idiom MCQs
Showing 50 questions (Total: 1161)
'দুর্লভ বস্তু' বাগ্ধারাটির অর্থ কী?
Correct Answer:
খ: অমাবস্যার চাঁদ
Explanation:
'দুর্লভ বস্তু' বাগ্ধারাটির অর্থ কী? সঠিক উত্তর অমাবস্যার চাঁদ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: অকাল কুষ্মাণ্ডঅপদার্থ, অকেজোঅষ্টরম্ভাফাঁকিঅক্কা পাওয়ামারা যাওয়াঅথৈ জলে পড়াখুব বিপদে পড়াঅগাধ জলের মাছসুচতুর ব্যক্তিঅকূল পাথার***ভীষণ বিপদঅর্ধচন্দ্রগলা ধাক্কাঅন্ধকারে ঢিল মারাআন্দাজে কাজ করাঅন্ধের যষ্ঠিএকমাত্র অবলম্বনঅমৃতে অরুচিদামি জিনিসের প্রতি বিতৃষ্ণাঅন্ধের নড়িএকমাত্র অবলম্বনঅগস্ত্য যাত্রাচির দিনের জন্য প্রস্থানঅগ্নিশর্মানিরতিশয় ক্রুদ্ধঅল্পবিদ্যা ভয়ংকরীসামান্য বিদ্যার অহংকারঅগ্নিপরীক্ষাকঠিন পরীক্ষাঅনধিকার চর্চাসীমার বাইরে পদক্ষেপঅগ্নিশর্মাক্ষিপ্তঅরণ্যে রোদননিষ্ফল আবেদনঅগাধ জলের মাছখুব চালাকঅহি - নকুল সম্বন্ধ*ভীষণ শত্রুতাঅতি চালাকের গলায় দড়িবেশি চাতুর্যের পরিণামঅন্ধকার দেখাদিশেহারা হয়ে পড়াঅতি লোভে তাঁতি নষ্টলোভে ক্ষতিঅমাবস্যার চাঁদ**দুর্লভ বস্তুঅদৃষ্টের পরিহাসবিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতাঅনুরোধে ঢেঁকি গেলাঅনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া*সমার্থক বাগধারা : দা - কুমড়া সম্পর্ক**সমার্থক বাগধারা : ডুমুরের ফুল***সমার্থক বাগধারা : সখাত সলিলে
'জগদ্দল পাথর' বাগধারারটি অর্থ কী?
Correct Answer:
গ: গুরুভার
Explanation:
'জগদ্দল পাথর' বাগধারারটি অর্থ কী? সঠিক উত্তর গুরুভার কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:ছুঁচোর কেত্তন = অবিরাম কলহ। ছারখার হওয়া = ধ্বংস হওয়া। ছিচ্কাঁদুনে = অল্পতেই কাঁদে এমন। জগদ্দল পাথর = গুরুভার। জিলাপির প্যাঁচ = কুটিলতা।
'রাবনের চিতা' বাগধারাটির অর্থ কোনটি?
Correct Answer:
খ: চির অশান্তি
Explanation:
'রাবনের চিতা' বাগধারাটির অর্থ কোনটি? সঠিক উত্তর চির অশান্তি কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:রাঘব বোয়ালসর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তিরাবণের চিতাচির অশান্তিরাশভারীগম্ভীর প্রকৃতিররুই কাতলাপদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি
'রামগরুড়ের ছানা' বলতে কি বুঝ?
Correct Answer:
ঘ: গোমড়ামুখো লোক
Explanation:
'রামগরুড়ের ছানা' বলতে কি বুঝ? সঠিক উত্তর গোমড়ামুখো লোক ➀ রামগরুড়ের ছানা কথাটির অর্থ →গোমড়ামুখো লোক ➁ 'আটকপাল' এর অর্থ →হতভাগ্য ➂ 'কেউ কাটা' অর্থ →সামান্য
কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
Correct Answer:
ঘ: পাকা আম
Explanation:
কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? সঠিক উত্তর পাকা আম 'পাকা' শব্দটি সাধারণত পক্ক, শুভ্র বা শুক্ল, স্থায়ী, নিপুণ, সম্পূর্ণ , খাঁটি ইত্যাদি হওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে পক্ক অর্থ বোঝানো হচ্ছে 'পাকা আম' দ্বারা । অন্যদিকে পাকা বাড়ি বলতে ইটের তৈরি বাড়ি , পাকা রং বলতে স্থায়ী রং এবং পাকা কাজ বলতে নিপুণতার সাথে কৃতকাজকে বোঝানো হয়েছে।
'Maiden speech' - এর অর্থ ?
Correct Answer:
খ: first speech
Explanation:
'Maiden speech' - এর অর্থ ? সঠিক উত্তর first speech Maiden speech - এর অর্থ প্রথম বক্তৃতা। last speech - শেষ বক্তব্য। first speech - প্রথম বক্তব্য। Short speech - সংক্ষিপ্ত বক্তব্য। সুতরাং সঠিক উত্তর - first speech.
' এ মাটি সোনার বাড়া' ---- এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
Correct Answer:
ক: বিশেষণের অতিশায়ন
Explanation:
' এ মাটি সোনার বাড়া' ---- এ উদ্ধৃতিতে 'সোনা' কোন অর্থে ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তর বিশেষণের অতিশায়ন বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা , পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তাকে 'বিশেষণের অতিশায়ন' বলে। এ মাটি সোনার বাড়া' শব্দটি খাঁটি বাংলা শব্দের অতিশায়ন। এখানে মাটিকে সোনার চেয়ে বড় বা মূল্যবান মনে করা হয়েছে।
' গাছপাথর' বাগধারাটির অর্থ ---
Correct Answer:
খ: হিসাব-নিকাশ
Explanation:
' গাছপাথর' বাগধারাটির অর্থ --- সঠিক উত্তর হিসাব-নিকাশ 'গাছপাথর ' বাগধারটির অর্থ : হিসাব - নিকাশ। গৌরচন্দ্রিকা (ভূমিকা করা) ,অকালকুসুম (অসম্ভব বস্তু) এবং 'আঠারো আনা' বাগধারটির অর্থ :বাড়াবাড়ি করা ।
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি?
Correct Answer:
ঘ: মোসাহেব
Explanation:
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি? সঠিক উত্তর মোসাহেব 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ : মোসাহেব , তোষামুদে । 'দহরম - মহরম' বাগধারার অর্থ : ঘনিষ্ঠ সম্পর্ক , ইঁদুর কপালে/ আট কপালে বাগধারায় অর্থ হতভাগ্য।
" তাম্বুল রাতুল হইল অধর পরশে।" ----অর্থ কী?
Correct Answer:
ক: ঠোঁটের পরশে পান লাল হল
Explanation:
" তাম্বুল রাতুল হইল অধর পরশে।" ----অর্থ কী? সঠিক উত্তর ঠোঁটের পরশে পান লাল হল প্রশ্নোল্লিখিত উদ্বৃত চরণটি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওল রচিত 'পদ্মাবতী' কাব্যের পদ্মাবতী রুপ - বর্ণন খণ্ডের অংশবিশেষ । 'তাম্বুল রাতুল হইল অধরপরশে ' (মূলে আছে - 'তাম্বুলের রক্ত লেগে অধর রক্তিম হল' ) আলাওলের পরিবর্তনটিতে বিশেষত্ব আছে। তিনি 'অধরের স্পর্শে তাম্বুল রক্তবর্ণ হয়েছে' এ কথা বলেছেন। তাই সঠিক উত্তর (ক) ।
'At home’ এর অর্থ হচ্ছে-
Correct Answer:
ঘ: Familiar with
Explanation:
'At home’ এর অর্থ হচ্ছে- সঠিক উত্তর Familiar with At home শব্দের অর্থ হচ্ছে দক্ষ। এখানে সঠিক উত্তর নেই।
'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি?
