Morphology MCQs
Showing 50 questions (Total: 777)
গঠন অনুসারে শব্দ কয় প্রকার?
Correct Answer:
খ: দুই
Explanation:
গঠন অনুসারে শব্দ কয় প্রকার? সঠিক উত্তর দুই গঠন অনুসারে শব্দ ২ প্রকার। ১/মৌলিক শব্দ :গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। ২/সাধিত শব্দ: নীলাকাশ, প্রশাসন, চলন্ত, ডুবুরি ইত্যাদি।
'কিয়ৎক্ষণ' শব্দের সঠিক চলিতরূপ কোনটি?
Correct Answer:
ক: কিছুক্ষণ
Explanation:
'কিয়ৎক্ষণ' শব্দের সঠিক চলিতরূপ কোনটি? সঠিক উত্তর কিছুক্ষণ সাধু - চলিত মস্তক - মাথা জুতা - জুতো তুলা - তুলো পূর্বেই - আগেই কিয়ৎক্ষণ - কিছুক্ষণ
হরতাল শব্দটি কোন ভাষার?
Correct Answer:
ঘ: গুজরাটি
Explanation:
হরতাল শব্দটি কোন ভাষার? সঠিক উত্তর গুজরাটি ওলন্দাজ - ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন। হিন্দি - খানাপিনা, মিঠাই, চানাচুর। তুর্কি - চাকর, চাকু, তোপ, দারোগা। গুজরাটি - খদ্দর, হরতাল।
নিচের কণ শব্দটি ভিন্নার্থক?
Correct Answer:
ক: জলধি
Explanation:
নিচের কণ শব্দটি ভিন্নার্থক? সঠিক উত্তর জলধি প্রবাহিণী - - শব্দের সমার্থক শব্দ হল - - নদী, তটিনী, শৈবালিনী, তরঙ্গিনী। অন্য দিকে জলধি, সিন্ধু ও সমুদ্র হলো ''সাগর'' শব্দের সমার্থক।
কোনটি শুদ্ধ শব্দ?
Correct Answer:
ঘ: শ্বশুর
Explanation:
কোনটি শুদ্ধ শব্দ? সঠিক উত্তর শ্বশুর সঠিক বানান - শ্বশুর। শ্বশুর শব্দের অর্থ - পতি বা পত্নীর পিতা অথবা তৎস্থানীয় ব্যক্তি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। শ্বশুর এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে শাশুড়ি।
জুতো শব্দটি কোন ভাষারীতির?
Correct Answer:
খ: চলিত
Explanation:
জুতো শব্দটি কোন ভাষারীতির? সঠিক উত্তর চলিত বাংলা ভাষার প্রকারভেদ বা রীতিভেদের মধ্যে রয়েছে সাধু ও চলিতরীতি । যেমন - মস্তক> মাথা, জুতা> জুতো, তুলা> তুলো, শুকনা> বন্য> বুনো ইত্যাদি।
”বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
”বাবা” কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর তুর্কি 'বাবা' শব্দটি তুর্কি ভাষার শব্দ। আরো কয়েকটি তুর্কি ভাষার শব্দ : চাকর , চাকু, তোপ , উজবুক, উর্দি কুলি, খান, খোকা, বাবুর্চি ,বেগম , মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি। হিন্দি শব্দ : খানাপিনা , পানি , ভরসা, কাহিনি, চাটনি ইত্যাদি। সংস্কৃত শব্দ : চন্দ্র , সূর্য, নক্ষত্র , ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
”গিন্নি” কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
”গিন্নি” কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত । আর অর্ধ - তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ : জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী , বোষ্টম, কুচ্ছিত - এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী ,বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।
সদ্যোজাত” শব্দের কিভাবে গঠিত হয়েছে?
Correct Answer:
গ: সদ্যঃ + জাত
Explanation:
সদ্যোজাত” শব্দের কিভাবে গঠিত হয়েছে? সঠিক উত্তর সদ্যঃ + জাত সদ্যঃ + জাত + সদ্যোজাত । অ - কারের পরস্থি স্ - জাত বিসর্গের পর ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ ব,র,ল,হ থাকলে অ - কার ও স - জাত বিসর্গ উভয় স্থলে ও - কার হয়। যেমন - তিরঃ + ধান = তিরোধান , মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন ইত্যাদি।
সুহৃদ কী ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: যৌগিক
Explanation:
সুহৃদ কী ধরনের শব্দ? সঠিক উত্তর যৌগিক যে সব শব্দ প্রকৃতি ও প্রত্যয় যোগে গঠিত হয় এবং প্রকৃতি বিশ্লেষণ করলে যে সকল শব্দের অর্থ পাওয়া যায় তাদের যৌগিক শব্দ বলে। যেমন - গৈ + অক = গায়ক , অর্থ গান করে যে কৃ + তব্য = কর্তব্য, অর্থ যা করা উচিত বাবু + আনা = বাবুয়ানা , অর্থ বাবুর ভাব ।
'খেচর' শব্দটির অর্থ কী ?
Correct Answer:
ক: আকাশচারী
Explanation:
'খেচর' শব্দটির অর্থ কী ? সঠিক উত্তর আকাশচারী 'খেচর' শব্দের অর্থ আকাশে বিচরণকারী আকাশচারী । খচ্চর শব্দ দ্বারা বোঝায় ঘোড়া ও গাধার সম্মিলনে উৎপন্ন পশু, দুষ্ট, বদমায়েশ।
কোনটি নিত্য নারী বাচক শব্দ?
Correct Answer:
খ: সতীন
Explanation:
কোনটি নিত্য নারী বাচক শব্দ? সঠিক উত্তর সতীন কতকগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক । এগুলোর পুরুষবাচক শব্দ নেই। যেমন - সতীন, সৎমা ,এয়ো, দাই, সধবা ইত্যাদি।
কোনটি জলের সমার্থ্ক শব্দ নয় ?
Correct Answer:
গ: বারিধী
Explanation:
কোনটি জলের সমার্থ্ক শব্দ নয় ? সঠিক উত্তর বারিধী জল শব্দের সমার্থক শব্দ: পানি, বারি, নীর, সলিল, পয়, অম্বু, জীবন, অম্ভ
রাত্রির সমার্থ শব্দ কোনটি?
Correct Answer:
ক: নিশীথ
Explanation:
রাত্রির সমার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর নিশীথ রাত্রি শব্দের সমার্থক শব্দ: রাত, নিশা, নিশীথ, শর্বরী, যামিনী।
"দারিদ্রতা" শব্দটি অশুদ্ধ কেন ?
Correct Answer:
ক: প্রত্যয়জনিত কারনে
Explanation:
"দারিদ্রতা" শব্দটি অশুদ্ধ কেন ? সঠিক উত্তর প্রত্যয়জনিত কারনে দারিদ্রতা শব্দটি অশুদ্ধ হচ্ছে প্রত্যয়জনিত কারণে। আমরা জানি, শব্দের শেষে প্রত্যয় যোগ করে শব্দটিকে একপদ থেকে অনপদে পরিবর্তন করা যায়। বিশেষণের সাথে " তা " প্রত্যয় যোগ করে বিশেষ্য পদ করা যায়। যেমন: দরিদ্র - বিশেষণ পদ। তা প্রত্যয় যোগ করে দরিদ্রতা করলে সেটি হয় বিশেষ্য পদ। তাই, সঠিক বানান - দরিদ্রতা / দারিদ্র্য।
'নামায' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
'নামায' শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর ফারসি বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলোকে ৩ ভাগে ভাগ করা যায়। যেমন: ধর্ম সংক্রান্ত : খোদা, গুনাহ, দোযখ, নামাজ, পয়পয়গম্বর, ফেরেশতা ইত্যাদি। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশ্মা, জবানবন্দি, তারিখ, তোশক ইত্যাদি। বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা ইত্যাদি। তাই সঠিক উত্তর: ফারসি
কোনটি জাপানি শব্দ ?
Correct Answer:
ক: রিকশা
Explanation:
কোনটি জাপানি শব্দ ? সঠিক উত্তর রিকশা চিনা শব্দ - চা, চিনি ইত্যাদি। ইংরেজি শব্দ - টেবিল, চেয়ার, অফিস, বোতল ইত্যাদি। দেশি শব্দ - ক্ষিল, কুলা, ডাগর, ডাব ইত্যাদি। জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি ইত্যাদি। তাই সঠিক উত্তর: জাপানি শব্দ।
উৎসগত বিচারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
ঘ: পাঁচ ভাগে
Explanation:
উৎসগত বিচারে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর পাঁচ ভাগে উৎসগত বিচারে বাংলা শব্দ কে ৫ ভাগে ভাগ করা যায়। উৎসগত দিক থেকে বাংলা শব্দ কে ৫ ভাগে ভাগ করা যায়। যথা - তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়?
Correct Answer:
খ: তিন ভাগে
Explanation:
অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর তিন ভাগে অর্থগত দিক থেকে বাংলা শব্দ কে তিন ভাগে ভাগ করা যায়। অর্থগত দিক থেকে বাংলা শব্দ তিন প্রকার। যথা - যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ।
কোনটি নিত্য নারীবাচক শব্দ?
Correct Answer:
খ: সতীন
Explanation:
কোনটি নিত্য নারীবাচক শব্দ? সঠিক উত্তর সতীন নিত্য নারী বাচক শব্দ : - সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, ডাইনি, সপত্নী কুলটা, শাঁকচুন্নি, বাইজি। সঠিক উত্তর - সতীন।
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো--
Correct Answer:
খ: অবচেতন
Explanation:
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-- সঠিক উত্তর অবচেতন Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - - - অবচেতন। unsubconscious - চেতনাহীন। সুতরাং সঠিক উত্তর - অবচেতন।
সার্ধশত জন্মবার্ষিকী-এখানে “সার্ধশত” কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: ক্রমবাচক
Explanation:
সার্ধশত জন্মবার্ষিকী-এখানে “সার্ধশত” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ক্রমবাচক সার্ধশত জন্মবার্ষিকী - - সার্ধশত শব্দটি হল ক্রম বাচক শব্দ। তারিখ বাচক শব্দ হলো - - পহেলা, দোসরা, তেসোরা। সংখ্যা বাচক শব্দ হলো - এক, দুই, তিন।
নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
Correct Answer:
খ: প্রবাহিণী
Explanation:
নিচের কোন শব্দটি ভিন্নার্থক? সঠিক উত্তর প্রবাহিণী ' প্রবাহিণী' শব্দের সমার্থক শব্দ - স্রোতস্বি, , তটিনী, শৈবলিনী, কল্লোলিনী। অন্যদিকে জলধি, সিন্ধু, সমুদ্র হলো 'সাগর' শব্দের সমার্থক।
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
Correct Answer:
খ: ধ্বনি
Explanation:
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়- সঠিক উত্তর ধ্বনি একটি ধ্বনি বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে শব্দ বলে। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি।
নিত্য মৃর্ধণ্য -ষ কোন শব্দে বর্তমান?
Correct Answer:
ঘ: আষাঢ়
Explanation:
নিত্য মৃর্ধণ্য -ষ কোন শব্দে বর্তমান? সঠিক উত্তর আষাঢ় কতগুলো শব্দে স্বভাবতই ষ হয়। যেমন: আষাঢ়, ষড়ঋতু, রোষ, কোষ, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ভূষ্ণ, দ্বেষ ইত্যাদি। তাই সঠিক উত্তর: আষাঢ়।
পারিভাষিক শব্দ কোনটি?
Correct Answer:
গ: সচিবালয়
Explanation:
পারিভাষিক শব্দ কোনটি? সঠিক উত্তর সচিবালয় বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। যেমন: Secretary - সচিব Secretariat - সচিবালয়
'মগজ' শব্দের উচ্চারণ-
Correct Answer:
ক: মগোজ্
Explanation:
'মগজ' শব্দের উচ্চারণ- সঠিক উত্তর মগোজ্ বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো শুনতে একরকম লাগে কিন্তু বানান আলাদা। এগুলো সাধারণত রীতিসিদ্ধ প্রয়োগঘটিত। যেমন: মগজ শব্দের প্রকৃত উচ্চারণ - মগোজ্। মগজ শব্দের অর্থ - বুদ্ধি, মস্তিষ্ক, মাথার ঘিলু ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
'জানালা' শব্দটি -
Correct Answer:
খ: পর্তুগীজ
Explanation:
'জানালা' শব্দটি - সঠিক উত্তর পর্তুগীজ ফারসি শব্দ: খোদা, গুনাহ, দোযখ, নামাজ, আদমি, আমদানি ইত্যাদি। তুর্কি শব্দ: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি পর্তুগিজ শব্দ: আনারস, আলপিন, আলমারি, গুদাম, জানালা, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি। সঠিক উত্তর: পর্তুগিজ শব্দ।
তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফারসি আরবি শব্দ হলো - তারিখ, আদালত, আলেম, হারাম, হালাল ইত্যাদি। পর্তুগিজ শব্দ হলো - আনারস, আলমারি, গুদাম, বালতি, গির্জা ইত্যাদি। সঠিক উত্তর - আরবি।
গিন্নি কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ তৎসম
Explanation:
গিন্নি কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ তৎসম বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ তৎসম বলে। উদাহরণ - জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি
কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: এজেন্ট
Explanation:
কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? সঠিক উত্তর এজেন্ট এজেন্ট শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত । 'এজেন্ট' শব্দটি ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে । আইন শব্দটি ফারসি থেকে এসেছে । দলিল শব্দটি আরবি থেকে এসেছে এবং মুচলেকা শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে ।
”অনিন্দ্য”শব্দটির অর্থ কী?
Correct Answer:
গ: নিখুঁত
Explanation:
”অনিন্দ্য”শব্দটির অর্থ কী? সঠিক উত্তর নিখুঁত ”অনিন্দ্য”শব্দটির অর্থ নিখুঁত । অনিন্দ্য অর্থ অনিন্দনীয় বা নিন্দার অযোগ্য, অনবদ্য, নিখুঁত ।
”নির্নিমেষ” শব্দটির অর্থ কি?
Correct Answer:
গ: অপলক
Explanation:
”নির্নিমেষ” শব্দটির অর্থ কি? সঠিক উত্তর অপলক ”নির্নিমেষ” শব্দটির অর্থ অপলক । নির্নিমেষ শব্দের অর্থ নিমেষহীন, অপলক, একদৃষ্টে ।
”প্রমাদ শব্দটি অর্থ কি?
Correct Answer:
ক: বিপদ
Explanation:
”প্রমাদ শব্দটি অর্থ কি? সঠিক উত্তর বিপদ 'প্রমাদ' শব্দটি অর্থ বিপদ । প্রমাদ সংস্কৃত শব্দ । এর অর্থ ভুলভ্রান্তি, বিমূঢ়তা, অমনোযোগ, বিস্মৃতি, বিপদ ।
নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান?
Correct Answer:
ঘ: আষাঢ়
Explanation:
নিত্য মূর্ধন্য -ষ কোন শব্দে বর্তমান? সঠিক উত্তর আষাঢ় ষ ব্যবহারের নিয়ম: - ঋ - কারে পরে মূর্ধন্য - ষ হয়। যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি। - অ, আ, বাদে অন্য স্বরবর্ণ, ক এবং র বর্ণের পরের প্রত্যয়াদির দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: ভবিষ্যৎ, পরিষ্কার, মুমূর্ষ। - 'অতি', 'অভি' এমন শব্দের শেষে ই - কার উপসর্গ এবং 'অনু' আর 'সু' উপসর্গের পরে কতগুলো ধাতুর দন্ত্য - স এর মূর্ধন্য - ষ হয়। যেমন: অতিষ্ঠ, অনুষ্ঠান, নিষেধ, অভিষেক, বিষণ্ন('ণ্ন' মূর্ধ - ণ পরে দন্ত্য - ন), সুষম। - নিঃ, দুঃ, বহিঃ, আবিঃ, চতুঃ, প্রাদুঃ এ শব্দগুলোর পর ক্, খ্, প্, ফ্ থাকলে বিসর্গ (ঃ) এর জায়গায় মূর্ধন্য - ষ হয়। যেমন: নিঃ + কাম > নিষ্কাম, দুঃ + কর > দুষ্কর, বহিঃ + কার > বহিষ্কার, নিঃ + পাপ > নিষ্পাপ। - কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য - ষ হয়। যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি। - কতগুলো শব্দ বিশেষ নিয়মে মূর্ধন্য - ষ হয়। যেমন: সুষুপ্তি, বিষম, বিষয়, দুর্বিষহ, যুধিষ্ঠির ইত্যাদি।
কোন শব্দটি শুদ্ধ?
Correct Answer:
খ: শিহরন
Explanation:
কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তর শিহরন শুদ্ধ শব্দ শিহরন । ণত্ব বিধানানুযায়ী 'র' এর পরে মূর্ধন্য 'ণ' হয় । যেমন - ঋণ, তৃণ, বর্ণ, কারণ, মরণ, ব্যাকরণ । তবে শর্ত থাকে যে এই বিধি সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য । শিহরন শব্দটি বাংলা শব্দ তাই এখানে মূর্ধন্য 'ণ' না হয়ে দন্তন্য 'ন' হবে । শিহরন অর্থ রোমাঞ্চ, কম্পন ।
'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: অগভীর সতর্ক নিদ্রা
Explanation:
'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর অগভীর সতর্ক নিদ্রা "কাক নিদ্রা" একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - অগভীর সতর্ক নিদ্রা। যেমন : তার চোখে তো ঘুম নেই, তার তো কাক নিদ্রা।
নিচের কোনটি পর্তুগীজ ভাষার শব্দ?
Correct Answer:
গ: পাউরুটি
Explanation:
নিচের কোনটি পর্তুগীজ ভাষার শব্দ? সঠিক উত্তর পাউরুটি পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশলঃগীর্জার পাদ্রি গুদামের বড় কামারার আলমারীর চাবি খুলে বালতি ভর্তি পাউরুটি, আনারস আতা, আচার, কাবাব এবং কেরাণিকে দিয়ে ইস্পাতের অন্য বাসনে আলকাতরা, আলপিন, ফিতা নিয়ে বেরিয়ে এসে সাবান মার্কা তোয়ালে পেতে বসলেন। এখানেঃ গীর্জা, কামরা, পাদ্রি, গুদাম, আলমারী, চাবি, বালতি, পাউরুটি, আনারস, আতা, আচার, কাবাব, কেরানী, ইস্পাত, বাসন, আলকাতরা, আলপিন, ফিতা, সাবান, মার্কা এবং তোয়ালে পর্তুগীজ শব্দ।
'হেড মৌলভি' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?
Correct Answer:
ক: ইংরেজি+ ফার্সি
Explanation:
'হেড মৌলভি' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত? সঠিক উত্তর ইংরেজি+ ফার্সি হেড - ইংরেজি ভাষার শব্দ। এবং মৌলভি - ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার শব্দ হলো - খোদা, পেরেশান, তারিখ, শহীদ, নামায, রোযা ইত্যাদি।
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
Correct Answer:
ক: মহাযাত্রা
Explanation:
নিচের কোনটি যোগরূঢ় শব্দ? সঠিক উত্তর মহাযাত্রা যোগরূঢ় শব্দঃ সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশেষ অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন - মহাযাত্রা - মহাসমারোহে যাত্রা অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ ‘মৃত্যু’।
'চকলেট' কোন দেশের ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: মেক্সিকো
Explanation:
'চকলেট' কোন দেশের ভাষার শব্দ? সঠিক উত্তর মেক্সিকো চকলেট মেক্সিকো ভাষার শব্দ। ক্যাঙ্গারু - অস্ট্রেলিয়া, ম্যালেরিয়া, ম্যাজেন্টা - ইতালি এবং নাৎসি - জার্মান শব্দ।
'না' কোন জাতীয় শব্দ-
Correct Answer:
ক: অব্যয়
Explanation:
'না' কোন জাতীয় শব্দ- সঠিক উত্তর অব্যয় 'না' একটি অব্যয় শব্দ। আ, আবার, হাঁ, না ইত্যাদি বাংলা অব্যয় শব্দ। তৎসম অব্যায় শব্দ - যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, সুতরাং ইত্যাদি। বিদেশি অব্যয় শব্দ - আলবত, বহুত, খুব, খাস ইত্যাদি ।
'খিদে' কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: অর্ধ- তৎসম
Explanation:
'খিদে' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর অর্ধ- তৎসম 'খিদে' - একটি অর্ধ - তৎসম শব্দ। যেসব সংস্কৃত শব্দ ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে অর্ধ - তৎসম শব্দ বলে। যেমন - জোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত প্রভৃতি।
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
Correct Answer:
ক: সতীন
Explanation:
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সঠিক উত্তর সতীন 'সতীন' একটি নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ হল; সতীন, সৎমা, এয়ো, দাই সধবা ইত্যাদি। এগুলোর পুরুষবাচক শব্দ নেই। আবার কতগুলো শব্দ যেমন - কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি শুধু পুরুষবাচক শব্দ।
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ?
Correct Answer:
খ: টনটন
Explanation:
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ? সঠিক উত্তর টনটন কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধন্যাত্ম শব্দ বলে। ধন্যাত্মক দ্বিরুক্তির কয়েকটি উদাহরণ হলো - টনটন, মড়মড়, ঝমঝম, কুট কুট, মিন মিন, মিউ মিউ।
নিচের কোন শব্দের লিঙ্গান্ত হয় না?
Correct Answer:
গ: সঙ্গী
Explanation:
নিচের কোন শব্দের লিঙ্গান্ত হয় না? সঠিক উত্তর সঙ্গী কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দুই - ই বোঝায়। তাই এসব শব্দের লিঙ্গান্তর হয় না। যেমন: জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু, সঙ্গী ইত্যাদি। তাই সঠিক উত্তর:সঙ্গী।
'মালী' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?
Correct Answer:
গ: মালিনী
Explanation:
'মালী' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ? সঠিক উত্তর মালিনী বাংলা স্ত্রী প্রত্যয় যোগে পুরুষ হতে স্ত্রীবাচক শব্দ গঠন : ১. ঈ - প্রত্যয় : বেঙ্গম - বেঙ্গমী, ভাগনা/ভাগনে - ভাগনী ২. নী - প্রত্যয় : কামার - কামারনী, জেলে - জেলেনী, কুমার - কুমারনী, ধোপা - ধোপানী, মজুর - মজুরনী । পুরুষবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে নী - প্রত্যয় যোগ হলে আগের ‘ঈ’, ‘ই’ হয়। যেমন - ভিখারী - ভিখারিনী, মালী - মালিনী । ৩. আনী - প্রত্যয় : ঠাকুর - ঠাকুরানী, নাপিত - নাপিতানী, মেথর - মেথরানী, চাকর - চাকরানী ৪. ইনী - প্রত্যয় : কাঙাল - কাঙালিনী, গোয়ালা - গোয়ালিনী, বাঘ - বাঘিনী ৫. উন - প্রত্যয় : ঠাকুর - ঠাকরুন
”চিতল” শব্দটিতে কয়টি অক্ষর আছে?
Correct Answer:
খ: দুটি
Explanation:
”চিতল” শব্দটিতে কয়টি অক্ষর আছে? সঠিক উত্তর দুটি বর্ণ ও অক্ষর এক নয়। বাকযন্ত্রের সাহায্যে একটিমাত্র প্রয়াসে উচ্চারিত শব্দাংশের নাম অক্ষর। এক বা একাধিক ধ্বনিতে একটি অক্ষর হয়। যেমন - ঐ, ও ইত্যাদি একটি ধ্বনিতে এক অক্ষর হয়। সুতরাং সঠিক উত্তর - দুটি।
'শ্বশ্রু' -এর শব্দার্থ কি?
Correct Answer:
খ: শাশুড়ী
Explanation:
'শ্বশ্রু' -এর শব্দার্থ কি? সঠিক উত্তর শাশুড়ী শ্বশ্রু শব্দটির অর্থ - শাশুড়ি বা শ্বশুর পত্নী। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। এর পুরুষবাচক শব্দ - শ্বশুর।
কোন শব্দটি আরবি ভাষা থেকে আগত?
Correct Answer:
ক: অজুহাত
Explanation:
কোন শব্দটি আরবি ভাষা থেকে আগত? সঠিক উত্তর অজুহাত বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় বিকৃত কিংবা অবিকৃতভাবে প্রবেশ করেছে তাকে বিদেশি শব্দ বলে। আরবি থেকে আগত শব্দ হলো - আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি ইত্যাদি।