sound MCQs
Showing 50 questions (Total: 1073)
নিচের কোনটি শিস ধ্বনি?
Correct Answer:
ক: শ
Explanation:
নিচের কোনটি শিস ধ্বনি? সঠিক উত্তর শ যে ধ্বনি উচ্চরনের সময় মুখবিবরে কোথাও বাঁধা না পেয়ে কেবল ঘর্ষণ হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে তাকে উষ্মধ্বনি বা শিশধ্বনি বলে। শিশধ্বনি ৪টি। যথা: শ, ষ,স (৯ অঘোষ অল্পপ্রাণ), হ ( ঘোষ মহাপ্রাণ)। র’ ও ‘ল’ অন্তঃস্থ ধ্বনি। ’ড়’ তাড়নজাত ধ্বনি।
”রেসেনার শব্দটি কোন ভাষা থেকে এসেছে?”
Correct Answer:
খ: ফরাসি
‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: আরবি
Explanation:
‘মহকুমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর আরবি মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায়, আদালত, এজলাস এগুলো আরবি শব্দ।
ফারসি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
Correct Answer:
খ: পোষাক-পেয়ালা-পরি
Explanation:
ফারসি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? সঠিক উত্তর পোষাক-পেয়ালা-পরি ফারসি শব্দঃ কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
‘গুলি’ শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: সাধু রীতি
Explanation:
‘গুলি’ শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর সাধু রীতি সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন বাষাকে সাধু ভাষা হিসেবে অবিহিত করা হয়। সাধু রীতি এর চলিত রীতি হলো ‘গুলো
নারী বাচক করা যায় না এমন শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: সভাপতি
Explanation:
নারী বাচক করা যায় না এমন শব্দ কোনটি? সঠিক উত্তর সভাপতি যেখানে লিঙ্গবোধকে গৌণ করে দেখা যেতে পারে সেক্ষেত্রে কিছু শব্দকে উভয় লিঙ্গ করে নেয়া হয়। যেমনঃ কবি, সম্পাদক, সভাপতি, চেয়ারম্যান ইত্যাদি।
‘শব্দ’ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে
Correct Answer:
গ: রূপতত্ত্বে
Explanation:
‘শব্দ’ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে সঠিক উত্তর রূপতত্ত্বে শব্দত্ত্ব বা রূপতত্ত্ব আলোচিত বিষয় হলো- শব্দ, দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত , লিঙ্গ, বচন, পদাশ্রিত, নির্দেশক সমাস, প্রত্যয়, উপসর্গ, ও অনুসর্গ, কারক, ধাতু পদ, অনুজ্ঞা, ক্রিয়ার কাল, ক্রিয়ামূল ও পুরুষ।
'বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর'- এখানে 'ভারি' শব্দটি কি অর্থে-
Correct Answer:
ক: খুব
নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
Correct Answer:
খ: ঢাকী
নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ক: কবিরাজ
আছো তুমি জগৎ মাঝারে। এখানে 'মাঝারে' শব্দটি কোন অর্থে ব্যবহৃত?
Correct Answer:
গ: ব্যাপ্তি
Explanation:
আছো তুমি জগৎ মাঝারে। এখানে 'মাঝারে' শব্দটি কোন অর্থে ব্যবহৃত? সঠিক উত্তর ব্যাপ্তি আছো তুমি প্রভু জগৎ মাঝারে (মধ্যে)। সিদ্ধান্তঃ 'মাঝারে' শব্দটি ক্রিয়া বিশেষণ। 'প্রভু জগতের বাইরে নয়, জগত বা মহাজগতের ভেতরেই বিরাজমান' লেখক তার উক্তি দ্বারা এ কথাটিই বুঝাতে চেয়েছেন।
‘কর্মই ধর্ম ____- মুক্তি’ শূন্যস্থানে কোন শব্দ বসবে?
Correct Answer:
ঘ: কর্মেই
Explanation:
‘কর্মই ধর্ম ____- মুক্তি’ শূন্যস্থানে কোন শব্দ বসবে? সঠিক উত্তর কর্মেই কর্মই মুক্তির একমাত্র পথ। কর্মই মুক্তির পথ। কর্মই ঈশ্বর। কর্মই জীবনের ধর্ম। কর্মই জন্মের লক্ষ্য। কর্ম বিনে এ জগত মিথ্যে।
‘দরজা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
ক: ফারসি
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এখানে ‘টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: ধ্বন্যাত্মক শব্দ
Explanation:
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এখানে ‘টাপুর টুপুর' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর ধ্বন্যাত্মক শব্দ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বণ্যাত্মক শব্দ বলে। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যত্মক দ্বিরুক্ত । ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বরা বাহুত্ব আধিক্য ইত্যাদি বোঝায় । যেমন ০ টাপুর টুপুর ( বৃষ্টি পতনের শব্দ) , হাপুস হুপুস ( গোগ্রাসের কিচু খাওয়ার শ্বদ)
বাংলা স্বরধ্বনি কয়টি?
Correct Answer:
খ: ১১ টি
Explanation:
বাংলা স্বরধ্বনি কয়টি? সঠিক উত্তর ১১ টি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। কিন্তু স্বরবর্ণ ১১টি। যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ।
ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব কোনটি?
Correct Answer:
গ: পটাপট
কোন শব্দের নারীবাচক শব্দ হয় না?
Correct Answer:
ঘ: সভাপতি
Explanation:
কোন শব্দের নারীবাচক শব্দ হয় না? সঠিক উত্তর সভাপতি যেকানে লিঙ্গবোধকে গৌণ করে দেখা যেতে পারে সেক্ষেত্রে কিছু শব্দকে উভয় লিঙ্গ করে নেয়া হয়। যেমন: কবি, সম্পাদক , সভাপতি , চেয়ারম্যান ইত্যাদি।
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
Correct Answer:
ক: ৩০
Explanation:
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? সঠিক উত্তর ৩০ মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], উ]; এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [ত], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম],[ন],[ঙ] [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।
‘উর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়-
Correct Answer:
ঘ: মাকড়সা
অবাক হয়ে ওর "দিকে" তাকিয়ে থাকে ওরা। এখানে "দিকে" শব্দটি-
Correct Answer:
ক: অনুসর্গ
Explanation:
অবাক হয়ে ওর "দিকে" তাকিয়ে থাকে ওরা। এখানে "দিকে" শব্দটি- সঠিক উত্তর অনুসর্গ বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। ‘দিকে বাংলা ভাষার অন্যতম অনুসর্গ। যেমন: অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। প্রদত্ত বাক্যটিতে ‘দিকে অনুসর্গটি 'প্রতি' অর্থে ব্যবহৃত হয়েছে।
"চশমা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
"চশমা" শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফারসি বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি ভাষার প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দগুলো হলো: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, মেথর, রসদ ইত্যাদি।
‘চৌহদ্দি’ শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?
Correct Answer:
ঘ: কোনোটিই নয়
Explanation:
‘চৌহদ্দি’ শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তর কোনোটিই নয় চৌহদ্দি একটি মিশ্র শব্দ। 'চৌ' সংস্কৃত বা তৎসম এবং 'হদ্দি' আরবি শব্দ।
"ব্রাহ্মণ" শব্দের 'ক্ষ' এর বিশ্লেষিত রূপ -
Correct Answer:
ক: হ্+ম
Explanation:
"ব্রাহ্মণ" শব্দের 'ক্ষ' এর বিশ্লেষিত রূপ - সঠিক উত্তর হ্+ম হ + ম = হ্ম ব্রাহ্মণ, ব্রহ্মা, ব্রহ্মপুত্র।
‘চাহিদা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: পাঞ্জাবি
Explanation:
‘চাহিদা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পাঞ্জাবি নবম - দশম শ্রেণির বোর্ড বই " বাংলা ভাষার ব্যাকরণ " অনুযায়ী চাহিদা পাঞ্জাবি শব্দ। অন্য দিকে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা বাংলা শব্দ।
'মৃতবৎসা' শব্দটি অর্থ কি?
Correct Answer:
ক: যে নারীর সন্তান জন্মে মারা যায়
Explanation:
'মৃতবৎসা' শব্দটি অর্থ কি? সঠিক উত্তর যে নারীর সন্তান জন্মে মারা যায় যে নারীর সন্তান জন্মের পর মারা যায় বা যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা: যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।
'মেঘের ধ্বনি'এর বাক্য সংকোচন-
Correct Answer:
ক: জীমূতেন্দ্র
Explanation:
'মেঘের ধ্বনি'এর বাক্য সংকোচন- সঠিক উত্তর জীমূতেন্দ্র মেঘের ডাক বা ধ্বনি - জীমূতেন্দ্ৰ মৃত্তিকা দ্বারা নির্মিত - মৃন্ময়।
'সম্বরণ' শব্দের প্রমিত উচ্চারণ হল-
Correct Answer:
ক: সন্ তোরন
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি?
Correct Answer:
ক: দশটি
"দারোগা" শব্দটি যে ভাষা থেকে আগত-
Correct Answer:
গ: তুর্কি
Explanation:
"দারোগা" শব্দটি যে ভাষা থেকে আগত- সঠিক উত্তর তুর্কি বাংলা ভাষায় আগত তুর্কি শব্দসমূহ হলো: উজবুক, কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বাবা, মুচলেকা, লাশ, চকমক, বেগম ইত্যাদি।
"মিনতি" শব্দটি যে শব্দযোগে তৈরি হয়েছে -
Correct Answer:
ক: সংস্কৃত ও আরবি
Explanation:
"মিনতি" শব্দটি যে শব্দযোগে তৈরি হয়েছে - সঠিক উত্তর সংস্কৃত ও আরবি সংস্কৃত ‘বিনতি' ও আরবি ‘মিন্নত' এর অনুকরণে নিষ্পন্ন শব্দ ‘মিনতি'। এর অর্থ - বিনীত প্রার্থনা, আবেদন, অনুরোধ।
'নাতিশীতোষ্ণ মন্ডল' শব্দে মোট অক্ষরের সংখ্যা-
Correct Answer:
খ: ৭ টি
আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি?
Correct Answer:
খ: কলম-হাকিম-দখল
Explanation:
আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? সঠিক উত্তর কলম-হাকিম-দখল কলম, দখল,. নজরানা, হাকিম, আরবি শব্দ; আওয়াজ , আজাদ. দরিয়া, সুদ. ফরমান - ফারসি শব্দ, দাম - গ্রিক শব্দ; উর্দি, ভরসা - হিন্দি শব্দ।
’গরহাজির’ শব্দের “গর” কোন শ্রেণির উপসর্গ?
Correct Answer:
খ: আরবি
স্বরধ্বনি নয় কোনটি?
Correct Answer:
খ: ঝ
Explanation:
স্বরধ্বনি নয় কোনটি? সঠিক উত্তর ঝ যে সকল ধ্বনি ইচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেড়িয়ে যেতে মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকেই স্বধ্বনি বলে। বাংলা স্বধ্বনি ৭টি। যথা অ, আ, ই . উ, অ্যা, এ, ও । ঔ হলো যৌগিক স্বরধ্বনি। উল্লেখ্য মৌলিক স্বরধ্বনি আর স্বরধ্বনির মধ্যে কোনো পার্থক্য নেই।
’আমার জ্বর জ্বর লাগছে’- এখানে ’জ্বর-জ্বর’ কোন শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: দ্বিরুক্ত শব্দ
' ঐ' কোন ধরনের স্বরধ্বনি?
Correct Answer:
ক: যৌগিক স্বরধ্বনি
ফারসি শব্দের উদাহরণ কোনগুলো?
Correct Answer:
ক: নামাজ, রোজা
‘নারিকেল' কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
‘নারিকেল' কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর তৎসম তৎসম অর্থ তার (তৎ) সম ( সমান) যেসব শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে , সেসব শব্দকে বলে তৎসম শব্দ যেমন: নারিকেল, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র , মনুষ্য ব্যাকরণ ইত্যাদি।
'বিস্কুট' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ইংরেজি
'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: ণ
Explanation:
'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর ণ ট - বর্গীয় (ট, ঠ, ড, ঢ) ধ্বনির আগে দন্ত্য - ন ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে, সব সময় তা মূর্ধন্য - ণ হয়। যেমন - ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড, দণ্ড ইত্যাদি।
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
Correct Answer:
গ: ১ টি
Explanation:
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? সঠিক উত্তর ১ টি যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে সে ভাষার বর্ণমালা বল। বাংলা বর্ণ মালায় ৪০ টি বর্ণের মধ্যে স্বরবর্ণ ১১টি। এর মধ্যে অর্ধ মাত্রার স্ববর্ণ ১টি (ঋ); মাত্রহীন ৪টি ( এ, ঐ, ও, ঔ) এবং পূর্ণমাত্রার ৬টি (অ, আ, ই, ঈ, উ, ঊ) ।
কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
Correct Answer:
খ: ঝ
Explanation:
কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর ঝ যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাই ঘোষ ধ্বনি। যেমন: গ, ঘ, জ, ঝ। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাই মহাপ্রাণ ধ্বনি। যেমন: খ. ঘ. ছ. ঝ। 'চ', 'থ' অঘোষ অল্পপ্রাণ; ‘ড’ ঘোষ মহাপ্রাণ।
"ধ্বনি দিয়ে আঁট বাঁধা শব্দই ভাষার ইট" এ "ইট" কে বাংলা ভাষায় কি বলে?
Correct Answer:
গ: বর্ণ
Explanation:
"ধ্বনি দিয়ে আঁট বাঁধা শব্দই ভাষার ইট" এ "ইট" কে বাংলা ভাষায় কি বলে? সঠিক উত্তর বর্ণ বাক প্রত্যঙ্গ প্রত্যেকটি ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায়ই লেখার সময় এক একটি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ । বর্ণ কে ভাষার ইট বলা হয়। কারণ, বর্ণ ব্যতীত ধ্বনিকে প্রকাশ করা যায় না।
'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ?
Correct Answer:
ঘ: ফারসি
Explanation:
'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ? সঠিক উত্তর ফারসি বাংলা ভাষা মিশ্রভাষা। এই ভাষায় রয়েছে বিভিন্ন বিদেশী ভাষার শব্দ। এসব বিদেশী শব্দের দ্বারা বাংলাভাষার ভান্ডার আজ সমৃদ্ধ। এগুলোর পরিচয় নিম্নে দেওয়া হলোঃ ফারসি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ কিছু শব্দঃ আন্দাজ, আওয়াজ, আফসোস, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি, আমেজ, আয়না, আরাম, আসমান, আস্তানা, আশকারা, ইয়ার, ওস্তাদ, কামাই, কারখানা, কারবার, কারিগর, কিনারা, কিশমিশ, কুস্তি, কোমর, খরচ, খঞ্জর, খরগোশ, খুব, কম, বেশি, জোড়, তোপ, চশমা, মোকদ্দমা, মালিক, সিপাহী, খোদা, দরিয়া, খাতা, গোলাপ, রোজ, গোয়েন্দা, চাকরি, চাঁদা, চাকর, চালাক, চেহারা, জবাব, দরজা, তীর (বাণ), তৈয়ার, দারোয়ান, বস্তা, বাজি, মজুর, ময়দা, মোরগ, মাহিনা, মিহি, মেথর, রপ্তানি, রাস্তা, রুমাল, রেশম, লাশ, শহর, শায়েস্তা, শিরনামা, সওদা, সবজি, সবুজ, সরকার, সর্দি, সাজা, সাদা, সানাই, সে (তিন), হপ্তা, হাজার, হিন্দু, হাঙ্গামা ইত্যাদি।
’চোখের বালি’ এর সর্মাথক শব্দ কোনটি?
Correct Answer:
গ: শক্র
’কুমুস’ শব্দের সঙ্গে কোন বহুবাচক শব্দটি ব্যবহার করা হয়?
Correct Answer:
ঘ: নিচয়
কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে?
Correct Answer:
ক: লাউ
Explanation:
কোন শব্দে দ্বিস্বরধ্বনি রয়েছে? সঠিক উত্তর লাউ পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন: 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং /উ] অর্ধ্বস্বরধ্বনি মিলে দ্বিশ্বরধ্বনি [আঊ] তৈরি হয়েছে।
’ মৌলভী’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
'মনীষা’ শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: মনস+ঈষা
'কুইনাইন' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: পেরু