Social science MCQs
Showing 50 questions (Total: 157)
অগাস্ট কোঁৎ কত সালে Sociology শব্দটি প্রবর্তন করেন?
Correct Answer:
গ: ১৮৩৯ সালে
Explanation:
অগাস্ট কোঁৎ কত সালে Sociology শব্দটি প্রবর্তন করেন? সঠিক উত্তর ১৮৩৯ সালে সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব মানুষের সমাজ বা দলের বৈজ্ঞানিক আলোচনা শাস্ত্র। এতে সমাজবদ্ধ মানুষের জীবনের সামাজিক দিক এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। সমাজ বিষয়ক গবেষণা অতীত কাল থেকেই প্রচলিত ছিল। তবে অগাস্ট কোঁৎ সর্বপ্রথম ১৮৩৮ সালে এর রীতিবদ্ধ আলোচনা করেন।
সংস্কৃতি হলো মানব আচরণের-
Correct Answer:
গ: সমষ্টি
Explanation:
সংস্কৃতি হলো মানব আচরণের- সঠিক উত্তর সমষ্টি সংস্কৃতি (বা কৃষ্টি) (ইংরেজি: Culture, কালচার) হল বিভিন্ন সমাজে প্রাপ্ত সামাজিক আচরণ ও নিয়ম কানুনের সামষ্টিক বহিঃপ্রকাশ।
প্রান্তিক কৃষক-
Correct Answer:
খ: যাদের জমির পরিমাণ ১ একরের নিচে
Explanation:
প্রান্তিক কৃষক- সঠিক উত্তর যাদের জমির পরিমাণ ১ একরের নিচে দেশের প্রায় ৭০.০% কৃষক হচ্ছে প্রান্তিক কৃষক।
সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। বলেন-
Correct Answer:
গ: জিসবার্ট
Explanation:
সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। বলেন- সঠিক উত্তর জিসবার্ট কবিরা বাঙলায় বস্তিতে থাকে, সিনেমার সুদর্শন গর্দভেরা থাকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রাসাদে - হুমায়ূন আজাদ
জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
Correct Answer:
খ: লীগ অব নেশনস
Explanation:
জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর লীগ অব নেশনস সম্মিলিত জাতিপুঞ্জ বা লিগ অব নেশন্স (League of Nations) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী একটি আন্তর্জাতিক সংস্থা। ১৯২০ সালের ২১শে জানুয়ারি প্যারিস শান্তি আলোচনার ফলস্বরূপ এ সংস্থাটির জন্ম। পৃথিবীতে বৈশ্বিক শান্তি রক্ষায় সর্বপ্রথম সংস্থাটি হল সম্মিলিত জাতিপুঞ্জ।
সামাজিক স্তরবিন্যাসের প্রধানত কয়টি প্রকরণ দেখা যায়?
Correct Answer:
গ: ৪টি
Explanation:
সামাজিক স্তরবিন্যাসের প্রধানত কয়টি প্রকরণ দেখা যায়? সঠিক উত্তর ৪টি সমাজবিজ্ঞানী T.B.Bottomore তার ' Sociology ' গ্রন্থে সামাজিক স্তরবিন্যাসের চারটি ধরনের কথা উল্লেখ করেছেন।এগুলি হলো:দাসপ্রথা (Slavery)এস্টেট প্রথা (Estate)জাতিবর্ণ প্রথা (Caste)শ্রেণি বা মর্যাদা গোষ্ঠী (Class and status group
কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে কী বলে?
Correct Answer:
খ: যোগান
Explanation:
কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে কী বলে? সঠিক উত্তর যোগান উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে উৎপাদিত দ্রব্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত বা ইচ্ছুক থাকে তাকে অর্থনীতিতে যোগান বলে।
নিচের কোন কর্মসূচিকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয়?
Correct Answer:
গ: ৬ দফা
Explanation:
নিচের কোন কর্মসূচিকে 'ম্যাগনাকার্টা' হিসেবে গণ্য করা হয়? সঠিক উত্তর ৬ দফা ম্যাগনা কার্টা ইংল্যান্ডের একটি চুক্তি যা ১২১৫ সালে স্বাক্ষরিত হয়। ঐতিহাসিকভাবে ম্যাগনা কার্টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে বর্তমান সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে।
কে সতীদাহ প্রথা রহিত করেন?
Correct Answer:
ঘ: লর্ড বেন্টিঙ্ক
Explanation:
কে সতীদাহ প্রথা রহিত করেন? সঠিক উত্তর লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে বা আত্মহুতি দেবার ঐতিহাসিক প্রথা, যা রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধ হয়।
ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন-
Correct Answer:
ক: রাজা রামমোহন রায়
Explanation:
ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন- সঠিক উত্তর রাজা রামমোহন রায় রায়, রাজা রামমোহন (১৭৭২/৭৪ - ১৮৩৩) হিন্দুধর্মের মহান সংস্কারক। পশ্চিম বাংলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তিনি আঠারো শতকের ভারতের গতানুগতিক সনাতনী শিক্ষা লাভ করেন।
কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
Correct Answer:
গ: সিয়েরা লিওন
Explanation:
কোন দেশ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর সিয়েরা লিওন সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
'The spirit of Islam' গ্রস্থটি কে রচনা করেন?
Correct Answer:
ক: সৈয়দ আমীর আলী
Explanation:
'The spirit of Islam' গ্রস্থটি কে রচনা করেন? সঠিক উত্তর সৈয়দ আমীর আলী সৈয়দ আমীর (১৮৪৯ - ১৯২৮) আইনজীবী, ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণে উদ্যোগী এবং ইসলামের ইতিহাস ও সমাজ বিষয়ক লেখক।
'দারিদ্র্যের দুষ্টচক্র' তত্বের প্রবক্তা কে?
Correct Answer:
গ: র্যাগনার নার্কস
Explanation:
'দারিদ্র্যের দুষ্টচক্র' তত্বের প্রবক্তা কে? সঠিক উত্তর র্যাগনার নার্কস দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা অধ্যাপক রাগনার নার্কাস। অধ্যাপক রাগনার নার্কাস.বলেন, 'দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন কিছু শক্তির একত্রীকরণ যেগুলো পরস্পরের সঙ্গে ক্রিয়া - প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে।
কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত? সঠিক উত্তর ৩টি সরকারের বিভাগ তিনটি। আইন, শাসন ও বিচার বিভাগ।
কোন ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা?
Correct Answer:
গ: গ্রামীণ ব্যাংক
Explanation:
কোন ব্যাংকটি একটি বিশেষ ঋণদানকারী সংস্থা? সঠিক উত্তর গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক দেশের পল্লী অঞ্চলের ভূমিহীন দরিদ্র নারী - পুরুষদের জন্য ঋণ সুবিধা প্রদানের উদ্দেশ্যে ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ - এর অধীনে একটি কর্পোরেট সংস্থা হিসেবে ঐ বছরের অক্টোবর মাসে প্রতিষ্ঠিত একটি বিশেষ ধরনের ব্যাংক।
শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়?
Correct Answer:
ক: ইংল্যান্ড
Explanation:
শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? সঠিক উত্তর ইংল্যান্ড ইংল্যান্ড একটি দেশ যা যুক্তরাজ্যের অংশ
কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যাবে না?
Correct Answer:
ঘ: রাষ্ট্রপতির
Explanation:
কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যাবে না? সঠিক উত্তর রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহবান স্থগিতকরণ ও ভেঙ্গে দিতে পারেন। সংসদে ভাষণ প্রদানের এবং বাণী প্রেরণের অধিকার রাষ্ট্রপতির আছে। সংসদে গৃহীত প্রতিটি বিলের জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন, কেননা রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হয় না। সংসদ ভেঙ্গে দেওয়া হলে বা সংসদ অধিবেশন চালু না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে আইন তৈরি করতে পারেন এবং এসব অধ্যাদেশ সংসদে গৃহীত আইনের মতোই কার্যকর বলে গণ্য।
চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়?
Correct Answer:
গ: ১৭৯৩ সালে
Explanation:
চিরস্থায়ী বন্দোবস্ত কোন সালে প্রবর্তিত হয়? সঠিক উত্তর ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত ১৭৯৩ সালে কর্নওয়ালিস প্রশাসন কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। এর প্রবক্তা লর্ড কর্নওয়ালিস।
সামাজিকীকরণ হল একটি প্রক্রিয়া , যার মাধ্যমে-
Correct Answer:
খ: মানুষ সমাজের পূর্ণ সদস্য হয়
Explanation:
সামাজিকীকরণ হল একটি প্রক্রিয়া , যার মাধ্যমে- সঠিক উত্তর মানুষ সমাজের পূর্ণ সদস্য হয় সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিশুর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এ প্রক্রিয়ায় জীবন চলতে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি যখন এক পর্যায় থেকে আরেক পর্যায়ে প্রবেশ করে তখন তাকে নতুন পরিবেশের সঙ্গে, নতুন অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হয়। এ খাপ খাওয়ানো প্রক্রিয়ার ফলে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি এবং নতুন পরিবেশ - পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নাম সামাজিকীকরণ।
দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার?
Correct Answer:
ক: বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা
Explanation:
দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার? সঠিক উত্তর বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার - বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করআ
মৌল সমাজকর্ম পদ্ধতি কয় প্রকার?
Correct Answer:
ক: তিন প্রকার
Explanation:
মৌল সমাজকর্ম পদ্ধতি কয় প্রকার? সঠিক উত্তর তিন প্রকার মৌল সমাজকর্ম পদ্ধতি ৩ প্রকার। যথা - ১. ব্যক্তি সমাজকর্ম২. দল সমাজক ও৩. সমষ্টি সংগঠন।
সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Correct Answer:
গ: ৪ ভাগে
Explanation:
সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর ৪ ভাগে সামাজিক দৃষ্টিকোণ থেকে সমাজ কে কয় ভাগে ভাগ করা হয়েছে? বর্ণনাঃদাস ব্যবস্থা, জমিদার ব্যবস্থা, জাত - পাত এবং সামাজিক শ্রেণীভেদ। (টম বটোমোর)
কিসের ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা যায়?
Correct Answer:
খ: উৎকর্ষের
Explanation:
কিসের ভিত্তিতে সভ্যতার পরিমাপ করা যায়? সঠিক উত্তর উৎকর্ষের ব্যাখ্যাঃ যুগ পরিবর্তন এর সাথে সাথে উৎকর্ষতার পরিবর্তন ঘট।। আর উৎকরষতার পরিবর্তন এর সাথে সাথে সভ্যতার ও পরিবর্তন ঘটে
সমাজের প্রধান উপাদান কোনটি?
Correct Answer:
খ: সংবদ্ধ মানুষ
Explanation:
সমাজের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর সংবদ্ধ মানুষ সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনসমষ্টিকে বোঝায়। অর্থাৎ যখন বহুলোক একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন তাকে সমাজ বলে। সাধারণত দুইটি বৈশিষ্ট্য থাকলে যে কোন জনসমষ্টিকে সমাজ বলা যেতে পারে, যথা - (ক) বহুলোকের সংঘবদ্ধ বসবাস এবং (খ) ঐ সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য।
কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
Correct Answer:
খ: বাসস্থান
Explanation:
কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়? সঠিক উত্তর বাসস্থান বাংলাদেশের সমাজ পরিবর্তন দেশের আর্থ - সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, ধর্ম অ সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে প্রতিভাত হয়। সমাজের এ ক্ষেত্রসমূহে পরিবর্তনের মূলে রয়েছে সুনির্দিষ্ট কতকগুলো উপাদান। উপাদানগুলো হলঃ প্রাকৃতিক উপাদান,জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন ও নগরায়ণ ইত্যাদি।
কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়?
Correct Answer:
গ: ১৮৫৬ সালে
Explanation:
কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়? সঠিক উত্তর ১৮৫৬ সালে হিন্দু বিধবাদের পুনরায় বিয়েবন্ধনে আবদ্ধ হওয়াকে বিধবা বিবাহ বলে। ঊনবিংশ শতাব্দীতে সমাজসংস্কারের জন্য যে কয়টি আন্দোলন ইতিহাসের পাতায় এখনো জ্বলজ্বল করছে, তার অন্যতম হিন্দু বিধবা পুনর্বিবাহ আন্দোলন। সে সময় অবাধে বাল্যবিয়ের ব্যাপক প্রচলন ছিল। ফলে একদিকে বাল্যবিয়ে বৃদ্ধি পাচ্ছিল; অন্যদিকে সমাজে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল বিধবার সংখ্যা। বিষয়টি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মনে রেখাপাত করে। তিনি হিন্দু বিধবাদের পুনর্বিবাহের জন্য সমাজসংস্কার আন্দোলন সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফল পান ১৮৫৬ সালের ২৬ জুলাই। সেদিন তাঁর প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি ‘দ্য হিন্দু উইডো’স রিম্যারেজ অ্যাক্ট ১৮৫৬’ নামে আইন প্রণয়ন করে হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করেন।
বাংলাদেশে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?
Correct Answer:
ক: গারো সমাজে
Explanation:
বাংলাদেশে কোন সমাজে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়? সঠিক উত্তর গারো সমাজে গারোদের সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে মাতা হলো পরিবারের প্রধান। গারোদের সমাজে বেশ কয়েকটি দল রয়েছে। সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং হচ্ছে প্রধান পাঁচটি দল।
বাংলাদেশে সাধারণত কত বয়সের অপরাধী শিশু-কিশোরদের কিশোর অপরাধী বলা হয়?
Correct Answer:
গ: ৭-১৬ বছর
Explanation:
বাংলাদেশে সাধারণত কত বয়সের অপরাধী শিশু-কিশোরদের কিশোর অপরাধী বলা হয়? সঠিক উত্তর ৭-১৬ বছর কিশোর অপরাধী হলো সেই সকল কিশোর কিশোরী যারা সামাজিকীকরণ প্রক্রিয়ায় সামাজিক রীতিনীতি ও প্রথা অনুকরণ করতে না শিখে সমাজ বিরোধী চিন্তা ও কাজে অংশ নেয়। বয়সের দিক থেকে সাধারণ ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরী দ্বারা সংঘটিত অপরাধই কিশোর অপরাধ। তবে বিভিন্ন দেশে বয়সের তারতম্য রয়েছে। কোনো কোনো দেশে ১৩ থেকে ২২ বছর আবার কোনো দেশে ১৬ থেকে ২১ বছর বয়সী কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হয়। জাপানে ১৪ বছরের, ফিলিপাইনে ৯ বছরের এবং ভারত, শ্রীলংকা ও মিয়ানমারে ৭ বছরের কম বয়সী শিশুদের অপরাধ শাস্তিযোগ্য নয়। বাংলাদেশে ১৮ বছরের কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হবে।
বিন্ধা একটি--
Correct Answer:
গ: পর্বত
Explanation:
বিন্ধা একটি-- সঠিক উত্তর পর্বত বিন্ধ্য পর্বতমালা মধ্য ভারতের একটি নিম্ন উচ্চতার পর্বতমালা। এটি মোটামুটি পূর্ব - পশ্চিমে বারাণসী থেকে গুজরাট পর্যন্ত প্রায় ১, ১০০ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। বিন্ধ্য পর্বতমালা ও সাতপুরা পর্বতশ্রেণী উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমিকে দাক্ষিণাত্যের মালভূমি থেকে পৃথক করেছে। এখানকার পাহাড়গুলি গড়ে ৪৫০ থেকে ৯০০ মিটার উঁচু এবং এর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা ১, ১১৩ মিটার।
বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে?
Correct Answer:
খ: কর্কটক্রান্তি রেখা
Explanation:
বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা প্রশ্নঃ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে? বর্ণনা: বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্রপিক অফ ক্যান্সার।
কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
Correct Answer:
খ: লর্ড কর্নওয়ালিস
Explanation:
কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? সঠিক উত্তর লর্ড কর্নওয়ালিস ব্রিটিশরা ভারতে শাসন শুরুর পর থেকেই এখানকার প্রচলিত দীর্ঘদিনের নানা প্রথা, আইনকানুন বিলোপ করে নতুন আইনের প্রবর্তন করে। এ রকমই একটি আইন বা বিধান হলো চিরস্থায়ী বন্দোবস্ত। লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে এ প্রথা প্রবর্তন করেন।
ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
Correct Answer:
গ: হাজী শরীয়ত উল্লাহ
Explanation:
ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজি আন্দোলন হলো একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক আন্দোলন ১৯ শতকের প্রথম দিকে সূচিত হয়ে ছিলো। ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ । ইসলামের অবশ্য করণীয় কাজকে বলে 'ফরজ'। এই 'ফরজ' শব্দ থেকেই 'ফরায়েজি' এসেছে। ফরাজী আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীতে এটি কৃষকদের আন্দোলনে রূপ লাভ করে। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর ও তার আশে পাশের অঞ্চলে সংগঠিত এই আন্দোলনের নেতৃত্ব দেন। ধর্মীয় সংস্কারের পাশপাশি কৃষকদের জমিদার, নীলকরদের অত্যাচার ও শোষন হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের লক্ষ্য।
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে--
Correct Answer:
গ: ১৯৭৪ সালে
Explanation:
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে-- সঠিক উত্তর ১৯৭৪ সালে ১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।
বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
Correct Answer:
ক: এক-কক্ষবিশিষ্ট
Explanation:
বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট? সঠিক উত্তর এক-কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
বাংলাদেশে নাগরিকত্ব নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়?
Correct Answer:
খ: জন্ম নীতি
Explanation:
বাংলাদেশে নাগরিকত্ব নির্ধারণে কোন নীতি অনুসরণ করা হয়? সঠিক উত্তর জন্ম নীতি নাগরিকতা অর্জনের পদ্ধতি দুটি হচ্ছে—জন্মসূত্রে ও অনুমোদন সুত্রে। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ জন্মনীতি অনুসরণ করে। জন্মনীতি অনুযায়ী পিতা - মাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়।
সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়?
Correct Answer:
গ: ১৮৫৭ সালে
Explanation:
সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়? সঠিক উত্তর ১৮৫৭ সালে ১৮৫৭ - সিপাহী বিদ্রোহ শুরু হয়। ভারতে মিরাট শহরে ইস্ট - ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হওয়া ভারতীয় সেনাদের এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধও বলা হয়। বিদ্রোহের সূচনা হয়েছিলো মঙ্গল পাণ্ডে নামের সৈনিকের হাত ধরে। ধীরে ধীরে তা ছড়িয়ে পরে মিরাট, দিল্লি এবং ভারতের অন্য অংশে। তবে এই বিদ্রোহ বেশি দিন স্থায়িত্ব লাভ করেনি, তা দমন করা হয় নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। ১৮৫৮ সালের ২০ জুন ভারতের গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পর সমগ্র বিদ্রোহ দমন করা সম্ভব হয়।
দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে?
Correct Answer:
গ: অধ্যাপক রাগনার নার্কাস
Explanation:
দারিদ্র্যের দুষ্টচক্রের প্রবক্তা কে? সঠিক উত্তর অধ্যাপক রাগনার নার্কাস প্রশ্ন: দারিদ্রের দুষ্ট চক্রের প্রবক্তা কে? উত্তর :অধ্যাপক রাগনার নার্কাস । বর্ণানা: নার্কাস এৱ মতে ", A country is poor because its poor".
জাভা মানব কোথায় দেখা যেত?
Correct Answer:
খ: ইন্দোনেশিয়ায়
Explanation:
জাভা মানব কোথায় দেখা যেত? সঠিক উত্তর ইন্দোনেশিয়ায় পিকিং মানব চীনে, হোমোসেপিন্স মানব জার্মানিতে দেখা যেত।
মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে?
Correct Answer:
ঘ: মার্কস
Explanation:
মানুষের সাথে মানুষের সামাজিক সম্পর্কের উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে? সঠিক উত্তর মার্কস সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষকে নিয়ে সমাজ গড়ে উঠে। আর সমাজ মানুষের বহুমুখী প্রয়ােজন মিটিয়ে উন্নত ও নিরাপদ সামাজিক জীবন দান করে। সমাজের মধ্যেই মানুষের মানবীয় গুণাবলি ও সামাজিক মূল্যবােধের বিকাশ ঘটে।
'Democracy is a Government of the people ,by the people and for the people' -- উক্তিটি কার ?
Correct Answer:
ঘ: আব্রাহাম লিঙ্কনের
Explanation:
'Democracy is a Government of the people ,by the people and for the people' -- উক্তিটি কার ? সঠিক উত্তর আব্রাহাম লিঙ্কনের বর্ণনা: 863 খ্রিস্টাব্দে মাত্র 2 মিনিটে স্থায়ী ভাষণে তিনি গণতন্ত্র সম্পর্কে একটি করেন যা বিশ্বজুড়ে সমাদৃত গ্রহণযোগ্য ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ উক্তি (গণতন্ত্র সম্পর্কে )বলে বিবেচিত।
ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত?
Correct Answer:
ঘ: আকাশের তারা
Explanation:
ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য কি দেখে দিক নির্ণয় করত? সঠিক উত্তর আকাশের তারা প্রাচীন ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের মানুষের ধাতুগত সাংস্কৃতিক উন্নয়নের তৃতীয় পর্যায় হলো ব্রোঞ্জ যুগ। এ যুগকে প্রথম ধাতুর যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। জানা যায়, খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের কাছাকাছি সময়ে প্রাচীন নিকটপ্রাচ্যে এ যুগের সূচনা হয়। আর খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে লৌহ আবিষ্কারের সঙ্গে সঙ্গে এ যুগের অবসান ঘটে। ব্রোঞ্জ যুগে মানুষ সমুদ্রপথে যাতায়াতের জন্য আকাশের তারা দেখে দিক নির্ণয় করত।
কিসের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে?
Correct Answer:
ক: মূল্যবোধের পরিবর্তন
Explanation:
কিসের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে? সঠিক উত্তর মূল্যবোধের পরিবর্তন মূল্যবোধের পরিবর্তনের কারণে গ্রামীণ কৃষকদের মেয়েরা শহরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছে। যার পূর্বশর্ত হিসেবে রয়েছে ধর্মীয় কুসংস্কার হ্রাস এবং জীবিকা।
'যুদ্ধ-বিগ্রহ সমাজ গড়নের অনুকূল নয়। যুদ্ধ -বিগ্রহ অর্থ পারস্পরিক ধ্বংস। আর সমাজ অর্থ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সষ্টি।' উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর
Correct Answer:
গ: ম্যাকাইভারের
Explanation:
'যুদ্ধ-বিগ্রহ সমাজ গড়নের অনুকূল নয়। যুদ্ধ -বিগ্রহ অর্থ পারস্পরিক ধ্বংস। আর সমাজ অর্থ পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সষ্টি।' উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর সঠিক উত্তর ম্যাকাইভারের মাক্যাইভারের অন্য একটি বিখ্যাত উক্তি - 'সমাজ হলো সামাজিক কল্যাণমূলক একটি ব্যবস্থা।' সংস্কৃতি সম্পর্কে তিনি বলেন, ' Culture is what we are and civilization is what we use or have. '
পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কি?
Correct Answer:
ক: বিবাহ
Explanation:
পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কি? সঠিক উত্তর বিবাহ বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু'জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে।
মার্কসীয় দর্শনের মূল লক্ষ্য কি?
Correct Answer:
ক: সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা
Explanation:
মার্কসীয় দর্শনের মূল লক্ষ্য কি? সঠিক উত্তর সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা মার্কসবাদ ঊনবিংশ শতাব্দীর দার্শনিক, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং বিপ্লবী কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের তত্ত্বের ওপর ভিত্তি করে গড়ে ওঠা রাজনৈতিক অনুশীলন ও সামাজিক তত্ত্ব। এই তত্ত্বে সামাজিক পরিবর্তনের দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিতে সামাজিক দ্বন্দ্ব ও শ্রেণি - সম্পর্ককে ভিত্তি করে সমাজ বিশ্লেষণের বিশ্বদর্শন ও প্রক্রিয়া বয়ান করা হয়েছে। মার্কসবাদী প্রক্রিয়াকে পদ্ধতিগত অর্থনৈতিক পরিবর্তনে শ্রেণিসংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশের সমালোচনা ও বিশ্লেষণে অর্থনৈতিক ও সামজিক - রাজনৈতিক জিজ্ঞাসা ও প্রয়োগে ব্যবহার করা হয়। প্রয়োগিক বিবেচনায় মার্কসবাদ হচ্ছে মালিক শ্রেণির তথা বুর্জোয়া শ্রেণির শোষণ, নির্যাতন, নিপীড়ন তথা মজুরি - দাসত্ব থেকে প্রলেতারিয়েতের বা শ্রমিক শ্রেণির মুক্তির মতবাদ।
নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কি স্থাপন করতেন?
Correct Answer:
ক: কুঠি
Explanation:
নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কি স্থাপন করতেন? সঠিক উত্তর কুঠি নীলকররা নীল উৎপাদিত অঞ্চলসমূহে কুঠি স্থাপন করতেন। তারা জোরপূর্বক এ দেশের কৃষকদেরকে ধানী জমিতে নীলচাষ করতে বাধ্য করতো । পরবর্তীতে কৃত্রিম নীল আবিষ্কার হওয়ায় নীলচাষ বন্ধ হয়ে যায়।
নগরায়ণের ফলে গ্রামীণ--
Correct Answer:
ঘ: যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে
Explanation:
নগরায়ণের ফলে গ্রামীণ-- সঠিক উত্তর যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে নগরায়ণের ফলে গ্রামীণ যৌথ পরিবার ভেঙে অণু পরিবারের সৃষ্টি হচ্ছে এবং সমাজ ও সভ্যতার ক্রমবিকাশের ফলে শিল্পায়িত এ যুগে দ্রুত নগরায়ন ঘটছে।
কখন লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল?
Correct Answer:
গ: ব্রোঞ্জ যুগে
Explanation:
কখন লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল? সঠিক উত্তর ব্রোঞ্জ যুগে ব্রোঞ্জ যুগে লিখন পদ্ধতির সূত্রপাত হয়েছিল। এ যুগে ধাতু ও তামার ব্যবহার ও শুরু হয়। এ সময় সমুদ্রে যাতায়াত করা হতো আকাশের তারা দেখে।
মঙ্গল পান্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত?
Correct Answer:
খ: সিপাহী বিদ্রোহ
Explanation:
মঙ্গল পান্ডে নামটি কোন বিদ্রোহের সাথে জড়িত? সঠিক উত্তর সিপাহী বিদ্রোহ ১৮৫৭ সালে সংঘটিত সিপাহী বিদ্রোহের সাথে মঙ্গলপাণ্ডে নামটি জড়িত। যদিও এ বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং এ দেশের সিপাহী বিদ্রোহীদের আন্টাঘর বর্তমান ভিক্টোরিয়া পার্কে ফাঁসি দিয়ে লাশ কাক, কুকুর দিয়ে খাওয়ানো হয়।
মানুষের সকল অর্থনৈতিক কাজের মূলে রয়েছে কোনটি?
Correct Answer:
গ: অভাব
Explanation:
মানুষের সকল অর্থনৈতিক কাজের মূলে রয়েছে কোনটি? সঠিক উত্তর অভাব অভাবের কারণেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগ দেয়।