Samas MCQs
Showing 50 questions (Total: 425)
”বিষবৃক্ষ” কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
”বিষবৃক্ষ” কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় ”বিষবৃক্ষ" কর্মধারয় সমাস। যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন : নিল যে পদ্ম = নীল পদ্ম।
”শতাব্দী” কোন সমাস?
Correct Answer:
ঘ: দ্বিগু
Explanation:
”শতাব্দী” কোন সমাস? সঠিক উত্তর দ্বিগু ”শতাব্দী” দ্বিগু সমাস। শত অব্দের সমাহার = শতাব্দী। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন : তিন মাথার সমাহার = তেমাথা ইত্যাদি।
”বইপড়া” কোন সমাস?
Correct Answer:
ঘ: তৎপুরুষ
Explanation:
”বইপড়া” কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ ”বইপড়া” তৎপুরুষ সমাস। পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের কে রে ব্যাপিয়া বিভক্তি লোপ পেলে দ্বিতীয়া তৎপুরুষ সমাস হয়। যেমন : বইকে পড়া = বইপড়া, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী ইত্যাদি।
'অনমনীয়' কোন সমাসবদ্ধ পদ?
Correct Answer:
ক: নঞ্ বহুব্রীহি সমাসবদ্ধ পদ।
Explanation:
'অনমনীয়' কোন সমাসবদ্ধ পদ? সঠিক উত্তর নঞ্ বহুব্রীহি সমাসবদ্ধ পদ। 'অনমনীয় ' ( নয় নমনীয় যা) - নঞ্ বহুব্রীহি সমাসবদ্ধ পদ।
”সুবর্ণ” কোন সমাস?
Correct Answer:
ক: কর্মধারয়
Explanation:
”সুবর্ণ” কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় ”সুবর্ণ” কর্মধারয় সমাস। যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদে সমাস হয় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন : কু যে অর্থ = কদর্থ, সু যে বর্ণ = সুবর্ণ।
”উপকথা” কোন সমাস?
Correct Answer:
খ: অব্যয়ীভাব
Explanation:
”উপকথা” কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব ”উপকথা” অব্যয়ীভাব সমাস। পূর্বপদ অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয় অর্থ প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। সামীপ্য, পর্যন্ত, অভাব, সদৃশ্য, যোগ্যতা, প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয়। যেমন: কথার সদৃশ্য = উপকথা একটি অব্যয়ীভাব সমাস।
”সমাস” এর অর্থ-
Correct Answer:
ঘ: সংক্ষেপন
Explanation:
”সমাস” এর অর্থ- সঠিক উত্তর সংক্ষেপন 'সমাস' এর অর্থ সংক্ষেপণ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ ইত্যাদি। সংক্ষেপন শব্দটির শুদ্ধরূপ সংক্ষেপণ।
ক্ষুধিত পাষাণ কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
ক্ষুধিত পাষাণ কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় ক্ষুধিত পাষাণ = ক্ষুধিত যে পাষাণ। এটি কর্মধারয় সমাস।
”নিরামিষ” কোন সমাস?
Correct Answer:
ঘ: অব্যয়ীভাব
Explanation:
”নিরামিষ” কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব ”নিরামিষ” অব্যয়ীভাব সমাস। সামীপ্য, বীপ্সা, পর্যন্ত, অভাব, যোগ্যতা প্রভৃতি বোঝালে অব্যয়ীভাব সমাস হয়। যেমন - আমিষের অভাব = নিরামিষ, জলের অভাব = নির্জল, কুলের সমীপে = উপকূল ইত্যাদি।
”সহোদর” কোন সমাস?
Correct Answer:
ক: বহুব্রীহি
Explanation:
”সহোদর” কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি ”সহোদর” বহুব্রীহি সমাস। সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রীহি সমাস হলে সহ ও সহিত এর স্থলে স হয়। যেমন - সহ উদর তার = সহোদর, বান্ধব সহ বর্তমান = সবান্ধব ইত্যাদি।
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় --
Correct Answer:
ক: নিত্য সমাস
Explanation:
যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় -- সঠিক উত্তর নিত্য সমাস যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। এ সমাসের সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না। যেমন: অন্য গ্রাম - গ্রামান্তর, অন্য দেশ - দেশান্তর, কেবল দর্শন - দর্শনমাত্র ইত্যাদি।
কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
Correct Answer:
ক: নিত্য সমাস
Explanation:
কোন সমাসে ব্যাসবাক্য হয় না? সঠিক উত্তর নিত্য সমাস নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না বা অন্য শব্দের আশ্রয় নিতে হয়। অলুক সমাসে বিভক্তি লোপ পায় না।
'সিংহাসন' শব্দটি কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
গ: কর্মধারয়
Explanation:
'সিংহাসন' শব্দটি কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর কর্মধারয় যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন। এখানে ব্যাসবাক্যের চিহ্নিত কথাটি লোপ পেয়েছে। তাই এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
”চাঁদ মুখ” কোন সমাস?
