sound MCQs
Showing 50 questions (Total: 1073)
নিচের কোন ধ্বনিটি ঘোষ?
Correct Answer:
ঘ: দ
Explanation:
নিচের কোন ধ্বনিটি ঘোষ? সঠিক উত্তর দ 'দ' - একটি ঘোষ ধ্বনি। গ, ঘ, ঙ, ; জ, ঝ, ; ড, , ণ, ;দ, ধ, ন; ব, ভ, ম এগুলো ঘোষ ধ্বনি। প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এই শ্রেণীতে পড়ে । এগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে ।
'চকলেট' কোন দেশের ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: মেক্সিকো
Explanation:
'চকলেট' কোন দেশের ভাষার শব্দ? সঠিক উত্তর মেক্সিকো চকলেট মেক্সিকো ভাষার শব্দ। ক্যাঙ্গারু - অস্ট্রেলিয়া, ম্যালেরিয়া, ম্যাজেন্টা - ইতালি এবং নাৎসি - জার্মান শব্দ।
'না' কোন জাতীয় শব্দ-
Correct Answer:
ক: অব্যয়
Explanation:
'না' কোন জাতীয় শব্দ- সঠিক উত্তর অব্যয় 'না' একটি অব্যয় শব্দ। আ, আবার, হাঁ, না ইত্যাদি বাংলা অব্যয় শব্দ। তৎসম অব্যায় শব্দ - যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, সুতরাং ইত্যাদি। বিদেশি অব্যয় শব্দ - আলবত, বহুত, খুব, খাস ইত্যাদি ।
'খিদে' কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: অর্ধ- তৎসম
Explanation:
'খিদে' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর অর্ধ- তৎসম 'খিদে' - একটি অর্ধ - তৎসম শব্দ। যেসব সংস্কৃত শব্দ ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে অর্ধ - তৎসম শব্দ বলে। যেমন - জোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত প্রভৃতি।
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
Correct Answer:
ক: সতীন
Explanation:
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সঠিক উত্তর সতীন 'সতীন' একটি নিত্য স্ত্রীবাচক শব্দ। নিত্য স্ত্রীবাচক শব্দ হল; সতীন, সৎমা, এয়ো, দাই সধবা ইত্যাদি। এগুলোর পুরুষবাচক শব্দ নেই। আবার কতগুলো শব্দ যেমন - কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি শুধু পুরুষবাচক শব্দ।
' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?
Correct Answer:
ক: অন্নদামঙ্গল
Explanation:
' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? সঠিক উত্তর অন্নদামঙ্গল "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - - এটি অন্নদামঙ্গল এর দ্বারা ধ্বনিত হয়েছে। পৌরাণিক মঙ্গল কাব্য " অন্নদামঙ্গল - এ বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে। প্রশ্নে প্রদত্ত উক্তিটি করেন ঈশ্বরী পাটনী।
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ?
Correct Answer:
খ: টনটন
Explanation:
কোন শব্দটি ধ্বন্যাত্মক দ্বিরক্তির উদাহরণ? সঠিক উত্তর টনটন কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধন্যাত্ম শব্দ বলে। ধন্যাত্মক দ্বিরুক্তির কয়েকটি উদাহরণ হলো - টনটন, মড়মড়, ঝমঝম, কুট কুট, মিন মিন, মিউ মিউ।
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি?
Correct Answer:
খ: প ফ ব ভ
Explanation:
কোনগুলো ওষ্ঠ্যধ্বনি? সঠিক উত্তর প ফ ব ভ উচ্চারণের স্থান অনুযায়ী ওষ্ঠ্যধ্বনি হলো - প, প, ব, ভ। তালব্য ধ্বনি হলো - চ, ছ, জ, ঝ। মূর্ধন্য ধ্বনি হলো - ত, থ, দ, ধ।
নিচের কোন শব্দের লিঙ্গান্ত হয় না?
Correct Answer:
গ: সঙ্গী
Explanation:
নিচের কোন শব্দের লিঙ্গান্ত হয় না? সঠিক উত্তর সঙ্গী কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দুই - ই বোঝায়। তাই এসব শব্দের লিঙ্গান্তর হয় না। যেমন: জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু, সঙ্গী ইত্যাদি। তাই সঠিক উত্তর:সঙ্গী।
'মালী' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?
Correct Answer:
গ: মালিনী
Explanation:
'মালী' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ? সঠিক উত্তর মালিনী বাংলা স্ত্রী প্রত্যয় যোগে পুরুষ হতে স্ত্রীবাচক শব্দ গঠন : ১. ঈ - প্রত্যয় : বেঙ্গম - বেঙ্গমী, ভাগনা/ভাগনে - ভাগনী ২. নী - প্রত্যয় : কামার - কামারনী, জেলে - জেলেনী, কুমার - কুমারনী, ধোপা - ধোপানী, মজুর - মজুরনী । পুরুষবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে নী - প্রত্যয় যোগ হলে আগের ‘ঈ’, ‘ই’ হয়। যেমন - ভিখারী - ভিখারিনী, মালী - মালিনী । ৩. আনী - প্রত্যয় : ঠাকুর - ঠাকুরানী, নাপিত - নাপিতানী, মেথর - মেথরানী, চাকর - চাকরানী ৪. ইনী - প্রত্যয় : কাঙাল - কাঙালিনী, গোয়ালা - গোয়ালিনী, বাঘ - বাঘিনী ৫. উন - প্রত্যয় : ঠাকুর - ঠাকরুন
”চিতল” শব্দটিতে কয়টি অক্ষর আছে?
Correct Answer:
খ: দুটি
Explanation:
”চিতল” শব্দটিতে কয়টি অক্ষর আছে? সঠিক উত্তর দুটি বর্ণ ও অক্ষর এক নয়। বাকযন্ত্রের সাহায্যে একটিমাত্র প্রয়াসে উচ্চারিত শব্দাংশের নাম অক্ষর। এক বা একাধিক ধ্বনিতে একটি অক্ষর হয়। যেমন - ঐ, ও ইত্যাদি একটি ধ্বনিতে এক অক্ষর হয়। সুতরাং সঠিক উত্তর - দুটি।
'শ্বশ্রু' -এর শব্দার্থ কি?
Correct Answer:
খ: শাশুড়ী
Explanation:
'শ্বশ্রু' -এর শব্দার্থ কি? সঠিক উত্তর শাশুড়ী শ্বশ্রু শব্দটির অর্থ - শাশুড়ি বা শ্বশুর পত্নী। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। এর পুরুষবাচক শব্দ - শ্বশুর।
মূল স্বরধ্বনি কোনটি?
Correct Answer:
ক: অ
Explanation:
মূল স্বরধ্বনি কোনটি? সঠিক উত্তর অ ক,চ,ত উচ্চারন করলে শেষের অ উচ্চারন হয়। এগুলো ব্যাঞ্জনধ্বনি।
কোন শব্দটি আরবি ভাষা থেকে আগত?
Correct Answer:
ক: অজুহাত
Explanation:
কোন শব্দটি আরবি ভাষা থেকে আগত? সঠিক উত্তর অজুহাত বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় বিকৃত কিংবা অবিকৃতভাবে প্রবেশ করেছে তাকে বিদেশি শব্দ বলে। আরবি থেকে আগত শব্দ হলো - আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি ইত্যাদি।
কোনটি বিদেশী শব্দ ?
Correct Answer:
গ: রিপন
Explanation:
কোনটি বিদেশী শব্দ ? সঠিক উত্তর রিপন কিরন,বরুন,কৃপন সব দেশীর শব্দ।
অংস শব্দটির অর্থ -
Correct Answer:
ঘ: স্কন্ধ
Explanation:
অংস শব্দটির অর্থ - সঠিক উত্তর স্কন্ধ ‘অংশ’ শব্দের অর্থ ভাগ, খণ্ড কিন্তু অংস হচ্ছে ঙ্কদ্ধ বা কাঁধ।
যে ভাষা থেকে Education শব্দটির উৎপত্তি হয়েছে-
Correct Answer:
ঘ: লাতিন
Explanation:
যে ভাষা থেকে Education শব্দটির উৎপত্তি হয়েছে- সঠিক উত্তর লাতিন Education শব্দের উৎপত্তি লাতিন ভাষা থেকে। লাতিন শব্দ educatio ( যার অর্থ - প্রজনন এবং লালনপালন করা), educo( যার অর্থ - আমি শিক্ষাদান করি, আমি প্রশিক্ষণ দেই) যা হোমোনিম educo এর সাথে সম্পর্কিত এবং Doco( যার অর্থ - আমি নেতৃত্ব দেই, আমি পরিচালনা করি) থেকে উৎপত্তি হয়েছে।
কোনটি জাপানি শব্দ?
Correct Answer:
ঘ: রিক্সা
Explanation:
কোনটি জাপানি শব্দ? সঠিক উত্তর রিক্সা কয়েকটি জাপানি শব্দ হচ্ছে রিক্সা, হাসনাহেনা, ক্যারাটে, জুড়ো প্রভৃতি।
”বাবা” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: তুর্কি
Explanation:
”বাবা” শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর তুর্কি "বাবা" শব্দটি তুর্কি ভাষা থেকে এসেছে। তুর্কি ভাষার আরো কিছু শব্দ হলো - - চাকর, চাকু, ঠাকুর, বাবুর্চি, মোগল ইত্যাদি। পানি হিন্দি শব্দ।
কোনটি “সূর্য” শব্দের সমার্থ শব্দ নয়?
Correct Answer:
খ: বারীন্দ্র
Explanation:
কোনটি “সূর্য” শব্দের সমার্থ শব্দ নয়? সঠিক উত্তর বারীন্দ্র সূর্য - এর সমার্থক শব্দ হলো - আফতাব, আদিত্য, অর্ক ইত্যাদি। সমুদ্র শব্দের সমার্থক শব্দ হলো - বারীন্দ্র, পাথার, বারিধী ইত্যাদি। সঠিক উত্তর - বারীন্দ্র।
”হরতাল” শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
গ: গুজরাটি
Explanation:
”হরতাল” শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর গুজরাটি ”হরতাল” শব্দটি গুজরাটি ভাষা থেকে আগত । 'হরতাল' গুজরাটি শব্দ । এছাড়া কয়েকটি গুজরাটি শব্দ খদ্দর জয়ন্তী ইত্যাদি ।
পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?
Correct Answer:
ঘ: সন্ধি
Explanation:
পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে? সঠিক উত্তর সন্ধি উপসর্গ: সংস্কৃতে কতগুলো অব্যয় শব্দ আছে, এগুলো ধাতুর পূর্বে বসে এবং ধাতুর মূল ক্রিয়ার গতি নির্দেশ করে এর অর্থের প্রসারণ, সঙ্কোচন বা অন্য পরিবর্তন আনয়ন করে দেয়। এরূপ অব্যয় শব্দকে উপসর্গ বলে। অনুসর্গ: অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। সমাস: বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সন্ধি: সন্ধি বাংলা ব্যাকরণে শব্দগঠনের একটি মাধ্যম। এর অর্থ মিলন। অর্থাত্ দুটি শব্দ মিলিয়ে একটি শব্দে পরিণত হওয়াকে বা পরস্পর সন্নিহিত দু' বর্ণের মিলনকে সন্ধি বলে।
উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি কোন ধরনের শব্দ?
Correct Answer:
ঘ: দেশি শব্দ
Explanation:
উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি কোন ধরনের শব্দ? সঠিক উত্তর দেশি শব্দ উৎপত্তি অনুসারে “ঢেঁকি” শব্দটি দেশি শব্দ । বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত কিছু শব্দ এখনও বাংলা ভাষায় ব্যবহৃত হয় । এসব শব্দকে দেশি শব্দ বলে । যেমন - কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি ।
”আদালত” কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: আরবি
Explanation:
”আদালত” কোন ভাষার শব্দ? সঠিক উত্তর আরবি আদালত আরবি ভাষার শব্দ। কিছু আরবি ভাষার শব্দ হলো - আল্লাহ, ওযু, হজ, হারাম, হালাল, যাকাত, নগদ, বাকি, তারিখ, খবর, খাজনা, জনাব, দলিল, মন ইত্যাদি।
”চুলা” কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: মুন্ডারী ভাষা
Explanation:
”চুলা” কোন ভাষার শব্দ? সঠিক উত্তর মুন্ডারী ভাষা বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে। যেমন - চুলা - মুণ্ডারী ভাষা, কুড়ি - কোল ভাষা, পেট - তামিল ভাষা। ওলন্দাজ শব্দ হলো - ইস্কাপন, তুরুপ, রুইতন।
"Campaign" শব্দটির পারিভাষিক শব্দ কি?
Correct Answer:
ক: প্রচারাভিযান
Explanation:
"Campaign" শব্দটির পারিভাষিক শব্দ কি? সঠিক উত্তর প্রচারাভিযান Campaign শব্দটির পারিভাষিক শব্দ - প্রচারাভিযান। প্রচারণা ও প্রচার - - Circulation. প্রকাশনা - - publication. সঠিক উত্তর - প্রচারাভিযান।
কোনটি মূল স্বরধ্বনি নয়?
Correct Answer:
গ: ঔ
Explanation:
কোনটি মূল স্বরধ্বনি নয়? সঠিক উত্তর ঔ ঐ = অ + ই, ঔ = অ + উ, । ঐ, ঔ এ দুটো দ্বিস্বর বা যুগ্ম স্বরধ্বনি। সুতরাং মূল স্বরধ্বনি নয় - ঔ।
বিদেশী শব্দ নয়-
Correct Answer:
ঘ: গঞ্জ
Explanation:
বিদেশী শব্দ নয়- সঠিক উত্তর গঞ্জ সাদা ফারসি "সাদাহ্ " শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। তাই এটি ফারসি শব্দ। পানি হিন্দি ভাষার শব্দ যা সংস্কৃত "পানীয়" থেকে উৎপত্তি লাভ করেছে। রুমাল শব্দটি সরাসরি ফারসি ভাষা থেকে বাংলায় এসেছে।
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ ?
Correct Answer:
ক: সতীন
Explanation:
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ ? সঠিক উত্তর সতীন নিত্য স্ত্রীবাচক শব্দ: সদবাবিধবাস্বপত্নীসতীন ডাইনিবাইজিকলঙ্কিনীশাঁকচুন্নি কুলটাঅসর্ম্পস্যাশাঁখিনীঅন্তঃস্বত্তা দাঈসুজলাসুফলাৎমা রুপসীললনারাঅবক্ষনীয়াঅর্ধাঙ্গিনী
'না' কোন জাতীয় শব্দ?
Correct Answer:
ক: অব্যয়
Explanation:
'না' কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর অব্যয় ন ব্যয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাউ অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: বাংলা অব্যয় শব্দ: আর, আবার, ও, হ্যা, না ইত্যাদি। তাই সঠিক উত্তর: অব্যয়।
'চকোলেট' কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: মেক্সিকো
Explanation:
'চকোলেট' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর মেক্সিকো চিনা শব্দ - চা, চিনি ইত্যাদি। জাপানি শব্দ - রিক্সা, হারিকিরি ইত্যাদি। বার্মজ শব্দ - ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি। মেক্সিকান শব্দ - চকোলেট। সঠিক উত্তর: মেক্সিকান শব্দ।
”লাজ” কোন ধরনের শব্দ?
Correct Answer:
খ: বিশেষ্য
Explanation:
”লাজ” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বিশেষ্য লাজ হলো বিশেষ্যবাচক শব্দ। লাজুক - হলো বিশেষণবাচক শব্দ। ক্রিয়া হলো কোন কাজকে বোঝায়। সঠিক উত্তর - বিশেষ্যবাচক।
নামাজ, রোজা কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: ফারসি
Explanation:
নামাজ, রোজা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফারসি তুর্কি শব্দ: চাকর, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। আরবি শব্দ: আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু, কুরান, কোরবানি, আদালত, কিতাব, কানুন, দোয়াত ইত্যাদি। ফারসি শব্দ: নামাজ, রোজা, গুনাহ, দোযখ, আদমি, আমদানি, জিন্দা ইত্যাদি। তাই সঠিক উত্তর: ফারসি শব্দ।
বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি?
Correct Answer:
ঘ: ২৫টি
Explanation:
বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? সঠিক উত্তর ২৫টি বাংলায় বর্গীয় ধ্বনি ২৫ টি। ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনিকে উচ্চারণের দিক থেকে পাঁচটি গুচ্ছে ভাগ করা হয়। প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি।
কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি?
Correct Answer:
গ: ঘ
Explanation:
কোনটি ঘোষ-মহাপ্রাণ ধ্বনি? সঠিক উত্তর ঘ "ঘ" ধ্বনিটি ঘোষ - মহাপ্রাণ ধ্বনি। এছাড়াও ঘোষ মহাপ্রাণ ধ্বনি হলো - ঝ, ঢ, ধ, ভ। যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় তাকে ঘোষ মহাপ্রাণ ধ্বনি বলে।
আমি শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয় লিঙ্গ
Explanation:
আমি শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় লিঙ্গ যেসব শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়ই বোঝায়, তাদের উভয়লিঙ্গ বলে। মানুষ, শিশু, গরু, সন্তান ইত্যাদি।
”কুরসী” শব্দটি কোন ভাষা থেকে আগত?
Correct Answer:
ঘ: আরবি
Explanation:
”কুরসী” শব্দটি কোন ভাষা থেকে আগত? সঠিক উত্তর আরবি "কুরসী" আরবি ভাষা থেকে আগত শব্দ। এ ভাষার আরো কয়েকটি শব্দ হলো - কিয়ামত, জাহান্নাম, কলম, আদালত, বাকি, রায় ইত্যাদি।
প, ফ, ব, ভ, ম ধ্বনি হলো---
Correct Answer:
ঘ: ওষ্ঠ্য
Explanation:
প, ফ, ব, ভ, ম ধ্বনি হলো--- সঠিক উত্তর ওষ্ঠ্য প, ফ, ব, ভ, ম হলো ওষ্ঠ্যধ্বনি। চ, ছ, জ, ঝ, ঞ হলো তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ, ণ হলো মূর্ধন্য ধ্বনি। ত, থ, দ, ধ, ন হলো দন্ত্য ধ্বনি।
”চর্মকার“ কী ধরনের শব্দ?
Correct Answer:
খ: সংস্কৃত
Explanation:
”চর্মকার“ কী ধরনের শব্দ? সঠিক উত্তর সংস্কৃত যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোন রূপ পরিবর্তন ছাড়াই সরাসরি ভাষায় গৃহীত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম বা সংস্কৃত শব্দ। যেমন - চর্মকার, গ্রাম, মস্তক, হস্ত ইত্যাদি।
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল?
Correct Answer:
গ: বেগম
Explanation:
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল? সঠিক উত্তর বেগম নিচের শব্দ গুলোর মধ্যে অমিল বেগম। কারণ অগ্নি, অনল, পাবক হলো আগুনের সমার্থক শব্দ।
”স” ধ্বনিটির পরিচয় কোনটি?
Correct Answer:
ক: উষ্ম
Explanation:
”স” ধ্বনিটির পরিচয় কোনটি? সঠিক উত্তর উষ্ম শ, ষ, স, হ এগুলো হলো উষ্মধ্বনি বা শিশ ধ্বনি। ল; হলো পার্শ্বিক ধ্বনি। ঙ, ঞ, ণ, ন, ম - হলো নাসিকা ধ্বনি। ক থেকে ম পর্যন্ত স্পর্শ ধ্বনি।
কোন ধ্বনিটি ঘোষ?
Correct Answer:
ঘ: দ
Explanation:
কোন ধ্বনিটি ঘোষ? সঠিক উত্তর দ যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে ঘোষধ্বনি বলে। যেমন - গ, ঘ, ঙ। প্রতিটি বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিটি ঘোষধ্বনি।
কোনটি নাসিক্য ধ্বনি?
Correct Answer:
খ: ম
Explanation:
কোনটি নাসিক্য ধ্বনি? সঠিক উত্তর ম ম নাসিক্য ধ্বনি । যেসব ধ্বনি উচ্চারণে ফুসফুস নিঃসৃত বায়ু মুখবিবর ছাড়া ও নাসারন্ধ্র দিয়ে বের হয় সেসব ধনিকে নাসিক্য ধ্বনি বলে । যেমন : ঙ, ঞ, ণ, ন, ম ।
কোনটি সঠিক শব্দ ?
Correct Answer:
খ: আপাদমস্তক
Explanation:
কোনটি সঠিক শব্দ ? সঠিক উত্তর আপাদমস্তক সঠিক বানান: আপাদমস্তক। আপাদমস্তক শব্দের অর্থ - পা হতে মাথা পর্যন্ত। প্রদত্ত শব্দটি একটি ক্রিয়া বিশেষণ পদ।
”সচিব” কোন ধরনের শব্দ?
Correct Answer:
ক: পারিভাষিক
Explanation:
”সচিব” কোন ধরনের শব্দ? সঠিক উত্তর পারিভাষিক পারিভাষিক শব্দ : বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।এর বেশিরভাগই এ কালের প্রয়োগ।যেমন: secretary - সচিব।
”গিন্নী” কোন শ্রেণির শব্দ?
Correct Answer:
ঘ: অর্ধ-তৎসম
Explanation:
”গিন্নী” কোন শ্রেণির শব্দ? সঠিক উত্তর অর্ধ-তৎসম ”গিন্নী” অর্ধ - তৎসম শ্রেণির শব্দ । উৎপত্তি অনুসারে বাংলা শব্দকে পাঁচভাগে ভাগ করা হয়েছে । যথা : তৎসম, অর্ধ - তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি । যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছে, সেসব শব্দকে অর্ধ - তৎসম শব্দ বলে । যেমন - গিন্নী, ছেরাদ্দ, গেরাম, মন্তর, কর্মআর, কুচ্ছিত, বোষ্টম, জ্যোছনা প্রভৃতি ।
ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?
Correct Answer:
খ: হাত
Explanation:
ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা? সঠিক উত্তর হাত জিহ্বা, তালু, ঠোঁট তিনটি অঙ্গই ধ্বনিতত্ত্বের সাথে সম্পৃক্ত। এগুলো থেকে ধ্বনি উচ্চারিত হয়। অন্য দিকে 'হাত' থেকে কোনো ধ্বনি উচ্চারিত হয় না।
'হরতাল' কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: গুজরাট
Explanation:
'হরতাল' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গুজরাট ইংরেজি শব্দ : চেয়ার, টেবিল, পেন, পেন্সিল, ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, নোট, পাউডার, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল, ব্যাংক ইত্যাদি। গুজরাটি শব্দ : খদ্দর, হরতাল ৷ ফারসি শব্দ : খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি ?
Correct Answer:
খ: ৪১
Explanation:
বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি ? সঠিক উত্তর ৪১ বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা ৪১টি ।বাংলা ভাষাতে ৭টি পূর্ণ স্বরধ্বনি আছে; এগুলিকে অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা বর্ণ দিয়ে নির্দেশ করা যায়।বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি আছে মোটামুটিভাবে ৩৪টি ক্, খ্, গ্, ঘ্, ঙ্, চ্, ছ্, জ্, ঝ্, ঞ্, ট্, ঠ্, ড্, ঢ্, ণ্, ত্, থ্, দ্, ধ্, ন্, প্, ফ্, ব্, ভ্, ম্, য়্, র্, ল্, শ্, ষ্, স্, হ্, ড়্, ঢ়্;।
'খোদা' শব্দটি কোন ভাষায় শব্দ ?
Correct Answer:
গ: ফারসি
Explanation:
'খোদা' শব্দটি কোন ভাষায় শব্দ ? সঠিক উত্তর ফারসি খোদা ফারসি ভাষার শব্দ। ফারসি ভাষার শব্দ হলো - আইন, সালিশ, বেগম, জমিদার, খাজনা, নামাজ, রোজা, আমদানি, তালাশ ইত্যাদি।