sound MCQs
Showing 50 questions (Total: 1073)
”কি আঁচল বিছায়েছ ...... নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে?
Correct Answer:
খ: বটের মূলে
Explanation:
”কি আঁচল বিছায়েছ ...... নদীর কূলে কূলে।” শূন্যস্থানে কোন কোন শব্দ হবে? সঠিক উত্তর বটের মূলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি’ গানের প্রথম ১০ পঙ্গক্তির ৭নং পঙ্গক্তি ‘কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে’।
”হরতন” কোন ভাষার শব্দ?
Correct Answer:
ক: ওলন্দাজ
Explanation:
”হরতন” কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ওলন্দাজ ইস্কাপন, রুইতন, টেকˎকা, তুরুপ, হরতন ইত্যাদি ওলন্দাজ শব্দ।
”কপোত” শব্দটির সঠিক অর্থ কোনটি?
Correct Answer:
খ: কবুতর
Explanation:
”কপোত” শব্দটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর কবুতর ‘কপোত’ শব্দটি বিশেষ্য। যার প্রতিশব্দ কবুতর, পায়রা প্রভৃতি। এর স্ত্রীবাচক শব্দ হলো কপোতী বা কপোতিনী।
”ড়” এবং ”ঢ়” ধ্বনিগুলোকে বলে-
Correct Answer:
ক: তাড়নজাত
Explanation:
”ড়” এবং ”ঢ়” ধ্বনিগুলোকে বলে- সঠিক উত্তর তাড়নজাত ড় এবং ঢ় ধ্বনিগুলোকে বলে তাড়নজাত ধ্বনি। কারণ এ ধ্বনি দুটি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টোপিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়।
পাশাপাশি দুটো স্বরধ্বনি একক্ষর হিসেবে উচ্চারিত হরে তাকে কী বলে?
Correct Answer:
খ: যৌগিক স্বরধ্বনি
Explanation:
পাশাপাশি দুটো স্বরধ্বনি একক্ষর হিসেবে উচ্চারিত হরে তাকে কী বলে? সঠিক উত্তর যৌগিক স্বরধ্বনি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়। এরূপ এক সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলে।
তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি?
Correct Answer:
গ: ড়, ঢ়
Explanation:
তাড়নজাত ব্যঞ্জনধ্বনি কোনটি? সঠিক উত্তর ড়, ঢ় ড়, ঢ় দ্যোতিত ধ্বনি জিহ্বার অগ্রভাগের তলদেশ দ্বারা অর্থাৎ উল্টো পিঠের দ্বারা ওপরের দন্তমূলে দ্রুত আঘাত বা তাড়না করে উচ্চারিত হয়। এদের বলা হয় তাড়নজাত ধ্বনি।
'হ' এর সঙ্গে 'ঋ-কার' যুক্ত হলে যে মহা প্রান ধ্বনি টি হয়-
Correct Answer:
ঘ: র
Explanation:
'হ' এর সঙ্গে 'ঋ-কার' যুক্ত হলে যে মহা প্রান ধ্বনি টি হয়- সঠিক উত্তর র ‘হ’ এর সঙ্গে ‘র্’ (ঋ) - কার, ‘্য’ (র) - ফলা কিংবা ‘র্’ রেফ সংযুক্ত হলে ‘হ’ নয় ‘র’ - ই মহাপ্রাণ হয়ে উঠে।
মনীষা শব্দের শঙ্গে বেমানান -
Correct Answer:
গ: এষন
Explanation:
মনীষা শব্দের শঙ্গে বেমানান - সঠিক উত্তর এষন মনীষা অর্থ প্রজ্ঞা, প্রতিভা, তীক্ষ্নধী, বিচক্ষণ। অন্যদিকে এষণা অর্থ অন্বেষণ, অনুসন্ধান, কামনা, বাসনা, ইচ্ছা।
'জাগরিত' শব্দের গঠন হলো-
Correct Answer:
গ: √জাগৃ +ইত
Explanation:
'জাগরিত' শব্দের গঠন হলো- সঠিক উত্তর √জাগৃ +ইত জাগরিত শব্দটি সংস্কৃত কৃৎপ্রত্যয়জাত বিশেষণ পদ। এর প্রকৃতি ও প্রত্যয় হলো - √জাগৃ + ত। অর্থ ১. ঘুম থেকে জেগেছে এমন। ২. জাগ্রত। ৩. চেতনাপ্রাপ্ত।
'আসমান' শব্দের স এর উচ্চারন হলো-
Correct Answer:
গ: দন্ত্য
Explanation:
'আসমান' শব্দের স এর উচ্চারন হলো- সঠিক উত্তর দন্ত্য ‘আসমান’ শব্দে ‘স’ এর উচ্চারণ হলো অগ্রদন্তমূল বা দন্ত বর্ণ। দন্ত্য বর্ণ গুলো হলো : ত, থ, দ, ধ, ন, ল, স। দন্তমূলীয় বর্ণ হলো : ট, ঠ, ড, ঢ, ণ, ষ, র, ড়, ঢ়। ওষ্ঠ্যবর্ণ হলো : প, ফ, ব, ভ, ম।
নিচের যেটি ক্রমবাচক শব্দ-
Correct Answer:
খ: চতুর্থ
Explanation:
নিচের যেটি ক্রমবাচক শব্দ- সঠিক উত্তর চতুর্থ একই সারি, দল বা শ্রেণিতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর সংক্যার ক্রম বা পর্যায় বোঝাতে ক্রম বা পূরণবাচক সংখ্যা ব্যবহৃত হয়। যেমন - দ্বিতীয় লোকটিকে ডাক। এরূপ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অনদিকে, ১, ২, ৩ ইত্যাদি অঙ্ক বা সংখ্যাবাচক। এক, দুই, তিন ইত্যাদি গণনাবাচক বা পরিমাণবাচক। পহেলা, দোসরা, তেসরা ইত্যাদি তারিখ বাচক।
নিচের কোনটি সূর্য এর প্রতি শব্দ নয়?
Correct Answer:
ঘ: উর্বী
Explanation:
নিচের কোনটি সূর্য এর প্রতি শব্দ নয়? সঠিক উত্তর উর্বী ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দঃ বিভাকর, বিভাবসু, মিহির, বিবস্বান, দিবাবসু ইত্যাদি। ‘উরবী’ হচ্ছে ‘পৃথিবী’ শব্দের সমার্থক।
'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হলো?
Correct Answer:
ঘ: চন্দ্র
Explanation:
'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হলো? সঠিক উত্তর চন্দ্র ‘মৃগাস্ক’ বিশেষ্যবাচক শব্দটির অর্থঃ চন্দ্র।
মশগুল কোন ভাষার শব্দ?
Correct Answer:
ঘ: আরবী
Explanation:
মশগুল কোন ভাষার শব্দ? সঠিক উত্তর আরবী ‘মশগুল’ আরবি ভাষার শব্দ; যার অর্থঃ বিভোর। এছাড়া আরবি ভাষার আরো কিছু শব্দ হলোঃ ইনকিলাব, দুনিয়া, মহকুমা, খবর ইত্যাদি। হিন্দি ভাষার কিছু শব্দ হলোঃ পানি, চানাচুর, কাহিনি ইত্যাদি। তুর্কি ভাষার কিছু শব্দঃ আনারস, আচার, আলমারি, বাসন ইত্যাদি। ফারসি ভাষার শব্দঃ আইন, কানুন, নবাব, বাগান ইত্যাদি।
কোন্ শব্দটি ফারসি?
Correct Answer:
গ: পেরেশান
Explanation:
কোন্ শব্দটি ফারসি? সঠিক উত্তর পেরেশান ফারসি শব্দ - খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা, দফতর, পেরেশান, আমদানি,বাদশাহ, বেগম, দরবার, দৌলত, নালিশ ইত্যাদি।
নীর ও নীড়- শব্দ যুগলের অর্থ কোনটি?
Correct Answer:
গ: পানি ও পাখির বাসা
Explanation:
নীর ও নীড়- শব্দ যুগলের অর্থ কোনটি? সঠিক উত্তর পানি ও পাখির বাসা নীর = জল, বারি, পানি । নীড় = কুলায়, পাখির বাসা।
’মৃগাঙ্ক’ শব্দটির অর্থ হল-
Correct Answer:
খ: চন্দ্র
Explanation:
’মৃগাঙ্ক’ শব্দটির অর্থ হল- সঠিক উত্তর চন্দ্র চাঁদ শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু, মৃগাঙ্ক ইত্যাদি।
কোনটি হিন্দি শব্দ?
Correct Answer:
গ: পানি
Explanation:
কোনটি হিন্দি শব্দ? সঠিক উত্তর পানি হিন্দি শব্দ - পানি,দাদা,ঝান্ডা,নয়া,কচুরি, চানাচুর ইত্যাদি। তাই সঠিক উত্তর : পানি
কোনটি নিত্য স্ত্রী-বাচক শব্দ?
Correct Answer:
ঘ: সতীন
Explanation:
কোনটি নিত্য স্ত্রী-বাচক শব্দ? সঠিক উত্তর সতীন কতগুলো শব্দ শুধু স্ত্রীবাচক বোঝায়।এগুলোকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।যেমন: নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ: সতীন,কুলটা,বিধবা,সপত্নী, অরক্ষণীয়া ইত্যাদি। তাই সঠিক উত্তর: সতীন।
’চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
Correct Answer:
গ: ফারসি + আরবি
Explanation:
’চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? সঠিক উত্তর ফারসি + আরবি চৌ - হদ্দি ( ফারসি + আরবি) পকেট - মার ( ইংরেজি + বাংলা) ডাক্তার খানা ( ইংরেজি + ফারসি) হেড মৌলভি ( ইংরেজি + ফারসি) রাজা বাদশা ( তৎসম + ফারসি)
’বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে-
Correct Answer:
ক: ফারসি ও ইংরেজী শব্দে
Explanation:
’বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে- সঠিক উত্তর ফারসি ও ইংরেজী শব্দে মিশ্র শব্দ: কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়,একে মিশ্র শব্দ বলে।যেমন: বে ( ফারসি) + টাইম (ইংরেজি) = বেটাইম।
’রিক্সা’ শব্দটি-
Correct Answer:
ঘ: জাপানি
Explanation:
’রিক্সা’ শব্দটি- সঠিক উত্তর জাপানি ’রিক্সা’ শব্দটি - জাপানি। জাপানি শব্দ : রিক্সা, হারাকিরি, সুনামি, ইমোজি৷
নিচের শব্দমালায় খাপ খায় না এমন শব্দ কোনটি ?
Correct Answer:
গ: রমনী
"আঁতাত" শব্দটি কোন ভাষা হতে আগত?
Correct Answer:
গ: ফরাসি
Explanation:
"আঁতাত" শব্দটি কোন ভাষা হতে আগত? সঠিক উত্তর ফরাসি "আঁতাত" শব্দটি ফরাসি ভাষা হতে আগত। ফারসি শব্দ : বাংলায় ব্যবহৃত ফারসি শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়:— (১) ধর্মসংক্রান্ত শব্দ: খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি। (২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। (৩) বিবিধ শব্দ: আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
সমীর শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: বাতাস
Explanation:
সমীর শব্দটির অর্থ কি? সঠিক উত্তর বাতাস সমীর শব্দটির অর্থ বাতাস। সমীর শব্দটির অর্থ : বায়ু, বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ।
নীল নবঘনে আষাঢ় গগনে........ ঠাই আর নাহিরে। এর খালি জায়গায় নিচের কোন শব্দটি বসবে?
Correct Answer:
খ: তিল
Explanation:
নীল নবঘনে আষাঢ় গগনে........ ঠাই আর নাহিরে। এর খালি জায়গায় নিচের কোন শব্দটি বসবে? সঠিক উত্তর তিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আষাঢ় তার প্রথম লাইন এর অংশ এটি।তিল শব্দ দিয়ে এখানে সামান্য বুঝানো হয়েছে।
শব্দের ক্ষুদ্রত্তম অংশ কি?
Correct Answer:
খ: ধ্বনি
Explanation:
শব্দের ক্ষুদ্রত্তম অংশ কি? সঠিক উত্তর ধ্বনি শব্দের ক্ষুদ্রত্তম অংশ ধ্বনি। কোন ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হলো ধ্বনি। ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায়। যেমন - অ, আ, ক্, খ্, ইত্যাদি। ধ্বনি মূলত দুই প্রকার। যথা: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
দ্রুত উচ্চারনের জন্য শব্দ আদি,অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
Correct Answer:
খ: সম্প্রকর্ষ
Explanation:
দ্রুত উচ্চারনের জন্য শব্দ আদি,অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে? সঠিক উত্তর সম্প্রকর্ষ দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ। যেমন : আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ। মধ্য স্বরলোপ : অগুরু > অগ্রু। অন্ত্য স্বরলোপ : আশা>আশ, আজি>আজ।
হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ?
Correct Answer:
ঘ: তদ্ভব
Explanation:
হাত, পা, নাক ইত্যাদি কোন জাতীয় শব্দ? সঠিক উত্তর তদ্ভব তদ্ভব শব্দ: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। যেমন: হাত, পা, নাক, চামার ইত্যাদি। এগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।
’নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
Correct Answer:
ঘ: ক্ষুদ্রার্থে
Explanation:
’নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? সঠিক উত্তর ক্ষুদ্রার্থে ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ শব্দে ইকা যােগ হয়। যেমন : মালা - মালিকা, নাটক - নাটিকা, গীত - গীতিকা, পুস্তক - পুস্তিকা।
কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ক্ষ’ ধ্বনি সৃষ্টি হয়?
Correct Answer:
ঘ: ক এবং ষ
Explanation:
কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ‘ক্ষ’ ধ্বনি সৃষ্টি হয়? সঠিক উত্তর ক এবং ষ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটো ব্যঞ্জবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ গঠিত হয় যেমন - ক্ + ষ = ক্ষ, হ + ম = হ্ম, ঞ + চ = ঞ্চ।
’গিন্নী’ কোন্ প্রকার শব্দ?
Correct Answer:
ঘ: সংস্কৃত
”বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলা বান”- এখানে ‘টাপুর টুপুর” কোন ধরনের শব্দ?
Correct Answer:
গ: ধ্বনাত্মক শব্দ
’খগ’ শব্দটির অর্থ কি?
Correct Answer:
গ: পাখি
Explanation:
’খগ’ শব্দটির অর্থ কি? সঠিক উত্তর পাখি পাখি শব্দের সমার্থক শব্দসমূহ - বিহগ বিহঙ্গ খগ বিহঙ্গম শকুন্ত দ্বিজ খেচর পক্ষী পাখপাখালি ইত্যাদি।
'অংশ' ও 'অংস' এই শব্দগুচ্ছের অর্থ হলো ----
Correct Answer:
খ: ভাগ ও স্কন্দ
'পুলিশ' শব্দটি কো্ন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: ইংরেজি
Explanation:
'পুলিশ' শব্দটি কো্ন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ইংরেজি ওলন্দাজ শব্দ - ইস্কাপন, রুইতন, হরতন, টেক্কা, তুরুপ, ইস্ক্রুপ। ফারসি শব্দ - গোলাপ, দারোগা, দোকান, পালোয়ান ইত্যাদি। ইংরেজি শব্দ - পুলিশ, স্কুল, স্টেশন, অফিস, কলেজ, নবেল ইত্যাদি। পর্তুগিজ শব্দ - আলপিন, চাবি, আনারস, কেরানি ইত্যাদি।
' জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
খ: আরবি ও ফারসি
Explanation:
' জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর আরবি ও ফারসি ‘জান্নাত’ শব্দটি আরবি এবং ‘বেহেশত’ ফারসি ভাষার শব্দ। সুতরাং সঠিক উত্তর (খ)।
’নির্বন্ধ’ শব্দটির অর্থ কি?
Correct Answer:
ক: বিধান
’জঙ্গম’ শব্দটির অর্থ কি?
Correct Answer:
খ: গতিমীল
’বারান্দা’ শব্দটি কোন জাতীয় ভাষা থেকে গৃহীত?
Correct Answer:
গ: পর্তুগিজ
Explanation:
’বারান্দা’ শব্দটি কোন জাতীয় ভাষা থেকে গৃহীত? সঠিক উত্তর পর্তুগিজ তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। ২৩ জুলাই ১৯২৫ গাজীপুরের কাপাসিয়ায় তার জন্ম। ৩০ জুন ১৯৭২ তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন।
নিচের কোন শব্দটির পুরষবাচক শব্দ নেই?
Correct Answer:
ঘ: ডাইনী
নিচের কোনটি পর্তুগিজ শব্দ ?
Correct Answer:
ক: গুদাম
Explanation:
নিচের কোনটি পর্তুগিজ শব্দ ? সঠিক উত্তর গুদাম পর্তুগিজ শব্দ = গির্জা , চাবি , গুদাম ,আলমারি , আনারস , পেঁপে ,পেয়ারা, আলপিন , আলকাতরা, কেরানি , কামরা, জানালা, , পেরেক , ইস্ত্রি ,ইস্পাত , পিস্তল , বালতি
’দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
গ: তুর্কী
Explanation:
’দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর তুর্কী তুর্কি শব্দ - বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর । .
’দারুণ’ শব্দটির আদি শব্দ-
Correct Answer:
গ: অত্যন্ত
Explanation:
’দারুণ’ শব্দটির আদি শব্দ- সঠিক উত্তর অত্যন্ত দারুণ শব্দের আদি শব্দ - অত্যন্ত। কারণ, দারুণ শব্দের অর্থ - অত্যন্ত, অতিশয়,প্রবল,তীব্র,অসহ্য,উৎকট,প্রবল,ক্রুর ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
’আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
Correct Answer:
ঘ: পর্তুগিজ
Explanation:
’আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর পর্তুগিজ ফারসি শব্দ - খোদা, গুনাহ, দো্যখ, নামাজ, আদমি, আমদানি, জিন্দা ইত্যাদি। পর্তুগিজ - আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম ইত্যাদি। মায়ানমার (বার্মিজ) : ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি আরবি :আল্লাহ, ইসলাম, ঈমান, ওযূ, কোরবানি, তারিখ, আদালত, আলেম ইত্যাদি।
সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Correct Answer:
খ: জাপানি
Explanation:
সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে ? সঠিক উত্তর জাপানি সুনামি (Tsunami) শব্দটি জাপানি ভাষা থেকে উৎসারিত হয়েছে। সুনামি শব্দের অর্থ - পোতাশ্রয় ঢেউ। এটি এক প্রকার জলোচ্ছ্বাস। সুনামি সৃষ্টির কারণ সাগর বা অন্য কোন জলক্ষেত্রে সৃষ্ট ভুমিকম্প, টেকটনিক প্লেটের স্থানচ্যুতি ইত্যাদি।
’বৃক্ষ’ শব্দের সামর্থক শব্দ কোনটি?
Correct Answer:
ক: বিটপী
Explanation:
’বৃক্ষ’ শব্দের সামর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর বিটপী অবনি - পৃথিবী নীরধি - সমুদ্র, জলনিধি কপালি - ভাগ্যবান বৃক্ষ - বিটপী
’চন্দ্র’ কোন শব্দের উদাহরণ?
Correct Answer:
ক: তৎসম
Explanation:
’চন্দ্র’ কোন শব্দের উদাহরণ? সঠিক উত্তর তৎসম তৎসম শব্দের উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
’নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’- কোনটির?
Correct Answer:
গ: উপসর্গের
Explanation:
’নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে’- কোনটির? সঠিক উত্তর উপসর্গের উপসর্গের নিজস্ব অর্থবাচকতা না থাকলেও তার অর্থদ্যোতকতা আছে। উপসর্গ অন্য কোন শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করতে পারে। যেমন, ‘আড়’ একটি উপসর্গ, যার নিজস্ব কোন অর্থ নেই। কিন্তু এটি যখন ‘চোখে’র আগে বসবে তখন একটি নতুন শব্দ ‘আড়চোখে’ তৈরি করে, যার অর্থ বাঁকা চোখে।