Morphology MCQs
Showing 50 questions (Total: 777)
'আরোহণ' -এর বিপরীর শব্দ কোনটি ?
Correct Answer:
ক: অবরোহণ
Explanation:
'আরোহণ' -এর বিপরীর শব্দ কোনটি ? সঠিক উত্তর অবরোহণ ব্যাখাঃ আহোরণ মানে জোগাড় করা আর অবহোরণ মানে শেষ করা তাই আহোরণ এর বীপরিত শব্দ অবহোরণ।
'হরতাল' শব্দটি কোন ভাষার ?
Correct Answer:
ঘ: গুজরাটি
Explanation:
'হরতাল' শব্দটি কোন ভাষার ? সঠিক উত্তর গুজরাটি গুজরাটি শব্দ - হরতাল, জয়ন্তী, খদ্দর
”ঋষির ন্যায়”-এক শব্দে প্রকাশ--
Correct Answer:
খ: ঋষিতুল্য
Explanation:
”ঋষির ন্যায়”-এক শব্দে প্রকাশ-- সঠিক উত্তর ঋষিতুল্য ঋষির ন্যায় - ঋষিতুল্য। ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি - ঋত্বিক। ঋণ দেয় যে - উত্তমর্ণ। তাই সঠিক উত্তর : ঋষিতুল্য।
চন্দ্র কোন শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
চন্দ্র কোন শব্দের উদাহরণ? সঠিক উত্তর তৎসম চন্দ্র একটি তৎসম শব্দ। যেসব সংস্কৃত শব্দ কোনরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাকে তৎসম শব্দ বলে। যেমন:চন্দ্র, সূর্য, নক্ষত্র, মনুষ্য, মুক্তি, শক্তি ইত্যাদি।
'সাবান ও ' আনারস' শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
'সাবান ও ' আনারস' শব্দ দুটি কোন ভাষা হতে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ আনারস ও সাবান পর্তুগিজ ভাষার শব্দ। আরো কয়েকটি শব্দ হলো - বারান্দা, পরাত, আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত,এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা।
'কাঁচি' শব্দটি কোন ভাষা হতে এসেছে?
Correct Answer:
খ: তুর্কি
Explanation:
'কাঁচি' শব্দটি কোন ভাষা হতে এসেছে? সঠিক উত্তর তুর্কি 'কাঁচি' শব্দটি তুর্কি ভাষা হতে এসেছে।
লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
Correct Answer:
গ: কেরানি
Explanation:
লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? সঠিক উত্তর কেরানি লিঙ্গান্তর হয় না কেরানি শব্দটির। লিঙ্গ : ছেলে মেয়ের ধারণাকে বলা হয় লিঙ্গ। অর্থাৎ, পুংলিঙ্গ মানে পুরুষ, আর স্ত্রীলিঙ্গ মানে নারী বা মেয়ে বা স্ত্রী। এই বিভাজনই হলো লিঙ্গভেদ। নিত্য স্ত্রীবাচক শব্দ : কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। অর্থাৎ, এগুলো সর্বদাই স্ত্রীবাচক, এগুলোর কোন পুরুষবাচক শব্দই নেই। যেমন - সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, ইত্যাদি।
কোনটি সাধুরীিতির শব্দ?
Correct Answer:
ঘ: জোসনা
Explanation:
কোনটি সাধুরীিতির শব্দ? সঠিক উত্তর জোসনা যে ভাষায় সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা মার্জিত ও সর্বজনস্বীকৃত, তাই সাধু ভাষা। সাধু ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি। উদাহরণঃ - চন্দ্র, সূর্য, নক্ষত্র, জোসনা, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, মস্তক, অন্ন, গৃহ, চরণ, তৃণ, অগ্রহায়ণ, ভাষা ইত্যাদি।
কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?
Correct Answer:
ঘ: কবিরাজ
Explanation:
কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? সঠিক উত্তর কবিরাজ কবিরাজশব্দটির লিঙ্গান্তর হয় না। নিত্য স্ত্রীবাচক শব্দ : কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। অর্থাৎ, এগুলো সর্বদাই স্ত্রীবাচক, এগুলোর কোন পুরুষবাচক শব্দই নেই। যেমন - সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, ইত্যাদি। কতোগুলো শব্দ শুধু পুরুষ বোঝায়। যেমন - কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার
'নাটিকা' শব্দটি কোন অর্থে স্ত্রী বাচক?