Correct Answer:
গ: দীর্ঘায়ুব্যক্তি
Explanation:
'ভূষণ্ডির কাক' কথাটির অর্থ কি? সঠিক উত্তর দীর্ঘায়ুব্যক্তি ব্যতিক্রমধর্মী কিছু বাগধারা :অকটবিকট - ছটফটানিঅঞ্চলপ্রভাব - স্ত্রীর প্রভাবঅবরেসবরে - কালে ভদ্রেঅষ্টরম্ভা - কাঁচকলা /ফাঁকিঅষ্টবজ্র সম্মিলন - প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশআচাভুয়ার বোম্বাচাক - অসম্ভব ব্যাপারআয়োসুয়ো - সধবা স্ত্রীলোকের দলকলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসীকাক ভুষণ্ডি - সম্পূর্ণ ভেজাভূষণ্ডির কাক - বিচক্ষণ ব্যক্তিকানু ছাড়া গীত নাই - এক মাত্র অবলম্বনকিষ্কিন্ধ্যাকাণ্ড - তুমুল হট্টগোলচিত্রগুপ্তের খাতা - যে খাতায় সবকিছু পাওয়া যায়ছাদনাতলা - বিবাহের মণ্ডপছাই চাপা আগুন - অপ্রত্যাশিত প্রতিভাথোড়াই কেয়ার করা - গ্রাহ্য না করাথরহরি কম্প - ভয়ে প্রচণ্ড কাঁপাধনুক ভাঙা পণ - সুকঠিন প্রতিজ্ঞা
' চর্যাচর্যবিনিশ্চয়' --এর অর্থ কী?
Correct Answer:
খ: কোনটি আচরণীয়, আর কোনটি নয়
Explanation:
' চর্যাচর্যবিনিশ্চয়' --এর অর্থ কী? সঠিক উত্তর কোনটি আচরণীয়, আর কোনটি নয় বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী চর্যা শব্দের অর্থ - নিয়ম পালন; পালনীয় নিয়ম আচার। চর্যাচর্য অর্থ - আচরণীয় ও অনাচরণীয় ; পালনীয় ও বর্জনীয়। চর্যাচর্যবিনিশ্চয় অর্থ - কী করা উচিত এবং কী করা অনুচিত এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থিরীকৃত হয়েছে। উল্লেখ্য, বাংলা সাহিত্যের প্রচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদের মূল নাম চর্যাচর্যবিনিশ্চয়।
কোনটি বাগধারা বোঝায়?
Correct Answer:
গ: শিরে সংক্রান্তি
Explanation:
কোনটি বাগধারা বোঝায়? সঠিক উত্তর শিরে সংক্রান্তি 'শিরে সংক্রান্তি' বাগধারার অর্থ - আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ। চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং শিব সংক্রান্তি বাগধারা নয়। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন । এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ও মেলা হয় । পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন।
মার্জার' অর্থ কী
Correct Answer:
খ: বেড়াল
Explanation:
মার্জার' অর্থ কী সঠিক উত্তর বেড়াল মার্জার - [বিশেষ্য পদ] বিড়াল। [বিশেষ্য পদ] (স্ত্রীলিঙ্গ) মার্জারী, মার্জারিকা।
‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
Correct Answer:
ঘ: আনন্দের প্রাচুর্য
Explanation:
‘চাদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি ? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য চাঁদের হাট' বাগধারাটির অর্থ : আনন্দের প্রাচুর্য। এলাহি কাণ্ড (বিরাট আয়োজন) এবং একাদশে বৃহস্পতি (সৌভাগ্যের বিষয়)।
‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
ক: সস্তা দর
Explanation:
‘ছকড়া নকড়া’ -বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর সস্তা দর ছকড়া নকড়া অর্থ সস্তা দর। বাজারে ইলিশ মাছের আমদানি বেশি, তাই ছকড়া নকড়া দরে বিক্রি হচ্ছে ।
'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি?
Correct Answer:
ঘ: নিতান্ত অলস
Explanation:
'গোফ খেজুরে ' বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর নিতান্ত অলস বিভিন্ন পরীক্ষায় আসা 'গোঁফ - খেজুরে' শব্দের সমাস নির্ণয়ে বাজারের প্রচলিত বইয়ে বলা হয়েছে যে, এটি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস এবং ব্যাসবাক্য দেয়া হয়েছে 'গোঁফে খেজুর যার'। 'গোঁফ - খেজুরে' শব্দের অর্থ নিতান্ত অলস। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের 'গোঁফে খেজুর যার' ব্যাসবাক্যে কি নিতান্ত অলসের সাথে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়?প্রকৃতপক্ষে 'গোঁফ - খেজুরে' শব্দটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস এবং এর ব্যাসবাক্য হলো 'গোঁফে খেজুর পরে থাকলেও খায় না যে'। এখন আমরা দেখতে পাচ্ছি, এ ব্যাসবাক্যটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের সকল শর্ত পূরণ করছে এবং এর অর্থ নিতান্ত অলসকেও যথার্থতা দান করেছে।
Fill in the gap with correct idiom: The news of his death struck us like a _____ from the blue.
Correct Answer:
B: bolt
Explanation:
Fill in the gap with correct idiom: The news of his death struck us like a _____ from the blue. Correct Answer bolt ‘A bolt from the blue’ হচ্ছে একটি phrase যার অর্থ বিনা মেঘে বজ্রপাত, আকম্মিক ঘঠনা। যেমন: The news of his father’s death come to him as a bolt from the blue. সুতরাং সঠিক উত্তর হবে (খ)।
'আগড়ম বাগড়ম' বাগধারার অর্থ কি?
Correct Answer:
ঘ: অর্থহীন কথা
Explanation:
'আগড়ম বাগড়ম' বাগধারার অর্থ কি? সঠিক উত্তর অর্থহীন কথা আগড়ম বাগড়ম বাগধারার অর্থ অর্থহীন অসংলগ্ন কথা, অপ্রয়োজনীয় বাক্য। যেমন বলা হয় - তোমার আগড়ম বাগড়ম বন্ধ করো, আসল কথা বলো।
‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী ?
Correct Answer:
গ: পরিপাটি
Explanation:
‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী ? সঠিক উত্তর পরিপাটি 'কেতা দুরস্ত' - বাগধারার অর্থ 'পরিপাটি। ইতুনিদ কুঁড়ে অর্থ 'অলস' । কলুর বলদ অর্থ নির্বিকারে পরিশ্রম করা ।কাকভুষণ্ডী অর্থ দীর্ঘজীবী।
‘দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি ?
Correct Answer:
খ: অহিনকুল
Explanation:
‘দহরম-মহরম’- এর বিপরীত বাগধারা কোনটি ? সঠিক উত্তর অহিনকুল 'দহরম মহরম - এর বিপরীত বাগধারা 'অহিনকুল'। দহরম মহরম অর্থ মাখামাখি 'বন্ধুত্ব'। দুধের মাছির অর্থ সুসময়ের বন্ধু। বসন্তের কোকিল অর্থ ও সুসময়ের বন্ধু।
”দ্বিপ” অর্থ কি?
Correct Answer:
খ: হাতি
Explanation:
”দ্বিপ” অর্থ কি? সঠিক উত্তর হাতি দীপ্তি অর্থ আলো; দ্বিপ অর্থ হাতি; দ্বীপ অর্থ জলবেষ্টিত স্থান এবং দীপ অর্থ বাতি।
”স্বাক্ষীগোপাল” বাকধারার অর্থ নির্ণয় করুন
Correct Answer:
ঘ: নিসক্রিয় দর্শক
Explanation:
”স্বাক্ষীগোপাল” বাকধারার অর্থ নির্ণয় করুন সঠিক উত্তর নিসক্রিয় দর্শক ‘সাক্ষীগোপাল’ অর্থ ব্যক্তিত্বহীন নিস্ক্রিয় দর্শক। ‘গোঁফ খেজুরে’ অর্থ অলস ব্যাক্তি।
বাগধারার অর্থ নির্ণয় করুন : “বক ধার্মীক”-
Correct Answer:
ঘ: ভন্ড
Explanation:
বাগধারার অর্থ নির্ণয় করুন : “বক ধার্মীক”- সঠিক উত্তর ভন্ড কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:বক ধার্মিকভণ্ড সাধুবজ্র আঁটুনি ফস্কা গেরোঅসার আস্ফালনবর্ণচোরা/ বর্ণচোরা আমকপট ব্যক্তিবসন্তের কোকিলসুসময়ের বন্ধুবাঁ হাতের খেল / কাজ / ব্যাপারসহজ কাজ; অন্য অর্থে, ঘুষ গ্রহণবাগে পাওয়াআওতার মধ্যে পাওয়াবাঘের দুধ/ চোখদুঃসাধ্য বস্তুবাজিয়ে দেখাপরখ করাবাপের বেটাসাহসীবামন হয়ে চাঁদে হাতভূষণ্ডীর কাকঅসম্ভব আশা পোষণভণ্ড সাধু
বাগধারার অর্থ নির্ণয় করুন : ”কানকাটা”-
Correct Answer:
গ: বেহায়া
Explanation:
বাগধারার অর্থ নির্ণয় করুন : ”কানকাটা”- সঠিক উত্তর বেহায়া কানকাটা, চশমখোর ও লেজকাটা - বেহায়া। তুলসী বনের বাঘ - ভন্ড সাধু।
বাগধারার অর্থ নির্ণয় করুন : ”ইতর বিশেষ”-
Correct Answer:
ঘ: ভেদাভেদ
Explanation:
বাগধারার অর্থ নির্ণয় করুন : ”ইতর বিশেষ”- সঠিক উত্তর ভেদাভেদ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: ইঁচড়ে পাকা অকালপক্ব ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য ইতর বিশেষ পার্থক্য ইতিউতি এদিক ওদিক ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ইলশে গুড়ি গুড়ি গুড়ি বৃষ্টি ইলাহি কাণ্ড বিরাট আয়োজন
অপভ্রংশ কথাটি অর্থ কি?
Correct Answer:
ঘ: বিকৃত
Explanation:
অপভ্রংশ কথাটি অর্থ কি? সঠিক উত্তর বিকৃত অপভ্রংশ মধ্যভারতীয় আর্যভাষা পালি - প্রাকৃতের শেষ স্তর। 'অপশব্দ' বা 'অপভ্রষ্ট' শব্দ থেকে এর নামকরণ হয়েছে বলে মনে করা হয়। 'অপভ্রংশ' শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় পতঞ্জলির মহাভাষ্যে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে রচিত এ গ্রন্থে পতঞ্জলি সংস্কৃত থেকে উদ্ভূত কিন্তু শিষ্ট ভাষায় অচল এমন শব্দ (অপশব্দ) বোঝাতে অপভ্রংশ শব্দটি ব্যবহার করেছেন।
'ইঁদুর কপালে'-এর বিপরীত বাগধারা কোনটি?
Correct Answer:
গ: একাদশে বৃহস্পতি
Explanation:
'ইঁদুর কপালে'-এর বিপরীত বাগধারা কোনটি? সঠিক উত্তর একাদশে বৃহস্পতি 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ = ভাগ্যের বিড়ম্বনা 'অন্ধকার দেখা' বাগধারাটির অর্থ = হতবুদ্ধি 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ = সৌভাগ্যের বিষয় 'কেউকেটা' বাগধারাটির অর্থ = নিন্দার্থে গণ্যমান্য লোক স্পষ্টত "ইঁদুর কপালে" বাগধারাটির বিপরীত বাগধারা "একাদশে বৃহস্পতি"
'শকনি মামা' এর অর্থ কি?
Correct Answer:
গ: কুচক্রী মামা
Explanation:
'শকনি মামা' এর অর্থ কি? সঠিক উত্তর কুচক্রী মামা 'শকুনি মামা' এর অর্থ কুচক্রী মামা।
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ?
Correct Answer:
গ: ভিজা বিড়াল
Explanation:
কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ? সঠিক উত্তর ভিজা বিড়াল তুলসী বনের বাঘ ,বিড়াল তপস্বী ও বকধার্মিক বাগধারাগুলোর অর্থ ভণ্ড বা ভণ্ড সাধু। অপরদিকে ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কপটচারী।
‘চক্ষুদান’ করা বাগধারার অর্থ কী ?
