Syntax MCQs
Showing 50 questions (Total: 442)
'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য? সঠিক উত্তর সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - রক্ষকই ভক্ষক। বাক্যটির জটিলরূপ: যে রক্ষক, সেই ভক্ষক।
'দুঃখ এবং বিপন একসাথে আসে' এটি কোন শ্রেণির বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
'দুঃখ এবং বিপন একসাথে আসে' এটি কোন শ্রেণির বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাদের বাক্যগুলো এবং ও আর, বা কিন্তু অথবা, অথচ, বরং সেজন্য, ফলে , তথাপি, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন: দুঃখ এবং বিপদ একসাথে আসে তিনি সৎ কিন্তু কৃপণ ।
নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?
Correct Answer:
খ: সে ঘুমায়
Explanation:
নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তর সে ঘুমায় যে ক্রিয়ার কর্ম নেই, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সে ঘুমায় ক্রিয়ার সাথে কী বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই ক্রিয়ার কর্মপদ। কর্মপদ যুক্ত ক্রিয়াই সকর্মক ক্রিয়া। আর যার কর্ম নেই তা অকর্মক ক্রিয়া। প্রদত্ত উদাহরণে যদি ক্রিয়াকে প্রশ্ন করাহয়। কী ঘুমায় বা কাকে ঘুমায়? তাহলে আমরা উত্তর পাই না।
’কাজল -কালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ঘ: কাজলের ন্যায় কালো
'সুন্দর মত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে' , এই বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
‘যার দুহাত সমান চলে' বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
গ: সব্যসাচী
নিচের যে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি-
Correct Answer:
ঘ: সে পান্তা ভাত খেয়ে মাঠে গেল
’রাজমিস্ত্রি ‘ শব্দের ব্যাসবাক্য?
Correct Answer:
গ: মিস্ত্রীর রাজা
Explanation:
’রাজমিস্ত্রি ‘ শব্দের ব্যাসবাক্য? সঠিক উত্তর মিস্ত্রীর রাজা পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে যে সমাস হয় তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। এ সমাসে 'রাজা' স্থলে ‘রাজ' হয় এবং ব্যাসবাক্যে 'রাজা' শব্দ পরে থাকলে সমস্তপদে তা আগে বসে। যেমন: মিস্ত্রীর রাজা = রাজমিস্ত্রী; পথের রাজা = রাজপথ।
অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যোৗগিক বাক্যে রূপান্তর করলে কী হবে?
Correct Answer:
খ: কিছু লোক আছে অসহায়, তোদের পাশে দাঁড়াও
Explanation:
অসহায়ের পাশে দাঁড়াও। - এটিকে যোৗগিক বাক্যে রূপান্তর করলে কী হবে? সঠিক উত্তর কিছু লোক আছে অসহায়, তোদের পাশে দাঁড়াও পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে। সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করতে হলে সরল বাক্যের কর্তা ও সমাপিকা ক্রিয়া অপরিবর্তিত থাকবে। সরল বাক্যের অসমাপিকা ক্রিয়া সম্প্রসারিত হয়ে নিরপেক্ষ উপবাক্যে পরিণত হবে। প্রধান উপবাক্যগুলোকে সংযোজক অব্যয় ‘ও’, ‘আর’, ‘এবং’ ইত্যাদি; বিয়োজক অব্যয় ‘বা’, ‘কিংবা’, ‘অথবা’, ‘নচেৎ' ইত্যাদি: সংকোচক অব্যয় ‘কিন্তু’, ‘তবে’, ‘তথাপি’ ইত্যাদি সহযোগে পরস্পরকে সংযুক্ত করে নিতে হবে। যেমন: সরল বাক্য ‘অসহায়ের পাশে দাঁড়াও।' এর যৌগিক রূপ - ‘কিছু লোক আছে অসহায়; তাদের পাশে দাঁড়াও।' তিনি সৎ কিন্তু কৃপণ। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি।
’যে আমাদের চেনা লোক’- বাক্যে চেনা’ শব্দটি কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
নিচের কোন বাক্যটি গ্রহণযোগ্য নয়?
Correct Answer:
খ: ভাষা ব্যাকরণ কে অনুসরণ করে
Explanation:
নিচের কোন বাক্যটি গ্রহণযোগ্য নয়? সঠিক উত্তর ভাষা ব্যাকরণ কে অনুসরণ করে ‘ব্যাকরণ' শব্দটি সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণ ভাষার প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ করে এবং অভ্যন্তরীণ নিয়মকানুন, রীতিনীতি শৃঙ্খলাবদ্ধ করে থাকে। ভাষা নদীর মতো প্রবাহমান। এ প্রবাহই ভাষার প্রাণ। মুখে মুখে ভাষা ব্যবহারে যে পরিবর্তন ঘটে তাতে অনেক নতুন নিয়মের সৃষ্টি হয়। সে নিয়ম কালক্রমে ব্যাকরণের অন্তর্ভুক্ত হয়। ভাষাকে গতিশীল, জীবন্ত ও প্রাণবন্তকরণে ব্যাকরণ কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সুতরাং, ভাষা ব্যাকরণকে নয় বরং ব্যাকরণই ভাষাকে অনুসরণ করে।
’মেঘের আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ’ এর বাক্য সংকোচন কী?
Correct Answer:
গ: মেঘমেদুর
দিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র।- কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
দিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র।- কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন - বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। এ বাক্যটির জটিল বা মিশ্ররূপ হলো - যারা বিদ্বান, তারা সকলের শ্রদ্ধার পাত্র।
’ অরণ্যে রোদন ‘ না বলে ‘ বনে ক্রন্দন ‘ বললে বাক্যটি কী হারাবে?
Correct Answer:
গ: যোগ্যতা
'তাহার হাসিতে গান, তাহার কান্নাই গান,। কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক
Explanation:
'তাহার হাসিতে গান, তাহার কান্নাই গান,। কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের ক্ষেত্রে দুটি নিরপেক্ষ বাক্য সংযোজক অব্যয় (ও, এবং, কিন্তু, অথবা) দ্বারা যুক্ত থাকে। তবে অনেক সময় সংযোজক অব্যয় উহ্য থাকতে পারে, যা উপর্যুক্ত বাক্যটিতে লক্ষণীয়। “তাহার হাসিতে গান এবং কান্নায় গান। এখানে দুটি নিরপেক্ষ বাক্য 'এবং' দ্বারা যুক্ত হয়েছে, যা বাক্যটিতে উহ্য আছে।
'তুমি এত নিচ' বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে?
Correct Answer:
ক: ঘৃণা
Explanation:
'তুমি এত নিচ' বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? সঠিক উত্তর ঘৃণা যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন - ছি ছি, মরি মরি, শুধু শুধু, উঃ ইত্যাদি। ছি ছি, তুমি এত নীচ' - বাক্যটির মাধ্যমে মূলত ঘৃণা প্রকাশ পেয়েছে। উল্লেখ্য, প্রদত্ত বাক্যে ‘ছি ছি’ অব্যয়কে উহ্য রাখা হয়েছে।
”যে পরিশ্রম করে, সে সুখ লাভ করে” কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: মিশ্র বাক্য
Explanation:
”যে পরিশ্রম করে, সে সুখ লাভ করে” কোন ধরনের বাক্য? সঠিক উত্তর মিশ্র বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যে - সে, যারা - তারা, যিনি - তিনি, যা - তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি - তবে, যদিও - তবুও, যেহেতু - সেহেতু, যত - তত, যেটুকু সেটুকু, যেমন - তেমন, যখন - তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন: যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে। যতই পরিশ্রম করবে, ততই ফল লাভ করবে।
কোন বাক্যে অসমান কর্তা আছে?
Correct Answer:
গ: সে এলে াইম যাব
'লোকটি ধনী কিন্তু কৃপণ'- কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
’যত গর্জে তত বর্ষে না’- বাক্যটিতে ‘যত-তত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে/
Correct Answer:
গ: তুলনা
’সে চোখে হলুদ ফুল দেখছে ‘ বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?
Correct Answer:
ঘ: প্রবচনের প্রয়োগ
'ডেকে ডেকে হয়রান হচ্ছি' - এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?
Correct Answer:
ঘ: পৌনঃপুনিকতা
Explanation:
'ডেকে ডেকে হয়রান হচ্ছি' - এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর পৌনঃপুনিকতা বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়। একই শব্দ পরপর দুই বার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: ঢেকে ডেকে হয়রান হচ্ছি। প্রসন্ত বাক্যে 'ডেকে ঢেঙে দ্বিরুক্ত শব্দ দ্বারা ক্রিয়াবাচক শব্দের পৌনঃপুনিকতা বোঝানো হয়েছে।
‘কাজল কালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ঘ: কাজলের ন্যায় কালো
"আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম" বাক্যটি কোন কাল?
Correct Answer:
ঘ: নিত্যবৃত্ত অতীত
‘সে যে কোথায় তা আমার জানা নাই’কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: জটিল
”রক্ষকই ভক্ষক’ কোন জাতীয় বাক্য?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
'যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয় ।' এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: জটিল বাক্য
‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Correct Answer:
গ: অক্লান্তকর্মী
Explanation:
‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? সঠিক উত্তর অক্লান্তকর্মী 'কর্মে যার ক্লান্তি নেই' - - এই বাক্যাংশের সংক্ষিপ্ত রুপ - অক্লান্ত কর্মী.
কোন বাক্যাংশটির গুরুচন্ডালী দোষমুক্ত?
Correct Answer:
ক: ঘটকের গাড়ি
চাঁদমুখ’এর ব্যাসবাক্য হলো-
Correct Answer:
খ: চাঁদের মতো মুখ
Explanation:
চাঁদমুখ’এর ব্যাসবাক্য হলো- সঠিক উত্তর চাঁদের মতো মুখ সাধারণ গুণের উল্লেখ ব্যতীত উপমেয়র সাথে উপমান পদের যে সমাস হয়। তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। 'চাঁদমুখ - এর ব্যাসবাক্য হলো 'মুখ চাঁদের ন্যায়।' এটি উপমিত কর্মধারয় সমাসের অন্তর্গত।
’ছোটটি কোথায়”? বাক্যে ছোট শব্দের শেষে ‘টি এর ব্যাকরণিক পরিচয় কী?
Correct Answer:
ক: পদাশ্রিত নির্দেশক
'শোক দূর হয়েছে যার' এর বাক্য সংকোচন-
Correct Answer:
ঘ: বীতশোক
'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি' - এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া?
Correct Answer:
ক: অসমাপিকা ক্রিয়া
'বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে'- বাক্যটি কোন শ্রেণীর?
Correct Answer:
গ: যৌগিক
চিন্তা করো না, কালই আসছি'- বাক্যটি কোন কালের?
Correct Answer:
খ: ঘটমান বর্তমান
’তোমাকে দিয়ে এ সমস্যারা সমাধান হবে’ তা আশা করা যায়নি। বাক্যটি যে বাচ্যে উদাহরণ?
Correct Answer:
খ: ভাববাচ্য
‘বিপদ এবং দুঃখ একই সময়ে আসে’। কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
Explanation:
‘বিপদ এবং দুঃখ একই সময়ে আসে’। কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। জ্ঞাতব্য : যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন : নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না।
‘ আমি যাবে তবে কাল যাবে’ এটি কি ধরনের বাক্য?
Correct Answer:
ক: যৌগিক বাক্য
‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ বাক্যটি কোন দোষে দুষ্ট?
Correct Answer:
ঘ: বাহুল্য দোষ
Explanation:
‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’ বাক্যটি কোন দোষে দুষ্ট? সঠিক উত্তর বাহুল্য দোষ বাহুল্য দোষ
“টাকাটা ধার দিয়ে তুমি আমার মুখ রেখেছ'- এ বাক্যে ‘মুখ’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ঘ: সন্মান
“এ যে আমাদের চেনা লোক” বাক্যে চেনা শব্দটি কোন পদ?
Correct Answer:
খ: বিশেষণ
Explanation:
“এ যে আমাদের চেনা লোক” বাক্যে চেনা শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষণ ”এ যে আমাদের চেনা লোক” বাক্যে “চেনা” বিশেষণ পদ । যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে । এ বাক্য 'চেনা' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষণ পদ ।
“যদিও তার বয়স বেড়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি”- বাক্যটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক বাক্য
Explanation:
“যদিও তার বয়স বেড়েছে, তথাপি বুদ্ধি বাড়েনি”- বাক্যটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক বাক্য যৌগিক বাক্যে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো ও, এবং, অথবা,কিন্তু,বরং,তথাপি প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকে।
‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবিরি কপাল ভাঙল।’ এটি কোন বাক্য?
Correct Answer:
খ: মিশ্র বা জটিল
Explanation:
‘তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবিরি কপাল ভাঙল।’ এটি কোন বাক্য? সঠিক উত্তর মিশ্র বা জটিল একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খণ্ডবাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল - এটি একটি মিশ্র বা জটিল বাক্য।
'মানুষ মরণশীল'- এ বাক্যে “মানুষ” শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
গ: উভয়লিঙ্গ
তুমি কী খাবে? বাক্যে ‘ কী’ ব্যবহৃত হয়েছে-
Correct Answer:
খ: সর্বনাম হিবেসে
‘ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে’- বাক্যটি কোন কালের?
Correct Answer:
ঘ: পুরাঘটিত বর্তমান
Explanation:
‘ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে’- বাক্যটি কোন কালের? সঠিক উত্তর পুরাঘটিত বর্তমান যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছিল এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়। যেমন: পানিপথের তৃতীয় যুদ্ধে এক লক্ষ সৈন্য মারা গিয়েছিল।
‘তার বয়স হলেও বুদ্ধি হয়নি’ - কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
‘তার বয়স হলেও বুদ্ধি হয়নি’ - কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয় থাকে তাকে, সরল বাক্য বলে।
‘যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।’ কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: মিশ্র বাক্য
Explanation:
‘যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে।’ কোন ধরনের বাক্য? সঠিক উত্তর মিশ্র বাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিতবাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যে - সে, যারা - তারা, যিনি - তিনি, যা - তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি - তবে, যদিও - তবুও, যেহেতু - সেহেতু, যত - তত, যেটুকু সেটুকু, যেমন - তেমন, যখন - তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন: যে পরিশ্রম করে, সেই সুখলাভ করে। যতই পরিশ্রম করবে, ততই ফল লাভ করবে।
” তিনি বললেন যে, বইটা তার দরকার” বাক্যটি কিসের উদাহরণ?
Correct Answer:
ঘ: পরোক্ষ উক্তির
Explanation:
” তিনি বললেন যে, বইটা তার দরকার” বাক্যটি কিসের উদাহরণ? সঠিক উত্তর পরোক্ষ উক্তির পরোক্ষ উক্তি : যে বাক্যে বক্তার কথা অন্যের জবানীতে পরিবর্তিত/রূপান্তরিত ভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে। পরোক্ষ উক্তিতে কোনো উদ্ধরণ চিহ্ন থাকে না, এবং প্রধম উদ্ধরণ চিহ্নে জায়গায় ‘যে’ শব্দটি ব্যবহৃত হয়। বেশিরভাগ পরোক্ষ উক্তিতেই ‘যে’ সংযোজক অব্যয়টি থাকে বলে একে দেখে পরোক্ষ উক্তি চেনা যেতে পারে। তবে ‘যে’ ছাড়াও অনেক পরোক্ষ উক্তি গঠিত হতে পারে।
‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
খ: ক্ষমার্হ
Explanation:
‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন কোনটি? সঠিক উত্তর ক্ষমার্হ একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন - হীরক দেশের রাজা - হীরকরাজ এখানে হীরকরাজ - শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা - এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল - হীরকরাজ ।