minerals MCQs
Showing 18 questions (Total: 18)
পীট কয়লার বৈশিষ্ট্য হলো -----
Correct Answer:
খ: ভিজা ও নরম
Explanation:
পীট কয়লার বৈশিষ্ট্য হলো ----- সঠিক উত্তর ভিজা ও নরম পিট কয়লার প্রাথমিক পর্যায় বা জাত। জলাভূমি ও আর্দ্র স্থানে বেড়ে ওঠা গাছপালা, গুল্মলতা, শ্যাওলা - শৈবালের আংশিক পচন ও বিসরণের প্রক্রিয়ায় উৎপন্ন একটি গাঢ় বাদামি বা কৃষ্ণকায় অবশেষ। সামান্য পরিমাণ অক্সিজেন বিশিষ্ট বদ্ধ পানিতে উদ্ভিদাদির পচনের ফলে এটি গঠিত হয়। পিটে আর্দ্রতামূলক উপাদান ৭৫ শতাংশের বেশি, কার্বন ৬০% ও অক্সিজেন ৩০% (আদ্রতামুক্ত অবস্থায়)। শুষ্ক অবস্থায় এটি অবাধে জ্বলে। এতে শনাক্তযোগ্য উদ্ভিজ্জ কণিকা বিদ্যমান থাকলেও মণিক নেই বললেই চলে। পিট বাদামি থেকে ঘন বাদামি রঙের এবং নরম। এটি সংকুচিত হয় এবং শুকালে দৃঢ় ও ভঙ্গুর হয়।
মানবদেহে হাড় ও দাত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ ?
Correct Answer:
ক: ফসফরাস
Explanation:
মানবদেহে হাড় ও দাত গঠন এবং ফসফোলিপিড তৈরি করে কোন খনিজ লবণ ? সঠিক উত্তর ফসফরাস মানব দেহে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ রয়েছে৷ তার মধ্যে ফসফরাস অন্যতম কারন আপনার হাড়ে হাইডক্সিলাপটাইট নামক ক্যালসিয়াম এবং ফসফরাস মিশ্রিত হয়৷ হাড়ের স্বাস্থ্যের জন্য ক্যালসিয়াম ও ফসফরাসের স্বাভাবিক ভারসাম্য প্রয়োজন যদি ফসফরাস কম পরিমান থাকে তবে অস্টিওপরোসিস নামে অস্থি রোগের একটি ফর্ম হতে পারে৷
টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি?
Correct Answer:
খ: মনোসোডিয়াম গ্লুটামেট
Explanation:
টেস্টিং সল্ট-এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট সঠিক উত্তর হবে মনোডিয়াম গ্লুটামেট। সোডিয়াম বাইকার্বােনেট (NaHCO3) হচ্ছে খাওয়ার সোডা এবং মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণ কথায় টেস্টিং সল্ট বলে।
এসবেসটস কি?
Correct Answer:
ক: অগ্নি নিরোধক খনিজ পদার্থ
Explanation:
এসবেসটস কি? সঠিক উত্তর অগ্নি নিরোধক খনিজ পদার্থ আঁশযুক্ত অগ্নিরোধক কঠিন পদার্থ বিশেষ। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সিলিকেট এর প্রধান উপাদান। এসবেসটস তাপসহ ও তাপ নিরোধক। এ বৈশিষ্ট্যের জন্য ' এসবেসটস' দমকল বাহিনীর পোশাক তৈরিতে ব্যবহৃত হয়।
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে?
Correct Answer:
খ: কয়লা
Explanation:
দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কোন খনিজ প্রকল্পের কাজ চলছে? সঠিক উত্তর কয়লা দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কয়লা খনি প্রকল্পের উন্নয়ন চলছে এবং সম্প্রতি কয়লা উত্তোলন শুরু হয়েছে । বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি দিনাজপুর জেলার দীঘিপাড়ায় অবস্থিত।
কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়?
Correct Answer:
ঘ: ফসফরাস
Explanation:
কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে যায়? সঠিক উত্তর ফসফরাস ফসফরাসের অভাবে গাছের পাতা, ফুল ও ফল অপরিণত অবস্থায় ঝরে পড়ে; পাতা ও ফলে বাদামি দাগ পড়ে। গাছের বৃদ্ধি বাধাগ্রস্থ হয়।
পেন্সিলের শিশে প্রধানত থাকে-
Correct Answer:
ঘ: গ্রাফাইট
Explanation:
পেন্সিলের শিশে প্রধানত থাকে- সঠিক উত্তর গ্রাফাইট গ্রাফাইট গাঢ় ধূসর রঙের কঠিন পদার্থ। এটি নরম ও পিচ্ছিল। কাগজের উপর ঘষলে কালো দাগ পড়ে। এজন্য কাঠ পেন্সিলের উপাদান হিসেবে গ্রাফাইটের শিষ ব্যবহার করা হয়। গ্রাফাইট কার্বনের একটি রূপভেদ মাত্র। এছাড়া বিদ্যুৎ পরিবাহী বলে অনেক বৈদ্যুতিক যন্ত্রে ইলেকট্রোডরূপে এবং পারমাণবিক চুল্লীতে মন্থরক হিসেবেও গ্রাফাইট ব্যবহৃত হয়।
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়?
Correct Answer:
ঘ: আয়োডিন
Explanation:
কোন খনিজের অভাবে গলগন্ড রোগ হয়? সঠিক উত্তর আয়োডিন খাদ্য ও খাবার পানিতে আয়োডিনের অভাব, সংক্রমণজনিত প্রদাহ, টিউমার, অথবা গলগ্রন্থির কম কার্যকারিতার কারণে গলগ্রন্থির (thyroid) অস্বাভাবিক বৃদ্ধি। ফুলে ওঠা গলগ্রন্থি গলার সামনে সহজদৃষ্ট হয়ে ওঠে। বেশির ভাগ গলগন্ড গলায় সীমাবদ্ধ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলি বুকের উপর দিকে বা কদাচিৎ অন্তর্বক্ষীয়ও হতে পারে।
টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি ?
Correct Answer:
ঘ: মনোসোডিয়াম গ্লুটামেট
Explanation:
টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি ? সঠিক উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট টেষ্টিং সল্টের রাসায়নিক নাম মনোসোডিয়াম গ্লুটামেট।
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম--
Correct Answer:
খ: মনোসোডিয়াম গ্লুটামেট
Explanation:
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম-- সঠিক উত্তর মনোসোডিয়াম গ্লুটামেট মনোসোডিয়াম গ্লুটামেট 'টেস্টিং সল্ট ' নামে পরিচিত। এটি খাদ্যকে সুস্বাদু করে। ১৯০৮ সালে জাপানি রসায়নবিদ ও টোকিও ইউনিভার্সিটির গবেষক কিকুনেই ইকেদা এটি আবিষ্কার করেন।
পীট কয়লার বৈশিষ্ট্য হলো-
Correct Answer:
খ: ভিজা ও নরম
Explanation:
পীট কয়লার বৈশিষ্ট্য হলো- সঠিক উত্তর ভিজা ও নরম পিঠ কয়লা হয় ভেজা ও নরম। কয়লা এক প্রকারের জীবাশ্ম জ্বালানী। প্রাচীন কালের বৃক্ষ দীর্ঘদিন মাটির তলায় চাপা পড়ে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। সাধারণতঃ কয়লা কালো বর্ণের হয়ে থাকে। কার্বনের একটি রূপ। কাঠ কয়লা কাঠ হতে এবং খনিজ কয়লা খনিতে পাওয়া যায়। ইন্দোনেশিয়া, ভারত, চিন প্রভৃতি দেশে কয়লা খনি আছে।
মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে ?
Correct Answer:
ঘ: ৪%
Explanation:
মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে ? সঠিক উত্তর ৪% আমাদের দেহে খনিজ লবণ শারীরবৃত্তীয় কার্য, রোগ প্রতিরধ, অস্থি গঠন ইত্যাদি কার্যে অংশগ্রহণ করে। প্রয়োজনীয় খনিজ লবণের প্রায় ৭৫% ক্যালসিয়াম ও ফসফরাস। শরীর গঠনে আমিষের পরে খনিজ লবণের স্থান। দুধ, পনের, ডিমের কুসুম,বাদাম প্রভৃতি হতে আমরা খনিজ লবণ পেয়ে থাকি;।
কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
Correct Answer:
ঘ: ফসফরাস
Explanation:
কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? সঠিক উত্তর ফসফরাস উদ্ভিদে ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি বর্ণ ধারণ করে, মূলের বৃদ্ধি কমে যায় এবং পাতা, ফুল ও ফল ঝরে পড়ে। বাগানে ট্রিপল সুপার ফসফেট ব্যবহার করে ফসফরাসের অভাব পূরণের মাধ্যমে বাগানের উদ্ভিদের পাতা, ফুল ও কুঁড়ি ঝরে পড়া রোধ করা সম্ভব।
বড়পুকুরিয়া খনিতে কি ধরনের কয়লা পাওয়া যায়?
Correct Answer:
খ: Bituminous
Explanation:
বড়পুকুরিয়া খনিতে কি ধরনের কয়লা পাওয়া যায়? সঠিক উত্তর Bituminous বড়পুকুরিয়ার ফুলবাড়ি ও দীঘিপাড়া কয়লা খনিতে বিটুমিনাস কয়লা আছে। এর অধিকাংশই তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়।
খনিজ লবণের প্রদান উৎস
Correct Answer:
গ: সবুজ শাকসবজি
Explanation:
খনিজ লবণের প্রদান উৎস সঠিক উত্তর সবুজ শাকসবজি মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং ফল খনিজ লবণের প্রধান উৎস। ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, আয়োডিন, লৌহ, সালফার ইত্যাদি খনিজ লবণ জাতীয় এবং দেহ গঠনে সাহায্য করে। খনিজ দেহের অস্হি, দাঁত, এনজাইম ও হরমোন গঠনের জন্য অপরিহার্য উপাদান।
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হলো -
Correct Answer:
ঘ: সোডিয়াম গ্লুটামেট
Explanation:
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হলো - সঠিক উত্তর সোডিয়াম গ্লুটামেট টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হলো মনোসোডিয়াম গ্লুটামেট , খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাই - কার্বনেট । কাপড় কাচা সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেট । সোডিয়াম ক্লোরাইড হল খাবার লবণ।
রক্ত বন্ধনে ( Blood coagulation ) সাহায্য করে কোন খনিজ মৌল?
Correct Answer:
ক: ক্যালসিয়াম
Explanation:
রক্ত বন্ধনে ( Blood coagulation ) সাহায্য করে কোন খনিজ মৌল? সঠিক উত্তর ক্যালসিয়াম রক্ত জমাট বাধায় ক্যালসিয়াম ধাতুর আয়ন সাহার্য করে।
মাটির pH" মান ৩ এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?
Correct Answer:
ঘ: ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম