ঢাকা বিশ্ববিদ্যালয় (A Unit) MCQs
Showing 50 questions (Total: 3968)
choose the pair that is out of place
Correct Answer:
C: computer
choose the appropriate translation for the sentence ' তোমার কথা বিশ্বসযোগ্য নয়'
Correct Answer:
ক: Your words cannot be believed
ঈস্ট রুটি তৈরিতে কেন ব্যবহৃত হয়?
Correct Answer:
খ: CO2 তৈরির জন্য
Explanation:
ঈস্ট রুটি তৈরিতে কেন ব্যবহৃত হয়? সঠিক উত্তর CO2 তৈরির জন্য রুটি তৈরিতে ঈস্ট ব্যবহার করা হয়। ময়দার সঙ্গে ঈস্ট পাউডার মিশ্রণের ফলে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় CO2 গ্যাস ও অ্যালকোহল তৈরি হয়। CO2 গ্যাসের চাপে রুটি ছিদ্রযুক্ত ও ফাঁক হয়। অ্যালকোহল বাষ্প হয়ে উড়ে যায়। তাই রুটি ফোলানোর জন্য ঈস্ট ব্যবহার করা হয় ।
'র্যামেন্টা' কোথায় উপস্থিত?
Correct Answer:
খ: Pteris
হ্যাচ ও স্ল্যাক চক্রে C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
Correct Answer:
খ: অক্সালো এসিটিক এসিড
Explanation:
হ্যাচ ও স্ল্যাক চক্রে C4 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ কোনটি? সঠিক উত্তর অক্সালো এসিটিক এসিড হ্যাচ এবং স্ল্যাক চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাই এই চক্রকে C4 চক্র বলা হয়। আগে ধারণা ছিল যে কেবলমাত্র সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কেলভিন চক্রের মাধ্যমেই কার্বন-ডাই-অক্সাইড সংবন্ধন ঘটত। কিন্তু পরবর্তী কালে হ্যাচ ও স্ল্যাক বিজ্ঞানী প্রমাণ করেন যে কেলভিন চক্র ছাড়াও অপর একটি চক্রের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড সংবন্ধন ঘটে। তাদের নাম অনুসারে এই চক্রের নাম রাখা হয় হ্যাচ ও স্ল্যাক চক্র।
He readily complied --- my request.
Correct Answer:
D: with
I awake one morning --- found myself famous
Correct Answer:
B: and
It's summer in Australia, --- ?
Correct Answer:
B: didn't they
Sohrab was a brave man , -----?
Correct Answer:
B: wasn't he
গ্লিসারাল্ডিহাইড হচ্ছে একটি -
Correct Answer:
খ: Triose
Explanation:
গ্লিসারাল্ডিহাইড হচ্ছে একটি - সঠিক উত্তর Triose গ্লিসারাল্ডিহাইড (গ্লিসারাল) এর রাসায়নিক সংকেত C3H6O3, এটি একটি ট্রায়োজ(Triose) মনোস্যাকারাইড। এটি সকল সাধারণ অ্যালডোজগুলির মধ্যে সরলতম। এটি একটি মিষ্টি, বর্ণহীন, স্ফটিকাকার কঠিন পদার্থ যা শর্করা বিপাকের অন্তর্বর্তী যৌগ।
কোন উদ্ভিদ সুন্দরবনের ম্যানগ্রোভ বনে জন্মে?
Correct Answer:
খ: Aegiceras carniculatum
Explanation:
কোন উদ্ভিদ সুন্দরবনের ম্যানগ্রোভ বনে জন্মে? সঠিক উত্তর Aegiceras carniculatum Aegiceras corniculatum হল একটি ছোট গাছ বা গুল্ম যা 6 মিটার লম্বা হয়। এটিতে উপবৃত্তাকার থেকে চামচ আকৃতির পাতা, সূক্ষ্ম সাদা ফুলের কুঁড়ি রয়েছে |
কোনটি একটি খাদ্যশৃঙ্খল এর উদাহরণ ?
