noun MCQs
Showing 50 questions (Total: 74)
'সুন্দর মাত্রেরই একটা আকর্ষন শক্তি আছে' এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'সুন্দর মাত্রেরই একটা আকর্ষন শক্তি আছে' এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ ? সঠিক উত্তর বিশেষ্য যে বিশেষ্য পদ দ্বারা দোষ; গুন বা ভাবের নাম প্রকাশ পায় তাকে গুনবাচক বিশেষ্য বলে। উক্ত বাক্যে সুন্দর শব্দটি গুনবাচক বিশেষ্য পদ নির্দেশ করে।
' লাজ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
' লাজ' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বিশেষ্য কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। । বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার১. সংজ্ঞা (বা নাম) বাচক বিশেষ্য (Proper Noun)২. জাতিবাচক বিশেষ্য (Common Noun)৩. বস্তু (বা দ্রব্য) বাচক বিশেষ্য (Material Noun)৪. সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun)৫. ভাববাচক বিশেষ্য (Verbal Noun)৬. গুণবাচক বিশেষ্য (Abstract Noun)
কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: গভীর
Explanation:
কোন বাক্যে নিম্নরেখ শব্দ বিশেষ্যরুপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর গভীর যে পদে কোনো ব্যক্তি, বস্তু, জাতি, কাজ বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে। যেমন: বই, নদী, পাখি, ফুল, ঢাকা ইত্যাদি।
' লবণ' শব্দের বিশেষ্য কোনটি?
Correct Answer:
ক: নুন
Explanation:
' লবণ' শব্দের বিশেষ্য কোনটি? সঠিক উত্তর নুন 'লবণ' বিশেষ্য শব্দটির অর্থ: ক্ষারযুক্ত দ্রব্য বা নুন। 'লবণ' - এর বিশেষণ' লবণাক্ত' ।
নিচের কোনটি বিশেষ্য পদ?
Correct Answer:
ঘ: গাম্ভীর্য
Explanation:
নিচের কোনটি বিশেষ্য পদ? সঠিক উত্তর গাম্ভীর্য 'জাত' বিশেষণ পদটির অর্থ : জন্মেছে এমন ; 'গৈরিক' বিশেষণবাচক পদটির অর্থ : যার স্বভাবে বিনয়ের অভাব এবং 'গাম্ভীর্য ' বিশেষ্যবাচক শব্দটির অর্থ: গম্ভীরতা বা গম্ভীর ভাব। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে--
Correct Answer:
খ: ভাব বিশেষণ
Explanation:
যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে বলে-- সঠিক উত্তর ভাব বিশেষণ নাম বিশেষণঃ যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। নাম বিশেষণের প্রকারভেদঃ ক) রূপবাচকঃ নীল আকাশ, সবুজ মাঠ, কাল মেঘ। খ) গুণবাচকঃ চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া। গ) অবস্থাবাচকঃ তাজা মাছ, রোগা ছেলে, খোড়া পা । ঘ) সংখ্যাবাচকঃ হাজার লোক, দশ দশা, শ টাকা। ঙ) ক্রমবাচকঃ দশম শ্রেণী, সতর পৃষ্ঠা, প্রথমা কন্যা। চ) পরিমাণবাচকঃ বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা। ছ) অংশবাচকঃ অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ। জ) উপাদানবাচকঃ বেলে মাটি, মেটে কলসী, পাথুরে মুর্তি। ঝ) প্রশ্নবাচকঃ কতদূর পথ ? কেমন অবস্থা? ঞ) নির্দিষ্টতাজ্ঞাপকঃ এই লোক , সেই ছেলে , ছাব্বিশে মার্চ। ভাব বিশেষণঃ যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাই ভাব বিশেষণ। ভাব বিশেষণের প্রকারভেদঃ ক) ক্রিয়া বিশেষণ খ) বিশেষণের বিশেষণ গ) অব্যয়ের বিশেষণ ঘ) বাক্যের বিশেষণ ক্রিয়া বিশেষণঃ যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে। যথাঃ ক) ক্রিয়া সংঘটনের ভাবঃ ধীরে ধীরে বায়ু বয়। খ) ক্রিয়া সংঘটনের কালঃ পরে একবার এসো। বিশেষণের বিশেষণঃ যে পদ নাম - বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে , তাকে বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ বলে। যথাঃ ক) নাম - বিশেষনের বিশেষণঃ সামান্য একটু দুধ দাও। খ) ক্রিয়া - বিশেষণের বিশেষণঃ রকেট অতি দ্রুত চলে।
নিচের কোন শব্দটি বিশেষ্য?
