Information about Bangabandhu MCQs
Showing 47 questions (Total: 97)
জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়
Correct Answer:
ক: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
Explanation:
জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয় সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন?
Correct Answer:
গ: জুলি ও কুরী পদক
Explanation:
শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন? সঠিক উত্তর জুলি ও কুরী পদক চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটি সভায় শোষিত এবং নিপীড়িত জনগণের অধিকার আদায়ের সংগ্রামে তথা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জুলিও কুরি' শান্তি পদক প্রদানের ঘোষণা দেয়া হয় ১০ অক্টোবর, ১৯৭২ সালে। বিশ্বের ১৪০টি দেশের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর ১৯৭৩ সালের মে মাসে বিশ্ব শান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় দু'দিনব্যাপী Asian Peace & Security Conference. ঐ সম্মেলনের দ্বিতীয় দিন ২৩ মে, ১৯৭৩ জাতীয় সংসদের উত্তর প্লাজার উন্মুক্ত চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি' শান্তি পদক পরিয়ে দেন।
লাহোরে অনুষ্ঠিত OIC সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
Correct Answer:
খ: ২৩ - ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
Explanation:
লাহোরে অনুষ্ঠিত OIC সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? সঠিক উত্তর ২৩ - ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ বঙ্গবন্ধু লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে যোগদান করেন ২৩ - ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪। আর OIC (Organisation of Islamic Cooperation ইসলামী সহযোগিতা সংস্থা) ২য় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
গ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন?
Correct Answer:
খ: ইসলামিয়া কলেজ
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? সঠিক উত্তর ইসলামিয়া কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে কলকাতায় ইসলামিয়া কলেজে ইন্টারমেডিয়েটে ভর্তি হন। উল্লেখ্য, ১৯২৬ সালে কলকাতা ইসলামিয়া কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে এর নামকরণ করা হয় সেন্ট্রাল কলকাতা কলেজ। কলকাতায় ইসলামিয়া কলেজে পড়া অবস্থায় বঙ্গবন্ধু বেকার হোস্টেলে থাকতেন।
বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল?
Correct Answer:
ঘ: ৫টি
Explanation:
বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল? সঠিক উত্তর ৫টি ২০২০ - ২১ বঙ্গবন্ধু টি২০ কাপ হচ্ছে বাংলাদেশে টুয়েন্টি২০ ক্রিকেট এর ধরন অনুযায়ী একটি প্রতিযোগিতা । প্রতিযোগিতাটি ২০২০ সালের নভেম্বর - ডিসেম্বরে, ৫টি দলের মধ্যে অনুষ্ঠিত হতে নির্ধারিত হয়।
বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কত একর জমিতে নির্মিত হয়েছে?
Correct Answer:
ঘ: ২০
আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ
Correct Answer:
গ: তৃতীয়
Explanation:
আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ সঠিক উত্তর তৃতীয় বাংলা একাডেমি প্রকাশ করছে চীন সফরের অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধুর লেখা বই ‘আমার দেখা নয়া চীন। এর আগে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ নামে আরও দুইটি বই প্রকাশিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে?
Correct Answer:
খ: কর্ণফুলী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচ দিয়ে মিলিত হচ্ছে?
Correct Answer:
খ: কর্ণফুলী
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচ দিয়ে মিলিত হচ্ছে? সঠিক উত্তর কর্ণফুলী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ২০২২ সালের ডিসেম্বরে উদ্বোধনের কথা। ... এতে কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে পর্যটকবাহী যানবাহনের ভিড়ও বাড়বে।
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভায় সদস্য হন?
Correct Answer:
ক: ৩৪
বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন কোন সালে?
Correct Answer:
খ: ১৭ মার্চ ১৯২০
Explanation:
বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন কোন সালে? সঠিক উত্তর ১৭ মার্চ ১৯২০ শেখ মুজিবুর রহমান (১৭ই মার্চ ১৯২০ – ১৫ই আগস্ট ১৯৭৫), সংক্ষিপ্তাকারে শেখ মুজিব বা বঙ্গবন্ধু, ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন?
Correct Answer:
ক: শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়
Explanation:
১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? সঠিক উত্তর শিল্প, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয় ১৯৫৬ সালের কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প, বাণিজ্য ও শ্রম দপ্তরের মন্ত্রী ছিলেন।
কত তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
খ: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
জাতির পিতা বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষির্কী পালিত হচ্ছে-
Correct Answer:
ক: ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে?
Correct Answer:
ক: ১২ বছর
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কত বছর কারাগারে কাটাতে হয়েছে? সঠিক উত্তর ১২ বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোটা জীবন কেটেছে আন্দোলন সংগ্রামে। ৫৫ বছর জীবনে বঙ্গবন্ধু ৪৬৮২ দিন কারাগারে ছিলেন। এর মধ্যে স্কুলের ছাত্র থাকা অবস্থায় ব্রিটিশ আমলে ৭ দিন কারাভোগ করেন আর বাকী ৪৬৭৫ দিন পাকিস্তান আমলে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে?
Correct Answer:
ঘ: ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? সঠিক উত্তর ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই - পোস্টার প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।
বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
খ: গাজীপুর
Explanation:
বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর গাজীপুর বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার কালিয়াকৈর শহরে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ সরকারের উদ্যোগে নির্মীয়মান একটি অবকাঠামোগত সুবিধা প্রদানকারী উচ্চ প্রযুক্তিমূলক বাণিজ্যিক অঞ্চল। ১৯৯৯ সালে প্রথম এ ব্যাপারে আলোচনা শুরু হয়।
বঙ্গবন্ধুকে ‘ রাজনীতির নান্দনিক বলেছেন-
Correct Answer:
ঘ: শেখ হাসিনা
Explanation:
বঙ্গবন্ধুকে ‘ রাজনীতির নান্দনিক বলেছেন- সঠিক উত্তর শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাংস্কৃতির উপর একটি আলাদা টান রয়েছিল। তার জীবন ও কর্মে থেকে দেখা যায় শিল্প ও সংস্কৃতির উপর তার বিশেষ ভূমিকা ও অবদানে রয়েছে। তাছাড়া তার ব্যক্তি জীবন নিয়েও অনেক শত শত বই উপন্যাস নাটক গান ও চলচ্চিত্র রচিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন আমি বাঙালি বাংলা আমার দেশ বাংলা আমার সংস্কৃতি। এজন্য শেখ হাসিনা তাকে রাজনীতির নান্দনিক শিল্পী হিসেবে আখ্যায়িত করেছেন। এবং নিউজউইক তাকে রাজনীতির কবি হিসেবে অবহিত করেছেন।
বঙ্গবন্ধু স্মৃতি বিজাড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত?
Correct Answer:
গ: কোলকাতা
Explanation:
বঙ্গবন্ধু স্মৃতি বিজাড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোলকাতা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বড় একটি অধ্যায় রচিত হয়েছিল কলকাতার তৎকালীন ইসলামিয়া কলেজের এই হোস্টেলে। বর্তমানে কলেজটির নাম ‘মাওলানা আজাদ কলেজ’। বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান ১৯৪২ সাল থেকে তৎকালীন ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন বঙ্গবন্ধু। বর্তমানে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষকে ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’ - এ রূপ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে যাদুঘরে রূপান্তর করা হয়?
Correct Answer:
ঘ: ১৯৯৪ সালে
Explanation:
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে যাদুঘরে রূপান্তর করা হয়? সঠিক উত্তর ১৯৯৪ সালে ১৯৯৪ সালের ১৪ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের স্মৃতি বিজড়িত কিছু সামগ্রীর সংগ্রহ নিয়ে এ বাড়িতেই "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর" নামে একটি জাদুঘর স্থাপন করা হয়।
বিশ্বশান্তি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভুুষিত করে?
Correct Answer:
খ: জুলিও ও কুরি পদক
Explanation:
বিশ্বশান্তি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভুুষিত করে? সঠিক উত্তর জুলিও ও কুরি পদক বিশ্বশান্তি পরিষদ কর্তৃক ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও কুরির স্মরণে জুলি ও কেরি পুরষ্কার প্রদান করা হয়।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ পুরুষ্কার লাভ করেন। বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও'র পচেষ্টায় ১৯৪৯ সালে গড়ে ওঠে বিশ্ব শান্তি পরিষদ। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর তার সম্মানেই বিশ্ব শান্তি পরিষদ। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর তার সম্মানেই বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক শান্তির জন্য 'জুলিও কুরি' পুরষ্কার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির জন্য 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১০ অক্টোবর ১৯৭২ ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুরি পুরস্কার লাভ করেন?
Correct Answer:
ক: ১০ অক্টোবর, ১৯৭২
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুরি পুরস্কার লাভ করেন? সঠিক উত্তর ১০ অক্টোবর, ১৯৭২ বিশ্বশান্তি পরিষদ কর্তৃক ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও কুরির স্মরণে জুলি ও কেরি পুরষ্কার প্রদান করা হয়।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বিশিষ্ট ব্যক্তিবর্গ এ পুরুষ্কার লাভ করেন। বিজ্ঞানী ফ্রেডারিক জুলিও'র পচেষ্টায় ১৯৪৯ সালে গড়ে ওঠে বিশ্ব শান্তি পরিষদ। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর তার সম্মানেই বিশ্ব শান্তি পরিষদ। ১৯৫৭ সালে তার মৃত্যুর পর তার সম্মানেই বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক শান্তির জন্য 'জুলিও কুরি' পুরষ্কার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তির জন্য 'জুলিও কুরি' পুরস্কার লাভ করেন ১০ অক্টোবর ১৯৭২ ।
শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরী পুরষ্কার পান-
Correct Answer:
ক: ১৯৭৩ সালে ২৩ মে
Explanation:
শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরী পুরষ্কার পান- সঠিক উত্তর ১৯৭৩ সালে ২৩ মে শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গব্নধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর, ১৯৭২ সালে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করে। আর এই পুরষ্কার প্রদান করা হয় ২৩ মে, ১৯৭৩ সালে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়?
Correct Answer:
ঘ: ৩ মার্চ, ১৯৭১
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করা হয়?
Correct Answer:
খ: জুলিও কুরি পদক
Explanation:
শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করা হয়? সঠিক উত্তর জুলিও কুরি পদক শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর ১৯৭২ জুলিও কুরি পদকে ভূষিত করে । আর এ পুরস্কার প্রদান করা হয় ২৩ মে ১৯৭৩ ।
কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধু রাজনীতে কবি (Poet of Politics) উপাধি দিয়েছিলেন?
Correct Answer:
ক: নিউজ উইক
Explanation:
কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধু রাজনীতে কবি (Poet of Politics) উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর নিউজ উইক ৫ এপ্রিল ১৯৭১ যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন Newsweek - এর সাংবাদিক লোবেন জেঙ্কিন্স তার প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' (Poet of Politics ) বলে আখ্যায়িত করেছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনিকে কোন নামে অভিহিত করা হয়।
Correct Answer:
খ: বঙ্গমাতা
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনিকে কোন নামে অভিহিত করা হয়। সঠিক উত্তর বঙ্গমাতা জাতির পিতার পরিবার - সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯ ( ২০০৯ সনের ৬৩ নং আইন )
কখন শেখ মুজিবুর রহমান ‘ বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন?
Correct Answer:
ক: ২৩ ফেব্রিুয়ারি ১৯৬৯
Explanation:
কখন শেখ মুজিবুর রহমান ‘ বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন? সঠিক উত্তর ২৩ ফেব্রিুয়ারি ১৯৬৯ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯। ১৯৬৯ - ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
Correct Answer:
ঘ: ১৯৬৯
Explanation:
শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? সঠিক উত্তর ১৯৬৯ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯। ১৯৬৯ - ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন শেখ মুজিবুর রহমান। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে জাতির পিতা ঘোষণা করা হয়?
Correct Answer:
গ: ৩ মার্চ ১৯৭১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় কবে?
Correct Answer:
খ: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
Correct Answer:
ক: ১৭ ই মার্চ
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন- সঠিক উত্তর ১৭ ই মার্চ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: বিজয় সরণী, তেজগাঁও
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন কবে?
Correct Answer:
খ: ৮ আগস্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন?
Correct Answer:
ঘ: টুঙ্গীপাড়া
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর টুঙ্গীপাড়া টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনটি জাতীয় সংসদে ২১৭ নং আসন হিসেবে চিহ্নিত। এ উপজেলার পাটগাতি ইউনিয়নের টুংগীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে অধ্যয়ন করেন?
Correct Answer:
খ: আইন
বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিল?
Correct Answer:
ঘ: দ্য নিউজ উইক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
Correct Answer:
খ: ১৭ মার্চ ১৯২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জেল হতে মুক্তি দেয়া হয়?
Correct Answer:
খ: ৮ জানুয়ারি ১৯৭২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে কত সালে?
Correct Answer:
ক: ২০২০ সালে
Explanation:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে কত সালে? সঠিক উত্তর ২০২০ সালে ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন। ২০২০ সালে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালিত হবে।
বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৫ টি বিধি জারি করেন কবে ?
Correct Answer:
গ: ১৫ মার্চ , ১৯৭১
Explanation:
বাংলাদেশের বেসামরিক প্রশাসন চালুর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৫ টি বিধি জারি করেন কবে ? সঠিক উত্তর ১৫ মার্চ , ১৯৭১ ১৫ মার্চ , ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতার দাবিতে বাংলাদেশের শাসন নিজের হাতে নেওয়ার ঘোষণা দেন এবং কাজ কর্ম পরিচালনার জন্য ৩৫টি বিধি জারি করেন।
বঙ্গবন্ধুর 'স্বাধীনতা ঘোষণা ' ২৬ মার্চ চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন?
Correct Answer:
গ: এম এ হান্নান
Explanation:
বঙ্গবন্ধুর 'স্বাধীনতা ঘোষণা ' ২৬ মার্চ চট্রগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন? সঠিক উত্তর এম এ হান্নান বঙ্গবন্ধু 25 মার্চ রাত 12টার পর অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেন । পরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এম.এ হান্নান 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করেন । 27 মার্চ মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন । মেজর রফিকুল ইসলাম ছিলেন 1 নং সেক্টরের কমান্ডার ।
১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন?
Correct Answer:
ঘ: সাধারণ পরিষদে
Explanation:
১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোন পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন? সঠিক উত্তর সাধারণ পরিষদে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করেন।
মুজিববর্ষের সময়কাল হলো
Correct Answer:
ক: ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২
Explanation:
মুজিববর্ষের সময়কাল হলো সঠিক উত্তর ১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। এই বর্ষ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত পালিত হয়েছিল।(বিঃদ্রঃ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের ঘোষণা থাকলেও কোভিড এর কারণে প্রথম ধাপে ২০২১ সালের ১৬ ডিসেম্বর এবং পরবর্তীতে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের এই সময়কাল বৃদ্ধি করা হয়েছিল।)তারিখ : ১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২শেষ : ৩১ মার্চ, ২০২২শুরু : ১৭ মার্চ, ২০২০সুত্রঃ Wikipedia
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?
Correct Answer:
খ: ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯
Explanation:
কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? সঠিক উত্তর ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯। ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধি লাভ করেন । কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার এই সম্মেলনে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়। উপাধি ঘোষণা দিয়েছিলেন তোফায়েল আহমেদ। এ সভায় রাখা বক্তৃতায় শেখ মুজিব ছাত্র সংগ্রাম পরিষদের এগার দফা দাবির পক্ষে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কখন প্রদান করা হয়?
Correct Answer:
ক: ২৩.০২.১৯৬৯
Explanation:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কখন প্রদান করা হয়? সঠিক উত্তর ২৩.০২.১৯৬৯ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৩শে ফেব্রুয়ারি শেখ মুজিবের সম্মানে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহ্রাওয়ার্দী উদ্যান) এক সভার আয়োজন করে। লাখো জনতার অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ শেখ মুজিবকে “বঙ্গবন্ধু” উপাধি প্রদান করেন।