sound MCQs
Showing 50 questions (Total: 1073)
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
Correct Answer:
ক: অবচেতন
Explanation:
Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো- সঠিক উত্তর অবচেতন Subconscious শব্দটির বাংলা পারিভাষিক শব্দ অবচেতন বা যেসব মানসিক ক্রিয়া - কলাপ সম্বন্ধে মানুষ (পুরোপুরি) সচেতন থাকে না। চেতনাহীন শব্দটির ইংরেজি unconscious.
চকমক কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
নিচের কোনটি যুগ্নরীতির দিরুক্ত শব্দ?
Correct Answer:
খ: আয়-ব্যয়
Explanation:
নিচের কোনটি যুগ্নরীতির দিরুক্ত শব্দ? সঠিক উত্তর আয়-ব্যয় একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগ্মরীতি। যুগ্মরীতিতে দ্বিরুক্ত গঠনের কয়েকটি নিয়ম রয়েছে। যেমন : ১. শব্দের আদি স্বরের পরিবর্তন করে : চুপচাপ, মিটমাট, জারিজুরি ২. শব্দের অন্ত্যস্বরের পরিবর্তন করে : মারামারি, হাতাহাতি, সরাসরি, জেদাজেদি ৩. দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে : ছটফট, নিশপিশ, ভাতটাত ৪. সমার্থক বা একার্থক সহচর শব্দ যোগে : চালচলন, রীতিনীতি, বনজঙ্গল, ভয়ডর ৫. ভিন্নার্থক শব্দ যোগে : ডালভাত, তালাচাবি, পথঘাট, অলিগলি ৬. বিপরীতার্থক শব্দ যোগে : ছোটবড়, আসা - যাওয়া, জন্মমৃত্যু, আদানপ্রদান
লক্ষণ শব্দের প্রমিত উচ্চারন কোনটি ?
Correct Answer:
গ: লোক্খোন
Explanation:
লক্ষণ শব্দের প্রমিত উচ্চারন কোনটি ? সঠিক উত্তর লোক্খোন "লক্ষণ " বিশেষ্য শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন ; যার প্রমিত উচ্চারণ লোক্খোন্।
গিরি কোন শ্রেণীর শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
গিরি কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন, গিন্নী, জ্যোছনা, ছেরাদ্দ, বোষ্টম, কুচ্ছিত - এ শব্দ গুলো যথাক্রমে সংস্কৃত গৃহিণী, জ্যোৎস্না, শ্রাদ্ধ, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।
ফৌজদারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: ফারসি
Explanation:
ফৌজদারি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফারসি 'ফৌজদারি ' মিশ্র শব্দ। ফৌজ ( আরবি) + দারি (ফারসি) = ফৌজদারি।
মুক্ত শব্দের প্রকৃতি-প্রতায় কোনটি
Correct Answer:
ঘ: √মুচ+ত
Explanation:
মুক্ত শব্দের প্রকৃতি-প্রতায় কোনটি সঠিক উত্তর √মুচ+ত মুক্ত শব্দটি সংস্কৃতি কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ গঠন। মুক্ত শব্দের সঠিক প্রত্যয় : √মুচ্ + ক্ত।
শ্রাবণ শব্দের প্রকিতি ও প্রত্তয় কোনটি?
Correct Answer:
ক: শ্রী+অন
Explanation:
শ্রাবণ শব্দের প্রকিতি ও প্রত্তয় কোনটি? সঠিক উত্তর শ্রী+অন শ্রাবণ শব্দের প্রকিতি ও প্রত্তয় শ্রী + অন। ও/ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়াগায় ‘আব’ হয়। ও + অ = অব + অ পো + অন = পবন, লো + অন = লবন, ঔ + অ = আব + অ পৌ + অক = পাবক।
'অভিনিবেশ' শব্দটির অর্থ কী?
Correct Answer:
ঘ: অজ্ঞাত
Explanation:
'অভিনিবেশ' শব্দটির অর্থ কী? সঠিক উত্তর অজ্ঞাত অভিনিবেশ: (বিশেষণ পদ) প্রণিধান; মনোনিবেশ; একাগ্রতা।
কোনটি তুলনাজ্ঞাপক শব্দ?
Correct Answer:
ক: প্রমিত
Explanation:
কোনটি তুলনাজ্ঞাপক শব্দ? সঠিক উত্তর প্রমিত প্রমিত শব্দের অর্থ জ্ঞাত, প্রমাণিত, একিটি নিদিষ্টি মানে উন্নীত করা হয়েছে এমন, মানসম্মত।
অর্থবোধক ধ্বনিকে বলা হয়?
Correct Answer:
গ: শব্দ
Explanation:
অর্থবোধক ধ্বনিকে বলা হয়? সঠিক উত্তর শব্দ শব্দ : এক বা একাধিক অর্থবোধক ধ্বনির সমন্বয়ে গঠিত সমষ্টিকেই মূলত শব্দ বলে। বাক্য : মানুষের বাকপ্রত্যঙ্গজাত ধ্বনির সমন্বয়ে গঠিত শব্দসহযোগে সৃষ্ট অর্থবোধক বাকপ্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য।
'নিশিত' শব্দ এর আর্থ কি?
Correct Answer:
ক: ধারাল
Explanation:
'নিশিত' শব্দ এর আর্থ কি? সঠিক উত্তর ধারাল নিশিত : (বিশেষণ পদ) তীক্ষ্ণধার, শঅনিত। (বিশেষ্য পদ) লৌহ লোহা.।
'চকমক' কোন ভাষার শব্দ ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
'চকমক' কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর তুর্কি গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল ৷ পাঞ্জাবি শব্দ : চাহিদা, শিখ তুর্কি শব্দ : চাকর, চাকু, তোপ, দারোগা, বাবা৷ চীনা শব্দ : চা, চিনি, লুচি, সাম্পান। মায়ানমার/ বর্মি শব্দ : ফুঙ্গি, লুঙ্গি জাপানি শব্দ : রিক্সা, হারাকিরি, সুনামি, ইমোজি৷ হিন্দী শব্দ : চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি
'ছেমড়া' শব্দটির উৎস _
Correct Answer:
গ: সংস্কৃত
Explanation:
'ছেমড়া' শব্দটির উৎস _ সঠিক উত্তর সংস্কৃত ছেমড়া শব্দটির উৎস সংস্কৃত ভাষা। ছেমড়া বা ছ্যামড়া শব্দটি ছমন্ত থেকে এসেছে।
একটি ঘড়িতে ৬ টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে ।
Correct Answer:
খ: ১০ সেকেন্ড
Explanation:
একটি ঘড়িতে ৬ টার ঘণ্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘণ্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময় ব্যবধানে বাজে । সঠিক উত্তর ১০ সেকেন্ড ৬টা ঘণ্টা বাজতে যদি ৫ সেকেন্ড সময় লাগে তাহলে ১২টা ঘণ্টা বাজতে ১০ সেকেন্ড সময় লাগে
'ধোপা' শব্দটির স্ত্রী-বাচক শব্দ:
Correct Answer:
ঘ: ধোপানী
'রোজা' কোন শব্দ?
Correct Answer:
খ: ফারসি
'পাকা' শব্দটি 'স্থায়ী' অর্থে ব্যবহ্নত হয়েছে নিচের কোনটিতে ?
Correct Answer:
ঘ: সবগুলোই
Explanation:
'পাকা' শব্দটি 'স্থায়ী' অর্থে ব্যবহ্নত হয়েছে নিচের কোনটিতে ? সঠিক উত্তর সবগুলোই পাকা শব্দ দিয়ে ভিন্ন ভিন্ন অর্থ পাঁচটি করে বাক্য রচনা: আমার চাকরি পাকা হয়েছে(স্থায়ী)।শহরের রাস্তাগুলি পাকাই হয়ে থাকে(কংক্রিটের)।এটা পাকা মাথার কাজ (বুদ্ধিমান)।আঁকায় শুভাশিষের হাতটি বেশ পাকা(দক্ষ)।তিনি মেয়ের বিয়ে পাকা করে ফেলেছেন (নির্দিষ্ট করা)।
'নীর' শব্দী অর্থ কো ?
Correct Answer:
খ: জল
Explanation:
'নীর' শব্দী অর্থ কো ? সঠিক উত্তর জল 'নীর' শব্দী অর্থ জল। 'নীর' শব্দী অর্থ : পানি, জল, বারি, সলিল, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, অপ, জীবন, পানীয়।
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
গ: পর্তুগিজ ভাষা
Explanation:
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর পর্তুগিজ ভাষা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।
পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে -
Correct Answer:
গ: সন্ধি
Explanation:
পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে - সঠিক উত্তর সন্ধি সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। অর্থাত্ দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দু' বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি দু'প্রকার। ১)বাংলা শব্দের সন্ধি। এটা দুই প্রকার;যথাঃ ১.স্বরসন্ধি ২.ব্যঞ্জনসন্ধি। সংস্কৃত শব্দের সন্ধি।এটা তিন প্রকার; যথাঃ ১.স্বরসন্ধি, ২.ব্যঞ্জন সন্ধি এবং ৩.বিসর্গ সন্ধি। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ব অংশে আলোচিত হয়।
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে_
Correct Answer:
খ: শব্দ
Explanation:
মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে_ সঠিক উত্তর শব্দ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে শব্দ। বাংলা ভাষার শব্দভাণ্ডারকে মোট ৫টি ভাগে ভাগ করা যায় | তৎসম শব্দ :যে সব শব্দ সংস্কৃত থেকে অবিকৃতভাবে বাংলা ভাষায় স্থান লাভ করেছে সেগুলিকে তৎসম শব্দ বলে | যেমন - বন ;মুনি | অর্ধতৎসম শব্দ:যে সব সংস্কৃত শব্দ বিকৃত রূপে বাংলায় ব্যবহৃত hi সগুলিকে অর্ধতৎসম শব্দ বলে | যেমন - গেরাম (গ্রাম);কম্মো (কর্ম) | তদ্ভব শব্দ :যা সব শব্দ সংস্কৃত থেকে পরিবর্তনের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে সেগুলিকে তদ্ভব শব্দ বলে | যেমন - কাজ (কার্য - কজ্জ - কাজ ) দেশি শব্দ :যেসব শব্দের উৎপত্তি খুঁজে পাওয়া যাই না তাদের দেশি শব্দ বলে | যেমন - ডাব ;ঢিল বিদেশি শব্দ:ব্যবসা করতে বিদেশিরা বাংলায় এসেছে |এগুলোকে বিদেশি শব্দ বলে | যেমন - টেবিল ;চা
সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?
Correct Answer:
ক: সন্ধি
'না' কোন জাতীয় শব্দ ?
Correct Answer:
খ: অব্যয়
Explanation:
'না' কোন জাতীয় শব্দ ? সঠিক উত্তর অব্যয় ‘না’ শব্দটি অব্যয়। অব্যয় হচ্ছে অপরিবর্তনীয় শব্দ। যে শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত হয় না, যার একবচন বা বহুবচন হয় না। এরুপ কতিপয় অব্যয় শব্দ হলো আর, আবার, ও, হাঁ, না, যদি, যথা, সদা, সহস্য প্রভৃতি।
'ধীমান ' শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: বুদ্ধিমান
Explanation:
'ধীমান ' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর বুদ্ধিমান "ধীমান" বিশেষণ শব্দটির অর্থ বুদ্ধিমান; যার স্ত্রীবাচক শব্দ ধীমতি।
নিচের কোনটি চলিত রীতির শব্দ?
Correct Answer:
ক: শুকনো
Explanation:
নিচের কোনটি চলিত রীতির শব্দ? সঠিক উত্তর শুকনো সাধু ভাষায় ক্রিয়া ও সর্বনাম পদগুলো সাধারণত দীর্ঘ হয়ে থাকে। যেমন—খাইতেছি, তাহারা, সহিত,তুলা, পড়িল ইত্যাদি। চলিত ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত। যেমন—খাচ্ছি, তারা,শুকনো ইত্যাদি।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
Correct Answer:
ক: ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
Explanation:
বৃষ্টি পড়ে টাপুর টুপুর‘ - এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ধ্বন্যাত্মক দ্বিরুক্তি কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্তি শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়। যেমন : ১. মানুষের ধ্বনির অনুকার : ভেউ ভেউ - মানুষের উচ্চস্বরে কান্নার ধ্বনি ট্যা ট্যা হি হি ২. জীবজন্তুর ধ্বনির অনুকার : ঘেউ ঘেউ (কুকুরের ধ্বনি) মিউ মিউ (বিড়ালের ডাক) কুহু কুহু (কোকিলের ডাক) কা কা (কাকের ডাক) ৩. বস্তুর ধ্বনির অনুকার : ঘচাঘচ (ধান কাটার শব্দ) মড়মড় (গাছ ভেঙে পড়ার শব্দ) ঝমঝম (বৃষ্টি পড়ার শব্দ) হু হু (বাতাস প্রবাহের শব্দ) ৪. অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার : ঝিকিমিকি (উজ্জ্বল্য)। ঠা ঠা (রোদের তীব্রতা), কুট কুট (শরীরে কামড় লাগার মতো অনুভূতি) মিনমিন, পিটপিট, ঝি ঝি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠন ১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ : ধবধব, ঝনঝন, পটপট্ ২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে : গপাগপ, টপটপ, পটাপট ৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে : ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি ৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ : কিচিরমিচির (পাখি বা বানরের শব্দ) টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ) হাপুসহুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ) ৫. আনি - প্রত্যয় যোগেও বিশেষ্য দ্বিরুক্তি গঠিত হয় : পাখিটার ছটফটানি দেখলে কষ্ট হয়। তোমার বকবকানি আর ভালো লাগে না। ধ্বন্যাত্মক দ্বিরুক্ত শব্দের ব্যবহার (বিভিন্ন পদরূপে) ১. বিশেষ্য : বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে। ২. বিশেষণ : নামিল নভে বাদল ছলছল বেদনায়। ৩. ক্রিয়া : কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। ৪. ক্রিয়া বিশেষণ : চিকচিক করে বালি কোথা নাহি কাদা।
সিয়াম‘ কোন ধরনের শব্দ
Correct Answer:
ক: আরবি
Explanation:
সিয়াম‘ কোন ধরনের শব্দ সঠিক উত্তর আরবি 'সিয়াম' আরবি শব্দ। আরবি শব্দ : বাংলায় ব্যবহৃত আরবি শব্দসমূহকে দুই ভাগে ভাগ করা যায়:— (১) ধর্মসংক্রান্ত শব্দ: আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কিসের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে?
Correct Answer:
খ: সামাজিক অনাচার ও বৈষ্যম্য
Explanation:
সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কিসের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে? সঠিক উত্তর সামাজিক অনাচার ও বৈষ্যম্য সুকান্ত ভট্টাচার্য ( ১৫ আগস্ট, ১৯২৬ - ১৩ মে, ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। সুকান্ত ভট্টাচার্যের কবিতা প্রগতিশীল ও বৈষম্যর বিরুদ্ধে।
গিন্নী কোন শ্রেণীর শব্দ?
Correct Answer:
খ: অর্ধ-তৎসম
Explanation:
গিন্নী কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম গিন্নী অর্ধ - তৎসম শব্দ। যে - সব সংস্কৃত শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলোকে বলা হয় অর্ধ - তৎসম শব্দ। যেমনঃ জ্যোৎস্না˂>জ্যোছনা, শ্রাদ্ধ >ছেরাদ্দ, গৃহিণী˂>গিন্নী, বৈষ্ণব˂>বোষ্টম, কুৎসিত >কুচ্ছিত।
সুকান্ত ভট্রাচার্যের কবিতায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে?
Correct Answer:
খ: সামাজিক অনাচার ও বৈষম্য
Explanation:
সুকান্ত ভট্রাচার্যের কবিতায় কিসের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছে? সঠিক উত্তর সামাজিক অনাচার ও বৈষম্য সুকান্ত ভট্টাচার্য (১৫ই আগস্ট ১৯২৬ - ১৩ই মে ১৯৪৭) বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। তার কবিতায় সামাজিক আনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিধ্বনিত হয়।
একই স্বরের পুনরাবৃত্তির না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে কি বলে?
Correct Answer:
ঘ: অসমীকরণ
Explanation:
একই স্বরের পুনরাবৃত্তির না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে কি বলে? সঠিক উত্তর অসমীকরণ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। যেমনঃ ধপ + ধপ = ধপাধপ, টপ + টপ = টপাটপ পঠ + পঠ = পঠাপঠ ইত্যাদি।
আনারস কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
আনারস কোন ভাষার শব্দ? সঠিক উত্তর পর্তুগিজ আনারস পর্তুগিজ ভাষার শব্দ। এছাড়া আরো কয়েকটি পর্তুগিজ ভাষার শব্দ হলো - আলপিন, আলমারি, পাউরুটি, বালতি, সাবান, চাবি, টেবিল ইত্যাদি।
'বারোয়ারি' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ঘ: সুন্দর
Explanation:
'বারোয়ারি' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর সুন্দর বারোয়ারি: (বিশেষ্য পদ) বহু লোকের মিলিত চেষ্টায় অনুষ্ঠিত পূজা উৎসব ইত্যাদি। (বিশেষণ পদ) বহুলোকের দ্বারা সম্পন্ন বা কৃত বারোয়ারী গল্প.। বারোয়ারি বলতে বোঝায় বাঙালি হিন্দুদের সর্বজনীন পূজা বা উৎসব। শব্দটি মূলত পশ্চিমবঙ্গে প্রচলিত।
'গরীয়ান ' শব্দটির অর্থ কি?
Correct Answer:
ঘ: মহান
Explanation:
'গরীয়ান ' শব্দটির অর্থ কি? সঠিক উত্তর মহান গরীয়ান সংস্কৃত শব্দ, বিশেষণ পদ যার অর্থ মর্যাদাপূর্ণ, মহান, গুরুতর।
বিভক্তহীন নাম - শব্দকে কী বলে?
Correct Answer:
ক: প্রাতিপাদিক
Explanation:
বিভক্তহীন নাম - শব্দকে কী বলে? সঠিক উত্তর প্রাতিপাদিক বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যেমন - হাত , বই, কলম ইত্যাদি। নাম বা শব্দ শেষে শব্দবিভক্তি যোগে গঠিত পদকে নামপদ বলে। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না এবং স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম তাকে মৌলিক শব্দ বলে। কৃৎ প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে।
’জানাযা’ শব্দটি?
Correct Answer:
ঘ: বিদেশী
Explanation:
’জানাযা’ শব্দটি? সঠিক উত্তর বিদেশী ’জানাযা’ শব্দটি বিদেশী শব্দ। বিভিন্ন সময়ে বাংলা ভাষাভাষী মানুষেরা অন্য ভাষাভাষীর মানুষের সংস্পর্শে এসে তাদের ভাষা থেকে যে সব শব্দ গ্রহণ করেছে, বাংলা ভাষার শব্দ ভান্ডারে অন্য ভাষার শব্দ গৃহীত হয়েছে, সেগুলোকে বলা হয় বিদেশি শব্দ। আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল, খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
Correct Answer:
ঘ: বন্ + ধন্
Explanation:
'বন্ধন' শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? সঠিক উত্তর বন্ + ধন্ এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে মাত্রা বলে। যেমনঃ বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস = বন্ + ধন্।
বাংলা বর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
Correct Answer:
খ: ১০ টি
'সচিব' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: পারিভাষিক
Explanation:
'সচিব' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর পারিভাষিক Secretary শব্দের পারিভাষিক শব্দ সচিব। সুতরাং সবিচ শব্দ টি পরিভাষা।
কোন ধরনের শব্দে কখনোই মূর্ধণ্য 'ণ' হবে না?
Correct Answer:
গ: বিদেশি
Explanation:
কোন ধরনের শব্দে কখনোই মূর্ধণ্য 'ণ' হবে না? সঠিক উত্তর বিদেশি বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য - ণ ও মূর্ধন্য - ষ ধ্বনি ব্যবহার নেই। তাই বাংলা ভাষা ব্যবহৃত বিদেশি সঙ্গে কখনো মূর্ধন্য 'ণ' ও মূর্ধন্য 'ষ' ব্যবহৃত হয় না ।
কোনটি পর্তুগীজ শব্দ?
Correct Answer:
ক: চাবি
Explanation:
কোনটি পর্তুগীজ শব্দ? সঠিক উত্তর চাবি কিছু পর্তুগীজ শব্দঃ চাবি, আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, পাউরুটি, বালতি।
ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক ?
Correct Answer:
গ: পুংলিঙ্গ
Explanation:
ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক ? সঠিক উত্তর পুংলিঙ্গ ডাক্তার শব্দটি পুংলিঙ্গ লিঙ্গবাচক । পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দের লিঙ্গান্তর হয়। যেমন: কবি > মহিলা কবি, ডাক্তার > মহিলা ডাক্তার, সভ্য > নারী সভ্য, সৈন্য > নারী সৈন্য। কোনো কোনো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়। যেমন: গয়লা > গয়লা বউ, বোন পো > বোন ঝি, ঠাকুর পো > ঠাকুর ঝি। কতকগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়। যেমন: কবিরাজ, কৃতদার, অকৃতদার, বিপত্নীক, স্ত্রৈণ। কতকগুলো শব্দ শুধু স্ত্রীবাচক হয়। যেমন: সতীন, সৎমা, সধবা, এয়ো, দাই।
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
Correct Answer:
গ: তৎসম
Explanation:
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়? সঠিক উত্তর তৎসম তৎসম শব্দের বানানে দন্ত্য ন এর মূর্ধন্য ণ তে পরিবর্তনের নিয়মসমূহকে ণত্ব বিধান এবং দন্ত্য স এর মূর্ধন্য ষ তে পরিবর্তনের নিয়মসমূহকে ষত্ব বিধান বলা হয়।
নিচের কোন শব্দে স্বভাবতই ' ণ ' বসেছে ?
Correct Answer:
ক: মণি
Explanation:
নিচের কোন শব্দে স্বভাবতই ' ণ ' বসেছে ? সঠিক উত্তর মণি স্বভাবত 'মূর্ধন্য ণ' ব্যবহৃত হয়েছে 'মণি’ শব্দে এরকম আরাে কয়েকটি শব্দ : চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, বেণ, কণিকা, বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, নিপুণ, পিণাক, পণ্য, বণিক |
'লিচু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
ঘ: চীনা
Explanation:
'লিচু' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর চীনা 'লিচু' শব্দটি চীনা ভাষা থেকে এসেছে। চীনা শব্দ : চা, চিনি, লিচু, লুচি, সাম্পান।
রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
Correct Answer:
ঘ: জাপানি
Explanation:
রিকশা শব্দটি উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? সঠিক উত্তর জাপানি 'রিকশা' জাপানি শব্দ জাপান ভাষা থেকে আগত বাংলা ভাষায় আরেকটি শব্দ হারিকিরি।
স্বাভাবিক ভাবেই 'ণ' হয়েছে নিচের কোন শব্দ?
Correct Answer:
ক: পণ
Explanation:
স্বাভাবিক ভাবেই 'ণ' হয়েছে নিচের কোন শব্দ? সঠিক উত্তর পণ কতগুলো শব্দে স্বভাবতই ণ হয়। যেমন : চাণক্য, মাণিক্য, বাণিজ্য, লবণ ইত্যাদি।
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
Correct Answer:
গ: ঐ
Explanation:
নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? সঠিক উত্তর ঐ পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। এরূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি - সুর বলা হয়। যেমন - অ + ই অই (বই), অ + উ = অউ (বউ), অ + এ = অয়, (বয়, ময়না) , অ + ও = অও (হও, লও)। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা পঁচিশ। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ রয়েছে : ঐ এবং ঔ। উদাহরণ : কৈ, বৌ। অন্য যৌগিক ঘরের চিহ্ন স্বরূপ কোনাে বর্ণ নেই।
'রফতানি' কোন শব্দ ?
Correct Answer:
ঘ: ফারসি
Explanation:
'রফতানি' কোন শব্দ ? সঠিক উত্তর ফারসি 'রফতানি ' ফারসি শব্দ। আরো কয়েকটি ফারসি শব্দ - নামাজ, রোজা, চশমা, বেগম, নমুনা, হাঙ্গামা, আমদানি, নালিশ, তারিখ।