foreign words MCQs
Showing 29 questions (Total: 29)
"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে---
Correct Answer:
ক: পর্তুগিজ ভাষা থেকে
Explanation:
"আনারস" এবং "চাবি" শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে--- সঠিক উত্তর পর্তুগিজ ভাষা থেকে পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ পাদ্রী, বালতি, আনারস, চাবি, আলপিন, পাউরুটি, গির্জা, গুদাম, আলমারি।পর্তুগীজ শব্দ মনে রাখার একটি কৌশল :গীর্জার পাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে পাউরুটি আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন।
লুঙ্গি কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: বর্মী
Explanation:
লুঙ্গি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর বর্মী মায়ানমার/ বর্মি শব্দ : ফুঙ্গি, লুঙ্গি; জাপানি শব্দ : রিক্সা, হারিকিরি ৷; হিন্দী শব্দ : চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি।
পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে -----
Correct Answer:
গ: বালতি
Explanation:
পর্তুগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে ----- সঠিক উত্তর বালতি পর্তুগীজ শব্দ মনে রাখার কৌশল:গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন। শব্দঃ গির্জা, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা, কেরানি, কামরা, জানালা, পেরেক, ইস্ত্রি, ইস্পাত, পিস্তল, বালতি, টুপি, সাবান, বোতাম, পাউরুটি, মিস্রি, পেরেক, ইংরেজ, নিলাম ও বেহালা ইত্যাদি ।
' পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
গ: পর্তুগীজ
Explanation:
' পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর পর্তুগীজ প্রশ্নে উল্লিখিত 'পেয়ারা ' শব্দটি এভাবেই পর্তুগীজ ভাষা থেকে এসেছে। পর্তুগীজ ভাষা থেকে আগত এরুপ আরো কিছু শব্দ হলো আনারস ,আলপিন , আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি ,বালতি।
' কাঁচি' কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
' কাঁচি' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তুর্কি #তুর্কি শব্দ সহজে মনে রাখার কৌশল নিচের বাক্য গুলো মনে রাখুনঃ ১। #সুলতান খাঁর বোচকা বাবুর্চিকে দেখে উজবুক মনে হলেও , কোর্মাটা বেশ বানায় । (সুলতান, খাঁ, বোচকা, বাবুর্চি, উজবুক , কোর্মা) ২। #ছুরি , কাচি যতই চকমক করুক, বন্ধুক বারুদের তোপের সামনে কি আর টেকে ? কিছু লাশ পরতেই কুলিরা কাবু হয়ে পড়ল । (ছুরি , কাচি , চকমক ,বন্দুক, বারুদ, তোপ, লাশ , কুলি, কাবু ) ৩। #তোশক চুরির দায়ে ছেমড়া চাকরের বাবাকে কোর্তা পরা দারোগা ধরে নিয়ে গেলেও বেগম সাহেব পরে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনলেন । (তোশক , ছেমড়া, চাকর, বাবা, কোর্তা,দারোগা ,বেগম,মুচলেকা)
চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ?
Correct Answer:
ঘ: চৈনিক
Explanation:
চা, লিচু, লুচি কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর চৈনিক চা, লিচু, লুচি ,চিনি, সাম্পান ইত্যাদি চৈনিক শব্দ।
' বেটাইম' শব্দটি গঠিত হয়েছে -----
Correct Answer:
ক: ফারসি ও ইংরেজি শব্দে
Explanation:
' বেটাইম' শব্দটি গঠিত হয়েছে ----- সঠিক উত্তর ফারসি ও ইংরেজি শব্দে 'বেটাইম' শব্দটি গঠিত হয়েছে - - - ফারসি (বে) ও ইংরেজি (টাইম) শব্দে.
কাচিঁ কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
কাচিঁ কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তুর্কি কাঁচি, কাবু, কুলি, কুর্নিশ, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বারুদ, বাবা, বাবুর্চি প্রভৃতি তুর্কি শব্দ।
চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
Correct Answer:
গ: ফারসি+আরবি
Explanation:
চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? সঠিক উত্তর ফারসি+আরবি ফারসি – চৌ এবং আরবি - হদ্দি শব্দ মিলে চৌ - হদ্দি শব্দ গঠিত হয়েছে।৫। ব্যাখ্যাঃ ‘হুলিয়া’ কবিতাটির লেখক নির্মলেন্দু গুণ। তাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয়।
প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কী বলে?
Correct Answer:
খ: পারিভাষিক শব্দ
Explanation:
প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কী বলে? সঠিক উত্তর পারিভাষিক শব্দ প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। ‘ভাষা’ শব্দের আগে ‘পরি’ উপসর্গযোগে ‘পরিভাষা’ শব্দটি গঠিত হয়েছে। এর আক্ষরিক অর্থ বিশেষ ভাষা। অর্থাৎ পারিভাষিক শব্দের অর্থ হলো কোনো ভাষার মধ্যে বিশেষ অর্থে ব্যবহারযোগ্য শব্দ। অন্যভাবে বলা যায়, মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সঙ্গে সংগতি রক্ষা করে এক ভাষার শব্দকে অন্য ভাষায় রূপান্তরিত করে যে রূপ দান করা হয় তাকেই ‘পরিভাষা’ বলে।
বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত -
Correct Answer:
খ: দরদালান
Explanation:
বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত - সঠিক উত্তর দরদালান বিদেশি উপসর্গজাত শব্দ দরদালান। দর’ ফারসি ভাষার উপসর্গ। ফারসি ভাষার আরো কয়েকটি উপসর্গ: কার, না, নিম, ফি, বদ, বে, বর, বা, কম। আরবি ভাষার কয়েকটি উপসর্গ: আম, খাস, লা, গর। অন্যদিকে পাতিলেবু ও হাভাতে বাংলা উপসর্গজাত শব্দ।
কোন সারির সব শব্দ বিদেশি উপসর্গ যোগ করা গঠিত?
Correct Answer:
ঘ: নাচার, বনাম, নারাজ
Explanation:
কোন সারির সব শব্দ বিদেশি উপসর্গ যোগ করা গঠিত? সঠিক উত্তর নাচার, বনাম, নারাজ বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি উপসর্গগুলো - কার্, কম্, দর্, না, নিম, ফি, বর্, বে, বদ্, ব্ ইত্যাদি।
'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: নিজে চেষ্টা করুন
Explanation:
'তামাক' শব্দটি কোন বিদেশি ভাষা নেয়া হয়েছে? সঠিক উত্তর নিজে চেষ্টা করুন স্পেনিশ
'পিপা' কোন বিদেশি ভাষার শব্দ ?
Correct Answer:
খ: হিন্দি
Explanation:
'পিপা' কোন বিদেশি ভাষার শব্দ ? সঠিক উত্তর হিন্দি 'পিপা' - হিন্দি ভাষার শব্দ। আরো কয়েকটি হিন্দি ভাষার শব্দ হলো - চাচা, চাচি, ফুফা, ফুফু, পানি, গাং ইত্যাদি। আরবি শব্দ হলো - আল্লাহ, আদাব, ইসলাম, ওযু, কবুল ইত্যাদি। পর্তুগিজ শব্দ হলো - আতা, আনারস, আলমারি, আলকাতরা, সাবান, পেয়ারা ইত্যাদি।
'আলপিন' শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে ?
Correct Answer:
গ: পর্তুগিজ শব্দ
Explanation:
'আলপিন' শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে ? সঠিক উত্তর পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ আলপিন। এছাড়াও আনারস, চাবি, কপি, আলকাতরা, আচার, আলমারি, আয়া, বোমা, বালতি ইত্যাদি পর্তুগিজ শব্দ।
বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে?
Correct Answer:
ঘ: নাবালক
Explanation:
বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে? সঠিক উত্তর নাবালক প্র + গতি = প্রগতি , বি + হার = বিহার , সু + লভ = সুলভ । এখানে প্র,বি ও সু হলো তৎসম উপসর্গ। না + বালক = নাবালক, এখানে, 'না' হলো ফারসি উপসর্গ।
কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয়?
Correct Answer:
গ: জমিদারি
‘আমমোক্তার’ শব্দে ব্যবহৃত ‘আম্’ কোন বিদেশি উপসর্গ?
Correct Answer:
গ: আরবি
'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ?
Correct Answer:
ঘ: ফারসি
Explanation:
'আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ ? সঠিক উত্তর ফারসি বাংলা ভাষা মিশ্রভাষা। এই ভাষায় রয়েছে বিভিন্ন বিদেশী ভাষার শব্দ। এসব বিদেশী শব্দের দ্বারা বাংলাভাষার ভান্ডার আজ সমৃদ্ধ। এগুলোর পরিচয় নিম্নে দেওয়া হলোঃ ফারসি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ কিছু শব্দঃ আন্দাজ, আওয়াজ, আফসোস, আবহাওয়া, অজুহাত, আবাদ, আমদানি, আমেজ, আয়না, আরাম, আসমান, আস্তানা, আশকারা, ইয়ার, ওস্তাদ, কামাই, কারখানা, কারবার, কারিগর, কিনারা, কিশমিশ, কুস্তি, কোমর, খরচ, খঞ্জর, খরগোশ, খুব, কম, বেশি, জোড়, তোপ, চশমা, মোকদ্দমা, মালিক, সিপাহী, খোদা, দরিয়া, খাতা, গোলাপ, রোজ, গোয়েন্দা, চাকরি, চাঁদা, চাকর, চালাক, চেহারা, জবাব, দরজা, তীর (বাণ), তৈয়ার, দারোয়ান, বস্তা, বাজি, মজুর, ময়দা, মোরগ, মাহিনা, মিহি, মেথর, রপ্তানি, রাস্তা, রুমাল, রেশম, লাশ, শহর, শায়েস্তা, শিরনামা, সওদা, সবজি, সবুজ, সরকার, সর্দি, সাজা, সাদা, সানাই, সে (তিন), হপ্তা, হাজার, হিন্দু, হাঙ্গামা ইত্যাদি।
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে?
Correct Answer:
খ: চালবাজ
Explanation:
কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর চালবাজ প্রদত্ত বাক্যে ' চালবাজ ' শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে। এছাড়া বিদেশি প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো - কলমবাজ, গালিবাজ, ধোকাবাজ ইত্যাদি।
‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ?
Correct Answer:
গ: গুজরাটি
Explanation:
‘হরতাল’ কোন ভাষা থেকে আগত শব্দ? সঠিক উত্তর গুজরাটি ”হরতাল” শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত । 'হরতাল' গুজরাটি শব্দ । এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর, জয়ন্তী ইত্যাদি ।
নিচের কোনটি বিদেশি শব্দ?
Correct Answer:
ঘ: কলম
Explanation:
নিচের কোনটি বিদেশি শব্দ? সঠিক উত্তর কলম রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। আরবি শব্দ : আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
’একতারা’ শব্দটি যে ভাষা থেকে এসেছে-
Correct Answer:
গ: ফারসি
’আনারস’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
’আনারস’ শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ শব্দ: বারান্দা, পরাত( বড়ো থালাবিশেষ), আয়া, আচার, পাচার, পেয়ারা, যীশু, ক্রুশ, গরাদ, জানলা, নোনা, বালতি, পেঁপে, পাউরুটি, সাবান, তোয়ালে, গামলা, বালতি , বোতাম, বিন্তি/বিন্তী(এক প্রকার তাস খেলা), মিস্ত্রী, নিলাম, ফিতা, কাবাব, কামিজ, সেমিজ, কপি, মার্কা, আলপিন, আলকাতরা, ইস্পাত, এনতার(অজস্র, প্রচুর, দেদার), কামরা, কেদারা, কেরানি, তামাক, নীলাম, পারদ, পাউরুটি, পাদ্রি/পাদ্রী, পিস্তল, ফিতা, বোমা, সাগু, গুদাম, আলমারি, আতা, আনারস , পিপে/পিপা(তরল পদার্থ রাখার জন্য ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ), বেহালা, পেরেক, চাবি ইত্যাদি।
'হরতাল’ কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: গুজরাটি
Explanation:
'হরতাল’ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গুজরাটি পাঞ্জাবি - চাহিদা, শিখ। হিন্দি - চানাচুর, নানা, দাদী। জাপানি - রিক্সা, হারিকিরি। গুজরাটি - খদ্দর, হরতাল।
নিচের কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা?
Correct Answer:
ক: ঢেঁকি
'জানালা' শব্দটি যে ভাষা থেকে আগত-
Correct Answer:
ক: পর্তুগিজ
Explanation:
'জানালা' শব্দটি যে ভাষা থেকে আগত- সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দগুলো -আয়া, আচার, আনারস, আতা, আলমারি, কপি, কামিজ, কামরা, কেদারা, কেরানি, গরাদ, গামলা, গুদাম, চাবি, জানালা, তামাক, তোয়ালে, নিলাম, পারদ, পাউরুটি, পিরিচ, পেঁপে, পেয়ারা, ফিতা, বালতি, বারান্দা, বেহালা, বোমা, বোতাম, মালঞ্চ, মার্কা, মিস্তিরি, সাগু, সাবান ইত্যাদি।
‘দারোগা শব্দটি যে ভাষা থেকে আগত-
Correct Answer:
গ: তুর্কি
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে আগত ?
Correct Answer:
খ: পোর্তুগিজ
Explanation:
আলকাতরা শব্দটি কোন ভাষা থেকে আগত ? সঠিক উত্তর পোর্তুগিজ আলকাতরা শব্দটি পর্তুগিজ ভাষা থেকেই এসেছে।