Correct Answer:
গ: ক্ষুদ্রার্থে
Explanation:
'নাটিকা' শব্দটি কোন অর্থে স্ত্রী বাচক? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে নাটিকা শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। কারণ, ক্ষুদ্রার্থে ইকা - প্রত্যয় যোগ হয়। যেমন: নাটক - নাটিকা মালা - মালিকা গীত - গীতিকা
রিক্সা কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: জাপানি
Explanation:
রিক্সা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর জাপানি গুজরাটি শব্দ: খদ্দর, হরতাল ইত্যাদি। পাঞ্জাবি " : চাহিদা, শিখ ইত্যাদি তুর্কি " : চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি ইত্যাদি। তাই সঠিক উত্তর জাপানি শব্দ।
ব্রহ্মপুত্র শব্দের "হ্ম" যুক্ত বণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ?
Correct Answer:
খ: হ্+ম
Explanation:
ব্রহ্মপুত্র শব্দের "হ্ম" যুক্ত বণটি কোন কোন বর্ণের সংযুক্ত রূপ? সঠিক উত্তর হ্+ম হ্ম = হ্ + ম উদাহরণ : ব্রহ্মা, ব্রহ্মাণী, ব্রহ্মযোগ, ব্রহ্মতেজ, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুরাণ ইত্যাদি।
আছো তুমি জগৎ মাঝারে । এখানে 'মাঝারে 'শব্দটি কোন অর্থে ব্যবহ্নত?
Correct Answer:
খ: ব্যাপ্তি
Explanation:
আছো তুমি জগৎ মাঝারে । এখানে 'মাঝারে 'শব্দটি কোন অর্থে ব্যবহ্নত? সঠিক উত্তর ব্যাপ্তি আছো তুমি জগৎ মাঝারে। এখানে, মাঝারে শব্দের অর্থ - ব্যাপ্তি। ব্যাপ্তি শব্দের অর্থ - সীমা, পরিসর, প্রসার, বিস্তৃত। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
”আফতাব” শব্দের সমার্থ কোনটি?
Correct Answer:
গ: অর্ক
Explanation:
”আফতাব” শব্দের সমার্থ কোনটি? সঠিক উত্তর অর্ক ”আফতাব” শব্দের সমার্থ হচ্ছে অর্ক। 'আফতাব' শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো : সূর্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, সবিতা, আদিত্য, মিহির, ভানু প্রভৃতি। অন্যদিকে জলদি ও অর্ণব শব্দের সমার্থক শব্দ - সাগর এবং রাতুল শব্দের অর্থ হলো - রক্তবর্ণ বা লাল।
হরতাল কোন দেশী শব্দ ?
Correct Answer:
ক: গুজরাটি
Explanation:
হরতাল কোন দেশী শব্দ ? সঠিক উত্তর গুজরাটি পাঞ্জাবি - চাহিদা, শিখ ইত্যাদি। চিনা - চা, চিনি ইত্যাদি। তুর্কি - চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। গুজরাটি - খদ্দর, হরতাল ইত্যাদি। তাই সঠিক উত্তর : গুজরাটি
'খগ' শব্দটির অর্থ কি?
Correct Answer:
গ: পাখি
Explanation:
'খগ' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর পাখি খগ শব্দের অর্থ - পাখি। পাখি শব্দের প্রতিশব্দ - পক্ষী, বিহঙ্গ, বিহগ, শকুন্ত, বিহঙ্গম, দ্বিজ, খেচর, পতগ ইত্যাদি। তাই উত্তর হবে পাখি।
'হরতাল' কী ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: গুজরাটি
Explanation:
'হরতাল' কী ধরনের শব্দ? সঠিক উত্তর গুজরাটি হরতাল, জয়ন্তী, খদ্দরঃ গুজরাটি শব্দ।
অভিনিবেশ শব্দটির অর্থ কি?
Correct Answer:
ক: মনোযোগ
Explanation:
অভিনিবেশ শব্দটির অর্থ কি? সঠিক উত্তর মনোযোগ অভিনিবেশ - - মনোযোগ, একাগ্রতা, প্রাণিধান। সঠিক উত্তর - অভিনিবেশ অর্থ হল মনোযোগ।
নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
খ: ছেলেটি অংকে পাকা
Explanation:
নিচের কোন শব্দটি ‘দক্ষ’ অর্থে ব্যবহৃত হয়েছে ? সঠিক উত্তর ছেলেটি অংকে পাকা ছেলেটি অংকে পাকা। এখানে "পাকা" শব্দর অর্থ দক্ষ বা যে ভালো পারে।
”কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?
Correct Answer:
ক: অগভীর সতর্ক নিদ্রা
Explanation:
”কাকনিদ্রা” শব্দটির অর্থ কি? সঠিক উত্তর অগভীর সতর্ক নিদ্রা ”কাকনিদ্রা” শব্দটির অর্থ : অগভীর সতর্ক নিদ্রা। কাকনিদ্রা শব্দটির আরো কিছু অর্থ হলো: কাকতন্দ্রা, অগভীর সতর্ক ঘুম, কপট ঘুম ইত্যাদি।
অশুদ্ধ শব্দ কোনটি?
Correct Answer:
খ: বীণাপানি
Explanation:
অশুদ্ধ শব্দ কোনটি? সঠিক উত্তর বীণাপানি সঠিক হল বীণাপাণি
নিচের কোন শব্দটি ভুল?
Correct Answer:
ঘ: মুহর্মুহূ
Explanation:
নিচের কোন শব্দটি ভুল? সঠিক উত্তর মুহর্মুহূ প্রদত্ত অপশন গুলোর মধ্যে ভুল বানানটি হল মুহর্মুহূ। বানানটি শুদ্ধ রূপ হল মুহুর্মুহু। অন্যান্য বানানগুলো শুদ্ধ রয়েছে যেমন: স্বায়ত্তশাসন, শ্রদ্ধাঞ্জলি, অভ্যন্তরীণ।
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
Correct Answer:
খ: বর্ণ
Explanation:
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? সঠিক উত্তর বর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে। বর্ণগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ না করলে অর্থবোধক মনের ভাব প্রকাশ না করলে শব্দ হবে না, তাই শব্দের মূল বা ক্ষুদতম একক বর্ণ।
”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: আরবি
Explanation:
”আদালত” শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর আরবি ”আদালত” শব্দটি আরবি ভাষার শব্দ । আরবি ভাষা থেকে বাংলা ভাষায় বহু শব্দ এসেছে । কিছু আরবি শব্দ হলাে আল্লাহ , ওযু , হজ , যাকাত , হালাল , হারাম , দোয়াত , নগদ , বাকি , মহকুমা , মােক্তার , তারিখ , খবর , খাজনা , জনাব , দলিল , নবাব , মসজিদ , লেবু , মন ইত্যাদি ।
”না” কোন জাতীয় শব্দ?
Correct Answer:
খ: অব্যয়
Explanation:
”না” কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর অব্যয় 'না' অব্যয় জাতীয় শব্দ। যে পথ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভাবর্ধন করে কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বর্ধনা ঘটায় তাকে অব্যয় পদ বলে। বাংলা ভাষায় তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে। যেমন : বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় জাতীয় শব্দ হলো: না, আর, আবার, ও, হা ইত্যাদি।
ব্যাকরণ শব্দটি হলো--
Correct Answer:
ক: তৎসম
Explanation:
ব্যাকরণ শব্দটি হলো-- সঠিক উত্তর তৎসম ব্যাকরণ শব্দটি হলো - - তৎসম। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন : ব্যাকরণ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভুবন, ধর্ম, অন্ন, বস্ত্র, গৃহ, আকাশ ইত্যাদি।
রেস্তোরা কোন ভাষার শব্দ ?
Correct Answer:
গ: ফরাসি
Explanation:
রেস্তোরা কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর ফরাসি কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ - এইগুলা ফরাসি শব্দ।
রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: জাপানি
Explanation:
রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর জাপানি বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে, যেগুলো অন্য ভাষা থেকে আগত। এগুলা বিভিন্ন সময়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং ব্যবহার হয়ে আসছে। এর মধ্যে জাপানি শব্দ ও আছে। যেমন:ক্যারাটে, রিক্সা, হারিকিরি ইত্যাদি। তাই সঠিক উত্তর : জাপানি শব্দ।
‘বুনো’ কোন ভাষারীতির শব্দ ?
