Notable books and characters in Bengali MCQs
Showing 50 questions (Total: 262)
'বিশ্বনবী' গ্রন্থটির রচয়িতা --
Correct Answer:
ক: গোলাম মোস্তফা
Explanation:
'বিশ্বনবী' গ্রন্থটির রচয়িতা -- সঠিক উত্তর গোলাম মোস্তফা "বিশ্ব নবী" গ্রন্থটির রচয়িতা গোলাম মোস্তফা। এটি গোলাম মোস্তফা রচিত হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ। ইসলাম ও জিহাদ, ইসলাম ও কমিউনিজম তার বিখ্যাত গদ্যগ্রন্থ। গোলাম মোস্তফা একজন বাঙালি কবি এবং লেখক। তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম।
”ছাড়পত্র” কাব্যগ্রন্থটি কার লেখা?
Correct Answer:
ঘ: সুকান্ত ভট্টাচার্য
Explanation:
”ছাড়পত্র” কাব্যগ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর সুকান্ত ভট্টাচার্য 'ছাড়পত্র' কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্রাচার্যের লেখা। কাব্যগ্রন্থটি কবির মৃত্যুর (১৯৪৭) তিন মাস পরে প্রকাশিত হয়। এ গ্রন্থের কাব্যগুলো কবির বলিষ্ঠ উচ্চারণ ও মৌলিক চিত্রকল্প রয়েছে। এছাড়া 'ঘুম নেই' পূর্বাভাস ,অভিযান, হরতাল ইত্যাদি কবির লেখা অন্যতম কাব্যগন্থ।
'আবে-হায়াত ' গ্রন্থের রচয়িতা --
Correct Answer:
গ: আবুল মনসুর আহমদ
Explanation:
'আবে-হায়াত ' গ্রন্থের রচয়িতা -- সঠিক উত্তর আবুল মনসুর আহমদ আবুল মনসুর আহমেদ একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬ - এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ - এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)' তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।
মীর মশাররফ হোসেনের 'মোসলেম বীরত্ব' কোন ধরনের গ্রন্থ?
Correct Answer:
খ: কাব্যগ্রন্থ
Explanation:
মীর মশাররফ হোসেনের 'মোসলেম বীরত্ব' কোন ধরনের গ্রন্থ? সঠিক উত্তর কাব্যগ্রন্থ "মোসলেম বীরত্ব " - মীর মশাররফ হোসেন রচিত একটি কাব্যগ্রন্থ। কাব্যটি প্রকাশিত হয় ২৫ আষাঢ় ১৩১৪ বঙ্গাব্দে ( জুলাই, ১৯০৭ সালে)। তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হলো - মদিনার গৌরব, হযরত বেলালের জীবনী, বিবি খাদিজার বিবাহ ইত্যাদি।
প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহকারে প্রকাশ পায়?
Correct Answer:
ক: নীহাররঞ্জন রায় এর 'বাঙালীর ইতিহাস'
Explanation:
প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থে গুরুত্ব সহকারে প্রকাশ পায়? সঠিক উত্তর নীহাররঞ্জন রায় এর 'বাঙালীর ইতিহাস' প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম নীহাররঞ্জন রায়ের 'বাঙালির ইতিহাস' গ্রন্থে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় সর্বপ্রথম নিহাররঞ্জন রায়ের 'বাঙালির ইতিহাস' নামক গ্রন্থে গুরুত্বসহ প্রকাশ করা হয়।
কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ?
Correct Answer:
ক: বাংলার মাটি বাংলার জল
Explanation:
কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ? সঠিক উত্তর বাংলার মাটি বাংলার জল বাংলাদেশের কবিদের কবি নির্মলেন্দু গুণের ১৯৭০ থেকে ২০০৭ পর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩৬ টি। 'বাংলার মাটি বাংলার জল' কাব্যগ্রন্থটি ১৯৭৮ সালে প্রকাশিত। এছাড়াও তার কয়েকটি উল্লেকযোগ্য কাব্যগ্রন্থ হলো - প্রেমাংশুর রক্ত চাই , না প্রেমিক না বিপ্লবী, কবিতা অমীমাংসিত রমণী, তার আগে চাই সমাজতন্ত্র, দূর হ দুঃশাসন, চাষাভুষার কাব্য, আচল পদাবলী, ইসক্রা ইত্যাদি।
”রাজা যায় রাজা আসে”- কাব্যগ্রন্থের রচয়িতা--
Correct Answer:
গ: আবুল হাসান
Explanation:
”রাজা যায় রাজা আসে”- কাব্যগ্রন্থের রচয়িতা-- সঠিক উত্তর আবুল হাসান কবি ও সাংবাদিক আবুল হাসানের আসল নাম আবুল হোসেন মিয়া । মাত্র এক দশক কাব্য - সাধনা করে আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা - কাব্যগ্রন্থ : ওরা কয়েকজন। গল্প সংকলন: আবুল হাসান গল্পসংগ্রহ।
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
Correct Answer:
ঘ: বেলা শেষের গান
Explanation:
কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর বেলা শেষের গান রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রচনায় গ্রাম বাংলার ঐতিহ্য, প্রকৃতি , বিশেষ স্থান অধিকার করে আছে। রবীন্দ্র প্রভাব থেকে মুক্ত পঞ্চপাণ্ডবের অন্যতম কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থ হলো - ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, রুপসী বাংলা ।
'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ কে রচনা করেন?
Correct Answer:
খ: সুফিয়া কামাল
Explanation:
'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ কে রচনা করেন? সঠিক উত্তর সুফিয়া কামাল "সাঁঝের মায়া " কাব্যগ্রন্থ রচনা করেন সুফিয়া কামাল, । তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো: মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রীক, মায়া কাজল।
পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা ?
Correct Answer:
গ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা ? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী পঞ্চতন্ত্র গ্রন্থটির রচয়িতা সৈয়দ মুজতাব আলী। এটি দুই পর্বে বিভক্ত ব্যক্তিগত প্রবন্ধ সংকলন। তার এ প্রবন্ধের উল্লেখযোগ্য রচনা : বই কেনা, মোপাসাঁ, চেখফ - রবীন্দ্রনাথ, বিদেশে, অর্থংঅর্থং, মেশোদিনি। দেশে বিদেশে তার উল্লেখযোগ্য ভ্রমণকাহিনী।
”সোনালী কাবিন” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: আল-মাহমুদ
Explanation:
”সোনালী কাবিন” কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর আল-মাহমুদ 'সোনালী কাবিন' শব্দ দুটো উচ্চারণ করলেই যার নাম সামনে আসে, তিনি হচ্ছেন কবি আল মাহমুদ। গত ৫০ বছর ধরে বাংলা কবিতার জগতে আলোড়ন তুলেছেন এই কবি। 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্যানুরাগীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি। কবিতা, গল্প এবং উপন্যাস - সব শাখাতেই তাঁর বিচরণ থাকলেও, আল মাহমুদ কবি হিসেবেই ব্যাপক পরিচিত। প্রথম কাব্যগ্রন্থ 'লোক লোকান্তর' প্রকাশিত হয় ১৯৬৩ সালে। কিন্তু কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' আল মাহমুদকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়।
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ?
Correct Answer:
ঘ: সুনীতিকুমার চট্টোপাধ্যায়
Explanation:
ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে ? সঠিক উত্তর সুনীতিকুমার চট্টোপাধ্যায় "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।
গীতাঞ্জলি কার রচিত গ্রন্থ?
Correct Answer:
খ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
গীতাঞ্জলি কার রচিত গ্রন্থ? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ ''গীতাঞ্জলি " (১৯১০)। এ গ্রন্থে মোট ১৫৭টি কবিতা স্থান পেয়েছে। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ ;চিত্রা, কনিকা, কল্পনা, বলাকা, পুনশ্চ, বনফুল, মানসী সোনার তরী, জন্মদিনে, শেষ লেখা।
'ইস্তাম্বুল যাত্রীর পত্র' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: প্রিন্সিপ্রাল ইব্রাহিম খাঁ
Explanation:
'ইস্তাম্বুল যাত্রীর পত্র' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর প্রিন্সিপ্রাল ইব্রাহিম খাঁ "ইস্তাম্বুল যাত্রীর পথ" গ্রন্থের রচয়িতা - প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। ইব্রাহিম খাঁ উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও সাহিত্যিক। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে হ ইস্তাম্বুল যাত্রীর পথ, কমল পাশা, আনোয়ার পাশা, বাতায়ন, কাফেলা, ইসলামের মর্মকথা, আল বোখারা ইত্যাদি।
'দেশে-বিদেশে' গ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ঘ: সৈয়দ মুজতবা আলী
Explanation:
'দেশে-বিদেশে' গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর সৈয়দ মুজতবা আলী সরস, মার্জিত ও বুদ্ধিদীপ্ত সাহিত্যধারার প্রবর্তক সৈয়দ মুজতবা আলি রচিত "দেশে - বিদেশে" হলো একটি ভ্রমণ কাহিনি গ্রন্থ। তার রচিত প্রথম এ গ্রন্থে কাবুল শহরের কাহিনি প্রাধান্য পেয়েছে।
আলাওল রচিত গ্রন্থ-
Correct Answer:
ক: পদ্মাবতী
Explanation:
আলাওল রচিত গ্রন্থ- সঠিক উত্তর পদ্মাবতী পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়। বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি উজ্জ্বল নিদর্শন আলাওলের অনুবাদ কাব্যগ্রন্থ ‘পদ্মাবতী’। মালিক মুহম্মদ জায়সী এর ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ এটি। জায়সী তাঁর কাব্য রচনা করেন ১৫৪০ খ্রিস্টাব্দে। প্রায় ১০০ বছর পর আরাকানের বৌদ্ধ রাজার অমাত্য মাগন ঠাকুরের নির্দেশে আলাওল ১৬৪৮ খ্রিস্টাব্দে পদ্মাবতী রচনা করেন। কবি তখন মাগন ঠাকুরের সভাসদ এবং আশ্রিত। পদ্মাবতী কাব্যের কাহিনীতে ঐতিহাসিকতা কতটুকু তা নিশ্চিত হওয়া যায় নি। সম্ভবত কবিচিত্তের কল্পনাই জায়সী এবং আলাওল দুজনকেই প্রভাবিত করেছিল। বাংলায় পদ্মাবতী রচনায় আলাওল মূলত পয়ার ও ত্রিপদী ছন্দের আশ্রয় নিয়েছেন। মধ্যযুগের ধর্মীয় সাহিত্যের ঘনঘটার মধ্যে এই পদ্মাবতী কাব্যগ্রন্থ স্বতন্ত্ররীতির এক অনুপম শিল্পকর্ম।
বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ' 'ব্রাহ্মণ -রোমান- ক্যাথলিক সংবাদ ' এর রচয়িতা কে?
Correct Answer:
খ: দোম আন্তোনিয়ো দো - রোজারিও
Explanation:
বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ' 'ব্রাহ্মণ -রোমান- ক্যাথলিক সংবাদ ' এর রচয়িতা কে? সঠিক উত্তর দোম আন্তোনিয়ো দো - রোজারিও দোম আন্তোনিও দো রোজারিও বাংলার একজন খ্রিষ্ট ধর্ম প্রচারক ছিলেন। তিনি বাংলা গদ্যরীতির প্রথম লেখক। [ দোম আন্তোনিও ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ নামের একটি গ্রন্থ রচনা করেছিলেন। ১২০ পৃষ্ঠার গ্রন্থটিতে একজন ব্রাহ্মণ ও একজন রোমান ক্যাথলিকের ধর্মীয় বিতর্ক বিদ্যমান। পরবর্তীতে, গ্রন্থটি মানোএল দা আস্সুম্পসাঁউ কর্তৃক পর্তুগিজ ভাষায় অনূদিত হয় ও ১৭৪৩ সালে ফ্রান্সিসকো দা সিলভা অনূদিত গ্রন্থটি লিসবন থেকে প্রকাশ করেন। পরবর্তীতে, সুরেন্দ্রনাথ সেন মূল পাণ্ডুলিপি সংগ্রহ করেন ও গ্রন্থটি সম্পাদনা করেন। ১৯৩৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তার সম্পাদিত গ্রন্থটি প্রকাশ করে। বইটি ছিল প্রথম বাংলা গ্রন্থ যেটি কোনো বিদেশি কর্তৃক অনূদিত হয়েছে।
'সোনার তরী' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: রবীন্দ্রনাথ ঠাকুর
Explanation:
'সোনার তরী' - কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর "সোনার তরী" - কাব্যগন্থের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১৮৯২ সালে কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহ আসার পর "সোনার তরী"(১৮৯৪) রচনা করেন।
শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ-----
Correct Answer:
খ: সংশপ্তক
Explanation:
শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ----- সঠিক উত্তর সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের বিখ্যাত গ্রন্থ - সংশপ্তক। সংশপ্তক শহীদুল্লাহ কায়সারের রচিত একটি বিখ্যাত উপন্যাস। ১৯৬৪ সালে রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬৫ সালে। পরবর্তীতে আব্দুল্লাহ আল মামুন নাট্যরূপ প্রদান করেন, যা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়। সংশপ্তক শব্দের অর্থ - হয় জয় না হয় মৃত্যু।
কোনটি কাব্যগ্রন্থ নয়?
