the plural MCQs
Showing 37 questions (Total: 37)
কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: গ্রাম
Explanation:
কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর গ্রাম উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ এবং অপ্রাণীবাচক শব্দের বহুবচনে আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ব্যবহূত হয়।
'সাহেব' শব্দের বহুবচন কী?
Correct Answer:
খ: সাহেবান
Explanation:
'সাহেব' শব্দের বহুবচন কী? সঠিক উত্তর সাহেবান কিছু বিদেশি শব্দে বাংলা ভাষার বহুবচনের পদ্ধতির পাশাপাশি বিদেশি ভাষার অনুকরণেও বহুবচন করা হয়ে থাকে। যেমন - বুজুর্গ - বুজুর্গাইনসাহেব - সাহেবান
Wolf-শব্দটির বহুবচন কোনটি?
Correct Answer:
গ: Wolves
Explanation:
Wolf-শব্দটির বহুবচন কোনটি? সঠিক উত্তর Wolves Singular noun এর শেষে f বা fe থাকলে plural করার সময় f বা fe এর স্থলে v বসে এবং তারপর es যােগ করে plural করতে হয়। Leaf - Leaves Half - Halves Thief - Thieves Wolf - Wolves
কোনটি সঠিক বহুবচন?
Correct Answer:
গ: শিক্ষকমন্ডলী
Explanation:
কোনটি সঠিক বহুবচন? সঠিক উত্তর শিক্ষকমন্ডলী উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে - গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ। তাই, শিক্ষক - শিক্ষকমণ্ডলী, সম্পাদক - সম্পাদকমণ্ডলী।
”মন্ডলী” যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে নিচের কোনটিতে?
Correct Answer:
ক: সম্পাদকমন্ডলী
Explanation:
”মন্ডলী” যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে নিচের কোনটিতে? সঠিক উত্তর সম্পাদকমন্ডলী 'মণ্ডলী' উন্নত প্রানীবাচক ( মনুষ্য ) শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন - - শিক্ষকমণ্ডলী, সম্পাদকমণ্ডলী।
"Wolf" এর বহুবচন কোনটি?
Correct Answer:
গ: Wolves
Explanation:
"Wolf" এর বহুবচন কোনটি? সঠিক উত্তর Wolves Wolf এর plural form হলো Wolves. Wolf + Ves = Wolves.এক্ষেত্রে l উঠে যাবে। Wolf এর অর্থ হলো নেকড়ে।
'বৃক্ষ' শব্দের সঠিক বহুবচন কি?
Correct Answer:
গ: বৃক্ষরাজি
Explanation:
'বৃক্ষ' শব্দের সঠিক বহুবচন কি? সঠিক উত্তর বৃক্ষরাজি রাজি - বৃক্ষরাজি, তারকারাজি মালা - পর্বতমালা, রাশি - বালিরাশি কুল - বৃক্ষকুল, পক্ষিকুল, মাতৃকুল
’কাগজ’ এর বহুবচন কোনটি?
Correct Answer:
খ: কাগজগুলো
Explanation:
’কাগজ’ এর বহুবচন কোনটি? সঠিক উত্তর কাগজগুলো গুলা,গুলি, গুলো প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়। যেমন - অতগুলো কুমড়া দিয়ে কি হবে? আমগুলো টক। টাকাগুলো দিয়ে দাও। ময়ূরগুলো পুচ্ছ নাড়িয়ে নাচছে। কাগজগুলো আগিয়ে দাও।
’সাহেব’ শব্দটির বহুবচন কোনটি?
Correct Answer:
খ: সাহেবান
'কাগজ' - এর বহুবচন কোনটি?
Correct Answer:
খ: কাগজগুলো
Explanation:
'কাগজ' - এর বহুবচন কোনটি? সঠিক উত্তর কাগজগুলো একবচন - বহুবচন কাগজ - কাগজগুলো গুলা, গুলি, গুলো প্রানিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়। যেমন: টাকাগুলো দিয়ে দাও, আমগুলো টক ইত্যাদি।
নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়?
Correct Answer:
ঘ: মঙ্গল
নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে ?
Correct Answer:
খ: সভা
Explanation:
নিচের কোন বহুবচনজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে ? সঠিক উত্তর সভা প্রানীবাচক শব্দের বহুবচনজ্ঞাপক শব্দ হিসেবে ব্যবহৃত হয় সভা। অপ্রাণিবাচক শব্দের বহুবচনজ্ঞাপক শব্দ হলো আবলি, মালা । শ্রেণি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন : পাদপশ্রেণি, দ্বিজশ্রেণি।
নিচের কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়?
Correct Answer:
ঘ: ফল
Explanation:
নিচের কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়? সঠিক উত্তর ফল জাতিবাচক শব্দ একবচনেই প্রকাশ পায় বহুবচনসূচক পদ, যেমন - মাছ (সবমাছ) পানিতে বড় হয়। বাঘ (সব বাঘ) বনে বাস করে। ফল (সব ফল) পুষ্টিকর।
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো ?
Correct Answer:
ঘ: আবলি, পুঞ্জ, রাশি
কোনটি বহুবচন?
Correct Answer:
ক: বুজুর্গান
Explanation:
কোনটি বহুবচন? সঠিক উত্তর বুজুর্গান বহুবচনঃ কতিপয় বিদেশি শব্দে, সে ভাষার অনুসরনে বহুবচন হয়। যেমনঃ আন প্রত্যয় যোগেঃ সাহেব - সাহেবান, বুজর্গ - বুজুর্গান ।
কোন শব্দটি প্রালিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: যূথ
Explanation:
কোন শব্দটি প্রালিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর যূথ 'যূথ' শব্দ টি প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। অন্যদিকে রাশি, রাজি ও পুঞ্জ শব্দ গুলো অপ্রানিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়।
'শৈবাল' শব্দের সঙ্গে বহুবচনের কোন রুপটি মানান সই?
Correct Answer:
গ: দাম
Explanation:
'শৈবাল' শব্দের সঙ্গে বহুবচনের কোন রুপটি মানান সই? সঠিক উত্তর দাম অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ: আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি ইত্যাদি অপ্রাণিবাচক বহুবচনে ব্যবহৃত হয়। যেমন : গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুম ইত্যাদি।
'কুসুম' শব্দের সঙ্গে বহুবচনের কোন রুপটি মানানসই?
Correct Answer:
গ: দাম
Explanation:
'কুসুম' শব্দের সঙ্গে বহুবচনের কোন রুপটি মানানসই? সঠিক উত্তর দাম ’কুসুম' শব্দের সঙ্গে বহুবচনের দাম রুপটি মানানসই । তাই ’কুসুম' শব্দের বহুবচন কুসুমদাম।
নিচের কোনটিতে বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে?
Correct Answer:
খ: সকল পণ্ডিতেরা অহংকারী হয় না ।
Explanation:
নিচের কোনটিতে বহুবচনের অপপ্রয়োগ ঘটেছে? সঠিক উত্তর সকল পণ্ডিতেরা অহংকারী হয় না । সকল পণ্ডিতেরা অহংকারী হন না। এখানে বহুবচন এর অপপ্রয়োগ ঘটেছে। কারণ সকল এবং পণ্ডিতেরা দুইটাই বহুবচন। আর একইসাথে দুই বচন হয় না। তাই বাক্যটিতে বহুবচন এর অপপ্রয়োগ ঘটেছে।
নিচের কোনটি বহুবচন জ্ঞাপক শব্দ নয়?
Correct Answer:
ঘ: বন
Explanation:
নিচের কোনটি বহুবচন জ্ঞাপক শব্দ নয়? সঠিক উত্তর বন Venus (শুক্র) সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। এ গ্রহের বায়ুমন্ডল ঘন কার্বন ডাই - অক্সাইড গ্যাস কাচের আবরণের মতো কাজ করে এবং উত্তাপকে ধরে রাখে। ফলে গ্রহটির উপরিতলে তাপমাত্রা প্রায় ৫০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ সৌরজগতের সর্বাধিক উত্তপ্ত গ্রহ ভেনাস বা শুক্র।
নিচের কোনটি বহুবচনবাচক শব্দ?
Correct Answer:
ক: রচনাবলি
Explanation:
নিচের কোনটি বহুবচনবাচক শব্দ? সঠিক উত্তর রচনাবলি বহুবচনবাচক শব্দ - রচনাবলি। কারণ আবলি বহুবচন নির্দেশ করে।
নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয় ?
Correct Answer:
ঘ: জন
Explanation:
নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয় ? সঠিক উত্তর জন আবলি, মহল, পাল - এই তিনটি বহুবচন নির্দেশক। অন্যদিনে জন একবচন নির্দেশক।
'পুষ্প' শব্দের বহুবচন কোনটি?
Correct Answer:
খ: পুষ্পদাম
Explanation:
'পুষ্প' শব্দের বহুবচন কোনটি? সঠিক উত্তর পুষ্পদাম 'বচন' অর্থ সংখ্যার ধারনা। বাংলা ভাষায় বচন দুই প্রকার। যথা : একবচন, বহুবচন। 'দাম ' সমষ্টিবোধক শব্দটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন - পুষ্পদাম, কুসুমদাম।
'হাতি' শব্দটির বহুবচন কোনটি?
Correct Answer:
খ: হস্তিযূথ
Explanation:
'হাতি' শব্দটির বহুবচন কোনটি? সঠিক উত্তর হস্তিযূথ পাল ও যূথ শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় । যেমন রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। হস্তিযূথ মাঠের ফসল নষ্ট করছে।
নিচের কোন বহুবচনটি সঠিক?
Correct Answer:
ঘ: ক,খ,গ সবগুলোই
Explanation:
নিচের কোন বহুবচনটি সঠিক? সঠিক উত্তর ক,খ,গ সবগুলোই মনুষ্যসকল , মনুষ্যসমূহ, পাখিসব all words are correct.
কোন পদের আগে 'অজস্র' বসালে বহুবচন হয়?
Correct Answer:
গ: বিশেষ্য
বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি-
Correct Answer:
ঘ: তারকাবলি
কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: মণ্ডলী
Explanation:
কোনটি উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? সঠিক উত্তর মণ্ডলী যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয় তাকে বহুবচন বলে। উন্নতপাণিবাচক মনুষ্য শব্দের বহুবনে ব্যবৃহৃত শব্দঃ দেবগণ, নরগণ জনগণ ইত্যাদি সুধূবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইত্যাদি শিক্ষকমন্ডলী, সম্পাদকমন্ডলী ইত্যাদিপন্ডিতবর্গ, মন্ত্রিবর্গ, ইত্যাদি।
‘তরঙ্গ’ শব্দের বহুবচন কী
Correct Answer:
ক: তরঙ্গমালা
Explanation:
‘তরঙ্গ’ শব্দের বহুবচন কী সঠিক উত্তর তরঙ্গমালা অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দঃ আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি। যেমনঃ গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, বালিরাশি, তারকারাজি ইত্যাদি।
তরঙ্গ' শব্দের বহুবচন কী?
Correct Answer:
খ: তরঙ্গস্বর
‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি?
Correct Answer:
ক: কবিতাগুচ্ছ
`Data' শব্দটি নিচের কোনটির বহুবচন?
Correct Answer:
খ: Datum
‘বৃক্ষ’ শব্দের বহুবচন কী?
Correct Answer:
ঘ: বৃক্ষরাজি
Explanation:
‘বৃক্ষ’ শব্দের বহুবচন কী? সঠিক উত্তর বৃক্ষরাজি রাজি - বৃক্ষরাজি, তারকারাজি মালা - পর্বতমালা, রাশি - বালিরাশি কুল - বৃক্ষকুল, পক্ষিকুল, মাতৃকুল
‘মেঘ’ শব্দকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয়?
Correct Answer:
ঘ: মালা
’হাঁড়ি হাঁড়ি সন্দেশ’ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
Correct Answer:
ক: বিশেষ্য ও বিশেষণ
কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো -
Correct Answer:
ঘ: পাল
Explanation:
কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো - সঠিক উত্তর পাল পাল ও যূথ শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। যেমন - রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। হস্তিযূথ মাঠের ফসল নষ্ট করছে।
’পুষ্প’ শব্দের বহুবচন কী?
Correct Answer:
ঘ: কোনটিই নয়
Explanation:
['পুষ্প' শব্দের বহুবচন হলো ‘পুষ্পদাম'। উল্লেখ্য বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলা, গুলি, গুলো, দিগ, দের ইত্যাদি বিভক্তি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কূল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি ইত্যাদি সমষ্টিবোধক শব্দ ব্যবহৃত হয়। সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত ।]