Correct Answer:
গ: উপমিত
Explanation:
”চাঁদ মুখ” কোন সমাস? সঠিক উত্তর উপমিত সাধারণ গণিত উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন - চাঁদ মুখ = মুখ চাঁদের ন্যায়, পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায় ইত্যাদি।
”কলুর বলদ” কোন সমাস?
Correct Answer:
খ: অলুক তৎপুরুষ সমাস
Explanation:
”কলুর বলদ” কোন সমাস? সঠিক উত্তর অলুক তৎপুরুষ সমাস ”কলুর বলদ” অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ পায় না, তাই অলুক তৎপুরুষ সমাস। যেমন কুলুর বলদ = কলুর বলদ, ঘোড়ার ডিম = ঘোড়ার ডিম, সোনার বাংলা = সোনার বাংলা ইত্যাদি।
”সোনামুখী” কোন সমাস?
Correct Answer:
খ: উপমিত
Explanation:
”সোনামুখী” কোন সমাস? সঠিক উত্তর উপমিত ”সোনামুখী” উপমিত কর্মধারয় সমাস। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটি ব্যাসবাক্য বা সমস্তপদে থাকে না, বরং অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।
নিচের কোন শব্দটি সমাস বদ্ধ নয়?
Correct Answer:
খ: বিদ্যালয়
Explanation:
নিচের কোন শব্দটি সমাস বদ্ধ নয়? সঠিক উত্তর বিদ্যালয় 'বিদ্যালয় 'শব্দটি সমাসবদ্ধ শব্দ নয়। এটি সন্ধিবদ্ধ শব্দ (বিদ্যা + আলয়) । গাছপাকা (গাছে পাকা), সিংহাসন (সিংহ চিহ্নিত আসন) ও দিলদরিয়া (দরিয়ার মতো দিল যার) ইত্যাদি সমাসবদ্ধ শব্দ।
যে পদ্গুলি নিয়ে সমাস হয় তাকে কি বলে ?
Correct Answer:
খ: সমস্যমান পদ
Explanation:
যে পদ্গুলি নিয়ে সমাস হয় তাকে কি বলে ? সঠিক উত্তর সমস্যমান পদ যে পদগুলো নিয়ে সমাস হয় তাদেরকে সমস্যমান পদ বলে। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয়, তার নাম ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য।
নিচের কোনটি কর্মধারায় সমাস?
Correct Answer:
ক: খাসমহল
Explanation:
নিচের কোনটি কর্মধারায় সমাস? সঠিক উত্তর খাসমহল যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, খাস যে মহল = খাসমহল।
কুলের সমীপে =উপকূল এটি কোন সমাস?
Correct Answer:
গ: অব্যয়ীভাব
Explanation:
কুলের সমীপে =উপকূল এটি কোন সমাস? সঠিক উত্তর অব্যয়ীভাব পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অর্থর প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন: জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত, মরণ পর্যন্ত = আমরণ ।
'জায়া ও পতি' সমাস করলে কি হয়?
Correct Answer:
গ: দম্পতি
Explanation:
'জায়া ও পতি' সমাস করলে কি হয়? সঠিক উত্তর দম্পতি 'জায়া ও পতি' সমাস করলে হয় - দম্পতি। যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম।
‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: উপপদ তৎপুরুষ
Explanation:
‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ ? সঠিক উত্তর উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ - প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা - জলচর, পকেট মারে যে - পকেটমার। তাই সঠিক উত্তর : উপপদ তৎপুরুষ।
”পঞ্চনদ” কোন সমাস
Correct Answer:
গ: দ্বিগু
Explanation:
”পঞ্চনদ” কোন সমাস সঠিক উত্তর দ্বিগু পঞ্চনদ - এর ব্যাসবাক্য হলো পঞ্চ নদের সমাহার । সমাহার বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। এ ক্ষেত্রে পঞ্চনদ দ্বিগু সমাসের উদাহরণ।
সমাস কত প্রকার ?
