপাত কিংবা বরফ গলার ফলে হতে পারে), নদীভাঙ্গন, ঘূর্ণিঝড় জলজ আবহাওয়াজনিত (hydor - meteorological) দুর্যোগ । Normal 0 false false false EN - US X - NONE X - NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso - style - name:"Table Normal"; mso - tstyle - rowband - size:0; mso - tstyle - colband - size:0; mso - style - noshow:yes; mso - style - priority:99; mso - style - qformat:yes; mso - style - parent:""; mso - padding - alt:0in 5.4pt 0in 5.4pt; mso - para - margin - top:0in; mso - para - margin - right:0in; mso - para - margin - bottom:10.0pt; mso - para - margin - left:0in; line - height:115%; mso - pagination:widow - orphan; font - size:11.0pt; font - family:"Calibri", "sans - serif"; mso - ascii - font - family:Calibri; mso - ascii - theme - font:minor - latin; mso - hansi - font - family:Calibri; mso - hansi - theme - font:minor - latin; mso - bidi - font - family:"Times New Roman"; mso - bidi - theme - font:minor - bidi;}
আর্ন্তজাতিক তারিখ রেখা কল্পনা করা হয়?
Correct Answer:
ক: ০°
Explanation:
আর্ন্তজাতিক তারিখ রেখা কল্পনা করা হয়? সঠিক উত্তর ০° আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা, বস্তুত ১৮০° দ্রাঘিমা বা মধ্যরেখা, যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়। এর সন্নিহিত সীমানা + ১২ এবং - ১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত। মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় লাভ করে। আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় হারায়। যেকোনো মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন, কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরো একদিন। যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সাথে সাথে তা হবে সোমবার।
নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?
Correct Answer:
ঘ: গজারী
Explanation:
নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়? সঠিক উত্তর গজারী যে সমস্ত উদ্ভিদ পানিতে বা পানি যুক্ত স্থানে জন্মে তাদেরকে জলজ উদ্ভিদ বলে। এসব জলজ উদ্ভিদ নদী - নালা, খাল - বিল, ডোবা - পুকুর, হ্রদ - জলাশয় ইত্যাদিতে প্রচুর পরিমাণে জন্মে। যেমন - করচ, হিজল, ডুমুর, বরুণ, পিঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, কলমি, কচুরিপানা, বট বৃক্ষ ইত্যাদি । গজারি মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এর অপর নাম শাল। গাছ কাটার পর গোড়া থেকে চারা গজানোর কারণে এর নাম গজারি হয়েছে মনে করা হয়। বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের গাজারি বনই দেশের বৃহত্ পত্রঝরা বনাঞ্চল। লাল মাটির পাহাড়, ছোট ছোট টিলা জমিতে গজারি ভালো জন্মে।
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
Correct Answer:
খ: কৃষি খাত
Explanation:
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? সঠিক উত্তর কৃষি খাত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কৃষিখাতে ৪০.৬%, শিল্পখাতে ২০.৪% এবং সেবা খাতে ৩৯% কর্মসংস্থান হয়।
নিম্নের কোনটি পাললিক শিলা ?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
নিম্নের কোনটি পাললিক শিলা ? সঠিক উত্তর কয়লা পাললিক শিলা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। পাললিক শিলা ভূত্বকের মোট আয়তনের শতকরা ৫ ভাগ দখল করে আছে। যেমন - বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন, জিপসাম, ডলোমাইট পাললিক শিলার উদাহরণ। রূপান্তরিত শিলা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। উৎস: ভূগোল ও পরিবেশ, ৯ম - ১০ম শ্রেণি; এন.সি.টি.বি আগ্নেয় শিলা (ইংরেজি Igneous Rock) এক প্রকার কঠিন শিলা। আগ্নেয় এবং রূপান্তরিত শিলাগুলি অনুসারে পৃথিবীর ভূূত্বকের ১৬ কিলোমিটারের আয়তনের ৯০ - ৯৫% অংশ তৈরি করে। সৃষ্টির প্রথমে পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এবং উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে এ শিলাকে প্রাথমিক শিলা এবং এ শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলে। যেমন - ব্যাসল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট স্ট্রাপ ইত্যাদি। সূত্র: https://bn.wikipedia.org/wiki/আগ্নেয়_শিলা
নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?
Correct Answer:
ক: ১ : ১০,০০০
Explanation:
নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? সঠিক উত্তর ১ : ১০,০০০ স্কেল অনুসারে মানচিত্র দুই প্রকারের - (ক)বৃহৎ স্কেলের মানচিত্র এবং (খ)ক্ষুদ্র স্কেলের মানচিত্র। নৌচলাচল সংক্রান্ত নাবিকদের চার্ট, বিমান চলাচল সংক্রান্ত বৈমানিকদের চার্ট, মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল মানচিত্র প্রভৃতি বৃহৎ স্কেলের মানচিত্র । একটি ছোট এলাকা অনেক বড় করে দেখানো হয় বলে মানচিত্রের মধ্যে অনেক জায়গা থাকে এবং অনেক কিছুর তথ্য এরূপ মানচিত্রে ভালভাবে দেখানো যায়। ভূচিত্রাবলি মানচিত্র, দেয়াল মানচত্র প্রভৃতি ক্ষুদ্র স্কেলের মানচিত্র। সমগ্র প্রথিবী বা মহাদেশ বা দেশের মতো বড় অঞ্চলকে একটি ছোট কাগজে দেখানো হয় বলে এ প্রকার মানচিত্রে বেশি জায়গা থাকে না। ফলে এ মানচিত্রে বেশি কিছু দেখানো যায় না। প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে ১:১০, ০০০ বৃহৎ স্কেলের মানচিত্র। উৎস: ভূগোল ও পরিবেশ, ৯ম - ১০ম শ্রেণি; এন.সি.টি.বি
বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম-
Correct Answer:
ঘ: জলোচ্ছ্বাসজনিত বন্যা
Explanation:
বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম- সঠিক উত্তর জলোচ্ছ্বাসজনিত বন্যা আকস্মিক বন্যা: বর্ষা মৌসুম ব্যতীত যেকোন মৌসুমী আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢালের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে আকস্মিক বন্যা বলে। বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় আকাস্মিক বন্যা হতে দেখা দেয়। বোরো মৌসুমে এ ধরনের বন্যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। উপকূলীয় বন্যা বা জলোচ্ছ্বাসজনিত বন্যা: উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি বা জোয়ার - ভাটাজনিত কারণে যে বন্যা সৃষ্টি হয় তাকে উপকূলীয় বন্যা বা জলোচ্ছ্বাসজনিত বন্যা বলে। তাই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী সাধারণত জলোচ্ছ্বাসজনিত বন্যায় কবলিত হয়।
নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
Correct Answer:
ঘ: কালবৈশাখী
Explanation:
নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়? সঠিক উত্তর কালবৈশাখী আপদ (Hazard) এর প্রকারভেদ: পৃথিবীব্যাপী যে সকল আপদ সংগঠিত হয় সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা - প্রাকৃতিক আপদ এবং মানবসৃষ্ট আপদ। প্রাকৃতিক আপদ: প্রাকৃতিক কারণে যে সকল আপদ সৃষ্টি হয়, সেগুলোকে প্রাকৃতিক আপদ বলে। এ ধরণের আপদের মধ্যে রয়েছে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, কালবৈশাখী, বন্যা, খরা, নদীভাঙন, লবণাক্ততা, তুষারপাত ইত্যাদি। মানবসৃষ্ট আপদ: মানবসৃষ্ট আপদ বলতে মানুষের অবহেলা, ভুলভ্রান্তি বা কোনো বিশেষ অভিপ্রায়ের ফলে সৃষ্ট দুর্যোগকে বুঝায়। অর্থাৎ এ ধরনের আপদ মানুষের কর্মকাণ্ডের ফলে সৃষ্টি হয়। যুদ্ধ, পারমাণবিক বোমার বিস্ফোরণ, রাসায়নিক দূষণ, খাদ্যে কীটনাশক ব্যবহার, অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ স্থাপনা নির্মাণ ইত্যাদি।
বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
Correct Answer:
গ: ১৯৯৮
Explanation:
বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? সঠিক উত্তর ১৯৯৮ ১৯৭৪ সালে ময়মনসিংহের প্রায় ১০, ৩৬০ বর্গ কিলোমিটার অঞ্চল বন্যা কবলিত হয়। ১৯৮৮ সালের আগস্ট - সেপ্টেম্বর মাসের বন্যায় ভয়ংকর বিপর্যয় দেখা দেয়। প্রায় ৮২, ০০০ বর্গ কিমি এলাকা (সমগ্র দেশের ৬০% এরও অধিক এলাকা) ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের বন্যা ৫০ - ১০০ বছরে একবার ঘটে। বৃষ্টিপাত এবং একই সময়ে (তিন দিনের মধ্যে) দেশের তিনটি প্রধান নদীর প্রবাহ একই সময় ঘটার (synchronize) ফলে বন্যার আরও ব্যাপ্তি ঘটে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরও প্লাবিত হয়। বন্যা স্থায়িত্ব ছিল ১৫ থেকে ২০ দিন। ১৯৯৮ সালের বন্যায় সমগ্র দেশের দুই - তৃতীয়াংশের বেশি এলাকা দুই মাসের অধিক সময় বন্যা কবলিত হয়। বন্যার ব্যাপ্তি অনুযায়ী এটি ১৯৮৮ সালের বন্যার সাথে তুলনীয়। ব্যাপক বৃষ্টিপাত, একই সময়ে দেশের তিনটি প্রধান নদীর প্রবাহ ঘটার ফলে ও ব্যাক ওয়াটার এ্যাফেক্টের কারণে এই বন্যা ঘটে। ২০০৭ সালের বন্যাকে “মহাবন্যা” বলা হয়। ২০০৭ সালের বন্যা হয় সেপ্টেম্বর মাসে। এতে দেশের ৪২ শতাংশ এলাকার ৬২ হাজার ৩০০ বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়।
বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি ?
Correct Answer:
ক: ক্রান্তীয় চিরহরিৎ , আধা - চিরহরিৎ জাতীয়
Explanation:
বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি ? সঠিক উত্তর ক্রান্তীয় চিরহরিৎ , আধা - চিরহরিৎ জাতীয় লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য্যে অন্যন্য তা নয়, বরং দেশে যেটুকু বন এখনও অবশিষ্ট রয়েছে তার মধ্যে অন্যতম। ১৯২৫ সালে বনায়ন করে সৃষ্ট বনরাজি এখন ঘন প্রাকৃতিক বনের আকার ধারণ করেছে। এর আয়তন ১২৫০ হেক্টর। জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যানে দেখা মেলে নানা বিরল প্রজাতির পশু পাখির। সারা দুনিয়ার পাখি প্রেমিকরা দূর দূরান্ত হতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাখি দেখতে ছুটে আসেন। এ বনের মধ্যে এবং আশেপাশে খাসিয়া ও টিপরা আদিবাসীরা বাস করেন। দূরত্ব: ঢাকা থেকে ১৬০ কিঃ মিঃ উত্তর পূর্বে দিকে অবস্থিত। রেল বা সড়ক পথে শ্রীমঙ্গল পৌঁছে গাড়িতে করে যেতে ১৫ - ২০ মিনিট লাগে। লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রান্তীয় চিরহরিৎ, আধা - চিরহরিৎ জাতীয় বনভূমি।
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?
