Gravitation and Gravitation MCQs
Showing 50 questions (Total: 53)
স্যাটেলাইট কোন বলের কারণে ঘুরতে থাকে ?
Correct Answer:
খ: মাধ্যাকর্ষণ বল
Explanation:
স্যাটেলাইট কোন বলের কারণে ঘুরতে থাকে ? সঠিক উত্তর মাধ্যাকর্ষণ বল মহাকর্ষমহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা যা দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। এটির সংজ্ঞা হিসেবে বলা যায় যে, যেকোনো ভরের বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হলো মহাকর্ষ। এখন এই আকর্ষণ যদি পৃথিবী ও অন্য কোন বস্তুর মাঝে হয় তাহলে তাকে বলা হবে অভিকর্ষ। প্রকৃতির চারটি মৌলিক বলের একটি হলো মহাকর্ষ । মহাকর্ষের কারণেই পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান থাকে। স্যার আইজাক নিউটন ১৬৮৭ খ্রিষ্টাব্দে তার ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে এ বিষয়ে ধারণা প্রদান করেন৷মহাকর্ষের বিশেষ উদাহরণ হলো মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ যার কারণে ভূপৃষ্ঠের উপরস্থ সকল বস্তু ভূকেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। মাধ্যাকর্ষণের প্রভাবেই উপরিস্থিত বা ঝুলন্ত বস্তু মুক্ত হলে ভূপৃষ্ঠে পতিত হয়। মাধ্যাকর্ষণের প্রভাবে ভরসম্পন্ন বস্তুসমূহে ওজন অনুভূত হয়। একটি বস্তুর ভর যত বেশি হয়, মাধ্যাকর্ষণের প্রভাবে তার ওজনও তত বেশিবিজ্ঞানী নিউটন সর্বপ্রথম মহাকর্ষ বলের গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন। এটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। আধুনিক পদার্থবিদ্যায় মহাকর্ষ সবচেয়ে সঠিকভাবে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব (আইনস্টাইন দ্বারা প্রস্তাবিত) দ্বারা বর্ণনা করা হয়। আইনস্টাইনের মতে স্থান - কালের বক্রতার কারণেই মহাকর্ষ বল সৃষ্টি হয়।
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?
Correct Answer:
ক: ছায়াবৃত্ত
Explanation:
ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে? সঠিক উত্তর ছায়াবৃত্ত পৃথিবীর আলোকিত এবং অন্ধকার অংশের মধ্যবর্তী বৃত্তাকার অংশকে ছায়াবৃত্ত বলে। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র আলোকিত অংশে পৌছায় সেখানে প্রভাত হয়। প্রভাতের কিছুক্ষণ পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেখানে ঊষা এবং সন্ধ্যার কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময় কে গোধূলি বলে।
'গ্যালিলিও' কি?
Correct Answer:
ঘ: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতিরএকটি কৃত্রিম উপগ্রহ
Explanation:
'গ্যালিলিও' কি? সঠিক উত্তর পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতিরএকটি কৃত্রিম উপগ্রহ গ্যালিলিও হলো সার্বিক দিকনির্নয় সম্পর্কিত একটি কৃত্রিম উপগ্রহ পদ্ধতি যা বাস্তবায়ন হয় ২০১৬ সালে । এটি ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে তৈরি করা হয়েছিলো। এর নাম করণ বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাইর নাম করণে করা হয়েছে।
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
Correct Answer:
খ: জিব্রাল্টার
Explanation:
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? সঠিক উত্তর জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এটি আফ্রিকা মহাদেশর মরক্কো ও ইউরোপের স্পেনকে পৃথক করেছে।
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
Correct Answer:
ক: ৮.৩২ মিনিট
Explanation:
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? সঠিক উত্তর ৮.৩২ মিনিট সূর্য একটি নক্ষত্র। একটি বড় গরম গ্যাসের বলের মতো। এতে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। এই গ্যাসগুলোর সংঘর্ষে তাপ ও আলো তৈরি হয়, যা আমাদের পৃথিবীতে আলো ও তাপ দেয়। সূর্য থেকে পৃথিবী প্রায় ১৫ কোটি ১৪ লাখ কিলোমিটার দূরে অবস্থিত। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড।
কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
Correct Answer:
ঘ: ৩ গুণ কমবে
Explanation:
কোনো স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে? সঠিক উত্তর ৩ গুণ কমবে মহাকর্ষমহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা যা দ্বারা সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। এটির সংজ্ঞা হিসেবে বলা যায় যে, যেকোনো ভরের বস্তুদ্বয় একে অপরকে যে বলে আকর্ষণ করে তা হলো মহাকর্ষ। এখন এই আকর্ষণ যদি পৃথিবী ও অন্য কোন বস্তুর মাঝে হয় তাহলে তাকে বলা হবে অভিকর্ষ। প্রকৃতির চারটি মৌলিক বলের একটি হলো মহাকর্ষ । মহাকর্ষের কারণেই পৃথিবীসহ অন্যান্য গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান থাকে। স্যার আইজাক নিউটন ১৬৮৭ খ্রিষ্টাব্দে তার ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে এ বিষয়ে ধারণা প্রদান করেন৷মহাকর্ষের বিশেষ উদাহরণ হলো মাধ্যাকর্ষণ বা অভিকর্ষ যার কারণে ভূপৃষ্ঠের উপরস্থ সকল বস্তু ভূকেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। মাধ্যাকর্ষণের প্রভাবেই উপরিস্থিত বা ঝুলন্ত বস্তু মুক্ত হলে ভূপৃষ্ঠে পতিত হয়। মাধ্যাকর্ষণের প্রভাবে ভরসম্পন্ন বস্তুসমূহে ওজন অনুভূত হয়। একটি বস্তুর ভর যত বেশি হয়, মাধ্যাকর্ষণের প্রভাবে তার ওজনও তত বেশিবিজ্ঞানী নিউটন সর্বপ্রথম মহাকর্ষ বলের গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন। এটি নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। আধুনিক পদার্থবিদ্যায় মহাকর্ষ সবচেয়ে সঠিকভাবে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব (আইনস্টাইন দ্বারা প্রস্তাবিত) দ্বারা বর্ণনা করা হয়। আইনস্টাইনের মতে স্থান - কালের বক্রতার কারণেই মহাকর্ষ বল সৃষ্টি হয়।
বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ?
Correct Answer:
গ: CFC বা ক্লোরোফ্লোরো কার্বন
Explanation:
বায়ুমন্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্ব্বোচ্চ? সঠিক উত্তর CFC বা ক্লোরোফ্লোরো কার্বন সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রুপ। এটি বায়ুমন্ডেলের ওজোনস্তর পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন পরিণত করে ( CFC + O3→02 + ......) । এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মাহজাগতিক বিভিন্নি রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে।
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
Correct Answer:
খ: ভূপৃষ্ঠে
Explanation:
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? সঠিক উত্তর ভূপৃষ্ঠে কোনো একটি বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয় তাকে তার ওজন বা ভর বলে। আমরা জানি, ওজন w = mg; এখানে m = বস্তুর ভর এবং g = অভিকর্ষজ ত্বরণ । বস্তুর ভর একটি ধ্রুব রাশি। সুতরাং কোনো বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ বেশি , সে স্থানে বস্তুর ওজন সে স্থানে কম । ভৃপৃষ্ঠ থেকে যতই ওপরে বা নিচে যাওয়া যায় ততই - g এর মান কমতে থাকে। সে জন্য পাহাড়ে বা খনির ভেতরে - g - এর মান কম। আবার মেরু অঞ্চলে g - এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি। সুতরাং মেরু বস্তুর ওজন বেশি।
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
Correct Answer:
খ: নাইট্রোজেন
Explanation:
বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সঠিক উত্তর নাইট্রোজেন বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০২%, অক্সিজেনের পরিমাণ ২০.৭১, হাইড্রোজেন ০.০০০০৫%, কার্বন ডাই – অক্সাইড ০.০৩%।
আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ -----
Correct Answer:
খ: গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায়
Explanation:
আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ----- সঠিক উত্তর গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায় গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন - ডাই - অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে একটা ভারসাম্য অবস্থা বজায় রাখতে সাহায্য করে।
কোনটি বস্তু নয় ?
Correct Answer:
ঘ: বায়ু
Explanation:
কোনটি বস্তু নয় ? সঠিক উত্তর বায়ু বায়ু এক ধরনের মিশ্র পদার্থ।
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -----
Correct Answer:
ঘ: তড়িৎবীক্ষণ যন্ত্র
Explanation:
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো ----- সঠিক উত্তর তড়িৎবীক্ষণ যন্ত্র কোনো বস্তুতে চার্জ বা আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলাে তড়িৎবীক্ষণ যন্ত্র। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে এটি আবিষ্কৃত হয়। অন্যদিকে অ্যামিটার বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিমাপ, অণুবীক্ষণ যন্ত্র অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ এবং ভোল্টামিটার বৈদ্যুতিক বর্তনীর বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহমাত্রা ও বৈদ্যুতিক , রাসায়নিক সমতুল নির্ণয়ে ব্যবহৃত হয়।
ড্রাই-আইস কি ?
Correct Answer:
গ: কঠিন অবস্থার কার্বন ডাই অক্সাইড
Explanation:
ড্রাই-আইস কি ? সঠিক উত্তর কঠিন অবস্থার কার্বন ডাই অক্সাইড ড্রাই আইস কার্বন ডাই অক্সাইডের (co2) শক্ত রূপ, একে শুস্ক বরফ ও বলা হয়। এটি প্রাথমিকভাবে শীতলকারী এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। এর সুবিধার মধ্যে রয়েছে জল বরফের চেয়ে কম তাপমাত্রা এবং কোনও অবশিষ্টাংশ না ফেলে (বায়ুমণ্ডলে আর্দ্রতা থেকে ঘটনীয় ফ্রস্ট ব্যতীত)। এটি হিমশীতল সংরক্ষণের জন্য দরকারী যেখানে যান্ত্রিকভাবে শীতল করা যায় না। শুষ্ক বরফ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপে 194.65 কেলভিন (−78.5 ডিগ্রি সেন্টিগ্রেড; −109.3 ° ফাঃ) এ নিমজ্জিত।
নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয়
Correct Answer:
গ: অ্যামোনিয়া
Explanation:
নিচের কোনটি ঊর্ধ্বপাতিত বস্তু নয় সঠিক উত্তর অ্যামোনিয়া কর্পূর, আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড ইত্যাদি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে সরাসরি বাম্পে পরিণত হয়। এদেরকে উর্ধ্বপাতিত বস্তু বা উদ্বায়ী পদার্থ বলে। উল্লেখ্য, আমোনিয়া একটি গ্যাস।
বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষ্রদ্রতম কণিকার নাম--
Correct Answer:
খ: অণু
Explanation:
বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষ্রদ্রতম কণিকার নাম-- সঠিক উত্তর অণু মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কনা যা ঐ পদার্থের ধর্ম অক্ষুন্ন রেখে স্বাধীন ভাবে বিরাজ করতে পারে , তাকে অনু বলে। অণুর গঠনে রাসায়নিক বন্ধনে আবদ্ধ যুক্ত দুই বা ততোধিক তড়িৎ - নিরপেক্ষ পরমাণু থাকে ।
উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
Correct Answer:
ক: ২১ জুন
Explanation:
উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে- সঠিক উত্তর ২১ জুন বিভিন্ন তারিখে পৃথিবীর অবস্থান: - ১ জানু. → পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে। - ২১জুন:→ পৃথিবীর উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব - ৪ জুলাই: → পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। - ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর → পৃথিবীর দিন ও রাত্রি সমান - ২২ ডিসেম্বর:→ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন→ পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন→ পৃথিবীর উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব
'ব্লু-ইকোনমি' কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
Correct Answer:
খ: সমুদ্র অর্থনীতি
Explanation:
'ব্লু-ইকোনমি' কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর সমুদ্র অর্থনীতি 'ব্লু ইকোনমি' এর প্রচলিত বাংলা প্রতিশব্দ সমুদ্র অর্থনীতি। অন্যকথায় সমুদ্রের জলরাশি, সমুদ্র সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় 'ব্লু ইকোনমি' বা সমুদ্র অর্থনীতি।
সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ?
Correct Answer:
ঘ: প্রক্সিম সেন্টরাই
Explanation:
সূর্য ব্যতীত পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি ? সঠিক উত্তর প্রক্সিম সেন্টরাই প্রক্সিমা সেন্টাউরি হল একটি ছোট এবং অজ্ঞান লাল বামন তারকা (ক্লাস এম)। খালি চোখে দৃশ্যমান না হলেও, প্রক্সিমা সেন্টাউরি আলফা সেন্টাউরি এবির থেকে কিছুটা দূরে, 4.24 আলোক - বছরের দূরত্বে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। বর্তমানে, প্রক্সিমা সেন্টাউরি এবং আলফা সেন্টাউরি এবির মধ্যকার দূরত্ব প্রায় ১৩, ০০০ জ্যোতির্বিদ্যা ইউনিট (0.21 লাইল), নেপচুনের কক্ষপথের ব্যাসার্ধের প্রায় 430 গুণ সমান। প্রক্সিমা সেন্টাউরি বি প্রক্সিমা সেন্টাউরির আবাসযোগ্য অঞ্চলে একটি পৃথিবী আকারের এক্সোপ্লানেট; এটি 2016 সালে আবিষ্কৃত হয়েছিল।
গামা রশ্মি হলো--
Correct Answer:
খ: তড়িৎ চুম্বকীয় রশ্মি
Explanation:
গামা রশ্মি হলো-- সঠিক উত্তর তড়িৎ চুম্বকীয় রশ্মি গামা রশ্মি বা গামা বিকিরণ একপ্রকার উচ্চ কম্পাংকের খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যে তড়িৎ - চুম্বকীয় বিকিরণ। পল ভিলার্ড ১৯০০ সালে রেডিয়াম বিকিরণ নিয়ে পরীক্ষা করার সময় গামা রশ্মি আবিষ্কার করেন।
অভিকর্ষ হলো বস্তুর ওপর-
Correct Answer:
খ: নিম্নমুখী বল
Explanation:
অভিকর্ষ হলো বস্তুর ওপর- সঠিক উত্তর নিম্নমুখী বল অভিকর্ষজ ত্বরণ ওপর থেকে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। অভিকর্ষের কারণে ওপর থেকে ছেড়ে দেয়া বস্তু ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় এবং যতই ভূপৃষ্ঠের নিকটবর্তী হয় এর পতনের বেগ বৃদ্ধি পেতে থাকে। অভিকর্ষ বল বস্তুর উপর নিম্নমুখী বল।
ইলেক্ট্রনিক্সের শুরু হয়-
Correct Answer:
ঘ: আই সি আবিষ্কারের সময় থেকে
Explanation:
ইলেক্ট্রনিক্সের শুরু হয়- সঠিক উত্তর আই সি আবিষ্কারের সময় থেকে সমন্বিত বর্তনী ( Integrated circuit) অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলি আণুবীক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র খন্ড বিশেষ যন্ত্রাংশ হিসেবে উৎপাদন করা হয়। এটি মাইক্রোচিপ, সিলিকন চিপ, আইসি বা কম্পিউটার চিপ নামেও পরিচিত। ইলেকট্রনিক্সের শুরু হয় আইসি আবিষ্কারের মাধ্যমে।
ডে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কি বলে?
Correct Answer:
ক: রেকটিফায়ার
Explanation:
ডে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কি বলে? সঠিক উত্তর রেকটিফায়ার রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে (যার দিক পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়), একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে এবং এই প্রক্রিয়াকে বলে একমুখীকরন (রেকটিফিকেশন)।
মাধ্যাকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়-
Correct Answer:
ঘ: ভুপৃষ্ঠে
Explanation:
মাধ্যাকর্ষণ বলের মান সবচেয়ে বেশি হয়- সঠিক উত্তর ভুপৃষ্ঠে মাধ্যাকর্ষণ বলের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। ভূকেন্দ্রে মাধ্যাকর্ষণ বলের মান শূন্য (০)।
একটি পারমাণবিক কণার -
Correct Answer:
খ: ওজন আছে ,আয়তন আছে
Explanation:
একটি পারমাণবিক কণার - সঠিক উত্তর ওজন আছে ,আয়তন আছে বস্তুজগতের অণুগুলো তৈরি হয়, পরমাণু দিয়ে। আর যে সকল কণা দিয়ে পরমাণু তৈরি হয়, তাদের সাধারণ নাম অতি - পারমাণবিক কণা। আমাদের ত্রিমাত্রিক জগতের বিচারে এরা অতি - সামান্য জায়গা দখল করে। কিন্তু এরা কোয়ান্টাম কৌশলের বিধি মেনে পরমাণু গঠনে বিশেষ ভূমিকা রাখে। প্রত্যেক পারমাণবিক কণার নির্দিষ্ট আয়তন ও ওজন আছে।
ভূমির সাথে আলতোভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শকরে তা--
Correct Answer:
ক: অধিবৃত্তাকার
Explanation:
ভূমির সাথে আলতোভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শকরে তা-- সঠিক উত্তর অধিবৃত্তাকার ভূমির সাথে আলতোভাবে ঢিল ছুঁড়লে তা যে পথে পুনরায় ভূমি স্পর্শ করে তা অধিবৃত্তাকার। এ পথটি অধিবৃত্তাকার প্রাসের নিয়মানুসারে। কেননা প্রাসের গতিপথ সাধারণত অধিবৃত্তাকার হয়।
গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়?
Correct Answer:
ঘ: দক্ষিণ কোরিয়া
Explanation:
গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়? সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া জাতিসংঘের UNFCCC এর কাঠামো ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোয় জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য অর্থ সাহায্য প্রদানের নিমিত্তে ২০১০ সালে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড। এ সংস্থার হেড অফিস দক্ষিণ কোরিয়ার জুনচিয়নের সংডুতে অবস্থিত।
ফরমালিন হলো ফরমালডিহাইডের-
Correct Answer:
ঘ: ৪০% জলীয় দ্রবণ
Explanation:
ফরমালিন হলো ফরমালডিহাইডের- সঠিক উত্তর ৪০% জলীয় দ্রবণ প্রশ্ন : ফরমালিন হলো ফরমালডিহাইড এর - - - - উত্তর: 40 ভাগ জলীয় দ্রবণ ব্যাখ্যা: ফরমালডিহাইড এর শতকরা 40 ভাগ জলীয় দ্রবণকে ফরমালিন বলে । ফরমালিন শক্তিশালী জীবাণুনাশক হওয়ায় পরীক্ষাগারে মৃত উদ্ভিদ প্রাণীর দেহ সংরক্ষণ এ ব্যবহৃত । হয়
অভিকর্ষজ ত্বরনের মান কোথায় সবচেয়ে বেশি?
Correct Answer:
ক: ভূ-পৃষ্ঠে
Explanation:
অভিকর্ষজ ত্বরনের মান কোথায় সবচেয়ে বেশি? সঠিক উত্তর ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। ভূপৃষ্ঠে এর মান সবচেয়ে বেশি এবং পাহাড়ের উপরে ভূ - অভ্যন্তরে ও মাটির নিচে এর মান কমে যায়। g - এর আদর্শ মান ৯.৮০৬৬৫ ms^2 ভূকেন্দ্রে এর মান ০।
ভয় পেলে কোন হরমন নিঃসৃত হয়?
Correct Answer:
ক: অ্যাড্রোলিন
Explanation:
ভয় পেলে কোন হরমন নিঃসৃত হয়? সঠিক উত্তর অ্যাড্রোলিন ভয় পেলে অন্তঃক্ষরা গ্রন্থি অ্যান্ড্রেনাল থেকে অ্যান্ড্রোলিন হরমন নিঃসৃত হয়
মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
Correct Answer:
ক: ভু-পৃষ্ঠে
Explanation:
মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? সঠিক উত্তর ভু-পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত তরণ বা বল সর্বোচ্চ — ভূপৃষ্ঠে। মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন — নিউটন।
গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বুঝায়?
Correct Answer:
গ: তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
Explanation:
গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বুঝায়? সঠিক উত্তর তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি গ্রীন হাউস এফেক্ট হল পরিবেশ দূষণ এবং গাছপালা কেটে ফেলার ফলে গ্রীনহাউস গ্যাসের পরিমাণ বাড়ছে ফলে সূর্য থেকে তাপ বিকিরিত হয়ে পৃথিবীতে ঢোকার পর যতটা আবার পৃথিবীর বাইরে বিকিরিত হওয়া উচিত তা হচ্ছে না, ফলে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
রেক্টিফাইড স্পিরিট হলো -
Correct Answer:
ঘ: ৯৫% ইথাইল এলকোহল +৫% পানি
Explanation:
রেক্টিফাইড স্পিরিট হলো - সঠিক উত্তর ৯৫% ইথাইল এলকোহল +৫% পানি রেক্টিফায়েড স্পিরিট হলো ৯৫% ইথাইল অ্যালকোহল ও ৫% পানির মিশ্রণ। ডিনেচার্ড স্পিরিট হলো ১০% মিথাইল অ্যালকোহল ও ০.৫% পরিমিডিনের মিশ্রণ
অভিকর্যজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি ?
Correct Answer:
গ: ভূ -পৃষ্ঠে
Explanation:
অভিকর্যজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি ? সঠিক উত্তর ভূ -পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ ওপর থেকে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার। পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান নয় তাই ভূপৃষ্ঠে স্হানভেদে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন দেখা যায়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম বলে মান বেশি এবং বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি বলে মান কম।
টুথপেষ্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেনো?
Correct Answer:
খ: এটা দাতের ক্ষয়রোধ করে
Explanation:
টুথপেষ্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেনো? সঠিক উত্তর এটা দাতের ক্ষয়রোধ করে টুথপেস্টে ২০% - ৪২% পানি থাকে। টুথপেস্টের তিনটি প্রধান উপাদান হলো পালিশ, ফ্লোরাইড এবং ডিটারজেন্ট। ফ্লোরাইডের কাজ দাঁতকে সুস্থ রাখা এবং দাঁত শক্ত করা।
জিও সিনক্রেনাস স্যাটেলােইটের একটি অরবিট ঘুরে আসতে কত সময় প্রয়োজন?
Correct Answer:
ক: ১ ঘণ্টা
Explanation:
জিও সিনক্রেনাস স্যাটেলােইটের একটি অরবিট ঘুরে আসতে কত সময় প্রয়োজন? সঠিক উত্তর ১ ঘণ্টা জিও সিনক্রেনাস স্যাটেলােইটের একটি অরবিট ঘুরে আসতে ১ ঘনটা সময় প্রয়োজন। ভূ - সিনক্রোনাস উপগ্রহ একটি উপগ্রহ যা পৃথিবী প্রদক্ষিণ করে ধীরে ধীরে পৃথিবীর নির্দিষ্ট পয়েন্টগুলির উপর দিয়ে তার কক্ষপথ পুনরাবৃত্তি করে। জিও সিনক্রোনাস নেটওয়ার্কগুলি জিও সিনক্রোনাস উপগ্রহের মাধ্যমে যোগাযোগের ভিত্তিতে যোগাযোগ নেটওয়ার্ক are জিও সিনক্রোনাস কক্ষপথ একটি যোগাযোগ স্যাটেলাইটের জন্য সবচেয়ে সাধারণ কক্ষপথ। যোগাযোগের উদ্দেশ্যে ভূ - তাত্ত্বিক উপগ্রহের ধারণাটি প্রথম দিকে ১৯২৮ সালে হারমান পোটোকনিক প্রকাশ করেছিলেন। এই ধরণের উপগ্রহের সুবিধা হ'ল গ্রহণকারী অ্যান্টেনাকে ঠিক জায়গায় স্থির করা যায়, এন্টেনার ট্র্যাকিংয়ের তুলনায় এগুলি কম ব্যয় করে। এই উপগ্রহগুলি টেলিভিশন সম্প্রচার, বিশ্ব যোগাযোগ এবং আবহাওয়ার পূর্বাভাসেও বৈপ্লবিক পরিবর্তন করেছে।
এলন মাসঙ্ক কীসের জন্য বিখ্যাত?
Correct Answer:
ক: ইলেক্ট্রিক গাড়ি
Explanation:
এলন মাসঙ্ক কীসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর ইলেক্ট্রিক গাড়ি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি - উদ্যোক্তা এলন মাস্ক নামের এক বিলিয়নার শব্দের চেয়েও গতিশীল ইলেক্ট্রিক গাড়ি তৈরির জন্য বিখ্যাত। ঘণ্টায় চার হাজার মাইল পাড়ি দিতে পারবে আধুনিক প্রযুক্তির এ যান। চুম্বক ও পাখার সাহায্যে বুলেটের মতাে দ্রুতগতিতে ক্যাপসুল পাঠানাে সম্ভব। শূন্য টিউবের একটি ক্যাপসুলে চার থেকে ছয় জন যাত্রী বহন করা যাবে। এটি চলবে সৌরশক্তির মাধ্যমে।
স্কিমা কী?
Correct Answer:
ঘ: পিয়াগেটের তত্ত্বের একটি মানসিক অবস্থা
Explanation:
স্কিমা কী? সঠিক উত্তর পিয়াগেটের তত্ত্বের একটি মানসিক অবস্থা পিয়াগেট 'দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত তথ্যের সংগঠিত প্যাকেট'-এর জন্য 'স্কিমা' ব্যবহার করেছেন। পিয়াগেটের মতে:স্কিমা হল তথ্য কীভাবে সংগঠিত এবং ব্যাখ্যা করা হয় তার মানসিক উপস্থাপনা।স্কিমাগুলি তথ্যের একটি ছোট প্যাকেটকে নির্দেশ করে যা তথ্য সংগঠিত এবং সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।স্কিমাগুলি হল নির্দিষ্ট মনস্তাত্ত্বিক কাঠামো, অভিজ্ঞতার অনুভূতি তৈরি করার জন্য সংগঠিত উপায়ে নির্মিত।সুতরাং, এই সিদ্ধান্তে আসা যেতে পারে যে পিয়াগেট 'দীর্ঘমেয়াদী স্মৃতিতে সংরক্ষিত তথ্যের সংগঠিত প্যাকেট'-এর জন্য 'স্কিমা' ব্যবহার করেছে। জিন পিয়াগেট, একজন সুইস মনোবিজ্ঞানী, শিশু বিকাশের বিষয়ে তার কাজের জন্য বিখ্যাত। তিনি তার তত্ত্বে জ্ঞানীয় বিকাশের একটি পদ্ধতিগত অধ্যয়ন করেছেন যা চারটি পর্যায়ে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পিয়াগেট তত্ত্বের অন্যান্য মূল ধারণা:আবাসন: এটি নতুন অভিজ্ঞতার সাথে মানানসই একটি বিদ্যমান স্কিমার পরিবর্তন।আত্তীকরণ: এটি ইতিমধ্যে বিদ্যমান স্কিমাতে একটি নতুন ধারণা বা অভিজ্ঞতার সংযোজন।ভারসাম্য: এটি বিদ্যমান স্কিমা এবং নতুন তথ্যের মধ্যে ভারসাম্য খুঁজে বের করার প্রক্রিয়াটিকে বোঝায়।
অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: ভূ-পৃষ্ঠে
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে?
Correct Answer:
গ: Ku and C
Explanation:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে? সঠিক উত্তর Ku and C এর মাধ্যমে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব। বঙ্গবন্ধু - ১ স্যাটেলাইটের ৪০টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১ হাজার ৬০০ মেগাহার্টজ। এর ব্যান্ডউইডথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য ও হাওড় এলাকায় উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দেয়া সম্ভব।
নিম্নের কোন করোটিক স্নায়ু চক্ষু পেশী সঞ্চালন এর সাথে সম্পর্কিত ?
Correct Answer:
খ: Optic
সূর্যের নিকটতম নক্ষত্রের নাম
Correct Answer:
গ: প্রক্সিমা সেন্টারাই
Explanation:
সূর্যের নিকটতম নক্ষত্রের নাম সঠিক উত্তর প্রক্সিমা সেন্টারাই প্রক্সিমা সেন্টৌরি হল একটি ছোট, কম ভরের নক্ষত্র যা সেন্টোরাসের দক্ষিণ নক্ষত্রমন্ডলে সূর্য থেকে 4.2465 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ল্যাটিন নামের অর্থ হল 'সেন্টোরাসের নিকটতম [তারকা]'। এটি 1915 সালে রবার্ট ইনেস দ্বারা আবিষ্কৃত হয়েছিল এবং এটি সূর্যের নিকটতম পরিচিত নক্ষত্র। পৃথিবীর দূরত্ব: 4.246 আলোকবর্ষ পৃষ্ঠের তাপমাত্রা: 3,042 K ব্যাসার্ধ: 107,280 কিমি ভর: 2.446 × 10^29 কেজি (0.123 M☉) উজ্জ্বলতা: 0.0017 L☉ বর্ণালী প্রকার: M5.5 Ve স্থানাঙ্ক: RA 14h 29m 43s | ডিসেম্বর -62° 40′ 46″
নিম্নের কোন পাওয়ার অ্যামপ্লিফায়ারের কন্ডাকশন এঙ্গেল 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি এর মধ্যবর্তী?
Correct Answer:
গ: ক্লাস AB
Explanation:
নিম্নের কোন পাওয়ার অ্যামপ্লিফায়ারের কন্ডাকশন এঙ্গেল 180 ডিগ্রি এবং 360 ডিগ্রি এর মধ্যবর্তী? সঠিক উত্তর ক্লাস AB The conduction angle of class AB amplifier is somewhere between 180 degrees to 360 degrees depending upon the operating point selected.
ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে-
Correct Answer:
খ: সুমেরু বিন্দুতে
ভিনাইল ক্লোরাইড নামক মনোমার থেকে তৈরি
Correct Answer:
খ: পিভিসি পাইপ
একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে। তাঁর কী ধরনের চশমা ব্যবহার করতে হবে?
Correct Answer:
ক: উত্তল
উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে -
Correct Answer:
ক: ২১ জুন
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
Correct Answer:
ক: ভূ-পৃষ্ঠে
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র -----
Correct Answer:
গ: সিসমোগ্রাফ
Explanation:
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ----- সঠিক উত্তর সিসমোগ্রাফ বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র'ব্যারোমিটার' গ্রহ - নক্ষত্রের উন্নতি পরিমাপক যন্ত্র' সেক্সট্যান্ট , ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র 'সিসমোগ্রাফ' এবং গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে 'ম্যানোমিটার।
যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় তাকে বলে-
Correct Answer:
ক: রেকটিফায়ার
Explanation:
যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় তাকে বলে- সঠিক উত্তর রেকটিফায়ার সঠিক উত্তরঃ রেকটিফায়ার রেকটিফায়ার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র যা পরিবর্তনশীল বিদ্যুৎ প্রবাহকে (যার দিক পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয়), একমুখী বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে, যার দিক হলো একটি নির্দিষ্ট দিকে এবং এই প্রক্রিয়াকে বলে একমুখীকরন (রেকটিফিকেশন)।
'কসমিক ইয়ার ' বলতে কি বোঝায়?
Correct Answer:
গ: ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
Explanation:
'কসমিক ইয়ার ' বলতে কি বোঝায়? সঠিক উত্তর ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সিকে পুরো একবার ঘুরে আসতে যে সময় নেয় সে সময়টিকেই একটি কসমিক ইয়ার (Cosmic Year) বলা হয়“ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল”