চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় MCQs
Showing 50 questions (Total: 1170)
কোনটি সঞ্চিত শর্করা ?
Correct Answer:
গ: স্টার্চ
Explanation:
কোনটি সঞ্চিত শর্করা ? সঠিক উত্তর স্টার্চ পলিস্যাকারাইড (Polysaccharide) ➞ অনেকগুলো মনোস্যাকারাইড একত্রে পলিমারভুক্ত হয়ে গঠন করে পলিস্যাকারাইড । প্রকৃতিতে কাজের ভিত্তিতে পলিস্যাকারাইড দু'প্রকার :(i) গাঠনিক পলিস্যাকারাইড ➞ এরা জীবদেহে কাঠামো নিমার্ণ বা গঠনের সাথে জড়িত থাকে । যেমন - সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন প্রভৃতি উদ্ভিদের কোষপ্রাচীর গঠন করে ।(ii) সঞ্চয়ী পলিস্যাকারাইড ➞ এরা জীবদেহে সঞ্চিত বস্তু হিসেবে থাকে, যা পরে শক্তির উৎস হিসেবে ব্যয় হয়ে থাকে । যেমন - স্টার্চ, গ্লাইকোজেন প্রভৃতি । এরা শ্বসন কার্যেও ব্যবহৃত হয় ।
The correct passive form of "Did he write the book?" is.....
Correct Answer:
C: Was the book written by him?
Genetic code এর আবিষ্কারক কে?
Correct Answer:
গ: Nierenberg -Khorana
Explanation:
Genetic code এর আবিষ্কারক কে? সঠিক উত্তর Nierenberg -Khorana “জীবের বৈশিষ্ট্য স্থানান্তরকারী কোডকে বলা হয় জেনেটিক কোড”। ১৯৬৬ সালে জেনেটিক কোড এর সম্পূর্ণ অর্থ উদ্ধার হয় এবং এর জন্য নিরেনবার্গ ও হরগোবিন্দ খোরানা (Nierenberg -Khorana)১৯৬৮ সালে নোবেল পুরস্কার লাভ করেন ।
A study of this book will be useful ____ helping you improve your vocabulary .
Correct Answer:
C: in
They are trying to ____ a new substitute for gasoline.
Correct Answer:
C: devise
বাণিজ্যকভাবে কোন পদ্ধতিতে insulin তৈরি হয়?
Correct Answer:
ঘ: জৈব প্রযুক্তির সহায়তায়
Explanation:
বাণিজ্যকভাবে কোন পদ্ধতিতে insulin তৈরি হয়? সঠিক উত্তর জৈব প্রযুক্তির সহায়তায় বাণিজ্যকভাবে রিকম্বিনেন্ট DNA জৈব প্রযুক্তির সহায়তায় insulin তৈরি হয় | আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি প্রভূত অবদান রাখছে এবং ভবিষ্যতে এর ব্যবহারে ব্যাপক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিভিন্ন ধরনের ভ্যাকসিন, হরমোন, ইন্টারফেরন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি প্রভৃতি উৎপাদনে এ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে রোগ শনাক্তকরণ ও জিন থেরাপির মাধ্যমে সুস্থ-সবল শিশুর জন্মদানে এ প্রযুক্তি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বহুমুত্র বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত ইনসুলিন এই প্রযুক্তি ব্যবহার করেই উৎপাদন করা হয়।
মশার লালার সাথে কি বেরিয়ে আসে?
Correct Answer:
ঘ: স্পোরোজয়েট
Explanation:
মশার লালার সাথে কি বেরিয়ে আসে? সঠিক উত্তর স্পোরোজয়েট মশার লালার সাথে স্পোরোজয়েট বেরিয়ে আসে | এগুলো সঞ্চালনক্ষম, অতি ক্ষুদ্র, সামান্য বাঁকানো, উভয় প্রান্ত সুচালো, দেহবিশিষ্ট। এদের দেহ স্থিতিস্থাপক পর্দায় আবৃত। ৪৫ মিনিট পর স্পোরোজয়েটগুলো রক্তরস থেকে যকৃতের প্যারেনকাইমা কোষের অভ্যন্তরে প্রবেশ করে, এখানেই বৃদ্ধিপ্রাপ্ত হয়।
If I had a computer , I ---- finish the assignment in time.
Correct Answer:
D: would
Tick the correct sentence :
Correct Answer:
C: My computer is faster than yours
লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন?
Correct Answer:
ঘ: ১২০
Explanation:
লোহিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন? সঠিক উত্তর ১২০ একটি লোহিত (লাল রক্ত কণিকার) কার্যকরী জীবনকাল প্রায় ১০০-১২০ দিন হয়, সেই সময়ে রক্তের রক্ত কণিকা ক্রমাগত রক্ত প্রবাহের ধাক্কায় (ধমনীতে), টান (শিরাগুলিতে) এবং দু'টির সংমিশ্রণে মিশ্রিত হয়ে ক্রমবর্ধমান ভাবে সঞ্চালিত হতে থাকে। মাইক্রোভ্যাসেল যেমন- কৈশিক। এগুলি অস্থি মজ্জে পুনর্ব্যবহৃত হয়।
তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী অণুজীব কি?
Correct Answer:
খ: ভাইরাস
Explanation:
তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী অণুজীব কি? সঠিক উত্তর ভাইরাস তামাকের মোজাইক রোগ সৃষ্টিকারী অণুজীব টোবাকো মোজাইক ভাইরাস (TMV) একটি ধনাত্মক-ইন্দ্রিয় বিশিষ্ট একসূত্রক RNA- ভাইরাস। এটি টোবামোভাইরাস গণের সদস্য, যারা বিস্তৃত প্রজাতির গাছপালাকে, বিশেষ করে তামাক ও সোলানাসিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সংক্রমিত করে। সংক্রমণে গাছের পাতাগুলির উপর মোজাইকের মতো বৈশিষ্ট্যযুক্ত প্যাটার্ন তৈরি হয়।
স্যাক্রাল কার অংশ ?
Correct Answer:
গ: শ্রেণী
Explanation:
স্যাক্রাল কার অংশ ? সঠিক উত্তর শ্রেণী মানুষের মেরুদন্ড 33টি অস্থি(কশেরুকা) এর সমন্বয়ে গঠিত। অবস্থান অনুসারে প্রতিটি কশেরুকার পৃথক নাম দেওয়া হয়েছে। এর মধ্যে স্যাক্রাল শ্রোনিদেশীয় অঞ্চলে অবস্থান করে | এই স্যাক্রাল কশেরুকার সংখ্যা 5 |
ক্রোমোসোম বহির্ভূত বৃত্তাকার DNA অণুকে কি বলা হয় ?
Correct Answer:
ক: প্লাসমিড
Explanation:
ক্রোমোসোম বহির্ভূত বৃত্তাকার DNA অণুকে কি বলা হয় ? সঠিক উত্তর প্লাসমিড ক্রোমোসোম বহির্ভূত বৃত্তাকার DNA অণুকে প্লাসমিড বলা হয় | প্লাসমিড হচ্ছে ছোট ডিএনএ অণু, যা একটি কোষে থাকে কিন্তু ক্রোমোজমাল ডিএনএ থেকে আলাদা থাকে। এটি নিজে নিজেকে প্রতিলিপন করতে পারে। এগুলোকে সাধারণত পাওয়া যায় ব্যাকটেরিয়াতে। ছোট বৃত্তাকার,দুইটা ছাচ বিশিষ্ট ডিএনএ অণুরূপে।
এনজাইম কি দ্বারা গঠিত?
Correct Answer:
ক: প্রোটিন
Explanation:
এনজাইম কি দ্বারা গঠিত? সঠিক উত্তর প্রোটিন উৎসেচক বা "এনজাইম" (ইংরেজি: Enzyme) হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক (ইংরেজি:organic catalyst)। গঠনগতভাবে এটি প্রোটিন জাতীয় পদার্থ । ব্যতিক্রম রাইবোজাইম (ribozyme) আরএনএ উৎসেচক (এনজাইম) হিসাবে কাজ করে।
The correct indirect form of 'She said, " Leave the door open and go out. " is ___
Correct Answer:
C: She told me to leave the door open when I went out .
কোনটি Co-enzyme নয়?
Correct Answer:
ঘ: PEP
Explanation:
কোনটি Co-enzyme নয়? সঠিক উত্তর PEP এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে সেই এনজাইমই হলো কো-এনজাইম। কো-এনজাইম উদাহরণ: ATP, NAD, NADP , ATO ইত্যাদি
আদা কোন ধরণের রুপান্তরিক কাণ্ড?
Correct Answer:
খ: রাইজোম
Explanation:
আদা কোন ধরণের রুপান্তরিক কাণ্ড? সঠিক উত্তর রাইজোম আদা এক ধরনের রাইজোম জাতীয় রুপান্তরিত কান্ড। হলুদের কান্ডও রাইজোম জাতীয়।
Prions কি?
Correct Answer:
D: রোগ উৎপাদনকারী প্রোটিন
Explanation:
Prions কি? Correct Answer রোগ উৎপাদনকারী প্রোটিন 'প্রিয়ন' হলো ভাইরাসের মতোই একপ্রকার সংক্রামক সত্ত্বা যা Prion Protein নামক প্রোটিন বা আমিষ দিয়ে তৈরি । এটিকে 'transmissible spongiform encephalopathies' নামক স্নায়ুতন্ত্রের জটিলতার জন্য দায়ী করা হয়।
সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙ্গে কত অণু ATP হয়?
Correct Answer:
ঘ: ৩৮
Explanation:
সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙ্গে কত অণু ATP হয়? সঠিক উত্তর ৩৮ সবাত শ্বসনে সর্বমোট ৩৮টি ATP উৎপন্ন হয় | যে জৈবনিক প্রক্রিয়ায় বায়ুজীবী জীবকোশে শ্বসন বস্তু তথা গ্লুকোজ মুক্ত আণবিক অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণরূপে জারিত হয়ে শক্তির সম্পূর্ণ মুক্তি ঘটে তাকে সবাত শ্বসন বলে।
C4 উদ্ভিদের সালোক সংশ্লেষনের সময় তৈরি স্থায়ী পদার্থ কি?
Correct Answer:
ক: অক্সালো এসিটিক এসিড
Explanation:
C4 উদ্ভিদের সালোক সংশ্লেষনের সময় তৈরি স্থায়ী পদার্থ কি? সঠিক উত্তর অক্সালো এসিটিক এসিড C4 উদ্ভিদের সালোক সংশ্লেষনের সময় তৈরি স্থায়ী পদার্থ অক্সালো এসিটিক এসিড | এসব উদ্ভিদে সালোকসংশ্লেষণের ফলে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ ৪ কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড হওয়ায় এদেরকে C4 উদ্ভিদ বলে।
The word most nearly opposite in meaning to console is :
Correct Answer:
D: aggravate grief
ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবকে প্রথম কে ফাইভ কিংডম শ্রেণিবিন্যাস পদ্ধতির অন্তর্ভূক্ত করেন?
Correct Answer:
গ: Whittaker
Explanation:
ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবকে প্রথম কে ফাইভ কিংডম শ্রেণিবিন্যাস পদ্ধতির অন্তর্ভূক্ত করেন? সঠিক উত্তর Whittaker ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীবকে প্রথম Whittaker ফাইভ কিংডম শ্রেণিবিন্যাস পদ্ধতির অন্তর্ভূক্ত করেন | থিওফ্রাস্টাস, লিনিয়াস বা বেনথাম ও হুকার এর শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়া অন্তর্ভুক্ত হয়নি। ব্যাকটেরিয়া ও অন্যান্য অনুজীব কে অন্তর্ভুক্ত করে পরে একাধিক শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তিত হয়েছে। হুইটেকার একটি ফাইভ কিংডম পদ্ধতি প্রস্তাব করেন 1969 খ্রিস্টাব্দে। তিনি সব কোষীয় জীবকে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া এ পাঁচটি কিংডমে/পাঁচটি রাজ্যে বিভক্ত করেন। পরবর্তীকালে মারগুলিস হুইটেকার এর শ্রেণীবিন্যাস কে পরিবর্তিত ও বিস্তারিত করেন। তিনি জীব জগতকে দুটি সুপার কিংডমে এবং পাঁচটি কিংডমে বিভক্ত করেন।
Spirogyra কোন ধরনের উদ্ভিদ ?
