Morphology MCQs
Showing 50 questions (Total: 777)
বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: নর-নারী
Explanation:
বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ? সঠিক উত্তর নর-নারী বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ :১. যে সব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ আছে, সেগুলোর শেষে ‘ত্রী’ হয়। যেমন - ধাতা - ধাত্রী, নেতা - নেত্রী, কর্তা - কর্ত্রী, শ্রোতা - শ্রোত্রী২. পুরুষবাচক শব্দের শেষে অত, বান, মান, ঈয়ান থাকলে স্ত্রীবাচক শব্দে যথাক্রমে অতী, বতী, মতী, ঈয়সী হয়। যেমন - সৎ - সতী, মহৎ - মহতী, গুণবান - গুণবতী, রূপবান - রূপবতী, শ্রীমান - শ্রীমতি, বুদ্ধিমান - বুদ্ধিমতী, গরীয়ান - গরিয়সী৩. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ : সম্রাট - সম্রাজ্ঞী, রাজা - রাণী, যুবক - যুবতী, শ্বশুর - শ্বশ্রূ, নর - নারী, বন্ধু - বান্ধবী, দেবর - জা, শিক্ষক - শিক্ষয়িত্রী, স্বামী - স্ত্রী, পতি - পত্নী, সভাপতি - সভানেত্রী।
'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
Correct Answer:
গ: অব-চেতন
Explanation:
'Subconcious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- সঠিক উত্তর অব-চেতন ইংরেজি শব্দের স্বাদ, গন্ধ, বৈশিষ্ট্য, চরিত্র, সম্পর্ক, অর্থ ইত্যাদি অনুসারে বাংলা শব্দে রূপ দেয়া হয় তাকে পারিভাষিক শব্দ বলে। যেমন : Oxygen - অম্লজান, Act - আইন, Farm - খামার।
”হরতন” শব্দটি-
Correct Answer:
গ: ওলন্দাজ
Explanation:
”হরতন” শব্দটি- সঠিক উত্তর ওলন্দাজ ‘হরতন’ শব্দটি ওলন্দাজ ভাষা থেকে আগত বাংলায় ব্যবহৃত শব্দ। এরূপ কতিপয় শব্দ; ইস্কাপন, টেক্কা, তুরুপ, রইতন ইত্যাদি। অন্যদিকে আরবি শব্দের মধ্যে ঈমান , কুরআন, গোসল, তসবি, আদালত, কলম, মোক্তার, রায় প্রভৃতি অন্যতম। ফারসি শব্দের মধ্যে খোদা, পয়গম্বর, কারখানা, চশমা, দফতর, বাদশাহ প্রভৃতি প্রধান এবং পর্তুগিজ শব্দের মধ্যে আনারস, আলপিন, আলমারী, গীর্জা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি অন্যতম।
”চাঁদ”- এর সমর্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: শশী
Explanation:
”চাঁদ”- এর সমর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর শশী ‘চাঁদ’ এর সমার্থক শব্দ শশী। চাঁদের আরো কতিপয় সমার্থক শব্দ হল - শশাঙ্ক, চন্দ্র, নিশাকর, শশধর, সুধাংনশু, হিমাংশু, নিশাকান্ত, নিশাপতি, ইন্দু, চন্দ্রমা, হিমকর, কলনিধি, বহিমাশু, সোম।
”আকাশ”- এর সমর্থক শব্দ কোনটি ?
Correct Answer:
খ: গগন
Explanation:
”আকাশ”- এর সমর্থক শব্দ কোনটি ? সঠিক উত্তর গগন ‘আকাশ’ এর সমার্থক শব্দ ‘গগন’। আকাশের আরো কতিপয় সমার্থক শব্দ - আসমান, অম্বর, ব্যোম, নভঃ নভোমন্ডল, অন্তরীক্ষ, শূন্য, দ্যু, ছায়ালোক।
'মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন___ শুন্যস্থানে কোন শব্দটি বসবে?
Correct Answer:
ক: বীরশ্রেষ্ঠ
Explanation:
'মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন___ শুন্যস্থানে কোন শব্দটি বসবে? সঠিক উত্তর বীরশ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে । গুরুত্বের ক্রমানুসারে বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের অন্যান্য সামরিক পদক হল - বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরই এই পদকগুলো দেয়া হয়। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
'মণিক্য' শব্দে 'ণ' বসেছে ণত্ব বিধানের কোন নিয়মে?
Correct Answer:
ঘ: স্বভাবতই 'ণ' হয়
Explanation:
'মণিক্য' শব্দে 'ণ' বসেছে ণত্ব বিধানের কোন নিয়মে? সঠিক উত্তর স্বভাবতই 'ণ' হয় কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ণ হয়। যেমন: চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মণ বেণু বীণা কঙ্কণ কণিকা। কল্যাণ শোণিত মণি স্থাণু গুণ পুণ্য বেণী ফণী অণু বিপণি গণিকা। আপণ লাবণ্য বাণী নিপুণ ভণিতা পাণি গৌণ কোণ ভাণ পণ শাণ। চিক্কণ নিক্কণ তূণ কফণি (কনুই) বণিক গুণ গণনা পিণাক পণ্য বাণ। চাণক্য, মাণিক্য, কণা, গৌণ, নিপুণ, বাণিজ্য, লবণ, পণ্য, পুণ্য, বণিক, মণ, শোণিত, বিপণী, পণ, বীণা, বাণ, লাবণ্য, কণিকা, মণি, শাণ প্রভৃতি।
'আলপিন' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: পর্তুগিজ
Explanation:
'আলপিন' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ শব্দ: বারান্দা, পরাত( বড়ো থালাবিশেষ), আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি , বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত, এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা, কেরানি, তামাক, নীলাম, পারদ, পাউরুটি, পাদ্রি/পাদ্রী, পিস্তল, ফিতা, বোমা, সাগু, গুদাম, আলমারি, আতা, আনারস , পিপে/পিপা(তরল পদার্থ রাখার জন্য ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ), বেহালা, পেরেক, চাবি।
”নবান্ন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?
Correct Answer:
ঘ: সমাস
Explanation:
”নবান্ন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? সঠিক উত্তর সমাস নবান্ন (নতুন ধানের অন্ন) শব্দটিতে সমস্যমান পদের অর্থকে না বুঝিয়ে একটি উৎসবকে বোঝালো হয়েছে। সুতরাং এটি একটি বহুবীহি সমাস। আবার পৃর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকায় এটি সমানাধিকরণ বহুরবীহি।
”আনারস” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
”আনারস” শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ শব্দ: বারান্দা, পরাত( বড়ো থালাবিশেষ), আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি , বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত, এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা, কেরানি, তামাক, নীলাম, পারদ, পাউরুটি, পাদ্রি/পাদ্রী, পিস্তল, ফিতা, বোমা, সাগু, গুদাম, আলমারি, আতা, আনারস , পিপে/পিপা(তরল পদার্থ রাখার জন্য ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ), বেহালা, পেরেক, চাবি ইত্যাদি।
'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Correct Answer:
ক: সমাস
Explanation:
'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সঠিক উত্তর সমাস নবান্ন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। নতুন(নব) ধানের অন্ন = নবান্ন। এখানে নবান্ন শব্দটি দ্বারা 'নব' বা 'অন্ন' কাউকে না বুঝিয়ে একটি উৎসব কে বুঝাচ্ছে।
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: সৎমা
Explanation:
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর সৎমা সাধারণত, বাবা এর বিপরীত লিঙ্গ মা স্বামী এর বিপরীত স্ত্রী কিন্ত, সত মা এর বিপরীতে কেউ থাকে না। কারণ তার বিপরীতে হয় (বাবা)। । কিন্তু বাবা হচ্ছে মা এর বিপরীত লিঙ্গ তাই এই "সত মা" ও এই জাতীয় শব্দের বিপরীত হয় না। তাই এটি নিত্য
”ধুম্র” শব্দটি নিচের কোন শ্রেনিভুক্ত ?
