Proverb MCQs
Showing 46 questions (Total: 46)
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ?
Correct Answer:
খ: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
Explanation:
কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক ? সঠিক উত্তর অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বাকি গুলো হবে - যত গর্জে তত বর্ষে না, নাচতে না জানলে উঠান বাঁকা এবং যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়।
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
Correct Answer:
গ: সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
Explanation:
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সঠিক উত্তর সাপও মরে, লাঠিও না ভাঙ্গে 'উভয়কূল রক্ষা' বলতে বুঝানো হয় যে - একসাথে দু'টি কাজ সম্পন্ন করা।
'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলোঃ
Correct Answer:
ঘ: খুব অনুগত ব্যক্তি
Explanation:
'খাস তালুকের প্রজা' প্রবাদটির অর্থ হলোঃ সঠিক উত্তর খুব অনুগত ব্যক্তি জীবন, জগৎ ও সমাজ সম্পর্কে মানুষের বাস্তব অভিজ্ঞতাপ্রসূত এই প্রবাদ লোকসাহিত্যের একটি বিশেষ শাখা। প্রবাদ অতীতের বিষয় হয়েও সমকালকে সবচেয়ে বেশি স্পর্শ করে। আধুনিক যুগে প্রায় সব ধরনের রচনায় প্রবাদ ব্যবহূত হয়। কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, সংবাদপত্র, বিজ্ঞাপন, বক্তৃতা, এমনকি দৈনন্দিন কথাবার্তায়ও প্রবাদের ব্যবহার লক্ষ করা যায়।
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত?
Correct Answer:
ক: আট কপালে
Explanation:
কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর আট কপালে কিছু গুরুত্বপূর্ণ গধারা *** 1 আট কপালে – হতভাগ্য 2. দুধের মাছি – সুসময়ের বন্ধু 3. কুল কাঠের আগুন – তীব্র জ্বালা 4. একাদশে বৃহস্পতি – সুসময়।
' যত বড় মুখ নয় তত বড় কথা' ---- এখানে 'মুখ' বলতে কী বোঝাচ্ছে?
Correct Answer:
ঘ: শক্তি
Explanation:
' যত বড় মুখ নয় তত বড় কথা' ---- এখানে 'মুখ' বলতে কী বোঝাচ্ছে? সঠিক উত্তর শক্তি যে ভাষায় শব্দভাণ্ডার যত সমৃদ্ধ এবং যত বেশি অর্থবৈচিত্র্যে ঋদ্ধ সেই ভাষা তত উন্নত বলে স্বীকৃত। বাংলা একটি সমৃদ্ধ ভাষা হওয়ায় এ ভাষায় বানান ও উচ্চারণগত অভিন্নতা সত্ত্বে ও একই শব্দ বাক্যের মধ্যে বিভিন্ন অর্থ প্রকাশ করে থাকে। উপরিউক্ত প্রশ্নে 'মুখ' দ্বারা এখানে স্পষ্টতই শক্তি বুঝানো হয়েছে।
' তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?' এই প্রবাদটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
' তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?' এই প্রবাদটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের (১৮৩৮ - ১৮৯৪) বিখ্যাত উপন্যাস 'কপালকুন্ডলা' (১৮৬৬) । উপন্যাসটিতে কিছু বিখ্যাত উক্তি আছে। যেমন - 'তুমি অধম' তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? 'পথিক তুমি পথ হারাইয়াছ? ইত্যাদি।
'দুধের মাছি' প্রবাদটির অর্থ কি?
Correct Answer:
ঘ: সুসময়ের বন্ধু
Explanation:
'দুধের মাছি' প্রবাদটির অর্থ কি? সঠিক উত্তর সুসময়ের বন্ধু সু সময়ের বন্ধু। দুঃসময়ে বন্ধুর অভাব হলেও সুসময়ে বন্ধুর অভাব হয় না। সুসময়ের বন্ধুকে 'দুধের মাছি' দিয়ে প্রতীকি অর্থে প্রকাশ করা হয়।
'ভানুমতির খেল' প্রবচনটি বোঝায়-
Correct Answer:
খ: ভেলকিবাজি
Explanation:
'ভানুমতির খেল' প্রবচনটি বোঝায়- সঠিক উত্তর ভেলকিবাজি ভানুমতীর খেল একটি প্রবাদ প্রবচন।প্রবচনটির অর্থ - ভেলকিবাজি। বাংলা সাহিত্যে এইধরনের প্রবাদ প্রবচন বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে।বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এসব প্রবচন।
”তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
”তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? এই প্রবাদটির রচয়িতা কে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উক্ত প্রবাদটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় 'কপালকুণ্ডলা' (১৮৬৬) উপন্যাসের উল্লেখযোগ্য পঙক্তি এটি।
Bad workman quarrels with his tool --- প্রবাদটির বাংলা অর্থ কি হবে?
Correct Answer:
খ: নাচতে না জানলে উঠান বাঁকা
Explanation:
Bad workman quarrels with his tool --- প্রবাদটির বাংলা অর্থ কি হবে? সঠিক উত্তর নাচতে না জানলে উঠান বাঁকা Bad workman quarrels with his tool প্রবাদটির বাংলা অর্থ হলো - - - নাচতে না জানলে উঠান বাঁকা। এক হাতে তালি বাজে না - One shallow dose not make a summer.
”পাপের ধন প্রায়শ্চিত্তে যায়” --প্রবাদটির অর্থ-
Correct Answer:
ক: যে দামে কেনা সে দামে বেচা
Explanation:
”পাপের ধন প্রায়শ্চিত্তে যায়” --প্রবাদটির অর্থ- সঠিক উত্তর যে দামে কেনা সে দামে বেচা "পাপের ধন প্রায়শ্চিত্তে যায়" - প্রবাদটির অর্থ যে দামে কেনা সে দামে বেচা; অসৎ উপায়ে অর্জিত টাকা ভোগে আসে না, অপব্যয়েই নষ্ট হয়। বোঝার উপর শাকের আঁটি অর্থ হলো - ঝামেলার ওপর ঝামেলা।
কোনটি প্রবাদ?
Correct Answer:
ঘ: ধর্মের কল বাতাসে নড়ে
Explanation:
কোনটি প্রবাদ? সঠিক উত্তর ধর্মের কল বাতাসে নড়ে নীতিকথামূলক প্রবাদ: ধর্মের কল বাতাসে নড়ে (সত্য আপনা আপনিই প্রকাশ পায়/ অন্যায়ের শাস্তি দৈবক্রমেই হয়) স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে শেষ রক্ষা হলো না রহিমের, আসলে ধর্মের কল বাতাসে নড়ে।
‘ধর্মের কল বাতাসে নড়ে’ অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে কোন ধরনের প্রবাদ?
Correct Answer:
খ: নীতিকথামূলক
Explanation:
‘ধর্মের কল বাতাসে নড়ে’ অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে কোন ধরনের প্রবাদ? সঠিক উত্তর নীতিকথামূলক ধর্মের কল বাতাসে নড়ে - এর অর্থ বোঝায় সত্য কখনো গোপন থাকে না। অন্যায় করে কেউ সাময়িকভাবে সত্যকে ধামাচাপা দিলেও, একটা সময় সত্য প্রকাশ পায়ই। এজন্য এ প্রবাদটিকে নীতিকথামূলক হিসেবে অভিহিত করা হয়।
”দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান কে?
Correct Answer:
ক: ঈশ্বর
Explanation:
”দশচক্রে ভগবান ভূত” প্রবাদে ভগবান কে? সঠিক উত্তর ঈশ্বর দশচক্রে ভগবান ভুত (অনেক চেষ্টায় সত্যকে মিথ্যা বানানো।) : যেখানে চাকরী করো ঘুষ না খেয়ে আর কতদিন ভালো থাকো দেখবো, দশচক্রে ভগবান ভুত হয়ে যায়, আর তুমি? (দশচক্র /বিশেষ্য পদ/ বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত - বহুজনের চক্রান্তের ফলে সংঘটিত অসম্ভন ব্যাপার এইরূপ চক্রান্তে ঈশ্বরকেও ভূত বলে প্রতিপন্ন করা যায়.।)
'কপাল গুতো গোপাল ঠাকুর' -- প্রবাদটির অর্থ ---
Correct Answer:
খ: অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া
Explanation:
'কপাল গুতো গোপাল ঠাকুর' -- প্রবাদটির অর্থ --- সঠিক উত্তর অযোগ্যর ভাগ্যগুণে বড় হওয়া কপাল গুতো গোপাল ঠাকুর একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবাদটির অর্থ - অযোগ্যের ভাগ্যগুণে বড় হওয়া।বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এইসব প্রবাদ প্রবচন।বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ এই প্রবাদ প্রবচন।
’খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো-
Correct Answer:
ঘ: খুব অনুগত ব্যক্তি
’খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো :
Correct Answer:
ঘ: খুব অনুগত ব্যক্তি
Explanation:
’খাস তালুকের প্রজা’ প্রবাদটির অর্থ হলো : সঠিক উত্তর খুব অনুগত ব্যক্তি খাস তালুকের প্রজা - একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবাদ প্রবচনের অর্থ - খুব অনুগত ব্যক্তি।যেমন: তুমি তো বড় সাহেবের খাস তালুকের প্রজা,তিনি যা বলেন,তুমি তাই বলো।
’দশ চক্রে ভগবান ভূত’ -প্রবাদটি কি অর্থ বোঝায়?
Correct Answer:
ক: দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
Explanation:
’দশ চক্রে ভগবান ভূত’ -প্রবাদটি কি অর্থ বোঝায়? সঠিক উত্তর দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা মানে হল দশজনের চক্রান্তে ন্যায় কে অন্যায় করা । আবার এটাও বলা যায়, অনেক চেষ্টা করে সত্যকে মিথ্যা বানানো। বাংলা প্রবাদ-প্রবচনের মূল কাঠামো হল রুপক অর্থ ব্যাবহার করা। এখানে "ভগবান" এবং "ভূত" রুপক অর্থে ব্যাবহার করা হয়েছে।
’মঙ্গা’ শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: অভাব
‘গুণহীনের বৃথা আস্ফালন ‘ - এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায় ?
Correct Answer:
খ: অসারের তর্জন গর্জন সার
'চোখ থাকতে কানা' প্রবাদটির অর্থ -
Correct Answer:
গ: দেখেও না দেখা
Explanation:
'চোখ থাকতে কানা' প্রবাদটির অর্থ - সঠিক উত্তর দেখেও না দেখা চোখ থাকতে কানা প্রবাদ - প্রবচন টির অর্থ - দেখেও না দেখা ;চর্মচক্ষু থাকলেও জ্ঞানচক্ষু নে। বাংলাদেশের শিক্ষার যে অধোগতি হচ্ছে সেদিকে কারও খেয়াল নেই। যাদের দায়িত্ব রয়েছে তারা অনেকেই চোখ থাকতে কানা।
কোনটি প্রবাদ ?
Correct Answer:
ক: কাঁচা বাঁশে ঘুন
'Penny wise pound foolish'- প্রবাদটির অর্থ কি?
Correct Answer:
ঘ: বজ্র আটুনি ফস্কা গেরো
Explanation:
'Penny wise pound foolish'- প্রবাদটির অর্থ কি? সঠিক উত্তর বজ্র আটুনি ফস্কা গেরো প্রবাদ হলো লোকপরম্পরাগত বিশেষ উক্তি বা কথন। দীর্ঘদিনের অভিজ্ঞতালদ্ধ কোন গভীর জীবনসত্য লোকপ্রিয় কোনো সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ - প্রবচন বলে। যেমন - অতি চালাকের গলায় দড়ি।
'Breaking a butterfly on the wheel'- ইংরেজি ভাষার এই প্রবাদের অনুরূপ বাংলা প্রবাদ -
Correct Answer:
ক: মশা মারতে কামান দাগা
'অনাচার-অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না।' --এই কথাটি নিচের কোন প্রবাদ-প্রবচন ধারণ করে আছে?
Correct Answer:
গ: ধর্মের কল বাতাসে নড়ে
Explanation:
'অনাচার-অপকর্ম শেষ পর্যন্ত গোপন থাকে না।' --এই কথাটি নিচের কোন প্রবাদ-প্রবচন ধারণ করে আছে? সঠিক উত্তর ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে বা ধর্মের ঢাক আপনি বাজে এর অর্থ পাপ কখনও চাপা থাকে না।
’বাজারে কাটা’ প্রবাদের অর্থ কি?
Correct Answer:
খ: বিক্রি হওয়া
Explanation:
’বাজারে কাটা’ প্রবাদের অর্থ কি? সঠিক উত্তর বিক্রি হওয়া স্বাধীন বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংক হলো এবি ব্যাংক লিমিটেড। ব্যাংকটি ১২ এপ্রিল ১৯৮২ সালে যাত্রা শুরু করে।
'কপাল গুতো গোপাল ঠাকুর' প্রবাদটির অর্থ-
Correct Answer:
খ: অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া
Explanation:
'কপাল গুতো গোপাল ঠাকুর' প্রবাদটির অর্থ- সঠিক উত্তর অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া 'কপাল গুতো গোপাল ঠাকুর' প্রবাদটির অর্থ - অযোগ্যের ভাগ্য গুণে বড় হওয়া।
'বিষ নেই তার আবার কুলোপনা চক্কর' প্রবাদটির অর্থ -
Correct Answer:
গ: ক্ষমতাহীনের অহেতুক আস্ফালন
Explanation:
'বিষ নেই তার আবার কুলোপনা চক্কর' প্রবাদটির অর্থ - সঠিক উত্তর ক্ষমতাহীনের অহেতুক আস্ফালন বিষ নেই তার আবার কুলোপনা চক্কর' প্রবাদটির অর্থ - ক্ষমতাহীনের অহেতুক আস্ফালন
’ডানায় ভর দিয়ে চলা’ প্রবাদটির অর্থ কী?
Correct Answer:
খ: গা বাঁচিয়ে চলা
Explanation:
’ডানায় ভর দিয়ে চলা’ প্রবাদটির অর্থ কী? সঠিক উত্তর গা বাঁচিয়ে চলা ডানায় ভর দিয়ে চলা (শূন্যলোকে ভাসা) : পরীক্ষা শেষ করেতো ডানায় ভর দিয়ে চলছ, ভর্তি কর্ম অনুশীলন নিতে হবে সে কথা কী ভুলে গেছ?
'জলে কুমির ডাঙ্গায় বাঘ' - প্রবাদটির অর্থ কী?
Correct Answer:
ঘ: উভয় দিকে বিপদ
Explanation:
'জলে কুমির ডাঙ্গায় বাঘ' - প্রবাদটির অর্থ কী? সঠিক উত্তর উভয় দিকে বিপদ জলে কুমির ডাঙায় বাঘ (উভয় দিকে বিপদ) : একদিকে সন্ত্রাসীদের হুমকি অন্যদিকে পুলিশের নজরদারি আমারতো জলে কুমির ডাঙ্গায় বাঘ অবস্থা।
'হায়রে আমড়া' কেবল আঁটি আর চামড়া' প্রবাদটির অর্থ কি?
Correct Answer:
খ: অন্তঃসারশূন্য অবস্থা
Explanation:
'হায়রে আমড়া' কেবল আঁটি আর চামড়া' প্রবাদটির অর্থ কি? সঠিক উত্তর অন্তঃসারশূন্য অবস্থা হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া; প্রবাদটির অর্থ বাইরে চাকচিক্য ভেতরে শূন্যতা বা অন্তসারশূন্য অবস্থা।
'গুনহীনের ব্যর্থ আস্ফালন' অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
Correct Answer:
গ: অসারের তর্জন-গর্জন সার
Explanation:
'গুনহীনের ব্যর্থ আস্ফালন' অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে? সঠিক উত্তর অসারের তর্জন-গর্জন সার ক্ষমতাহীন ব্যক্তি সাধারণত আস্ফালন বেশী করে। এটা আসলে তার অনেক ক্ষমতা আছে এটা বুঝানোর ই একটা প্রচেষ্টা মাত্র।
'ভেড়ার গোয়ালে আগুন লাগা' প্রবাদটির অর্থ -
Correct Answer:
খ: অকার্যকর কোলাহল
Explanation:
'ভেড়ার গোয়ালে আগুন লাগা' প্রবাদটির অর্থ - সঠিক উত্তর অকার্যকর কোলাহল ভেড়ার গোয়ালে আগুন লাগা (বিপদের প্রতিকার চেষ্টা নেই অথচ কোলাহল সৃষ্টি): সাপ না মেরে গোলমাল, ইহা ভেড়ার গোয়ালে আগুন লাগার কথা স্মরণ করাবে।
‘তুলসী বনের বাঘ’ প্রবাদটির অর্থ কি?
Correct Answer:
ক: ভণ্ড
A bolt from the blue ' এর সমার্থক বাংলা প্রবাদ কোনটি?
Correct Answer:
খ: বিনা মেঘে বজ্রপাত
Explanation:
A bolt from the blue ' এর সমার্থক বাংলা প্রবাদ কোনটি? সঠিক উত্তর বিনা মেঘে বজ্রপাত A bolt from the blue এর সমার্থক বাংলা প্রবাদ বিনা মেঘে বজ্রপাত। A barking dog never or seldom bites এর সমার্থক বাংলা প্রবাদ যত গর্জে তত বর্ষে না। A severe punishment for a venial offence এর সমার্থক বাংলা প্রবাদ লঘুপাপে গুরু দণ্ড।
"হায়রে আমড়া কেবল আটি আর চামড়া' প্রবাদটির অর্থ কি?
Correct Answer:
গ: অন্তঃসারশূন্য অবস্থা
'দশচক্রে ভগবান ভূত' প্রবাদের অর্থ কি?
Correct Answer:
গ: দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা
'পাওয়ার আগে ভোগের আয়োজন' কথাটির প্রবাদ কোনটি?
Correct Answer:
ক: গাছে কাঁঠাল গোঁফে তেল
Explanation:
'পাওয়ার আগে ভোগের আয়োজন' কথাটির প্রবাদ কোনটি? সঠিক উত্তর গাছে কাঁঠাল গোঁফে তেল খাল কেটে কুমির আনা: নিজের দোষে বিপদ ডেকে আনা। ঝোপ বুঝে কোপ মারা: অবস্থা বুঝে সুযোগ গ্রহণ করা। ছাই ফেলতে ভাঙা কুলো: অবহেলার পাত্র কিন্তু কাজের সময় ডাক পড়ে। গাছে কাঁঠাল গোঁফে তেল: প্রাপ্তির পূর্বেই ভোগের আয়োজন।
’ইতর বিশেষ’ প্রবাদটি অর্থ কি?
Correct Answer:
ক: প্রভেদ করা
“খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ
Correct Answer:
গ: তুমুল কাণ্ড
কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
Correct Answer:
খ: ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল
Explanation:
কোন বাক্যে 'ঢাক্ ঢাক্ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল জীবন, জগৎ ও সমাজ সম্পর্কে মানুষের বাস্তব অভিজ্ঞতাপ্রসূত এই প্রবাদ লোকসাহিত্যের একটি বিশেষ শাখা। প্রবাদ অতীতের বিষয় হয়েও সমকালকে সবচেয়ে বেশি স্পর্শ করে। আধুনিক যুগে প্রায় সব ধরনের রচনায় প্রবাদ ব্যবহূত হয়। কবিতা, প্রবন্ধ, উপন্যাস, নাটক, সংবাদপত্র, বিজ্ঞাপন, বক্তৃতা, এমনকি দৈনন্দিন কথাবার্তায়ও প্রবাদের ব্যবহার লক্ষ করা যায়।
’ভদ্রতার বালাই’ প্রবাদটির অর্থ-
Correct Answer:
ক: মূর্খ
Explanation:
’ভদ্রতার বালাই’ প্রবাদটির অর্থ- সঠিক উত্তর মূর্খ ভদ্রতার বালাই প্রবাধটির অর্থ সৌজন্যবোধ।
'দশ চক্রে ভগবান ভূত' --প্রবাদটি কি অর্থ বোঝায়?
Correct Answer:
ক: কোনোটিই নয়
Explanation:
'দশ চক্রে ভগবান ভূত' --প্রবাদটি কি অর্থ বোঝায়? সঠিক উত্তর কোনোটিই নয় দশ চক্রে ভগবান ভূত - এটি মূলত প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবাদটির অর্থ - দশ জনের চক্রান্তে ন্যায় কে অন্যায় করাবা প্রভাবের জোরে সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো। এই ধরনের প্রবাদ বাংলা ভাষায় বহু কাল থেকে ব্যবহার হয়ে আসছে।
'বড়র পিরিতি বালির বাঁধ ক্ষনেকে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ' ---প্রবাদটি কি অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: কোনোটিই নয়
Explanation:
'বড়র পিরিতি বালির বাঁধ ক্ষনেকে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ' ---প্রবাদটি কি অর্থে ব্যবহৃত হয়? সঠিক উত্তর কোনোটিই নয় বড় - ছোট'র শাশ্বত ব্যবধান অগ্রাহ্য করা শুধু বোকামি নয়, রীতিমতো ধৃষ্টতাও বলা চলে। শ্রেণি ভেদাভেদই সমাজের শৃঙ্খলা রক্ষা করে। তবে বড়রা অর্থাৎ সমাজের ধনিক শ্রেণি, সমাজের মাথা - মুরুবি্বরা সাধারণ জনগণ ও তৃণমূলের জন্য খুবই দরকারি। কিন্তু তারা সাধারণ জনগণ ও দুঃখী - দরিদ্রদের জন্য কতটা নির্ভরযোগ্য সেটা ভাববার বিষয়। সময় এবং পরিস্থিতির পরিবর্তনে কখনো তাদের ভালোবাসা, তাদের কর্তব্য চাঁদের মতো জ্যোৎস্না বিকিরণ করে। বাস্তবতাকে উপেক্ষা করা বা ছোটর অধিকার বঞ্চিত করা তাদের খেয়ালের ব্যাপার। অধীনস্ত বা দুঃখী - দরিদ্রদের দুঃখ - কষ্টকে গুরুত্ব দিলে তাদের চলে না। বড়দের বড় বড় চিন্তায় এই ক্ষুদ্র ব্যাপারগুলো ঠাঁই পায় না।
‘বড়র পিরিতি বালির বাঁধ ক্ষনেকে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ’- প্রবাদটি কি অর্থে ব্যবহৃত হয়?
Correct Answer:
ক: ঝামেলা উপর ঝামেলা
'Barking dogs seldom bite' - এর বাংলা প্রবাদ কি?
Correct Answer:
ঘ: a,c উভয়ই
Explanation:
'Barking dogs seldom bite' - এর বাংলা প্রবাদ কি? সঠিক উত্তর a,c উভয়ই যত গর্জে তত বর্ষে না/ পচা আদার ঝাল বেশি ।Barking dogs seldom bite .Angry words and threats lead to nothing worse; much cry and little wool.