Dental College Admission Test MCQs
Showing 50 questions (Total: 1897)
গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয়-
Correct Answer:
ক: ফসফোলিপিড
Explanation:
গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয়- সঠিক উত্তর ফসফোলিপিড ফসফোলিপিডগ্লিসারল + ফ্যাটি এসিড + ফসফেটগ্লাইকোলিপিডগ্লিসারল + ফ্যাটি এসিড + গ্লুকোজট্রাইগ্লিসারাইড৩ অণু গ্লিসারলটারপিনয়েড১০-৪০ কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ
নিচের কোনটি ডিএনএ (DNA) ভাইরাস ?
Correct Answer:
ঘ: হারপেস
Explanation:
নিচের কোনটি ডিএনএ (DNA) ভাইরাস ? সঠিক উত্তর হারপেস হারপিস হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের সংক্রমণ। দু’ধরনের হারপিস সিমপ্লেক্স ভাইরাস আছে- হারপিস সিমপ্লেক্স ভাইরাস1 (HSV 1) এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস 2 (HSV 2)। মুখ এবং যৌনাঙ্গে সংক্রমণের জন্য দায়ী হচ্ছে HSV-1, যেখানে যৌনাঙ্গে সংক্রমণের জন্য প্রাথমিকভাবে দায়ী HSV-2 । এই ভাইরাস সাধারণত শরীরের শ্লৈষ্মিক ঝিল্লিতে অর্থাৎ যেখানে মিউকাস আছে, যেমন মুখ, পায়ু এবং যৌনাঙ্গ, এবং শরীরের বিভিন্ন অংশের ত্বক, সেখানে আক্রমণ করে।
কোনটি চোখে প্রতিসারক (Refractive) মাধ্যম হিসেবে কাজ করে না?
Correct Answer:
ক: রেটিনা
Explanation:
কোনটি চোখে প্রতিসারক (Refractive) মাধ্যম হিসেবে কাজ করে না? সঠিক উত্তর রেটিনা রেটিনা হলো মেরুদন্ডী প্রাণীদের চক্ষুগোলকের পিছনের দিকে অবস্থিত স্নায়ুকোষযুক্ত একটি পাতলা স্তর। মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের বিকাশের সময় রেটিনা ও দর্শন স্নায়ু (Optic nerve) বর্ধিষ্ণু মস্তিস্কের অংশ হিসাবে বিকাশ লাভ করে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। মেরুদন্ডী প্রাণীদের রেটিনাতে আলোক সংবেদী কোষ (রড কোষ এবং কোন কোষ) রয়েছে, যাতে আলো পতিত হলে স্নায়ু উত্তেজনার সৃষ্টি হয়। এই স্নায়ুগত তাড়না রেটিনার অন্যান্য নিউরন দ্বারা বিশ্লেষণ করা হয়। রেটিনা হতে প্রাপ্ত সংকেত রেটিনার গ্যাংলিয়া কোষে বৈদ্যুতিক বিভবের সৃষ্টি করে, যা চক্ষু স্নায়ুতে প্রবাহিত হয়। মানুষের রেটিনার রক্তনালিকাগুলির বিন্যাস একেক মানুষের ক্ষেত্রে একেক রকম হয়ে থাকে। রেটিনা রক্তনালিকার বিন্যাসের ভিত্তিতে বায়োমেট্রিক ভাবে মানুষের পরিচয় নির্ধারণ করা যায়।
কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে?
Correct Answer:
গ: সাইটোপ্লাজম
Explanation:
কোষের কোন অংশে গ্লাইকোলাইসিস ঘটে? সঠিক উত্তর সাইটোপ্লাজম গ্লাইকোলিসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং এটি সমস্ত সজীব জীবে হয়ে থাকে। এই প্রক্রিয়ায় গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডের দুটি অণু তৈরী করার জন্য আংশিক জারণের মধ্য দিয়ে যায়। উদ্ভিদে, এই গ্লুকোজ সালোকসংশ্লেষ-এর অন্তিম উৎপাদন সুক্রোজ বা সঞ্চিত কার্বোহাইড্রেট থেকে উৎপন্ন হয়।
মানুষের মুখমণ্ডলে কতগুলো অস্থি আছে?
Correct Answer:
ঘ: ১৪
Explanation:
মানুষের মুখমণ্ডলে কতগুলো অস্থি আছে? সঠিক উত্তর ১৪ মানুষের মুখমন্ডলে আট প্রকারের চৌদ্দটি অস্থি রয়েছে
কোনটি কিডনির কাজ নয়?
Correct Answer:
গ: শ্বেত কণিকা (WBC) উৎপাদন
Explanation:
কোনটি কিডনির কাজ নয়? সঠিক উত্তর শ্বেত কণিকা (WBC) উৎপাদন বৃক্ক বা কিডনি (ইংরেজি: Kidney) মেরুদণ্ডী প্রাণিদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচন তন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (নাইট্রোজেনাস পদার্থের নিষ্কাশন: যেমন ইউরিয়া) পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় ৪০ বার বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়। রক্তের অ্যাসিড ভারসাম্য বজায় রাখা, হরমোন নিঃসরণ কিডনির কাজ |
মানুষের ক্ষেত্রে নিচের কোনটি এক্টোডার্ম (Ectoderm) থেকে গঠিত হয়?
Correct Answer:
ক: চক্ষুর লেন্স
Explanation:
মানুষের ক্ষেত্রে নিচের কোনটি এক্টোডার্ম (Ectoderm) থেকে গঠিত হয়? সঠিক উত্তর চক্ষুর লেন্স মানুষের ক্ষেত্রে দাঁত (এনামেল) , চোখ(চক্ষুর লেন্স)ও কান ( অন্তঃকর্ণ) এক্টোডার্ম (Ectoderm) থেকে গঠিত হয় |
কি ধরনের এপিথেলিয়াম (epithelium) বোম্যান'স ক্যাপসুল (Bowman's capsule) গঠন করে?
Correct Answer:
গ: Squamous
নিচের কোনটি মিশ্র করোটিক স্নায়ু (Mixed cranial nerve) নয়?
Correct Answer:
ক: হাইপোগ্লোসাল
Explanation:
নিচের কোনটি মিশ্র করোটিক স্নায়ু (Mixed cranial nerve) নয়? সঠিক উত্তর হাইপোগ্লোসাল অকুলামোটর, ট্রক্লিয়ার, অ্যাবড়ুসেন্স, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল স্নায়ু হলো মটর স্নায়ু। চক্ষুপেশি এবং লালাগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রিত হয়।
যদি বিকিরিত আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 486.7 nm হয়, তবে এর frequency কত হবে?
Correct Answer:
ক: 6.163 x 10-14 Hz
নিচের কোন স্তন্যপয়ী প্রাণী (Mammals)র দুগ্ধে ল্যাকটোজ সবচেয়ে বেশি থাকে?
Correct Answer:
ক: মানুষ
ক্রোমাটোগ্রাফির (Chromatography) কয়টি পর্যায় (Phase) আছে?
Correct Answer:
খ: 02
Explanation:
ক্রোমাটোগ্রাফির (Chromatography) কয়টি পর্যায় (Phase) আছে? সঠিক উত্তর 02 ক্রোমাটোগ্রাফি হল মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণের একটি বিশেষ পদ্ধতি । 1906 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী মিখাইল টিভেত ( Mikhail Tsvett ) এই পদ্ধতি আবিষ্কার করেন । ক্রোমাটোগ্রাফি শব্দের অর্থ ' রঙিন লেখা ' ( colour writing ) । কোনো মিশ্রণ থেকে রঙিন উপাদানগুলিকে পৃথক করার কাজে মূলত এই পদ্ধতি ব্যবহার করা হয় ।
কোষের কোন অঙ্গাণুটি অটোফ্যাগি (autophagy) তে জড়িত?
Correct Answer:
গ: লাইসোজোম
Explanation:
কোষের কোন অঙ্গাণুটি অটোফ্যাগি (autophagy) তে জড়িত? সঠিক উত্তর লাইসোজোম লাইসোসোমের কাজ : লাইসোসোমের এনজাইমসমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম হয় ; সাইটোপ্লাজমের নিউট্রাল pH এ এরা কর্মক্ষম থাকে না ; তাই কোষের তেমন কোনো ক্ষতি হয় না । প্রয়োজনের সময় সাইটোপ্লাজম থেকে প্রোটন এনে অম্লীয় পরিবেশ তৈরি করে এরা কাজ করে । এদের কাজ হলো - (i) এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, (ii) বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে, (iii) লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে, (iv) তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলো বিনষ্ট করে দেয় । এ কাজকে স্ব-গ্রাস বা অটোফ্যাগী । এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে । একে বলা হয় অটোলাইসিস । (v) এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড (Suicidal bag or squad) বলা হয়, (vi) কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লীয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে, (vii) এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, (viii) ক্যান্সার সৃষ্টি করতে পারে, (ix) টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে ।
নিচের কোনটি বহিঃক্ষরা (Exocrine) গ্রন্থি নয়?
Correct Answer:
ক: থাইরয়েড গ্রন্থি
Explanation:
নিচের কোনটি বহিঃক্ষরা (Exocrine) গ্রন্থি নয়? সঠিক উত্তর থাইরয়েড গ্রন্থি থাইওয়েড গ্রন্থি বা থাইরয়েড হল দুইটি লোব দ্বারা গঠিত একটি অন্তঃক্ষরা গ্রন্থি যার অবস্থান গ্রীবাতে। পুরুষের এডাম'স এপলের ঠিক নিচে এর অবস্থান। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো মেটাবলিক রেট ও প্রোটিন সিন্থেসিসকে প্রভাবিত করে।
নিচের কোনটি সহজেই জলে দ্রবিভূত হয়?
Correct Answer:
ক: অ্যামোনিয়া
Explanation:
নিচের কোনটি সহজেই জলে দ্রবিভূত হয়? সঠিক উত্তর অ্যামোনিয়া NH3 পানিতে/জলে দ্রবীভূত হয়ে NH4OH উৎপন্ন করেNH3 + H2O ⇒ NH4OH
নিচের কোনটি টক্সয়েড (Toxoid) ভ্যাকসিন?
Correct Answer:
ক: ডিপথেরিয়া
নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি?
Correct Answer:
গ: CH4
Explanation:
নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর CH4 আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয়। অপরদিকে আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। CH4 এর আণবিক ভর কম তাই ব্যাপন হার বেশি।
‘Xn’ প্রতীক দ্বারা কোন ধরনের ঝুঁকির মাত্রা বুঝায়?
Correct Answer:
ঘ: ক্ষতিকারক
ধ্রুবক তাপমাত্রায় (Constant temperature) রিঅ্যাক্ট্যান্ট-ঘনত্বের বৃদ্ধির সাথে ভারসাম্য অবস্থার দিকটি কি হবে?
Correct Answer:
ক: ডান
নিচের কোন মৌলটি f-block মৌল নয়?
Correct Answer:
খ: Th
নেসলার'স রিএজেন্ট দ্বারা নিচের কোন ক্যাটায়ন (Cation) শনাক্ত করা যায়?
Correct Answer:
খ: NH4+
Explanation:
নেসলার'স রিএজেন্ট দ্বারা নিচের কোন ক্যাটায়ন (Cation) শনাক্ত করা যায়? সঠিক উত্তর NH4+ নেসলার রিএজেন্ট (K 2 HgI 4 ) হল একটি দ্রবণ যা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাসিয়াম আয়োডাইডকে মার্কিউরিক ক্লোরাইড বা পারদ আয়োডাইডের সাথে একত্রিত করে প্রস্তুত করা হয়। বায়বীয় অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে তা বাদামী ধোঁয়া উৎপন্ন করে। অ্যামোনিয়ার দ্রবণের মধ্য দিয়ে যাওয়ার সময় এটি একটি নোংরা বাদামী অবক্ষেপ তৈরি করে।
CuNH342+ এ Cu এবং NH3 এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
Correct Answer:
গ: সন্নিবেশ
Explanation:
CuNH342+ এ Cu এবং NH3 এর মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সঠিক উত্তর সন্নিবেশ জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে যৌগমূলক বা পরমাণু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে।
যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাদের নাম কি?
Correct Answer:
গ: Isobar
Explanation:
যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমানবিক সংখ্যা ভিন্ন তাদের নাম কি? সঠিক উত্তর Isobar আইসোবার = ভর সংখ্যা সমান। যেমন, টেলুরিয়াম ➡️ 127Te (52)আয়োডিন ➡️ 127I (53)এদের ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন।
নিচের কোনটি চামড়া ট্যানিং এ ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: Cr2SO43
Explanation:
নিচের কোনটি চামড়া ট্যানিং এ ব্যবহৃত হয়? সঠিক উত্তর Cr2SO43 কাঁচা চামড়া থেকে সকল অপ দ্রব্য দূরীকরণের পর পাকা চামড়া প্রস্তুতকরণের প্রক্রিয়াকে চামড়া ট্যানিং বলে। চামড়ার মূল রাসায়নিক এটি একটি আঁশ জাতীয় প্রোটিন এবং অ্যামিনে এসিডের সমন্বয়ে গঠিত ট্যানিং। ভেজিটেবল ট্যানিং (Vegetable tanning): ভারী লেদার, জুতার তলা কিংবা বেল্টের জন্য ভেজিটের ট্যানিং পদ্ধতি ব্যবহার করা হয়।
Appropriate preposition to be used with 'beware' is-
Correct Answer:
A: of
খাদ্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের pH মান কত?
Correct Answer:
ঘ: 3.14
Explanation:
খাদ্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত সাইট্রিক অ্যাসিডের pH মান কত? সঠিক উত্তর 3.14 খাদ্য সংরক্ষনকারী ব্যবহৃত সাইট্রিক এসিড এর pH 3.14 ও ভিনেগারের pH 4.74
নিচের কোন লবণটি পানিতে অদ্রবনীয়?
Correct Answer:
ক: BaSO4
Explanation:
নিচের কোন লবণটি পানিতে অদ্রবনীয়? সঠিক উত্তর BaSO4 ব্যারাইট (BaSO4)হচ্ছে ব্যারিয়াম আকর। ব্যারাইট শক্ত পিণ্ড আকারে পাওয়া যায়। এর কঠিনতা ৩.০-৩.৫ এবং আপেক্ষিক গুরুত্ব ৪.৩-৪.৭ । ব্যারাইটের রং সাদা, হলুদ, খয়েরি, লাল অথবা ধূসর। বেরিয়াম সালফেট ব্যবহার করা হয় ডাক্তারদের খাদ্যনালী (নল যা মুখ এবং পাকস্থলীকে সংযুক্ত করে), পাকস্থলী এবং অন্ত্রের এক্স-রে বা কম্পিউটেড টমোগ্রাফি (ক্যাট স্ক্যান, সিটি স্ক্যান; এক ধরনের বডি স্ক্যান যা কম্পিউটার ব্যবহার করে) পরীক্ষা করতে সাহায্য করে।
নিচের কোনটি বুরেটের স্টপ-কক (stop-cock) এর গ্রিজ পরিস্কার করতে ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: ক্রোমিক অ্যাসিড
Explanation:
নিচের কোনটি বুরেটের স্টপ-কক (stop-cock) এর গ্রিজ পরিস্কার করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ক্রোমিক অ্যাসিড ক্রোমিক এসিড সাধারণত ডাইক্রোমেট এর সাথে ঘনীভূত সালফিউরিক এসিড যোগ করে তৈরি একটি মিশ্রণ। এর মধ্যে কঠিন ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড সহ বিভিন্ন ধরনের যৌগ থাকতে পারে। এই ধরনের ক্রোমিক এসিড কাচ পরিষ্কারের জন্য মিশ্রণ হিসাবে ব্যবহার করা যেতে পারে।
নিচের কোন সেটটিতে সম-আয়ন প্রভাব (common-ion effect) বিদ্যমান?
Correct Answer:
ক: H2S,HCl
নিচের কোনটি এন্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?
Correct Answer:
গ: বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন
Explanation:
নিচের কোনটি এন্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়? সঠিক উত্তর বিউটাইলেটেড হাইড্রোক্সিটলুইন অ্যান্টিমাইক্রোব্যাকটিরিয়াল: ক্যালসিয়াম প্রোপানোয়েট, বেনজোয়িক এসিড , সোডিয়াম বেনজোয়েট (নিরাপদ খাদ্য সংগ্রাহক) সরবিক এসিড (সোডিয়াম /পটাশিয়াম/ক্যালসিয়াম সরবেটসাইট্রিক এসিড, অ্যাসিটিক এসিড, নাইট্রেট ও নাইট্রাইট লবণ, সালফাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস।
নিচের কোনটি তীব্র অ্যাসিড (Strong Acid) নয়?
Correct Answer:
গ: CH3COOH
Explanation:
নিচের কোনটি তীব্র অ্যাসিড (Strong Acid) নয়? সঠিক উত্তর CH3COOH জৈব এসিড গুলো সাধারনত মৃদু হয় (CH3COOH) । আর অজৈব এসিড গুলো তীব্র হয়(H2SO4, HCl, H3PO4)
কোন পদ্ধতিতে ন্যাপথালিনকে বিশোধন (Purify) করা হয়?
Correct Answer:
ঘ: উর্দ্ধ পাতন
Explanation:
কোন পদ্ধতিতে ন্যাপথালিনকে বিশোধন (Purify) করা হয়? সঠিক উত্তর উর্দ্ধ পাতন ঊর্ধ্বপাতন বলতে তরল অবস্থায় প্রবেশ না করেই পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয় বায়বীয় দশায় রূপান্তরকে বোঝায়। কর্পুর, গন্ধক, আয়োডিন, ন্যাপথালিন, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন ডাই-অক্সাইড, আর্সেনিক, বেনজোয়িক এসিড, ইত্যাদি পদার্থ এইরূপ বৈশিষ্ট্য প্রদর্শন করে।
সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটি?
Correct Answer:
ঘ: Fe2(SO4)3
Explanation:
সবচেয়ে কার্যকর কোয়াগুলেন্ট কোনটি? সঠিক উত্তর Fe2(SO4)3 কোয়াগুলেন্ট (coagulant) অর্থ যারা জমাট বাঁধায়।Fe2(SO4)3 এটি জল পরিশোধন জন্য ব্যবহৃত হয়, এবং একটি মাটি কন্ডিশনার হিসাবে । আয়রন (3+) সালফেট হল আয়রন এবং সালফেটের একটি যৌগ যাতে আয়রন (3+) এবং সালফেট আয়নের অনুপাত 3:2। এটি একটি অনুঘটক হিসাবে একটি ভূমিকা আছে, একটি mordant এবং একটি astringent. এটি একটি ধাতব সালফেট এবং একটি লোহার আণবিক সত্তা।
কোন গ্যাস অগ্নি নির্বাপক (extinguisher) হিসেবে ব্যবহৃত হয়?
Correct Answer:
গ: কার্বন ডাইঅক্সাইড
Explanation:
কোন গ্যাস অগ্নি নির্বাপক (extinguisher) হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর কার্বন ডাইঅক্সাইড একটি নিরাপদ অগ্নিনির্বাপণ উপাদান হচ্ছে ড্রাই কার্বন-ডাই-অক্সাইড। যখন নির্বাপণ যন্ত্রের ভালব খোলা হয় তখন কার্বন-ডাই-অক্সাইড সম্প্রসারিত হয়ে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসে পরিণত হয়। যেহেতু কার্বন-ডাই-অক্সাইড অক্সিজেনের চেয়ে ভারী তাই এটি জ্বালানীর চারপাশ থেকে অক্সিজেনকে সরিয়ে দেয়। অক্সিজেনের অভাবে আগুন আর জ্বলতে পারে না।
নিচের কোনটি তড়িচ্চুম্বক তরঙ্গ (Electromagnetic wave) নয়?
Correct Answer:
ঘ: আলফা রশ্মি
পানির ত্রৈধবিন্দু (Triple point) তাপমাত্রা-
Correct Answer:
ঘ: 273.16 K
Explanation:
পানির ত্রৈধবিন্দু (Triple point) তাপমাত্রা- সঠিক উত্তর 273.16 K যে তাপমাত্রা ও চাপে কোনও পদার্থ একইসাথে বাষ্পীয়, তরল এবং কঠিন অবস্থায় বিরাজ করতে পারে তাকে ওই বস্তুর ত্রৈধ বিন্দু বলে। 4.58 mm hg চাপে এবং 273.16 K তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারে।
নিচের কোনটি হুইটস্টোন ব্রিজের (Wheatstone Bridge) সাহায্যে পরিমাপ করা হয়?
Correct Answer:
ঘ: রোধ
Explanation:
নিচের কোনটি হুইটস্টোন ব্রিজের (Wheatstone Bridge) সাহায্যে পরিমাপ করা হয়? সঠিক উত্তর রোধ হুইটস্টোন ব্রীজ হচ্ছে এমন একটি সার্কিট ব্যবস্থা যাকে ব্যবহার করে কয়েকটা resistor কে তুলনামূলক পদ্ধতিতে কাজে লাগিয়ে অজানা resistor এর মান নির্ণয় করা হয়। অর্থাৎ এই সার্কিটের মাধ্যমে কিছু জানা মানের resistance কে কাজে লাগিয়ে অজানা মানের resistance কে বের করা হয়।
কোনটি ঘর্ষণ বল (Frictional Force) এর উদাহরণ?
Correct Answer:
ক: অ-সংরক্ষণশীল শক্তি
Explanation:
কোনটি ঘর্ষণ বল (Frictional Force) এর উদাহরণ? সঠিক উত্তর অ-সংরক্ষণশীল শক্তি যে বল কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল বলে । উদাহরণ : অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং-এর বিকৃতি প্রতিরোধী বল প্রভৃতি ।যে বল কোনো বস্তুর ওপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে ওই বল কর্তৃক কৃতকাজ শূন্য হয় না তাকে অসংরক্ষণশীল বল বলে । উদাহরণ : ঘর্ষণ বল, সান্দ্র বল, বায়ুর বাধা প্রভৃতি ।
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে—
Correct Answer:
খ: দৃঢ়তার গুনাঙ্ক
Explanation:
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন পীড়ন ও ব্যবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে— সঠিক উত্তর দৃঢ়তার গুনাঙ্ক পয়সনের অনুপাতঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের পয়সনের অনুপাত বলে। পয়সনের অনুপাতকে σ দ্বারা প্রকাশ করা হয়।দৃঢ়তার গুণাঙ্কঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যবর্তন বা আকার পীড়ন ও ব্যবর্তন বা আকার বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা । এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক বলে । দৃঢ়তার গুণাঙ্ককে n দ্বারা প্রকাশ করা হয় ।আয়তন গুণাঙ্ক (Bulk modulus): স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এ ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক বলে।ইয়ং গুনাঙ্কঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবককে ইয়ং গুণাঙ্ক বলা হয়।
এক আলোকবর্ষ সমান-
Correct Answer:
ঘ: 9.4×1012 km
Explanation:
এক আলোকবর্ষ সমান- সঠিক উত্তর 9.4×1012 km আলোক বর্ষ বা আলোকবর্ষ (light-year, lightyear, ly) হলো একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোক বর্ষ সমান ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল।
পাতা দ্বারা বংশ বৃদ্ধি হয়—
Correct Answer:
খ: পাথরকুঁচি
Explanation:
পাতা দ্বারা বংশ বৃদ্ধি হয়— সঠিক উত্তর পাথরকুঁচি সাধারণত পাথরকুচির পাতার মাধ্যমে বংশ বৃদ্ধি করা সহজ। বর্ষাকালে মাটিতে পাতা রেখে পাতার মধ্যভাগে সামান্য মাটি দিয়ে রাখলে পাতার চারপাশ থেকে চারা গজায়। শরীরে খোসপাঁচড়া, ফোঁড়া হলে ব্যথা হয়। এই ব্যথা সারাতে ব্যবহৃত হয় পাথরকুঁচি।
যদি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হ্রাস পায় তবে বছরের দৈর্ঘ্য-
Correct Answer:
খ: হ্রাস পাবে
কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে?
Correct Answer:
ঘ: ক্যারিওকাইনেসিস
Explanation:
কোন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে? সঠিক উত্তর ক্যারিওকাইনেসিস ক্যারিওকাইনেসিস ➞ মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হওয়াকে ক্যারিওকাইনেসিস বলে (সহজ কথায়, নিউক্লিয়াসের বিভাজন)সাইটোকাইনেসিস ➞ বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দু'ভাগে বিভক্ত হওয়াই সাইটোকাইনেসিস (সহজ কথায়, সাইটোপ্লাজমের বিভাজন)মেটাকাইনেসিস ➞ কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলেইন্টারকাইনেসিস/সাইটোকাইনেসিস-১ ➞ মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী সময়
চার্জের SI একক কত?
Correct Answer:
ক: কুলম্ব
Explanation:
চার্জের SI একক কত? সঠিক উত্তর কুলম্ব কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার (1A) তড়িৎ প্রবাহ এক সেকেন্ড (1s) চললে এর যেকোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব (1C) বলে। যা চার্জের SI একক।
নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা (dimension) একই?
Correct Answer:
ক: কাজ ও শক্তি
Explanation:
নিচের জোড়াগুলোর মধ্যে কোনটির মাত্রা (dimension) একই? সঠিক উত্তর কাজ ও শক্তি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা। এর অর্থ হচ্ছে বস্তুটি সর্বমোট যে পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি। যেহেতু কোনো বস্তুর শক্তির পরিমাপ করা হয় তার দ্বারা সম্পন্ন কাজের পরিমাণ থেকে, সুতরাং শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন।
‘ইলেকট্রন ভোল্ট' নিচের কোনটির একক?
Correct Answer:
ঘ: কাজ
Explanation:
‘ইলেকট্রন ভোল্ট' নিচের কোনটির একক? সঠিক উত্তর কাজ ইলেকট্রন ভোল্ট eV কাজের একক। 1 eV = 1.6 × 10-19 J
নিচের কোনটি প্রতিসারক (Refraction) দূরবীক্ষণ যন্ত্র?
Correct Answer:
ক: গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র
Explanation:
নিচের কোনটি প্রতিসারক (Refraction) দূরবীক্ষণ যন্ত্র? সঠিক উত্তর গ্যালিলিওর দূরবীক্ষণ যন্ত্র ১৬০৯ সালে দূরবর্তী তারা পর্যবেক্ষণের জন্য গ্যালিলিও গ্যালিলি একটি দুরবিন তৈরি করেন। তিনি এই যন্ত্র তৈরির ধারণা লাভ করেছিলেন এক চশমা নির্মাতার কাছ থেকে। ঐ চশমা নির্মাতা একদিন লক্ষ্য করেন, তার দোকানে বসানো স্থির লেন্স পদ্ধতির মধ্য দিয়ে দেখলে দূরের বাতাসের দিক নির্ধারক যন্ত্রটি বিবর্ধিত দেখা যায়।
নিচের কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়?
Correct Answer:
গ: বৈদ্যুতিক মোটর
Explanation:
নিচের কোনটির সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়? সঠিক উত্তর বৈদ্যুতিক মোটর শক্তির রূপান্তরঃ যখন কোন শক্তি এক রূপ থেকে অন্য যেকোনো এক বা একাধিক শক্তি রূপে পরিবর্তিত হতে পারে শক্তির এই পারস্পরিক পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।উদাহরণঃআমরা যখন একটি পাথর খণ্ড কে উপরের কোন স্থানে রেখে দেই তখন ঐ বস্তুটির মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত থাকে। ওই পাথর খণ্ডটিকে যখন উপর থেকে নিচে ছেরে দেওয়া হয় তখন বস্তুটির স্থিতিশক্তি ক্রমশ গতিশক্তিতে রূপান্তরিত হয়।সাধারণত বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া কয়লা, পেট্রোল, কেরোসিন, গ্যাস পুড়িয়ে রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা হয়।বৈদ্যুতিক মোটরে, বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
Choose the correct antonym for the word 'exuberant'-
Correct Answer:
B: Apathetic
250 mL NaOH এর দ্রবণে 5.0g NaOH দ্রবীভূত আছে। ঐ দ্রবণে NaOH এর মোলার ঘনমাত্রা (Molar concentration) কত?
Correct Answer:
গ: 0.5 M
Explanation:
250 mL NaOH এর দ্রবণে 5.0g NaOH দ্রবীভূত আছে। ঐ দ্রবণে NaOH এর মোলার ঘনমাত্রা (Molar concentration) কত? সঠিক উত্তর 0.5 M S=w×1000MV =5×100040×250 = 0.5M[এখানে, W = 5g, M = NaOH এর আণবিক ভর = 40, V = 250ml]