Correct Answer:
ক: নয়াদিল্লি
Explanation:
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ? সঠিক উত্তর নয়াদিল্লি সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবস্থিত । সার্ক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থিত। সার্ক কৃষি কেন্দ্র ও আবহাওয়া কেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। সার্ক যক্ষা ও এইচ.আই.ভি/এইডস কেন্দ্র নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবস্থিত।
সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়-
Correct Answer:
গ: আইসোহাইট
Explanation:
সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়- সঠিক উত্তর আইসোহাইট আইসোথার্ম: আইসো অর্থ একই বা সমান এবং থার্ম অর্থ তামমাত্রা । একটি নির্দিষ্ট সময়ে বা কোন একটি নির্দিষ্ট সময়ে গড়ে মানচিত্রে একই তাপমাত্রার বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোথার্ম বলে। আইসোবার: আইসো অর্থ একই বা সমান এবং বার অর্থ ভর। যে সকল মৌলের ভরসংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা আলাদা তাদেরকে একে ওপরের আইসোবার বলে। যেমন K আর Ar এদের পারমানবিক সংখ্যা যথাক্রমে ১৮ ও ১৯ এবং ভরসংখ্যা উভয়েরই ৩৯. তাই এরা একে অপরের আইসোবার। আইসোহাইট: সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহাইট বা সমবর্ষণ রেখা বলে। অর্থাৎ যেসব স্হানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ সমান, মানচিত্রে সেসব স্থানকে এ রেখা দ্বারা যুক্ত করা হয়। এ রেখাগুলো সমোষ্ণরেখার মত আঁকাবাঁকা হয়। এরূপ মানচিত্রে দেখার সময় মনে রাখতে হবে যে, এক রেখা হতে অপর রেখা পর্যন্ত বৃষ্টিপাত হঠাৎ কমে বা বেড়ে যায়না, তা ধীরে ধীরে কমে বা বাড়ে। আইসোহেলাইন: আইসো অর্থ একই বা সমান এবং হেলাইন অর্থ লবণাক্ততা। কোন জলীয় সিস্টেমে সমলবণাক্ততা বিশিষ্ট বিন্দুসমূহকে সংযোগকারী রেখাকে আইসোহেলাইন বলে।
একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম-
Correct Answer:
খ: আইসোহাইট
Explanation:
একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম- সঠিক উত্তর আইসোহাইট আইসোহাইটঃ ভূপৃষ্ঠের সর্বত্র বৃষ্টিপাতের পরিমাণ সমান নয়। কোথাও বেশি বৃষ্টিপাত হয়, কোথাও মাঝারি বৃষ্টিপাত হয় আবার কোথাও কম বৃষ্টিপাত হয়। ভূপৃষ্ঠের যে সব জায়গায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এক রকম, সেই সব জায়গাগুলিকে যে রেখার সাহায্যে যুক্ত করে মানচিত্রে দেখানো হয় তাকে সমবর্ষণরেখা (Isohyets) বা আইসোহাইট বলে। আইসোথার্মঃ সমবায়ুমণ্ডলীয় চাপসম্পন্ন স্থানসমূহকে যোগ করতে ব্যবহৃত রেখা। আইসোহেলাইনঃ সমুদ্রের বিভিন্ন স্থানের সমলবণাক্ততা নির্দেশ করতে মানচিত্রে যে রেখা ব্যবহার করা হয়।
দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
Correct Answer:
ক: জানুয়ারি
Explanation:
দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? সঠিক উত্তর জানুয়ারি দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি। আর উত্তর গোলার্ধের শীতলতম মাস হলো জানুয়ারি।
মার্বেল কোন ধরনের শিলা?