Correct Answer:
ঘ: চলিত ভাষা
Explanation:
‘বুনো’ কোন ভাষারীতির শব্দ ? সঠিক উত্তর চলিত ভাষা সাধু রীতি - চলিত রীতি বন্য - বুনো তাই বুনো চলিত রীতির শব্দ।
কোন শব্দটি ভুল?
Correct Answer:
গ: পরিপক্ক
Explanation:
কোন শব্দটি ভুল? সঠিক উত্তর পরিপক্ক প্রদত্ত অপশনে 'পরিপক্ক' শব্দটি ভুল। পরিপক্ক শব্দের শুদ্ধ রূপ হল - পরিপক্ব। অন্যান্য শব্দগুলো মরূদ্যান, কটুক্তি, অঞ্জলি সবগুলি সঠিক।
ইংরেজি 'prefix' শব্দকে বাংলায় কী বলে?
Correct Answer:
ঘ: উপসর্গ
Explanation:
ইংরেজি 'prefix' শব্দকে বাংলায় কী বলে? সঠিক উত্তর উপসর্গ ইংরেজি prefix শব্দের অর্থ উপসর্গ এবং suffix শব্দের অর্থ অনুসর্গ।
‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
খ: সংস্কৃত
Explanation:
‘ব্যাকরণ’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর সংস্কৃত ব্যাকরণ = বি + আ + কৃ + অন। ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগতগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এটি একটি সংস্কৃত শব্দ।
'এলাচি' কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: চীন
Explanation:
'এলাচি' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর চীন ' এলাচি' চীনা ভাষার শব্দ - - চা, চিনি। আরবি - - আল্লাহ, হালাল, কলম। হিন্দি - - কাহিনি, ভাবি, দাদি। সঠিক উত্তর - - চীনা ভাষা।
নিচের কোনটি একটি দেশী শব্দ?
Correct Answer:
ঘ: কুলা
Explanation:
নিচের কোনটি একটি দেশী শব্দ? সঠিক উত্তর কুলা কুলা হচ্ছে দেশী শব্দ। আনারস পর্তুগিজ শব্দ। চন্দ্র তৎসম শব্দ।
অপ্রাণিবাচক শব্দ-
Correct Answer:
গ: কমলনিকর
Explanation:
অপ্রাণিবাচক শব্দ- সঠিক উত্তর কমলনিকর অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দগুলো - আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশ্। যেমন - গ্রন্থাগারে রক্ষিত, পুস্তকবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।
”বামেতর” শব্দটির অর্থ
Correct Answer:
ঘ: ডান
Explanation:
”বামেতর” শব্দটির অর্থ সঠিক উত্তর ডান ”বামেতর” শব্দটির অর্থ "ডান"।
নিচের কোনটি পারিভাষিক শব্দ ?
Correct Answer:
গ: মন্ত্রিপরিষদ
Explanation:
নিচের কোনটি পারিভাষিক শব্দ ? সঠিক উত্তর মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদ একটি পারিভাষিক শব্দ। মন্ত্রিপরিষদ - Cabinet
'ইংরেজ' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: পতুর্গিজ
Explanation:
'ইংরেজ' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর পতুর্গিজ ইংল্যান্ডের অধিবাসীদের বলা হয় ইংরেজ। শব্দটি পর্তুগিজ শব্দ Ingles, Engrez থেকে বাংলা ভাষায় এসেছে। পর্তুগিজ আরো কিছু শব্দ হলো আনারস, আলপিন, গির্জা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি।
”সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি?
Correct Answer:
গ: সহচর + য
Explanation:
”সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন কোনটি? সঠিক উত্তর সহচর + য ”সাহচর্য” শব্দের শুদ্ধ গঠন সহচর + য। সাহচর্য শব্দটি সংস্কৃত সহচর + য যোগে গঠিত। এ শব্দটির অর্থ হল সঙ্গ ,সান্নিধ্য ।
কোন শব্দটি সঠিক?
