the book MCQs
Showing 50 questions (Total: 412)
পথের পাচালী গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: বিভূতিভূষন বন্দোপাধ্যায়
Explanation:
পথের পাচালী গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বিভূতিভূষন বন্দোপাধ্যায় পথের পাচালী গ্রন্থের রচয়িতা বিভূতিভূষন বন্দোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা নভেম্বর, ১৯৫০[১]) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় ২০টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোরপাঠ্য উপন্যাস ও ভ্রমণকাহিনি এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ১৯৫১ সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন।
'পঞ্চতন্ত্র' গ্রন্থটি কার রচনা?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
'পঞ্চতন্ত্র' গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী 'পঞ্চতন্ত্র' গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা। সৈয়দ মুজতবা আলী (১৩ সেপ্টেম্বর ১৯০৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৭৪) একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক। তিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা। তিনি তাঁর ভ্রমণকাহিনির জন্য বিশেষভাবে জনপ্রিয়। বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলীর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট। তার উল্লেখযোগ্য ছোটগল্প সম্পাদনা হচ্ছে - চাচা কাহিনী (১৯৫২) টুনি মেম (১৯৬৪) পঞ্চতন্ত্র (১৯৫২) ময়ূরকন্ঠী (১৯৫৭)
'সুলতানার স্বপ্ন' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: বেগম রোকেয়া
Explanation:
'সুলতানার স্বপ্ন' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে - ‘পদ্মরাগ’ ‘মতিচূর’ , সুলতানার স্বপ্ন’, ‘অবরোধবাসিনী’ প্রভৃতি। জননী সাহসিকা সুফিয়া কামালের উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘সাঝেঁর মায়া’, উদাত্ত পৃথিবী; , ‘মায়া কাজল’, কেয়ার কাঁটা, ‘একাত্তরের ডায়েরী ইত্যাদি। নারীবাদী লেখক হিসেবে পরিচিত তসলিমা নাসরিনের উল্লেখযোগ্য গ্রন্থ ‘নির্বাচিত নারী’, ‘শোধ’, ‘লজ্জা’, ‘আমার মেয়েবেলা’, ‘তুমি থেকো প্রিয় দেশ’ ইত্যাদি।
'ছায়াহরিণ' কার গ্রন্থ?
Correct Answer:
গ: আহসান হাবীব
Explanation:
'ছায়াহরিণ' কার গ্রন্থ? সঠিক উত্তর আহসান হাবীব 'ছায়াহরিণ' (১৯৬২) আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ। তার কবিতার বিষয়বস্তু হিসেবে বস্তুনিষ্ঠতা ও বাস্তব জীবনবোধ প্রাধান্য পেয়েছিল। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো - রাত্রিশেষ (১৯৪৭), সারাদুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), ও দুই হাতে দুই আদিম পাথর (১৯৮০)।
কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?
Correct Answer:
ক: মহাভারত
Explanation:
কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? সঠিক উত্তর মহাভারত মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কাশীরাম দাস। মহাভারতের প্রথম অনুবাদক৷ কবিন্দ্র পরমেশ্বর। মহাভারতের রচিয়তা বেদব্যাস।
'ইউসুফ-জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: শাহ মুহাম্মদ সগীর
Explanation:
'ইউসুফ-জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর শাহ মুহাম্মদ সগীর 'ইউসুফ - জোলেখা' কাব্যগ্রন্থের রচয়িতা শাহ মুহাম্মদ সগীর। শাহ মুহাম্মদ সগীর আনুমানিক ১৩ - ১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯ - ১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। কবি ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী। কাব্যরস পরিবেশন অপেক্ষা ধর্মীয় প্রেরণা সৃষ্টির প্রতিই কবির অধিক আগ্রহ লক্ষ করা যায়। সে যুগে দেশি ভাষার রসাশ্রয়ী ধর্মকাহিনি রচনা করার মধ্যে কবির সৎসাহসের পরিচয় মেলে। বাইবেল - কুরআন কিংবা ফেরদৌসী - জামীর অনুসরণে কাহিনী - কাব্যটি কল্পিত হলেও তাতে বাংলাদেশ ও বাঙালি - জীবনের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। কাব্যটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দশকে রচনা করা হয়েছিল বলে অনুমান করা হয়।