Correct Answer:
গ: ৬ প্রকার
Explanation:
সমাস কত প্রকার ? সঠিক উত্তর ৬ প্রকার সমাস শব্দের অর্থ - সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থসঙ্গতিবিশিষ্ট দুই বা ততোধিক পদ মিলিত হয়ে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস সাধারণত ছয় প্রকার। যথা:১। দ্বন্দ্ব সমাস ২। কর্মধারয় সমাস৩। তৎপুরুষ সমাস ৪। দ্বিগু সমাস৫। অব্যয়ীভাব সমাস ও ৬। বহুব্রীহি সমাস।
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
Correct Answer:
গ: সংস্কৃত
Explanation:
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ? সঠিক উত্তর সংস্কৃত সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সমাস মানে সংক্ষেপ , মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একপদীকরণ । অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
সমাসবদ্ধ পদকে কি বলে ?
Correct Answer:
খ: সমস্তপদ
Explanation:
সমাসবদ্ধ পদকে কি বলে ? সঠিক উত্তর সমস্তপদ সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। যেমন: বিলাত ফেরত ( বিলাত হতে ফেরত ) , রাজকুমার ( রাজার কুমার ) ইত্যাদি। সমস্ত পথকে ভেঙ্গে যে বাক্যাংশ করা হয় তার না ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত ।
পথে ও প্রান্তরে = পথে প্রান্তরে - এটি কোন সমাস ?
Correct Answer:
খ: দ্বন্দ
Explanation:
পথে ও প্রান্তরে = পথে প্রান্তরে - এটি কোন সমাস ? সঠিক উত্তর দ্বন্দ যে সমাসে প্রত্যেকটি সমাস্যমান পদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তামাল = তাল - তামাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম ইত্যাদি ।
”চাঁদমুখ” কোন সমাস?
Correct Answer:
ঘ: উপমিত
Explanation:
”চাঁদমুখ” কোন সমাস? সঠিক উত্তর উপমিত সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটি ব্যাসবাক্য বা সমস্তপদে থাকে না, বরং অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় = চাঁদমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।
'গোবর গণেশ' কোন সমাস?
Correct Answer:
খ: মধ্যপদলোপী কর্মধারয়
Explanation:
'গোবর গণেশ' কোন সমাস? সঠিক উত্তর মধ্যপদলোপী কর্মধারয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: গোবরে নির্মিত গণেশ = গোবর গণেশ। তাই সঠিক উত্তর : মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
"লাঠালাঠি" কোন সমাস?
Correct Answer:
খ: ব্যতিহার বহুব্রীহি সমাস
Explanation:
"লাঠালাঠি" কোন সমাস? সঠিক উত্তর ব্যতিহার বহুব্রীহি সমাস ব্যতিহার বহুব্রীহি সমাস: ক্রিয়ার পারস্পারিক অর্থে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। এ সমাসে পূর্বপদে "আ" এবং পরপদে "ই" যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ - হাতাহাতি লাঠিতে লাঠিতে যে লড়াই - লাঠালাঠি তাই সঠিক উত্তর: লাঠালাঠি।
কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না ?
Correct Answer:
ক: উপমিত কর্মধারয়
Explanation:
কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না ? সঠিক উত্তর উপমিত কর্মধারয় উপমিত কর্মধারয় সমাস: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়। এ সমাসে উপমেয় পদটি আগে বসে। যেমন: মুখ চন্দ্রের ন্যায় - চন্দ্রমুখ।
'বীণাপাণি' কোন সমাস?
Correct Answer:
ঘ: বহুব্রীহি সমাস
Explanation:
'বীণাপাণি' কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি সমাস যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যথা - বহুব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানে বহু কিংবা ব্রীহি কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয়।
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ?
Correct Answer:
গ: দ্বিগু সমাস
Explanation:
সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয় ? সঠিক উত্তর দ্বিগু সমাস সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন : তিন কালের সমাহার = ত্রিকাল চৌরাস্তার সমাহার = চৌরাস্তা তিন মাথার সমাহার = তেমাথা শত অব্দের সমাহার = শতাব্দী পঞ্চবটের সমাহার = পঞ্চবটী ত্রি (তিন) পদের সমাহার = ত্রিপদী এরূপ : অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গা, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভূত, সাতসমুদ্র ইত্যাদি। দ্বিগু সমাসের গাণিতিক গঠন = সংখ্যা + বিশেষ্য + র/এর + সমাহার = দ্বিগু সমাস
মেরাসমাস রোগের ফলে কি হয় ?
