the book MCQs
Showing 50 questions (Total: 412)
ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: মুহূর্তের কবিতা
Explanation:
ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর মুহূর্তের কবিতা সাত সাগরের মাঝি (ডিসেম্বর, ১৯৪৪) সিরাজাম মুনীরা (সেপ্টেম্বর, ১৯৫২) নৌফেল ও হাতেম (জুন, ১৯৬১) - কাব্যনাট্য মুহূর্তের কবিতা (সেপ্টেম্বর, ১৯৬৩) ধোলাই কাব্য (জানুয়ারি, ১৯৬৩) হাতেম তায়ী (মে, ১৯৬৬) - কাহিনীকাব্য নতুন লেখা (১৯৬৯) কাফেলা (অগাস্ট, ১৯৮০) হাবিদা মরুর কাহিনী (সেপ্টেম্বর, ১৯৮১) সিন্দাবাদ (অক্টোবর, ১৯৮৩) দিলরুবা (ফেব্রুয়ারি, ১৯৯৪)
'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা __
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'চিত্তনামা' কাব্যগ্রন্থের রচয়িতা __ সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম নজরুলের কাব্যগ্রন্থ - চিত্তনামা, বিষের বাঁশি, ভাঙ্গার গান, দোলন চাঁপা, প্রলয় শিখা, সাম্যবাদী, পুবের হাওয়া, সর্বহারা, সিন্দু হিন্দোল, জিঞ্জির, ছায়ানট, শেষ সওগাত।
'বঙ্গবন্ধু শেখ মুজিব' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: মাযহারুল ইসলাম
Explanation:
'বঙ্গবন্ধু শেখ মুজিব' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর মাযহারুল ইসলাম জহারুল ইসলাম (২৫ ডিসেম্বর ১৯২৩ - ১৪ জুলাই ২০১২) বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রথিতযশা স্থপতিদের মধ্যে অন্যতম। তিনি বাংলাদেশের স্থাপত্য পেশা চর্চার পথিকৃৎ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রথম সভাপতি ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণসহ নানা সময়ে বিভিন্ন প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন তিনি।
'A brief History of Time' গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন ?
Correct Answer:
খ: স্টিফেন হকিং
Explanation:
'A brief History of Time' গ্রন্থে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বটি ব্যাখ্যা দিয়েছেন ? সঠিক উত্তর স্টিফেন হকিং বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা জর্জ ল্যামেটার। তিনি প্রথম বিগব্যাঙ সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়া পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার 'A Brief History of Time' গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থবিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
The Modern State' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: R.M Macleve
'তিরিশ বসন্তের ফুল' কাব্যগ্রন্থটির রচয়িতাঃ
Correct Answer:
খ: আশরাফ সিদ্দিকী
Explanation:
'তিরিশ বসন্তের ফুল' কাব্যগ্রন্থটির রচয়িতাঃ সঠিক উত্তর আশরাফ সিদ্দিকী আশরাফ সিদ্দিকী (১ মার্চ ১৯২৭ - ১৯ মার্চ ২০২০) ছিলেন একজন বাঙালি সাহিত্যিক। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন যেসব সাহিত্যিক, আশরাফ সিদ্দিকী তাদের একজন। তিনি পাঁচশ'র ও অধিক কবিতা রচনা করেছেন। গভীর গবেষণা করেছেন বাংলার লোকঐতিহ্য নিয়ে। তিনি একাধারে প্রবন্ধকার, ছোটগল্প লেখক, ঔপন্যাসিক, লোকসাহিত্যিক, এবং শিশু সাহিত্যিক। বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।
নিচের কোন কাব্যগ্রন্থটি আলাওল রচিত কাব্য?
Correct Answer:
গ: পদ্মাবতী
Explanation:
নিচের কোন কাব্যগ্রন্থটি আলাওল রচিত কাব্য? সঠিক উত্তর পদ্মাবতী If you go somewhere on foot , you walk, rather than using any form of transport. 'By' is usually used to talk about a means of transport (i.e. train, car, boat, plane, etc.) such as by boat.
আলাউদ্দিন আল আজাদের 'ক্ষুধা ও আশা' কোন জাতীয় গ্রন্থ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
আলাউদ্দিন আল আজাদের 'ক্ষুধা ও আশা' কোন জাতীয় গ্রন্থ? সঠিক উত্তর উপন্যাস ছাত্রাবস্থায় আলাউদ্দিন আল আজাদ সংবাদপত্রে খন্ডকালীন চাকরি করেন। অধ্যয়ন শেষে তিনি নারায়ণগঞ্জের তোলারাম কলেজ (১৯৫৫), ঢাকা জগন্নাথ কলেজ (১৯৫৬ - ৬১), সিলেট এমসি কলেজ (১৯৬২ - ৬৮) এবং চট্টগ্রাম সরকারি কলেজ (১৯৬৪ - ৬৭) - এ অধ্যাপনা করেন। তিনি ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন এক বছর (১৯৭৪ - ৭৫)। কিছুকাল (১৯৭৬ - ৮১) মস্কোতে বাংলাদেশ দূতাবাসে Education Attaché কাজ করার পর তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি উপদেষ্টার দায়িত্ব (১৯৮২ - ৮৯) পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্ব (১৯৯০ - ৯২) পালন করেন। বিশ শতকের পঞ্চাশের দশকে সাহিত্যক্ষেত্রে তাঁর আবির্ভাব। এ সময়ে যাঁরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা করেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। প্রগতিশীল ও মানবতাবাদী ভাবধারায় তিনি সাহিত্যচর্চা করেছেন। প্রথম জীবনে গ্রামের মানুষ ও তাদের সংগ্রাম, প্রকৃতির ঐশ্বর্য ও সংহারমূর্তি দুইই তাঁর মনে ছাপ ফেলে গেছে। নগরজীবনের কৃত্রিমতা, রাজনীতিক সংগ্রাম, নিপীড়ন, প্রতারণা তিনি তাঁর কথাসাহিত্যের বিষয়বস্ত্ত করেছেন। এ পর্যায়ের তাঁর উল্লেখযোগ্য গল্পগন্থ জেগে আছি (১৯৫০), ধানকন্যা (১৯৫১), জীবন জমিন (১৯৮৮) প্রভৃতি। ষাটের দশকে রচিত তাঁর উপন্যাস, তেইশ নম্বর তৈলচিত্র (১৯৬০) ও কর্ণফুলী (১৯৬২) ব্যাপক সাড়া জাগায়। তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির বিষয়বস্ত্ত অবলম্বনে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত। এ চলচ্চিত্রটি দেশে - বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে শীতের শেষরাত বসন্তের প্রথমদিন (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), শ্যামল ছায়ার সংবাদ (১৯৮৬) উল্লেখযোগ্য। তাঁর মরক্কোর যাদুকর (১৯৫৯), মায়াবী প্রহর (১৯৬৩) ও ধন্যবাদ (১৯৬৫) অত্যন্ত জীবনঘনিষ্ঠ নাটক। তাঁর অন্যান্য নাটকের মধ্যে ধন্যবাদ (১৯৫১), নিঃশব্দ যাত্রা (১৯৭২), নরকে লাল গোলাপ (১৯৭২) প্রধান। তাঁর দুটি কাব্যনাট্য, ইহুদির মেয়ে (১৯৬২) ও রঙিন মুদ্রারাক্ষস (১৯৯৪)।
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: শামসুর রাহমান
'ছায়া হরিণ' কার গ্রন্থ :
Correct Answer:
গ: আহসান হাবীব
Explanation:
'ছায়া হরিণ' কার গ্রন্থ : সঠিক উত্তর আহসান হাবীব কবি আহসান হাবীব রচিত কাব্য গ্রন্থ হলো - ছায়াহরিণ, রাত্রিশেষ, সারাদুপুর, আশায় বসতি। তার রচিত উপন্যাস হলো - অরণ্যে নীলিমা, রানী খালের সাঁকো।
কাল নিরবধি গ্রন্থটি যাঁর আত্মজীবনী -
Correct Answer:
খ: আনিসুজ্জামান
Explanation:
কাল নিরবধি গ্রন্থটি যাঁর আত্মজীবনী - সঠিক উত্তর আনিসুজ্জামান কাল নিরবধি গ্রন্থটি যাঁর আত্মজীবনী - আনিসুজ্জামান। আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ - ১৪ মে ২০২০) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি ভাষা আন্দোলন (১৯৫২), উনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ সাহিত্যে ও সমাজে (২০০০) পূর্বগামী (২০০১) কাল নিরবধি (২০০৩)
ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: অনল প্রবাহ
Explanation:
ইসমাইল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর অনল প্রবাহ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন বাঙালি লেখক ও কবি। তিনি ১৯ ও ২০ শতকে বাঙালি মুসলিম পুনর্জাগরণের প্রবক্তাদের একজন। তিনি মুসলিমদের জন্যে বিজ্ঞানসাধনা, মাতৃভাষাচর্চা, নারীদের শিক্ষা এসবের পক্ষে লেখালেখি করেন। তার অনল - প্রবাহ কাব্যগ্রন্থটি সরকার বাজেয়াপ্ত করে এবং তিনি কারাবন্দী হন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো - অনল প্রবাহ।
'কাল নিরবধি' গ্রন্থটি কার আত্মজীবনী?
Correct Answer:
ক: আনিসুজ্জামান
Explanation:
'কাল নিরবধি' গ্রন্থটি কার আত্মজীবনী? সঠিক উত্তর আনিসুজ্জামান আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭ - ১৪ মে ২০২০) ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন। তিনি ভাষা আন্দোলন (১৯৫২), উনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯) ও ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে কুদরাত - এ - খুদাকে প্রধান করে গঠিত জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা সবিশেষ উল্লেখযোগ্য। কাল নিরবধি হলো তার আত্মজীবনী।
নিচের কোনটি উইলিয়াম শেক্সপিয়ারের গ্রন্থের অনুবাদ?
Correct Answer:
গ: ভ্রান্তিবিলাস
'সংশপ্তক' কওন জাতীয় গ্রস্থ ?
Correct Answer:
খ: উপন্যাস
Explanation:
'সংশপ্তক' কওন জাতীয় গ্রস্থ ? সঠিক উত্তর উপন্যাস সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের একটি উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। পরবর্তীতে আবদুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন এবং যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক নাটকটি বাংলাদেশে টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নাটক হিসেবে বিবেচনা করা হয়। সংশপ্তক শব্দের অর্থ হয় জয় নাহয় মৃত্যু।
'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: অমর্ত্য সেন
Explanation:
'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর অমর্ত্য সেন আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বইটি ২০০৯ সালে প্রকাশিত হয়। এটি দার্শনিক জন রোলসের ‘থিওরি অফ জাস্টিস’ এর একটি সমালোচনাধর্মী বই।
'একুশে ফেব্রুয়ারি ' সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে?
Correct Answer:
ক: হাসান হাফিজুর রহমান
Explanation:
'একুশে ফেব্রুয়ারি ' সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে? সঠিক উত্তর হাসান হাফিজুর রহমান ১৯৪৬ সালে তিনি যখন স্কুলছাত্র তখন তার ছোট গল্প “অশ্রুভেজা পথ চলাতে” প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এর দুবছর পর সোনার বাংলায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অবদান রাখেন। একুশের চেতনার উপর ভিত্তি করে তাঁর কবিতা অমর একুশে প্রকাশিত হয় ১৯৫২ সালেই। এটিসহ আরও কিছু লেখা একত্র করে ১৯৫৩ সালে তিনি তার প্রথম বই একুশে ফেব্রুয়ারী প্রকাশ করেন
'দেয়াল ' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: হুমায়ূন আহমেদ
Explanation:
'দেয়াল ' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর হুমায়ূন আহমেদ হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমনি, জোছনা ও জননীর গল্প, বহুব্রীহি, দারুচিনি দ্বিপ প্রভৃতি। স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র অনিল বাগচীর একদিন - পরিচালনা করেন মোরশেদুল ইসলাম।
'সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?
Correct Answer:
খ: ফররুখ আহমদ
Explanation:
'সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে? সঠিক উত্তর ফররুখ আহমদ 'সিরাজুম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি ফররুখ আহমদ। ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সিরাজাম মুনীরা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৫২ সালে ঢাকায়। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ প্রকাশিত হয় ১৯৪৪ সালে কলকাতা থেকে। প্রকাশ করেন কবি বেনজীর আহমদ। এ কাব্যটি প্রকাশের মধ্য দিয়ে কবি খ্যাতির শীর্ষে আরোহণ করেন। কবির ‘সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতাগুলো রয়েছে তার নাম ‘সিরাজাম মুনীরা’ মুহম্মদ মুস্তফা, হযরত আবুবকর সিদ্দিক, উমর দরাজ দিল, ওসমান গনি, আলী হায়দার, শহীদে কারবাল, মন, আজ সংগ্রাম, এই সংগ্রাম, প্রেমপন্থী, অশ্রুবিন্দু, গাওসুলআজম, সুলতামুল হিন্দ, খাজা নকসবন্দ, মুজাদ্দিদে আলফেসানী, মৃত্যু সংকট, অভিযাত্রীদের প্রার্থনা, মুক্তধারা ও পিপাসা।
' মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন---- ।
Correct Answer:
ঘ: সৈয়দ হামজা
Explanation:
' মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন---- । সঠিক উত্তর সৈয়দ হামজা ' মধুমালতী' কাব্যগ্রন্থের কবি হলেন - - সৈয়দ হামজা। সৈয়দ হামজা (আনু. ১৭৫৫ - ১৮১৫) দোভাষী পুথি রচয়িতা। ফকির গরীবুল্লাহ প্রথম এ ধারার কাব্য রচনা করেন; সৈয়দ হামজা দ্বিতীয় প্রধান ও জনপ্রিয় কবি। অল্প বয়সে সৈয়দ হামজার কবি - প্রতিভার স্ফুরণ ঘটে। তিনি পাঁচালি ও হেঁয়ালি জাতীয় ছড়া রচনার মাধ্যমে কাব্যচর্চা শুরু করেন। তাঁর প্রথম কাব্য মধুমালতী (১৭৮৮) সামান্য আঞ্চলিকতা ছাড়া শুদ্ধ সাহিত্যিক বাংলায় রচিত। হিন্দিতে কুতবন ও মনঝন এবং বাংলায় মুহম্মদ কবির পূর্বেই রোম্যান্সধর্মী এ কাব্য রচনা করেন। এর কাহিনী অলৌকিকতায় পূর্ণ হলেও মানুষের ধর্ম, সমাজ, নীতি, আচার, সংস্কার ইত্যাদি উপেক্ষিত হয়নি।
মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী?
Correct Answer:
ক: চণ্ডীমঙ্গল
Explanation:
মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী? সঠিক উত্তর চণ্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গল মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অন্য দুই উল্লেখনীয় কাব্য মনসামঙ্গল ও ধর্মমঙ্গল। জনশ্রুতি অনুসারে চণ্ডীমঙ্গল কাব্যের আদি - কবি মানিক দত্ত। এই কাব্যের জনপ্রিয় কবি মুক্তারাম সেন, হরিরাম, মুকুন্দরাম চক্রবর্তী, দ্বিজ মাধব বিশেষ উল্লেখনীয়। কবির আত্মজীবনী থেকে জানতে পারি মোটামুটি ভাবে ১৫৯৪ - ১৬০৩ খ্রিঃ - এর মধ্যে তার কাব্য রচিত হয়। মুকুন্দের চণ্ডীমঙ্গলের অধিকাংশ ভনিতায় অভয়ামঙ্গল নামে কাব্যটির উল্লেখ পাওয়া যায়।
'বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থটির রচয়িতা-
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
'বিধ্বস্ত নীলিমা' কাব্যগ্রন্থটির রচয়িতা- সঠিক উত্তর শামসুর রাহমান শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সম্পাদনা: প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০) রৌদ্র করোটিতে (১৯৬৩) বিধ্বস্ত নিলীমা (১৯৬৭) নিরালোকে দিব্যরথ (১৯৬৮) নিজ বাসভূমে (১৯৭০) বন্দী শিবির থেকে (১৯৭২) দুঃসময়ে মুখোমুখি (১৯৭৩) ফিরিয়ে নাও ঘাতক কাটা (১৯৭৪)
মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: বন্দী শিবির থেকে
Explanation:
মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বন্দী শিবির থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ বন্দী শিবির থেকে। বন্দী শিবির থেকে (১৯৭২) কাব্যের ক্ষেত্রে এ কথা একেবারে চোখ বুজে বলা যায়। এই কবিতার বইয়ে জাতীয়তাবাদের অ্যাসেন্স, মুক্তিযুদ্ধ, জাতীয় চৈতন্য আর শিল্পিতার একেবারে মণিকাঞ্চন যোগ ঘটেছে। পূর্ব বাংলার মানুষ ১৯৭১ সালে জাতীয়তাবাদী চেতনায় উদ্বেল হয়ে একত্র হয়েছিল, আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনে আত্মত্যাগের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।
'কারাগারের রোজনামচা' গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
'কারাগারের রোজনামচা' গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'কারাগারের রােজনামচা' বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক দ্বিতীয় গ্রন্থ। ৭ মার্চ, ২০১৭ বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।
'পথে প্রবাসে ' গ্রন্থের রচয়িতা -
Correct Answer:
খ: অন্নদাশঙ্কর রায়
Explanation:
'পথে প্রবাসে ' গ্রন্থের রচয়িতা - সঠিক উত্তর অন্নদাশঙ্কর রায় ১৯২৭ থেকে ১৯২৯ সালে 'বিচিত্রা' পত্রিকার অন্নদাশঙ্কর রায়ের ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা ভ্রমণকাহিনি 'পথে প্রবাসে' প্রকাশিত হয়।
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির কার লেখা?
Correct Answer:
ক: আহসান হাবীব
Explanation:
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির কার লেখা? সঠিক উত্তর আহসান হাবীব আহসান হাবীব 'ছায়াহরিণ' (১৯৬২) কাব্যে বণিক সভ্যতার রুদ্র রুপ দেখিয়েছেন।
মেঘমল্লার গ্রন্থের রচয়িতা হলেন -
Correct Answer:
গ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Explanation:
মেঘমল্লার গ্রন্থের রচয়িতা হলেন - সঠিক উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মেঘমল্লার গ্রন্থের রচয়িতা হলেন - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১২ই সেপ্টেম্বর, ১৮৯৪ - ১লা নভেম্বর, ১৯৫০) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। গল্প - সংকলন: মেঘমল্লার (১৯৩১) মৌরীফুল (১৯৩২) যাত্রাবাদল (১৯৩৪) জন্ম ও মৃত্যু (১৯৩৭)।
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: আগুন পাখি
Explanation:
নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়? সঠিক উত্তর আগুন পাখি হুমায়ূন আহমেদের 'আগুনের পরশমণি' (১৯৮৬) , 'জোছনা ও জননীর গল্প' (২০০৪) এবং আল মাহমুদের 'উপমহাদেশ' (১৯৯৩) এর পটভূমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। হাসান আজিজুল হকের পৈতৃক নিবাস বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা ওই এলাকার মানুষের সংগ্রামী জীবন এবং বিভেদকামী রাজনীতি ও সাম্প্রদায়িকতার যথাযথ রুপায়ণ' আগুনপাখি' উপন্যাস।
'শূন্যপুরাণ' গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত?
Correct Answer:
ঘ: ৫১টি
Explanation:
'শূন্যপুরাণ' গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত? সঠিক উত্তর ৫১টি শূন্যপুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত, এটি অন্ধকার যুগের সাহিত্যকর্ম, অন্ধকার যুগ বলতে ১২০১-১৩৫০ শালকে বুঝায়।
রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
ঘ: কাব্যগ্রন্থ
"আকবর নামা' গ্রন্থের লেখক কে?
Correct Answer:
ক: আবুল ফজল
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: যখন উদ্যত সঙ্গীন
Explanation:
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ? সঠিক উত্তর যখন উদ্যত সঙ্গীন হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থগুলোঃ যখন উদ্যত সঙ্গীন (১৯৭২), শোকার্ত তরবারী (১৯৮২), আর্ত শব্দাবলী (১৯৬৮), অন্তিম শরের মতো (১৯৬৮)।
কোনটি গল্পগ্রন্থ
Correct Answer:
গ: শিউলিমালা
অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ?
Correct Answer:
ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
Explanation:
অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'অসমাপ্ত আত্মজীবনী' জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ যা ২০১২ সালের জুন মাসে প্রকাশিত হয়।
কোনটি রিবীন্দনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: শেষলেখা
‘আমার কিছু কথা' গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
ক: শেখ মুজিবুর রহমান
Explanation:
‘আমার কিছু কথা' গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর শেখ মুজিবুর রহমান 'আমার কিছু কথা' গ্রন্থটির লেখক শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরো তিনটি গ্রন্থ হলোঃ ‘অসমাপ্ত আত্মজীবনী', 'কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন'।
নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা?
Correct Answer:
ঘ: শেষের কবিতা
Explanation:
নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা? সঠিক উত্তর শেষের কবিতা 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস। কিন্তু প্রশ্নের বাকি অপশন গুলো কাব্যগ্রন্থ। '' বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। আর 'সোনার তরী' ও 'মানসী' রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
“Long Walk To Freedom” গ্রন্থটির লেখক কে?
Correct Answer:
গ: নেলসন ম্যান্ডেলা
'ঝরা পালক' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: জীবনানন্দ দাশ
Explanation:
'ঝরা পালক' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্য, ঝরাপালক’ (১৯৭২) । এ কাব্য রচনায় তিনি রবীন্দ্রনাথ নজরুল , সতেন্দ্রনাথ দত্তকে অনুকরণ করেছেন। এ কাব্যের মাধ্যমে নামের শেষে ‘ দাশগুপ্ত এর পরিবর্তে ‘ দাশ’ ব্যবহার করেন।
সোনালী কাবিন' কাব্যগ্রন্থটি কার লেখা?
Correct Answer:
ক: আল মাহমুদ
Explanation:
সোনালী কাবিন' কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর আল মাহমুদ আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’ (১৯৭৩)। এটির প্রথমে নাম ছিলো ‘অবগাহনের শব্দ’। পরে তিনি এটির নামকরণ করেন ‘সোনালী কাবিন’। গ্রামীণ আবহে রচিত ৪৪টি কবিতার এ কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ও গ্রামীণ আবহ। এ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ ‘গোল্ডেন কাবিন’ নামে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত হয়।
ইনুসলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
Correct Answer:
গ: অগ্নাশয়
‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের রচয়িতা
Correct Answer:
ক: মুহম্মদ শহীদুল্লাহ
‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: এস ওয়াজেদ আলি
Explanation:
‘ভবিষ্যতের বাঙালি’ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর এস ওয়াজেদ আলি এস. ওয়াজেদ আলি রচিত সাম্প্রদায়িকতামু্ত দেশ গঠনের জন্য হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ ‘ভবিষতের বাঙালি (১৯৪৩) এ গ্রন্থে তিনি বাংলাভাষীদের রাষ্ট্রগঠন সম্পর্কে ইঙ্গিত প্রদান করেন।
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: রবীন্দ্রনাথ ঠাকুর
‘মানসী’ কাব্যগ্রন্থের রচয়িতা ক?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
‘মানসী’ কাব্যগ্রন্থের রচয়িতা ক? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মানসী' কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত হয়। 'মানসী' তাঁর কাব্য রচনা 'মানসী সোনার তরী’ পর্ব এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। গাজীপুরে থাকাকালীন সময়ে তিনি 'মানসী' এর বেশির ভাগ কবিতা লেখেন। সেখানকার প্রাকৃতিক অনুপম পরিবেশ কবিকে ছন্দোবদ্ধ কবিতাগুলি লিখতে সহায়তা করে। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো 'শেষ সপ্তক', 'সানাই', 'বলাকা', ‘পত্রপুট', 'চিত্রা’, ‘ছড়ার ছবি' ইত্যাদি।
কোন গ্রন্থটি হুমায়ূন আহমেদের লেখা?
Correct Answer:
গ: আগুনের পরশমণি
ভবিষ্যতের বাঙালি' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: এস ওয়াজেদ আলি
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: বন্দী শিবির থেকে
Explanation:
মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বন্দী শিবির থেকে শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালীন অবরুদ্ধ সময়ে ‘মজলুম আদিব’ ছদ্মনামে ‘বন্দী শিবির থেকে' (১৯৭২) কাব্যগ্রন্থটি রচনা করেন। এ কাব্যের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কাব্যটি ১৯৭১ সালের শহিদদের প্রতি উৎসর্গ করা হয়। এ গ্রন্থের ৩৮টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, ‘স্বাধীনতা তুমি’ ইত্যাদি। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নেকড়ে অরণ্য' (১৯৭৩)। ড. নীলিমা ইব্রাহিম এর মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘আমি বীরাঙ্গনা বলছি' (১৯৪৪)।
একুশের প্রথম সংকলন গ্রন্থ 'একুশে ফেব্রুয়ারি'র সম্পাদক ছিলেন-
Correct Answer:
খ: হাসান হাফিজুর রহমান