Correct Answer:
খ: অভ্যন্তরীণ
Explanation:
কোন শব্দটি সঠিক? সঠিক উত্তর অভ্যন্তরীণ শব্দগুলোর মধ্যে সঠিক বানান টি হল অভ্যন্তরীণ। এবং অন্যান্য সকল অপশন গুলোর মধ্যে কিছু ভুল রয়েছে।
কোনগুলো দেশী শব্দ ?
Correct Answer:
খ: খোকা , চাঁপা
Explanation:
কোনগুলো দেশী শব্দ ? সঠিক উত্তর খোকা , চাঁপা বর্তমান বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করতো সেইসব আদিবাসীদের ভাষার যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। এই আদিবাসীদের মধ্যে আছে - কোল, মুণ্ডা, ভীম, ইত্যাদি। দেশী শব্দের উদাহরণ কুড়ি (বিশ) - কোলভাষা, পেট (উদর) - তামিল ভাষা, চুলা (উনুন) - মুণ্ডারী ভাষা।
'সনদ' শব্দটি কোন ভাষার ?
Correct Answer:
খ: আরবি
Explanation:
'সনদ' শব্দটি কোন ভাষার ? সঠিক উত্তর আরবি 'সনদ' শব্দটি আরবি ভাষায়। ফারসি - নামাজ, রোজা, দফতর। পর্তুগিজ - - আলমারি, চাবি। ওলন্দাজ - রুইতন, হরতন।
'হাঙ্গামা' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'হাঙ্গামা' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল , আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি। ফারসি শব্দ : খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা , কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ , আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি। পাঞ্জাবি শব্দ : চাহিদা, শিখ
কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ ?
Correct Answer:
খ: অরণ্যানী
Explanation:
কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ ? সঠিক উত্তর অরণ্যানী আনী প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ প্রকাশ করা হয়। যেমন: অরণ্য - অরণ্যানী ( বৃহৎ অরণ্য) এখানে বৃহদাকার অর্থ প্রকাশ করে।
'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস করুন।
Correct Answer:
ক: বন্ + ধন্
Explanation:
'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস করুন। সঠিক উত্তর বন্ + ধন্ 'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস হলো - বন্ + ধন্।
আনারস কোন ভাষার শব্দ
Correct Answer:
ক: পর্তুগিজ
Explanation:
আনারস কোন ভাষার শব্দ সঠিক উত্তর পর্তুগিজ 'আনারস' পর্তুগিজ ভাষার শব্দ।
সঠিক শব্দ কোনটি?
Correct Answer:
গ: চলাকালে
Explanation:
সঠিক শব্দ কোনটি? সঠিক উত্তর চলাকালে সঠিক শব্দ টি হল চলাকালে। অন্য শব্দগুলো কালীন এবং সময়ে একসাথে ব্যবহার করা হয়েছে, যা ব্যাকরণের নিয়ম অনুসারে বাহুল্য বা ভুল।
'শিষ্টার'-এর সমার্থাক শব্দ কোনটি?
Correct Answer:
খ: সদাচার
Explanation:
'শিষ্টার'-এর সমার্থাক শব্দ কোনটি? সঠিক উত্তর সদাচার বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে "শিষ্টার" নামে কোন শব্দ নেই। তবে প্রদত্ত প্রশ্নে শব্দটি শিষ্টাচার হলে উত্তর হবে "সদাচার" ।
'আটপৌরে' শব্দটির অর্থ কি?
Correct Answer:
গ: যা সবসময় পরার উপযোগী
Explanation:
'আটপৌরে' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর যা সবসময় পরার উপযোগী আটপৌরে শব্দের অর্থ - সর্বদা ব্যবহার করা হয় এমন বা যা সবসময় পরা যায় এমন। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
সাধারণভাবে 'রচনা' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ক: আলোচনা
Explanation:
সাধারণভাবে 'রচনা' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর আলোচনা সাধারণভাবে রচনা শব্দের অর্থ - আলোচনা। রচনা শব্দের অর্থ - কোন কিছু নির্মাণ বা সৃষ্টি করা। কোন বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করার নাম হলো রচনা। রচনাকে সৃষ্টিশীল কর্ম হিসেবে বিবেচনা করা হয়।