Correct Answer:
ক: চুরি করা
Explanation:
‘চক্ষুদান’ করা বাগধারার অর্থ কী ? সঠিক উত্তর চুরি করা 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ চুরি বা চুরি করা । যেমন - পকেটমার আমার মানিব্যাগটি চক্ষুদান করে নিয়ে গেল।
”অর্ধচন্দ্র” এর অর্থ কি?
Correct Answer:
ক: গলা ধাক্কা দেওয়া
Explanation:
”অর্ধচন্দ্র” এর অর্থ কি? সঠিক উত্তর গলা ধাক্কা দেওয়া অর্ধচন্দ্র দেওয়া (গলা ধাক্কা দেওয়া) – লোকটি চাঁদা চাইতে এসেছিল কিন্তু তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলো। অহিনকুল - সম্বন্ধ (চির - শত্রু, ভীষণ বৈরীভাব) – তারেক সাহের এবং সাদেক সাহেব পাশাপাশি বাড়িতে বাস করেন কিন্তু তাদের মধ্যে অহিনকুল - সম্বন্ধ।
”কূপমন্ডুক” বাগধারাটি দ্বারা কি বুঝায়?
Correct Answer:
ক: সীমিত জ্ঞানের মানুষ
Explanation:
”কূপমন্ডুক” বাগধারাটি দ্বারা কি বুঝায়? সঠিক উত্তর সীমিত জ্ঞানের মানুষ কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: কূপমণ্ডুক ঘরকুনো, সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন কেঁচে গণ্ডুষ পুনরায় আরম্ভ কেঁচো খুঁড়তে সাপ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি কেউকেটা সামান্য কেতাদুরস্ত পরিপাটি কেল্লা ফতে করা কঠিন কাজে সফল হওয়া কৈ মাছের প্রাণ যা সহজে মরে না কোণঠাসা করা বেকায়দায় ফেলা কোমর বাঁধা দৃঢ়সংকল্প
He is out of luck- এর অর্থ কী ?
Correct Answer:
গ: তার পোড়া কপাল
Explanation:
He is out of luck- এর অর্থ কী ? সঠিক উত্তর তার পোড়া কপাল He is out of luck এটি একটি প্রবাদ বাক্য, যার অর্থ তার পোড়া কপাল
তুমি না সেদিন আবৃত্তি করেছিলে? এখানে ” না” কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: নিশ্চয়তা
Explanation:
তুমি না সেদিন আবৃত্তি করেছিলে? এখানে ” না” কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর নিশ্চয়তা প্রশ্ন: তুমি না সেদিন আবৃত্তি করেছিলে? এখানে 'না' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর :নিশ্চয়তা। বর্ণনা: এখানে না অর্থ নিশ্চয়তা কে বুজানো হয়েছে। কারণ এখানে তুমি না কাউকে প্রশ্ন করে বোঝানো হয়েছে যাতে সে বলা ঐ উক্তি টা আর না পরে।
'ডালে ডালে কুসুমভার'- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
খ: সমূহ
Explanation:
'ডালে ডালে কুসুমভার'- এখানে 'ভার' কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর সমূহ ডালে ডালে কুসুম ভার। এখানে ভার শব্দের অর্থ সমূহ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। ডালে দালে কুসুম ভার বলতে ডালে ডালে অনেক ফুল ধরেছে বোঝায়।
The meaning of the idiom "at large" is ----
Correct Answer:
B: freely
Explanation:
The meaning of the idiom "at large" is ---- Correct Answer freely at large: বিশদভাবে, Broad: বিস্তৃত, Very big: খুব বড়, Very Long: খুব দীর্ঘ, Freely: অবাধে
”সেতার” এর সে কোন অর্থ দ্যোতনা করে?
Correct Answer:
খ: অনেক
Explanation:
”সেতার” এর সে কোন অর্থ দ্যোতনা করে? সঠিক উত্তর অনেক " সেতার " বলতে বোঝায় তিন তার যুক্ত বাদ্যযন্ত্র বিশেষ। তাই সেতার এর " সে " অনেক অর্থে দ্যোতনা করে। সঠিক উত্তর: অনেক
আকাশ কুসুম বাগধারার অর্থ কি?