Correct Answer:
ঘ: তৎসম
Explanation:
”ধুম্র” শব্দটি নিচের কোন শ্রেনিভুক্ত ? সঠিক উত্তর তৎসম " ধুম্র" শব্দটির শুদ্ধ বানান হবে ধূম্র। এটি তুৎসম শব্দ। সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায় যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, মনুষ্য ইত্যাদি
কোনটি'যোগরূঢ়' শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: জলদ
Explanation:
কোনটি'যোগরূঢ়' শব্দের উদাহরণ? সঠিক উত্তর জলদ যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণ ভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে। রাজপুত বলতে রাজার পুত্র না বুঝিয়ে 'জাতি বিশেষ'(ভারতের সুশান্ত সি রাজপুত) বোঝায়। রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা। মনে রাখার সহজ টেকনিক:রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যেজলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল। তাই দেখে সুহৃদ মন্দিরের বলদের অন্ন দিল।
”কলম” শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
Correct Answer:
খ: আরবি
Explanation:
”কলম” শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? সঠিক উত্তর আরবি প্রশ্ন: কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? উত্তৱ: আরবি। বর্ণনা: বাংলায় ব্যবহৃত আরবি ভাষার শব্দ গুলোকে মূলত দুই ভাগে বিভক্ত করা যেতে পারে । যথা - ধর্ম সংক্রান্ত এবং প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। আরবি শব্দ হলো - কলম, ঈমান , গোসল , জান্নাত , তওবা, আদালত, খারিজ, ওজন , খবর , দুনিয়া, নকল , জাহাজ, জরিমানা , তামাম, মসলা, লেবু, হেফাজত ইত্যাদি।
'নাজ্জামাই' শব্দের যথার্থ সান্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: নাত+ জামাই
Explanation:
'নাজ্জামাই' শব্দের যথার্থ সান্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নাত+ জামাই ‘ত/দ’ এরপরে ‘জ/ঝ’ থাকলে উভয়ে মিলে ‘জ্জ/জ্ঝ’ হয়। যেমন - ত + জ = জ্জ সৎ + জন = সজ্জন উৎ + জ্বল = উজ্জ্বল তৎ + জন্য = তজ্জন্য যাবৎ + জীবন = যাবজ্জীবন জগৎ + জীবন = জগজ্জীবন দ + জ = জ্জ বিপদ + জাল = বিপজ্জাল ত + ঝ = জ্ঝ কুৎ + ঝটিকা = কুজ্ঝটিকা
”সংহারক” শব্দটি অর্থ
Correct Answer:
গ: সংহারকারী
Explanation:
”সংহারক” শব্দটি অর্থ সঠিক উত্তর সংহারকারী সংহারক শব্দটি বিশেষণ পদ। যার অর্থ সংহারকারী, সংহর্তা , বধকারী।
”ওরে, বাছা মাতৃকোষে রতনের রাজি” “বাছা” শব্দটি -
Correct Answer:
খ: তদ্ভব
Explanation:
”ওরে, বাছা মাতৃকোষে রতনের রাজি” “বাছা” শব্দটি - সঠিক উত্তর তদ্ভব যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান নিয়েছে সেসব শব্দকে বলা হয়েছে তদ্বব শব্দ। যেমন: সংস্কৃত - বৎস, প্রাকৃত - বচ্ছ, তদ্বব - বাছা, সুতরাং সঠিক উত্তর বাছা
”আবির্ভাব” শব্দটি গঠিত হয়েছে-
Correct Answer:
ক: সন্ধি দ্বারা
Explanation:
”আবির্ভাব” শব্দটি গঠিত হয়েছে- সঠিক উত্তর সন্ধি দ্বারা শব্দটিতে কোন প্রত্যয়, উপস্বর্গ, বিভক্তি নেই এটা একটি মূল শব্দ যার স্বন্ধি বিচ্ছেদ হলো আবিঃ + ভাব
চলিত রীতিতে কোন শব্দটি ব্যবহৃত হয় না?
Correct Answer:
ক: তুলা
Explanation:
চলিত রীতিতে কোন শব্দটি ব্যবহৃত হয় না? সঠিক উত্তর তুলা তুলা শব্দটির চলিত রূপ হচ্ছে তুলো।
”রিকশা” শব্দটি
Correct Answer:
ক: জাপানি
Explanation:
”রিকশা” শব্দটি সঠিক উত্তর জাপানি জাপানি অনেক শব্দ এসেছে বাংলা ভাষায় তম্মধ্যে - রিক্সা, হারিকিরি, হাসনাহেনা, সুনামি
”হরতাল” শব্দটি কোন ভাষার?
