sound MCQs
Showing 50 questions (Total: 1073)
প্রত্যেয়বাচক শব্দের দৃষ্টান্ত-
Correct Answer:
গ: শোওয়া
Explanation:
প্রত্যেয়বাচক শব্দের দৃষ্টান্ত- সঠিক উত্তর শোওয়া এক পদ থেকে অন্য পদে রুপান্তর হওয়ার পদ্ধতিকে পদান্তর বলে।বিশেষ্য বা বিশেষণ পদের সাথে প্রত্যয় যোগ করে বিশেষ্য বা বিশেষণ পদে রূপান্তর করা যায়।যেমন: প্রত্যয়বাচক শব্দ হচ্ছে - শোওয়া।
কোন শব্দটি দেশী শব্দ নয়?
Correct Answer:
ঘ: পাউরুটি
Explanation:
কোন শব্দটি দেশী শব্দ নয়? সঠিক উত্তর পাউরুটি এখানে চুলা, কুলা, চাটাই দেশি শব্দ। আনারস, আলপিন, আলমারি, গুদাম, পাউরুটি, চাবি ইত্যাদি পর্তুগিজ শব্দ।
কোন দুটি মহাপ্রান ধ্বনি ?
Correct Answer:
ক: খ,ঝ
Explanation:
কোন দুটি মহাপ্রান ধ্বনি ? সঠিক উত্তর খ,ঝ যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে মহাপ্রাণ বর্ণ বলে। যেমন - খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ।
‘মালা’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
Correct Answer:
ক: মালিকা
Explanation:
‘মালা’ শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি? সঠিক উত্তর মালিকা কিছু পুরুষবাচক শব্দের সাথে প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ করা হয়।যেমন: ক্ষুদ্রার্থে ইকা - প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়।যথা: পুরুষবাচক শব্দ - স্ত্রীবাচক শব্দ নাটক - নাটিকা মালা - মালিকা পুস্তক - পুস্তিকা তাই সঠিক উত্তর: মালিকা।
‘কার্তুজ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ [ফরাসি]
Explanation:
‘কার্তুজ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ [ফরাসি] ওলন্দাজ শব্দ - ইস্কাপন,টেককা,তুরুপ,হরতন ইত্যাদি। তুর্কি শব্দ - চাকর,চাকু,তোপ, দারোগা ইত্যাদি। ইংরেজি শব্দ - অফিস,টেবিল,বোতল,হসপিটাল ইত্যাদি। ফরাসি শব্দ - কার্তজ, কুপন,ডিপো,রেস্তোরাঁ ইত্যাদি। তাই সঠিক উত্তর: ফরাসি শব্দ।
উৎপত্তি অনুসারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
Correct Answer:
গ: ৫ ভাগে
Explanation:
উৎপত্তি অনুসারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর ৫ ভাগে ৫ ভাগে। উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ সমূহ কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা ; ১. তৎসম ২. অর্ধ তৎসম ৩. তদ্ভব ৪. দেশি ও ৫. বিদেশি ।
”ইংরেজি” শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
”ইংরেজি” শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে? সঠিক উত্তর পর্তুগিজ ইংরেজি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে নেয়া হয়েছে। ইংরেজি শব্দটি পর্তুগিজ শব্দ থেকে এসেছে। আরো কতিপয় পর্তুগিজ শব্দ - আনারস, আলপিন, চাবি, কফি, কেরানি, বোমা, বোতাম, আয়া, সাবান, তামাক, বর্গা।
ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ক: মালিকা
Explanation:
ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর মালিকা ক্ষুদ্রার্থে গঠিত স্ত্রীবাচক শব্দ → নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা বিদেশী স্ত্রীবাচক শব্দ → খানম, জেনানা, মালেকা, সুলতানা, মহতারিমানিত্য স্ত্রীবাচক শব্দ → সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, বিধবা, অসূর্যম্পশ্যা, সপত্নী
'ম্যালেরিয়া' কোন ভাষার শব্দ ?
Correct Answer:
খ: ইতালি
Explanation:
'ম্যালেরিয়া' কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর ইতালি ম্যালেরিয়া - ইতালি ভাষার শব্দ। মেক্সিকান ভাষার শব্দ হলো - চকলেট। ফরাসি ভাষার শব্দ হলো - কুপন, রেস্তরা ইত্যাদি। সঠিক উত্তর - ইতালি।
'মাথা মুন্ড ' কোন ধরনের শব্দ ?
Correct Answer:
ক: ধ্বনাত্মক শব্দ
Explanation:
'মাথা মুন্ড ' কোন ধরনের শব্দ ? সঠিক উত্তর ধ্বনাত্মক শব্দ বিভিন্ন শব্দ বা প্রাণীর ডাককে অনুকরণ করে যেসব অব্যয় পদ তৈরি করা হয়েছে, তাদেরকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। মাথা মুণ্ডু হলো ধ্বন্যাত্নক শব্দের উদাহরণ।
কোনগুলো তদ্ভদ শব্দ?
Correct Answer:
ক: চাঁদ , মাথা, সাপ
Explanation:
কোনগুলো তদ্ভদ শব্দ? সঠিক উত্তর চাঁদ , মাথা, সাপ তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়,কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে,সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।তদ্ভব একটি পারিভাষিক শব্দ।এর অর্থ - "তৎ" (তার) থেকে "ভব" ( উৎপন্ন)। যেমন: চাঁদ, মাথা,সাপ,চামার ইত্যাদি।
ব্যাকরণগত দিক থেকে কোন শব্দটি সঠিক?
Correct Answer:
ক: সঞ্চিতা
Explanation:
ব্যাকরণগত দিক থেকে কোন শব্দটি সঠিক? সঠিক উত্তর সঞ্চিতা ব্যাকরণগত দিক দিয়ে সঠিক বাক্য হচ্ছে সঞ্চিতা। সঞ্চিতা শব্দের অর্থ - সংগ্রহ। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ এবং স্ত্রীবাচক।
'হাটবাজার' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
Correct Answer:
খ: বাংলা ও ফারসি
Explanation:
'হাটবাজার' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? সঠিক উত্তর বাংলা ও ফারসি কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে।এগুলোকে মিশ্র শব্দ বলে।যেমন: হাট - বাজার ( বাংলা + ফারসি)।
'নামাজ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: ফার্সি
Explanation:
'নামাজ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফার্সি নামায - ফারসি শব্দ। আরো কিছু ফারসি শব্দ হলো - খোদা, পেরেশান, রোজা, তারিখ, শহীদ ইত্যাদি। পর্তুগিজ ভাষার শব্দ হলো - আনারস,আলপিন, আলমারি, বালতি, সাবান ইত্যাদি।
”শুক” শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
Correct Answer:
ক: সারী
Explanation:
”শুক” শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর সারী শুক শব্দের অর্থ - টিয়াপাখি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ এবং পুরুষবাচক শব্দ। সারী শব্দটি স্ত্রীবাচক । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই শুক শব্দের স্ত্রীবাচক শব্দ সারী।
'মহীপাল' শব্দটির সঠিক অর্থ হলো ---
Correct Answer:
গ: রাজা
Explanation:
'মহীপাল' শব্দটির সঠিক অর্থ হলো --- সঠিক উত্তর রাজা 'মহীপাল' শব্দটির সঠিক অর্থ হলো - - - রাজা। মহীক্ষিৎ , মহীপ, মহীপতি, মহীপাল (বিশেষ্য) শব্দ টির সঠিক অর্থ: রাজা; সার্বভৌম রাজা.
'লুঙ্গি' শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
Correct Answer:
খ: বর্মী
Explanation:
'লুঙ্গি' শব্দটি কোন ভাষা থেকে গৃহীত? সঠিক উত্তর বর্মী লুঙ্গি - - হলো বর্মী শব্দ। জাপানি শব্দ হলো - রিক্সা। চীনা ভাষার শব্দ হলো - চা, চিনি, লিচু, লুচি। সঠিক উত্তর - বর্মি শ।।
‘নির্বন্ধ’ ও ‘প্রথিত’ শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে
Correct Answer:
ক: বিধান, বিখ্যাত
Explanation:
‘নির্বন্ধ’ ও ‘প্রথিত’ শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে সঠিক উত্তর বিধান, বিখ্যাত নির্বন্ধ শব্দের অর্থ হলো - - নিয়ম, বিধি, বিধান। প্রথিত শব্দের অর্থ হলো - - বিখ্যাত, খ্যাতিমান, প্রসিদ্ধ। প্রদত্ত অপশন অনুযায়ী সঠিক উত্তর হবে যথাক্রমে - বিধান, বিখ্যাত।
নূপুরের ধ্বনি কোনটি?
Correct Answer:
ঘ: নিক্বণ
Explanation:
নূপুরের ধ্বনি কোনটি? সঠিক উত্তর নিক্বণ নুপুরের ধ্বনি - নিক্বণ। পানির শব্দ - কলতান। কোকিলের ডাক - কেকা।
'বাবুর্চি ' কোন ভাষার শব্দ?
Correct Answer:
গ: তুর্কি
Explanation:
'বাবুর্চি ' কোন ভাষার শব্দ? সঠিক উত্তর তুর্কি আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। ফারসি শব্দ : খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। তুর্কি শব্দ : বাবুর্চি, চাকর, চাকু, তোপ, দারোগা, বাবা৷
'মেঘলা ' কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: বিশেষণ
Explanation:
'মেঘলা ' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর বিশেষণ বিশেষণ হচ্ছে বাংলা ব্যাকরণের একটি পদ যা বাক্যের অন্য কোন পদের (বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের) দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। মেঘলা হলো - বিশেষণ পদ।
বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি?
Correct Answer:
ঘ: পাঁচটি
Explanation:
বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? সঠিক উত্তর পাঁচটি বাংলায় নাসিক্য ধ্বনি পাঁচটি। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে শ্বাসের বায়ু মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয়, সেগুলোকে নাসিক্য বা আনুনাসিক ব্যঞ্জনধ্বনি বলা হয়। বর্তমান বাংলা ভাষায় তিনটি নাসিক্য ধ্বনিমূলগুলো আছেঃ "ঙ", "ন", ও "ম"।
‘অপলাপ’ শব্দটির অর্থ কি?
Correct Answer:
ক: অম্বীকার
Explanation:
‘অপলাপ’ শব্দটির অর্থ কি? সঠিক উত্তর অম্বীকার ‘অপলাপ’ শব্দটির অর্থ অম্বীকার। অপলাপ (বিশেষ্য পদ) শব্দ টির সঠিক অর্থ: গোপন; সত্য. অস্বীকার, মিথ্যা উক্তি।
নিম্নের কোনটি আরবি শব্দ নয়?
Correct Answer:
ঘ: বেহেশত
Explanation:
নিম্নের কোনটি আরবি শব্দ নয়? সঠিক উত্তর বেহেশত ফারসি শব্দ : খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। আরবি শব্দ : আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
'বাবুর্চি' কোন ভাষার শব্দ ?
Correct Answer:
ক: র্তুকি
Explanation:
'বাবুর্চি' কোন ভাষার শব্দ ? সঠিক উত্তর র্তুকি তুর্কি ভাষার ‘বাবুর্চি’ শব্দটির অর্থ ; পাচক। এ ভাষার আরও কিছু শব্দ হলো ; উজবুক, কুর্নিশ, চকমক, বাবা, বেগম। আরবি ভাষার কিছু শব্দ হলো ; হালাল, আদালত, আসল, ইনকিলাব। ফারসি ভাষার কিছু শব্দ হলো ; কাজী, নবার, বেহেশত, আমদানি।
অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে?
Correct Answer:
ক: দেশী
Explanation:
অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? সঠিক উত্তর দেশী বর্তমান বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করতো সেইসব আদিবাসীদের ভাষার/অনার্য জাতির যে সকল শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। এই আদিবাসীদের মধ্যে আছে - কোল, মুণ্ডা, ভীম, ইত্যাদি। দেশী শব্দের উদাহরণ কুড়ি (বিশ) - কোলভাষা, পেট (উদর) - তামিল ভাষা, চুলা (উনুন) - মুণ্ডারী ভাষা।
কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
Correct Answer:
ঘ: ডাইনি
Explanation:
কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর ডাইনি কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। এগুলোর পুরুষবাচক শব্দ নেই। যেমন: সতীন, সৎমা, এয়ো, দাই, সধবা, শাঁকচুন্নি, ডাইনি, বাইজি, কলঙ্কিনী, কুলটা.ইত্যাদি।
নিচের কোনটি আরবি শব্দ?
Correct Answer:
ঘ: হ্জ্জ
Explanation:
নিচের কোনটি আরবি শব্দ? সঠিক উত্তর হ্জ্জ আরবি শব্দ: বাংলায় ব্যবহৃত আরবি শব্দসমূহকে দুই ভাগে ভাগ করা যায়:— i. ধর্মসংক্রান্ত শব্দ: আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। ii. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা, মুন্সেফ, মোক্তার, রায় ইত্যাদি।
কোনগুলো দন্ত্য ধ্বনি?
Correct Answer:
ক: ত , থ , দ , ধ, ন
Explanation:
কোনগুলো দন্ত্য ধ্বনি? সঠিক উত্তর ত , থ , দ , ধ, ন জিহবার ডগা উপরের পাটির দাঁতের পেছনের অংশকে স্পর্শ করে বায়ুপথে বাঁধা সৃষ্টি করে তাকে দন্ত্য ধ্বনি বলে। ত , থ , দ , ধ, ন দন্ত্য ধ্বনি।
চাঁদ কোন শ্রেনীর শব্দ ?
Correct Answer:
ক: তদ্ভব
Explanation:
চাঁদ কোন শ্রেনীর শব্দ ? সঠিক উত্তর তদ্ভব ‘চাঁদ তদ্ভব শ্বদ। যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন - সংস্কৃত হস্ত, প্রাকৃত হস্থু, তদ্ভব হাত; সংস্কৃত চন্দ্র, প্রাকৃত চংদ, তদ্ভব চাঁদ। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্থিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। মেন - চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। যেমন - জোৎস্না - জ্যোছনা, গৃহিনী - গিন্নী, বৈষ্ণব - বোষ্ট ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন - কোল, মুণ্ডু প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শ্বদকে দেশি শব্দ বলা হয়। যেমন - কুলা, চোঙ্গা, ডাব, ঢেঁকি ইত্যাদি।
বোতাম, বালতি, আনারস ও চাবি শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ক: পর্তুগিজ
Explanation:
বোতাম, বালতি, আনারস ও চাবি শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ পর্তুগিজ ভাষার শব্দ হলো - আনারস, আলপিন, সাবান, বালতি, পাউরুটি, গুদাম, চাবি ইত্যাদি। ফারসি ভাষার শব্দ হলো - খোদা, দোযখ, আল্লাহ, ইসলাম ইত্যাদি। দেশি ভাষার শব্দ হলো - কুলা, গঞ্জ, টোপর,ঢেঁকি ইত্যাদি।
'রেস্তোরাঁ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: ফরাসি
Explanation:
'রেস্তোরাঁ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ফরাসি পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ৷ ফরাসি শব্দ : কার্তুজ, কুপন , ডিপো, রেস্তোরাঁ। চীনা শব্দ : চা, চিনি, লুচি, সাম্পান।
'কাঁটা' কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: তদ্ভব
Explanation:
'কাঁটা' কোন ধরনের শব্দ? সঠিক উত্তর তদ্ভব 'কাঁটা' তদ্ভব শব্দ। যেসব শব্দের মূল পাওয়া গিয়েছে সংস্কৃততে এবং সংস্কৃত থেকে প্রাকৃততে এবং প্রাকৃত থেকে বাংলায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা শব্দ। উদাহরণ: মাছ, হাত, চাঁদ, কামার ইত্যাদি।
”ডাক্তার বাবু” কোন শ্রেণীর শব্দ?
Correct Answer:
ক: মিশ্র
Explanation:
”ডাক্তার বাবু” কোন শ্রেণীর শব্দ? সঠিক উত্তর মিশ্র ডাক্তার ইংরেজি শব্দ, বাবু তুর্কি শব্দ।
”মিতালি” কোন প্রকৃতির শব্দ?
Correct Answer:
ক: যৌগিক
Explanation:
”মিতালি” কোন প্রকৃতির শব্দ? সঠিক উত্তর যৌগিক যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম। গায়ক (গৈ + নক (অক), কতব্য ( কৃ + তব্য) প্রভৃতি যৌগিক শব্দ।
তালব্যবর্ণ কোনগুলো?
Correct Answer:
ঘ: ই, ঈ
Explanation:
তালব্যবর্ণ কোনগুলো? সঠিক উত্তর ই, ঈ উ, ঊ বর্ণগুলো উচ্চারণকালে জিহ্বা উচ্চে থাকে।
যে রীতিতে “স্নান” শব্দটি “সিনান” (স্নান>সিনান) শব্দের পরিনত হয় তার নাম-
Correct Answer:
খ: বিপ্রকর্ষ
Explanation:
যে রীতিতে “স্নান” শব্দটি “সিনান” (স্নান>সিনান) শব্দের পরিনত হয় তার নাম- সঠিক উত্তর বিপ্রকর্ষ সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগমা বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
কোন শব্দে ণত্ব বিধান পালিত হয়নি ?
Correct Answer:
ক: কোরান
Explanation:
কোন শব্দে ণত্ব বিধান পালিত হয়নি ? সঠিক উত্তর কোরান ণ - ত্ব বিধান এর ব্যতিক্ৰম: ত - বর্গযুক্ত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: বৃন্ত, বৃন্দ, গ্রন্থ। বাংলা ক্রিয়াপদের অন্তঃস্থিত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: ধরেন , মারেন, করেন, যাবেন, খাবেন, হবেন, নিবেন, দিবেন। বিদেশী শব্দের দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: কোরআন, জার্মান, জবান, নিশান, ফরমান, রিপন। পূর্বপদে ঋ, র, ষ থাকলে পরপদে দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: মৃগনাভি, দুর্নাম, ত্রিনেত্র, মৃন্ময়।
'মিতালি' কোন প্রকৃতির শব্দ ?
Correct Answer:
ক: যৌগিক
Explanation:
'মিতালি' কোন প্রকৃতির শব্দ ? সঠিক উত্তর যৌগিক মিতালি (মিতা + আলি) আলি প্রত্যয় গঠিত শব্দ তাই এটি ‘যৌগিক’ শব্দ।
করেছে, করেছো, করেছেন -একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: মর্যাদাভেদ
Explanation:
করেছে, করেছো, করেছেন -একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়? সঠিক উত্তর মর্যাদাভেদ করেছে, করেছে,করেছেন - এই তিনটি শব্দ একই শব্দের ই মর্যাদাভেদে ভিন্ন রূপ।বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলা বয়স এবং সম্মানভেদে আলাদা হয়।যেমন: সে - তিনি করেছে - করেছেন খেয়েছো - খেয়েছেন।
INDIGENOUS শব্দটির অর্থ ---
Correct Answer:
C: স্বদেশী
Explanation:
INDIGENOUS শব্দটির অর্থ --- Correct Answer স্বদেশী Indigenous শব্দের অর্থ - স্বদেশী, দেশীয়,দিশি,দেশজাত,সহজাত ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই সঠিক উত্তর: স্বদেশী।
ঘোষ ধ্বনি নয় -
Correct Answer:
ঘ: শ
Explanation:
ঘোষ ধ্বনি নয় - সঠিক উত্তর শ ঘোষ ধ্বনি নয় 'শ'। ঘোষ ধ্বনিগুলো ( যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়) হলো গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম। বর্গের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ণ হচ্ছে ঘোষ ধ্বনি। অন্যদিকে যে বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি, তাকে বলে উষ্ম ধ্বনি বা শিশ ধ্বনি। শিশ ধ্বনি ৪ টি। যথাঃ শ, ষ, স, হ।
শব্দগুলির মধ্যে গ্রিক শব্দ কোনটি?
Correct Answer:
ঘ: দাম
Explanation:
শব্দগুলির মধ্যে গ্রিক শব্দ কোনটি? সঠিক উত্তর দাম কতিপয় গ্রিক শব্দ - সেমাই, সুড়ং, ইউনানি, দাম। ‘কুপন’ ফরাসি শব্দ, ‘লুঙ্গী’ বর্মি শব্দ।
'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি?
Correct Answer:
খ: সন্ধ্যা
Explanation:
'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি? সঠিক উত্তর সন্ধ্যা সায়ান্তন শব্দের প্রকৃত অর্থ - সন্ধ্যা,সাঁঝ ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
'শুক্তি' শব্দটির অর্থ ---
Correct Answer:
খ: ঝিনুক
Explanation:
'শুক্তি' শব্দটির অর্থ --- সঠিক উত্তর ঝিনুক শুক্তি বিশেশ্য পদ যার অর্থ ঝিনুক।
'চাবি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
'চাবি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ 'চাবি' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ৷
কোন শব্দটি 'সক্রিয় হওয়া' অর্থ জ্ঞাপক?
Correct Answer:
গ: ঔষধ ধরা
Explanation:
কোন শব্দটি 'সক্রিয় হওয়া' অর্থ জ্ঞাপক? সঠিক উত্তর ঔষধ ধরা ওষুধ ধরা (আকাক্সিক্ষত ফল লাভ): বড় বাবুর তিরস্কারে আবুল পড়াশুনায় মন দিয়েছে। ওষুধ ধরেছে নিশ্চয়।
ব্যর্থ শব্দটির সন্ধ বিচ্ছেদ :
Correct Answer:
গ: বি + অর্থ
Explanation:
ব্যর্থ শব্দটির সন্ধ বিচ্ছেদ : সঠিক উত্তর বি + অর্থ ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য - ফলা হয়।য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।যেমন: ই + অ = য্ + অ ; বি + অর্থ = ব্যর্থ।
'সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন' -- এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে?
Correct Answer:
ক: অসমাপ্ত
Explanation:
'সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন' -- এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে? সঠিক উত্তর অসমাপ্ত অসমাপ্ত: ( বিশেষণ) অসম্পূর্ণ, অনিষ্পন্ন। /বিশেষ্য পদ/ অসমাপ্তি।
শব্দের আগে বসে কোনটি?
Correct Answer:
খ: উপসর্গ
Explanation:
শব্দের আগে বসে কোনটি? সঠিক উত্তর উপসর্গ শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে।উপসর্গঃ শব্দ বা ধাতুর পূর্বে কতগুলো সুনির্দিষ্ট অব্যয়জাতীয় শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দের অর্থ পরিবর্তন করে, এগুলোকে উপসর্গ বলে।বিভক্তিঃ বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সাথে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদেরকে বিভক্তি বলে।অনুসর্গঃ কিছু শব্দ আছে যেগুলো অন্য শব্দের সাথে যুক্ত ন হয়ে স্বাধীনভাবে পদ রুপে বাক্যে ব্যবহৃত হ্য, আবার কখোনো শব্দবিভক্তির মতো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে অর্থবৈচিত্র ঘটায়, এগুলোকে অনুসর্গ বলে। কাজেই, সংজ্ঞানুসারে সঠিক উত্তর (খ)।