Morphology MCQs
Showing 50 questions (Total: 777)
নিচের কোন শব্দটি অশুদ্ধ?
Correct Answer:
গ: সুকেশীনী
Explanation:
নিচের কোন শব্দটি অশুদ্ধ? সঠিক উত্তর সুকেশীনী অশুদ্ধ শব্দ - সুকেশীনী। সঠিক বানান - সুকেশিনী। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। সুকেশিনী শব্দের অর্থ - সুকেশা, সুকেশী ইত্যাদি।
'রিক্সা' কোন ভাষার শব্দ ?
Correct Answer:
ক: জাপানি
Explanation:
'রিক্সা' কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর জাপানি রিক্সা" শব্দটি জাপানি ভাষার শব্দ। এছাড়া আরো কিছু জাপানি শব্দ হলো - হারিকিরি, প্যাগেডা, জুডো, হাসনাহেনা। চীনা শব্দ হলো - চা, চিনি, লিচু, এলাচ। আরবি শব্দ হলো - জান্নাত, হালাল, হারাম, উকিল ইত্যাদি।
নিচের কোনটি চলিত রীতির শব্দ ?
Correct Answer:
খ: শুকনো
Explanation:
নিচের কোনটি চলিত রীতির শব্দ ? সঠিক উত্তর শুকনো সাধু - চলিত তুলা - তুলো শুকনা - শুকনো সহিত - সাথে পড়িল - পড়ল
‘পাউরুটি’ কোন ভাষার শব্দ ?
Correct Answer:
খ: পর্তুগীজ
Explanation:
‘পাউরুটি’ কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর পর্তুগীজ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি পর্তুগিজ শব্দ।
'চকলেট' শব্দটি এসেছে কোন ভাষা থেকে?
Correct Answer:
খ: মেক্সিকান
Explanation:
'চকলেট' শব্দটি এসেছে কোন ভাষা থেকে? সঠিক উত্তর মেক্সিকান ফরাসি শব্দ: কার্তজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি। গুজরাটি শব্দ: খদ্দর, হরতাল ইত্যাদি। পাঞ্জাবি শব্দ: চাহিদা, শিখ ইত্যাদি। মেক্সিকান শব্দ: চকোলেট
প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে ?
Correct Answer:
ঘ: স্নেহভাজন
Explanation:
প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে ? সঠিক উত্তর স্নেহভাজন প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক শব্দ ব্যবহার করেন। যেমন:স্নেহের, স্নেহাস্পদ, স্নেহভাজন ইত্যাদি।
'অভিলাষ' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ক: ইচ্ছা
Explanation:
'অভিলাষ' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর ইচ্ছা "অভিলাষ" বিশেষ্যবাচক শব্দটির অর্থ :ইচ্ছা, বাসনা, স্পৃহা। "অভিনয়" শব্দের অর্থ : নাট্য প্রদর্শন, ভান। "অভিশাপ" শব্দের অর্থ : অভিসম্পাত, শাপ, অনিষ্ট কামনা।
পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী ?
Correct Answer:
গ: চিহ্ন বা স্মারক
Explanation:
পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী ? সঠিক উত্তর চিহ্ন বা স্মারক পত্র শব্দের আভিধানিক অর্থ - চিহ্ন বা স্মারক। সুলিখিত পত্র অনেক সময় সাহিত্যের মর্যাদা লাভ করে। পত্র লেখার বিভিন্ন নিয়ম রয়েছে। সবগুলো নিয়ম না মানলে পত্র লেখার উদ্দেশ্য ব্যাহত হয়। পত্র বিভিন্ন প্রকার যেমন: মানপত্র, অভিনন্দন পত্র, স্মারকপত্র, ব্যক্তিগত পত্র ইত্যাদি।
পথ শব্দের সমার্থ শব্দ কোনটি?