Correct Answer:
খ: অধুনা
Explanation:
নিচের কোন শব্দটি বিশেষ্য? সঠিক উত্তর অধুনা প্রশ্ন:নিচের কোন শব্দটি বিশেষ্য ? উত্তর :অধুনা। বর্ণনা: বিশেষ্য মূলত কোন কিছুর নির্দিষ্ট কোরে নাম কে বোঝানো হয় । যেমন - মানুস
বুদ্ধিমানের বিশেষ্য পদ?
Correct Answer:
ক: বুদ্ধি
Explanation:
বুদ্ধিমানের বিশেষ্য পদ? সঠিক উত্তর বুদ্ধি বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য বলে। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। একে নামপদও বলা হয়। যেমন: মানুষ, মুসলিম, হিন্দু, রাজা ইত্যাদি।
যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি পদ বলে ?
Correct Answer:
গ: নাম বিশেষণ
Explanation:
যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি পদ বলে ? সঠিক উত্তর নাম বিশেষণ যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে নাম বিশেষণ পদ বলে। যে সকল শব্দ (বিশেষণ পদ) সর্বনাম ও বিশেষ্যকে বিশেষিত করে, তাকেই নাম বিশেষণ বলা হয়। যেমনঃ সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? সে রূপবান ও গুণবান।
নিচের কোনটি বিশেষ্য?
Correct Answer:
খ: স্নেহ
Explanation:
নিচের কোনটি বিশেষ্য? সঠিক উত্তর স্নেহ মধুর শব্দটি বিশেষণ। যেমন - তার মধুর কথায় আমি মোহিত হলাম। সুতি শব্দটি বিশেষণ। যেমন - তার সুতি কাপড়টি খুব মিহি। স্নেওহ শব্দটি বিশেষ্য। যেমন - পিতামাতার স্নেহ না পেয়ে ছেলেটি বখে গেছে।
'চালাক' -- এর বিশেষ্য পদ কি?
Correct Answer:
খ: চালাকী
Explanation:
'চালাক' -- এর বিশেষ্য পদ কি? সঠিক উত্তর চালাকী বিশেষ্য থেকে বিশেষণ করার জন্য অনেক সময় প্রত্যয় ব্যবহার করা হয়। যেমন: চালাক শব্দের সাথে ঈ - প্রত্যয় যোগ করে ভাব অর্থে চালাকী হয়। যেমন: চালাক + ঈ = চালাকী। (ভাব অর্থে)।
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ?
Correct Answer:
ক: সমানাধিকরণ
Explanation:
পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয় ? সঠিক উত্তর সমানাধিকরণ পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন: হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার = খােশ মেজাজ প্রভৃতি ।
জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি ?
Correct Answer:
খ: নদী
Explanation:
জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি ? সঠিক উত্তর নদী যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমনঃ মানুষ, গরু, পাখি, গাছ, নদী, পর্বত, ইংরেজ।
যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে?
Correct Answer:
গ: নাম বিশেষণ
Explanation:
যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে? সঠিক উত্তর নাম বিশেষণ নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যথা : বিশেষ্যের বিশেষণ: সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? সর্বনামের বিশেষণ: সে রূপবান ও গুণবান ।
কোন সমাসে উভয়পদই বিশেষ্য?
Correct Answer:
ক: দ্বন্দ্ব সমাস
Explanation:
কোন সমাসে উভয়পদই বিশেষ্য? সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস :যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এই দুটি উদাহরন এ প্রতিটি পদের অর্থের ই প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে।
নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি?
Correct Answer:
ক: বিস্ময়
Explanation:
নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে বিশেষ্য কোনটি? সঠিক উত্তর বিস্ময় প্রদত্ত অপশনে বিশেষ্য শব্দ হলো 'বিস্ময়'। বিস্ময় শব্দের বিশেষণ হলো বিস্মিত। অন্যদিকে ভগ্ন, মধুর ও রেশমি বিশেষণ বিশেষণ শব্দের বিশেষ্য যথাক্রমে ভঙ্গ, মধু ও রেশম।
'ভালো' কোন বাক্যে বিশেষ্য অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: নিজের ভালো কে না চায়?
Explanation:
'ভালো' কোন বাক্যে বিশেষ্য অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর নিজের ভালো কে না চায়? কোনো ব্যাক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, গুণের নামকে বিশেষ্য পদ বলে। নিজের ভালো কে না চায়? এ বাক্যে গুণের নাম বোঝাচ্ছে। অর্থাৎ এখানে ভালো শব্দটি গুণবাচক বিশেষ্য।
বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?
Correct Answer:
গ: কর্মধারয়
Explanation:
বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? সঠিক উত্তর কর্মধারয় বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কর্মধারয়। যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
নিচের কোন বাক্যে 'ভালো' বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: নিজের ভাল কে না চায়
Explanation:
নিচের কোন বাক্যে 'ভালো' বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর নিজের ভাল কে না চায় কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ছয় প্রকার। এর মধ্যে বিশেষ্য হলো বীরত্ব, সৌন্দর্য প্রভৃতি। সঠিক উত্তর হবে - নিজের ভালো কে না চায়।
'প্রচুর' এর বিশেষ্য রুপ -
Correct Answer:
ক: প্রাচুর্য
Explanation:
'প্রচুর' এর বিশেষ্য রুপ - সঠিক উত্তর প্রাচুর্য প্রচুর - [বিশেষণ পদ] বহুল; প্রভূত; অধিক; পর্যাপ্ত। [বিশেষ্য পদ] প্রাচুর্য।
বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে -
Correct Answer:
খ: মিশ্র ক্রিয়া
Explanation:
বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে - সঠিক উত্তর মিশ্র ক্রিয়া বিশেষ্য ও বিশেষণের সাথে ধাতু যুক্ত হয়ে যে ক্রিয়া পদ গঠিত হয় তাকে বলে - মিশ্র ক্রিয়া।
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
Correct Answer:
গ: নদী
Explanation:
জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত- সঠিক উত্তর নদী যে পদ দ্বারা কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন - মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত নদী, ইংরেজি ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।
”ইচ্ছা” বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন-
Correct Answer:
ক: ইচ্ছুক
Explanation:
”ইচ্ছা” বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন- সঠিক উত্তর ইচ্ছুক ‘ইচ্ছা শব্দটি বিশেষ্য। এর অর্থ - অভিলাষ, স্পৃহা, বাসনা ইত্যাদি। ইচ্ছা এর বিশেষন হচ্ছে ‘ইচ্ছুক’। এর অর্থ - অভিলাষী, বাসনাযুক্ত।
বিশেষন থেকে বিশেষ্যসাধিত শব্দ হলো-
Correct Answer:
ঘ: ঘনত্ব
Explanation:
বিশেষন থেকে বিশেষ্যসাধিত শব্দ হলো- সঠিক উত্তর ঘনত্ব তা ও ত্ব - প্রত্যয় : বিশেষ্য গঠন। যেমন: ঘন + ত্ব = ঘনত্ব, মহৎ + ত্ব = মহত্ব, বন্ধু + ত্ব = বন্ধুত্ব, গুরু + ত্ব = গুরুত্ব। বন্ধু + তা = বন্ধুতা, শত্রু + তা = শত্রুতা।
’চালাক’ এর বিশেষ্য পদ কি?
Correct Answer:
খ: চালাকী
Explanation:
’চালাক’ এর বিশেষ্য পদ কি? সঠিক উত্তর চালাকী ’চালাক’ এর বিশেষ্য পদ চালাকী। কোন কিছুর নামকেই বিশেষ্য বলে। যে পদ কোন ব্যক্তি, বস্ত্ত, প্রাণী, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম, গুণ ইত্যাদির নাম বোঝায়, তাকে বিশেষ্য পদ বলে।
বিশেষ্য পদ কোনটি?
Correct Answer:
খ: অভ্যাস
Explanation:
বিশেষ্য পদ কোনটি? সঠিক উত্তর অভ্যাস বিশেষ্য বিশেষণ ভাত ভেতো অভ্যাস অভ্যস্ত নদী নাব্য বিষ্ণু বৈষ্ণব সুতরাং সঠিক উত্তর (খ)।
’সুন্দর’ শব্দটির বিশেষ্য রূপ কোনটি?
Correct Answer:
ঘ: সৌন্দর্য
কোনটি গুণবাচক বিশেষ্য?
Correct Answer:
খ: তারুণ্য
Explanation:
কোনটি গুণবাচক বিশেষ্য? সঠিক উত্তর তারুণ্য গুণবাচক বিশেষ্য : যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে।যেমন:তরুণের গুণ - তারুণ্য, তরল দ্রব্যের গুণ - তারল্য ইত্যাদি। তাই সঠিক উত্তর: তারুণ্য।
’উদীয়মান’ বিশেষণের সাথে কোন বিশেষ্য পদ প্রযোজ্য হয়?
Correct Answer:
গ: লেখক
Explanation:
’উদীয়মান’ বিশেষণের সাথে কোন বিশেষ্য পদ প্রযোজ্য হয়? সঠিক উত্তর লেখক উদীয়মান বিশেষণ এর সাথে প্রযোজ্য বিশেষ্য হচ্ছে - লেখক।উদীয়মান শব্দের। অর্থ - উদিত হইতেছে এমন বা প্রতিষ্ঠা লাভ করছে এমন । তাই উদীয়মান এর সাথে উপযুক্ত বিশেষ্য হচ্ছে লেখক।
কোন শব্দটি গুণবাচক বিশেষ্য?
Correct Answer:
ক: যৌবন
জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: নদী
'শ্যামল' শব্দের বিশেষ্য কোনটি?
Correct Answer:
ক: শ্যামলী
Explanation:
'শ্যামল' শব্দের বিশেষ্য কোনটি? সঠিক উত্তর শ্যামলী ই + ছ = চ্ছ পরি + ছদ = পরিচ্ছদ। বি + ছিন্ন = বিচ্ছিন্ন। বি + ছেদ = বিচ্ছেদ।
ইচ্ছা বিশেষ্যের বিশেষণ কোনটি?
Correct Answer:
খ: ঐচ্ছিক
বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তনের দৃষ্টান্ত ----
Correct Answer:
ক: 'নৌ' থেকে 'নাব্য'
Explanation:
বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তনের দৃষ্টান্ত ---- সঠিক উত্তর 'নৌ' থেকে 'নাব্য' নৌ বিশেষ্য শব্দের অর্থ - নৌকা , জলযান,। নাব্য বিশেষন শব্দের অর্থ - নৌযান চলাচলের উপযোগী ।
‘স্বচ্ছন্দ’ বিশেষণ পদের বিশেষ্য রূপ -
Correct Answer:
খ: স্বাচ্ছন্দ্য
কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
Correct Answer:
ঘ: জনতা
সমর্থ - শব্দের বিশেষ্য রূপ কোনটি?
Correct Answer:
গ: সামর্থ্য
Explanation:
সমর্থ - শব্দের বিশেষ্য রূপ কোনটি? সঠিক উত্তর সামর্থ্য সমর্থ: (বিশেষণ পদ) সক্ষম, পারগ, কর্মক্ষম, শক্তিমান্, ক্ষমতাবান্; যোগ্য। (বিশেষণ পদ) স্ত্রীলিঙ্গ. সমর্থা। /বিশেষ্য পদ/ সমর্থতা।
যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে?
Correct Answer:
ঘ: ব্যাধিকরণ বহুব্রীহি
Explanation:
যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে কোন সমাস বলে? সঠিক উত্তর ব্যাধিকরণ বহুব্রীহি যে বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য তাকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। যেমন: আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ, কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব। পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন: দুই কান কাটা যার = দু কানকাটা, বোঁটা খসেছে যার = বোঁটাখসা। অনুরূপভাবে - ছা - পোষা, পা - চাটা, পাতা - চাটা, পাতাছেঁড়া, ধামাধরা ইত্যাদি।
ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য কয়টি?
Correct Answer:
খ: ১০ টি
Explanation:
ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য কয়টি? সঠিক উত্তর ১০ টি যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। ভাববাচক শব্দের শেষে অ বা অন হয়। ধাতুর পর আই প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য গঠন করা হয়।
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহত হয় তাকে বলে--
Correct Answer:
ক: সর্বনাম পদ
Explanation:
বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহত হয় তাকে বলে-- সঠিক উত্তর সর্বনাম পদ বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম সাধারণত ইতোপূর্বে ব্যবহৃত বিশেষ্যের প্রতিনিধি স্হানীয় শব্দ। সুতরাং বিশেষ্যের পরিবর্তে সর্বনাম ব্যবহৃত হয়।
সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি?
Correct Answer:
খ: সভা
Explanation:
সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি? সঠিক উত্তর সভা যে বিশেষ্য পদে সমষ্টি বোঝায় তাকে সমষ্টি বাচক বিশেষ্য বলে।
নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ ?
Correct Answer:
ক: সমিতি
Explanation:
নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ ? সঠিক উত্তর সমিতি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ সমিতি। যে বিশেষ্য পদে সমষ্টি বোঝায়, তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন: জনতা, সমিতি, সভা, দল ইত্যাদি।
'শ্যামলতা' এ পদের বিশেষ্য রূপটি হল
Correct Answer:
ক: শ্যামলিমা
Explanation:
'শ্যামলতা' এ পদের বিশেষ্য রূপটি হল সঠিক উত্তর শ্যামলিমা 'শ্যামলতা' শব্দের অর্থ শ্যাম বা সবুজ বর্ণ যার বিশেষ্য পদ শ্যামলিয়া ।
'সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' এ গুলো কোন শ্রেণির বিশেষ্য ?
Correct Answer:
ক: সংজ্ঞাবাচক
Explanation:
'সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' এ গুলো কোন শ্রেণির বিশেষ্য ? সঠিক উত্তর সংজ্ঞাবাচক যেসব বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট স্থান, নদী, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায়, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। যেমন: নাহিদ, আফতাব, ঢাকা, পদ্মা, গঙ্গা, তাজমহল , ‘সোনার তরী' 'বিষের বাশি' 'নকশীকাথার মাঠ' ইত্যাদি।
নিচের কোন বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ?
Correct Answer:
ঘ: তাঁত-তেঁতো
স্বাতন্ত্র্য বিশেষ্য পদের বিশেষণ রূপ-
Correct Answer:
গ: স্বতন্ত্র
'দর্শন' বিশেষ্য পদের বিশেষণ__
Correct Answer:
গ: দার্শনিক
Explanation:
'দর্শন' বিশেষ্য পদের বিশেষণ__ সঠিক উত্তর দার্শনিক দর্শন বিশেষ্য পদের বিশেষণ - দার্শনিক। আমরাজানি, একটি বিশেষ্য পদ যখন বিশেষণ পদে বা বিশেষণ পদ যখন বিশেষ্য পদে পরিবর্তন হয় তখন তাকে পদান্তর বলে। তাই, দর্শন + ইক = দার্শনিক।
চাউল,চিনি,পানি এগুলাে কী বাচক বিশেষ্য?
Correct Answer:
খ: বস্তুবাচক
Explanation:
চাউল,চিনি,পানি এগুলাে কী বাচক বিশেষ্য? সঠিক উত্তর বস্তুবাচক বস্তুবাচক বিশেষ্য: যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বস্তু বোঝায় এবং যার সংখ্যা নির্দেশ করা যায় না, শুধু পরিমাণ নির্দেশ করা যায়, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন: পানি, লবণ ইত্যাদি।
বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কী? সঠিক উত্তর কর্মধারয় বিশেষ্যের সাথে বিশেষণের সমাসকে কর্মধারয় সমাস বলে। যথাঃ নীল যে উৎপল = নীলোৎপল। কর্মধারয় সমাসে উত্তর পদের অর্থ প্রধান হয়।
কোন শব্দটি বিশেষ্য -বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে?
Correct Answer:
খ: সুন্দর
Explanation:
কোন শব্দটি বিশেষ্য -বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে? সঠিক উত্তর সুন্দর সুন্দর বিণ. 1 সুদৃশ্য, শোভন (সুন্দর ছবি); 2 রূপবান (সুন্দর পুরুষ); 3 মনোহর (সুন্দর গন্ধ)। [সং. √ সুন্দ্ + অর]। সুন্দরী বিণ. (স্ত্রী.) রূপবতী। ☐ বি. 1 রূপবতী নারী; 2 সুন্দরবনের গাছবিশেষ, সুঁদরি। সুন্দর a beautiful, fine, nice, pretty; pleasant, lovely; goodlooking, hand some, fair; graceful, elegant; sweet (সুন্দর গান ).