poetry MCQs
Showing 4 questions (Total: 204)
জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত 'শঙ্খমালা' হলো -
Correct Answer:
ক: রুপকথার চরিত্র
Explanation:
জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত 'শঙ্খমালা' হলো - সঠিক উত্তর রুপকথার চরিত্র যৌবনের প্রারম্ভেই জীবনানন্দের কবিপ্রতিভা বিকশিত হতে শুরু করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ১৯২৫ এর জুনে মৃত্যুবরণ করলে জীবনানন্দ তাঁর স্মরণে 'দেশবন্ধুর প্রয়াণে' নামক একটি ব্রাহ্মবাদী কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি পরবর্তীতে তাঁর প্রথম কাব্য সংকলন ঝরা পালকে স্থান করে নেয়। কবিতাটি পড়ে কবি কালিদাস রায় মন্তব্য করেছিলেন, "এ ব্রাহ্মবাদী কবিতাটি নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠিত কবির ছদ্মনামে রচনা"। ১৯২৫ খ্রিষ্টাব্দেই তাঁর প্রথম প্রবন্ধ স্বর্গীয় কালীমোহন দাশের শ্রাদ্ধবাসরে প্রবন্ধটি ব্রাহ্মবাদী পত্রিকার পরপর তিনটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ঐ বছরেই কল্লোল পত্রিকায় 'নীলিমা' কবিতাটি প্রকাশিত হলে তা অনেক তরুণ কাব্যরসিকের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে কলকাতা, ঢাকা এবং অন্যান্য জায়গার বিভিন্ন সাহিত্যপত্রিকায় তাঁর লেখা ছাপা হতে থাকে; যেগুলির মধ্যে ছিল সে সময়কার সুবিখ্যাত পত্রিকা কল্লোল, কালি ও কলম, প্রগতি প্রভৃতি। ১৯২৭ খ্রিষ্টাব্দে কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়। সে সময় থেকেই তিনি তাঁর পারিবারিক উপাধি 'দাশগুপ্তের' বদলে কেবল 'দাশ' লিখতে শুরু করেন।
কবি কায়েকোবাদ রচিত মহাশ্মাশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
Correct Answer:
খ: পানিপথের তৃতীয় যুদ্ধ
Explanation:
কবি কায়েকোবাদ রচিত মহাশ্মাশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল- সঠিক উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ' মহাশ্মশান ' (১৯০৫)। পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত। মুনীর চৌধুরীর ' রক্তাক্ত প্রান্তর' এর কাহিনী উৎস এ মহাকাব্যটি।
”জঙ্গনামা” কাব্যের বিষয় কি?
Correct Answer:
ক: যুদ্ধ-বিগ্রহ
Explanation:
[জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য। ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা। বিশেষত হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণীর কাব্যের মূল বিষয়। যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে। তাই আরবি - ফারসি সাহিত্যে যেমন, বাংলা সাহিত্যেও তেমনি ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।]
মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
Correct Answer:
ক: কানা হরিদত্ত
Explanation:
['মনসামঙ্গল' কাব্যের আদি কবি কানা হরিদত্ত। এ কাব্যকে ' পদ্মপুরান ' নামেও অভিহিত করা হয় । প্রধান চরিত্র বেহুলা, লখিন্দর, চাঁদ সওদাগর।]