Correct Answer:
ঘ: Grass- Antelope- Lion
Explanation:
কোনটি একটি খাদ্যশৃঙ্খল এর উদাহরণ ? সঠিক উত্তর Grass- Antelope- Lion খাদ্যশৃঙ্খল - যে প্রক্রিয়ায় খাদ্যশক্তি নীচের পুষ্টি স্তর থেকে সর্বোচ্চ পুষ্টিস্তর পর্যন্ত অর্থাৎ উৎপাদক থেকে খাদ্যখাদক সম্পর্কীত বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত বা স্থানান্তরিত হয়, সেই শৃঙ্খলিত পর্যাক্রমিক শক্তির প্রবাহ বা স্থানান্তরকে খাদ্যশৃঙ্খল বলে। অন্যভাবে বলা যায় খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্যশৃঙ্খল বলে।খাদ্যশৃঙ্খলের উদাহরন - Grass- Antelope- Lion
কোনটি মিথোজীবী নাইট্রোজেন আবদ্ধকরণে অংশ গ্রহণ করে?
Correct Answer:
খ: Rhizobium
Explanation:
কোনটি মিথোজীবী নাইট্রোজেন আবদ্ধকরণে অংশ গ্রহণ করে? সঠিক উত্তর Rhizobium Rhizobium মিথোজীবী নাইট্রোজেন আবদ্ধকরণে অংশ গ্রহণ করে | নাইট্রোজেন সংবদ্ধকরণে যে সমস্ত উদ্ভিদ অবদান রাখে তারা লিগিউম গোত্র - Fabaceae সদস্য। এই গোত্রের উদ্ভিদগুলো তাদের মুলতন্ত্রের নডিউলে মিথোজীবী হিসেবে Rhizobia নামক ব্যাকটেরিয়া ধারণ করে যা নাইট্রোজেন সংবদ্ধকরণের কাজ করে।
কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়?
Correct Answer:
গ: দ্বিবীজপত্রী কান্ডে
Explanation:
কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায়? সঠিক উত্তর দ্বিবীজপত্রী কান্ডে মুক্ত সমপার্শ্বীয় ➞ একই ব্যাসার্ধের পাশাপাশি অবস্থিত জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম (জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে কয়েক স্তরবিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুকে ক্যাম্বিয়াম বলে) থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - দ্বিবীজপত্রী উদ্ভিদ (কুমড়া জাতীয় উদ্ভিদের কান্ড ব্যতীত) ও নগ্নবীজী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।বদ্ধ সমপার্শ্বীয় ➞ সমপার্শ্বীয় বান্ডলের জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে ; যেমন - একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল ।সমদ্বিপার্শ্বীয় ➞ যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে দুই খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে । সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয়পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত । জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভেতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে । লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে ।
ক্ষুদ্রান্ত্রের সর্ববহিৎস্থ কলাস্তরকে বলে -
Correct Answer:
ঘ: Serosa
ব্যক্তিবীজী উদ্ভিদের শস্য কিরুপ?
Correct Answer:
ক: হ্যাপ্লয়েড
Explanation:
ব্যক্তিবীজী উদ্ভিদের শস্য কিরুপ? সঠিক উত্তর হ্যাপ্লয়েড যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয় না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে, তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperm) বলে। যেমন— সাইকাস, পাইনাস ইত্যাদি । নগ্নবীজী উদ্ভিদ সবীজ (Spermatophyta) উদ্ভিদগুলোর মধ্যে প্রাচীন। ব্যক্তিবীজী উদ্ভিদের শস্য হ্যাপ্লয়েড | একপ্রস্থ বিশিষ্ট ক্রোমোজোমগুলোকে হ্যাপ্লয়েড বলে। এবং, যেসব কোষে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে সেগুলো হ্যাপ্লয়েড কোষ। অনুরুপভাবে, যেসব জীবের দেহকোষ হ্যাপ্লয়েড প্রকৃতির তাদেরকে হ্যাপ্লয়েড জীব বলে। দুটি হ্যাপ্লয়েড কোষ মিলিত হয়ে একটি ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে।
Restriction এনজাইম এর কাজ হলো -
Correct Answer:
ক: DNA -কে ছেদন করা
Explanation:
Restriction এনজাইম এর কাজ হলো - সঠিক উত্তর DNA -কে ছেদন করা রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
তিনটি জিন একই হোমোলোগাস ক্রোমোসোমে অবস্থান করলে জিনক্রয়কে বলে -
Correct Answer:
ঘ: Multiple alleles
Explanation:
তিনটি জিন একই হোমোলোগাস ক্রোমোসোমে অবস্থান করলে জিনক্রয়কে বলে - সঠিক উত্তর Multiple alleles তিনটি জিন একই হোমোলোগাস ক্রোমোসোমে অবস্থান করলে জীনত্রয় কে Multiple alleles বলে। সমস্ত একাধিক অ্যালিল সমস্থানিক ক্রোমোজোমে তাদের নিজস্ব লোকাই বা অবস্থানে থাকে। সমস্ত 'মাল্টিপল অ্যালিল' বা 'একাধিক অ্যালিল' একক চরিত্রের বৈকল্পিক বৈশিষ্ট্য প্রদর্শন করে।
ক্যালসিয়াম বপাকে সহায়তাকরী গ্রন্থি হলো-
Correct Answer:
ক: parathyroid
Explanation:
ক্যালসিয়াম বপাকে সহায়তাকরী গ্রন্থি হলো- সঠিক উত্তর parathyroid প্যরাথাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনটি প্যারাথাইরয়েড হরমোন (Parathyroid hormone,PTH) বা প্যারাথরমোন (Parathormone) বা প্যারাথাইরিন (Parathyrin) নামে পরিচিত। ক্রিয়াঃ প্যারাথরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এবং ক্যালসিয়ামের পুনঃশোষণ বাড়িয়ে দেয়।
কোনটি ঝিল্লি আচ্ছাদিত কোষাঙ্গাণু নয় ?
Correct Answer:
ক: Microtubule
Explanation:
কোনটি ঝিল্লি আচ্ছাদিত কোষাঙ্গাণু নয় ? সঠিক উত্তর Microtubule Microtubule ঝিল্লি আচ্ছাদিত কোষাঙ্গাণু নয় | কোষের সাইটোপ্লাজমে দীর্ঘ ও ফাপা প্রায় 25 mu ব্যাসসম্পন্ন যে সব ক্ষুদ্র ক্ষুদ্র নলাকার উপাদান দেখা যায় তাদের মাইক্রোটিউবিউল(Microtubule)বলে। মাইক্রোটিউবিউল কোষীয় সাইটোস্কেলিটন এর অংশবিশেষ যা উদ্ভিদ কোষের বেম গঠন করে। মাইক্রোটিউবিউল নির্মিতব্য ক্রোমোজোমকে দুই মেরুতে নিয়ে যায়। ফলে কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা ও DNA এর পরিমাণ মাতৃকোষের সমান থাকে।
ক্যাঙ্গারু কোন ভৌগোলিক অঞ্চলের প্রাণী?
Correct Answer:
খ: Australian
Explanation:
ক্যাঙ্গারু কোন ভৌগোলিক অঞ্চলের প্রাণী? সঠিক উত্তর Australian ক্যাঙ্গারু Australian ভৌগোলিক অঞ্চলের প্রাণী| ক্যাঙ্গারু মারসুপিয়াল গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। এদের কেবলমাত্র অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দ্বীপগুলিতে দেখা যায়।
সজ্জাক্রমানুযায়ী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে -
Correct Answer:
ঘ: Maleus , Incus , stapes
Explanation:
সজ্জাক্রমানুযায়ী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে - সঠিক উত্তর Maleus , Incus , stapes মধ্যকর্ণ মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামে তিনটি অস্থি দ্বারা গঠিত। সজ্জাক্রমানুযায়ী মধ্যকর্ণের হাড়গুলো যথাক্রমে মেলিয়াস(Maleus), ইনকাস(Incus) ও স্টেপিস(stapes).
মেন্ডেলের ১ ম সূত্রর জিনোটাইপের অনুপাত হচ্ছে -
Correct Answer:
ঘ: ১: ২: ১
Explanation:
মেন্ডেলের ১ ম সূত্রর জিনোটাইপের অনুপাত হচ্ছে - সঠিক উত্তর ১: ২: ১ সংকর জীবে বিপরীত বৈশিষ্টের ফ্যাক্টরগুলো (জিনগুলো) মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ (গ্যামেট) সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এ সূত্রকে মনোহাইব্রিড ক্রস সূত্র (Law of Monohybrid cross) বা জননকোষ শুদ্ধতার সূত্র (Law of Purity of gametes) বা পৃথকীকরণ সূত্র (Law of Segregation)-ও বলা হয়।
কোষপ্রাচীর সিলিকাযুক্ত এবং কপাটিকা উপস্থিত যে শৈবালে তার নাম হচ্ছে-
Correct Answer:
ক: Navicula
Explanation:
কোষপ্রাচীর সিলিকাযুক্ত এবং কপাটিকা উপস্থিত যে শৈবালে তার নাম হচ্ছে- সঠিক উত্তর Navicula কোষপ্রাচীর সিলিকাযুক্ত এবং কপাটিকা উপস্থিত যে শৈবালে তার নাম হচ্ছে Navicula. নাভিকুলা হল নৌকা আকৃতির ডায়াটম শৈবালের একটি প্রজাতি, যা 1,200 টিরও বেশি প্রজাতি নিয়ে গঠিত।
কোন অস্থিতে ওলেক্রেনন প্রসেস থাকে?
Correct Answer:
ঘ: Ulna
Explanation:
কোন অস্থিতে ওলেক্রেনন প্রসেস থাকে? সঠিক উত্তর Ulna সম্মুখবাহুর অস্থি বা রেডিয়াস-আলনা (Radius-Ulna) : সম্মুখবাহু দুটি লম্বা, নলাকার ও ঘনসংলগ্ন অস্থি নিয়ে গঠিত, যথা- আলনা ও রেডিয়াস। অন্তর্ভাগের অস্থিটি আলনা। এর ঊর্ধ্বপ্রান্তে করনয়েড প্রসেস ও ওলেক্রেনন প্রসেস, একটি ট্রকলিয়ার নচ ও একটি টিউবারোসিটি (অর্বুদ) অবস্থিত ।
তিল তেলের উৎস হলো -
Correct Answer:
খ: Sesamum indicum
ক্রুসিফেরি পরিবারভুক্ত উদ্ভিদের অমরাবিন্যাস হচ্ছে -
Correct Answer:
খ: বহুপ্রান্তীয়
কোন পর্বের প্রাণীতে কোয়ানোসাইটস থাকে -
Correct Answer:
গ: porifera
Explanation:
কোন পর্বের প্রাণীতে কোয়ানোসাইটস থাকে - সঠিক উত্তর porifera পরিফেরা পর্বের প্রাণীতে কোয়ানোসাইট থাকে |পরিফেরা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:বহুকোষী দেহে সুনির্দিষ্ট কলা, কলাতন্ত্র, অঙ্গ এবং অঙ্গতন্ত্র অনুপস্থিত।দেহে নালিকাতন্ত্র (Canal system) বর্তমান যা এ পর্বের অনন্য বৈশিষ্ট্য।দেহের অভ্যন্তরে স্পঞ্জোসিল (Spongocoel) নামক প্রশস্ত গহ্বর বর্তমান যা অসক্যুলাম (Osculum) নামক বড় আকারের ছিদ্রের মাধ্যমে বাহিরে উন্মুক্ত।দেহপ্রাচীর অস্টিয়া (Ostia) নামক অসংখ্য ক্ষুদ্রাকৃতির ছিদ্র বিশিষ্ট।দেহে ফ্লাজেলা বিশিষ্ট কোষ কোয়ানোসাইট (Choanocyte) দিয়ে পরিবেষ্টিত এক বা একাধিক প্রকোষ্ঠ (Chamber) বর্তমান।
বৃক্কের আলট্রাফিলট্রেশন পরিচালনাকরী অঙ্গ হলো -
Correct Answer:
ঘ: Glomerulus
Explanation:
বৃক্কের আলট্রাফিলট্রেশন পরিচালনাকরী অঙ্গ হলো - সঠিক উত্তর Glomerulus বৃক্কের আলট্রাফিলট্রেশন পরিচালনাকরী অঙ্গ হলো Glomerulus. বোম্যানস ক্যাপসুলের অভ্যন্তরে ঘনিষ্ঠভাবে গ্লোমেরুলাস অবস্থান করে। রেনাল ধমনি থেকে অন্তর্বাহী ধমনি বা অ্যাফারেন্ট আর্টারিওল (afferent arteriole) বোম্যানস ক্যাপসুলে প্রবেশ করে ৫০-৬০টি কৈশিক জালিকায় বিভক্ত হয়ে গ্লোমেরুলাস গঠন করে।
ফুল হওয়া সত্ত্বে কোনটিকে ফল বলে মনে হয়?
