Social science MCQs
Showing 50 questions (Total: 157)
ভাল শিক্ষক হতে হলে-
Correct Answer:
ক: শিক্ষার প্রতি আগ্রহ দরকার
Explanation:
ভাল শিক্ষক হতে হলে- সঠিক উত্তর শিক্ষার প্রতি আগ্রহ দরকার ভাল শিক্ষক হতে হলে - শিক্ষার প্রতি আগ্রহ দরকার।
কোন শিলাকে প্রাথমিক শিলা বলে?
Correct Answer:
খ: আগ্নেয় শিলা
Explanation:
কোন শিলাকে প্রাথমিক শিলা বলে? সঠিক উত্তর আগ্নেয় শিলা সৃষ্টির প্রথমে পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় অবস্থায় ছিল। ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে এবং উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে। এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত ও কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে[। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বলে এ শিলাকে প্রাথমিক শিলা এবং এ শিলার কোনো স্তর বা জীবাশ্ম নেই বলে একে অস্তরীভূত শিলাও বলে। যেমন - ব্যাসল্ট, গ্রানাইট, ফেলমাইট, সিয়েনাইট স্ট্রাপ ইত্যাদি।
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়?
Correct Answer:
গ: বস্ত্রশিল্প
Explanation:
ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের ধ্বংস হয়? সঠিক উত্তর বস্ত্রশিল্প ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি ১৭৬০ - ১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে উঠে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে বস্ত্র শিল্প ধ্বংস হয়।
সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
Correct Answer:
ঘ: লর্ড বেন্টিঙ্ক
Explanation:
সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে? সঠিক উত্তর লর্ড বেন্টিঙ্ক লর্ড উইলিয়ম ক্যাভেন্ডিস বেন্টিঙ্ক সমাজ সংস্কারে করেন এবং হিন্দুদের মধ্যে দাম্পত্যের পবিত্র কর্তব্যের আদর্শ বলে দীর্ঘকাল যাবৎ পরিগণিত প্রথা মৃত স্বামীর চিতায় হিন্দু বিধবাদের পুড়ে মারা অর্থাৎ সতীদাহ প্রথা বিলোপ করেন। বেন্টিঙ্ক এ প্রথাটিকে বেআইনী ঘোষণা করেন এবং কঠোরভাবে এর চর্চাকে দমন করেন, যদিও অনেক গোঁড়া হিন্দু এটিকে তাঁদের ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে করেছিলেন।
কেওকারাডং-এর উচ্চতা কত মিটার?
Correct Answer:
ক: ১২৩০ মিটার
Explanation:
কেওকারাডং-এর উচ্চতা কত মিটার? সঠিক উত্তর ১২৩০ মিটার কেওকাড়াডং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত। এক সময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হত। তবে আধুনিক গবেষণায় এই তথ্য ভুল বলে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল সাকা হাফং।
মূল মধ্যরেখা থেকে পূর্ব-পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে?
Correct Answer:
খ: অক্ষাংশ
Explanation:
মূল মধ্যরেখা থেকে পূর্ব-পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে ঐ স্থানের কি বলে? সঠিক উত্তর অক্ষাংশ নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে কোনো স্থানের কেৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে। এ অক্ষরেখার উত্তর - প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ - প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব - পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।
বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?
Correct Answer:
ঘ: বাংলাদেশ ব্যাংক
Explanation:
বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে? সঠিক উত্তর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এককভাবে ব্যাংক নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংকে। দেশের মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর রয়েছে একচ্ছত্র অধিকার এবং বিধিবদ্ধভাবে টেন্ডার আহবানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ প্রদান করে।
'স্পারসো' কি?
Correct Answer:
খ: মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
Explanation:
'স্পারসো' কি? সঠিক উত্তর মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংক্ষেপে স্পারসো SPARRSO) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের আগারগাঁও - এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত।
নিচের কোনটি দ্বারা প্রকৃত মজুরী নির্ধারীতি হয় না?
Correct Answer:
খ: কাজের পরিবেশ
Explanation:
নিচের কোনটি দ্বারা প্রকৃত মজুরী নির্ধারীতি হয় না? সঠিক উত্তর কাজের পরিবেশ সুদের হার, আনুসঙ্গিক আয়, অর্থের ক্রয়ক্ষমতা এগুলো প্রকৃত মজুরি নির্ধারণে বিবেচিত হয়।
হিন্দু বিধবা আইন প্রবর্তিত হয় কত সালে ?
Correct Answer:
খ: ১৮৯৬ সালে
Explanation:
হিন্দু বিধবা আইন প্রবর্তিত হয় কত সালে ? সঠিক উত্তর ১৮৯৬ সালে দ্য হিন্দু উইডো'স রিম্যারেজ অ্যাক্ট, ১৮৫৬ আইনটি ২৬ জুলাই ১৮৫৬ এ আইন প্রণয়ন করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচারব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বৈধ করেছিল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি আইন প্রণয়ন করে বিধবা বিবাহ কে আইনি স্বীকৃতি দেন । লর্ড উইলিয়ম বেন্টিনয়ের দ্বারা সতীদাহ বিলুপ্ত করার পর এটিই প্রথম বড় সমাজ সংস্কার আইন।
কোনটি রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা?
Correct Answer:
ঘ: সার্বভৌমত্ব
Explanation:
কোনটি রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা? সঠিক উত্তর সার্বভৌমত্ব সার্বভৌমত্ব বলতে কোন দেশ বা রাষ্ট্রের নিজের অভ্যন্তরীন এবং অন্যান্যরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নির্ধারণের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব কোনো পরিচালনা পরিষদের বাইরের কোনো উৎস বা সংগঠনের হস্তক্ষেপ ছাড়া কাজ করার পূর্ণ অধিকার ও ক্ষমতা। রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী, সার্বভৌমত্ব কোনো একটি রাষ্ট্রব্যবস্থার উপর সর্বোচ্চ ক্ষমতা নির্দেশকারী একটি গুরুত্বপূর্ণ পরিভাষা। এটি রাষ্ট্রগঠনের সার্বভৌমত্বকেন্দ্রিক মতবাদের একটি মূলনীতি।
শব্দগত অর্থে নাগরিক বলতে বোঝায়---
Correct Answer:
খ: নগরের অধিবাসী
Explanation:
শব্দগত অর্থে নাগরিক বলতে বোঝায়--- সঠিক উত্তর নগরের অধিবাসী সাধারণ কথায়, যারা নগরে বসবাস করেন তাদেরকে নাগরিক বলা হয়। কিন্তু বর্তমান সময়ে নাগরিকের ধারণাটি অনেক ব্যাপকতা লাভ করেছে। নাগরিক এখন শুধু নগরের বাসিন্দারাই নন। যারা একটি রাষ্ট্রে বাস করেন তারা সবাই সে দেশের নাগরিক। প্রাচীনকালে রাষ্ট্রগুলো নগরকেন্দ্রিক হওয়ায় নগরের বাসিন্দাদেরকেই শুধু নাগরিক বলে গণ্য করা হত। বর্তমানে নাগরিক হলেন নির্দিষ্ট ভূখন্ডের প্রতি আনুর্গত্য প্রদর্শকারী ব্যক্তি যিনি তার উপর আরোপিত দায়িত্ব ও কর্তব্য পালন করেন এবং ন্যায্য সুযোগ - সুবিধা ভোগ করেন।
উপযোগ কাকে বলে?
Correct Answer:
ঘ: অভাব মোচনের ক্ষমতাকে
Explanation:
উপযোগ কাকে বলে? সঠিক উত্তর অভাব মোচনের ক্ষমতাকে সাধারণ অর্থে উপযোগ বলতে কোনো জিনিসের উপকারিতাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উপযোগ কথাটির বিশেষ অর্থ বহন করে। কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে অর্থনীতিতে উপযোগ বলা হয়। দ্রব্য বা সেবার অভাব পূরণ করার ক্ষমতা আছে বলেই তার চাহিদা দেখা দেয়। দ্রব্য বা সেবা যা - ই হোক না কেন তা মানুষের অভাব পূরণ করতে পারলেই তার উপযোগ আছে বলে মনে করতে হবে। যেমন—খাদ্য, বস্ত্র, কলম, কাগজ প্রভৃতি দ্রব্য উপযোগবিশিষ্ট।
অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় কোন দেশে?
Correct Answer:
ক: প্রাচীন গ্রিসে
Explanation:
অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় কোন দেশে? সঠিক উত্তর প্রাচীন গ্রিসে অর্থনীতি বা অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞান - এর একটি শাখা যা পণ্য এবং কৃত্যের উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে থাকে৷Economics শব্দটি গ্রিক শব্দ 'Oikonomia' থেকে উদ্ভূত যার অর্থ গৃহস্থালী পরিচালনা। অর্থনীতির চর্চা প্রথম শুরু হয় প্রাচীন গ্রিসে৷
বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান?
Correct Answer:
খ: সংসদীয়
Explanation:
বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান? সঠিক উত্তর সংসদীয় বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা সংসদীয় পদ্ধতির। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীর হাতে সরকারের প্রধান ক্ষমতা ন্যস্ত থাকে। বহুদলীয় গণতন্ত্র পদ্ধতিতে এখানে জনগণের সরাসরি ভোটে জাতীয় সংসদের সদস্যরা নির্বাচিত হন। নির্বাহী (executive) ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত। আইন প্রণয়ন করা হয় জাতীয় সংসদে।
রাজনৈতিক দলের মতাদর্শ কোথায় নিহিত?
Correct Answer:
ক: কর্মসূচিতে
Explanation:
রাজনৈতিক দলের মতাদর্শ কোথায় নিহিত? সঠিক উত্তর কর্মসূচিতে রাজনৈতিক দল হচ্ছে নাগরিকদের এমন একটি দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার উদ্দেশ্যে গোষ্ঠীবদ্ধ হয়। দলটি সমষ্টিগত কল্যাণ কিংবা তাদের সমর্থকদের চাহিদা অনুযায়ী কিছু প্রস্তাবিত নীতি ও কর্মসূচির ভিত্তিতে ঐকমত্য পোষণ করে। আন্তর্জাতিকভাবে রাজনৈতিক দলের পরিচয় ও পরিচালনা পদ্ধতিতে কিছু মিল থাকলেও অনেক ভিন্নতা ও দেখা যায়, এর মধ্যে কিছু তাত্পর্যপূর্ণ ভিন্নতা ও রয়েছে। অনেক রাজনৈতিক দলের একটি মূল ভাবাদর্শ থাকে কিন্তু কিছু রাজনৈতিক দলের থাকে না, আবার কিছু রাজনৈতিক দলের ভাবাদর্শ প্রতিষ্ঠাকালীন ভাবাদর্শ থেকে অনেকটাই ভিন্ন হয়ে যায়। গণতান্ত্রিক দেশগুলিতে নির্বাচকমণ্ডলী সরকার পরিচালনার জন্য রাজনৈতিক দলসমূহ নির্বাচন করে।
মানুষের অন্তর্নিহিত গুণ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সম্পদ নয় কেন?
Correct Answer:
গ: হস্তান্তরযোগ্য ও বাহ্যিকতা নেই বলে
Explanation:
মানুষের অন্তর্নিহিত গুণ অর্থনীতির দৃষ্টিকোণ থেকে সম্পদ নয় কেন? সঠিক উত্তর হস্তান্তরযোগ্য ও বাহ্যিকতা নেই বলে অর্থনীতির ভাষায় সব জিনিসকেই সম্পদ বলা যায় না। অর্থনীতিতে সম্পদ হলো সেই সব জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। যেমন—ঘরবাড়ি, আসবাববপত্র, টিভি ইত্যাদি দৃশ্যমান বস্তুগত সম্পদ এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উল্লিখিত জিনিসগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। অর্থনৈতিক সম্পদ হতে হলে সম্পদের চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হচ্ছে—উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। যে সম্পদের মধ্যে এ চারটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্যও অনুপস্থিত থাকে, তাকে অর্থনৈতিক সম্পদ বলা যায় না।
জাতীয় আয় হলো--
Correct Answer:
ক: এক বছরের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্য
Explanation:
জাতীয় আয় হলো-- সঠিক উত্তর এক বছরের উৎপাদিত দ্রব্যসামগ্রী ও সেবাকর্মের মূল্য কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা উৎপন্ন হয়, তার আর্থিক মূল্যেও সমষ্টিকে জাতীয় আয় বলে। জাতীয় আয় খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টি।
অর্থনীতিতে মূলধন কাকে বলে?
Correct Answer:
গ: উৎপাদিত দ্রব্য বা অধিক উৎপাদনের কাজে লাগে
Explanation:
অর্থনীতিতে মূলধন কাকে বলে? সঠিক উত্তর উৎপাদিত দ্রব্য বা অধিক উৎপাদনের কাজে লাগে মূলধন (Capital)অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের সেই অংশকেই বােঝায় যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। মি বয়ার্কের মতে , মূলধন হল উৎপাদনের উৎপাদিত উপাদান। ” অধ্যাপক জে এফ.সিল বলেন, " মুলধন হল ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমের সংগৃহীত উপাদন" । আধুনিক কালে মূলধনের আওতা ও পরিধি ব্যাপক হয়েছে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের বিভিন্ন দ্রব্যসামগ্রী আয়ের ঐ অংশ মূলধন বলে বিবেচিত হয় যা অধিক উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে নিযুক্ত হয়। মূলধনের বৈশিষ্ট্য (Features of Capital)১) উৎপাদনের উৎপাদিত উপাদান: মানুষের শ্রম ও সম্পদের যুক্ত প্রচেষ্টায় মূলধনের সৃষ্টি যা মানুষ অধিক উৎপাদন কাজে নিয়ােগ করে। ২) মূলধন উৎপাদনশীল: মূলধনের সাহায্যে উৎপাদন বৃদ্ধি করা যায়। মূলধন ছাড়া অধিক উৎপাদন অসম্ভব। অধিক উৎপাদনের জন্য অধিক মূলধনের প্রয়ােজন হয়। মূলধন নিয়ােগের উপর কোন দ্রব্যের উৎপাদনের পরিমাণ নির্ভর করে। ৩) নিষ্ক্রিয় উপাদান: উৎপাদন ক্ষেত্রে মূলধন নিষ্ক্রিয় উপাদন হিসেবে স্বীকৃত। শ্রমিকের সাহায্য ছাড়া মূলধন কোন কিছু উৎপাদন করতে পারে না। যেমন - যন্ত্রপাতি নিজে কিছু করতে পারে না। যদি এর সাথে শ্রমিক যুক্ত হয় তবেই উৎপাদন সম্ভব। ৪) গতিশীল: উৎপাদনের উপাদানগুলাের মধ্যে মূলধন সবচেয়ে গতিশীল। কারণ মূলধন বিভিন্ন খাতে ব্যবহারযােগ্য এবং তা দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক পর্যায়ে সহজে হস্তান্তরযােগ্য। ৫) মূলধন সমজাতীয় নয়: সব মূলধন সমগুনসম্পন্ন নয়। মূলধন হল স্বতন্ত্র ক্রিয়াসম্পন্ন বিবিধ বস্তুর একটি জটিল সমষ্টি। এর প্রতিটি এককের উৎপাদনশীলতা তথা গুনগত মানের পার্থক্য রয়েছে। ৬) মূলধন অস্থায়ী: মূলধন ক্ষণস্থায়ী উপাদান। সময়ের সাথে সাথে মূলধনের পরিমাণে পরিবর্তন আসতে পারে। সময়ের ব্যবধানে বিনিয়ােগ বৃদ্ধি বা হ্রাস পেলে মূলধনের পরিমাণ পরিবর্তন হয়। ৭) মূলধনের উৎপাদন ধরন: মূলধন প্রাকৃতিক সম্পদ নয়। মানুষ তার শ্রমের স্বারা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মূলধন সৃষ্টি করে বলে তার জন্য খরচ করতে হয়। তাই মূলধনের উৎপাদন খরচ আছে। ৮)সঞ্চয় থেকে মূলধনের সৃষ্টি: সঞ্চয় মূলত করা হয় মূলধন গঠনের জন্য। মূলধন গঠন করতে হলে বর্তমানে আয়ের একটা অংশ ভােগের কাজে না লাগিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়। অর্থাৎ সঞ্চয় যখন বিনিয়ােগ করা হয় তখন মূলধন গঠিত হয়।
কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?
Correct Answer:
গ: ঋণ দান করা
Explanation:
কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়? সঠিক উত্তর ঋণ দান করা কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কোন একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক। বাণিজ্যিক ব্যাংকের বিপরীত কর্মপদ্ধতি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি একচেটীয়া প্রকৃতির প্রক্রিয়া অবলম্বন করে এবং দেশের জাতীয় মুদ্রা ছাপে, যা সাধারণত দেশের আইনত: কার্যকলাপ হিসাবে পরিচালিত হয়।
মানুষের অভাব মোচনের জন্য কি প্রয়োজন?
Correct Answer:
গ: সম্পদ
Explanation:
মানুষের অভাব মোচনের জন্য কি প্রয়োজন? সঠিক উত্তর সম্পদ বাংলা ভাষা (বাঙলা, বাঙ্গলা, তথা বাঙ্গালা নামগুলোতেও পরিচিত) একটি ইন্দো - আর্য ভাষা, যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা। মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো - ইউরোপীয় ভাষা পরিবারের চতুর্থ ও বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা।
রাজনৈতিক সচেতনতা ও দুর্নীতিমুক্ত নির্বাচনের জন্য কোন নির্বাচন পদ্ধতি উত্তম?
Correct Answer:
ক: প্রত্যক্ষ নির্বাচন
Explanation:
রাজনৈতিক সচেতনতা ও দুর্নীতিমুক্ত নির্বাচনের জন্য কোন নির্বাচন পদ্ধতি উত্তম? সঠিক উত্তর প্রত্যক্ষ নির্বাচন জনগণ যখন সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে, তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। যেমন—বাংলাদেশের সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আর এক অধিবেশনের মাঝে কত দিনের বেশি বিরতি থাকবে না ?
Correct Answer:
ঘ: ৬০ দিন
Explanation:
জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আর এক অধিবেশনের মাঝে কত দিনের বেশি বিরতি থাকবে না ? সঠিক উত্তর ৬০ দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ৭২। (১) ধারা অনুযায়ী সরকারী বিজ্ঞপ্তি - দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন: [তবে শর্ত থাকে [১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপ - দফায় উল্লিখিত নব্বই দিন সময় ব্যতীত অন্য সময়ে]যে, সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ষাট দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না:
কোনটি অধাতব খনিজ পদার্থ?
Correct Answer:
খ: চীনামাটি
Explanation:
কোনটি অধাতব খনিজ পদার্থ? সঠিক উত্তর চীনামাটি চীনামাটি (White Clay or China Clay) কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম; প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে। বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ - পৃষ্ঠে অথবা অন্তর্ভূ - পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ - পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।
যাদের জমির পরিমাণ ৩ থেকে ৭ একরের মধ্যে তাদের কি বলা হয়?
Correct Answer:
গ: মধ্যম কৃষক
Explanation:
যাদের জমির পরিমাণ ৩ থেকে ৭ একরের মধ্যে তাদের কি বলা হয়? সঠিক উত্তর মধ্যম কৃষক যাদের ৫ শতক থেকে ৪৯ শতক জমি আছে তারা প্রান্তিক চাষী, যাদের ৫০ শতক থেকে আড়াই একর জমি আছে তারা ক্ষুদ্র চাষী এবং যাদের আড়াই একর থেকে সাড়ে সাত একর জমি আছে তারা মাঝারী চাষী।
জাতীয় আয় কাকে বলে?
Correct Answer:
ক: দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ
Explanation:
জাতীয় আয় কাকে বলে? সঠিক উত্তর দ্রব্য ও সেবাসামগ্রীর বিক্রয়লব্ধ অর্থ কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের জনগণের অর্থনৈতিক কার্যক্রমের ফলে মোট যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী এবং সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলে।
'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে
Correct Answer:
গ: ২৭ নং
Explanation:
'আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে সঠিক উত্তর ২৭ নং বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে। এ ভাগের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে ' আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান'।
কোনটি মূল্যবোধের চালিকা শক্তি?
Correct Answer:
ক: সংস্কৃতি
Explanation:
কোনটি মূল্যবোধের চালিকা শক্তি? সঠিক উত্তর সংস্কৃতি সমাজভেদে মানুষের আচার - আচরণে যে পার্থক্য লক্ষ্য করা যায় তা মূলত সংস্কৃতির পার্থক্যের জন্যই। মূল্যবোধ হলো একটি এমন একটি উপাদান যা ব্যক্তি সমাজের নিকট থেকে এবং সমাজ ব্যক্তির নিকট থেকে প্রত্যাশা করে। আর সংস্কৃতিই যেহেতু মানুষকে তার আচরণটি শেখায়, তাই স্বাভাবিকভাবেই সংস্কৃতি মূল্যবোধের চালিকা শক্তি।
বাংলাদেশ - ভারত স্থলসীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়?
Correct Answer:
খ: ৭ মে ২০১৫
Explanation:
বাংলাদেশ - ভারত স্থলসীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়? সঠিক উত্তর ৭ মে ২০১৫ বাংলাদেশ - ভারত স্থল সীমান্ত চুক্তি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পায় ৫ মে ২০১৫। এরপর ৬ মে ২০১৫ তা ভারতের রাজ্যসভায় এবং ৭ মে ২০১৫ লোকসভায় সর্বসম্মতি ক্রমে পাস হয়।
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
Correct Answer:
ঘ: ১৪৬৫ মার্কিন ডলার
Explanation:
বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত? সঠিক উত্তর ১৪৬৫ মার্কিন ডলার বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু গড় আয় দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থবছর (২০১৯ - ২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ, দেশের মানুষের মাথাপিছু গড় আয় এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার বেড়েছে।
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
Correct Answer:
গ: ১ জুলাই ২০১৫
Explanation:
বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে? সঠিক উত্তর ১ জুলাই ২০১৫ ১ জুলাই ২০১৫ বিশ্বব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়।
ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি?
Correct Answer:
ঘ: প্রাদেশিক স্বায়ত্তশাসন
Explanation:
ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি? সঠিক উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহারো বিরোধীদলীয় নেতাদের একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। এর প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন।
স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভা কবে গঠিত হয়?
Correct Answer:
গ: ১০ এপ্রিল ১৯৭১
Explanation:
স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভা কবে গঠিত হয়? সঠিক উত্তর ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। এবং শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?
Correct Answer:
খ: ১৯৭৩ সালে
Explanation:
বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়? সঠিক উত্তর ১৯৭৩ সালে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী বিল উত্থাপন করেছিলেন প্রথম আইনমন্ত্রী শ্রী মনোরঞ্জন ধর। বিলটি ১৯৭৩ সালের ১৫ জুলাই সংসদে গৃহীত হয়। সংশোধনের বিষয়বস্তু ছিল - যুদ্ধাপরাধী সহ অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিত করা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কোন সালে?
Correct Answer:
খ: ১৯৭২
Explanation:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কোন সালে? সঠিক উত্তর ১৯৭২ বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষে গঠিত গণপরিষদ একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে। এই কমিটির রচিত খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২সালের ৪ নভেম্বর। আর এটি কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২।
বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি?
Correct Answer:
ঘ: নারায়নগঞ্জ
Explanation:
বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি? সঠিক উত্তর নারায়নগঞ্জ বাংলাদেশের প্রধান ও বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জে। এটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, বাংলাদেশের দারিদ্রোর হার কত?
Correct Answer:
ক: ৩১.৫০%
Explanation:
অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, বাংলাদেশের দারিদ্রোর হার কত? সঠিক উত্তর ৩১.৫০% অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, উচ্চ দারিদ্র্য রেখা ব্যবহার করে দেশে দারিদ্রের হার ৩১.৫%।
জাতীয় সংসদের ১নং আসনটি কোন জেলায় অবস্থিত?
Correct Answer:
গ: পঞ্চগড়
Explanation:
জাতীয় সংসদের ১নং আসনটি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর পঞ্চগড় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের ১নং আসন পঞ্চগড় জেলার তেতুলিয়া - সদর আটায়ারি।
বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন কবে হয়?
Correct Answer:
ক: ৭ মার্চ ১৯৭৩
Explanation:
বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন কবে হয়? সঠিক উত্তর ৭ মার্চ ১৯৭৩ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ, বুধবার।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল?
Correct Answer:
ক: ১৩৫৮
Explanation:
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? সঠিক উত্তর ১৩৫৮ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সাল ছিল ৮ ফাল্গুন ১৩৫৮ এবং দিনটি ছিল বৃহস্পতিবার।
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে?
Correct Answer:
খ: ১৬৭
Explanation:
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে? সঠিক উত্তর ১৬৭ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে ১৩ টি মহিলা আসন সহ মোট আসন সংখ্যা ছিল ৩১৩ টি। পূর্ব পাকিস্তানের মোট ১৬৯ টি আসনের মধ্যে আওয়ামী লীগ সংরক্ষিত আসন সহ ১৬৭ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
পাহাড়পুর বৌদ্ধ বিহার এর নির্মাতা কে?
Correct Answer:
খ: ধর্মপাল
Explanation:
পাহাড়পুর বৌদ্ধ বিহার এর নির্মাতা কে? সঠিক উত্তর ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার নির্মিত হয় অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে। এটির নির্মাতা ছিলেন পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব।
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ?
Correct Answer:
ঘ: মূল্য সংযোজন কর
Explanation:
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ? সঠিক উত্তর মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর আইন জাতীয় সংসদে পাস হয় ১৯৯১ সালের ২১ জুলাই। আর এটি চালু হয় ১ জুলাই ১৯৯১। মূল্য সংযোজন কর (VAT) থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আয় আসে।
নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?
Correct Answer:
গ: হালদা
Explanation:
নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? সঠিক উত্তর হালদা হালদা নদী খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি লাভ করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটাহাজারী, চাদগাও অতিক্রম করে রাউজান উপজেলাতে কর্ণফুলী নদীতে পড়েছে। এই মিলিত প্রবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
মুক্তিযুক্ত চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
Correct Answer:
খ: ১১
Explanation:
মুক্তিযুক্ত চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর ১১ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় সাব সেক্টর ছিল ৬৪ টি।
'ক' -এর প্ররোচনায় 'খ' খুন করার উদ্দেশ্যে 'গ' -কে ছুরিকাঘাত করে। 'গ' চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠ্ 'ক' নিম্বের কোন অপরাধ করেছে?
Correct Answer:
গ: খুন করার প্ররোচনা
Explanation:
'ক' -এর প্ররোচনায় 'খ' খুন করার উদ্দেশ্যে 'গ' -কে ছুরিকাঘাত করে। 'গ' চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠ্ 'ক' নিম্বের কোন অপরাধ করেছে? সঠিক উত্তর খুন করার প্ররোচনা 'ক' - এর প্ররোচনায় 'খ' খুন করার উদ্দেশ্যে 'গ' - কে ছুরিকাঘাত করে। 'গ' চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠ্ 'ক' অপরাধ করেছে - খুন করার প্ররোচনা।
কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন?
Correct Answer:
গ: জার্মানি
Explanation:
কান্ট কোন দেশের দার্শনিক ছিলেন? সঠিক উত্তর জার্মানি ইমানুয়েল কান্ট অষ্টাদশ শতকের একজন বিখ্যাত প্রাশিয়ান জার্মান দার্শনিক। কান্টের জন্ম পূর্ব প্রাশিয়ার কোনিগ্সবার্গে, যা বর্তমানে রাশিয়ার অন্তর্গত ও কালিনিনগ্রাদ নামে পরিচিত। কান্টকে আধুনিক ইউরোপের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হিসাবে গণ্য করা হয়, এবং ইউরোপের Age of Enlightenment বা আলোকিত যুগের শেষ গুরুত্বপূর্ণ দার্শনিক বলে অভিহিত করা হয়। তিনি তার "Critique of Pure Reason" (1781) বইটির জন্য স্বনামধন্য।
অর্থনীতিতে উৎপাদান বলতে কি বোঝায়?
Correct Answer:
ক: উপযোগ সৃষ্টি
Explanation:
অর্থনীতিতে উৎপাদান বলতে কি বোঝায়? সঠিক উত্তর উপযোগ সৃষ্টি যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে তার রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় তাকে অর্থনীতিতে উৎপাদন বলে। উৎপাদনের উপকরণ ৪ টি। যথা - ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন।
কার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়?
Correct Answer:
গ: প্রধানমন্ত্রী
Explanation:
কার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়? সঠিক উত্তর প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান হিসেবে রয়েছেন। মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা সম্মিলিতভাবে মহান জাতীয় সংসদে তাদের নীতি - নির্ধারণ ও কর্মপন্থা উপস্থাপন করেন। তার নেতৃত্বে সংসদে দেশের আইন তৈরি হয়।
সরকারে কয়টি বিভাগ আছে?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
সরকারে কয়টি বিভাগ আছে? সঠিক উত্তর ৩টি সরকারের বিভাগ তিনটি। আইন, শাসন ও বিচার বিভাগ।