poetry MCQs
Showing 50 questions (Total: 204)
'স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান' এই বিখ্যাত কবিতাংশ কার সৃষ্টি?
Correct Answer:
খ: কবি শামসুর রাহমান
Explanation:
'স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান' এই বিখ্যাত কবিতাংশ কার সৃষ্টি? সঠিক উত্তর কবি শামসুর রাহমান 'স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান' এই বিখ্যাত কবিতাংশটি কবি শামসুর রাহমানের ''স্বাধীনতা তুমি' কবিতাংশ।
'বনলতা সেন' কাব্যের কবি কে?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'বনলতা সেন' কাব্যের কবি কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অন্যতম কাব্যগ্রন্থ 'বনলতা সেন' (১৯৪২)।
মহাশ্মাশান’ মহাকাব্যটির রচয়িতা কে?’
Correct Answer:
ক: কায়কোবাদ
Explanation:
মহাশ্মাশান’ মহাকাব্যটির রচয়িতা কে?’ সঠিক উত্তর কায়কোবাদ কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'মহাশ্মশান' (১৯০৫) মহাকাব্য। কাব্যটি ধারাবাহিকভাবে মহম্মদ রওশন আলী সম্পাদিত 'কোহিনুর' পত্রিকায় প্রকাশিত হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটির রচিত।
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্র পাওয়া যায়?
Correct Answer:
ঘ: ফুল্লারা
Explanation:
চন্ডীমঙ্গল কাব্যে কোন চরিত্র পাওয়া যায়? সঠিক উত্তর ফুল্লারা চন্ডীদেবীর কাহিনি অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে। চন্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ হলেন - মানিকদত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন। এ কাব্যের প্রধান চরিত্র হলো - ফুল্লরা, কালকেতু, ধনপতি, ভাড়ুদত্ত, মুরারী শীল৷ বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র ভাড়ুদত্ত।
চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা__
Correct Answer:
খ: মুকুন্দরাম চক্রবর্তী
'অগ্নিবীণা' কাব্যগ্রস্থটি লিখেছেন --
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
'লাইলী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
Correct Answer:
গ: ইরান
Explanation:
'লাইলী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের? সঠিক উত্তর ইরান ‘লাইলী - মজনু’ কাব্যের উপাখ্যান ইরানের। এ কাব্যের মূল রয়িতা ফারসি কবি আবদুর রহমান জামি। দৌলত উজির বাহরাম খান এ কাব্যের অনুবাদ করেন। এ কাব্যে মানবিক প্রেমবোধ ফুটে উঠেছে।
'সাতটি তারার তিমির' কাব্যগ্রস্থের রচয়িতা কে ?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'সাতটি তারার তিমির' কাব্যগ্রস্থের রচয়িতা কে ? সঠিক উত্তর জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ 'সাতটি তারার তিমির' (১৯৪৮)। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:ঝরাপালক, ধূসর পান্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা।
'শাহনামা' কোথাকার মহাকাব্য?