Correct Answer:
ক: গুজরাটি
Explanation:
”হরতাল” শব্দটি কোন ভাষার? সঠিক উত্তর গুজরাটি হরতাল, জয়ন্তি, খদ্দর, খাদি, চরকা, গরবা বাংলা ভাষায় এই শব্দ গুলো গুজরাট থেকে নেয়া হয়েছে
”জনতা” শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
Correct Answer:
ক: প্রত্যয় যোগে
Explanation:
”জনতা” শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? সঠিক উত্তর প্রত্যয় যোগে জন + তা জনগন বোঝাতে জন এর সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে জনতা। উপস্বর্গ হয়ে এই ক্ষুদ্রান্ত শব্ধটি আগে বসত।
”ব্যবসায়ী”র প্রতি শব্দ
Correct Answer:
গ: বণিক
Explanation:
”ব্যবসায়ী”র প্রতি শব্দ সঠিক উত্তর বণিক বনিক মানে একজন ব্যাক্তি কে বোঝায়। কিন্তু বাকি তিনটি দ্বারা ব্যাক্তির কর্ম বা পেশা বোঝাচ্ছে। তাই ব্যাবসায়ী মানেও ব্যাক্তি বোঝায়। । তাই সঠিক উত্তর হবে বণিক
”খিড়কি” শব্দের বিপরিতার্থক শব্দ
Correct Answer:
ঘ: সিংহদ্বার
Explanation:
”খিড়কি” শব্দের বিপরিতার্থক শব্দ সঠিক উত্তর সিংহদ্বার খিড়কি এর বিপরীত শব্দ সিংহদ্বার
”কাঁচি” কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
”কাঁচি” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তুর্কি ' কাচি' তুর্কি শব্দ দ্বাদশ শতাব্দীতে তুর্কিদের আক্রমনে ও ক্ষমতা গ্রহন থেকে আরাম্ভ করে ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত এ দেশের মানুষ বিদেশী শাসনাধীন ছিলো। বিদেশিদের দীর্ঘদিন দেশ শাসনের কারনে তাদের ভাষার শব্দ বাংলা ভাষায় অনুপ্রবেশ ঘটেছে।
নিচের কোন শব্দটি শুদ্ধ?
Correct Answer:
গ: ইতোমধ্যে
Explanation:
নিচের কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর ইতোমধ্যে শুদ্ধ বানান ইতোমধ্যো
'Phonology' এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: ভাষার ধবনি বিজ্ঞান
Explanation:
'Phonology' এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর ভাষার ধবনি বিজ্ঞান ব্যকরনের চারটি বিষয় ১. ধ্বনিতত্ব (Phonology) ২. শব্দতত্ব ( Morphology) ৩. বাক্যতত্ত্ব( syntax) ৪. অর্থতত্ত্ব ( semantics)
Treasurer এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: কোষাধ্যক্ষ
Explanation:
Treasurer এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর কোষাধ্যক্ষ Treasurer : (noun) কোষাধ্যক্ষ; খাজাঞ্চী
'Index' এর বাংলা প্রতি শব্দ কি?
Correct Answer:
গ: ক ও খ
Explanation:
'Index' এর বাংলা প্রতি শব্দ কি? সঠিক উত্তর ক ও খ Index: (verb) নির্দেশক; সূচীপত্র; পুস্তকের বিষয়বস্তুর বর্ণনাক্রমিক সূচী
খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না?
Correct Answer:
গ: ণ
Explanation:
খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? সঠিক উত্তর ণ বাংলা ভাষায় ব্যবহারিত তৎসম ও বিদেশী শব্দাবলী ছাড়া আর সব শব্দ বাংলার নিজস্ব শব্দ হিসাবে গৃহীত হয়। বাংলা একাডেমীক ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী শুধু তৎসম ও বিদেশি শব্দে শ, ষ, স য়ের নিয়ম মানতে হবে। তদ্বব, অর্ধ তৎসম, দেশী শব্দে মূর্ধন্য ' ণ ' ব্যবহৃত হয় না। সুতরাং সঠিক উত্তরঃ ণ
দেবর এর স্ত্রী বাচক শব্দ কি?
Correct Answer:
খ: জা
Explanation:
দেবর এর স্ত্রী বাচক শব্দ কি? সঠিক উত্তর জা ননদ এর পুং লিঙ্গ ননদী ভ্রাতুবধু এর পুং লিঙ্গ ভ্রাতুষ্পুত্র দেবর এর স্ত্রী লিঙ্গ জা
কোনটি খাঁটি বাংলা শব্দ ?