Correct Answer:
ক: পেশী ও মেদ ক্ষয় হয়
Explanation:
মেরাসমাস রোগের ফলে কি হয় ? সঠিক উত্তর পেশী ও মেদ ক্ষয় হয় ম্যারাসমাস হলো শক্তির ঘাটতির জন্য সৃষ্ট এক ধরনের তীব্র অপুষ্টি । এই অপুষ্টিতে যে কেউ আক্রান্ত হতে পারে। তবে সাধারণত শিশুদের মধ্যে বেশি ঘটে। এক্ষেত্রে বয়সের তুলনায় শরীরের ওজন স্বাভাবিক (প্রত্যাশিত) শরীরের ওজনের ৬২% কম হয়। মারাসমাসের ঘটনা ১ বছর বয়সের আগে বৃদ্ধি পায়, যেখানে কোয়াশিওরকরের ঘটনা ১৮ মাস পরে বৃদ্ধি পায়। কোয়াশিওরকর থেকে এটি আলাদা করার উপায় হলো: কোয়াশিওরকর হল পর্যাপ্ত শক্তি গ্রহণের সাথে প্রোটিনের ঘাটতি যেখানে ম্যারাসমাস হল প্রোটিন সহ সকল প্রকারের অপর্যাপ্ত শক্তি গ্রহণ।
'বীণাপানি' কোন সমাস?
Correct Answer:
ক: বহুব্রীহি
Explanation:
'বীণাপানি' কোন সমাস? সঠিক উত্তর বহুব্রীহি বীণাপানি - বীণা পানিতে যার। এটি একটি বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যথা: বহু ব্রীহি(ধান) আছে যার - বহুব্রীহি
মহর্ষি কোন সমাস?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
মহর্ষি কোন সমাস? সঠিক উত্তর কর্মধারয় কর্মধারয় সমাস: যে সমাসে পরপদের অর্থ প্রধারূপে প্রতীয়মান হয় এবং বিশেষণ পদের সাথে বিশেষ্য পদের সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন: মহান যে ঋষি - মহর্ষি
“যৌবন সূর্য” কোন সমাস ?
Correct Answer:
ঘ: রূপক কর্মধারয় সমাস
Explanation:
“যৌবন সূর্য” কোন সমাস ? সঠিক উত্তর রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধারয় সমাস : উপমান ও উপমমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদ আগে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে "রূপ" অথবা "ই" যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: যৌবন রূপ সূর্য - যৌবন সূর্য।
পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
ক: তৎপুরুষ
Explanation:
পুষ্পসৌরভ” কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর তৎপুরুষ পুষ্পের সৌরভ = পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা : চায়ের বাগান = চাবাগান, রাজার পুত্র = রাজপুত্র ,খেয়ার ঘাট = খেয়াঘাট , অনুরুপভাবে ছাত্রসমাজ , দেশসেবা, দিল্লিশ্বর, বিড়ালছানা।
সমাস নির্ণয় করুন --'ধানের ক্ষেত'---
Correct Answer:
ক: ষষ্ঠী তৎপুরুষ
Explanation:
সমাস নির্ণয় করুন --'ধানের ক্ষেত'--- সঠিক উত্তর ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাস : পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়,তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যথা - চায়ের বাগান = চা বাগান, রাজার পুত্র = রাজপুত্র, খেয়ার ঘাট = খেয়াঘাট। ছাত্রসমাজ, দেশসেবা, দিল্লীশ্বর, বাঁদরনাচ, পাটক্ষেত, ছবিঘর , ঘোড়দৌড় ,শ্বশুরবাড়ি, বিড়ালছানা ইত্যাদি।
নরাধম শব্দটি কোন সমাস ?