Correct Answer:
গ: ডুমুর
Explanation:
ফুল হওয়া সত্ত্বে কোনটিকে ফল বলে মনে হয়? সঠিক উত্তর ডুমুর ডুমুরের ফুল থাকে ফলের ভেতরে। অতি ছোট ছোট কীটপতঙ্গ সেই ফলের মধ্যে ঢুকে পরাগায়ন ঘটায়। ডুমুর ভাঙলে ভেতরে গর্ভকেশর, পুংকেশর সবই পাওয়া যাবে। ডুমুর ফুল গর্ভাশয় দ্বারা পুরোপুরি আবৃত হয়ে ফলের আকার ধারণ করে। অন্য ফুলের মতো ডুমুরের ফুল তাই সহজে দেখা যায় না। তাই ফুল হওয়া সত্ত্বে ডুমুরকে ফল বলে মনে হয় |
এক খাদ্য স্তর থেকে অন্য খাদ্য স্তরে শক্তি প্রবাহের সঠিক ধারণা দেয় যে পিরামিডৃৃ তা হলো -
Correct Answer:
ঘ: Pyramid of energy
Explanation:
এক খাদ্য স্তর থেকে অন্য খাদ্য স্তরে শক্তি প্রবাহের সঠিক ধারণা দেয় যে পিরামিডৃৃ তা হলো - সঠিক উত্তর Pyramid of energy এক খাদ্য স্তর থেকে অন্য খাদ্য স্তরে শক্তি প্রবাহের সঠিক ধারণা দেয় যে পিরামিডৃৃ তা হলো - Pyramid of energy. খাদ্য শিকলে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরের শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে শক্তির পিরামিড(Pyramid of energy) বলে। পিরামিডের সবচেয়ে নীচে উৎপাদক স্তরের শক্তির পরিমাণ পরবর্তী ট্রফিক লেভেল গুলোর চেয়ে অনেক বেশি। এজন্য উৎপাদক পিরামিডের ভূমিতে এবং চূড়ান্ত খাদক থাকে সবার উপরে।
অস্টম করোটিক স্নায়ুকে বলে-
Correct Answer:
খ: Auditory
Explanation:
অস্টম করোটিক স্নায়ুকে বলে- সঠিক উত্তর Auditory মানুষের করোটিক স্নায়ুসমূহের নাম, উৎস, শাখা, বিস্তার, প্রকৃতি ও কাজ (Name, Source, Branch, Extension, Nature and Function of Human Cranial Nerves)ক্রমিক সংখ্যাস্নায়ুর নামউৎসশাখা (যদি থাকে)বিস্তারপ্রকৃতিকাজIঅলফ্যাক্টরিঅগ্রমস্তিষ্কের অঙ্কীয়দেশ (অলফ্যাক্টরি লোব)─নাসিকার মিউকাস ঝিল্লিসংবেদীঘ্রাণ অনুভূতি মস্তিষ্কে পৌছানোIIঅপটিকঅগ্রমস্তিষ্কের অঙ্কীয়দেশ (অপটিক লোব)─চোখের রেটিনাসংবেদীদর্শন অনুভূতি মস্তিষ্কে পৌছানোIIIঅকুলোমোটরমধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশ─অক্ষিগোলকের পেশি, উর্ধ্ব নেত্রপল্লব উত্তোলনকারী পেশি ও পিউপিল সংকোচনকারীচেষ্টীয় (motor)অক্ষি-গোলকের সঞ্চালনIVট্রকলিয়ারমধ্যমস্তিষ্কের পৃষ্ঠ-পার্শ্বদেশ─চোখের সুপিরিয়র অবলিক পেশিচেষ্টীয়অক্ষি-গোলকের সঞ্চালনVট্রাইজেমিনালপনস-এর অগ্র-পার্শ্বদেশঅপথ্যালমিকঅক্ষিপল্লব, নাসিকার মিউকাসসংবেদীম্যাক্সিলারিম্যাক্সিলারিঅক্ষিপল্লব, উর্ধ্ব ও নিম্নচোয়ালসংবেদীসংশ্লিষ্ট অঙ্গ থেকে সংবেদ মস্তিষ্কে প্রেরণ ম্যান্ডিবুলারমুখবিবরের অঙ্কীয়দেশের পেশিমিশ্র (mixed)সংশ্লিষ্ট অঙ্গ সঞ্চালন এবং তাপ, চাপ ও স্পর্শ সংবেদ বহনVIঅ্যাবডুসেন্সপনস ও মেডুলার সংযোগস্থলের অঙ্কীয়দেশ─বহিঃরেক্টাস নামের চক্ষুপেশিচেষ্টীয়অক্ষিগোলকের সঞ্চালনVIIফ্যাসিয়ালপনস ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশপ্যালাটাইনমুখবিবরের ছাদসংবেদীস্বাদ গ্রহণঅকুলোমোটরমধ্যমস্তিষ্কের অঙ্কীয়দেশহায়োম্যান্ডিবুলামুখবিবর ও নিম্নচোয়ালমিশ্রচর্বন, গ্রীবা সঞ্চালনVIIIভেস্টিব্যুলোকক্লিয়ার বা অডিটরিপনস ও মেডুলার সংযোগস্থলের পার্শ্বদেশ─অন্তঃকর্ণসংবেদীশ্রবণ ও ভারসাম্য রক্ষাIXগ্লসোফ্যারিঞ্জিয়ালমেডুলার পার্শ্বদেশ─জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দামিশ্রস্বাদগ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালনXভেগাস (নিউমোগ্যাস্ট্রিক)মেডুলার পার্শ্বদেশল্যারিঞ্জিয়ালস্বরযন্ত্রমিশ্রস্বরযতন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণকার্ডিয়াকহৃৎপিন্ডমিশ্রহৃৎপিন্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণগ্যাস্ট্রিকপাকস্থলিমিশ্রপাকস্থলির কার্যকারিতা নিয়ন্ত্রণপালমোনারিফুসফুসমিশ্রফুসফুসের কার্যকারিতা নিয়ন্ত্রণXIস্পাইনাল অ্যাক্সেসরিমেডুলার পার্শ্বদেশ─গলবিল, স্বরযন্ত্র, গ্রীবা ও কাঁধচেষ্টীয়মাথা ও কাঁধের সঞ্চালনXIIহাইপোগ্লোসালমেডুলার অঙ্কীয়দেশ─জিহ্বা ও গ্রীবাচেষ্টীয়জিহ্বার বিচলন
'কিণাঙ্ক' শব্দের অর্থ কী?
Correct Answer:
ঘ: কড়া
জেলিফিসের লার্ভার নাম -
Correct Answer:
খ: Ephyra
Explanation:
জেলিফিসের লার্ভার নাম - সঠিক উত্তর Ephyra এদের রেচনতন্ত্র নেই কিন্তু ত্বর্কীয় ফুলকা, নালিকা পা বা শ্বসনবৃক্ষ ইত্যাদি দিয়ে এরা শ্বসন সম্পন্ন করে। এরা একলিঙ্গ প্রাণী। এদের নিষেক বাহ্যিক এবং জীবনচক্রে মুক্ত সাঁতারু লার্ভা আছে। অর্থাৎ প্রাণীগুলি শুক্রাণু বা ডিমগুলিকে জলে ছেড়ে দেয় যা কার্যকরী হয়ে মুক্ত সাঁতারের লার্ভা হয়ে যায়।
একাধিক উপসর্গযােগে গঠিত শব্দ কোনটি?
Correct Answer:
ক: অনতিবৃহৎ
'ক্রিকেট খেলে' বাক্যের নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি-
Correct Answer:
খ: কর্মে শূন্য
সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয় -
Correct Answer:
খ: সম্বোধন পদ
কোন রক্তগ্রুপ বহনকারী ব্যক্তিকে 'সার্বজনীন দাতা' বলা হয়?
Correct Answer:
খ: O
Explanation:
কোন রক্তগ্রুপ বহনকারী ব্যক্তিকে 'সার্বজনীন দাতা' বলা হয়? সঠিক উত্তর O ব্লাডগ্রুপ-AB ➞ AB ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে অ্যান্টিজেন-A ও B উভয়ই থাকে, কিন্তু রক্তরসে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিবডি থাকে না । AB গ্রুপের রক্ত অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ অ্যান্টিবডি-A বা B নেই । AB ব্লাডগ্রুপের দাতা শুধু AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং সব গ্রুপের রক্ত নিতে পারে, এজন্য AB ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় ।ব্লাডগ্রুপ-O ➞ O ব্লাডগ্রুপ বিশিষ্ট ব্যক্তির লোহিত রক্তকণিকার ঝিল্লিতে ব্লাডগ্রুপ নির্ধারণকারী কোনো অ্যান্টিজেন থাকে না, কিন্তু রক্তরসে অ্যান্টিবডি-A ও B উভয়ই থাকে । O গ্রুপের রক্তের অ্যান্টিবডি নিজের গ্রুপের রক্ত ছাড়া অন্য তিনটি গ্রুপের রক্তের লোহিত কণিকাকে জমিয়ে দেয় । O ব্লাডগ্রুপের দাতা সকল ব্লাডগ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে এবং শুধু O ব্লাডগ্রুপের রক্ত নিতে পারে, এজন্য O ব্লাডগ্রুপের ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয় ।প্রকৃতপক্ষে, সার্বজনীন গ্রহীতা হলো AB পজিটিভ এবং সার্বজনীন দাতা হলো O নেগেটিভ ।
শুদ্ধ শব্দগুচ্ছ হচ্ছে-
Correct Answer:
ক: উচিত , আহৃত, চল , মহারথ
উপসর্গজাত শব্দ -
Correct Answer:
ঘ: অনাচার
সাধু ভাষায় লিখিত নিম্নোক্ত বাক্যটিতে ভুলের সংখ্যা নির্ণয় কর। 'অনাগত ভবিষ্যতের বিষয় বিবেচনা করে গুণীরা যা বলিলেন , উপস্থিত জনগণরা তৎক্ষণাত তাহ সমর্থন করেছিল ?
Correct Answer:
ঘ: ছয়
'তহবিল ' কোন ভাষার শব্দ ?
Correct Answer:
ক: আরবি
'সদ্যোজাত' শব্দের সন্ধিবিচ্ছেদ -
Correct Answer:
খ: সদ্যঃ + জাত
মৌমাছির পালনকে বলা হয় -
Correct Answer:
গ: Apiculture
Explanation:
মৌমাছির পালনকে বলা হয় - সঠিক উত্তর Apiculture এপিকালচার (Apiculture) মৌমাছি পালন নামেও পরিচিত, যেখানে মধু ও মোমের উৎপাদন করার জন্য মৌমাছির উৎপাদন করা হয়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হল এপিকালচার।
'লোকটা পুরো কাঁঠালটাই খেয়ে ফেলেল'। এই বাক্যে 'খেয়ে ফেলল' কোন ধরনের ক্রিয়াপদ?
Correct Answer:
ঘ: যৌগিক ক্রিয়া
'বাজারে কাটা' বাগধারার অর্থ-
Correct Answer:
গ: বিক্রি হওয়া
কামাল, সানইয়াত, লেনিন ও মুসোলিনির নাম আছে কোন লেখায়?
Correct Answer:
ঘ: যৌবনের গান
নিচের কোনটি 'জুঁই' এর সমার্থক শব্দ?
Correct Answer:
ঘ: বেলি
রবীন্দ্রনাথের লেখা গ্রন্থ কোনটি?
Correct Answer:
গ: কালান্তর
'মানুষ মরে গেলে পচে যায় । বেঁচে থাকলে বদলায় । কারণে অকারণে বদলায় । সকালে বিকালে বদলায়। ' এ সংলাপ করে?
Correct Answer:
ক: নবার সুজাউদ্দৌলার