Correct Answer:
ক: শৈবাল
Explanation:
Spirogyra কোন ধরনের উদ্ভিদ ? সঠিক উত্তর শৈবাল Spirogyra (স্পাইরোগাইরা) হলো এক ধরনের শৈবাল, যা বেশির ভাগ জলাশয়ে পাওয়া যায়।
Cyanobacteria কোন ধরণের উদ্ভিদ?
Correct Answer:
খ: Blue-green Algae
Explanation:
Cyanobacteria কোন ধরণের উদ্ভিদ? সঠিক উত্তর Blue-green Algae সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোফাইটা নামেও পরিচিত, হল গ্রাম-নেতিবাচক ব্যাকটেরিয়ার একটি ফাইলাম যা সালোকসংশ্লেষণের মাধ্যমে শক্তি প্রাপ্ত করে। সায়ানোব্যাকটেরিয়া নামটি তাদের রঙকে বোঝায়, যা একইভাবে সায়ানোব্যাকটেরিয়ার সাধারণ নাম, নীল-সবুজ শৈবালের (Blue-green Algae) ভিত্তি তৈরি করে, যদিও তারা সাধারণত বৈজ্ঞানিকভাবে শৈবাল হিসাবে শ্রেণীবদ্ধ হয় না।
Meiosis এর কোন উপ-পর্যায়ে bivalent তৈরি হয়?
Correct Answer:
খ: Zygotene
Explanation:
Meiosis এর কোন উপ-পর্যায়ে bivalent তৈরি হয়? সঠিক উত্তর Zygotene লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায়, (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
Penicillium কোন kindom এর অন্তর্ভুক্ত ?
Correct Answer:
গ: Fungi
Explanation:
Penicillium কোন kindom এর অন্তর্ভুক্ত ? সঠিক উত্তর Fungi পেনিসিলিয়াম হল অ্যাসকোমাইসেটাস ছত্রাকের একটি প্রজাতি যা অনেক প্রজাতির মাইকোবায়োমের অংশ এবং প্রাকৃতিক পরিবেশে, খাদ্যের ক্ষতিসাধনে এবং খাদ্য ও ওষুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ।Scientific name: PenicilliumHigher classification: TrichocomaceaeKingdom: FungiDivision: AscomycotaOrder: Eurotiales
TMV কোন ধরনের ভাইরাস ?
Correct Answer:
ক: RNA-virus
Explanation:
TMV কোন ধরনের ভাইরাস ? সঠিক উত্তর RNA-virus টোবাকো মোজাইক ভাইরাস (TMV) একটি ধনাত্মক-ইন্দ্রিয় বিশিষ্ট একসূত্রক RNA- ভাইরাস। এটি টোবামোভাইরাস গণের সদস্য, যারা বিস্তৃত প্রজাতির গাছপালাকে, বিশেষ করে তামাক ও সোলানাসিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সংক্রমিত করে। সংক্রমণে গাছের পাতাগুলির উপর মোজাইকের মতো বৈশিষ্ট্যযুক্ত প্যাটার্ন তৈরি হয়।
বংশগতিবিদ্যার (Genetics) জনক কে?
Correct Answer:
খ: গ্রেগর জোহান মেন্ডেল
Explanation:
বংশগতিবিদ্যার (Genetics) জনক কে? সঠিক উত্তর গ্রেগর জোহান মেন্ডেল কেনেলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস বিদ্যার জনক গ্রজ জোহান মেন্ডেল জিন তত্ত্বের জনঅ্যারিস্টোটল প্রাণিবিদ্যার জনক। থিও ফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক।
She _______ a new sweater .
Correct Answer:
A: has on
নিচের কোনটি "জীবন্ত জীবাশ্ম" এর উদাহরণ?
Correct Answer:
ক: Cycas
Explanation:
নিচের কোনটি "জীবন্ত জীবাশ্ম" এর উদাহরণ? সঠিক উত্তর Cycas বর্তমানের কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিলসম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলা হয় । Cycas একটি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল ।Cycas উদ্ভিদ Cycadales বর্গের অন্তর্গত । প্রাথমিক মেসোজোয়িক যুগে Cycadales বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল । এদের অনেকেই এখন বিলুপ্ত । এদেরকে পাওয়া যায় জীবাশ্ম হিসেবে । এ বর্গের সাইকাস সহ ৯টি গণের প্রায় ১০০টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে । এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালের বিলুপ্ত জীবাশ্ম সাইকাডস এর বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির । এজন্যই Cycas সহ বর্তমানকালের সকল সাইকাডসকে (Cycadales বর্গের সদস্যদেরকে সাধারণভাবে Cycads বলা হয়) জীবন্ত জীবাশ্ম বলা হয় ।
কোনটি জননকোষে ঘটে ?
Correct Answer:
গ: মায়োসিস
Explanation:
কোনটি জননকোষে ঘটে ? সঠিক উত্তর মায়োসিস মিয়োসিস বা মায়োসিস ( ইংরেজি-meiosis) এক বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মিয়োসিস জননকোষে ঘটে |
যে ব্যাকটেরিয়ার কোষের এক প্রান্তে একটি মাত্র ফ্লাজেলাম থাকে তাকে কি বলে?
Correct Answer:
ঘ: মনোট্রাইকাস
Explanation:
যে ব্যাকটেরিয়ার কোষের এক প্রান্তে একটি মাত্র ফ্লাজেলাম থাকে তাকে কি বলে? সঠিক উত্তর মনোট্রাইকাস যে ব্যাকটেরিয়ার কোষের এক প্রান্তে একটি মাত্র ফ্লাজেলাম থাকে তাকে মনোট্রাইকাস বলে |ফ্লাজেলার ভিত্তিতে Bacteria ৫ প্রকারঅ্যাট্রাইকাস(ফ্লাজেলা বিহীন)মনোট্রাইকাস( একটা ফ্লাজেলা আছে)লোফোট্রাইকাস( এক পাশে একগুচ্ছ ফ্লাজেলা)আম্ফিট্রাইকাস( উভয় পাশে ফ্লাজেলা থাকে)পেরিট্রাইকাস( পুরো শরীরে ফ্লাজেলা থাকে)
Watson & Crick কত সালে DNA অণুর double helix structure আবিষ্কার করেন?
Correct Answer:
খ: ১৯৫৩
Explanation:
Watson & Crick কত সালে DNA অণুর double helix structure আবিষ্কার করেন? সঠিক উত্তর ১৯৫৩ ওয়াটসন ও ক্রিক ১৯৫৩ সালে DNA ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করে। ডিএনএর দ্বৈত হেলিক্স হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে স্থির থাকে, যা দুটি সূত্রের মধ্যে সংযুক্ত থাকে। ডিএনএতে যে চারটি ক্ষার পাওয়া যায় তা হল অ্যাডেনিন। এডেনিন (সংক্ষেপে A), সাইটোসিন (C), গুয়ানিন (G) এবং থাইমিন (T)।
মানুষের দেহকোষে কয়টি ক্রোমোসোম থাকে?
Correct Answer:
খ: ৪৬ টি
Explanation:
মানুষের দেহকোষে কয়টি ক্রোমোসোম থাকে? সঠিক উত্তর ৪৬ টি প্রতিটি জীবে একটি নির্দিষ্ট সংখ্যক unique ক্রোমোসোম থাকে, যেমন - মানুষের ২৩টি । সবগুলো ইউনিক ক্রোমোসোম মিলে একটি ক্রোমোসোম সেট হয় । মানুষের দুই সেট ক্রোমোসোম থাকে অর্থাৎ প্রতিটি ক্রোমোসোম দুই কপি করে আছে । যে কোষে ২ সেট ক্রোমোসোম আছে তাকে বলা হয় ডিপ্লয়েড কোষ বা '2n' । মানুষ ডিপ্লয়েড জীব ।মানুষের ৪৬টি ক্রোমোসোমের মধ্যে ৪৪টি ক্রোমোসোমকে অটোসোম বলা হয় আর বাকি ২টি ক্রোমোসোমকে বলা হয় সেক্স ক্রোমোসোম ।
ডিএনএ (DNA ) অণুর মধ্যে যে দুইটি পিউরিন নাইট্রোজেন বেস থাকে তাদের নাম কি?
Correct Answer:
ক: এডেনিন ও গুয়ানিন
Explanation:
ডিএনএ (DNA ) অণুর মধ্যে যে দুইটি পিউরিন নাইট্রোজেন বেস থাকে তাদের নাম কি? সঠিক উত্তর এডেনিন ও গুয়ানিন অনেক ধরনের প্রাকৃতিকভাবে সৃষ্ট পিউরিন রয়েছে । এর মাঝে অ্যাডেনিন এবং গুয়ানিন নামক নাইট্রোজেন ক্ষারক রয়েছে । ডিএনএ তে , এই ক্ষারকদুটি যথাক্রমে দুটি এবং তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা এদের পাইরিমিডিন পরিপূরক থায়ামিন এবং সাইটোসিন এর সাথে যুক্ত হয় ।
ধানের কাণ্ড পঁচারোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কি?
Correct Answer:
গ: Helmintosporium singmoideum
Explanation:
ধানের কাণ্ড পঁচারোগ সৃষ্টিকারী ছত্রাকের নাম কি? সঠিক উত্তর Helmintosporium singmoideum ধানের কাণ্ড পঁচারোগ উপসর্গ ধান গাছের কুশি ছাড়ার পরে সাধারণত এ রোগের লক্ষণ দেখা দেয়। রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে, জলের কাছাকাছি পাতার বাইরের খোলে অনিয়মিত ছোট, কালো ক্ষত দেখা যায়। রোগের প্রকোপ যত বৃদ্ধি পায়, ক্ষত তত বাড়তে থাকে, পাতার ভেতরের খোলে এবং কাণ্ডে ক্ষত ছড়ায়, যা বাদামী- কালো ক্ষত তৈরি করে।
গো-খাদ্য প্রদানকারী উদ্ভিদগুলো সাধারণত কোন গোত্রের হয়ে থাকে?
Correct Answer:
ক: Poaceae
Explanation:
গো-খাদ্য প্রদানকারী উদ্ভিদগুলো সাধারণত কোন গোত্রের হয়ে থাকে? সঠিক উত্তর Poaceae গো-খাদ্য প্রদানকারী উদ্ভিদগুলো সাধারণত Poaceae গোত্রের হয়ে থাকে | Poaceae গোত্রটি সপুষ্পক একবীজপত্রী উদ্ভিদের মধ্যে সবচেয়ে বড় গোত্র। এরা সাধারনত ঘাস হিসাবে পরিচিত। পৃথিবীর সর্বত্র বিস্তৃত এ গোত্রের অনেক প্রজাতি রয়েছে। এরা একবর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কদাচিৎ গুল্ম, বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
স্নায়ু কোষের অপর নাম কি?
Correct Answer:
খ: নিউরন
Explanation:
স্নায়ু কোষের অপর নাম কি? সঠিক উত্তর নিউরন স্নায়ু কোষের অপর নাম নিউরন | নিউরন হল স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একক এবং স্নায়বিক কলার মৌলিক একক। তারা উদ্দীপনা সংবেদন, জীবের বিভিন্ন অংশ থেকে সংকেত প্রেরণের জন্য দায়ী। নিউরন ছাড়াও, গ্লিয়াল কোষ নামে পরিচিত বিশেষ কোষগুলি স্নায়ু কোষকে এই কাজে সাহায্য করে।
আম কোন জাতীয় ফল?
Correct Answer:
ক: ড্রুপ
Explanation:
আম কোন জাতীয় ফল? সঠিক উত্তর ড্রুপ আম ড্রুপ জাতীয় ফল: এ ধরনের ফল রসালো এবং পাতলা আবরণ যুক্ত হয়, এর মধ্যভাগে থাকে শক্ত যাকে বলে এন্ডোক্রাপ যেখানে ফলটির বীজ থাকে। জলপাই, খেজুর এবং চেরিও ড্রুপ জাতীয়। এমনকি যতই বাদাম বলা হোক- কাজু এবং পেস্তাও এই ড্রুপ জাতীয়ই, তাদের কে আমের দু:সম্পর্কের আত্মীয় বলা যায়।
ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
খ: অগ্ন্যাশয়
Explanation:
ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অগ্ন্যাশয় ইনসুলিন(ইংরেজি: Insulin), হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন,এক ধরনের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে।
মশকীর দেহে ম্যালেরিয়া জীবানুর জীবন চক্রকে কি বলা হয়?
Correct Answer:
খ: স্পোরোগিন
Explanation:
মশকীর দেহে ম্যালেরিয়া জীবানুর জীবন চক্রকে কি বলা হয়? সঠিক উত্তর স্পোরোগিন স্পোরোগনি (Sporogony)মশকীর ক্রপের দুই স্তরের মাঝে সংলগ্ন থাকা অবস্থায় উওসিস্ট দশার জীবাণু যে জননের মাধ্যমে স্পোরোজয়েট দশার জীবাণু সৃষ্টি করে তাকে স্পোরোগনি বলে। স্পোরোগনিকে অনেকে অযৌন জনন বলেন। প্রকৃতপক্ষে এটি যৌন জননেরই পরবর্তী অবস্থা যার মাধ্যমে জীবাণুটি সক্রিয় স্পোরোজয়েট দশায় পরিণত হয়।
কোন ভাষায় প্রাণীয় বৈজ্ঞানিক নামকরণ করা হয়?
Correct Answer:
খ: ল্যাটিন
Explanation:
কোন ভাষায় প্রাণীয় বৈজ্ঞানিক নামকরণ করা হয়? সঠিক উত্তর ল্যাটিন শুধুমাত্র জীবের বৈজ্ঞানীক নামকরণ ল্যাটিন ভাষায় করা হয়। কার্ল/ক্যারোলাস লিনিয়াস, যিনি জীবের নামকরনের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ নীতির জনক। দ্বিপদী নামকরণ বলতে বোঝায় দুটি পদের সমন্বয়ে উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নাম করনের পদ্ধতি। এই নামকরণ ল্যাটিন ভাষায় করা হয় এবং এর দুইটি অংশ থাকে।
কোনটি ফলিত প্রাণিবিদ্যার শাখা নয়?
Correct Answer:
গ: ট্যাক্সোনমি
Explanation:
কোনটি ফলিত প্রাণিবিদ্যার শাখা নয়? সঠিক উত্তর ট্যাক্সোনমি জীব বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, সনাক্তকরণ ও শ্রেণিবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। এটি ফলিত প্রাণিবিদ্যার শাখা নয় |
মেন্ডেলের ডাই-হাইব্রিড ক্রসে F2 generation এর ফিনোটাইপক অনুপাত কোনটি?
Correct Answer:
গ: ৯ : ৩ : ৩ : ১
পরিপাক প্রক্রিয়ায় স্নেহজাতীয় খাদ্যের পরিণতি কি?
Correct Answer:
গ: ফ্যাটি এসিড
Explanation:
পরিপাক প্রক্রিয়ায় স্নেহজাতীয় খাদ্যের পরিণতি কি? সঠিক উত্তর ফ্যাটি এসিড পাচক রসের এনজাইম দিয়ে শর্করা এবং আমিষ পরিপাক এর কাজ চলতে থাকে এবং স্নেহ পদার্থের পরিপাক শুরু হয়। স্নেহ বিশ্লেষক লাইপেজ স্নেহপদার্থ কে ভেঙে ফ্যাটি এসিড এবং গ্লিসারল পরিণত করে।
কোনটি লালাগ্রন্থি নিঃসৃত এনজাইম ?
Correct Answer:
ক: টায়ালিন
Explanation:
কোনটি লালাগ্রন্থি নিঃসৃত এনজাইম ? সঠিক উত্তর টায়ালিন লালায় টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক উৎসেচক বা এনজাইম থাকে। কানের সামনে অবস্থিত চোয়ালের দুই পাশের প্যারোটিড গ্রন্থি, মুখের নিচে দুই পাশে সাব ম্যান্ডিবুলার ও জিবের নিচের দুই পাশে সাব লিঙ্গুয়াল গ্রন্থিসহ মুখের ভেতরে অসংখ্য অতি ক্ষুদ্র লালাগ্রন্থি থেকে এটি তৈরি হয়। প্রতিদিন আধা থেকে দেড় লিটার লালা মুখের ভেতর লেগে থাকা খাবার ও জীবাণুকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
মায়োসিসের কোন উপপর্যায়ে নন -সিস্টার ক্রোমোটিডের মধ্যে Crossing over সংঘটিত হয়?
Correct Answer:
গ: Pechytene
Explanation:
মায়োসিসের কোন উপপর্যায়ে নন -সিস্টার ক্রোমোটিডের মধ্যে Crossing over সংঘটিত হয়? সঠিক উত্তর Pechytene প্রোফেজ-১ এর উপ-পর্যায় সমূহ :লেপ্টোটিন (Leptotene) ➞ (i) বহু ক্রোমোমিয়ার দেখা যায়, (ii) বুকে (bouquet) তৈরি হয়, (iii) পোলারাইজড বিন্যাস ঘটেজাইগোটিন (Zygotene) ➞ (i) সিন্যাপসিস ঘটে, (ii) বাইভেলেন্ট (bivalent) দেখা যায়, (iii) সেন্ট্রিওলে বিভক্তির সূচনা ঘটেপ্যাকাইটিন (Pachytene) ➞ (i) টেট্রাড অবস্থা তৈরি হয়, (ii) কায়াজমা দেখা যায় (একবচনে কায়াজমা, বহুবচনে কায়াজমাটা), (iii) ক্রসিং ওভার ঘটেডিপ্লোটিন (Diplotene) ➞ (i) লুপের সৃষ্টি হয়, (ii) প্রান্তীয়করণ (Terminalization) ঘটে
হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির কোন অংশ থেকে নিঃসৃত হয়?
Correct Answer:
ক: পাকস্থলী
Explanation:
হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির কোন অংশ থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর পাকস্থলী হাইড্রোক্লোরিক এসিড পৌস্টিক নালির পাকস্থলী থেকে নিঃসৃত হয় | হাইড্রোক্লোরিক অ্যাসিড হজম প্রক্রিয়া চলাকালীন পাকস্থলী দ্বারা নির্মিত পাচনরস।
কোনটি ভ্রুণ আবরনী নয় ?
Correct Answer:
ঘ: হাইমেন
Explanation:
কোনটি ভ্রুণ আবরনী নয় ? সঠিক উত্তর হাইমেন হাইমেন হচ্ছে মিউকাস মেমব্রেন দ্বারা সৃষ্ট একটি ভাঁজ, যা যোনির প্রবেশমুখ আংশিক বা সম্পূর্ণ আবরণ করে রাখে। এটি ভালভার বা বহিঃস্থ যৌনাঙ্গের অংশবিশেষ গঠন করেন। এটি ভ্রুণ আবরনী নয় |
কে প্রমাণ করেন যে, কেবলমাত্র Anopheles গণভূক্ত স্ত্রী মশা ম্যালেরিয়ার পরজীবি বহন করে?
Correct Answer:
গ: রোনাল্ড রস
Explanation:
কে প্রমাণ করেন যে, কেবলমাত্র Anopheles গণভূক্ত স্ত্রী মশা ম্যালেরিয়ার পরজীবি বহন করে? সঠিক উত্তর রোনাল্ড রস স্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে, কেবলমাত্র Anopheles গণভূক্ত স্ত্রী মশা ম্যালেরিয়ার পরজীবি বহন করে | স্যার রোনাল্ড রস প্রথম বুঝেছিলেন ম্যালেরিয়া রোগের কারণ হল এক ধরনের পরজীবী, যার বৈজ্ঞানিক নাম প্লাসমোডিয়াম। পরে একটি অ্যানোফিলিস মশার পেটে প্লাসমোডিয়ামের অস্তিত্ব আবিষ্কার করে রস বুঝতে পারেন যে ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাসমোডিয়াম হলেও সেটা ছড়ায় অ্যানোফিলিস মশার মাধ্যমে।