Correct Answer:
ক: ঢোল
Explanation:
কোনটি খাঁটি বাংলা শব্দ ? সঠিক উত্তর ঢোল খাটি বাংলা শব্দ হলো ঢোল। আরও এমন শব্দ হলো ঢেকি, কুলা ঠোঙ্গা, কুলা, চুলা।
'রিকশা' কোন ভাষা থেকে আগত শব্দ-
Correct Answer:
খ: জাপানি
Explanation:
'রিকশা' কোন ভাষা থেকে আগত শব্দ- সঠিক উত্তর জাপানি রিকশা, হারিকিরি জাপানি ভাষার শব্দ
”কার্তুজ” কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফরাসি
Explanation:
”কার্তুজ” কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফরাসি ব্যাখাঃ " কার্তুজ " একটি ফারসি শব্দ।
‘চশমা’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
‘চশমা’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর ফারসি বাংলা ভাষায় আগত ফারসি শব্দ সমূহ - ০১. ধর্ম সংক্রান্তঃ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা। ০২.প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসিদ। ০৩. বিবিধ শব্দঃ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, শয়তানি, হাঙ্গামা, পেরেশান।
শব্দের আগে বসে কোনটি ?
Correct Answer:
ঘ: উপসর্গ
Explanation:
শব্দের আগে বসে কোনটি ? সঠিক উত্তর উপসর্গ ‘উপসর্গ’ কথাটির মূল অর্থ ‘উপসৃষ্ট’। এর কাজ হলো নতুন নতুন শব্দ গঠন করা। উপসর্গের নিজস্ব কোন অর্থ নেই, তবে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। মনে রাখতে হবে, উপসর্গ সব সময় মূল শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়। ‘তাপ’ (বিশেষ্য পদ) তৎসম পদ। ‘তাপ’ অর্থ উষ্ণতা বা উত্তাপ। এর পূর্বে ‘প্র’ বা ‘অনু’ যুক্ত হয়ে যথাক্রমে প্রতাপ (প্র + তাপ) যার অর্থ পরাক্রান্ত বা বীরত্ব। অনুতাপ (অনু + তাপ) যার অর্থ অনুশোচনা বা আফসোস ইত্যাদি নতুন শব্দ গঠিত হয়েছে এবং ‘তাপ’ শব্দের অর্থের পরিবর্তন সাধিত হয়েছে। আবার ‘প্র’ বা ‘অনু’ এর নিজস্ব কোন অর্থ নেই বা এগুলো স্বাধীনভাবে কোন বাক্যেও ব্যবহৃত হতে পারে না। তাই ভাষাবিদগণ এরূপ অব্যয়সূচক শব্দ বা শব্দাংশের নাম দিয়েছেন 'উপসর্গ'। যেমন - ‘হার’ একটি শব্দ। এর সাথে উপ, আ, প্র, বি উপসর্গ যুক্ত হয়ে যথাক্রমে উপহার, আহার, প্রহার, বিহার শব্দ গঠিত হয়েছে। এভাবে উপসর্গের সাহায্যে নতুন নতুন শব্দ গঠন করে বাংলা ভাষার শব্দ সম্ভার সমৃদ্ধি লাভ করেছে। অতএব, কতকগুলো অব্যয় নামবাচক বা কৃদান্ত শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরির্বতন সাধন করে, এগুলোকে উপসর্গ বলে।
"কান ভারী করা" শব্দদ্বয়ের এর অর্থ কি ?
Correct Answer:
গ: কুপরামর্শ দেওয়া
Explanation:
"কান ভারী করা" শব্দদ্বয়ের এর অর্থ কি ? সঠিক উত্তর কুপরামর্শ দেওয়া ব্যাখাঃ কান ভারী করা এই বাগধারাটির অর্থ হলো " কুপরামর্শ করা"
কোনটি স্ত্রীবাচক শব্দ?
Correct Answer:
ঘ: বৈষ্ণবী
Explanation:
কোনটি স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর বৈষ্ণবী স্ত্রীবাচক শব্দ ' বৈষ্ণবী ' - এর পুরুষ বাচক শব্দ ' বৈষ্ণব'। অন্যদিকে মায়াবী, যোগী, ও দু: খী পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ যথাক্রমে - মায়াবিনী, যোগিনী ও দুঃখিনী।
নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Correct Answer:
খ: ক্ষুদ্রার্থে
Explanation:
নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে ' নাটিকা ' শব্দটি ' ক্ষুদ্রার্থে ' স্ত্রীবাচক শব্দ। ' ক্ষুদ্রার্থে ' আরও কয়েকটি স্ত্রীবাচক শব্দ - মালিকা, গীতিকা, পুস্তিকা।
নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?
Correct Answer:
গ: ক্ষুদ্রার্থে
Explanation:
নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রী - বাচক শব্দঃ নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা
‘হরতাল’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
ক: গুজরাটি
Explanation:
‘হরতাল’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর গুজরাটি গুজরটি শব্দ হল - - হরতাল, খদ্দর ইত্যাদি। তুর্কি শব্দ হল - - চাকু, তোপ, দারোগা ইত্যাদি। পর্তুগিজ শব্দ হল - - আনারস, আলপিন, বালতি ইত্যাদি। সঠিক উত্তর - হরতাল।
‘পর্বত’এর সর্মাথক শব্দ নয় কোনটি ?
Correct Answer:
গ: মেদিনী
Explanation:
‘পর্বত’এর সর্মাথক শব্দ নয় কোনটি ? সঠিক উত্তর মেদিনী ‘পর্বত’এর সর্মাথক শব্দ নয় মেদিনী। পর্বত শব্দের সমার্থক শব্দ: শৈল, গিরি, পাহাড়, অচল, অটল, অদ্রি, চূড়া, ভূধর, নগ, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধর, মহীন্দ্র মেদিনী শব্দের সমার্থক শব্দ: ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ - মণ্ডল
'সাথী' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয়
Explanation:
'সাথী' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় ‘সাথী’ শব্দের অর্থ সহচর, সহগামী, সঙ্গী। সঙ্গীর স্ত্রীলিঙ্গ সঙ্গিনী। কিন্তু সাথীর কোনো স্ত্রীলিঙ্গ নেই। ‘সাথী’ শব্দটি উভয় লিঙ্গ। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
'গরীয়ান' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ক: পুং
Explanation:
'গরীয়ান' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর পুং গরীয়ান—গুরুতর, অধিকতর সম্মানযোগ্য, বৃহত্তর, গৌরবসম্পন্ন, মর্যাদাপূর্ণ, মহার্ঘ। ‘গরীয়ান’ - এর স্ত্রীলিঙ্গ ‘গরীয়সী’। সুতরাং সঠিক উত্তর (ক)।
'শিশু' শব্দটি কোন লিঙ্গ ?
Correct Answer:
ক: উভয়
Explanation:
'শিশু' শব্দটি কোন লিঙ্গ ? সঠিক উত্তর উভয় ‘শিশু’ বলতে অল্পবয়স্ক বালক বা বালিকা উভয়কেই বোঝায়। যেমন - শিশুপুত্র, শিশুকন্যা। সুতরাং ‘শিশু’ শব্দটি উভয় লিঙ্গ। সুতরাং সঠিক উত্তর (ক)।
চলিতরীতির শব্দ নয় কোনটি?
Correct Answer:
গ: করিবার
Explanation:
চলিতরীতির শব্দ নয় কোনটি? সঠিক উত্তর করিবার করিবার সাধুরীতি
'দালান' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
গ: ক্লীব
Explanation:
'দালান' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর ক্লীব যেসব শব্দ বা পদ দ্বারা স্ত্রী - পুরুষ কোনোটাই বোঝায় না, তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন - ফুল, গাছ, বই, ফল, ঘর, দালান - কোঠা, পানি, আকাশ, কলম ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
'আমি' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয়
Explanation:
'আমি' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় ‘আমি’ শব্দের অর্থ বক্তা নিজে; আত্মা বা সত্তা; অহমিকা; আমিত্ব; উত্তম পুরুষ। আমি শব্দটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গেই ব্যবহৃত হয়। তাই ‘আমি’ শব্দটি উভয় লিঙ্গ এবং সঠিক উত্তর (ঘ)।
উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহ কয়টি শ্রেণিতে বিভক্ত?
Correct Answer:
ক: ৫
Explanation:
উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহ কয়টি শ্রেণিতে বিভক্ত? সঠিক উত্তর ৫ উৎপত্তি অনুসারে শব্দকে ৫ ভাগে ভাগ করা হয়। ১/তৎসম বা সংস্কৃত শব্দ ২/অর্ধ তৎসম শব্দ ৩/তদ্ভব শব্দ ৪/দেশি শব্দ ৫/বিদেশি শব্দ