Syntax MCQs
Showing 42 questions (Total: 442)
“দ্বীপ” এর ব্যাসবাক্য-
Correct Answer:
ক: দুদিকে অপ যার
Explanation:
“দ্বীপ” এর ব্যাসবাক্য- সঠিক উত্তর দুদিকে অপ যার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি যেমন: দু দিকে অপ যার= দ্বীপ, অন্তর্গত অপ যার= অন্তরীপ, নরাকারের পশু যে= নরপশু, জীবিত থেকেও যে মৃত= জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ ইত্যাদি।
‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
Correct Answer:
গ: পন্ডিত হয়েও যিনি মূর্খ
Explanation:
‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি? সঠিক উত্তর পন্ডিত হয়েও যিনি মূর্খ নিপাতনে সিদ্ধ বহুব্রীহিযেমন: দু দিকে অপ যার= দ্বীপ, অন্তর্গত অপ যার= অন্তরীপ, নরাকারের পশু যে= নরপশু, জীবিত থেকেও যে মৃত= জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ ইত্যাদি।
ঈশ্বর তাহারই সাহার্য করেন, যে নিজে নিজের সাহায্য করে । এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: জটিল বাক্য
'তুমি এতক্ষণ কী করেছ' - এ বাক্যে 'কী' কোন পদ ?
Correct Answer:
গ: সর্বনাম
Explanation:
'তুমি এতক্ষণ কী করেছ' - এ বাক্যে 'কী' কোন পদ ? সঠিক উত্তর সর্বনাম বিশেষণ হলো যা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন - ভালো , ছোট, বড়, পাঁচটি ইত্যাদি। অব্যয় হলো যে পদের কোনো পরিবর্তন নেই। যেমন - এবং, কিংবা ,কিন্তু অথবা ইত্যাদি। সর্বনাম হলো যা বিশেষ্যের পরিবর্তে বসে। যেমন - আমি , তুমি, সে, তাকে আমার ইত্যাদি। ক্রিয়া হলো যে পদ দ্বারা কার্য সম্পন্ন হয় । যেমন - করা, খাওয়া, যাওয়া ইত্যাদি। সুতরাং উপরিউক্ত বাক্যে 'তুমি' ও 'কী' উভয়ই সর্বনাম।
‘অরণ্যে রোদন’ না বলে ‘ বনে ক্রন্দন’করলে বাক্যটি কি হারাবে?
Correct Answer:
ক: যোগ্যতা
Explanation:
‘অরণ্যে রোদন’ না বলে ‘ বনে ক্রন্দন’করলে বাক্যটি কি হারাবে? সঠিক উত্তর যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যোগ্যতা। যেমন - মানুষটি একটি বাঘ খেয়েছে। বাক্যটির অর্থের সাথে বাস্তবের কোনাে মিল নেই। যদি বলা হয় - পাখি আকাশে উড়ে । তাহলে অর্থগত ও ভাবগত মেলবন্ধন প্রকাশ পায়।
`যা সহজে অতিক্রম করা যায় না’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
Correct Answer:
গ: দুরতিক্রম্য
Explanation:
`যা সহজে অতিক্রম করা যায় না’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী? সঠিক উত্তর দুরতিক্রম্য যা সহজে অতিক্রম করা যায় না -দুরতিক্রম্য। যেখানে যাওয়া কষ্টকর - দুর্গম। যা কষ্টে লংঘন করা যায় - দুর্লঙ্ঘ্য।
কর্মে যার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
Correct Answer:
গ: অক্লান্তকর্মী
‘আমরা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: আমি, তুমি, ও সে
Explanation:
‘আমরা’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর আমি, তুমি, ও সে যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা ব্যাকাংশ যোগে এগুলো অর্থ বিশাদ করতে হয়। যেমন: তুমি আমি ও সে = আমরা ; অন্য গৃহ = গৃহান্তর; দুই এবং নব্বই = বিরানব্বই; অন্য গ্রাম = গ্রামান্তর।
কোন বাক্যে ‘ভালো’ বিশেষরূপে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
খ: আপন ভালো সবাই চায়।
Explanation:
কোন বাক্যে ‘ভালো’ বিশেষরূপে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর আপন ভালো সবাই চায়। ভালো বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে - "ভালোকে ভালো বলব না তো কি? " বাক্যে। কারণ বিশেষণ এর কাজ বিশেষ্য কে বিশেষিত করা।প্রদত্ত বাক্যে "ভালো" শব্দটি বিশেষ্য পদ "ভালোকে " বিশেষিত করেছে।তাই প্রদত্ত বাক্যটি সঠিক।
একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি?
Correct Answer:
ক: তিনটি
Explanation:
একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা লক্ষণ কয়টি? সঠিক উত্তর তিনটি একটি সার্থক বাক্যে নিচের বৈশিষ্ট্যগুলো থাকা আবশ্যক - ক) আকাঙ্ক্ষা : বাক্যের অর্থ ভালোভাবে উপলদ্ধি করার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তা - ই আকাঙ্ক্ষা। যেমন - ‘চাঁদ পৃথিবীর’ এ পর্যন্ত বললে বাক্যটির সম্পূর্ণ অর্থ বুঝা যায় না। এরপরও কিছু শোনার ইচ্ছা অসমাপ্ত থাকে। কিন্তু যদি বলা হয় ‘চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ’; তাহলে বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এতে জানার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটে। অর্থ বা জানার ইচ্ছা পূরণকারী বাক্যের এ গুণকে আকাঙ্ক্ষা বলে। খ) আসত্তি: বাক্যের অর্থ সহজভাবে উপলব্ধি করার জন্য বাক্যের অন্তর্গত পদগুলোকে সুবিন্যস্তভাবে সাজাতে হয়। বাক্যের পদগুলোর এই সুবিন্যস্ত রূপকেই আসত্তি বলে। যেমন : ‘সারা দিন আমি যেন ভালোভাবে চলি’ - বাক্যটি আসত্তি গুণাবিশিষ্ট কিন্তু যদি বলা হতো ‘হয়ে সারাদিন ভালো যেন চলি আমি’ তাহলে বাক্যটির অর্থ স্পষ্ট হলেও গঠন কাঠামো সঠিক হয় না। আসত্তি হল বাক্যস্থিত পদসমূহের নৈকট্য বা সুবিন্যস্ত অবস্থা। গ) যোগ্যতা : বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত এবং ভাবগত মিল বা সামঞ্জস্যকে বাক্যের যোগ্যতা বলে। যেমন - ‘মাঠে পাখিগুলো দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে গরুগুলো ডানা মেলে উড়ছে’ - বাক্যটিতে আকাঙ্ক্ষা এবং আসত্তি গুণ রক্ষিত হলেও এটি সার্থক বাক্য নয়; কেননা এতে ব্যবহৃত পদগুলোর সঙ্গে ভাবের কোনো সাদৃশ্য নেই। কিন্তু যদি বলা হয়, ‘গরুগুলো মাঠে দলবেঁধে ঘাস খাচ্ছে’ আর ‘আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ছে’ - তাহলে এটি যোগ্যতাসম্পন্ন একটি যথার্থ বাক্য হতো। পদের ভাবগত মিল ছাড়াও শব্দের রীতিসিদ্ধ ব্যবহার, সহজবোধ্যতা, বাগধারা এবং উপমার সঠিক ব্যবহার ইত্যাদির ওপরও বাক্যের যোগ্যতা নির্ভর করে।
‘শশাঙ্ক’ শব্দের ব্যাসবাক্য কী হবে?
Correct Answer:
ঘ: শশ অঙ্ক যার
Explanation:
‘শশাঙ্ক’ শব্দের ব্যাসবাক্য কী হবে? সঠিক উত্তর শশ অঙ্ক যার যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যেমন - শশ (খরগোশ) অঙ্ক (সংখ্যা, আঙ্গুল) যার শশাঙ্ক । (এখানে 'শশ' কিংবা 'অঙ্ক' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, চাঁদকে বুঝাচ্ছে)। শশাঙ্ক বাধিকরণ বহুবীহি সমাস।
’যিনি উপকার করেন, তাঁকে সবাই শ্রদ্ধা করেন। কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: মিশ্র বাক্য
‘এক থেকে আরম্ভ করে’ বাক্যটির সংকুচিত রূপ কী?
Correct Answer:
ক: একাদিক্রমে
তুমি এতক্ষণ কি করছো’ এই বাক্যে ‘কী’ কোন পদ?
Correct Answer:
গ: সর্বনাম
একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক ?
Correct Answer:
খ: ৩টি
Explanation:
একটি আদর্শ বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক ? সঠিক উত্তর ৩টি একটি আদর্শ বাক্যে ৩টি গুণ থাকা আবশ্যক । আকাঙ্খা, আসত্তি ও যোগ্যতা
‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’ বাক্যটি-
Correct Answer:
গ: যৌগিক
’যুদ্ধে স্থির থাকেন যিনি’ এর বাক্য সংকোচন কোনটি?
Correct Answer:
ক: যুধিষ্টির
’নিন্দা করার ইচ্ছা’ এর বাক্য সংকোচন কি?
Correct Answer:
খ: জুগুপ্সা
’যার বলে তুমি বলী, তার বলে আমি বলি’ বাক্যে নিম্নরেখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
Correct Answer:
ক: বলবান
’সকল আলেমগণ আজ উপস্থিত’ - বাক্যটিতে কোন দোষ আছে?
Correct Answer:
খ: বাহুল্য দোষ
Explanation:
’সকল আলেমগণ আজ উপস্থিত’ - বাক্যটিতে কোন দোষ আছে? সঠিক উত্তর বাহুল্য দোষ বাহুল্য দোষ: প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাহুল্য দোষ বলে।বাহুল্য দোষ এর ফলে বাক্য তার যোগ্যতা গুণ হারিয়ে থাকে। যেমন- দেশের সব আলেমগণ রাই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন। 'আলেমগণ' বহুবচনবাচক শব্দ। এর সঙ্গে 'সব' শব্দটি বাহুল্য দোষ করেছে।
'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: যৌগিক
Explanation:
'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক দুই বা ততোধিক বাক্য যখন ও , এবং ,আর, কিন্তু, সুতরাং তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে। উল্লেখ্য, যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে। যেমন - তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। অতএব উপরিউক্ত বাক্যটি একটি যৌগিক বাক্য।
' তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।'এটি কোন বাক্য?
Correct Answer:
খ: মিশ্র বা জটিল
Explanation:
' তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।'এটি কোন বাক্য? সঠিক উত্তর মিশ্র বা জটিল একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খণ্ডবাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন - 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল - এটি একটি মিশ্র বা জটিল বাক্য।
'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'-- কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল
Explanation:
'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'-- কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল 'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে' - - এটি সরল মিশ্র বাক্য।
কোন বাক্যটির সঙ্কোচন রূপ “জিগীষা”?
Correct Answer:
খ: জয় করিবার ইচ্ছা
Explanation:
কোন বাক্যটির সঙ্কোচন রূপ “জিগীষা”? সঠিক উত্তর জয় করিবার ইচ্ছা উপরিউক্ত অপশন চারটির মধ্যে জয় করিবার ইচ্ছা অপশনটির সংকোচন রূপ হচ্ছে জিগীষা।
'সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে ।' - কোন ধরনের বাক্য ?
Correct Answer:
ক: যৌগিক
Explanation:
'সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে ।' - কোন ধরনের বাক্য ? সঠিক উত্তর যৌগিক দুই বা ততোধিক বাক্য যখন ও, এবং আর. কিন্তু, তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে। তাকে যৌগিক বাক্য বলে। উল্লেখ্য, যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে। যেমন— সে গরিব কিন্তু সৎ।
She burst into tears- বাক্যটির যথাযথ অনুবাদ
Correct Answer:
গ: সে কান্নায় ভেঙ্গে পড়ল
Explanation:
She burst into tears- বাক্যটির যথাযথ অনুবাদ সঠিক উত্তর সে কান্নায় ভেঙ্গে পড়ল ব্যাখাঃ " burst into tears" - phrase টির অর্থ হলো কান্নায় ভেঙে পড়া।
কোন বাক্যটি চলিত ভাষায় লিখা হয়েছে?
Correct Answer:
গ: বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন
Explanation:
কোন বাক্যটি চলিত ভাষায় লিখা হয়েছে? সঠিক উত্তর বাবা তার সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিলেন চলিত ভাষা কৃত্রিমতা - বর্জিত।নাটকের সংলাপ, আলাপ - আলোচনা ও বক্তৃতায় বেশ উপযোগী।এ ভাষায় ক্রিয়া এবং সর্বনাম পদগুলো সংক্ষিপ্ত। যেমন—খাচ্ছি, তারা ইত্যাদি। এ ভাষা আধুনিক।
'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।' - এখানে 'আপে' অর্থ কি?
Correct Answer:
গ: স্বয়ং
Explanation:
'সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।' - এখানে 'আপে' অর্থ কি? সঠিক উত্তর স্বয়ং ব্যাখাঃ আব্দুল হাকিম এর বঙ্গবাণী কবিতার একটি চরণ হলো - " সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন "। এখানে আপে কথাটির অর্থ হলো - স্বয়ং।
'বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা' । এটি কোন শ্রেণির বাক্য?
Correct Answer:
খ: সরল বাক্য
Explanation:
'বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা' । এটি কোন শ্রেণির বাক্য? সঠিক উত্তর সরল বাক্য ’বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা’ - এটি সরল বাক্য।সরল বাক্য : যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন -পুকুরে পদ্ম ফোটে। (উদ্দেশ্য - পুকুরে, সমাপিকা ক্রিয়া - ফোটে)মা শিশুকে ভালোবাসে। (উদ্দেশ্য - মা, সমাপিকা ক্রিয়া - ভালোবাসে)সরল বাক্য চেনার সহজ উপায় হলো, সরল বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া থাকে। কারণ, সরল বাক্যের ভেতরে কোন খণ্ডবাক্য বা একাধিক পূর্ণবাক্য থাকে না।
'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে '- কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে '- কোন ধরনের বাক্য? সঠিক উত্তর যৌগিক যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। জ্ঞাতব্য : যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। যেমন : নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ। উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না।
'নালিটশটা অযৌক্তিক' - কোন ধরনের বাক্য?
Correct Answer:
খ: অস্তিবাচক
Explanation:
'নালিটশটা অযৌক্তিক' - কোন ধরনের বাক্য? সঠিক উত্তর অস্তিবাচক অস্তিবাচক বাক্য/ হাঁ বাচক বাক্য : যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছু বর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বা হাঁ বাচক বলে। যে বাক্যে হাঁ বাচক শব্দ থাকে, তাকে হাঁ বাচক বা অস্তিবাচক বাক্য বলে। যেমন - তুমি কালকে আসবে। আমি ঢাকা যাব। সদর্থক বা অস্তিবাচক বাক্য : এতে কোনো নির্দেশ, ঘটনার সংঘটন বা হওয়ার সংবাদ থাকে। যেমন : বিশ্বকাপে শ্রীলঙ্কা জিতেছে। আজ দোকানপাট বন্ধ থাকবে।
'সন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে' । এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'সন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে' । এ বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য যে সমস্ত পদ দ্বারা ব্যক্তি, জাতি, সমষ্টি, স্থান, কাল, কর্মের বা গুণের নাম বুঝায় তাকে বিশেষ্য পদ বলে। প্রদত্ত বাক্যে ‘সুন্দর' দ্বারা গুণের নাম বুঝানাে হয়েছে। তাই এটি বিশেষ্য পদ।
'শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান' এটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
ক: সরল বাক্য
Explanation:
'শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান' এটি কোন ধরনের বাক্য? সঠিক উত্তর সরল বাক্য আমূল এর ব্যাসবাক্য মূল পর্যন্ত। এটি অব্যয়ীভাব সমাস।
'আমূল' শব্দের ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
ঘ: মূল পর্যন্ত
Explanation:
'আমূল' শব্দের ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর মূল পর্যন্ত পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থ যোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন - মূল পর্যন্ত = আমূল, মরণ পর্যন্ত = আমরণ, জানু পর্যন্ত লম্বিত = আজানুলম্বিত।
'হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে।' - বাক্যটিতে 'দিয়ে' হলো-
Correct Answer:
গ: অনুসর্গ
Explanation:
'হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে।' - বাক্যটিতে 'দিয়ে' হলো- সঠিক উত্তর অনুসর্গ বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলাে কখনাে স্বাধীন। পদরূপে আবার কখনাে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্যে করে সেগুলােকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। বাংলা ভাষায় অসংখ্য অনুসর্গ আছে। যেমন - প্রতি, বিনা, বিহনে, দিয়ে, হেতু, ভিন্ন, হইতে ইত্যাদি। উদাহরণ: ‘হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতাে সে। '
'সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে।' বাক্যটিতে কী ধরনের ভুল আছে?
Correct Answer:
গ: বচন
Explanation:
'সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে।' বাক্যটিতে কী ধরনের ভুল আছে? সঠিক উত্তর বচন প্রদত্ত বাক্যটিতে দুবার বহুবচন প্রয়ােগ করা হয়েছে। সুতরাং এর সঠিক বাক্য - সকল ছাত্র যথাসময়ে উপস্থিত হয়েছে/ ছাত্ররা যথাসময়ে উপস্থিত হয়েছে।
'নিজের ভালো সবাই চায়' -এ বাক্যে ভালো কোন পদ?
Correct Answer:
ক: বিশেষ্য
Explanation:
'নিজের ভালো সবাই চায়' -এ বাক্যে ভালো কোন পদ? সঠিক উত্তর বিশেষ্য গুণবাচক বিশেষ্য : যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন: আপন ভালো সবাই চায়। এখানে "ভালো" গুণবাচক বিশেষ্য।
'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Correct Answer:
খ: হংসীর ডিম
Explanation:
'হংসডিম্ব' এর সঠিক ব্যাসবাক্য কোনটি? সঠিক উত্তর হংসীর ডিম ষষ্ঠী তৎপুরুষ সমাসের শিশু, দুগ্ধ ইত্যাদি শব্দ পড়ে থাকলে তার আগে স্ত্রীবাচক শব্দ থাকাই স্বাভাবিক। কিন্তু সমস্ত পদে ওই স্ত্রীবাচক শব্দ গুলোর স্ত্রী - প্রত্যয় 'ঈ' লুপ্ত হয়ে সেগুলো পুরুষবাচক হয়ে যায়। যেমন - হংসীর ডিম = হংসডিম্ব, কুকুরীর ছানা = কুকুরছানা ইত্যাদি।
'তিনি ধনী কিন্তু কৃপণ'- কোন জাতীয় বাক্যের উদাহরণ ?
Correct Answer:
খ: যৌগিক
Explanation:
'তিনি ধনী কিন্তু কৃপণ'- কোন জাতীয় বাক্যের উদাহরণ ? সঠিক উত্তর যৌগিক মাঝখানে অব্যয় সূচক শব্দাংশ দ্বারা বাক্যকে যুক্ত করা হলে তাকে যৌগিক বাক্য বলা হয়।
নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
Correct Answer:
ক: অভিপ্রায়
”আমি এসেছি, কারণ তোমাকে নিয়ে যাব” বাক্যটি কোন ধরনের বাক্য?
Correct Answer:
গ: জটিল বাক্য
Explanation:
[যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন - আশ্রিত বাক্য ( আমি এসেছি ) এবং প্রধান খণ্ডবাক্য ( তোমাকে নিয়ে যাব )। সুতরাং প্রশ্নে প্রদত্ত বাক্যটি জটিল বাক্য।]
”এ যে আমাদের চেনা লোক” বাক্যে “চেনা” কোন পদ?
Correct Answer:
ঘ: বিশেষণ
Explanation:
[”এ যে আমাদের চেনা লোক” বাক্যে “চেনা” বিশেষণ পদ । যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে । এ বাক্য 'চেনা' শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করছে, তাই এটি বিশেষণ পদ ।]