Nutrition and digestion MCQs
Showing 14 questions (Total: 14)
বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার ?
Correct Answer:
খ: ৪৬ শতাংশ
Explanation:
বাংলাদেশের কত শতাংশ শিশু অপুষ্টির শিকার ? সঠিক উত্তর ৪৬ শতাংশ বর্তমানে বাংলাদেশে ৪১% শিশু (৫ বছরের নিচে) অপুষ্টির শিকার।
দুধে থাকে ----
Correct Answer:
খ: ল্যাকটিক এসিড
Explanation:
দুধে থাকে ---- সঠিক উত্তর ল্যাকটিক এসিড দুধে থাকে ল্যাকটিক এসিড। সাইট্রিক এসিড ও এসিটিক এসিড পাওয়া যায় যথাক্রমে লেবু ও ভিনেগারে।
জন্মের পর হতে সন্তান কে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত?
Correct Answer:
খ: ৬ মাস পর্যন্ত
Explanation:
জন্মের পর হতে সন্তান কে কেবলমাত্র বুকের দুধ খাওয়ানো উচিত? সঠিক উত্তর ৬ মাস পর্যন্ত জন্মের পর থেকে ৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করানো উচিত। কারণ এসময় শিশু প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান মায়ের বুকের দুধ থেকেই গ্রহণ করে থাকে।
খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে?
Correct Answer:
খ: অগ্ন্যাশয়
Explanation:
খাদ্য পরিপাকের সময় ব্যাঙে ট্রিপসিনোজন নিঃসৃত হয় কোথা থেকে? সঠিক উত্তর অগ্ন্যাশয় ব্যাঙ মাংসাশী প্রাণী। আঠালো জিহ্বা ব্যবহার করে সে খাবার সংগ্রহ করে। গৃহীত খাদ্য মুখবিবর হয়ে পাকস্থলী, পাকস্থলী থেকে অন্ত্রে গমন করে। খাদ্য পরিপাকের সময় অগ্ন্যাশয় থেকে ট্রিপসিনোজেন নিঃসৃত হয়।
দুধের রঙ সাদা হয় কেন?
Correct Answer:
খ: প্রোটিনের জন্য
Explanation:
দুধের রঙ সাদা হয় কেন? সঠিক উত্তর প্রোটিনের জন্য প্রোটিনের জন্য দুধের রঙ সাদা হয় । দুধের রং সাদা হয় এক ধরনের ক্যাসিনের জন্য। আর ক্যাসিন হলো এক ধরনের প্রোটিন । দুধ সাদা হওয়ার আরোও অবদান রাখে ক্রিম ।
পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন এসিড ?
Correct Answer:
ঘ: হাইড্রোক্লোরিক এসিড
Explanation:
পাকস্থলিতে খাদ্য পরিপাক করে কোন এসিড ? সঠিক উত্তর হাইড্রোক্লোরিক এসিড পাকস্থলীতে খাদ্য পরিপাক করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলিতর খাদ্য আসার পর প্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে হাইড্রোক্লোরিক এসিড নিঃসৃত হয় যা জীবাণু ধ্বংস করে এবং নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। এছাড়াও পেপসিনের কাজের জন্য অম্লীয় পরিবেশ তৈরী করার মাধ্যমে পরিপাকে অংশগ্রহণ করে।
দুধকে টক করে নিচের কোনটি?
Correct Answer:
খ: ব্যাক্টেরিয়া
Explanation:
দুধকে টক করে নিচের কোনটি? সঠিক উত্তর ব্যাক্টেরিয়া দুধকে টক করে হলো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া সংগঠিত নিউক্লিয়াসবিহীন এককোষী, আণুবীক্ষণিক একদল অণুজীব। এরা নানা ধরনের আকৃতিবিশিষ্ট; কতক গোলাকার, বেলনাকার অথবা সর্পিল আকৃতির।
প্রোটিন পরিপাক শুরু হয়__
Correct Answer:
ক: মুখে
Explanation:
প্রোটিন পরিপাক শুরু হয়__ সঠিক উত্তর মুখে যে জৈবরাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু উৎসেচকের সহায়তায় ভেঙে জীব দেহের বিপাকক্রিয়ার ব্যবহারযোগ্য সরল, দ্রবনীয় ও শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে পরিপাক বলে। আমিষ খাদ্য মানুষের মুখের মধ্যে প্রবেশ করে মানুষের পাচনতন্ত্রের মধ্যে এবং মুখবিবরে যান্ত্রিক পরিপাক শুরু হয় মুখবিবরে থাকা লালাগ্রন্থির লালার দ্বারা।
দুধের বিশুদ্ধতা মাপা হয় কিসে?
Correct Answer:
খ: ল্যাকটোমিটার
Explanation:
দুধের বিশুদ্ধতা মাপা হয় কিসে? সঠিক উত্তর ল্যাকটোমিটার দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম ল্যাক্টোমিটার। ন্যানোমিটার হলো মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্যের একটি একক, যা অতিক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করা হয়। সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার। উচ্চতা পরিমাপক যন্ত্র অলটিমিটার।
দুধ হল -
Correct Answer:
খ: পানিতে ফ্যাটের ইমালসন
Explanation:
দুধ হল - সঠিক উত্তর পানিতে ফ্যাটের ইমালসন দুধ হল স্তন্যপায়ী প্রাণীর স্তন্যগ্রন্থি থেকে উৎপন্ন অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ এক প্রকার সাদা তরল এবং দুধ মানুষের একটি প্রধান খাদ্য। অন্যান্য খাদ্যগ্রহণে সক্ষম হয়ে ওঠার আগে এটিই হল স্তন্যপায়ী(মানুষসহ যারা স্তন্যপানকারী) শাবকদের পুষ্টির প্রধান উৎস।
উদ্ভিদের কোন উপাদানগুলোকে প্রাথমিক পুষ্টি উপাদান বলে?
Correct Answer:
ক: N, p, K
দুধ থেকে দই তৈরির জন্য কোন অনুজীব ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: ব্যাকটেরিয়া
দুধ দাঁতের সংখ্যা-
Correct Answer:
ক: ২০টি
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি?
Correct Answer:
গ: ৯টি
Explanation:
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি? সঠিক উত্তর ৯টি গাছ যে সকল খাদ্য উপাদান গ্রহন করে তারমধ্যে ১৬ টি উপাদানকে অত্যাবশ্যকীয় মনে করা হয়। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যতিত অন্যান্য ১৩ টি উপাদান গাছ মাটি হতে সংগ্রহ করে থাকে এবং এই ১৩ টি উপাদান কে বলা হয় খনিজ পুষ্টি (Mineral Nutrients)। গাছ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্রহণ করে থাকে বাতাস এবং পানি হতে। গাছের পুষ্টি গ্রহনের পরিমাণের উপরে নির্ভর করে এ সকল পুষ্টি উপাদান কে মোট ২ ভাগে ভাগ করা যায়।(১) মূখ্য উপাদান (Macro nutrient) - কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম, ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম ও সালফার,(২) গৌন উপাদান (Micro nutrient) - আয়রণ, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার, মলিবডেনাম, বোরণ ও ক্লোরিন