Syntax MCQs
Showing 50 questions (Total: 442)
কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি?
Correct Answer:
ঘ: অক্লান্তকর্মী
Explanation:
কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ কি? সঠিক উত্তর অক্লান্তকর্মী কর্মে যাহার ক্লান্তি নাই' একে এক কথায় বলে অক্লান্তকর্মী।
কথায় বর্ণনা করা যায় না ‘ এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
Correct Answer:
ক: অবর্ণনীয়
Explanation:
কথায় বর্ণনা করা যায় না ‘ এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী? সঠিক উত্তর অবর্ণনীয় ব্যাখাঃ যা কথায় বর্ননা করা যায় না এক কথায় বলা হয় " অনির্বাচনীয়"
'সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে' -বাক্যে 'উঠে' শব্দের অর্থ -
Correct Answer:
খ: বন্ধ হওয়া
Explanation:
'সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে' -বাক্যে 'উঠে' শব্দের অর্থ - সঠিক উত্তর বন্ধ হওয়া 'সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে' - বাক্যে 'উঠে' শব্দের অর্থ - বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ এতদিন যে স্কুল অন্যের সাহায্যে চলছিলো সেই স্কুল সাহায্যের অভাবে উঠে গেছে অর্থাৎ বন্ধ হয়ে গেছে।
কোনটি বাক্যটি সঠিক ?
Correct Answer:
ক: অধ্যয়নই ছাত্রদের তপস্যা
Explanation:
কোনটি বাক্যটি সঠিক ? সঠিক উত্তর অধ্যয়নই ছাত্রদের তপস্যা অধ্যয়নই ছাত্রদের তপস্যা - বাক্যটি সঠিক। অধ্যয়ন ছাত্রদের তপস্যা, অধ্যপনাই ছাত্রদের তপস্যা, অধ্যপনা ছাত্রদের তপস্যা। বাক্য গুলোতে ব্যাকরণগত ভুল রয়েছে।
"টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম , অর্থই যে অনর্থের মূল তখনও তা জানতাম না" -বাক্যটিতে ক্যটি বানান ভুল আছে ?
Correct Answer:
ক: ২ টি
Explanation:
"টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম , অর্থই যে অনর্থের মূল তখনও তা জানতাম না" -বাক্যটিতে ক্যটি বানান ভুল আছে ? সঠিক উত্তর ২ টি লক্ষ অর্থ লাখ। আর লক্ষ্য অর্থ উদ্দেশ্য। একদা না হয়ে এক সময় হবে।
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি- বাক্যটির কাল নির্ণয় করুন-
Correct Answer:
ঘ: পুরাঘটিত
Explanation:
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি- বাক্যটির কাল নির্ণয় করুন- সঠিক উত্তর পুরাঘটিত এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি - বাক্যটির কাল নির্ণয় করুন - পুরাঘটিত বর্তমান কাল। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলা হয়। যেমন: এখন বাবা অফিস থেকে ফিরেছেন। এবার মা খেতে ডেকেছেন।
একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কি বাক্য বলে?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে কি বাক্য বলে? সঠিক উত্তর সরল বাক্য একটি মাত্র কর্তা ও একটি মাত্র সমাপিকা ক্রিয়ার দ্বারা গঠিত বাক্যকে সরল বাক্য বলে। সরল বাক্যঃ যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - ছেলেরা ফুটবল খেলছে।
কোনটি বাক্যে স্বাধীন পদরুপে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: অনুসর্গ
Explanation:
কোনটি বাক্যে স্বাধীন পদরুপে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অনুসর্গ অনুসর্গ বাক্যে স্বাধীন পদরুপে ব্যবহৃত হয়। অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো 'কে' বা 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
বাক্যের অর্থসঙ্গিত রক্ষার জন্য সুশৃঙ্খল পদ-বিন্যাসই হলো_
Correct Answer:
খ: আসত্তি
Explanation:
বাক্যের অর্থসঙ্গিত রক্ষার জন্য সুশৃঙ্খল পদ-বিন্যাসই হলো_ সঠিক উত্তর আসত্তি বাক্যের অর্থসঙ্গিত রক্ষার জন্য সুশৃঙ্খল পদ - বিন্যাসই হলো_আসত্তি। আসত্তি: বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি। যেমন: কাল বিতরণী হবে উৎসব আমাদের পুরস্কার স্কুলে অনুষ্ঠিত। বাক্যটি ত্রুটিপূর্ণ। কিন্তু, কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, বাক্যটি আসত্তিসম্পন্ন।অর্থাৎ বাক্যের পদগুলো যদি এরুপ সজ্জিত থাকে যে বাক্যের সম্পূর্ণ অর্থ স্পষ্টভাবে বোঝা যায় ,তবে তার আসত্তি গুণটি সম্পূর্ণ।
কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় ?
Correct Answer:
ক: আসক্তি
Explanation:
কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয় ? সঠিক উত্তর আসক্তি ভাষার বিচারে একটি বাক্যের তিনটি গুণ/ বৈশিষ্ট্য থাকা আবশ্যক।
'মা শিশুকে খাওয়াচ্ছেন' - বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ?
Correct Answer:
ঘ: ণিজন্ত
Explanation:
'মা শিশুকে খাওয়াচ্ছেন' - বাক্যটিতে খাওয়াচ্ছেন কোন ক্রিয়া পদের উদাহরণ? সঠিক উত্তর ণিজন্ত যে ক্রিয়া একজনের প্রযোজনা না উদ্যোগ অপরজন কর্তৃক সম্পাদিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বা ণিজন্ত ক্রিয়া বলে।
"তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম"_ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা?
Correct Answer:
খ: চলিত
Explanation:
"তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম"_ এই বাক্যটি কোন ভাষারীতিতে লেখা? সঠিক উত্তর চলিত "তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম"_ এই বাক্যটি চলিত ভাষারীতিতে লেখা । 'তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম' - বাক্যটি চলিত রীতিতে লেখা হয়েছে । বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাই আদর্শ চলিত ভাষা ।
গঠন অনুসারে বাক্য কত প্রকার ?
Correct Answer:
ক: ৩
Explanation:
গঠন অনুসারে বাক্য কত প্রকার ? সঠিক উত্তর ৩ গঠন অনুসারে বাক্য ৩ প্রকার। যথাঃ ১. সরল বাক্য, ২. জটিল বাক্য ও ৩. যৌগিক বাক্য।
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি__ বাক্যটি কোন কালের উদাহরণ?
Correct Answer:
খ: পুরাঘটিত বর্তমান
Explanation:
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি__ বাক্যটি কোন কালের উদাহরণ? সঠিক উত্তর পুরাঘটিত বর্তমান ক্রিয়া পূর্বে শেষ হলে তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয়। যেমন - আমি এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি; এতক্ষণ আমি অঙ্ক করেছি।
'যে ভিক্ষা চায় তাকে দান কর' এটি কোন বাক্যের উদাহরন?
Correct Answer:
ঘ: জটিল বাক্য
Explanation:
'যে ভিক্ষা চায় তাকে দান কর' এটি কোন বাক্যের উদাহরন? সঠিক উত্তর জটিল বাক্য এটি একটি জটিল বাক্যের উদাহরণ। একটি পূর্ণ বাক্যে যদি একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য পরস্পর সম্পর্কযুক্ত, তবে তাকে জটিল বাক্য বলে।
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি __ এর সঠিক বাক্য সংকোচন হলো:
Correct Answer:
খ: ইতিহাসবেত্তা
Explanation:
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি __ এর সঠিক বাক্য সংকোচন হলো: সঠিক উত্তর ইতিহাসবেত্তা ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা, ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক।
’হাত’ শব্দট ‘ উদ্ধৃত কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: তার লেখার হাত আছে।
Explanation:
’হাত’ শব্দট ‘ উদ্ধৃত কোন বাক্যে দক্ষতা অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর তার লেখার হাত আছে। শব্দের প্রয়োগভেদে অর্থ ভিন্ন ধরনের হয়। যেমন - হাত আসা (দক্ষতা), হাত গুটান (কার্যে বিরতি), হাত ধরা (আয়ত্তে আশা) ইত্যাদি। তার লেখার হাত আছে - মানে তার লেখার দক্ষতা আছে। অর্থাৎ তাঁর লেখা ভালো।
কোন বাক্য 'প্রান্ত' অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল
Explanation:
কোন বাক্য 'প্রান্ত' অর্থে 'মাথা' শব্দটি ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল এ রাস্তার মাথায় পাবে হাসপাতাল - এ বাক্যে - রাস্তার মাথায় বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝানো হয়েছে।
'কোথায় যাওয়া হছে'? এটি কোন বাক্যের উদাহরন?
Correct Answer:
ক: ভাববাচ্য
Explanation:
'কোথায় যাওয়া হছে'? এটি কোন বাক্যের উদাহরন? সঠিক উত্তর ভাববাচ্য বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোনো কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়।
অনুরোধ প্রকাশ পেয়েছে কোন বাক্যে?
Correct Answer:
ক: ’সুরঞ্জনা’ ওইকানে যেও নাকো তুমি
Explanation:
অনুরোধ প্রকাশ পেয়েছে কোন বাক্যে? সঠিক উত্তর ’সুরঞ্জনা’ ওইকানে যেও নাকো তুমি যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ পায় তাকে অনুজ্ঞা বাক্য বলে। যেমন - অনুরোধ অর্থে ' দয়া করে আমার কাজটি করে দেবেন। '
'দুহাত যার সমানে চলে' __ এর বাক্যসংকোচন কোনটি?
Correct Answer:
গ: সব্যসাচী
Explanation:
'দুহাত যার সমানে চলে' __ এর বাক্যসংকোচন কোনটি? সঠিক উত্তর সব্যসাচী সব্যসাচী বলতে মূলত অর্জুনকে বোঝানো হয়। সব্যসাচী - যার দুই হাত সমান পারদর্শী, উভয় হস্তে শর চালনায় দক্ষ এমন ব্যক্তিকে বুঝাই। একাধিক কাজ করতে সক্ষম এমন ব্যক্তি।
'কর্ম কর, অনুরুপ ফল পাবে।' __ গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
'কর্ম কর, অনুরুপ ফল পাবে।' __ গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকায় এটি একটি সরল বাক্য।
'বাংলাদেশ যেন জয়লাভ করে।' -এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: প্রার্থনাসূচক
Explanation:
'বাংলাদেশ যেন জয়লাভ করে।' -এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর প্রার্থনাসূচক 'বাংলাদেশ যেন জয়লাভ করে' - বাক্যটিতে বাংলাদেশের জয়ের জন্য প্রার্থনা সূচক অনুজ্ঞার প্রকাশ পেয়েছে। এখানে বাংলাদেশের জয়ের জন্য প্রার্থনা করা হয়েছে।
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে_
Correct Answer:
গ: সেমিকোলন
Explanation:
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে_ সঠিক উত্তর সেমিকোলন একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন - তিনি শুধু তামাশা দেখিতে ছিলেন ; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়' বাক্যটি গঠন অনুসারে ----
Correct Answer:
গ: জটিল বাক্য
Explanation:
'যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়' বাক্যটি গঠন অনুসারে ---- সঠিক উত্তর জটিল বাক্য জটিল বাক্য : যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন: যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
'কোথায় থাকা হয়'?বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Correct Answer:
গ: ভাববাচ্য
Explanation:
'কোথায় থাকা হয়'?বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তর ভাববাচ্য ভাববাচ্য : বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে প্রকাশিত হলে তাকে ভাববাচ্য বলে। এ ধরনের বাক্যে কর্ম থাকে না এবং কর্তাও প্রধান হয় না। কাউকে কোন কিছু সরাসরি না বলে ঘুরিয়ে বলতে গেলে ভাববাচ্যে বলা যায়। এ ধরনের বাক্যে কর্তায় - ষষ্ঠী, দ্বিতীয়া বা তৃতীয়া বিভক্তি হয়। নামপুরুষের ক্রিয়াপদ [ক্রিয়াপদ] হয়। মাঝে মাঝে মূল ক্রিয়াপদের সঙ্গে সহযোগী ক্রিয়াপদও যুক্ত হয়। কখনো কখনো কর্তা উহ্য থাকে, অর্থাৎ কর্তা অনুল্লেখিত থাকে। যেমন - আমার খাওয়া হল না। (নামপুরুষের ক্রিয়াপদ) তোমার যাওয়া হবে না। (নামপুরুষের ক্রিয়াপদ) এ পথে চলা যায় না। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত) কোথা থেকে আসা হচ্ছে। (সহযোগী ক্রিয়াপদ যুক্ত) এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না। (কর্তা ‘তুমি’ উহ্য) এ রাস্তা আমার চেনা নেই।
'যদি বৃষ্টি হ্য,তবে বের হব না ' -- এটি কোন ধরনের বাক্য ?
Correct Answer:
খ: জটিল
Explanation:
'যদি বৃষ্টি হ্য,তবে বের হব না ' -- এটি কোন ধরনের বাক্য ? সঠিক উত্তর জটিল জটিল বা মিশ্র বাক্য হল, যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহূত হয়, তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন – * যে পরিশ্রম করে, সে - ই সুখ লাভ করে। (প্রথম অংশটি আশ্রিত খণ্ডবাক্য, দ্বিতীয়টি প্রধান খণ্ডবাক্য) * যিনি পরের উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করে। * কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি।
'এ এক বিরাট সত্য' ---এ বাক্যে 'সত্য' কোন পদ?
Correct Answer:
খ: বিশেষ্য
'Penny wise, pound foolish' একটি প্রবাদ বাক্য যার অর্থ 'বজ্র আটুনি ফসকা গেরো'।
Correct Answer:
খ: বজ্র আটুনি ফসকা গেরো
Explanation:
'Penny wise, pound foolish' একটি প্রবাদ বাক্য যার অর্থ 'বজ্র আটুনি ফসকা গেরো'। সঠিক উত্তর বজ্র আটুনি ফসকা গেরো Penny wise, pound foolish এর বাংলা অনুবাদ বজ্র আটুনি, ফোস্কা গেরো ( বাঁধন যত শক্ত, এড়ান তত সহজ)
'যে নারীর স্বামী ও পুত্র নেই ' -এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
খ: অবীরা
Explanation:
'যে নারীর স্বামী ও পুত্র নেই ' -এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর অবীরা যে নরীর বিয়ে হয়নি - অনূঢ়া; যে নারীর নতুন বিয়ে হয়েছে/নববিবাহিত নারী - নবোঢ়া; যে নারী (বালিকা বা মেয়ে) অবিবাহিত - কুমারী।
এ পোশাকটি মানায়ন । এই বাক্যটি - উদাহরণ?
Correct Answer:
গ: কর্মকর্তৃবাচ্যের
Explanation:
এ পোশাকটি মানায়ন । এই বাক্যটি - উদাহরণ? সঠিক উত্তর কর্মকর্তৃবাচ্যের কর্মকর্তৃবাচ্য : এছাড়াও বাংলায় আরো এক ধরনের প্রকাশভঙ্গির বাক্য দেখা যায়। এ ধরনের বাক্যের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। এ ধরনের বাক্যে কর্তাপদ উহ্য থাকে, তবে কর্মপদ থাকে। আর ওই কর্মপদই কর্তার কাজ করে। অর্থাৎ, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন - এ পোশাকটি মানায়নি।
অতেএব, আপনার নিকট বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন্ এই বাক্যে নিচের কোন ধরনের অসংগতি লক্ষ্য করা যায়/
Correct Answer:
গ: বচনের ভুূল প্রয়োগ
Explanation:
অতেএব, আপনার নিকট বাক্যে প্রার্থনা এই, আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন্ এই বাক্যে নিচের কোন ধরনের অসংগতি লক্ষ্য করা যায়/ সঠিক উত্তর বচনের ভুূল প্রয়োগ উপরোক্ত বাক্যে বচনের ভুল। কারন এখানে পরিবারবর্গের না হয়ে পরিবার হবে।
ছেলেটি এমন আকাই একেছে। বাক্যে যে ধরনের কর্শপদা ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: ধানার্থক কর্ম
Explanation:
ছেলেটি এমন আকাই একেছে। বাক্যে যে ধরনের কর্শপদা ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর ধানার্থক কর্ম ইংরেজি, বাংলা ইত্যাদি কিছু ভাষায়, ক্রিয়াপদ ও কর্ম সমার্থক হলে তাকে ধাত্বর্থক কর্ম বলে। এক্ষেত্রে ক্রিয়াটি অকর্মক হলেও ধাত্বর্থক কর্ম উপস্থিত থাকে। উদাহরণ – “ছেলেটি এমন আকাই একেছে।“ এখানে আদতে দুটি বাক্য আছে ছেলেটি একেছে এবং এমন আকাই একেছে (তা খারাপ ছিল)।
'চাঁদমুখ'_ এর ব্যাসবাক্য হলো_
Correct Answer:
ক: চাঁদের ন্যায় মুখ
Explanation:
'চাঁদমুখ'_ এর ব্যাসবাক্য হলো_ সঠিক উত্তর চাঁদের ন্যায় মুখ সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যেমন: ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ। চাঁদের ন্যায় মুখ।
'মানুষ ও পশুর ধর্ম পৃথক ' -এ বাক্যে ধর্ম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: স্বভাব
Explanation:
'মানুষ ও পশুর ধর্ম পৃথক ' -এ বাক্যে ধর্ম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর স্বভাব এখানে ধর্ম বলতে পশু ও মানুষের আচার - আচরণ বোঝানো হয়েছে
বাক্য সংকোচন করুন : 'মৃত্তিকা দিয়ে তৈরি' ।
Correct Answer:
ক: মৃন্ময়
Explanation:
বাক্য সংকোচন করুন : 'মৃত্তিকা দিয়ে তৈরি' । সঠিক উত্তর মৃন্ময় মৃন্ময় - মৃত্তিকা দ্বারা নির্মিত। চিন্ময় - চৈতন্যস্বরূপ, জ্ঞানময় মন্ময় - ব্যক্তিনিষ্ঠ
'পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের ' বাক্যটিকে সংকোচন করলে হবে_
Correct Answer:
খ: মরণোত্তর জাতক
Explanation:
'পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের ' বাক্যটিকে সংকোচন করলে হবে_ সঠিক উত্তর মরণোত্তর জাতক পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের - মরণোত্তর জাতক।
'মানুষ মরণশীল' এ বাক্যে 'মানুষ' শব্দটি কওন লিঙ্গ ?
Correct Answer:
গ: উভয়লিঙ্গ
Explanation:
'মানুষ মরণশীল' এ বাক্যে 'মানুষ' শব্দটি কওন লিঙ্গ ? সঠিক উত্তর উভয়লিঙ্গ যে noun বা pronoun কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যেকোন অবস্থাকেই নির্দেশ করতে পারে তাকে Common Gender বা উভয় লিঙ্গ বলে। যেমন - মানুষ, শিশু ইত্যাদি।
'সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে' এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে' এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য যে সমস্ত পদ দ্বারা ব্যক্তি, জাতি, সমষ্টি, স্থান, কাল, কর্মের বা গুণের নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে। প্রদত্ত বাক্যে ‘সুন্দর' দ্বারা গুণের নাম বুঝানাে হয়েছে। তাই এটি বিশেষ্য পদ।
বাক্য কত প্রকার ?
Correct Answer:
খ: তিন প্রকার
Explanation:
বাক্য কত প্রকার ? সঠিক উত্তর তিন প্রকার গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা: সরল বাক্য(কর্তা + কর্ম + ক্রিয়া) জটিল বাক্য (.... + অব্যয় + ....) যৌগিক বাক্য (সাপেক্ষ সর্বনাম + বাক্য + সাপেক্ষ সর্বনাম + বাক্য) ক। সরল বাক্যঃ যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - ছেলেরা ফুটবল খেলছে। খ। জটিল বাক্যঃ যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - যে মানুষের সেবা করে, সেই শ্রেষ্ঠ মানুষ। গ। যৌগিক বাক্যঃ পরস্পর নিরপেক্ষ দুই বা দুয়ের অধিক বাক্য যখন কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন - সে দরিদ্র, কিন্তু সুখী।
' এ যে আমাদের চেনা লোক ' বাক্যে 'চেনা' কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
Explanation:
' এ যে আমাদের চেনা লোক ' বাক্যে 'চেনা' কোন পদ? সঠিক উত্তর বিশেষণ যে শব্দ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন - চলন্ত গাড়ি, এ যে আমার চেনা লােক।
'যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে, তাহার ফেনাইয়া ব্যাখ্যা করা চলেনা' চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
Correct Answer:
গ: চারটি
Explanation:
'যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে, তাহার ফেনাইয়া ব্যাখ্যা করা চলেনা' চলিত ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি? সঠিক উত্তর চারটি জমিয়ে, গিয়েছে, তাহার, ফেনাইয়া এর চলিত রুপ হলো জমে, গেছে, তার, ফেনীয়ে।
'ডেকে দেয় পাষণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি----- ?
Correct Answer:
খ: অনুজ্ঞাসূচক
Explanation:
'ডেকে দেয় পাষণ্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি----- ? সঠিক উত্তর অনুজ্ঞাসূচক আজ্ঞা, আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ ইত্যাদি যে বাক্যে প্রকাশ পায় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেমনঃ ডেকে দেয় পাষন্ড। তোমার ঘোমটা খুলে দাও। তোমার নয়ন তুলে চাও।
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে ) বসাতে হবে -
Correct Answer:
ক: কমা
Explanation:
উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে ) বসাতে হবে - সঠিক উত্তর কমা উদ্ধরণ চিহ্নের পূর্বে (খন্ড বাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন - অধ্যক্ষ বললেন , "ছুটি পাবেন না। "
" সুন্দর মানুষকে নিজের দিকে টানে"- বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
" সুন্দর মানুষকে নিজের দিকে টানে"- বাক্যটিতে 'সুন্দর' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্হান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। যেমন - আপন ভালো সবাই চায়। এ বাক্যে ' ভালো' শব্দটি বিশেষ্য পদ।
I cannot spare an instant - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
Correct Answer:
ক: আমার তিলমাত্র সময় নেই
Explanation:
I cannot spare an instant - বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? সঠিক উত্তর আমার তিলমাত্র সময় নেই I cannot spare an instant বাক্যটির সঠিক বাংলা অনুবাদ আমার তিলমাত্র সময় নাই।
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো'- বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
ঘ: নিপুণতা অর্থে
Explanation:
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো'- বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে- সঠিক উত্তর নিপুণতা অর্থে ' ডাক্তার সাহেবের হাতযশ ভালো ' অর্থে ডাক্তারের কাজের বা রোগী দেখার নিপুণতা প্রকাশ করে। বাক্যে হাত নিপুণতা অর্থে ব্যবহৃত হয়েছে।
'মানুষ মরণশীল' এ বাক্যে 'মানুষ ' শব্দটি কোন লিঙ্গ ?
Correct Answer:
গ: উভয়লিঙ্গ
Explanation:
'মানুষ মরণশীল' এ বাক্যে 'মানুষ ' শব্দটি কোন লিঙ্গ ? সঠিক উত্তর উভয়লিঙ্গ কতগুলো বাক্য শব্দ পুরুষ ও স্ত্রী দুই ই বোঝায়। যেমনঃ জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু, মানুষ ইত্যাদি।
'রাজায় রাজায় লড়াই করছে" - এ বাক্যে 'রাজায় রাজায়' কী?
Correct Answer:
গ: ব্যতিহার কর্তা
Explanation:
'রাজায় রাজায় লড়াই করছে" - এ বাক্যে 'রাজায় রাজায়' কী? সঠিক উত্তর ব্যতিহার কর্তা কোনাে বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন - রাজায় - রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। বাঘে - মহিষে এক ঘাটে জল খায়।
'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
গ: কৃত বিদ্যা যার
Explanation:
'কৃতবিদ্য' শব্দের ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর কৃত বিদ্যা যার যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন - কৃত বিদ্যা যার = কৃতবিদ্য, মহান আত্মা যার = মহাত্মা, ধীর বুদ্ধি যার = ধীরবুদ্ধি