Correct Answer:
গ: অবাস্তব কল্পনা
Explanation:
আকাশ কুসুম বাগধারার অর্থ কি? সঠিক উত্তর অবাস্তব কল্পনা অসম্ভব কল্পনা /জিনিস অর্থেঃ - আকাশ কুসুম, কাঠাঁলের আমস্বত্ব, ঘোড়ার ডিম, ব্যাঙের সর্দি(একই অর্থ প্রকাশ করে)
অর্ধচন্দ্র এর অর্থ কি?
Correct Answer:
গ: গলা ধাক্কা দেওয়া
Explanation:
অর্ধচন্দ্র এর অর্থ কি? সঠিক উত্তর গলা ধাক্কা দেওয়া ব্যাখাঃ "অর্ধচন্দ্র " বাগধারাটির অর্থ। হচ্ছে " গলাধাক্কা " কারন আমারা যখন কাউকে গলা ধাক্কা দিই আমাদের হাত অর্ধচন্দ্রের মত থাকে।
চাঁদের হাট অর্থ কি?
Correct Answer:
গ: আনন্দের প্রাচুর্য
Explanation:
চাঁদের হাট অর্থ কি? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য "চাঁদের হাট" একটি বাংলা বাগধারা । এর অর্থ : আনন্দের প্রাচুর্য, প্রিয়জনদের সমাগম ।
'মাছের মা' বাগধারাটি অর্থ কি ?
Correct Answer:
ক: নিষ্ঠুর
Explanation:
'মাছের মা' বাগধারাটি অর্থ কি ? সঠিক উত্তর নিষ্ঠুর মাছের মা বাগধারা টির অর্থ = নিষ্ঠুর কারন মাছ বাচ্চা তুলেই তাদের কে আর দেখাশোনা করে না তাই এর অর্থ নিষ্ঠুর
”তামার বিষ” অর্থ কি?
Correct Answer:
ঘ: অর্থের কুপ্রভাব
Explanation:
”তামার বিষ” অর্থ কি? সঠিক উত্তর অর্থের কুপ্রভাব অপশনে অন্য গুলো সঠিক নয়। তামার বিষ শব্দের অর্থ - অর্থের কুপ্রভাব।
'শিরে সংক্রান্তি' অর্থ কি?
Correct Answer:
গ: আসন্ন বিপদ
Explanation:
'শিরে সংক্রান্তি' অর্থ কি? সঠিক উত্তর আসন্ন বিপদ শিরে সংক্রান্তি একটি বাগধারা যার অর্থ আসন্ন বিপদ
‘চাদের হাট’ বাগধারাটির অর্থ কী ?
Correct Answer:
গ: আনন্দের প্রাচুর্য
Explanation:
‘চাদের হাট’ বাগধারাটির অর্থ কী ? সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য চাঁদের হাট - প্রিয়জন সমাগম।
Radius এর অর্থ কি?
Correct Answer:
গ: Radii
Explanation:
Radius এর অর্থ কি? সঠিক উত্তর Radii Radius অর্থ - ব্যাসার্ধ এটি একটি singular Plural হলো - Radii
Son in law এর অর্থ কি?
Correct Answer:
খ: জামাতা
Explanation:
Son in law এর অর্থ কি? সঠিক উত্তর জামাতা Son - in - law: (Noun) জামাতা ; জামাই
Foster father এর অর্থ কি?
Correct Answer:
খ: পালক পিতা
Explanation:
Foster father এর অর্থ কি? সঠিক উত্তর পালক পিতা Foster father (পালক পিতা) : a person who cares for a child who is not his or her biological child. Grandfather ( বাবার বাবা): the father of one's father or mother. Father - in - law ( স্ত্রির বাবা): the father of one's husband or wife.
Hand to mouth- এর অর্থ কি?
Correct Answer:
খ: দিন আনে দিন খায়
Explanation:
Hand to mouth- এর অর্থ কি? সঠিক উত্তর দিন আনে দিন খায় Hand to mouth - এটি একটি প্রবাদ বাক্য। যার অর্থ হলো - দিন আনে দিন খাওয়া।