শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (C Unit) MCQs
Showing 50 questions (Total: 69)
'লিথাল' জীনের কারণে ফিনোটাইপিক অনুপাত 3:1 এর পরিবর্তে হয়-
Correct Answer:
গ: 2 : 1
মানবদেহের বৃহত্তম ধমনীর নাম কী?
Correct Answer:
ঘ: অ্যাওর্টা
Explanation:
মানবদেহের বৃহত্তম ধমনীর নাম কী? সঠিক উত্তর অ্যাওর্টা Aorta/অ্যাওর্টা/মহাধমনী হল শরীরের বৃহত্তম ধমনী। মহাধমনী বাম নিলয়ের শীর্ষে শুরু হয় যেটি হল হৃদপিন্ডের পেশী পাম্প করার কক্ষ। হৃদপিন্ড বাম নিলয় থেকে মহাধমনীর কপাটিকার মাধ্যমে মহাধমনীতে রক্ত পাম্প করে।
নিচের কোনটি দ্রুত শ্বাসক্রিয়ার জন্য দায়ী?
Correct Answer:
ক: CO2
Explanation:
নিচের কোনটি দ্রুত শ্বাসক্রিয়ার জন্য দায়ী? সঠিক উত্তর CO2 কার্বন ডাই অক্সাইড এর ক্ষতিকর প্রভাবঃ দম বন্ধ দম বন্ধ লাগে, শ্বাস কষ্ট হয় যেহেতু শরীর স্বাভাবিক অক্সিজেন পায় না। অক্সিজেনের ঘাটতি পূরণ করতে হৃৎস্পন্দন বেড়ে যায়, এর ফলে বুকে কষ্ট, এমনকি ব্যাথাও হয়ে যেতে পারে। মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছবার জন্য চিন্তা শক্তির উপর প্রভাব পড়ে। ঘুম ঘুম পায়, অতিরিক্ত অক্সিজেন জোগাড় করতে ঘন ঘন হাই ওঠে।
একটি জীনের উপস্থিতি অন্য একটি জীনের কার্যক্ষমতা প্রকাশ হতে না দেয়াকে কী বলে?
Correct Answer:
খ: এপিস্ট্যাসিস
Explanation:
একটি জীনের উপস্থিতি অন্য একটি জীনের কার্যক্ষমতা প্রকাশ হতে না দেয়াকে কী বলে? সঠিক উত্তর এপিস্ট্যাসিস কিছু ক্ষেত্রে দুটি পৃথক জিন জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশে অংশগ্রহণ করে এবং এদের একটি জিন অপর জিনের প্রকাশকে বাধা দেয় । এভাবে, একটি জিন যখন অন্য একটি নন-অ্যালিলিক (non-allelic) জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয় তখন এ প্রক্রিয়াকে এপিস্ট্যাসিস বলে । যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সে জিনকে এপিস্ট্যাটিক জিন (epistatic gene), আর যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সে জিনটিকে হাইপোস্ট্যাটিক জিন (hypostatic gene) বলে ।
ম্যালেরিয়া ও ডেঙ্গুজ্বরে আক্রান্ত মানুষের কোন রক্ত কণিকাগুলি ক্ষতিগ্রস্ত হয়?
Correct Answer:
ক: লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা
He is an astute politician . Here 'astute' means __
Correct Answer:
D: shrewd
Explanation:
He is an astute politician . Here 'astute' means __ Correct Answer shrewd astute=চতুর/বিচক্ষণSynonyms of Astute is shrewdHe is an astute politician= তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ।He is an shrewd politician= তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ।So Correct Answer: D
Fill in the gap with appropriate word given : I suggest that she ____ the Head of the Department .
Correct Answer:
A: meet
What type of verb make 'make ' in the following sentence is ? My mother makes me take the medicine.
Correct Answer:
D: Causative
Fill in the gap with correct word in the sentence 'Which would you ____ have, gold or platinum ? '
Correct Answer:
B: could
মানব কোষের উপাদান -
Correct Answer:
ঘ: কোনটিই নয়
নিচের কোনটি DNA এর উপস্থিতি আছে?
Correct Answer:
ক: প্লাস্টিড
সব tRNA এর 3/- প্রান্তে অবস্থিত অপরিবর্তিত sequence কোনটি?
Correct Answer:
ক: C -A - A
ট্রিপসিনের উৎস -
Correct Answer:
খ: অগ্ন্যাশয়
Explanation:
ট্রিপসিনের উৎস - সঠিক উত্তর অগ্ন্যাশয় ট্রিপসিনের উৎস অগ্ন্যাশয়| ট্রিপসিন একপ্রকারের উৎসেচক, যা প্রোটিনের আর্দ্রবিশ্লেষণ ঘটায়।
মানবদেহে রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানে ভূমিকা পালন করে -
Correct Answer:
গ: বেসোফিল
Explanation:
মানবদেহে রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানে ভূমিকা পালন করে - সঠিক উত্তর বেসোফিল দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্থ হলে রক্তপাত বন্ধের উদ্দেশে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে । এ প্রক্রিয়ায় অণুচক্রিকা ও রক্তরসে অবস্থিত ১৩ ধরনের ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।ফ্যাক্টরগুলো নাম নিম্নরূপ :• ফ্যাক্টর-I বা ফাইব্রিনোজেন• ফ্যাক্টর-II বা প্রোথ্রম্বিন• ফ্যাক্টর-III বা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-IV বা ক্যালসিয়াম আয়ন• ফ্যাক্টর-V বা ল্যাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাকসেলারিন• ফ্যাক্টর-VI বা অ্যাকসেলারিন• ফ্যাক্টর-VII বা স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভারটিন• ফ্যাক্টর-VIII বা অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টর (AHF)• ফ্যাক্টর-IX বা ক্রিস্টমাস ফ্যাক্টর• ফ্যাক্টর-X বা স্টুয়ার্ট ফ্যাক্টর• ফ্যাক্টর-XI বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন• ফ্যাক্টর-XII বা হ্যাগম্যান ফ্যাক্টর• ফ্যাক্টর-XIII বা ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরবেসোফিল হেপারিন নিঃসরণ করে রক্তকে রক্তনালির মধ্যে জমা বাঁধতে বাধা প্রদান করে ।
কোন জীবাণু মাইল্ড (মৃদু) টার্সিয়ান ম্যালেরিয়া সৃষ্টি করে ?
Correct Answer:
ক: প্লাসমোডিয়াম ওভাল
Explanation:
কোন জীবাণু মাইল্ড (মৃদু) টার্সিয়ান ম্যালেরিয়া সৃষ্টি করে ? সঠিক উত্তর প্লাসমোডিয়াম ওভাল পরজীবী ও রোগের নাম :Plasmodium vivax ➞ বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়াPlasmodium falciparum ➞ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়াPlasmodium ovale ➞ মাইল্ড (মৃদু) টার্সিয়ান ম্যালেরিয়াPlasmodium malariae ➞ কোয়ার্টান ম্যালেরিয়া
আত্মীকরণ শক্তির উৎস কোনটি?
Correct Answer:
ক: NADP
Explanation:
আত্মীকরণ শক্তির উৎস কোনটি? সঠিক উত্তর NADP সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এ প্রক্রিয়ায় ATP উৎপন্ন হয় এবং ইলেকট্রন NADP-কে বিজারিত করে NADP+H+ উৎপন্ন করে। ATP এবং NADP+H+- কে আত্তীকরণ শক্তি বলে।
Choose the correct teg question ' He does not smoke, ______ ?'
Correct Answer:
A: does he
কেলভিন চক্রে প্রথম প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
Correct Answer:
ক: PGA
Explanation:
কেলভিন চক্রে প্রথম প্রথম স্থায়ী পদার্থ কোনটি? সঠিক উত্তর PGA সালোকসংশ্লেষের অন্ধকার দশায় যে চক্রাকার বিক্রিয়ার মাধ্যমে CO2 ( কার্বন ডাই-অক্সাইড) -এর সংবন্ধন, ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ, শর্করা সৃষ্টি ও RuBP -এর পুনঃসংশ্লেষণ ঘটে তাকে কেলভিন চক্র বলে ।
দুগ্ধ আমিষ ক্যাসেইনকে প্যারাক্যাসেইনে পরিণত করে নিচের কোন এনজাইম?
Correct Answer:
ক: রেনিন
বায়োগ্যাসের শতকরা কত ভাগ মিথেন?
Correct Answer:
ক: 60 -70
Explanation:
বায়োগ্যাসের শতকরা কত ভাগ মিথেন? সঠিক উত্তর 60 -70 বিভিন্ন পচনশীল জৈব পদার্থ বা বর্জ্যপদার্থ যেমন গোবর, হাঁস- মুরগীর মলমূত্র, গৃহস্থালীর বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাস তৈরী হয় তাকে বায়োগ্যাস বলে। তবে গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশুপাখি এবং মানব মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়।
নিচের কোনটি কম আলোতে দেখতে সাহায্য করে ?
Correct Answer:
ক: রড কোষ
Explanation:
নিচের কোনটি কম আলোতে দেখতে সাহায্য করে ? সঠিক উত্তর রড কোষ রড কোষ: এতে রডোপসিন নামক রঞ্জক থাকে যা ভিটামিন A সমৃদ্ধ । চোখে রড কোষের কোষসংখ্যা 12 থেকে 12.5 কোটি। আলোর প্রতি অধিক সংবেদনশীল হওয়ায় রাতের দর্শনে সাহায্য করে অর্থাৎ অনুজ্জল আলোয় দেখতে সাহায্য করে । এক্ষেত্রে সাদা কালো বিম্ব তৈরি হয় ।
কোন বেসটি রাইবোনিউক্লিক এসিড অনুপস্থিত ?
Correct Answer:
গ: থাইমিন
Explanation:
কোন বেসটি রাইবোনিউক্লিক এসিড অনুপস্থিত ? সঠিক উত্তর থাইমিন রাইবোনিউক্লিক এসিডঃ এই নিউক্লিক এসিডের অণু একতন্ত্রী ও রাইবোজ শর্করা দ্বারা গঠিত। রাইবোনিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন ঘটিত ক্ষারক হিসাবে এডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল উপস্থিত থাকে। ইহা স্ংক্ষেপে আরএনএ নামে পরিচিত।
স্নায়ুকোষের প্রলম্বিত অংশকে বলে -
Correct Answer:
ঘ: অ্যাক্সন
Explanation:
স্নায়ুকোষের প্রলম্বিত অংশকে বলে - সঠিক উত্তর অ্যাক্সন অ্যাক্সন বা স্নায়ু ফাইবার বা স্নায়ুতন্তু হলো স্নায়ুকোষের একটি দীর্ঘ পাতলা প্রক্ষেপণ(প্রলম্বিত অংশ), যা মেরুদন্ডী প্রাণীদের মাঝে দেখা যায়। এটি নিউরন থেকে বৈদ্যুতিক উদ্দীপনা এবং ক্রিয়া বিভব দূরবর্তী কোনো স্থানে প্রেরণ করে।
প্লাজমিড DNA -তে ছেদন করা হয় কোন এনজাইম দিয়ে?
Correct Answer:
খ: রেস্ট্রিকশন এনজাইম
Explanation:
প্লাজমিড DNA -তে ছেদন করা হয় কোন এনজাইম দিয়ে? সঠিক উত্তর রেস্ট্রিকশন এনজাইম রেস্ট্রিকশন এনজাইম (Restriction enzyme) ➞ যে এনজাইম প্রয়োগ করে DNA অণুর সুনির্দিষ্ট সিকুয়েন্স এর একটি অংশ কেটে নেয়া যায় ঐ এনজাইমকে রেস্ট্রিকশন এনজাইম বলে । এদেরকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজও বলা হয় । এরা DNA অণুর একটি সুনির্দিষ্ট সিকোয়েন্স, যাকে রেস্ট্রিকশন সাইট বলা হয়, তা কেটে দিতে সক্ষম । রেস্ট্রিকশন এনজাইমকে DNA অণু কর্তনের সূক্ষ্ম ছুরিকা (Molecular scissors-আণবিক কাঁচি বা বায়োলজিক্যাল নাইফ) হিসেবে ব্যবহার করা হয় । বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে এ পর্যন্ত সহস্রাধিক রেস্ট্রিকশন এনজাইম পৃথক করা হয়েছে ; যেমন - Eco RI, Hind III, Bam HI প্রভৃতি ।লাইগেজ এনজাইম ➞ ছেদনকৃত DNA খন্ডসমূহ (কাঙ্ক্ষিত DNA ও বাহক) DNA লাইগেজ এনজাইম দ্বারা সংযুক্ত করা হয় ।সহজ ভাষায়, • DNA জোড়া লাগানো ➞ লাইগেজ এনজাইম• DNA কাটা/কর্তন/ছেদন/পৃথকীকরণ ➞ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ
Fe এবং Fe+ এর ইলেক্ট্রন বিন্যাস যথাক্রমে -
Correct Answer:
খ: [Ar] 3d6 4s2, [Ar] 3d64s0
KOH শক্তিশালী ক্ষারক কারণ-
Correct Answer:
ঘ: পানিতে KOH,K+ এবং OH প্রদান করে
Explanation:
KOH শক্তিশালী ক্ষারক কারণ- সঠিক উত্তর পানিতে KOH,K+ এবং OH প্রদান করে ক্ষারের সঙ্গায় বলা আছে, যে সকল পদার্থ সহজে OH- আয়ন দান করতে পারবে তারাই শক্তিশালী ক্ষার। এখানে KOH শক্তিশালী ক্ষার। কারণ পটাশিয়াম আয়নের আকার সোডিয়াম আয়ন অপেক্ষা বড়।
প্রোটিনে অ্যামাইনো এসিডসমূহ যে বন্ধনে আবদ্ধ থাকে তার নাম -
Correct Answer:
গ: পেপটাইড বন্ধন
Explanation:
প্রোটিনে অ্যামাইনো এসিডসমূহ যে বন্ধনে আবদ্ধ থাকে তার নাম - সঠিক উত্তর পেপটাইড বন্ধন একটি আলফা অ্যামিনো অ্যাসিডের কারবক্সি গ্রুপের সাথে আরেকটি আলফা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের ঘনীভবন বিক্রিয়ায় যে বিশেষ আমাইড বন্ধন সৃষ্টি হয় তা-ই পেপটাইড বন্ধন। প্রোটিনের ভিতরে অ্যামিনো অ্যাসিডরা এই বন্ধনেই আবদ্ধ থাকে। রেসোনান্সের ফলে পেপটাইড বন্ধনে ৪০% দ্বিবন্ধন বৈশিষ্ট্য (৬০% একবন্ধন) আছে।
18 g পানিতে অণুর সংখ্যা -
Correct Answer:
গ: 6.023×1023
প্রাকৃতিক রাবার নিচের কোন যৌগের একটি পলিমার ?
Correct Answer:
খ: আইসোপ্রিন
Explanation:
প্রাকৃতিক রাবার নিচের কোন যৌগের একটি পলিমার ? সঠিক উত্তর আইসোপ্রিন আইসোপ্রিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগ। এই জৈব যৌগটি অনেক গাছপালা এবং প্রাণী দ্বারা উৎপন্ন হয়। আইসোপ্রিনের একক অণু অনেকগুলি মিলে পলিমার অণু গঠন করে। এর পলিমারগুলি প্রাকৃতিক রবারের মূল উপাদানi
C4H10O যৌগটির কোন সমানুতে একটি কাইরাল কেন্দ্র বিদ্যমান ?
Correct Answer:
খ: CH3CH(OH)CH2CH3
1.0 kg CaCO3 কে লঘু HCl এ দ্রবীভূত করলে STP তে কত আয়তনের CO2 গ্যাস পাওয়া যাবে?
Correct Answer:
ক: 244 l
0.1 M HCl এর pH কত?
Correct Answer:
A: 1
Explanation:
0.1 M HCl এর pH কত? Correct Answer 1 pH = -log[H+] = -log(0.1) = 1
NaCl এর কেলাসের আকৃতি নিচের কোনটি?
Correct Answer:
ক: ঘনক
Explanation:
NaCl এর কেলাসের আকৃতি নিচের কোনটি? সঠিক উত্তর ঘনক NaCl এর কেলাস ঘনক (Cubic) আকৃতির, ফিটকিরি অষ্টতলকীয় (Octahedral) আর সালফারের সবচেয়ে স্থায়ী রূপ মনােক্লিনিক (Monoclinic) আকৃতির। কোন পদার্থের কেলাস আকৃতি পদার্থটিকে সনাক্ত করতে সাহায্য করে।
নিচের কোন আয়ন এর আকার ক্ষুদ্রতম ?
Correct Answer:
খ: F-
Explanation:
নিচের কোন আয়ন এর আকার ক্ষুদ্রতম ? সঠিক উত্তর F- আয়ন হলো নিট বৈদ্যুতিক আধানযুক্ত কণিকা, পরমাণু বা অনু। সাধারণত ইলেকট্রনের আধান ঋণাত্মক ধরা হয়। একক আয়নের ঋণাত্মক আধান সাধারণত প্রোটনের ধনাত্মক আধানের সমান ও বিপরীত। ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান না হওয়ার কারনে আয়নের নিট আধান অশূন্য হয়।
প্রাণীতে সেক্স-লিংকড জীন অবস্থান করে -
Correct Answer:
গ: শুধু x ক্রোমোজোমের নন - হোমোলোগাস অঞ্চলে
নিচের কোন প্রকিয়াটি তাপগ্রাহী ?
Correct Answer:
গ: PCl5(g)→PCl3(g) + Cl (g)
Explanation:
নিচের কোন প্রকিয়াটি তাপগ্রাহী ? সঠিক উত্তর PCl5(g)→PCl3(g) + Cl (g) তাপগ্রাহী বিক্রিয়াঃ তাপগ্রাহী বিক্রিয়াগুলি এমন রাসায়নিক বিক্রিয়া যেখানে বিকারক, উপজাত উৎপাদনের জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে তাপ শক্তি শোষণ করে। এই বিক্রিয়াগুলি তাদের আশেপাশের অঞ্চলের তাপমাত্রা কমিয়ে দেয়, ফলে শীতল প্রভাব তৈরি করে। একইভাবে, রাসায়নিক বন্ধন গঠনের জন্য শক্তির সরবরাহ প্রয়োজন।তাপোৎপাদী বিক্রিয়াঃ তাপোৎপাদী বিক্রিয়া হলো এমন ''এক বিক্রিয়া যার জন্য সামগ্রিক স্ট্যান্ডার্ড এনথালপি পরিবর্তন ΔH এর মান ঋণাত্মক হয়ে থাকে ।" তাপোৎপাদী বিক্রিয়া সাধারণত তাপ প্রকাশ করে এবং শক্তিশালী বন্ধনগুলির সাথে দুর্বল বন্ধনসমূহ বন্ধন প্রতিস্থাপন করে ।
কপার সালফেটের জলীয় দ্রবণের ইলেকট্রো - বিশ্লেষণ সম্পর্কে নিচের কোন উক্তি ভুল?
Correct Answer:
ঘ: প্লাটিনাম দ্বারা তৈরি ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয়
ইস্পাতের তৈরি একটি দন্ডের ব্যাস অর্ধেক করে দিলে এর ইয়ং এর গুণাঙ্কের অবস্থা কী হবে?
Correct Answer:
ঘ: কোন পরিবর্তন হবে না
নিচের কোন সমীকরণ তরলের বাষ্পচাপ ও তাপমাত্রার মধ্যে সঠিক সম্পর্ক প্রদর্শন করে?
Correct Answer:
ঘ: 1n p=e-∆H/RT
সমদ্রুতিতে চলন্ত একটি ট্রেনের ভিতর একটি পাথরের টুকরা উপর থেকে ছেড়ে দেয়া হ'ল । বাইরের একজন দর্শকের কাছে পাথরটির গতিপথ কেমন মনে হবে?
Correct Answer:
ঘ: অধিবৃত্তাকার
a এর মান নিচের কোনটি হলে →Aও→B পরস্পর সমান্তরাল হবে, যেখানে A= 5i∧ + 2j∧+3k∧ এবং →B=15 i∧ + aj∧ + 9k∧?
Correct Answer:
ক: 6
1. 67×10-27 kg ভর বিশিষ্ট একটি নিউট্রনের বেগ 4.0×104 m/s হলে এর গতিশক্তির পরিমাণ -
Correct Answer:
ক: 8.35 eV
ইনসুলিন এর দুটি শিকল কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে?
Correct Answer:
ক: -S-S - বন্ধন
Explanation:
ইনসুলিন এর দুটি শিকল কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? সঠিক উত্তর -S-S - বন্ধন ইনসুলিন দুটি পেপটাইড চেইন দ্বারা গঠিত যাকে A চেইন এবং B চেইন বলা হয়। A এবং B চেইন দুটি ডিসালফাইড বন্ড দ্বারা একসাথে যুক্ত থাকে এবং A চেইনের মধ্যে একটি অতিরিক্ত ডিসালফাইড তৈরি হয়। বেশিরভাগ প্রজাতিতে, A চেইন 21টি অ্যামিনো অ্যাসিড এবং 30টি অ্যামিনো অ্যাসিডের B চেইন নিয়ে গঠিত।
গ্রাফাইট এবং হীরক , পদার্থ দুটির মধ্যে অনেক পার্থক্য থাকলেও তাদের মধ্যে মিল হচ্ছে -
Correct Answer:
ক: দুটি পদার্থই কার্বন
একটি কার্ণো ইঞ্জিনের দক্ষতা নিচের কোনটি অসম্ভব?
Correct Answer:
খ: 100 %
Explanation:
একটি কার্ণো ইঞ্জিনের দক্ষতা নিচের কোনটি অসম্ভব? সঠিক উত্তর 100 % কার্নো ইঞ্জিনঃ তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করার জন্য সাদী কার্নো সকল দোষত্রুটি মুক্ত যে আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন তাকে কার্নো ইঞ্জিন বলে। তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য ফরাসি প্রকৌশলী সাদী কার্নো সব দোষ-ত্রুটিমুক্ত যে আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন তাকে কার্নো ইঞ্জিন বলে।
একটি 100 MeV ফোটনের কম্পাংক -
Correct Answer:
গ: 2.41×1019 Hz
বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3 । পানিতে আলোর বেগ 2.22×108 m/s হলে বায়ুতে আলোর বেগ-
Correct Answer:
গ: 2.96×108 m/s
Explanation:
বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক 4/3 । পানিতে আলোর বেগ 2.22×108 m/s হলে বায়ুতে আলোর বেগ- সঠিক উত্তর 2.96×108 m/s আমরা জানি, প্রতিসরাঙ্ক = বায়ুতে আলোর বেগ / পানিতে আলোর বেগ=> 4/3 = বায়ুতে আলোর বেগ / 2.22 x 108=> বায়ুতে আলোর বেগ = 2.96 x 108 m/s (Ans)
স্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে-
Correct Answer:
খ: ভরবেগ ও গতিশক্তি
Explanation:
স্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে- সঠিক উত্তর ভরবেগ ও গতিশক্তি স্থিতিস্থাপক সংঘর্ষ (Elastic collision)ঃ দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতি শক্তি সংরক্ষিত থাকে অর্থাৎ যদি বস্তুগুলোর মোট গতিশক্তির পরিবর্তন না হয় তাহলে তাকে স্থিতিস্থাপক সংঘর্ষ (elastic collision) বলে ।
আড় তরঙ্গের উদাহরণ ?
Correct Answer:
খ: আলোক এবং বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ
Explanation:
আড় তরঙ্গের উদাহরণ ? সঠিক উত্তর আলোক এবং বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন কণা যে তরঙ্গ উৎপন্ন করবে তাকে সরল ছন্দিত তরঙ্গ বলে। এটি দু্ই প্রকার। আড় তরঙ্গ বা অণুপ্রস্থ তরঙ্গ এবং দীঘল তরঙ্গ বা অণুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেটাই আড় তরঙ্গ/অণুপ্রস্থ তরঙ্গ । পানি, আলো, তাপ, বেতার ইত্যাদির তরঙ্গ অণুপ্রস্থ তরঙ্গ।
চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, এটি কোন বিজ্ঞানীর আবিষ্কার ?
Correct Answer:
ক: ওরস্টেড