Correct Answer:
ক: শেষের কবিতা
Explanation:
কোনটি কাব্যগ্রন্থ নয়? সঠিক উত্তর শেষের কবিতা শেষের কবিতা রবীন্দ্রনাথএর উপন্যাস। বীরাঙ্গনা কাব্য মাইকেল মমধুসূদনএর পত্রকাব্য। মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূধন এর মহাকাব্য। কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের কবি সমর সেন।
মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটি লিখেছেন-
Correct Answer:
খ: আহসান হাবীব
Explanation:
মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটি লিখেছেন- সঠিক উত্তর আহসান হাবীব 'মেঘ বলে চৈত্রে যাবো' কাব্য গ্রন্থটি লিখেছেন আহসান হাবীব। আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছায়াহরিণ, সারাদুপুর, আশায় বসতি, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ।
আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: পাখির কাছে ফুলের কাছে
Explanation:
আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর পাখির কাছে ফুলের কাছে পাখির কাছে ফুলের কাছে - আল মাহমুদ রচিত একটি কাব্যগ্রন্থ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ যিনি আল মাহমুদ নামে বেশি পরিচিত, ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ - লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন, পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি।
'দোলনচাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন?
Correct Answer:
গ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'দোলনচাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি। 'দোলনচাঁপা' ১৯২৩ সালে রচিত কাজী নজরুল ইসলামের প্রধান কাব্যগ্রন্থ। এটি ২১টি কবিতার সংকলন। প্রথম কবিতা 'আজ সৃষ্টি সখের উল্লাসে'।
'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: কায়কোবাদ
Explanation:
'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর কায়কোবাদ 'শিব মন্দির' কায়কোবাদ রচিত একটি কাব্যগ্রন্থ। উনিশ শতকের এ কবির আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরাইশী। তিনি একই সঙ্গে মহাকবি ও গীতিকবি। কুসুমকানন, অশ্রুমালা, অমিয়ধারা, মহরম শরীফ ইত্যাদি তাঁর কাব্যগ্রন্থ আর 'মহাশ্মশান' হচ্ছে মহাকাব্য।
'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
Explanation:
'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর শাহ মুহাম্মদ গরীবুল্লাহ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি শাহ মোহাম্মদ গরীবুল্লাহ। তাঁর রচিত 'সোনাভান' যুদ্ধ কাহিনী সম্মিলিত কাব্য। বীর হানিফার সঙ্গে সোনাভানের লড়াই এর কাহিনী বর্ণিত হয়েছে। তবে প্রনয়ের কাহিনী ও বাদ পড়েনি।
”অবরোধবাসিনী” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
”অবরোধবাসিনী” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন 'অবরোধেরবাসিনী' রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। কতগুলো ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনা হাসি কান্না নিয়ে এ গ্রন্থের কাহিনি রচিত। নকশাধর্মী ছোট ছোট রচনাগুলোর মধ্যে ফুটে উঠেছে অবরুদ্ধ নারীর মর্মান্তিক কথা।
সেলিনা হোসের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
Correct Answer:
খ: পোকামাকড়ের ঘরবসতি
Explanation:
সেলিনা হোসের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে? সঠিক উত্তর পোকামাকড়ের ঘরবসতি 'পোকামাকড়ের ঘরবসতি' চলচ্চিত্র, যা পরিচালনা করেন আক্তারুজ্জামান। ১৯৮৬ সনে প্রকাশিত ঔপন্যাসিক সেলিনা হোসেনের 'পোকামাকড়ের ঘরবসতি' উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র প্রযোজনা করেছেন চিত্রনায়িকা ববিতা।
'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা-
Correct Answer:
খ: শামসুর রাহমান
Explanation:
'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা- সঠিক উত্তর শামসুর রাহমান " প্রতিদিন ঘরহীন ঘরে" - কাব্যগ্রন্থের রচয়িতা - শামসুর রহমান। শামসুর রহমান বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদা লাভ করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।
মীর মশার্রফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
Correct Answer:
ক: বিষাদসিন্ধু
Explanation:
মীর মশার্রফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? সঠিক উত্তর বিষাদসিন্ধু মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হলো - বিষাদসিন্ধু। মহাশ্মশান, ভ্রান্তিবিলাস ও কথোপকথন গ্রন্থের রচয়িতা যথাক্রমে - কায়কোবাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উইলিয়াম কেরি।
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)
Explanation:
শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে) শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ 'বাংলাদেশ স্বপ্ন দেখে' ।
'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
গ: গোলাম মোস্তফা
Explanation:
'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর গোলাম মোস্তফা "বনি আদম " - কাব্যগ্রন্থটির রচয়িতা গোলাম মোস্তফা। তিনি ছিলেন একজন বাঙালি কবি ও লেখক। তার কাব্যের মূল বিষয় ছিল ইসলাম ও প্রেম। তার প্রথম কাব্যগ্রন্থ হলো রক্তরাগ। তার অন্যান্য কাব্যগ্রন্থ - হাসনাহেনা, খোশরোজ, সাহারা, বনি আদম ইত্যাদি।
মুক্তিযুদ্ধ-ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো---
Correct Answer:
খ: বন্দী শিবির থেকে
Explanation:
মুক্তিযুদ্ধ-ভিত্তিক শামসুর রাহমানের কাব্যগ্রন্থটি হলো--- সঠিক উত্তর বন্দী শিবির থেকে শামসুর রাহমানের মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ - - বন্দী শিবির থেকে (১৯৭২)। এ গ্রন্থের মূল বিষয় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা। মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন।
”প্রবাসের দিনগুলি” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
খ: জাহানারা ইমাম
Explanation:
”প্রবাসের দিনগুলি” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর জাহানারা ইমাম শহিদ জননী জাহানারা ইমাম ১৯২৩ - ৯৪। তিনি আজীবন একাত্তরের ঘাতক, দালাল, রাজাকার, আলবদরদের শাস্তির দাবিতে সংগ্রাম করেছেন। তার মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক গ্রন্থ একাত্তরের দিনগুলি।
বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
Correct Answer:
ঘ: রাজা প্রতাপাদিত্য চরিত্র
Explanation:
বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর রাজা প্রতাপাদিত্য চরিত্র রাজা প্রতাপাদিত্য চরিত্র ঊনবিংশ শতাব্দীর শুরুতে প্রকাশিত একটি বাংলা গ্রন্থ । এর লেখক রামরাম বসু । এই গ্রন্থটিকে বাংলা ভাষায় কোন বাঙ্গালী লিখিত লিখিত প্রথম গদ্যগ্রন্থ বিবেচনা করা হয়। [তথ্যসূত্র প্রয়োজন] এটি সর্বপ্রথম ১৮০১ খ্রিষ্টাব্দের জুলাই মাসে কলকাতা শহর থেকে প্রকাশিত হয়। গ্রন্থটি শ্রীরামপুর মিশন প্রেসে মুদ্রিত হয়েছিল। এটি একটি জীবনী গ্রন্থ। রাজা প্রতাপাদিত্য প্রাচীন যশোরের অন্তর্ভুক্ত সুন্দরবনের মহারাজা বিক্রমাদিত্যের পুত্র ছিলেন। রাজা প্রতাপাদিত্যের নামকরণ সম্পর্কে রামরাম বসু এই গ্রন্থে লিখেছেন, “জ্যোতিষিরা বললেন সব বিষয়েই উত্তম কিন্তু পিতৃদ্রোহী। হরিষেবিষাদ মনে রাজা অন্নপাশনে পুত্রের নাম রাখলেন প্রতাপাদিত্য।
"রে পথিক ! রে পাষাণ হৃদয়! কি লোভে এতো ত্রন্তে দৌঁড়িতেছে ?কি আশায় খন্ডিত শির বর্শার অগ্রভাগে বিদ্ধ করে লইয়া যাইতেছে? এ শিরে হায়! ও খন্ডিত শিরে তোমার প্রয়োজন কি? " উদ্বৃতাংশটুকু কোন গ্রন্থের ?
Correct Answer:
ঘ: বিষাদ -সিন্ধু
Explanation:
"রে পথিক ! রে পাষাণ হৃদয়! কি লোভে এতো ত্রন্তে দৌঁড়িতেছে ?কি আশায় খন্ডিত শির বর্শার অগ্রভাগে বিদ্ধ করে লইয়া যাইতেছে? এ শিরে হায়! ও খন্ডিত শিরে তোমার প্রয়োজন কি? " উদ্বৃতাংশটুকু কোন গ্রন্থের ? সঠিক উত্তর বিষাদ -সিন্ধু "বিষাদ - সিন্ধু" হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বিষাদ - সিন্ধুর মূল বিষয়বস্তু হচ্ছে - মুহাম্মাদ (সা.) - এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ। অবশ্য ইমাম হোসেনের মৃত্যুর ফলে যে সকল ঘটনা ঘটেছিল তারও বর্ণনা রয়েছে এ গ্রন্থে। বিষাদ - সিন্ধু উপন্যাসের প্রধান চরিত্রগুলির সন্ধান ইতিহাসে পাওয়া যায়, কিন্তু কোনো কোনো অপ্রধান চরিত্রের উল্লেখ বা সন্ধান ঐতিহাসিক কোনো গ্রন্থে পাওয়া যায় না। কিন্তু গবেষকের সিদ্ধান্ত - ‘যেহেতু ইতিহাসের ওপর ভিত্তি করেই এই গ্রন্থ রচিত হয়েছে, সুতরাং এটিকে ঐতিহাসিক উপন্যাস বলা যায়।
কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?
Correct Answer:
ক: বেদান্ত চন্দ্রিকা
Explanation:
কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? সঠিক উত্তর বেদান্ত চন্দ্রিকা রাজা রামমোহন রায় এর রচনা নয় - "বেদান্ত - চন্দ্রিকা"। "বেদান্ত - চন্দ্রিকা" ও "প্রবোধ - চন্দ্রিকা" - গ্রন্থ দুটির রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি ছিলেন সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক। তিনি ১৯ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।
কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?
Correct Answer:
ক: চাচা কাহিনী
Explanation:
কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ? সঠিক উত্তর চাচা কাহিনী রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর (১৯০৪ - ১৯৭৪) গল্পগ্রন্থ ‘চাচা - কাহিনী’ (১৯৫২)। ‘বরফ গলা নদী’ (উপন্যাস) জহির রায়হানের, ‘খেলা রাম খেলে যা’ (উপন্যাস) সৈয়দ শামসুল হকের, ‘কবি’ (উপন্যাস) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: অতি অল্প হইল
Explanation:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? সঠিক উত্তর অতি অল্প হইল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ অতি অল্প হইল । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও অপরবোধ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। তাঁকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর রচিত গ্রন্থ সমূহ - বর্ণপরিচয় , কথামালা, বোধোদয়, আখ্যানমঞ্জরী ব্যাকরণ কৌমুদী, বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (২ খণ্ডে), বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব (২ খণ্ডে), অতি অল্প হইল(১৮৭৩), আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস(১৮৮৪) ।
'দোলন চাপা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
'দোলন চাপা' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম "দোলনচাঁপা "বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়। ১৯২২ খ্রিস্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাঁকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়। এই সময় দোলনচাঁপা কাব্যের কবিতাগুলি রচিত হয়। জেল কর্তৃপক্ষের অগোচরে পবিত্র গঙ্গোপাধ্যায় ওয়ার্ডারদের সাহায্যে তাঁর সব কবিতাই বাইরে নিয়ে আসেন। কবির নির্দেশমত আর্য পাবলিশি হাউস এ কবিতাগুলো দিয়ে দোলনচাঁপা প্রকাশ করে। প্রথম সংস্করণ এই কাব্যগ্রন্থে ১৯টি কবিতা ছিল। সূচিপত্রের আগে মুখবন্ধরূপে সংযোজিত কবিতা "আজ সৃষ্টি - সুখের উল্লাসে" ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ খ্রিস্টাব্দ) জ্যৈষ্ঠ মাসের কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। দোলনচাঁপা কাব্যগ্রন্থের পরবর্তী সংস্করণে ৫০ টি কবিতা সংকলিত হয়।
'চিন্তাতরঙ্গিনী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
গ: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
Explanation:
'চিন্তাতরঙ্গিনী' কাব্যগ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাকাব্যের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ - চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, কবিতাবলী, আশা কানন, ছায়াময়ী, দশমবিদ্যা, চিত্তবিকাশ ইত্যাদি।
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Correct Answer:
খ: ঝরা পালক
Explanation:
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর ঝরা পালক জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ হলো - ঝরাপালক"। এটি ১৯২৮ সালে প্রকাশিত হয়। এ কাব্যে রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ দত্তের অনুসরণ আছে। আছে নতুন ভাষারীতি ও বাক প্রতিমা রচনার চেষ্টা।
কোনটি মধুসূদনের রচিত গ্রন্থ ?
Correct Answer:
গ: মায়াকানন
Explanation:
কোনটি মধুসূদনের রচিত গ্রন্থ ? সঠিক উত্তর মায়াকানন মাইকেল মধুসূদন দত্তের রচিত গ্রন্থ - মায়াকানন(নাটক)। মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি মৃত্যুশয্যায় শুয়ে বেঙ্গল থিয়েটারের কর্ণধার শরচ্চন্দ্র ঘোষের অনুরোধে মায়াকানন নাটকটি লেখায় হাত দেন কিন্তু তিনি এটি সম্পন্ন করতে পারেন নি। শেষ করেছেন ভুবনচন্দ্র মুখোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম-
Correct Answer:
গ: দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম
Explanation:
বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম- সঠিক উত্তর দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কর্ম: উপন্যাস প্রবন্ধ গ্রন্থ বিবিধ সম্পাদিত গ্রন্থাবলী দুর্গেশনন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ ইন্দিরা যুগলাঙ্গুরীয় চন্দ্রশেখর রাধারানী রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী সীতারাম কমলাকান্তের দপ্তর লোকরহস্য কৃষ্ণ চরিত্র বিজ্ঞানরহস্য বিবিধ সমালোচনা প্রবন্ধ - পুস্তক সাম্য কৃষ্ণ চরিত্র বিবিধ প্রবন্ধ মুচিরাম গুড়ের জীবনচরিত (ব্যাঙ্গ) ললিতা (পুরাকালিক গল্প) ধর্ম্মতত্ত্ব সহজ রচনা শিক্ষা শ্রীমদ্ভগবদগীতা কবিতাপুস্তক দীনবন্ধু মিত্রের জীবনী বাঙ্গলা সাহিত্যে প্যারীচাঁদ মিত্রের স্থান সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী
- গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা।
Correct Answer:
গ: অবিশ্বাস্য
Explanation:
- গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা। সঠিক উত্তর অবিশ্বাস্য সৈয়দ মুজতবা আলী একজন বিংশ শতকী বাঙালি সাহিত্যিক। তাঁর রচিত বইয়ের সংখ্যা ৩০। উপন্যাস ভ্রমণকাহিনী ছোটগল্প রম্যরচনা গল্পমালা অবিশ্বাস্য (১৯৫৪) শবনম (১৯৬০) শহর - ইয়ার (১৯৬৯) দেশে বিদেশে (১৯৪৯) (কাবুল শহরের কাহিনী নিয়ে লেখা। ) জলে ডাঙ্গায় (১৯৬০) চাচা কাহিনী (১৯৫২) টুনি মেম (১৯৬৪) পঞ্চতন্ত্র (১৯৫২) ময়ূরকন্ঠী (১৯৫৭) পঞ্চতন্ত্র (১৯৫২) ময়ূরকন্ঠী (১৯৫৭) রাজা উজির ধূপছায়া বেঁচে থাক সর্দি - কাশি পুনশ্চ পাদটীকা তীর্থহীনা কর্ণেল রাক্ষসী বিধবা বিবাহ ক্যাফে - দে - জেনি মা জননী বেল তুলে দু - দু'বার স্বয়ংবরা শবনম রস - গোল্লা (ইংরেজি) হিটলার
”অগ্নিবীণা”- কাব্য গ্রন্থটি লিখেছেন--
Correct Answer:
খ: কাজী নজরুল ইসলাম
Explanation:
”অগ্নিবীণা”- কাব্য গ্রন্থটি লিখেছেন-- সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা ( ১৯২২ ) । এ গ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস । আর দ্বিতীয় কবিতা হলো - বিদ্রোহী।
'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: মাযহারুল ইসলাম
Explanation:
'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর মাযহারুল ইসলাম 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা মাযহারুল ইসলাম। 'বিচ্ছিন্ন প্রতিলিপি' কাব্যগ্রন্থটির রচয়িতা মাযহারুল ইসলাম। তার আরো কয়েকটি কাব্যগ্রন্থ হলো - মাটির ফসল, আর্তনাদে বিবর্ণ, যেখানে বাঘের থাবা, দুঃসময়ের ছড়া, উজানে ফেলার প্রতিধ্বনি, সাম্প্রতিক ছড়া।
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
Correct Answer:
ক: আহসান হাবীব
Explanation:
'ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর আহসান হাবীব আহসান হাবীব একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। তার রচিত কাব্যগ্রন্থ: রাত্রিশেষ (১৯৪৭), ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪), আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু'হাতে দুই আদিম পাথর (১৯৮০), প্রেমের কবিতা (১৯৮১), বিদীর্ণ দর্পণে মুখ (১৯৮৫)।
”শাহনামা” গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ক: ফেরদৌসী
Explanation:
”শাহনামা” গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর ফেরদৌসী ইরানের প্রসিদ্ধ মহাকাব্য শাহনামা। মহাকবি ফেরদৌসী ৯৮০ - ১০১০ পর্যন্ত সুদীর্ঘ ৩০ বছর কঠোর পরিশ্রম করে "শাহনামা" রচনা করেন। এর ভাষা ক্ল্যাসিক ফারসি এবং শ্লোক সংখ্যা ৬০ হাজার।
'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা কে?
Correct Answer:
ঘ: গোলাম মোস্তফা
Explanation:
'বিশ্বনবী' গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর গোলাম মোস্তফা গোলাম মোস্তফার অনন্য কীর্তি বিশ্বনবী। বাংলা সাহিত্যের জনপ্রিয় গ্রন্থগুলোর অন্যতম এ গ্রন্থখানি। বাংলা ভাষায় রচিত হজরত মুহাম্মদ সা: - এর জীবনী গ্রন্থগুলোর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বিশ্বনবী। গোলাম মোস্তফা রাসূল প্রেমিক সাহিত্যিক। তাই রাসূল সা: - এর প্রতি অগাধ প্রেম - ভালোবাসা থেকেই তিনি বিশ্বনবী রচনা করেছেন। প্রকৃতপক্ষে বিশ্বনবী গোলাম মোস্তফার ‘ইশক - ই - রাসূল’ (রাসূল প্রেম) - এর ফসল। বইটির পরতে পরতে তিনি নিজেকে ‘আশেকে রাসূল’ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ইতিহাসের তথ্য, তত্ত্ব ও বৈজ্ঞানিক বিশ্লেষণ, দার্শনিক যুক্তি ইত্যাদি উপস্থাপনের মাধ্যমে হজরতের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য তার প্রয়াস এ গ্রন্থে সর্বত্র। হজরতের জীবন ঘটনার কল্পচিত্র, সাবলীল বর্ণনা, আকর্ষণীয় উপস্থাপনা বিশ্বনবীর বিশেষ বৈশিষ্ট্য।
'মতিচুর' গ্রন্থের কচয়িতা -
Correct Answer:
খ: রোকেয়া সাখাওয়াত হোসেন
Explanation:
'মতিচুর' গ্রন্থের কচয়িতা - সঠিক উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রাত সাখাওয়াত হোসেন। তিনি ১৮৮০ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। তার গল্পগ্রন্থ হলো - মতিচূর ও অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন।