treaty MCQs
Showing 50 questions (Total: 581)
”কাঁদুনি” শব্দের সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
ঘ: কাঁদ + উনি
Explanation:
”কাঁদুনি” শব্দের সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর কাঁদ + উনি 'কাঁদুনি' শব্দের সন্ধি বিচ্ছেদ - কাঁদ + উনি। সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়। যেমন: মিথ্যা + উক্ত = মিথ্যুক, কাঁদ + উনি = কাঁদুনি।
যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়-
Correct Answer:
খ: ঈশ্বরগুপ্তকে
Explanation:
যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়- সঠিক উত্তর ঈশ্বরগুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় - ঈশ্বরগুপ্তকে। ১৭৬০থেকে ১৮৬০ সাল পর্যন্ত বাংলা সাহিত্যের যুগ সন্ধিকাল ধরা হয়।
কোনটি লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ?
Correct Answer:
ঘ: লো + অন
Explanation:
কোনটি লবণের সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক উত্তর লো + অন লো + অন = লবণ নিয়ম: এ, ঐ, ও, ঔ - কারের পরে এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয়, এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন: ও + অ = অব্ + অ ; পো + অন = পবন, লো + অন = লবণ।
”বৃষ্টি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: বৃষ + তি
Explanation:
”বৃষ্টি” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বৃষ + তি ”বৃষ্টি” শব্দের সন্ধি বিচ্ছেদ বৃষ + তি। ষ - এর পরী ত্ বা থ্ থাকলে যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়। যেমন : বৃষ + তি = বৃষ্টি, কৃষ + তি = কৃষ্টি।
”উন্নত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: উৎ + নত
Explanation:
”উন্নত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর উৎ + নত ”উন্নত” শব্দের সন্ধি বিচ্ছেদ - উৎ + নত। ব্যঞ্জন + ব্যঞ্জন সাধিত সন্ধি। ব্যঞ্জন + ব্যঞ্জন সন্ধির নিয়ম যুক্তবর্ণ থাকলে প্রথমটির জন্য ৎ হয় এবং যুক্তবর্ণের পরেরটি পরে বসে। যেমন: উন্নত = উৎ + নত।
”বিচ্ছেদ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: বি + ছেদ
Explanation:
”বিচ্ছেদ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর বি + ছেদ ”বিচ্ছেদ” শব্দের সন্ধি বিচ্ছেদ = বি + ছেদ। স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব (চ্ছ) হয়। যেমন : বি + ছেদ = বিচ্ছেদ, পরি + ছদ = পরিচ্ছদ।
”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সু + আগত
Explanation:
”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সু + আগত ”স্বাগত” শব্দের সন্ধি বিচ্ছেদ = সু + আগত। উ - কার কিংবা ঊ - কারের পর উ - কার ও ঊ - কার ভিন্ন অন্য থাকলে উ বা এ স্থানে ব ফলা হয় এবং লেখার সময় ব ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়। যেমন : তনু + ঈ = তন্বী, অনু + এষণ = অন্বেষণ।
”ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: ষট + দশ
Explanation:
”ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষট + দশ ”ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ ষট + দশ। ষট্ + দশ = ষোড়শ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। যেসব সন্ধি নিয়ম সিদ্ধ নয় সেগুলোই নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন : পর + পর = পরস্পর, বন + পতি = বনস্পতি ইত্যাদি।
“গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: গৈ + অক
Explanation:
“গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গৈ + অক “গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ গৈ + অক। এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয় আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। গৈ + অক = গায়ক, নৈ + অক = নায়ক ইত্যাদি।
”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: গো + এষণা
Explanation:
”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর গো + এষণা ”গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ গো + এষণা। এ, ঐ, ও, ঔ কারের পর এ ঐ স্থানে যথাক্রমে অয় আয় এবং ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন : গো + এষণা = গবেষণা, গৈ + অক = গায়ক।
”ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: ভৌ + উক
Explanation:
”ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ভৌ + উক ”ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ ভৌ + উক। এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন : ভৌ + উক = ভাবুক, গো + এষণা = গবেষণা ইত্যাদি।
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: তপঃ + বন
Explanation:
'তপোবন' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর তপঃ + বন তপ: + বন = তপোবন একটি বিসর্গ সন্ধি।
”দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: দৃশ + অনীয়
Explanation:
”দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর দৃশ + অনীয় ”দর্শনীয়” শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দৃশ + অনীয়। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন : দর্শনীয় = দৃশ + অনীয়, সিংহাসন = সিংহ + আসন, বিদ্যালয় = বিদ্যা + আলয়, হিমালয় = হিম + আলয়, ইত্যাদি। দেখা যাচ্ছে 'অ' এবং 'আ' মিলে স্বরসন্ধিতে 'আ' হয়।
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
Correct Answer:
গ: ক্রিয়া
Explanation:
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? সঠিক উত্তর ক্রিয়া ক্রিয়া পদের সাথে সন্ধি হয় না।সন্ধির সবচেয়ে দ্বিধান্বিত প্রশ্ন :প্রশ্ন : কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নটি একাধিকবার এলেও এটি নিয়ে বিভিন্ন মতবাদ আছে। অনেকে বলেন এর উত্তর অব্যয়, আবার অনেকে বলেন এর উত্তর ক্রিয়া। আবার অনেক জায়গায় এর উত্তর সর্বনামও খুঁজে পাওয়া যায়।সমাধান ও ব্যাখ্যা :আসলে বাংলা এমন কোনো পদই নেই যার সন্ধি হয় না, বাংলা সকল পদেরই সন্ধি হয়। যেমন :বিশেষ্য পদের সন্ধি-বিচ্ছেদ :বিদ্যা + আলয় = বিদ্যালয়গ্রন্থ + আগার = গ্রন্থাগারগীত + অঞ্জলি = গীতাঞ্জলিজল + আশয় = জলাশয়পদ + উন্নতি = পদোন্নতিবিশেষণ পদের সন্ধি-বিচ্ছেদ :ক্ষুধা + ঋত = ক্ষুধার্তজন + এক = জনৈকউপরি + উক্ত = উপর্যুক্তঅতি + অধিক = অত্যধিকঅতি + অন্ত = অত্যন্তসর্বনাম পদের সন্ধি-বিচ্ছেদ :পর + পর = পরস্পরঅব্যয় পদের সন্ধি-বিচ্ছেদ :ইতি + আদি = ইত্যাদিকিম + বা = কিংবাপরম + তু = পরন্তুক্রিয়া পদের সন্ধি-বিচ্ছেদ :দেখিতে + আছি = দেখিতেছিকরিতে + আছি = করিতেছি[ক্রিয়া পদের উদাহরণদুটি ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বই থেকে নেওয়া হয়েছে।]এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে পরীক্ষায় এলে এর উত্তর কী দিবেন? অপশনে যদি 'কোনোটিই নয়' থাকে তাহলে তা সর্বোত্তম উত্তর আর তা থাকলে 'ক্রিয়া'ই দাগাবেন।কেন 'ক্রিয়া' দাগাবেন তার ব্যাখ্যা :ভালো করে প্রশ্নটি লক্ষ করুন, প্রশ্নে বলা হয়েছে কোন বাংলা পদের সন্ধি হয় না? এবার খেয়াল করুন ড. মুহম্মদ শহীদুল্লাহর 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' এবং ড. এনামুল হকের 'ব্যাকরণ মঞ্জরী' বইতে ক্রিয়াপদের যে সন্ধি দেখানো হয়েছে তা কিন্তু সাধু ভাষার অর্থাৎ তৎসম শব্দ। বাংলা শব্দ বলতে সাধারণত আমরা তদ্ভব বা দেশি শব্দগুলোকে বুঝি। সে হিসেবে বাংলা 'ক্রিয়া' পদের সন্ধি হয় না।
বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই-
Correct Answer:
গ: বহ্নি + উৎসব
Explanation:
বহ্ন্যুৎসব শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে পাই- সঠিক উত্তর বহ্নি + উৎসব ই - কার কিংবা ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' ফলা হয়। য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জন এর সাথে লেখা হয়। যেমন বহ্নি + উৎসব = বহ্নু্ৎসব, মসী + আধার = মস্যাধার, প্রতি + এক্ = প্রত্যেক।
নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল--
Correct Answer:
ক: নৌ + ইক
Explanation:
নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ হল-- সঠিক উত্তর নৌ + ইক এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন - নৌ + ইক = নাবিক, গো + এষণা = গবেষণা।
পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
Correct Answer:
খ: পরি+আলোচনা
Explanation:
পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- সঠিক উত্তর পরি+আলোচনা পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - পরি + আলোচনা। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন - পরি + আলোচনা = পর্যালোচনা, গো + এষণা = গবেষণা, মনু + অন্তর = মন্বন্তর ইত্যাদি।
কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
Correct Answer:
গ: সংবাদ
Explanation:
কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সঠিক উত্তর সংবাদ ব্যঞ্জন সন্ধির উদাহরণ হচ্ছে সংবাদ। স্বরে আর ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও ব্যঞ্জনে অথবা ব্যঞ্জনে ও স্বরে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জনসন্ধি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি মূলত সমীভবন এর নিয়মে হয়ে থাকে। ম + স্পর্শবর্ণ (ক - ম) = ম বদলে ং হয়, অথবা যেই বর্গের স্পর্শবর্ণ সেই বর্গেরই পঞ্চম বর্ণ হয় সম্পাদনা। যেমন : সংগীত/সঙ্গীত = সম্ + গীত
'ষড়ঋতু' শব্দের সন্ধিবিচ্ছেদ ---
Correct Answer:
ঘ: ষট্ + ঋতু
Explanation:
'ষড়ঋতু' শব্দের সন্ধিবিচ্ছেদ --- সঠিক উত্তর ষট্ + ঋতু 'ষড়ঋতু' শব্দের সন্ধিবিচ্ছেদ - - ষট্ + ঋতু। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। অ/আ + ঋ = অর্ উদাহরণ: সপ্তর্ষি = সপ্ত + ঋষি
”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: অহঃ+অহ
Explanation:
”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অহঃ+অহ ”অহরহ” শব্দের সন্ধি বিচ্ছেদ অহঃ + অহ। অহঃ + অহ = অহরহ একটি বিশেষ বিসর্গ সন্ধি। এরকম কয়েকটি উদাহরণ হল বাচঃ + পতি = বাচস্পতি, ভাঃ + কর = ভাস্কর ইত্যাদি।
”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: নিঃ + রস
Explanation:
”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নিঃ + রস ”নীরস” শব্দের সন্ধি বিচ্ছেদ নিঃ + রস। ই কিংবা উ ধোনির পরের বিসর্গের সঙ্গে র এর সন্ধি হলে বিসর্গের লোভ হয় এবং বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন নিঃ + রস = নিরস, নিঃ + রব = নীরব।
”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: সৎ + আশয়
Explanation:
”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সৎ + আশয় ”সদাশয়” শব্দের সন্ধি বিচ্ছেদ সৎ + আশয়। এরকম আরো কয়েকটি উদাহরণ হল সৎ + উপদেশ = সদুপদেশ, তৎ + ছায়া = তচ্ছায়া।
”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: নৌ + ইক
Explanation:
”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর নৌ + ইক ”নাবিক” শব্দের সন্ধি বিচ্ছেদ নৌ + ইক। এ, ঐ, ও, ঔ কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন - নৌ + ইট = নাবিক, বৌ + অক = ভাবুক, গৈ + অক = গায়ক ইত্যাদি।
”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ক: জন + এক
Explanation:
”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর জন + এক ”জনৈক” শব্দের সন্ধি বিচ্ছেদ জন + এক। অ - কার কিংবা আ কার এরপর এ কার কিংবা ঐ কার থাকলে উভয় মিলে ঐ কার হয়; ঐ কার পূর্ববর্তী ব্যঞ্জন এর সাথে যুক্ত হয়। যেমন : জন + এক = জনৈক, মত + ঐক্য = মতৈক্য ইত্যাদি।
পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে---
Correct Answer:
ঘ: পিতৃ + আলয়
Explanation:
পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে--- সঠিক উত্তর পিতৃ + আলয় অ - কার কিংবা আ - কারের পর অ - কার কিংবা আ - কার থাকলে উভয় মিলে আ - কার হয়। আ - কার পূর্ববর্তী ব্যঞ্জন এর সঙ্গে যুক্ত হয়। যেমন পিতৃ + আলয় = পিত্রালয়, হিম + আলয় = হিমালয়।
'শুভেচ্ছা' শব্দটি সন্ধি-বিচ্ছেদ করলে হবে ---
Correct Answer:
ক: শুভ + ইচ্ছা
Explanation:
'শুভেচ্ছা' শব্দটি সন্ধি-বিচ্ছেদ করলে হবে --- সঠিক উত্তর শুভ + ইচ্ছা 'শুভেচ্ছা' শব্দটি সন্ধি - বিচ্ছেদ করলে হবে - - - শুভ + ইচ্ছা। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, তাকে বলে স্বরসন্ধি। ‘অ/আ’ এরপরে ‘ই/ঈ’ থাকলে উভয় মিলে ‘এ’ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + ই = এ, শুভ + ইচ্ছা = শুভেচ্ছা, পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু, স্ব + ইচ্ছা = স্বেচ্ছা, নর + ইন্দ্র = নরেন্দ্র
“স্বাধীন” শব্দটি সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
ঘ: স্ব+অধীন
Explanation:
“স্বাধীন” শব্দটি সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর স্ব+অধীন 'অ + অ = আ' হয়েছে। যেমন: স্ব + অধীন = স্বাধীন। এরুপ নরাধম, হিমাচল, হিতাহিত ইত্যাদি।
সম+চয়= সঞ্চয় কোন সন্ধি ?
Correct Answer:
গ: ব্যঞ্জন
Explanation:
সম+চয়= সঞ্চয় কোন সন্ধি ? সঠিক উত্তর ব্যঞ্জন সম + চয় = সঞ্চয় এটি ব্যঞ্জন সন্ধি। 'ম' এরপরে যে কোন বর্গীয় বর্ণ থাকলে, ম স্থানে ঐ বর্গের পঞ্চম বর্ণ হয়। যেমন: ম + চ = ঞ্চ সম + চিত = সঞ্চিত।
‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ?
Correct Answer:
গ: মত + ঐক্য
Explanation:
‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি ? সঠিক উত্তর মত + ঐক্য ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মত + ঐক্য। অ/আ এরপরে এ/ঐ থাকলে উভয়ে মিলে ঐ হয় এবং তা ‘অ/আ’ - র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ + এ = ঐ, জন + এক = জনৈক, হিত + এষী = হিতৈষী, সর্ব + এব = সর্বৈব, অ + ঐ = ঐ, মত + ঐক্য = মতৈক্য, অতুল + ঐশ্বর্য = অতুলৈশ্বর্য
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
খ: আ + চর্য
Explanation:
'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর আ + চর্য 'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ - - - আ + চর্য। যেসব সন্ধির নিদিষ্ট কোন নিয়ম নেই তাদেরকে নিপাতনে সিদ্ধসন্ধি বলে। তৎসম শব্দের সন্ধিতেই শুধু এই নিপাতন খাটে। নিপাতনে সিদ্ধ তৎসম ব্যঞ্জনসন্ধি আ + চর্য = আশ্চর্য, গো + পদ = গোষ্পদ, বন + পতি = বনস্পতি, বৃহৎ + পতি = বৃহস্পতি, তৎ + কর = তস্কর, পর + পর = পরস্পর, মনস + ঈষা = মনীষা, ষট + দশ = ষোড়শ, এক + দশ = একাদশ, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি।
”যুগসন্ধি”র কবি কে?
Correct Answer:
গ: ঈশ্বরচন্দ্র গুপ্ত
Explanation:
”যুগসন্ধি”র কবি কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত । তিনি তার কবিতায় পূর্বতন ও নবাগত আদর্শের সংযোগ সাধনে চেষ্টা করেন। তিনি তার কবিতাচর্চায় মধ্যযুগের দেব - দেবীর কাহিনী নির্ভর কাব্যরচনা করে ব্যক্তি অভিজ্ঞতায় ছোট ছোট কবিতা লেখেন তার কাব্যে মধ্য যুগের কাব্য বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা বৈশিষ্ট্য সমানভাবে পরিলক্ষিত হয়। এজন্যই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।
'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ --
Correct Answer:
গ: নৌ + ইক
Explanation:
'নাবিক' শব্দের সন্ধি বিচ্ছেদ -- সঠিক উত্তর নৌ + ইক এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন: ঔ + ই = আব্ + ই ; নৌ + ইক = নাবিক।
'মনোযোগ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: মনঃ + যোগ
Explanation:
'মনোযোগ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর মনঃ + যোগ অ - কারের পরস্থিত স্ - জাত বিসর্গ এর পর অন্তস্থ য, অন্তস্তল ব, র, ল, হ থাকলে অ - কার ও স্ - জাত বিসর্গ উভয় স্থলে ও - কার হয়। যেমন: তিরঃ + ধান = তিরোধান মনঃ + যোগ = মনোযোগ তাই সঠিক উত্তর: মনঃ + যোগ = মনোযোগ।
‘মনস্তাপ’ - এর সন্ধি-বিচ্ছেদ____
Correct Answer:
ঘ: মনঃ + তাপ
Explanation:
‘মনস্তাপ’ - এর সন্ধি-বিচ্ছেদ____ সঠিক উত্তর মনঃ + তাপ 'মনস্তাপ' এর সঠিক সন্ধিবিচ্ছেদ মনঃ + তাপ । এটি বিসর্গ সন্ধির উদাহরণ । বস্তুত বিসর্গ র্ এবং স্ এর সংক্ষিপ্ত রুপ । বিসর্গকে দু ভাগে ভাগ করা হয়েছে। ১. ব্ - জাত বিসর্গ ও ২. স্ - জাত বিসর্গ। মনস্তাপ স্ - জাত বিসর্গের উদাহরণ।
বৃষ্টি -এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
Correct Answer:
ঘ: বৃষ +তি
Explanation:
বৃষ্টি -এর সন্ধি বিচ্ছেদ কি হবে? সঠিক উত্তর বৃষ +তি বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ: এখানে ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির সন্ধি হয়েছে। যেমন: ষ্ এর পরে ত্ বা থ্ থাকলে, যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়। যেমন: বৃষ্ + তি = বৃষ্টি।
'শুদ্ধোদন' শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
Correct Answer:
গ: শুদ্ধ+ওদন
Explanation:
'শুদ্ধোদন' শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর শুদ্ধ+ওদন 'শুদ্ধোদন' শব্দের সন্ধি বিচ্ছেদ - - শুদ্ধ + ওদন। শুদ্ধ + ওদন = শুদ্ধোদন। এটি নিপাতনে সিদ্ধ সন্ধি। যেসব সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন : গো + অক্ষ = গবাক্ষ, প্র + ঊড় = প্রৌঢ়, অন্য + অন্য = অন্যান্য ইত্যাদি।
'ষষ্ঠ'--এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
গ: ষষ্ + থ
Explanation:
'ষষ্ঠ'--এর সন্ধি-বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর ষষ্ + থ 'ষষ্ঠ' - এর সন্ধিবিচ্ছেদ হলো ষষ্ + থ । ষ্ + থ থাকলে ষ্ঠ হয় । আবার ষ্ + ত থাকলে ষ্ট হয়। যেমন - বৃষ্টি (বৃষ্ + তি), আকৃষ্ট (আকৃষ্ট + ত) ।
”পনির” শব্দটির সন্ধি বিচ্ছেদ--
Correct Answer:
ক: পনি + এর
Explanation:
”পনির” শব্দটির সন্ধি বিচ্ছেদ-- সঠিক উত্তর পনি + এর খাঁটি বাংলা সন্ধির নিয়মানুসারে ই বর্ণের পর এ - কার থাকলে এ - কার লোপ পায়। সে অনুসারে পনি + এর = পনির সঠিক সন্ধি বিচ্ছেদ।
কাঁদ + না ---এটি কোন সন্ধি?
Correct Answer:
খ: ব্যঞ্জন সন্ধি
Explanation:
কাঁদ + না ---এটি কোন সন্ধি? সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি কাঁদ + না = কান্না শব্দটি ব্যঞ্জনসন্ধি সাধিত । স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে আর ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে আর স্বরে মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন (assimilation) - এর নিয়মেই হয়ে থাকে। আর তাও মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। যেমন - সুপ + অন্ত = সুবন্ত, পরি + ছদ = পরিচ্ছদ, সৎ + চিন্তা = সচ্চিন্তা।
'দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?-
Correct Answer:
খ: দিব+লোক
Explanation:
'দ্যুলোক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?- সঠিক উত্তর দিব+লোক দ্যুলোক ( দিব + লোক) । একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
”মনঃকষ্ট” এর সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
ঘ: মনঃ + কষ্ট
Explanation:
”মনঃকষ্ট” এর সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর মনঃ + কষ্ট বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোন কোন সময়য় সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন: মনঃ + কষ্ট = মনঃকষ্ট শিরঃ + পীড়া = শিরঃপীড়া প্রাতঃ + কাল = প্রাতঃকাল
'কিন্নুর' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো-
Correct Answer:
ক: কিম + নর
Explanation:
'কিন্নুর' শব্দের সন্ধি-বিচ্ছেদ হলো- সঠিক উত্তর কিম + নর ব্যঞ্জন ধ্বনির আগে বা পরে স্বর অথবা ব্যঞ্জন যেকোন ধ্বনি সংযুক্ত হয়ে যে সন্ধি সাধিত হয় তাকে ব্যঞ্জ সন্ধি বলে। যেমন - কিন্নর = কিম্ + নর, গন্তব্য = গম্ = তব্য, কিংবা = কিম্ + বা, কিংবদন্তি = কিম্ + বদন্তি ইত্যাদি।
সন্ধি-বিচ্ছেদ করুনঃ'নরাধম'
Correct Answer:
খ: নর+ অধম
Explanation:
সন্ধি-বিচ্ছেদ করুনঃ'নরাধম' সঠিক উত্তর নর+ অধম স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি। যেমন - নরাধম = নর + অধম, নরোত্তম = নর + উত্তম, নয়ন = নে + অন, পাপাচার = পাপ + আচার ইত্যাদি।
উৎ + শ্বাস --এটি কোন সন্ধি?
Correct Answer:
গ: ব্যঞ্জন সন্ধি
Explanation:
উৎ + শ্বাস --এটি কোন সন্ধি? সঠিক উত্তর ব্যঞ্জন সন্ধি উৎ + শ্বাস = উচ্ছ্বাস । এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ । ত্ ও দ্ - এর পর শ্ থাকলে পর শ্ থাকলে ত্ ও দ্ এর স্থলে চ্ এবং শ্ - এর স্থলে ছ উচ্চারিত হয়।
পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ ---
Correct Answer:
খ: পরি + আলোচনা
Explanation:
পর্যালোচনার সঠিক সন্ধি বিচ্ছেদ --- সঠিক উত্তর পরি + আলোচনা স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সমাস হয়, তাকে স্বরসন্ধি বলে। যেমন: পরি + আলোচনা = পর্যালোচনা। গো + এষণা = গবেষণা। তাই সঠিক উত্তর: পরি + আলোচনা
সন্ধি বিচ্ছেদ করুনঃ বৈদেশিক, প্রত্যেক
Correct Answer:
ক: বৈদেশিক=বিদেশ+ ইক, প্রত্যেক=প্রতি+ এক
Explanation:
সন্ধি বিচ্ছেদ করুনঃ বৈদেশিক, প্রত্যেক সঠিক উত্তর বৈদেশিক=বিদেশ+ ইক, প্রত্যেক=প্রতি+ এক ই/ ঈ - কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য বা য - ফলা হয়। য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: ই + এ = য্ + এ ; প্রতি + এক = প্রত্যেক। আবার, ব্যতিক্রম সন্ধি বিদেশ + ইক = বৈদেশিক
'অলঙ্কার' শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি ?
Correct Answer:
ক: অলম+ কার
Explanation:
'অলঙ্কার' শব্দের সঠিক সন্ধিজাত বিশ্লেষণ কোনটি ? সঠিক উত্তর অলম+ কার বাংলা ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুসারে ম এর পর অন্তঃস্থ ধ্বনি বা কন্ঠবর্গীয় ধ্বনি ( য, র ল, ব, শ, ষ, স, হ) থাকলে ম স্থলে ং হয়। সুতরাং সঠিক সন্ধিবিচ্ছেদ হলো অলম + কার।
'মনীষা'---এর সন্ধি -বিচ্ছেদ -----
Correct Answer:
ঘ: মনস + ঈষা
Explanation:
'মনীষা'---এর সন্ধি -বিচ্ছেদ ----- সঠিক উত্তর মনস + ঈষা এটি নিপাতনে সিদ্ধ সন্ধির নিয়ম হয়েছে। অর্থাৎ যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না। সন্ধি বিচ্ছেদ হলো: মনস + ঘষা = মনীষা।
'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ----
Correct Answer:
ক: লো + অন
Explanation:
'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ---- সঠিক উত্তর লো + অন স্বরবর্ণ পড়ে থাকলে 'এ' কারের স্থানে 'অয়', ঐ - কারের স্থানে আয়, ও - কারের স্থানে অব, এবং ঐ - কারের স্থানে 'আব' হয়। ও + অ = অব + অ অর্থাৎ লো + অন = লবণ।
”গায়ক” এর সন্ধি বিচ্ছেদ---
Correct Answer:
খ: গৈ+অক
Explanation:
”গায়ক” এর সন্ধি বিচ্ছেদ--- সঠিক উত্তর গৈ+অক এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ এর স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে অব, আব হয়। যেমন - গৈ + অক = গায়ক। নৈ + অক = নায়ক।