Correct Answer:
খ: কর্মধারয়
Explanation:
নরাধম শব্দটি কোন সমাস ? সঠিক উত্তর কর্মধারয় নরাধম = নরের মধ্যে অধম - ৭মী তৎপুরুষ সমাস।
সমাস নির্ণয় করুন -- বেআইনি
Correct Answer:
খ: নঞ তৎপুরুষ
Explanation:
সমাস নির্ণয় করুন -- বেআইনি সঠিক উত্তর নঞ তৎপুরুষ বেআইনি ব্যাসবাক্য ন(নয়)আইনি
সমাস নির্ণয় করুন ঃ "দশ আনন যাহার - দশানন"
Correct Answer:
গ: বহুব্রীহি
Explanation:
সমাস নির্ণয় করুন ঃ "দশ আনন যাহার - দশানন" সঠিক উত্তর বহুব্রীহি দশ আনন যার - দশানন। প্রদত্ত সমাসটি বহুব্রীহি সমাস। কারণ, সংখ্যাবাচক বহুব্রীহি : পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ বোঝালে তাকে সংখ্যাবাবাচক বহুব্রীহি সমাস বলে। এ সমাসে সমস্তপদে আ, ই, ঈ - যুক্ত হয়। যেমন: দশ আনন যার - দশানন।
কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়?
Correct Answer:
ঘ: যুবজানি
Explanation:
কোন পদটি রূপক কর্মধারয় সমাস নয়? সঠিক উত্তর যুবজানি উপমান এবং উপমেয় র মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পৃর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে রূপ অথবা ই যোগ হয়। যেমন, যৌবন = জীবন রূপ বন।
'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
Correct Answer:
খ: ৪র্থী তৎপুরুষ
Explanation:
'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর ৪র্থী তৎপুরুষ হজের জন্য যাত্রা = হজযাত্রা। এটি চতুর্থী তৎপুরুষ সমাস। কেননা, পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। যেমন: বিদ্যালয়, মুসাফিরখানা, রান্নাঘর, ইত্যাদি।
সমাস ভাষাকে-
Correct Answer:
ক: সংক্ষিপ্ত করে
Explanation:
সমাস ভাষাকে- সঠিক উত্তর সংক্ষিপ্ত করে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমর্থন, সংগ্রহ, মিলন, একাধিক পদের একপদীকরণ । সমাসের উদ্দেশ্য অল্পকথায় অধিক ভাব প্রকাশ করা । একটা বিরাট শব্দগুচ্ছকে সমাসের মাধ্যমে সংক্ষেপণ করা যায়। তবে সাহিত্যিক প্রয়োজনেই সংস্কৃত ভাষায় সমাসের আবির্ভাব হয়েছিল বলে মনে হয়। কারণ সাহিত্যমূলক কর্মে সমাসের ব্যবহার একে আরও আকর্ষণীয় করে তোলে। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম + অস(ধাতু) + অ ।
কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
খ: নীলপদ্ম
Explanation:
কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর নীলপদ্ম যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারায় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম।
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Correct Answer:
গ: হাসিমুখ
Explanation:
মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হাসিমুখ যে সমাসের সমাসবদ্ধ পদটির যে রূপ তাতে ব্যাসবাক্যের মধ্যে ব্যাখ্যামূলক পদগুলো থাকে না তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। এরূপ কতিপয় সমাস হল সিংহাসন, মৌমাছি, জ্যোৎস্নারাত, বৌভাত, হাসিমুখ প্রভৃতি।
কোনটি রূপক সমাসের উদাহরণ ?
Correct Answer:
খ: ভবনদী
Explanation:
কোনটি রূপক সমাসের উদাহরণ ? সঠিক উত্তর ভবনদী চাঁদমুখ - মুখ চাঁদের ন্যায় (উপমিত কর্মধারয়) । ভবনদী - ভব রুপ নদী (রুপক কর্মধারয়)। বড়বাবু - বড় যে বাবু( কর্মধারয়) । বাগানবাড়ী - বাগান ঘেরা বাড়ি (মধ্যপদলোপী কর্মধারয়) ।
পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
Correct Answer:
খ: তৎপুরুষ
Explanation:
পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ পাপমুক্ত এর সঠিক ব্যাসবাক্য হলোঃ পাপ হতে মুক্ত। যা তৃতীয়া তৎপুরুষ সমাসকে নির্দেশ করে।
অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?
Correct Answer:
ঘ: দ্বন্দ্ব
Explanation:
অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস? সঠিক উত্তর দ্বন্দ্ব যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: তাল ও তমাল = তাল - তমাল, দোয়াত ও কলম = দোয়াত - কলম। এখানে তাল ও তমাল এবং দোয়াত ও কলম - প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। দ্বন্দ্ব জন্য ব্যাসবাক্যে এবং, ও, আর - এই অব্যয় পদগুলো ব্যবহৃত হয়। যেমন: মাতা ও পিতা = মাতা - পিতা, অহি ও নকুল = অহিনকুল।