Correct Answer:
ক: রূপান্তরিত শিলা
Explanation:
মার্বেল কোন ধরনের শিলা? সঠিক উত্তর রূপান্তরিত শিলা মার্বেল হলো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হলো পাললিক ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ যা আগ্নেয় ও পাললিক শিলা হতে ভিন্নধর্মী। রূপান্তরিত শিলাগুলোর কয়েকটি উদাহরণ হলোঃ প্লেট, মার্বেল, f_{4} > 6 কোয়ার্টজাইট ইত্যাদি।
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো-
Correct Answer:
খ: জলবায়ু পরিবর্তন হ্রাস
Explanation:
২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো- সঠিক উত্তর জলবায়ু পরিবর্তন হ্রাস ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত কিছু। বিষয়বস্তু হলোঃ >পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে শিল্পায়ন যুগ পূর্ব তাপমাত্রার (১.৫ - ২ ডিগ্রি সেলসিয়াসের) মধ্যে রাখা। > ২০৫০ - ২১০০ সালের মধ্যে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণকে কমিয়ে এমন পর্যায়ে আনা যেন গাছপালা তা প্রাকৃতিকভাবে শুষে নিতে পারে, অর্থাৎ কার্যত প্রকৃতিতে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নামিয়ে আনা। >সকল দেশের কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বৃদ্ধি করা। > উন্নত রাষ্ট্রগুলো কর্তৃক উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির জন্য তহবিল সৃষ্টি করা।
মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
Correct Answer:
গ: কিউম্যুলাস
Explanation:
মধ্যম উচ্চতার মেঘ কোনটি? সঠিক উত্তর কিউম্যুলাস মেঘকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। ০১ আকৃতি ও চেহারা অনুসারে এবং ০২. উচ্চতা অনুসারে। প্রশ্নের অপশনগুলোর ৪টি - ই মেঘের আকার ও চেহারা অনুযায়ী শ্রেণি বিভাগ। বহু প্রাচীনকাল থেকে মানুষ মেঘের পার্থক্য লক্ষ করেছিল। তারা মেঘের বিভিন্ন শ্রেণিবিন্যাসে সচেষ্ট ছিল। ১৮০৩ সালে ইংরেজি রসায়নবিদ লিউক হাওয়ার্ড এ ব্যাপারে বিশেষভাবে তৎপর হন। তিনি আকৃতি ও চেহারা অনুসারে মেঘকে ৪ ভাগে ভাগ করেন (মেঘের নামগুলো ল্যাটিন ভাষাতে। যথাঃ ০১. পালক মেঘ বা সিরাস (এ মেঘ দেখতে পালক বা আঁশের মতো); ০২. স্তর মেঘ বা স্ট্যাটাস (এ মেঘগুলো স্তরে স্তরে সাজানো থাকে); ০৩. স্তূপ মেঘ কিউমুলাস (এ মেঘ পেঁজা তুলোর মতো স্তূপ হয়ে থাকে)। ০৪. ঝঞা মেঘ বা নিশ্বাস (খুব বৃষ্টি ঝড় - ঝঞ্ঝার জন্য এ
‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: সুন্দরবনের দক্ষিণে
Explanation:
‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত? সঠিক উত্তর সুন্দরবনের দক্ষিণে বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ১৫ কিলোমিটার এবং দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ - পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ। যা বঙ্গবন্ধু চর, বঙ্গবন্ধু আইল্যান্ড নামেও ডাকা হয়।
UDMC এর পূর্ণরূপ হলো-
Correct Answer:
খ: Union Disaster Management Committee
Explanation:
UDMC এর পূর্ণরূপ হলো- সঠিক উত্তর Union Disaster Management Committee নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ বন্যা, খরা, জলোচ্ছ্বাস ইত্যাদিকে তাৎক্ষনিকভাবে মোকাবেলার জন্য ইউনিয়ন পর্যায়ে UDMC বা Union Disaster Management Committee (ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
Correct Answer:
খ: পুণ্ড্রবর্ধন
Explanation:
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? সঠিক উত্তর পুণ্ড্রবর্ধন পুণ্ড্র হলো বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম। এর বর্তমান নাম মহাস্থানগড়। এখানে মৌর্য নামে প্রাচীন বাংলায় একটি রাজবংশ বিদ্যমান ছিল।
‘বেঙ্গল ফ্যান’ ভূমিরূপটি কোথায় অবস্থিত?
Correct Answer:
ঘ: বঙ্গোপসাগরে
Explanation:
‘বেঙ্গল ফ্যান’ ভূমিরূপটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর বঙ্গোপসাগরে বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান অবস্থিত বঙ্গোপসাগরে যা বেঙ্গল ফ্যান বা গঙ্গা ফ্যান নামে পরিচিত। সাবমেরিন ফ্যান হল সমুদ্রতলদেশে একটি ভূমিরূপ যা নদীবাহিত পলি দ্বারা ক্রমসঞ্চিত হয়ে তলদেশে শিরা উপশিরা মিলে জালের মতো বেষ্টনী তৈরি করে। এর নিকটেই বঙ্গোপসাগরের উত্তরাংশে বাংলাদেশ সমুদ্র সীমারেখায় অবস্থিত সোয়াচ অব নো গ্রাউন্ড নামক গভীর সমুদ্র খাদ।
বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
Correct Answer:
গ: কুমিল্লা
Explanation:
বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়? সঠিক উত্তর কুমিল্লা আনুমানিক ২৫০০০ বছর আগের সময়কে প্লাইস্টোসিন কাল বলে। কুমিল্লা জেলার লালমাই পাহাড় ও উচ্চভূমি এ বিভাগের অন্তর্গত।
বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
Correct Answer:
খ: সেন্ট মার্টিনস
নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
Correct Answer:
ঘ: মায়ানমার
Explanation:
নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সঠিক উত্তর মায়ানমার বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমানা বিদ্যমান।
নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন- প্রবণ/
Correct Answer:
খ: নড়িয়া
Explanation:
নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন- প্রবণ/ সঠিক উত্তর নড়িয়া শরীয়তপুরের নড়িয়া উপজেলা ২০১৮ সাল থেকে নদী ভাঙ্গন এর মুখে পড়েছে
কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
Correct Answer:
ঘ: ম্যানগ্রোভ বন
’সোয়াচ অব নো গ্রাউন্ড- কী?
Correct Answer:
ঘ: বঙ্গোপসাগরের একটি খাদের নাম
Explanation:
’সোয়াচ অব নো গ্রাউন্ড- কী? সঠিক উত্তর বঙ্গোপসাগরের একটি খাদের নাম সোয়াচ অব নো গ্রাউন্ড হচ্ছে একটি ১৪ কিলোমিটার ব্যাপী বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের গভীর খাদ। এটি সুন্দরবনের দুবলার চর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। গভীরতম এই উপত্যকা রেকর্ড আয়তন প্রায় ১৩৪০ মিটার। এর গড় গভীরতা প্রায় ১২০০ মিটার।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুযোর্গটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
Correct Answer:
ক: ভূমিকম্প
বাংলাদেশের কোন অঞ্চলের আকস্মিক বন্যা হয়-?
Correct Answer:
ঘ: উত্তর-পূর্বাঞ্চল
Explanation:
বাংলাদেশের কোন অঞ্চলের আকস্মিক বন্যা হয়-? সঠিক উত্তর উত্তর-পূর্বাঞ্চল উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব অঞ্চলে পার্বত্য পরিবাহ (hill catchment) নিষ্ক্রমণ আকস্মিক বন্যার সৃষ্টি করে। এই বন্যা স্বল্পকালীন হলেও এর সংঘটনের হার বা তীব্রতা সম্পর্কে আগে থেকে কিছু জানা যায় না। একই মৌসুমে এই ধরনের বন্যা বেশ কবার দেখা দিতে পারে।
বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমুদ্ধ?
Correct Answer:
ঘ: দিনাজপুর
নিচের কোন দুর্যোগ ‘Hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত?
Correct Answer:
ক: বন্যা°
Explanation:
নিচের কোন দুর্যোগ ‘Hydro-meteorological’ দুর্যোগ হিসেবে পরিচিত? সঠিক উত্তর বন্যা° ঘূর্ণিঝড়ের ইংরেজি প্রতিশব্দ ‘সাইক্লোন’ গ্রিক শব্দ ‘কাইক্লোস’ (Kyklos) থেকে এসেছে। কাইক্লোস শব্দের অর্থ কুন্ডলী পাকানো সাপ।সার্চ করলে উত্তর আসে ২৬° বা ২৭° এর উপরে হতে হয়।
বাংলাদেশে জি-কে প্রকল্প একটি
Correct Answer:
ঘ: সেচ প্রকল্প
Explanation:
বাংলাদেশে জি-কে প্রকল্প একটি সঠিক উত্তর সেচ প্রকল্প গঙ্গা-কপােতাক্ষ সেচ প্রকল্প বা জি-কে প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেচ প্রকল্প, যার আওতায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪টি জেলা রয়েছে। যথা- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা এবং ঝিনাইদহ জেলা।
বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত
Correct Answer:
ঘ: বড়পুকুরিয়া, দিনাজপুর
Explanation:
বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর বড়পুকুরিয়া, দিনাজপুর বাংলাদেশের বিদ্যুৎ খাতে কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা শুরু হয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। বিদ্যুৎ কেন্দ্রটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে অবস্থিত।
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহৃল?
Correct Answer:
গ: প্রশমন
Explanation:
দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহৃল? সঠিক উত্তর প্রশমন প্রাকৃতিক দূর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দূর্যোগ পূর্ব প্রস্তুতিই দূর্যোগ প্রশমন। দীর্ঘস্থায়ী দূর্যোগ প্রশমন স্তরটি ব্যয়বহুল হলেও সরকার সীমিত সম্পদের মধ্যে বিভিন্ন দীর্ঘস্থায়ী বেড়ি বাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশের ব্লু ইকোনমিক চ্যালেঞ্জ নয় কোনটি?
Correct Answer:
ক: ঘন ঘন বন্যা
Explanation:
বাংলাদেশের ব্লু ইকোনমিক চ্যালেঞ্জ নয় কোনটি? সঠিক উত্তর ঘন ঘন বন্যা ঘন ঘন বন্যা বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয়। বাকী তিনটি অপশনই ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ।
নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
Correct Answer:
খ: ভূমিকম্প
Explanation:
নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়? সঠিক উত্তর ভূমিকম্প ভূমিকম্পের কার্যকর পূর্বভাস দেয়া সম্ভব নয়।
কোনটি নবায়নযোগ্য সম্পদ
Correct Answer:
গ: বায়ু
Explanation:
কোনটি নবায়নযোগ্য সম্পদ সঠিক উত্তর বায়ু যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহারযোগ্য সেগুলোকে নবায়নযোগ্য সম্পদ বলে। যেমন: পানি, বায়ু, সৌরশক্তি, গাছপালা, পশুপাখি ইত্যাদি।
ডাউকি ফন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
Correct Answer:
ক: ব্রহ্মপুত্র নদী
Explanation:
ডাউকি ফন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে? সঠিক উত্তর ব্রহ্মপুত্র নদী ১৯৫০ সালের আসাম - তিব্বতের ভূমিকম্পের ফলে আসাম ও তিব্বত উভয়ই বিধ্বস্ত হয় । আসামে ১৫২৬ জন নিহতের ঘটনা রেকর্ড করা হয় এবং তিব্বতে আরও ৩,৩০০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। মোট মৃতের সংখ্যা হয় প্রায় ৪৮০০ জন। ভূমিধ্বস, ব্রহ্মপুত্র-র শাখা নদীগুলিকে অবরুদ্ধ করে দেয়।
বরেন্দ্র ভুমি হলো?
Correct Answer:
গ: প্লাইস্টোসিনকালের সোপান
Explanation:
[বরেন্দ্রভূমি (Barind Tract) বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ - প্রাকৃতিক একক। প্রায় ৭, ৭৭০ বর্গ কিমি এলাকা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।]
'BRRI' অবস্থিত?
Correct Answer:
গ: গাজীপুর
Explanation:
[বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা ১৯৭০ সালের ১ অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট হিসেবে কাজ শুরু করে। স্বাধীনতার পর নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট, ১৯৭৩ অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে নিত্য নতুন ধান উদ্ভাবনের চেষ্টায় নিয়োজিত। সংক্ষেপে এই সংস্থা ব্রি বা বি আর আর আই (BRRI = Bangladesh Rice Research Institute) নামেও পরিচিত।]