Correct Answer:
গ: পারস্য
Explanation:
'শাহনামা' কোথাকার মহাকাব্য? সঠিক উত্তর পারস্য শাহনামা অথবা শাহ্ - নামা (ফার্সি: شاهنامه Šāhnāmeh, "রাজাদের বই") পারস্যের (বর্তমান ইরান) কবি ফেরদৌসী দ্বারা লিখিত একটি দীর্ঘ মহাকাব্য। এটি একই সাথে ইরানের ও সারা বিশ্বের ফার্সি ভাষাভাষী লোকদের জন্য জাতীয় মহাকাব্য। ফেরদৌসী ৯৭৭ থেকে ১০১০ সালের মধ্যে ৩০ বছরের অধিক সময় ধরে এই মহাকাব্য রচনা করেন। লিখেছেন: ৯৭৭ – ১০১০ খ্রিষ্টাব্দ বিষয়: পারস্য পুরাণ, ইরানের ইতিহাস মূল শিরোনাম: شاهنامه লাইন: ৫০,০০০ (পাণ্ডুলিপি অনুসারে)
দিবারাত্রির কাব্য একটি-
Correct Answer:
ক: উপন্যাস
Explanation:
দিবারাত্রির কাব্য একটি- সঠিক উত্তর উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস দিবারাত্রির কাব্য। তার রচিত পুতুলনাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসীমামী, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী ইত্যাদি গল্পসংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ইংরেজি ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ১৯৫৬ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর, মাত্র আটচল্লিশ বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই কথাসাহিত্যিকের জীবনাবসান ঘটে।
জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত :
Correct Answer:
ঘ: বৃন্দাবন দাস
Explanation:
জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত : সঠিক উত্তর বৃন্দাবন দাস বৃন্দাবন দাস একজন মধ্যযুগীয় এবং পদাবলী সাহিত্যের বিখ্যাত কবি ছিলেন। বর্ধমানের কাছে দেনুর গ্রামে ১৬ শতকের শুরুতে জন্ম। তাঁর রচিত শ্রীচৈত্যন্যদেবের জীবনী চৈত্যন্যভাগবত সবচেয়ে পুরোনো যা বৈষ্ণব সমাজে বেদব্যাস হিসাবে বিখ্যাত। তাঁর রচিত গোপিকামোহন কাব্যও বৈষ্ণব সমাজের আদরের বস্তু। তিনি কৃষ্ণকর্ণামৃতটীকা, নিত্যানন্দযুগলাষ্টক, রসকল্পসারস্তব, রামানুজগুরু - পরম্পরা প্রভৃতি কয়েকটি সংস্কৃত কাব্য রচনা করে যশ লাভ করেন।
'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
Correct Answer:
গ: নাথধর্ম
Explanation:
'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? সঠিক উত্তর নাথধর্ম 'গোরক্ষ বিজয়' রচনা করেন শেখ ফয়জুল্লাহ। এছাড়াও তিনি গাজী বিজয়, সত্যপীর, জয়নালের চৌতিশা ও রাসানাম রচনা করেন।
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকের রচয়িতা কে?
Correct Answer:
গ: সৈয়দ শামসুল হক
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায়' কাব্যনাটকের রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম কাব্যনাট্য। এর রচিয়তা বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক হিসেবে পরিচিত সৈয়দ শামসুল হক।
'পদ্মাবতী' কাব্যের রচিয়তা -
Correct Answer:
ক: আলাওল
Explanation:
'পদ্মাবতী' কাব্যের রচিয়তা - সঠিক উত্তর আলাওল পদ্মরাগ (উপন্যাস) - রােকেয়া সাখাওয়াত হােসেন। পদ্ম গােখরা (গল্প) - কাজী নজরুল ইসলাম। পদ্মাবতী (নাটক) - মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী (কাব্য) - আলাওল। পদ্মাবতী (সমালােচনামূলক) - সৈয়দ আলী আহসান। পদ্মানদীর মাঝি (উপন্যাস) - মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস) - আবু জাফর শামসুদ্দীন।
'চাষাভূষার কাব্য' কার রচনা?
Correct Answer:
খ: নির্মলেন্দু গুণ
Explanation:
'চাষাভূষার কাব্য' কার রচনা? সঠিক উত্তর নির্মলেন্দু গুণ 'কবিদের কবি' নির্মলেন্দু গুণ রচিত কাব্য 'চাষাভূষার কাব্য' (১৯৮১) ।
'লায়লী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?
Correct Answer:
ক: ইরান
'নসীরানামা' কাব্য কার রচনা?
Correct Answer:
খ: কবি মরদন
ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন কে?
Correct Answer:
ঘ: শাহ সগীর
Explanation:
ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন কে? সঠিক উত্তর শাহ সগীর চতুর্দশ শতকের শেষ ও পঞ্চদশ শতকের শুরুর দিকে শাহ মুহাম্মদ সগীর 'ইউসুফ জুলেখা' রচনার মধ্য দিয়ে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার সূচনা করেন এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে পরিচিতি লাভ করেন।
‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক ‘পরানের গহীন ভিতর' কাব্যের কবি হলেন সৈয়দ শামসুল হক। সাহিত্যের এমন কোন শাখা নেই, যেখানে তিনি সফল হয়নি। ৮১ বছরের জীবনে দুই শতাধিক বই লিখেছেন তিনি। কবিতার বইয়ের সংখ্যাও অনেক। কাব্যগ্রন্থগুলোর মধ্যে আঞ্চলিক ভাষায় লেখা পরানের গহীন ভিতর' তুমুল আলোচিত বই। বইটি প্রথম প্রকাশ পায় ১৯৮০ সালে।
কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
Correct Answer:
ক: তৃতীয় পানি পথের যুদ্ধ
Explanation:
কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল? সঠিক উত্তর তৃতীয় পানি পথের যুদ্ধ মহাকবি কায়কোবাদের (১৮৪৮ - ১৯৫২) শ্রেষ্ঠ মহাকাব্য 'মহাশ্মশান' (১৯০৪)। কাব্যটির ঐতিহাসিক পটভূমি হলো তৃতীয় পানিপথের যুদ্ধ (১৭৬১)। পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত। এই মহাকাব্যের প্রধান চরিত্রগুলো হলোঃ ইব্রাহিম কার্দি, জোহরা বেগম, হিরণ বালা, আতা খাঁ, লঙ্গ, রত্নজি, সুজাউদ্দৌলা, সেলিনা, আহমদ শাহ্ আবদালী।
মহাকবি আলাওল রচিত কাব্য-
Correct Answer:
খ: পদ্মাবতী
Explanation:
মহাকবি আলাওল রচিত কাব্য- সঠিক উত্তর পদ্মাবতী কবি আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ তথা মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি ছিলেন আলাওল। পদ্মাবতী গ্রন্থে পদ্মাবতীর রূপ বর্ণনা খণ্ডে মহাকবি আলাওল বলেন ‘রক্ত উৎপল লাজে জলান্তের বৈসে। তাম্বুল (পান) রাতুল হৈল অধর পরশে'। অর্থাৎ ঠোঁটের পরশে পান লাল হলো'। উল্লেখ্য, আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী, যা ছিল কবি মালিক মোহাম্মদ জায়সীর হিন্দি কাব্য ‘পদুমাবৎ' - এর অনুবাদ। এছাড়া তাঁর উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে, হপ্ত পয়কর, সয়ফুলমুলুক বদিউজ্জামাল, সিকান্দারনামা, তোহফা ইত্যাদি
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ‘সঞ্চয়িতা' (১৯৩১) রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ কবিতার সংকলন। কবিতাগুলি কালানুক্রমিকভাবে সজ্জিত। 'সন্ধ্যাসঙ্গীত' কাব্যগ্রন্থ থেকে কবিতাগুলি এতে সংকলিত হয়েছে।
মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি?
Correct Answer:
ঘ: জাহান্নাম হইতে বিদায়
Explanation:
মহাকাব্যিক উপন্যাস নয় কোনটি? সঠিক উত্তর জাহান্নাম হইতে বিদায় বিস্তৃত পটভূমির ভিত্তিতে রচিত বিশালাকার উপন্যাসকে মহাকাব্যিক (Epic) উপন্যাস বলে। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘এতে আধুনিক যুগের সমস্ত জটিল সমস্যা, সমস্ত নতুন অনিশ্চয়তামূলক পরীক্ষা, বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ, মানব কল্যাণের পরস্পর বিরোধী আদর্শ অতি সূক্ষ্ম ও নিপুণভাবে আলোচিত হয়।' উপর্যুক্ত দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জাহান্নাম হইতে বিদায়' (১৯৭১) মহাকাব্যিক উপন্যাস নয়। কারণ, এতে মুক্তিযুদ্ধকালীন সময়ের সংক্ষিপ্ত সময়ের চালচিত্র ফুটে উঠেছে মাত্র; গোটা জাতি বা সমাজ ব্যবস্থাকে ধারণ করেনি। শহীদুল্লাহ কায়সার রচিত মহাকাব্যিক উপন্যাস ‘সংশপ্তক’ (১৯৬৫)। এ উপন্যাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত কাল থেকে আন্দোলনের পূর্বকাল পর্যন্ত বাংলাদেশের বায়ান্নর ভাষা সামাজিক - রাজনৈতিক - অর্থনৈতিক পরিবর্তন ও রূপান্তরকে তুলে ধরা হয়েছে। হাসান আজিজুল হক রচিত তাঁর পৈতৃক নিবাস বর্ধমানের একটি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রূপায়ণ মহাকাব্যিক ‘আগুনপাখি (২০০৬) উপন্যাস। সেলিনা হোসেন কর্তৃক ৩ খণ্ডে বিভক্ত মহাকাব্যিক ‘গায়ত্রী সন্ধ্যা উপন্যাসটি রচিত হয়েছে ১৯৪৭ - ৭৫ সাল পর্যন্ত দীর্ঘ ২৮ বছরের আর্থ - সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পটভূমিতে।
”শোকার্ত” তরবারী কাব্যগ্রন্তের রচয়িতা কে?