Correct Answer:
ক: সরণি
Explanation:
পথ শব্দের সমার্থ শব্দ কোনটি? সঠিক উত্তর সরণি পথ শব্দের সমার্থক শব্দ: রাস্তা, মার্গ, সরণি, সড়ক, রাহা, নিগম, বাট, অয়ন ইত্যাদি। তাই সঠিক উত্তর : সরণি।
”কোর্মা” শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: তুর্কি
Explanation:
”কোর্মা” শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর তুর্কি তুর্কি ভাষার কয়েকটি উল্লেখযোগ্য শব্দ : কোর্মা , উজবুক , কুলি, খান, বাবা, বেগম , বাবুর্চি, লাশ , সওগাত। পর্তুগিজ ভাষার কয়েকটি শব্দ : আনারস , আলপিন , চাবি , আলকাতরা, বালতি, পাউরুটি , সাবান, গামলা। আরবি ভাষার কয়েকটি শব্দ : জান্নাত , জাহান্নাম , নগদ , বাকি , । হিন্দি ভাষার কয়েকটি শব্দ : পানি, বাচ্চা, চানাচুর ,মিঠাই , খানাপিনা , দাদা , নানা।
”ভাত” কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: খাঁটি বাংলা
Explanation:
”ভাত” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর খাঁটি বাংলা যেসব সংস্কৃত শব্দ যুগ - যুগান্তর ধরে বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। যেমন: ভাত ,কামার , হাত, চামার, চাঁদ, মাথা, পা, মা ,সাপ। ভাত - এর তৎসম শব্দ ভক্ত। সুতরাং (খ) ও (গ) অপশনই সঠিক।
"পল্লবগ্রাহিতা" শব্দটির সঠিক অর্থ নিচের কোনটি?
Correct Answer:
ক: ভাসা ভাসা জ্ঞান
Explanation:
"পল্লবগ্রাহিতা" শব্দটির সঠিক অর্থ নিচের কোনটি? সঠিক উত্তর ভাসা ভাসা জ্ঞান বিভিন্ন বিষয়ে ভাসা ভাসা জ্ঞানকে পল্লবগ্রাহিতা বলে।
নিচের কোনটি যৌগরূঢ় শব্দ?
Correct Answer:
গ: পঙ্কজ
Explanation:
নিচের কোনটি যৌগরূঢ় শব্দ? সঠিক উত্তর পঙ্কজ সমাস নিষ্পন্ন যে সব শব্দ সম্পূর্ণ সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদেরকে যোগ্রুঢ় শব্দ বলে। পঙ্কজ - পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র ‘ পদ্মফুল’ অর্থে ব্যবহৃত হয়। তাই পঙ্কজ একটি যোগ্রুঢ় শব্দ।
"শাকসবজি" শব্দটি নিচের কোন দুইয়ের মিলন?
Correct Answer:
ক: তৎসম + ফারসি
Explanation:
"শাকসবজি" শব্দটি নিচের কোন দুইয়ের মিলন? সঠিক উত্তর তৎসম + ফারসি শাক হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ আর সবজি হচ্ছে ফারসি শব্দ। সুতরাং ‘শাকসবজি’ শব্দটি তৎসম + ফারসি - এর মিলনে গঠিত।
”লুঙ্গি” কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
ক: বর্মী
Explanation:
”লুঙ্গি” কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর বর্মী 'লুঙ্গি' বর্মি শব্দ। এরুপ ফুঙ্গি কিয়াং' লামা। চীনা শব্দ - চা, চিনি । তুর্কি শব্দ - চাকর, চাকু, তোপ ইত্যাদি।
এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে কি বলে?
Correct Answer:
ঘ: বিদেশি ভাষা
Explanation:
এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে কি বলে? সঠিক উত্তর বিদেশি ভাষা এক ভাষার শব্দ অন্য ভাষায় স্থান পেলে তাকে বলে বিদেশি ভাষা। ভাষা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকেই ভাষা বলে। বিদেশি ভাষা: যে সকল ভাষা অন্য ভাষায থেকে বাংলা ভাষায় এসেছে তাকে বিদেশি ভাষা বলে।
কোন শব্দটির কোন স্ত্রীবাচক শব্দ হয় না ?
Correct Answer:
গ: কবিরাজ
Explanation:
কোন শব্দটির কোন স্ত্রীবাচক শব্দ হয় না ? সঠিক উত্তর কবিরাজ কতগুলো শব্দ কেবল পুরুষবাচক বোঝায়, এদের কোন স্ত্রীবাচক হয় না। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি। তাই সঠিক উত্তর : কবিরাজ।
চলতি রীতির শব্দ কোনটি ?
Correct Answer:
ঘ: তুলো
Explanation:
চলতি রীতির শব্দ কোনটি ? সঠিক উত্তর তুলো সাধু রীতি - চলিত রীতি শুষ্ক/শুকনা - শুকনো তুলা - তুলো। তাই সঠিক উত্তর : তুলো।
'সম্পৃক্ত' শব্দটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
ক: সংযুক্ত
Explanation:
'সম্পৃক্ত' শব্দটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর সংযুক্ত সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ - সম্বন্ধযুক্ত, মিলিত, সংযুক্ত। প্রদত্ত শব্দটি একটি বিশেষণণ পদ। তাই সঠিক উত্তর - সংযুক্ত।
বাঁধ + অন = বাঁধন কোন শব্দ ?
Correct Answer:
ক: কৃদন্ত শব্দ
Explanation:
বাঁধ + অন = বাঁধন কোন শব্দ ? সঠিক উত্তর কৃদন্ত শব্দ ধাতুর সাথে কৃৎপ্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয়, তাকে কৃদন্ত শব্দ বলে। যেমন: √লড় + আই = লড়াই, √ঘুম + অন্ত = ঘুমন্ত, √রাখ + আল = রাখাল, √বাঁধ + অন = বাঁধন ইত্যাদি।
কোনটি দেশী শব্দ ?
Correct Answer:
গ: টোপর
Explanation:
কোনটি দেশী শব্দ ? সঠিক উত্তর টোপর চোঙ্গা, টোপর, ডাব, ডিঙ্গা, টোক, কুড়ি, পেট ইত্যাদি দেশি শব্দ ।
নিচের কোন শব্দটি যোগরূঢ় শব্দ?
Correct Answer:
খ: জলদ
Explanation:
নিচের কোন শব্দটি যোগরূঢ় শব্দ? সঠিক উত্তর জলদ 'জলদ' শব্দটি যোগরুঢ় শব্দ। যোগরুঢ় শব্দ বলতে বোঝায় যে শব্দের মুখ্য বা ব্যবহারিক অর্থ তার ব্যুপত্তিগত অর্থ হতে সম্পূর্ণ ভিন্ন নয়, কিন্তু তার ব্যুৎপত্তিগত অর্থ হতে সম্পূর্ণ ভিন্ন নয় , কিন্তু এর তুলনায় সংকুচিত ,অর্থাৎ যে শব্দের ব্যবহারিক অর্থের মধ্যে তার ব্যুৎপত্তিগত অর্থ নিহিত থাকে কিন্তু নিঃশেষ হয় না। জলদ - এর ব্যবহারিক বা যোগরুঢ় অর্থ মেঘ, কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ - যে জল দান করে।
”পাখি” কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: তদ্ভব
Explanation:
”পাখি” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তদ্ভব যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। যেমন: হাত, পাখি, চামার ইত্যাদি। তাই সঠিক উত্তর : পাখি।
‘আমি’ শব্দটি কোন লিঙ্গ ?
Correct Answer:
ঘ: উভয় লিঙ্গ
Explanation:
‘আমি’ শব্দটি কোন লিঙ্গ ? সঠিক উত্তর উভয় লিঙ্গ যা দ্বারা স্ত্রী - পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। যেমন - কবি, পাখি, শিশু, সন্তান।
”সিংহাসন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
Correct Answer:
ক: সমাস
Explanation:
”সিংহাসন” শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সঠিক উত্তর সমাস সিংহাসন শব্দটি 'সিংহ চিহ্নিত আসন' সমাসযোগে সঠিত হয়েছে।
কোনটি ইংরেজী শব্দ?
Correct Answer:
ঘ: টেবিল
Explanation:
কোনটি ইংরেজী শব্দ? সঠিক উত্তর টেবিল 'টেবিল' ইংরেজি শব্দ, ম্যাজেন্টা ইতালীয় শব্দ। পিস্তল ও আলমারি পর্তুগিজ শব্দ।
‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ ?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ ? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ pera শব্দ থেকে বাংলা পেয়ারা শব্দটি এসেছে। সুতরাং পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
Blue print- এর পারিভাষিক শব্দ কোনটি ?
Correct Answer:
গ: প্রতিচিত্র
Explanation:
Blue print- এর পারিভাষিক শব্দ কোনটি ? সঠিক উত্তর প্রতিচিত্র Blue Print - একটি পারিভাষিক শব্দ। প্রদত্ত শব্দটির অর্থ - প্রতিচিত্র, পরিকল্পনা, আলোকচিত্রের প্রতিলিপি। প্রদত্ত শব্দটি একটি Noun বা বিশেষ্য পদ।
গিন্নি, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ?
Correct Answer:
খ: অর্থ-তৎসম
Explanation:
গিন্নি, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ? সঠিক উত্তর অর্থ-তৎসম গৃহিণী> গিন্নী, কৃষ্ণ> কেষ্ট শব্দ দুটি অর্ধ - তৎসম শব্দের উদাহরণ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। যেমন: জ্যোস্না - জ্যোছনা ,শ্রাদ্ধ - ছেরাদ্দ , গৃহিণী - গিন্নী, কৃষ্ণ - কেষ্ট, বৈষ্ণব - বোষ্টম ইত্যাদি।
যোগরুঢ় শব্দ কোনটি ?
Correct Answer:
গ: জলদ
Explanation:
যোগরুঢ় শব্দ কোনটি ? সঠিক উত্তর জলদ 'জলদ' শব্দটি যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ পূর্ণভাবে সমস্যমান পদ সমূহের অর্থের অনুগামী না হয়ে কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, সেগুলোকে যোগরূঢ় শব্দ বলে। প্রদত্ত বাক্যে 'জলদ' হলো যোগরূঢ় শব্দ। এছাড়া কয়েকটি যোগরূঢ় শব্দ হলো - পঙ্কজ, মহাযাত্রা, রাজপুত, জলধি, সরোজ, ডাকাত ইত্যাদি।
'প্রতীক্ষা' শব্দটির বিশুদ্ধ উচ্চারন
Correct Answer:
গ: প্রোতিক্খা
Explanation:
'প্রতীক্ষা' শব্দটির বিশুদ্ধ উচ্চারন সঠিক উত্তর প্রোতিক্খা প্রতীক্ষা' শব্দটির বিশুদ্ধ উচ্চারণ 'প্রোতীক্খা'। প্রোতিক্খা বাদে অন্য শব্দগুলো প্রতীক্ষা শব্দের বিশুদ্ধ উচ্চারণ নয়।
'ফলাহার' থেকে' ফলার' শব্দটি হবার কারণ ?
Correct Answer:
ঘ: বর্ণলোপ
Explanation:
'ফলাহার' থেকে' ফলার' শব্দটি হবার কারণ ? সঠিক উত্তর বর্ণলোপ 'ফলাহার' থেকে 'ফলার' শব্দ হওয়ার কারণ - - - বর্ণ লোপ। পদের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলা হয় অন্তর্হতি বা বর্ণলোপ। যেমন - - ফলাহার>ফলার, ফাল্গুল> ফাগুন, আলাহিদা> আলাদা ইত্যাদি।
'কুঁড়ি' শব্দটি এসেছে
Correct Answer:
গ: 'কোরক' থেকে
Explanation:
'কুঁড়ি' শব্দটি এসেছে সঠিক উত্তর 'কোরক' থেকে 'কুঁড়ি' একটি দেশি শব্দ । কুঁড়ি শব্দের অর্থ - মুকুল, কোলিকা, অফোটা ফুল, কলি ইত্যাদি। প্রদত্ত বাক্যে কুঁড়ি শব্দটি এসেছে কোরক থেকে।
'ফোঁড়ন' শব্দটি গঠিত হয়েছে-
Correct Answer:
ক: প্রত্যয়যোগে
Explanation:
'ফোঁড়ন' শব্দটি গঠিত হয়েছে- সঠিক উত্তর প্রত্যয়যোগে 'ফোঁড়ন' শব্দটি গঠিত হয়েছে প্রত্যয়যোগে। ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার। যথা - ১. কৃৎ প্রত্যয় ২. তদ্ধিত প্রত্যয়। প্রদত্ত বাক্যে 'ফোঁড়ন' শব্দটি কৃৎ প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
'কান পাতলা' শব্দটির অর্থ -
Correct Answer:
গ: বিশ্বাসপ্রবণ
Explanation:
'কান পাতলা' শব্দটির অর্থ - সঠিক উত্তর বিশ্বাসপ্রবণ 'কান পাতলা' শব্দটির অর্থ - বিশ্বাসপ্রবণ। কান পাতলা (সব কথায় বিশ্বাস করা) – কান পাতলা বন্ধুরা অনেক সময় বিপদের কারন হয়ে দাঁড়ায়।
নিচের কোনটি হিন্দী শব্দ-
Correct Answer:
ক: ফুফা
Explanation:
নিচের কোনটি হিন্দী শব্দ- সঠিক উত্তর ফুফা 'ফুফা' শব্দটি একটি হিন্দি শব্দ। এখানে, 'ফুফা' শব্দটি হলো হিন্দি শব্দ। আরও কয়েকটি হিন্দি শব্দ হলো - পানি, চানাচুর, বাচ্চা, দাদা, নানা, মিঠাই, কাহিনী ইত্যাদি। কলিজা - সংস্কৃত, বিবি - ফারসি, ও কানুন - আরবি শব্দ।
'একটু' শব্দের 'টু' কী?
Correct Answer:
গ: পদাশ্রিত নিদের্শক
Explanation:
'একটু' শব্দের 'টু' কী? সঠিক উত্তর পদাশ্রিত নিদের্শক 'একটু' শব্দের 'টু' একটি পদাশ্রিত নির্দেশক। কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। এখানে 'একটু' শব্দের 'টু' হলো পদাশ্রিত নির্দেশক। এছাড়া টা, টি, খানা, খানি, গাছা, গাছি, গুলি, গুলা, গুলো ইত্যাদি নিদের্শক হিসেবে ব্যবহৃত হয়।
'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
Correct Answer:
খ: সাধু
Explanation:
'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? সঠিক উত্তর সাধু 'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ । 'অদ্য' শব্দের চলিত রুপ হলো এখন।
নিচের কোনটি যোগরুঢ় শব্দ?
Correct Answer:
ক: পঙ্কজ
Explanation:
নিচের কোনটি যোগরুঢ় শব্দ? সঠিক উত্তর পঙ্কজ পঙ্কজ যোগরুঢ় শব্দ। শৈবাল, শালুক, পদ্মফুল ইত্যাদি পঙ্ক অর্থাৎ কাদায় জন্মে কিন্তু পঙ্কজ শব্দটি 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয় বলে পঙ্কজ যোগরুঢ় শব্দ। যোগরুঢ় শব্দ সমাসনিষ্পন্ন শব্দের অনুগামী না হয়ে অর্থবোধক শব্দ হয়।
”কেলিনু শৈবালে ভুলি কমল-কানন” -এখানে “কমল-কানন” শব্দের ব্যঞ্জনার্থ---
Correct Answer:
খ: বাংলা ভাষা
Explanation:
”কেলিনু শৈবালে ভুলি কমল-কানন” -এখানে “কমল-কানন” শব্দের ব্যঞ্জনার্থ--- সঠিক উত্তর বাংলা ভাষা “কমল - কানন” শব্দের ব্যঞ্জনার্থ বাংলা ভাষা। উদ্ধৃতাংশে আমাদের মাতৃভাষা বাংলার মহিমা ফুটে উঠেছে। ঐহিত্যগতভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এ দেশে যারা বসবাস করে আসছে, তারা সবাই বাংলাভাষী। এ ভাষাতেই তারা মনের যত ভাব প্রকাশ করে জীবন কাটিয়েছে স্বাচ্ছন্দ্যে। বিভিন্ন পালা - পার্বণে, ধর্মে - কর্মে, উৎসবে - অনুষ্ঠানে ব্যবহূত হয়েছে বাংলা ভাষা। এ ভাষায় রচিত কাব্য - সাহিত্য এ দেশের মানুষকে দিয়েছে আনন্দ ও তৃপ্তি। কাজেই বাংলা ভাষাই এ দেশের মানুষের কাছে সবচেয়ে হিতকর ও মঙ্গলজনক।
”অষ্টরম্ভা” শব্দটির অর্থ হলো---
Correct Answer:
গ: শূন্য অথবা ফাঁকি
Explanation:
”অষ্টরম্ভা” শব্দটির অর্থ হলো--- সঠিক উত্তর শূন্য অথবা ফাঁকি 'অষ্টরম্ভা' শব্দটি বিশেষ্য। যার অর্থ কিছুই না , শূন্য ফাঁকি।
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: আশ্রয়
Explanation:
'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আশ্রয় 'পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন' - এখানে 'নীড়' শব্দটি 'আশ্রয়' অর্থে ব্যবহৃত হয়েছে। নীড় যেমন পাখির নিরাপদ আশ্রয় ঠিক তেমনি কবির কাছে সবুজ ঘাসের দেশ নিরাপদ আশ্রয়।
কাগজ,কলম,পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে?
Correct Answer:
ক: বিদেশি
Explanation:
কাগজ,কলম,পেন্সিল এগুলো কোন শব্দের মধ্যে পড়ে? সঠিক উত্তর বিদেশি "কাগজ" ফারসি, কলম, , আরবি ও পেন্সিল ইংরেজি ভাষার শব্দ। সুতরাং বিদেশি শব্দ
'গিন্নি' কোন শব্দ?
Correct Answer:
খ: অর্ধতৎসম
Explanation:
'গিন্নি' কোন শব্দ? সঠিক উত্তর অর্ধতৎসম বাংলা ভাষায় যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, সেগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত আর অর্থ - তৎসম মানে আধা সংস্কৃত । যেমন - জ্যোৎস্না>জ্যোছনা, শ্রাদ্ধ>ছেরাদ্দ, গৃহিণী>গিন্নী, বৈষ্ণব> বোষ্টম ,কুৎসিত > কুচ্ছিত। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে , সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন : হস্ত> হত্থ> হাত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলায় এসেছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন : চন্দ্র সূর্য, নক্ষত্র ,ভবন ইত্যাদি।
নতুন শব্দ গঠন করে ---
Correct Answer:
ক: সন্ধি ও সমাস
Explanation:
নতুন শব্দ গঠন করে --- সঠিক উত্তর সন্ধি ও সমাস সন্ধি ও সমাস নতুন শব্দ গঠন করে। যেমন: সন্ধি : হিম ও আলয় দুইটা আলাদা শব্দ। যদি সন্ধির মাধ্যমে দুইটিকে একত্রিত করা যায়, তাহলে নতুন শব্দ হয় এবং উচ্চারণে সুবিধা হয়। যেমন: হিম + আলয় = হিমালয় সমাস: সমাস এর মাধ্যমে একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। যেমন: দোয়াত ও কলম = দোয়াত - কলম
'লাজ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: বিশেষ্য
Explanation:
'লাজ' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বিশেষ্য "লাজ" শব্দটি বিশেষ্য। সংস্কৃত লজ্জা শব্দ থেকে এসেছ। যার বিশেষন লাজুক।
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ?
Correct Answer:
গ: রিক্সা
Explanation:
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ? সঠিক উত্তর রিক্সা চিনা শব্দ - চা, চিনি ইত্যাদি। পর্তুগিজ শব্দ - আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি, গির্জা ইত্যাদি। জাপানি শব্দ: রিক্সা, হারিকিরি ইত্যাদি।
কোনটি পারিভাষিক শব্দ ?
Correct Answer:
খ: নথি
Explanation:
কোনটি পারিভাষিক শব্দ ? সঠিক উত্তর নথি পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। নথি - file অম্লজান - Oxygen উদযান - hydrogen তাই সঠিক উত্তর : নথি।
”কুলি” শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
”কুলি” শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর তুর্কি ফারসি শব্দ - খোদা, গুনাহ, দোযখ, চশমা, আমদানি, তারিখ ইত্যাদি। আরবি শব্দ - আল্লাহ, ইসলাম, ঈমান, জান্নাত, জাহান্নাম, কিতাব, খারিজ ইত্যাদি। বাংলা শব্দ - টোপর, ডাব, ডাগর, কুল, গঞ্জ, ঢেঁকি ইত্যাদি। তুর্কি শব্দ - চাকর, চাকু, তোপ, দারোগা, কুলি ইত্যাদি। তাই সঠিক উত্তর : তুর্কি।
কোনটি গ্রীক শব্দ?
Correct Answer:
গ: দাম
Explanation:
কোনটি গ্রীক শব্দ? সঠিক উত্তর দাম প্রদত্ত অপশন গুলোর মধ্যে দাম হল গ্রিক শব্দ। লিচু, লুঙ্গি ও চাবি যথাক্রমে চীনা, বার্মি ও পর্তুগিজ শব্দ।