'সাঁঝের মায়া' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: বেগম সুফিয়া কামাল
Explanation:
'সাঁঝের মায়া' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর বেগম সুফিয়া কামাল 'সাঁঝের মায়া' গ্রন্থটির রচয়িতা বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল (২০ জুন ১৯১১ - ২০ নভেম্বর ১৯৯৯) বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: সাঁঝের মায়া (১৯৩৮) মায়া কাজল (১৯৫১) মন ও জীবন (১৯৫৭) প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮) উদাত্ত পৃথিবী (১৯৬৪) দিওয়ান (১৯৬৬) অভিযাত্রিক (১৯৬৯)
' আমি বিজয় দেখেছি' -এই গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: এম আর আখতার মুকুল
Explanation:
' আমি বিজয় দেখেছি' -এই গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর এম আর আখতার মুকুল ' আমি বিজয় দেখেছি' - এই গ্রন্থের রচয়িতা এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুল (৯ আগস্ট ১৯৩০ - ২৬ জুন ২০০৪) একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্রের পরিচালক, লেখক ও কথক ছিলেন। 'চরমপত্র' অনুষ্ঠানটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ব্যাপক সাহস, উৎসাহ - উদ্দীপনা ও অনুপ্রেরণা যুগিয়েছিল৷ তার প্রকাশিত গ্রন্থ সম্পাদনা: চল্লিশ থেকে ’৭১ একুশের দলিল শতাব্দীর কান্নাহাসি আমি বিজয় দেখেছি একাত্তরের বর্ণমালা মহাপুরুষ জয় বাংলা ওরা চার জন বিজয়'৭১
‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন ‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন (সাধারণত বেগম রোকেয়া নামে অধিক পরিচিত; ৯ ডিসেম্বর ১৮৮৫ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ : সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউটোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত। পদ্মরাগ (১৯২৪) তার রচিত উপন্যাস। অবরোধ - বাসিনীতে (১৯৩১) তিনি অবরোধপ্রথাকে বিদ্রূপবাণে জর্জরিত করেছেন।
ভারতীয় আর্য ভাষার নিদশর্ন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম?
Correct Answer:
গ: ঋগ্বেদ
Explanation:
ভারতীয় আর্য ভাষার নিদশর্ন যে গ্রন্থে পাওয়া যায়, তার নাম? সঠিক উত্তর ঋগ্বেদ আর্যদের পবিত্র গ্রন্থের নাম " ঋগ্বেদ "। এ গ্রন্থেই ভারতীয় আর্যভাষার নিদর্শন পাওয়া যায়।
কোনটি হযরত মুহম্মদ (স) এর জীবনীগ্রন্থ?
Correct Answer:
খ: মরুভাষ্কর
Explanation:
কোনটি হযরত মুহম্মদ (স) এর জীবনীগ্রন্থ? সঠিক উত্তর মরুভাষ্কর হযরত মুহম্মদ (স) এর জীবনীগ্রন্থ মরুভাষ্কর। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নবী - চরিতসমূহের মধ্যে মোহাম্মদ ওয়াজেদ আলীর ‘মরু - ভাস্কর' অন্যতম। মননশীল গদ্য লেখক হিসাবে মোহাম্মদ ওয়াজেদ আলীর খ্যাতি সর্বত্র পরিব্যাপ্ত। স্বচ্ছ চিন্তাধারা এবং সাবলীল ভাষার অধিকারী হিসাবে তাঁর খ্যাতির একটা বড় দলিল এই মরু - ভাস্কর'। চল্লিশের দশকের প্রথম দিকে এটি কলিকাতার 'বুলবুল পাবলিশিং হাউস | হতে প্রথম প্রকাশিত হবার সাথে সাথেই বিদধজনের মুধ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়।
' বীরবলেরর হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
Correct Answer:
ঘ: প্রবন্ধ
Explanation:
' বীরবলেরর হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা? সঠিক উত্তর প্রবন্ধ 'বীরবলেরর হালখাতা' গ্রন্থটি প্রবন্ধ জাতীয় রচনা। বীরবলের হালখাতা লিখেছেন প্রমথ চৌধুরী “আমরা ও তোমরা” রম্যরচনাটি প্রথম প্রকাশিত হয় “ভারতী” পত্রিকার শ্রাবণ ১৩০৯ সংখ্যায়। পরবর্তীকালে লেখকের “বীরবলের হালখাতা” গ্রন্থে (প্রকাশকাল ৩ সেপ্টেম্বর, ১৯১৭) এটি সংকলিত হয়। আবার ১৯৫৪ সালের মার্চ মাসে প্রকাশিত অতুলচন্দ্র গুপ্ত সম্পাদিত “প্রবন্ধসংগ্রহ” - এর দ্বিতীয় খণ্ডে রচনাটি ‘বিবিধ’ অংশে গ্রন্থিত হয়।
”ছাড়পত্র” কার রচিত গ্রন্থ?
Correct Answer:
গ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
”ছাড়পত্র” কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য রচিত ১৯৪৮ সালে প্রকাশিত বাংলা কাব্যগ্রন্থ। এই গ্রন্থের কবিতাগুলো রচিত হয় ১৯৪৩ থেকে ১৯৪৭ সালের মধ্যে। মাত্র ২১ বছর বয়সে মারা যাবার কিছুদিন আগে তার এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা?
Correct Answer:
খ: জীবনানন্দ দাশ
Explanation:
”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ কার লেখা? সঠিক উত্তর জীবনানন্দ দাশ ”মহা পৃথিবী” কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশের লেখা। জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮৯৯ - ২২ অক্টোবর, ১৯৫৪; ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ) ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম। গ্রামবাংলার ঐতিহ্যময় নিসর্গ ও রূপকথা - পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়, তাতে তিনি ‘রূপসী বাংলার কবি’ অভিধায় খ্যাত হয়েছেন। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মাঝে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি।
প্রবাসের দিনগুলি ' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: মলয় খান
Explanation:
প্রবাসের দিনগুলি ' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর মলয় খান প্রবাসের দিনগুলি ' গ্রন্থের রচয়িতা মলয় খান। মলয় রায়চৌধুরী (জন্ম: অক্টোবর ২৯, ১৯৩৯) বাঙালি কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, অনুবাদক, সাংবাদিক, এবং সর্বোপরি ১৯৬০ - এর দশকের হাংরি আন্দোলন—হাংরিয়ালিজম—তথা বাংলা সাহিত্যে প্রতিষ্ঠানবিরোধিতার জনক এবং এ কারণে ১৯৬০ - এর দশক থেকেই ব্যাপক পাঠকগোষ্ঠীর দৃষ্টি আর্কষণ করতে সক্ষম হয়েছিলেন।
'দুর্দিনের যাত্রী' গ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
ক: কাজী নজরুল ইসলাম
Explanation:
'দুর্দিনের যাত্রী' গ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম 'দুর্দিনের যাত্রী' গ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। দুর্দিনের যাত্রী’ কাজী নজরুল ইসলামের প্রবন্ধগ্রন্থ। ১৯২১ সালে অর্ধসাপ্তাহিক ‘ধূমকেতু’র প্রথম সংখ্যা বের হয়। ধূমকেতুতে নজরুল যেসব সম্পাদকীয় লেখেন তার কতগুলো নিয়ে ‘দুর্দিনের যাত্রী’ প্রকাশিত হয়।
নিচের কোন গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে ?
Correct Answer:
খ: বেতাল পঞ্চবিংশতি
Explanation:
নিচের কোন গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে ? সঠিক উত্তর বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে প্রথম যতি চিহ্ন ব্যবহৃত হয়েছে। বেতাল পঞ্চবিংশতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম গ্রন্থ৷ ১৮৪৭ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর লল্লুলাল রচিত হিন্দি "বেতাল পচীসী" গ্রন্থের আলোকে এই গ্রন্থ রচনা করেন৷ এ গ্রন্থে সর্বপ্রথম যতিচিহ্ন ব্যবহৃত হয়। আপাতদৃষ্টিতে অনুবাদ মনে হলেও তিনি হুবহু অনুবাদ না করে মূল গ্রন্থের আলোকে এটি রচনা করেন৷ বেতাল পঞ্চবিংশতি তাঁর প্রথম গ্রন্থ হলেও এই গ্রন্থে শক্তিশালী গদ্যের লক্ষণ সুষ্পষ্ট ছিল৷ বিদ্যাসাগর মহাশয় গ্রন্থের বিজ্ঞাপনে রচনার হেতু উল্লেখ করে লেখেন— 'কালেজ অব ফোর্ট উইলিয়ম নামক বিদ্যালয়ে, তত্ৰত্য ছাত্ৰগণের পাঠার্থে, বাঙ্গালা ভাষায় হিতোপদেশ নামে যে পুস্তক নির্দিষ্ট ছিল, তাহার রচনা অতি কদৰ্য্য।
ড. মু. শহীদুল্লাহ রচিত গ্রন্থ-
Correct Answer:
গ: বাংলা ভাষার ইতিবৃত্ত
Explanation:
ড. মু. শহীদুল্লাহ রচিত গ্রন্থ- সঠিক উত্তর বাংলা ভাষার ইতিবৃত্ত ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ সম্পর্কে রচিত ভাষাতত্ত্ববিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ '' বাংলা ভাষার ইতিবৃত্ত ''। তার সম্পাদনায় বাংলা একাডেমি বের করে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। সঠিক উত্তর - বাংলা ভাষার ইতিবৃত্ত।
বৈকুন্ঠের উইল' গ্রন্থের রচয়িতা-
Correct Answer:
গ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation:
বৈকুন্ঠের উইল' গ্রন্থের রচয়িতা- সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের লেখা - - বৈকুন্ঠের উইল, বড় দিদি, গৃহদাহ, গ্রীকান্ত, দেবদাস, পথের দাবি, বিরাজ বৌ ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের লেখা - - দুর্গেশনন্দিনী, রাজসিংহ, সীতরাম ইত্যাদি। সঠিক উত্তর - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন?
Correct Answer:
ঘ: ভ্রান্তিবিলাস
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন? সঠিক উত্তর ভ্রান্তিবিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তিবিলাস গ্রন্থটি অনুবাদ করেন। ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা বেতাল পঞ্চবিংশতির ২২ বছর পর রচিত হয়। তিনি শুধু সাহিত্যের জন্য সাহিত্য রচনা করেন নি, তার প্রায় সমস্ত রচনাই শিক্ষা এবং সমাজ রুপান্তরের লক্ষে রচিত। তার ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপিয়রের " কমেডি অফ ইররস "অবলম্বনে রচিত।
কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা ?
Correct Answer:
ঘ: আনা কারেনিনা
Explanation:
কোন গ্রন্থটি টলস্টয়ের রচনা ? সঠিক উত্তর আনা কারেনিনা আনা কারেনিনা গ্রন্থটি টলস্টয়ের রচনা। আন্না কারেনিনা রাশিয়ান লেখক ল্যেভ তল্স্তোয়ের বিশ্ববিখ্যাত উপন্যাস। এটি ধরাবাহিকভাবে দি রাশিয়ান মেসেঞ্জারে ১৮৭৩ থেকে ১৮৭৭ সাল পর্যন্ত প্রকাশিত হয়। যদিও ১৮৭৮ সালে এটি প্রথম সম্পূর্ণ বই আকারে প্রকাশিত হয।
আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন?
Correct Answer:
গ: যদ্যপি আমার গুরু
Explanation:
আহমদ ছফা কোন গ্রন্থটি লিখেছেন? সঠিক উত্তর যদ্যপি আমার গুরু "যদ্যপি আমার গুরু" বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা বিরচিত একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। দীর্ঘ স্মৃতিচারণামূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনসমূহের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থে। ছফা অধ্যাপক আবদুর রাজ্জাকের মনীষা এবং চারিত্র্য প্রাঞ্জল ভাষায় ও সুচারু শৈলীতে চিত্রায়িত করেছেন। রাজ্জাকের মুখনিঃসৃত সংলাপ যতদূর সম্ভব তিনি যে ধরনের ঢাকাইয়া বুলিতে কথা বলতেন সে বুলিতেই তুলে ধরেছেন ছফা। গ্রন্থটিকে ছফার গুরুদক্ষিণা বলা হয়।
একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী?
Correct Answer:
ঘ: বাংলা একাডেমি
Explanation:
একুশে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কী? সঠিক উত্তর বাংলা একাডেমি একুশে গ্রন্থমেলার আয়োজক ' বাংলা একাডেমি '। ১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে ' মুক্তধারা' প্রকাশন প্রথম গ্রন্থমেলা শুরু হয়। সঠিক উত্তর - বাংলা একাডেমি।
শাশ্বত বঙ্গ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: কাজী আবদুল ওদুদ
Explanation:
শাশ্বত বঙ্গ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর কাজী আবদুল ওদুদ ''শ্বাশত বঙ্গ'' কাজী আবদুল ওদুদের একটি প্রবন্ধ সংকলন যা 1951 সালে প্রকাশিত হয় প্রবন্ধগুলো ছয়টি ভাগে বিভক্ত করা হয়। উত্তর - - কাজী আবদুল ওদুদ।
'শূন্যপুরান' গ্রন্থটির রচয়িতা কে ?
Correct Answer:
ক: রামাই পণ্ডিত
Explanation:
'শূন্যপুরান' গ্রন্থটির রচয়িতা কে ? সঠিক উত্তর রামাই পণ্ডিত রামাই পণ্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ শূন্যপুরান। শূন্যপুরান ধর্মীয় তত্ত্বের গ্রন্থ গদ্যপদ্য মিশ্রিত চম্পুকাব্য। এ গ্রন্থে বৌদ্ধদের শূন্যপদ ও হিন্দুদের লৌকিক ধর্মের মিশ্রণ ঘটেছে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বী কর্তৃক সধর্মীদের ওপর বৈদিক ব্রাহ্মণ্য শাসনের বদলে মুসলিম শাসন প্রচলনের পক্ষে মনোভাব ব্যক্ত হয়েছে।
'কালের কলস' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: আল মাহমুদ
Explanation:
'কালের কলস' কাব্য গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর আল মাহমুদ কালের কলস, লোক লোকান্তর, সোনালী কাবিন, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, একচক্ষু হরিণ প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন আল মাহমুদ। কবির আসল নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
'পদ্মাবতী' কাব্যেগ্রন্থের অনুবাদক কে?
Correct Answer:
ক: আলাওল
Explanation:
'পদ্মাবতী' কাব্যেগ্রন্থের অনুবাদক কে? সঠিক উত্তর আলাওল 'পদ্মাবতী' কাব্যেগ্রন্থের অনুবাদক আলাওল। পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সী এর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম। পদ্মাবতী মৌলিক না হলেও সাবলীল ভাষার ব্যবহার ও মার্জিত ছন্দের নিপুণ প্রয়োগে তা আলাওলের কবিপ্রতিভার স্বাক্ষর বহন করে।
নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য?
Correct Answer:
গ: দোলনচাঁপা
Explanation:
নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্য? সঠিক উত্তর দোলনচাঁপা দোলনচাঁপা হচ্ছে কাব্যগ্রন্থ। দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়।
'শ্বাশ্বতবঙ্গ' গ্রন্থটি রচনা করেছেন-
Correct Answer:
ক: কাজী আবদুল ওদুদ
Explanation:
'শ্বাশ্বতবঙ্গ' গ্রন্থটি রচনা করেছেন- সঠিক উত্তর কাজী আবদুল ওদুদ 'শ্বাশ্বতবঙ্গ' গ্রন্থটি রচনা করেছেন - কাজী আবদুল ওদুদ। শাশ্বত বঙ্গ বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের বিশেষভাবে উল্লেখযোগ্য একটি গ্রন্থ। একটি কবিতাসহ ৭৫টি প্রবন্ধ নিয়ে সঙ্কলিত হয় এ গ্রন্থ। গ্রন্থের লেখক কাজী আবদুল ওদুদ (১৮৯৪ - ১৯৭০)। গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় বাংলা ১৩৫৮ সনে, কলকাতা থেকে।
'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: এস. ওয়াজেদ আলী
Explanation:
'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর এস. ওয়াজেদ আলী "ভবিষ্যতের বাঙালী " - গ্রন্থটির রচয়িতা এস.ওয়াজেদ আলী। ভবিষ্যতের বাঙালী তার বিখ্যাত প্রবন্ধগ্রন্থ। বাঙালি জাতীয়তাবাদের মহান ভাবুকের নাম এস.ওয়াজেদ আলী, প্রথম বাঙালি জাতীয়তাবাদী তাত্ত্বিক। তিনি বঙ্গীয় মুসলন সাহিত্য সমিতির সভাপতি ছিলেন।
”প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা--
Correct Answer:
ঘ: শামসুর রাহমান
Explanation:
”প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা-- সঠিক উত্তর শামসুর রাহমান ”প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা - - শামসুর রহমান। শামসুর রাহমানের প্রথম কাব্য গ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে। বন্দী শিবির থেকে (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন। তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে কাব্যগ্রন্থটি রচনা করেন। এ কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ সময়ে রচিত। এ কাব্যটি ১৯৭১ সালের শহিদদের প্রতি উৎসর্গ করা হয়। এ গ্রন্থে ৩৮ টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, ’স্বাধীনতা তুমি’।
আলাওলের গ্রন্থ নয় কোনটি ?
Correct Answer:
ঘ: নূরনামা
Explanation:
আলাওলের গ্রন্থ নয় কোনটি ? সঠিক উত্তর নূরনামা আলাওলের গ্রন্থ নয় ' নূরনামা'। নূরনামা আব্দুল হাকিমের কাব্যগ্রন্থ। অপশনের বাকিগুলো আলাওলের লেখা। সঠিক উত্তর - নূরনামা।
রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: বীরঙ্গনা
Explanation:
রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বীরঙ্গনা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ বীরঙ্গনা। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থাবলি হলো দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী (নাটক), পদ্মাবতী (নাটক), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা, তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী, হেকটর বধ ইত্যাদি। মাইকেলের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় এবং বেদনাঘন। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।
'কাঁটাতারে প্রজপতি' গ্রন্থটির রচয়িতা-
Correct Answer:
ঘ: সেলিনা হোসেন
Explanation:
'কাঁটাতারে প্রজপতি' গ্রন্থটির রচয়িতা- সঠিক উত্তর সেলিনা হোসেন ' কাঁটাতারে প্রজাপতি' - - গ্রন্থটির রচয়িতা - - সেলিনা হোসেন। এটি ১৯৮৯ সালে রচনা করেন। শওকত ওসমান - জননী, ক্রীতদাসদের হাসি। জহির রায়হান - হাজার বছর ধরে, বরফ গলা নদী। সঠিক উত্তর - সেলিনা হোসেন।
কোন গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে?
Correct Answer:
ঘ: ভলগা থেকে গঙ্গা
Explanation:
কোন গ্রন্থটি বাংলায় অনূদিত হয়েছে? সঠিক উত্তর ভলগা থেকে গঙ্গা বাংলা ভাষায় অনূদিত হয়েছে - ভলগা থেকে গঙ্গা। ভোল্গা সে গঙ্গা - রাহুল সাংকৃত্যায়ন রচিত ২০ টি ছোট গল্পের সংকলন। ১৯৪৪ সালে এটি প্রকাশিত হয়। এটি হিন্দি ভাষায় রচিত হয়। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয় "ভলগা থেকে গঙ্গা" নামে। এর অনুবাদক মৃণাল চৌধুরী, অসিত সেন এবং সুধির দাস।
'অসমাপ্ত আত্নজীবনী' কার রচিত গ্রন্থ?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
'অসমাপ্ত আত্নজীবনী' কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ' অসমাপ্ত আত্মজীবনী ' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ।
'ফুলমনি ও করুনার বিবরণ'গ্রন্থটির রচিয়তা কে ?
Correct Answer:
ক: হ্যানা ক্যাথেরিন
Explanation:
'ফুলমনি ও করুনার বিবরণ'গ্রন্থটির রচিয়তা কে ? সঠিক উত্তর হ্যানা ক্যাথেরিন "ফুলমণি ও করুণার বিবরণ " গ্রন্থটির রচয়িতা হ্যানা ক্যাথরিন ম্যালেন্স। এটি অবাঙালি কতৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। কথোপকথন, ইতিহাসমালা হলো উইলিয়াম কেরির লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো - সীতার বনবাস, বর্ণপরিচয়।
কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়?
Correct Answer:
গ: মৃত্যুক্ষুধা
Explanation:
কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? সঠিক উত্তর মৃত্যুক্ষুধা মৃত্যুক্ষুধা গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়। মৃত্যুক্ষুধা কাজী নজরুল ইসলাম রচিত একটি উপন্যাস। এটি ১৩৩৭ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৯৩১ খ্রিষ্টাব্দ) গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি সওগাত পত্রিকায় ১৩৩৪ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস থেকে ১৩৩৬ বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিক ভাবে মুদ্রিত হয়।
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: ফররুখ আহমদ
Explanation:
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর ফররুখ আহমদ সিরাজাম মুনিরা - কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সিরাজাম মুনিরা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৫২ সালে ঢাকায়। তার পরপ্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ " সাত সাগরের মাঝি" প্রকাশিত হয় ১৯৪৪ সালে কলকাতা থেকে। এ কাব্যটি প্রকাশের মধ্য দিয়েই তিনি কবি খ্যাতির শীর্ষে আরোহণ করেন।
'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
Correct Answer:
গ: শামসুর রাহমান
Explanation:
'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সঠিক উত্তর শামসুর রাহমান "বাংলাদেশ স্বপ্ন দেখে" কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ। "বাংলাদেশ কথা কয়" আবদুল গাফফার চৌধুরীর গ্রন্থ।
রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: শেষ লেখা
Explanation:
রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর শেষ লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'কবিকাহিনী (১৮৭৮) এবং শেষ কাব্যগ্রন্থ: শেষলেখা, (১৯৪১) । এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: বনফুল , জন্মদিনে ,পুনশ্চ, পরিশেষ ,মানসী ,সোনার তরী ,চিত্রা, কল্পনা, বলাকা, সেজুঁতি ,চৈতালি ,ক্ষণিকা।
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয়?
Correct Answer:
গ: চক্রবাক
Explanation:
নিচের কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত গ্রন্থ নয়? সঠিক উত্তর চক্রবাক ‘চাঁদের অমাবস্যা’, ‘কাঁদো নদী কাঁদো’ কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ - এর উপন্যাস। আর ‘চক্রবাক’ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: চিলেকোঠার সেপাই
Explanation:
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি? সঠিক উত্তর চিলেকোঠার সেপাই কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম প্রকাশিত উপন্যাস 'চিলোকোঠার সেপাই' (১৯৮৭) । এ উপন্যাসের মূল উপজীব্য ১৯৬৯ - এর গণঅভ্যূত্থান। তার আরেকটি উপন্যাস 'খোয়াবনামা'। তার গল্পগ্রন্থ : অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি ,দুধেভাতে উৎপাত , দোজখের ওম, জ্বাল স্বপ্ন স্বপ্নের জাল। অন্যদিকে সারেং বৌ ,খেলারাম খেলে যা ও রুদ্ধদ্বার মুক্তপ্রাণ উপন্যাসের রচয়িতা যথাক্রমে - শহীদুল্লাহ কায়সার, সৈয়দ শামসুল হক ও সত্যেন সেন।
”রূপসী বাংলা” কাব্যগ্রন্থটি কোন কবির?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
”রূপসী বাংলা” কাব্যগ্রন্থটি কোন কবির? সঠিক উত্তর জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অন্যতম কাব্যগ্রন্থ 'রুপসী বাংলা' (১৯৫৭) । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: ঝরাপালক ,ধূসর পাণ্ডুলিপি ,বনলতা সেন, মহাপৃথিবী ,সাতটি তারার তিমির ,বেলা অবেলা কালবেলা । অন্যদিকে বুদ্ধদেব বসুর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: খসড়া, এক মুঠো, মাটির দেয়াল , পারাপার ,অভিজ্ঞান বসন্ত। বিষ্ণুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: উর্বশী ও আর্টেমিস, চোরাবালি ,সাত ভাই চম্পা, নাম রেখেছি কােমল গান্ধার।
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: উদাসীন পথিকের মনের কথা
Explanation:
মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর উদাসীন পথিকের মনের কথা 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০) মীর মশাররফ হোসেন রচিত ব্যক্তিগত জীবনের পটভূমিতে লেখা অন্যতম গ্রন্থ। 'হুতোম প্যাঁচার নকশা (১৮৬২) কালীপ্রসন্ন সিংহ রচিত অন্যতম গ্রন্থ । 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) প্যারীচাঁদ মিত্র রচিত বাংলা ভাষার প্রথম উপন্যাস । 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্র রচিত ব্যঙ্গাত্মক ও রসাত্মক প্রবন্ধ।
”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা?
Correct Answer:
গ: এম. আর আখতার মুকুল
Explanation:
”আমি বিজয় দেখেছি” গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর এম. আর আখতার মুকুল চরমপত্র' খ্যাত লেখক প্রাবন্ধিক এম আর আখতার মুকুল রচনা করনে 'আমি বিজয় দেখেছি' (১৯৮৫) ।রশীদ হায়দার রচিত গ্রন্থ - অন্ধ কথামালা (১৯৮২), অসমবৃক্ষ (১৯৮৭) । জাহানারা ইমাম রচিত গ্রন্থ - একাত্তরের দিনগুলি (১৯৮৬) । সেলিনা হোসেন রচিত গ্রন্থ - হাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘরবসতি।
'বনি আদম' কাব্যগ্রন্থটি রচয়িতা কে?
Correct Answer:
ক: গোলাম মোস্তফা
Explanation:
'বনি আদম' কাব্যগ্রন্থটি রচয়িতা কে? সঠিক উত্তর গোলাম মোস্তফা 'বনি আদম' কাব্যগ্রন্থটি রচয়িতা গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা (জন্ম: ১৮৯৭ - মৃত্যু: ১৩ অক্টোবর ১৯৬৪) একজন বাঙালি লেখক এবং কবি। তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম। তিনি কোর - অনিক ঘটনার অমিত্রাক্ষর ছন্দে ‘বনি আদম’ নামে একটি মহাকাব্য লিখেছিলেন। যা বাংলা সাহিত্যে এক অমর ও অক্ষয় কীর্তি।
কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: ছায়ানট
Explanation:
কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ? সঠিক উত্তর ছায়ানট ছায়ানট(১৯২৫) কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। মৃত্যুক্ষুধা (১৯৩০) হল উপন্যাস। ব্যথার দান (ছোট গল্প) ১৯২২ শিউলি মালা (গল্প) ১৯৩১
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: জলাঙ্গী
Explanation:
মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর জলাঙ্গী জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গী :মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলোর রচয়িতা শওকত ওসমান।
'লিভিং হিস্ট্রি' -- এ গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
খ: হিলারি রডহ্যাম ক্লিনটন
Explanation:
'লিভিং হিস্ট্রি' -- এ গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হিলারি রডহ্যাম ক্লিনটন 'লিভিং হিস্ট্রি' - - এ গ্রন্থটির রচয়িতা হিলারি রডহ্যাম ক্লিনটন। হিলারি রডহ্যাম ক্লিনটন একজন মার্কিন রাজনীতিবিদ ও প্রাক্তন পররাষ্ট্রসচিব। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সদস্য, এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রের আইনসভার সিনেটর হিসাবে দায়িত্ব পালন করছেন। হিলারি ক্লিনটন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনের স্ত্রী। রাজনীতিতে প্রবেশের পূর্বে হিলারি আইন পেশায় নিয়োজিত ছিলেন।