Correct Answer:
গ: হাসান হাফিজুর রহমান
Explanation:
”শোকার্ত” তরবারী কাব্যগ্রন্তের রচয়িতা কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান হাসান হাফিজুর রহমানের কাব্যগ্রন্থ ‘শোকার্ত তরবারি’ (১৯৮২)। সমসাময়িক বিষয় নিয়ে রচিত এ কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা স্থান পেয়েছে।
রীরাঙ্গনা’ কাব্যের মোট কয়টি পত্র সংকলিত আছে?
Correct Answer:
খ: ১১টি
লায়লী মজনু কাব্যের অনুবাদক হলেন-
Correct Answer:
গ: দৌলত উজির বাহরাম খান
Explanation:
লায়লী মজনু কাব্যের অনুবাদক হলেন- সঠিক উত্তর দৌলত উজির বাহরাম খান পারিসিয়ান কবি জামির ‘ লায়লা ওয়া মজনুন; থেকে বাংলায় ‘লায়লী - মজনু’ নামে অনুবাদ করেন দৌলত উজির বাহরাম খান। এর উৎস ইরানকেন্দ্রিক আরবি লোকগাঁথা।
’রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে?
Correct Answer:
খ: শেখ চাঁদ
বাংলা কাব্যর "চিত্ররূপময়" কবি -
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
বাংলা কাব্যর "চিত্ররূপময়" কবি - সঠিক উত্তর জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের রূপসী বাংলার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশকে ‘চিত্ররূপময়’ কবি বলে সম্বোধন করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক কবি ও নাগরিক কবি শামসুর রাহমান; বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, নাগরিক কবি ও সব্যসাচী নামে পরিচিত বুদ্ধদেব বসু
কে মহাকাব্য রচয়িতা নন?
Correct Answer:
খ: বিহারীলাল চক্রবর্তী
কোনটি মাইকেল মধূসূদন দত্তের পত্রকাব্য?
Correct Answer:
খ: বীরাঙ্গনা
'মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায়' - কে রচনা করেন এই কাব্যাংশ?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায়' - কে রচনা করেন এই কাব্যাংশ? সঠিক উত্তর জীবনানন্দ দাশ এই পঙক্তিটি জীবনানন্দ দাসের। জীবনানন্দ দাশ ‘মানুষের মৃত্যু হ’লে’ কবিতায় বলেছেন, ‘মানুষের মৃত্যু হ’লে তবুও মানব থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে/প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে।’
‘তোহফা’ কাব্যটি কে রচনা কেরন?
Correct Answer:
ক: আলাওল
Explanation:
‘তোহফা’ কাব্যটি কে রচনা কেরন? সঠিক উত্তর আলাওল 'তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী' তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা , সয়ফুলমুলুক - বদিউজ্জামাল । মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজীর শ্রেষ্ঠ রচনা 'সতীময়না ও লোরচন্দ্রানী'। মাগন ঠাকুরের রচনা হিসেবে 'চন্দ্রাবতী' কাব্যের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের কবি হিসেবে সাবিরিদ খান কালিকামঙ্গল কাব্যধারার 'বিদ্যাসুন্দর ' কাহিনির অন্যতম কবি রুপে স্বীয় কৃতিত্ব প্রদর্শন করেছেন।
‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে?
Correct Answer:
ঘ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘গীতাঞ্জলি’ কাব্যের ইংরেজি অনুবাদ করেন কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদক W.B.Yeats. গীতাঞ্জলি রবীন্দ্রনাথের লেখা একটি কাব্যগ্রন্থ এবং এতে ১৫৭ টি গীত কবিতা রয়েছে। গীতাঞ্জলি প্রকাশিত হয় ১৯১০ সালে আর এর ইংরেজি অনুবাদ "Song offerings " প্রকাশিত হয় ১৯১২ সালে যাতে ১৫৭ টি গীত কবিতার মধ্যে স্থান পেয়েছে ৫১ টি। ১৯১২ সালের ২৭ জুন লন্ডনের রোটেনস্টাইনের বাস গৃহে রবীন্দ্রনাথ এর সাথে পরিচয় হয় W.B. Yeats এর এবং তিনি গীতাঞ্জলির অনুবাদ করেন।
শামসুল রাহমান রচিত ‘ িইলেক্ট্রার গান’ কবিতায় মিথের আড়ালে দ্যোতিত হয়েছে-
Correct Answer:
ক: পিতৃহারা বঙ্গবন্ধু কন্যার আবেগ
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কাব্যটি কার লেখা?
Correct Answer:
খ: আবু জাফর ওবায়দুল্লাহ
Explanation:
‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কাব্যটি কার লেখা? সঠিক উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ আবু জাফর ওবায়দুল্লাহ (৮ ফেব্রুয়ারি, ১৯৩৪ - ১৯ মার্চ, ২০০১) বিংশ শতাব্দীর বাংলাদেশের পঞ্চাশের দশকের একজন মৌলিক কবি। তার পুরো নাম আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান। তার দুটি দীর্ঘ কবিতা 'আমি কিংবদন্তির কথা বলছি' এবং 'বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা' আধুনিক বাংলা সাহিত্যের ভাণ্ডারে অভূতপূর্ব সংযোজন।
‘বলাকা’ কাব্য লিখেছেন?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘বলাকা’ কাব্য লিখেছেন? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৬ খ্রীস্টাব্দে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "বলাকা পর্ব" - এর প্রথম উল্লেখযোগ্য সৃষ্টি। ১৯১৫ - ১৬ সালে কবির কাব্যগ্রন্থ নামক কাব্যসংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়।
‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মতের কাহিনী অবলম্বনে লেখা?
Correct Answer:
গ: নাথধর্ম
Explanation:
‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মতের কাহিনী অবলম্বনে লেখা? সঠিক উত্তর নাথধর্ম ”গোরক্ষ বিজয়” কাব্য নাথধর্ম মতের কাহিনী অবলম্বনে লেখা । বাংলা সাহিত্যের মধ্যযুগের নাথধর্মের কাহিনী অবলম্বনে রচিত শেখ ফয়জুল্লার একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ 'গোরক্ষ বিজয়' । এ কাব্যের কাহিনীতে নাথবিশ্বাস - জাত যোগের মহিমা এবং নারী - ব্যভিচারপ্রধান সমাজচিত্র রূপায়িত হয়েছে । শেখ ফয়জুল্লার আরো কয়েকটি গ্রন্থ : গাজীবিজয, সত্যপীর, রাগনামা, জয়নালের চৌতিশা । উল্লেখ্য, বৌদ্ধধর্মের সঙ্গে শৈবধর্ম মিশে নাথধর্মের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয় ।
‘আকাশনীলা’ কাব্য কার লেখা?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
‘আকাশনীলা’ কাব্য কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়েছিল ১৯২৭ খ্রিষ্টাব্দে। এর দীর্ঘ কাল পর ১৯৩৬ - এ প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। তৃতীয় কাব্যগ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয় ১৯৪২ - এ। এটি "কবিতাভবন সংস্করণ" নামে অভিহিত। সিগনেট প্রেস বনলতা সেন প্রকাশ করে ১৯৫২ - তে। বনলতা সেন কাব্যগ্রন্থের কবিতাসমূহ সহ পরবর্তী কবিতাগ্রন্থ মহাপৃথিবী ১৯৪৪ - এ প্রকাশিত। জীবনানন্দর জীবদ্দশায় সর্বশেষ প্রকাশিত গ্রন্থ সাতটি তারার তিমির (১৯৪৮)। ১৯৫৪ খ্রিষ্টাব্দে মৃত্যুর কিছু আগে প্রকাশিত হয় জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। কবির মৃত্যু - পরবর্তী প্রকাশিত গ্রন্থসমূহ হলো ১৯৫৭ - তে প্রকাশিত রূপসী বাংলা এবং ১৯৬১ - তে প্রকাশিত বেলা অবেলা কালবেলা। জীবনানন্দ দাশ রূপসী বাংলা'র পাণ্ডুলিপি তৈরি করে থাকলেও জীবদ্দশায় এর প্রকাশের উদ্যোগ নেন নি। তিনি গ্রন্থটির প্রচ্ছদ নাম নির্ধারণ করেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকাশকালে এর নামকরণ করা হয় "রূপসী বাংলা। " তার অগ্রন্থিত কবিতাবলি নিয়ে প্রকাশিত কবিতা সংকলনগুলো হলো: সুদর্শনা (১৯৭৩), আলো পৃথিবী (১৯৮১), মনোবিহঙ্গম, হে প্রেম, তোমারে ভেবে ভেবে (১৯৯৮), অপ্রকাশিত একান্ন (১৯৯৯) এবং আবছায়া (২০০৪)। কবির প্রকাশিত - অপ্রকাশিত গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার আঁকড় দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত জীবনানন্দ দাশের কাব্যসংগ্রহ সর্বপ্রথম প্রকাশিত হয় ১৯৯৩ খ্রিষ্টাব্দে। অব্যবহিত পরে গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয় ১৯৯৪ খ্রিষ্টাব্দে আবদুল মান্নান সৈয়দের উদ্যোগে। পরবর্তী কালে আবিষ্কৃত আরো কবিতা অন্তর্ভুক্ত করে ক্ষেত্র গুপ্ত ২০০১ - এ প্রকাশ করেন জীবনানন্দ দাশের কাব্য সমগ্র। ২০০৫ খ্রিষ্টাব্দে ভূমেন্দ্র গুহ প্রতিক্ষণ প্রকাশনী থেকে প্রকাশ করেন জীবনানন্দ দাশের প্রকাশিত - অপ্রকাশিত - গ্রন্থিত - অগ্রন্থিত সকল কবিতার আঁকড় গ্রন্থ পাণ্ডুলিপির কবিতা (১৪ খন্ড)।
বাংলাদেশের ‘জাতীয় সংগীত’ রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: গীতবিতান
‘চন্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চন্ডী’ কার স্ত্রী?
Correct Answer:
ঘ: শিব
মেঘনাদবধ কাব্যে কয়টি সর্গ?
Correct Answer:
ক: ৯টি
Explanation:
মেঘনাদবধ কাব্যে কয়টি সর্গ? সঠিক উত্তর ৯টি মেঘনাদবধ কাব্য ১৯ - শতকীয় বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। কাব্যটি তার শ্রেষ্ঠ কর্ম হিসাবে বিবেচিত হয়। এটি ১৮৬১ সালে দুই খণ্ডে বই আকারে প্রকাশিত হয়। কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত।
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটকটির রচয়িতা কে?
Correct Answer:
খ: সৈয়দ শামসুল হক
Explanation:
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটকটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ শামসুল হক সৈয়দ হক নাট্যকার হিসেবে সফলতা পেয়েছেন। বিবিসি বাংলায় নাটকে কাজ করার মাধ্যমে তিনি নাট্যকার হিসেবে পরিচিতি পান। তার পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি কাব্য নাটক।
চন্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরায়ের উপাধি ছিল-
Correct Answer:
গ: কবিকঙ্কন
Explanation:
চন্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দরায়ের উপাধি ছিল- সঠিক উত্তর কবিকঙ্কন চন্ডীদেবীর কাহিনি অবলম্বনে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে। চন্ডীমঙ্গল কাব্যের উল্লেখযোগ্য কবিগণ হলেন - মানিকদত্ত, দ্বিজ মাধব, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজরাম দেব, মুক্তরাম সেন। এ কাব্যের প্রধান চরিত্র হলো - ফুল্লরা, কালকেতু, ধনপতি, ভাড়ুদত্ত, মুরারী শীল৷ বাংলা সাহিত্যের প্রথম ঠগ চরিত্র ভাড়ুদত্ত।
আমপারার কাব্যানুবাদ করেন-
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
আমপারার কাব্যানুবাদ করেন- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম তা 'কাব্য আমপারা' নামে কলকাতা থেকে প্রকাশিত হয় ১৯৩৩ সালে। কবি নজরুলের অনুবাদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি কাব্যানুবাদ শেষে মার্জিনের নিচে আরবি সুরার বাংলা অর্থ পরিবেশন করেছেন। ১৯২০ সালে 'আমপারা' শীর্ষক অংশে পবিত্র কোরআনের অনুবাদের খণ্ডাংশ কলকাতা থেকে প্রকাশ করেন।
কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত -----
Correct Answer:
ক: রাম বসু এবং ভোলা ময়রা
Explanation:
কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত ----- সঠিক উত্তর রাম বসু এবং ভোলা ময়রা কবিওয়ালা - শায়ের - পাঁচালী - টপ্পাগানঃ ***পাঁচালী গানের প্রধান কবি = = দাশরথি রায় ***টপ্পাগান মূলত - = = একধরনের গান ***বাংলা টপ্পাগানের জনক = = নিধুবাবু/রামনিধি গুপ্ত ***কবিগানের প্রথম কবি = = = গোঁজলা গুই ***কবি গান রচয়িতা এবং গায়ক হিসাবে পরিচিত = = এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় ***কবিওয়ালা ও শায়ের - এর উদ্ভব ঘটে = আঠারো শতকের শেষার্ধে ও উশি শতকের প্রথমার্ধে ***কবিওয়ালা বলতে বোঝায় = = কবিতাকে জীবিকা নির্বাহের উপায় হিসাবে গ্রহণকারীকে ***শায়েররা যে সাহিত্য রচনা করেন = = দোভাষী সাহিত্য
”মেঘনাদবধ কাব্যে” যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল?
Correct Answer:
ক: বীর নীল
Explanation:
”মেঘনাদবধ কাব্যে” যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল? সঠিক উত্তর বীর নীল সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র অংশের কাহিনী অবলম্বনে করে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ মহাকাব্য(১৮৬১) নয়টি স্বর্গে রচনা করেন। এটি ট্রাজেডি মূলক মহাকাব্য।
”পাখীর নীড়ের মতো চোখ” বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”পাখীর নীড়ের মতো চোখ” বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দর উপমার স্রষ্টা কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ 'পাখির নীড়ের মতো চোখ' বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্য সুন্দর উপমার স্রষ্টা জীবনানন্দ দাশ। ধূসরতার কবি জীবনানন্দ দাশ - (১৯০৩ - ১৯৭৬) এর কাব্যগ্রন্থ বনলতা সেন (১৯৪২) এর অন্তর্গত এ কাব্যাংশটুকু।
'লাইলী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের ?
Correct Answer:
গ: ইরান
Explanation:
'লাইলী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের ? সঠিক উত্তর ইরান মধ্যযুগের বাংলা সাহিত্যে মূসলমান কবিদের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। দৌলত উজির বাহরাম খাঁর রচিত লায়লী - মজনু কাব্য পারসিয়ান কবি নিজামীর " লায়লা ওয়া মজনুন" কাব্যের ভাবানুবাদ।
সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য ----
Correct Answer:
ঘ: বেনুবিণা
Explanation:
সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য ---- সঠিক উত্তর বেনুবিণা ছন্দের জাদুকর নামে খ্যাত সত্যেন্দ্রনাথ দত্তের কয়েকটি মৌলিক কাব্য - অভ্র আবীর, হোমশিখা, কুহু ও কেকা সবিতা, বেলা শেষের গান,। তার অনুবাদ কাব্য - তীর্থ - সলিল, তীর্থ রেণু, ফুলেল ফসল।
সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য-
Correct Answer:
ঘ: বেণু- বীণা
Explanation:
সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য- সঠিক উত্তর বেণু- বীণা সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২ - মৃত্যু: জুন ২৫, ১৯২২) একজন বাঙালি কবি ও ছড়াকার। অভ্র আবীর তার মৌলিক কাব্য। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয়। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি - বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী।