Shamsur Rahman MCQs
Showing 16 questions (Total: 16)
শামসুর রাহমান এর প্রথম কাব্যগ্রন্থ
Correct Answer:
ক: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
Explanation:
শামসুর রাহমান এর প্রথম কাব্যগ্রন্থ সঠিক উত্তর প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর রাহমানের প্রথম কাব্য গ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। বন্দী শিবির থেকে (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন। তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে কাব্যগ্রন্থটি রচনা করেন।
'নিরালোকে দিব্যরথ' কাব্যগ্রন্থটি কার লেখা ?
Correct Answer:
গ: শামসুর রহমান
Explanation:
'নিরালোকে দিব্যরথ' কাব্যগ্রন্থটি কার লেখা ? সঠিক উত্তর শামসুর রহমান রাহমান, শামসুর (১৯২৯ - ২০০৬) কবি, সাংবাদিক। তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। কবির পিতা মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতা আমেনা খাতুন। শামসুর রহমান বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্যের অন্যতম কবি হিসেবে খ্যাত
'স্বাধীনতা তুমি' কবিতাটি কে লিখেছেন?
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
'স্বাধীনতা তুমি' কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর শামসুর রাহমান ১৯৭০ সালের ২৮ নভেম্বর ঘূর্ণিদুর্গত দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের দুঃখ - দুর্দশায় ও মৃত্যুতে কাতর কবি লেখেন 'আসুন আমরা আজ ও একজন জেলে' নামক কবিতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পরিবার নিয়ে চলে যান নরসিংদীর পাড়াতলী গ্রামে। এপ্রিলের প্রথম দিকে তিনি লেখেন যুদ্ধের ধ্বংসলীলায় আক্রান্ত ও বেদনামথিত কবিতা 'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'।
কোনটি শামসুর রাহমানের রচনা?
Correct Answer:
গ: নিরালোকে দিব্যরথ
Explanation:
কোনটি শামসুর রাহমানের রচনা? সঠিক উত্তর নিরালোকে দিব্যরথ নিরালোক দিব্যরথ (কাব্যগ্রন্থ) : শামসুর রাহমান, নির্জন স্বাক্ষর (উপন্যাস) : বুদ্ধদেব বসু; নিরন্তর ঘণ্টাধ্বনি (উপন্যাস) : সেলিনা হোসেন।
কোনটি শামসুর রাহমানের কাব্য?
Correct Answer:
ক: রৌদ্র করোটিতে
Explanation:
কোনটি শামসুর রাহমানের কাব্য? সঠিক উত্তর রৌদ্র করোটিতে শামসুর রাহমানের কাব্যের নাম ‘রৌদ্র করোটিতে’ এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। ‘রাখালী’ পল্লীকরি জসীমুদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ। ‘সাঝের মায়া’ বেগম সুফিয়া কামাল রচনা করেন।
কবি শামসুর রাহমানের সময়কাল-
Correct Answer:
খ: ১৯২৯-২০০৬
Explanation:
কবি শামসুর রাহমানের সময়কাল- সঠিক উত্তর ১৯২৯-২০০৬ কবি শামসুর রাহমানের সময়কাল হলো ১৯২৯ - ২০০৬। শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ১৮ আগস্ট মৃত্যুবরণ করেন।
শামসুর রাহমানের আত্মজীবনী-
Correct Answer:
ঘ: কালের ধূলোয় লেখা
Explanation:
শামসুর রাহমানের আত্মজীবনী- সঠিক উত্তর কালের ধূলোয় লেখা শামসুর রাহমান। বাংলা সাহিত্যের কাব্যকাঠামোর নববিন্যাস মানেই– তার কবিতা— তার লেখা। স্বাভাবিকভাবেই শামসুর রাহমান আজ বাঙলা সাহিত্যের অন্যতম প্রধান কবি– একথা সর্বজন স্বীকত। ‘কালের ধুলোয় লেখা’ তাঁর আত্মজীবনীতে রাজনীতি, অর্থনীতি, সাহিত্য - সংস্কৃতি শুধু নয়, বৈশ্বিক পটভূমিতে কাছ থেকে দেখা বাঙালির গণ - সংস্কৃতির ইতিহাস যেমন প্রকাশিত হয়েছে তেমনি প্রতিভাত হয়েছে তার কাব্যসত্তার ভেতর - বাহির। জীবনে ঘটেছে এমন কোনো ঘটনাকে লুকোতে চান নি। মুখোমুখি হয়েছেন বার বার। বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুর রাহমান অনেক অজানা ইতিহাসকে খোলসা করেছেন স্পষ্টভাবে ।
শামসুর রাহমানের রচনা নয় কোনটি ?
Correct Answer:
ঘ: পারাপার
Explanation:
শামসুর রাহমানের রচনা নয় কোনটি ? সঠিক উত্তর পারাপার শামসুর রহমানের রচিত নয় - "পারাপার "। "রৌদ্র করোটিতে" ও "নিজ বাসভূমে " শামসুর রহমানের দুটি কাব্যগ্রন্থ। অন্যদিকে "এলাটিং বেলাটিং" তার রচিত শিশুতোষ গ্রন্থ।
শামসুর রাহমানের কাব্য-
Correct Answer:
ঘ: প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
Explanation:
শামসুর রাহমানের কাব্য- সঠিক উত্তর প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর রহমানএর কাব্য "প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে"। এটি তার প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৯৬০ সালে প্রকাশিত হয়
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে-
Correct Answer:
গ: নিরালোকে দিব্যরথ
Explanation:
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে- সঠিক উত্তর নিরালোকে দিব্যরথ 'নিরালোকে দিব্যরথ' কাব্যটি শামসুর রহমান রচিত। তার আরো কয়েকটি কাব্যগ্রন্থ হল রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে ইত্যাদি। 'আর্ত শর্তাবলী' ও 'সোনালি কাবিন' কাব্যগ্রন্থের রচয়িতা যথাক্রমে: হাসান হাফিজুর রহমান ও আল মাহমুদ।
কবি শামসুর রাহমানের পৈতিৃক নিবাস কোন গ্রামে?
Correct Answer:
গ: পাড়াতলি
Explanation:
কবি শামসুর রাহমানের পৈতিৃক নিবাস কোন গ্রামে? সঠিক উত্তর পাড়াতলি কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন । তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাহাড়তলী গ্রামে । তার রচিত উল্লেখযোগ্য কাব্য - বন্দী শিবির থেকে, বিধ্বস্ত নীলিমা, রৌদ্র করোটিতে, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, দুঃসময়ের মুখোমুখি, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে ।
শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
Correct Answer:
ক: কালের ধূলোয় লেখা
শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকা প্রকাশিত হয়?
Correct Answer:
গ: সোনার বাংলা
কবি শামসুর রাহমানের 'আদিগন্ত নগ্ন প্রতিধ্বনি' প্রকাশিত হয় কত সালে?
Correct Answer:
ক: ১৯৭৪
বাংলা সাহিত্যে ‘ শামসুর রাহমান’ এর পরিচয় কী?
Correct Answer:
ক: কবি
Explanation:
বাংলা সাহিত্যে ‘ শামসুর রাহমান’ এর পরিচয় কী? সঠিক উত্তর কবি তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন। শামসুর রাহমানের ডাক নাম বাচ্চু।সন্তান: সুমায়রা আমিন; ফ...পুরস্কার: বাংলা একাডেমি ...পেশা: কবি, সাংবাদিকনাগরিকত্ব: ব্রিটিশ ভারত...
নিচের কোনটি শামসুর রহমানের কবিতা?
Correct Answer:
ক: আসাদের শার্ট
Explanation:
নিচের কোনটি শামসুর রহমানের কবিতা? সঠিক উত্তর আসাদের শার্ট বাংলাদেশের শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম " প্রথম গান", দ্বিতীয় মৃত্যুর আগে, ( ১৯৬০)। তিনি "বন্দি শিবির থেকে "( ১৯৭২) কাব্য লিখে খ্যাতি অর্জন করেন। "আসাদের শার্ট " তার রচিত কবিতা।