Finance Ministry Office Assistant MCQs
Showing 50 questions (Total: 84)
'শ্রীযুক্ত' শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
গ: শ্রীহীন
Explanation:
'শ্রীযুক্ত' শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর শ্রীহীন শ্রীযুক্ত—মহাশয়, মহোদয়, সম্পদশালী, ঐশ্বর্যবান, ভাগ্যবান। শ্রীহীন–শোভাসৌন্দর্যশূন্য, ভাগ্যহীন। শ্রীমতি - ভাগ্যবতী, সুন্দরী, সৌন্দর্যময়ী, যুবতী, রাধিকা। শ্রীযুক্তের স্ত্রীলিঙ্গ শ্রীমতি। কিন্তু বিপরীত শব্দ শ্রীহীন। সুতরাং সঠিক উত্তর (গ)।
'ধীর' শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
খ: অধীর
Explanation:
'ধীর' শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর অধীর ধীর—ধৈর্যশীল, সহিষ্ণু, শোক ও ক্লেশাদিতে অভিভূত, মন্থর, মৃদু, অল্প, সামান্য, স্থির, চঞ্চলতাশূন্য, শান্ত, নম্র, বিনীত, স্থিরবুদ্ধি পণ্ডিত, জ্ঞানী, বিজ্ঞ। দ্রত—ক্ষিপ্ত, ত্বরান্বিত, সত্বর, তাড়াতাড়ি, শীঘ্র । অধীর—ধৈর্যহীন, অস্থির, চঞ্চল, অসহিষ্ণু, কাতর, ব্যাকুল, ব্যথ, উৎকণ্ঠিত। সুতরাং সঠিক উত্তর (খ)।
'ধনবান' শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
ক: ধনহীন
Explanation:
'ধনবান' শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর ধনহীন ধনবান—ধনী, ধনশালী; ধনাঢ্য—ধনশালী, ধনী, বড়লোক, বহুধনবিশিষ্ট; ধনহীন দরিদ্র, নির্ধন। সুতরাং সঠিক উত্তর।
"উৎকর্ষ" শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
খ: অপকর্ষ
Explanation:
"উৎকর্ষ" শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর অপকর্ষ উক্ত শব্দের অর্থ উদ্ধৃষ্টতা, শ্রেষ্ঠত্ব, উন্নতি, বৃদ্ধি, আধিক্য। অপকর্ষ শব্দের অর্থ নিকৃষ্টতা, হীনতা, অবনতি। উৎসর্গ শব্দের অর্থ বিসর্জন, স্বত্বত্যাগ, দান, কারো উদ্দেশ্যে নিবেদন, দেবতার উদ্দেশ্যে দান। সুতরাং সঠিক উত্তর (খ) ।
কোন বাক্যে ভবিষ্যৎকাল বুঝানো হয়েছে?
Correct Answer:
ক: চেষ্টা কর বুঝতে পারবে
Explanation:
কোন বাক্যে ভবিষ্যৎকাল বুঝানো হয়েছে? সঠিক উত্তর চেষ্টা কর বুঝতে পারবে ‘চেষ্টা কর বুঝতে পারবে’ বাক্যে ভবিষ্যৎ কাল বোঝানো হয়েছে। যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে ঘটবে এরূপ বোঝালে তার কালকে ভবিষ্যৎ কাল বলে। ‘সদা সত্য কথা বলতে হবে’ ও ‘রোগ হলে ওষুধ খেতে হবে’ এ দুটি বাক্যের ক্রিয়ায় চিরন্তন সত্য কথা বলা হয়েছে। তাই এ দুটি ক্রিয়ার কাল বর্তমান। সুতরাং সঠিক উত্তর (ক)।
'খোদা আপনার মঙ্গল করুন' কি অর্থে ব্যবহার করা হয়েছে ?
Correct Answer:
খ: প্রার্থনা
Explanation:
'খোদা আপনার মঙ্গল করুন' কি অর্থে ব্যবহার করা হয়েছে ? সঠিক উত্তর প্রার্থনা খোদা আপনার মঙ্গল করুণ - - বাক্যটি প্রার্থনা অর্থে বেঝানো হয়েছে। অপশনের বাক্যগুলোর অর্থ ভিন্ন সুতরাং ' প্রার্থনা ' সঠিক উত্তর।
'উত্তম মধ্যম' বলতে কি বোঝায় ?
Correct Answer:
গ: প্রহার করা
Explanation:
'উত্তম মধ্যম' বলতে কি বোঝায় ? সঠিক উত্তর প্রহার করা উত্তম মাধ্যম একটি বাগধার। যার অর্থ প্রহার করা
বাংলা বর্ণমালায় 'ব্যঞ্জনবর্ন' হলো-
Correct Answer:
ক: ৩৯টি
Explanation:
বাংলা বর্ণমালায় 'ব্যঞ্জনবর্ন' হলো- সঠিক উত্তর ৩৯টি বাংলা বর্ণমালার বর্ণ সংখ্যা ৫০টি। এর মধ্যে ৩৯টি এ ব্যঞ্জনবর্ণ এবং ১১টি স্বরবর্ণ। মোট ৫০টি বর্ণের মধ্যে ৩২টি পূর্ণমাত্রার, ৮টি অর্ধমাত্রার এবং ১০টি মাত্রাবিহীন বর্ণ।
'দু কান কাটা' বাগধারার অর্থ -
Correct Answer:
ক: বেহায়া
Explanation:
'দু কান কাটা' বাগধারার অর্থ - সঠিক উত্তর বেহায়া দুকান কাটা - - অর্থ বেহায়া। নিরীহ ব্যক্তি - - অর্থ ভালো মানুষ। দাগী আসামি - - অর্থ অপরাধী। সঠিক উত্তর - - বেহায়া।
'ভূষন্ডীর কাক' বাগধারার অর্থ -
Correct Answer:
ঘ: দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
Explanation:
'ভূষন্ডীর কাক' বাগধারার অর্থ - সঠিক উত্তর দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি ভূষণ্ডীর কাক - - বাগধারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। অনভিজ্ঞ ব্যক্তি - - কাঁচা লোক। অন্য দুটি ভিন্ন। সুতরাং সঠিক উত্তর - - ভূষণ্ডির কাক।
'নাটের গুরু' বাগধারার অর্থ -
Correct Answer:
গ: মূলনায়ক
Explanation:
'নাটের গুরু' বাগধারার অর্থ - সঠিক উত্তর মূলনায়ক 'নাটের গুরু' বাগধারার অর্থ - মূলনায়ক। 'নাটের গুরু' অর্থ - প্রধান প্রস্তাবক; তারের টানা।
'হাতটান' বাগধারার অর্থ -
Correct Answer:
খ: চুরির অভ্যাস
Explanation:
'হাতটান' বাগধারার অর্থ - সঠিক উত্তর চুরির অভ্যাস 'হাতটান' বাগধারার অর্থ - চুরির অভ্যাস। হাতটান (বিশেষ্য পদ) টির অর্থ - কৃপণতা এবং এর জন্য সহজে হাত দিয়ে টাকা বের হয় না; ছিঁচকে চুরির অভ্যাস।
'ভিজা বিড়াল' বাগধারার অর্থ -
Correct Answer:
ক: কপট
Explanation:
'ভিজা বিড়াল' বাগধারার অর্থ - সঠিক উত্তর কপট ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কপটাচারী, অতি চালাক। দৃশ্যত বোকা মনে হলেও অতি চালাক যিনি তার ক্ষেত্রে "ভেজা বিড়াল" কথাটি ব্যবহার হয়৷
'অনাবিল' শব্দের বিপরীত শব্দ -
Correct Answer:
ক: আবিল
Explanation:
'অনাবিল' শব্দের বিপরীত শব্দ - সঠিক উত্তর আবিল অনাবিল স্বচ্ছ, নির্মল, অমল, অকলুষিত। আবিল - কলুষিত, মলিন, পঙ্কিল, ঘোলা। সুতরাং সঠিক উত্তর (ক)।
সঠিক বানান কোনটি ?
Correct Answer:
গ: সুশ্রী
Explanation:
সঠিক বানান কোনটি ? সঠিক উত্তর সুশ্রী সুশ্রী: (বিশেষণ পদ) দেখতে সুন্দর, সুরূপ; রূপবান্ বা রূপবতী।
'সাথী' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয়
Explanation:
'সাথী' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় ‘সাথী’ শব্দের অর্থ সহচর, সহগামী, সঙ্গী। সঙ্গীর স্ত্রীলিঙ্গ সঙ্গিনী। কিন্তু সাথীর কোনো স্ত্রীলিঙ্গ নেই। ‘সাথী’ শব্দটি উভয় লিঙ্গ। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
'গরীয়ান' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ক: পুং
Explanation:
'গরীয়ান' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর পুং গরীয়ান—গুরুতর, অধিকতর সম্মানযোগ্য, বৃহত্তর, গৌরবসম্পন্ন, মর্যাদাপূর্ণ, মহার্ঘ। ‘গরীয়ান’ - এর স্ত্রীলিঙ্গ ‘গরীয়সী’। সুতরাং সঠিক উত্তর (ক)।
'শিশু' শব্দটি কোন লিঙ্গ ?
Correct Answer:
ক: উভয়
Explanation:
'শিশু' শব্দটি কোন লিঙ্গ ? সঠিক উত্তর উভয় ‘শিশু’ বলতে অল্পবয়স্ক বালক বা বালিকা উভয়কেই বোঝায়। যেমন - শিশুপুত্র, শিশুকন্যা। সুতরাং ‘শিশু’ শব্দটি উভয় লিঙ্গ। সুতরাং সঠিক উত্তর (ক)।
'দালান' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
গ: ক্লীব
Explanation:
'দালান' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর ক্লীব যেসব শব্দ বা পদ দ্বারা স্ত্রী - পুরুষ কোনোটাই বোঝায় না, তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন - ফুল, গাছ, বই, ফল, ঘর, দালান - কোঠা, পানি, আকাশ, কলম ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
'আমি' শব্দটি কোন লিঙ্গ?
Correct Answer:
ঘ: উভয়
Explanation:
'আমি' শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তর উভয় ‘আমি’ শব্দের অর্থ বক্তা নিজে; আত্মা বা সত্তা; অহমিকা; আমিত্ব; উত্তম পুরুষ। আমি শব্দটি পুরুষ ও স্ত্রী উভয় লিঙ্গেই ব্যবহৃত হয়। তাই ‘আমি’ শব্দটি উভয় লিঙ্গ এবং সঠিক উত্তর (ঘ)।
'বজ্জাত' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন
Correct Answer:
খ: বদ্+জাত
Explanation:
'বজ্জাত' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন সঠিক উত্তর বদ্+জাত ত্ কিংবা দ্ - এর পর জ কিংবা ঝ্ থাকলে ত্ ও দ্ স্থানে জ হয়। যেমন - বদ্ + জাত = বজ্জাত, উদ্ + জীবন = উজ্জীবন, বিপদ + জনক = বিপজ্জনক ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (খ)।
'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন-
Correct Answer:
গ: নিঃ+ঠা
Explanation:
'নিষ্ঠা' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন- সঠিক উত্তর নিঃ+ঠা পূর্ব পদের শেষে বিসর্গ (ঃ) থাকলে এবং পর পদের প্রথমে ‘ট’ বা ‘ঠ’ থাকলে ‘ষ’ হয় এবং পরবর্তী ব্যঞ্জনে তা যুক্ত হয়। অর্থাৎ ঃ + ট/ঠ = ষ + ট/ঠ। যেমন - নিষ্ঠা = নিঃ + ঠা; নিষ্ঠুর = নিঃ + র; ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
'ছেলেমি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন-
Correct Answer:
গ: ছেলে+আমি
Explanation:
'ছেলেমি' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন- সঠিক উত্তর ছেলে+আমি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে একটি লোপ পায়— সন্ধির এ নিয়মে ‘ছেলেমি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ছেলে + আমি = ছেলেমি। এরূপ আরো কিছু সন্ধি—অর্ধ + এক = অর্ধেক, সোনা + আলি = সোনালি, মিথ্যা + উক = মিথুক, দিশা + আরী = দিশারী ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ)।
'বাগদান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন -
Correct Answer:
ক: বাক্+দান
Explanation:
'বাগদান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন - সঠিক উত্তর বাক্+দান ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি (য>জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জন ধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। যথা : ক্ + দ্ = গ্ + দ্→ বাক্ + দান = বাগদান; ট্ + য = ড্ + য → ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র; ত্ + ঘ = দ্ + ঘ → উৎ + ঘাটন = উদ্ঘাটন ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (ক)।
'সন্ধান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন-
Correct Answer:
ক: সম+ধান
Explanation:
'সন্ধান' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ করুন- সঠিক উত্তর সম+ধান সন্ধির নিয়মানুযায়ী ম্ - এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন - ম্ + চ = ঞ + চ – সম্ + চয় = সঞ্চয়; ম্ + ত = ন + ত → সম্ + তাপ = সন্তাপ। একইভাবে কিভূত, সম্মান, সন্ধান ইত্যাদি।
The virtuous never hanker _______ money.
Correct Answer:
C: After
Explanation:
The virtuous never hanker _______ money. Correct Answer After Hanker after stt অর্থ কোনো কিছুর জন্য অত্যন্ত লালায়িত হওয়া অর্থাৎ Hanker - এর পর after বসে। তাই সঠিক উত্তর (গ)।
He died _______ an accident.
Correct Answer:
B: By
Explanation:
He died _______ an accident. Correct Answer By Die of অর্থ - কোনো রোগে মরা। যেমন—He died of cancer. Die front অর্থ - কোনো কারণে মরা। যেমন—He died from overeating. Die by অর্থ - আকস্মিক বা ইচ্ছাকৃতভাবে মরা, যেমন—He died by suicide/accident. Die for অর্থ আত্মত্যাগ করা, যেমন—He died for the country । সুতরাং সঠিক উত্তর (খ)।
Bangladesh was liberated ________ 1971
Correct Answer:
D: In
Explanation:
Bangladesh was liberated ________ 1971 Correct Answer In Month (মাস), year (বছর), century (শতাব্দী); ও season (ঋতু) - এর পূর্বে preposition হিসেবে in বসে। যেমন—In January, in 2005, in the 18th Century, in Summer etc / তাই সঠিক উত্তর (ঘ)।
Echo এর সঠিক Plural -
Correct Answer:
খ: Echoes
Explanation:
Echo এর সঠিক Plural - সঠিক উত্তর Echoes Singular noun - এর শেষে consonant + o এর শেষে es যোগ করে plural করা হয়। যেমন—Hero - heroes, mango - mangoes, echo - echoes। সঠিক উত্তর (খ)।
Zafar is quick ________ understanding.
Correct Answer:
A: At
Explanation:
Zafar is quick ________ understanding. Correct Answer At Quick at - চটপটে [ এটি একটি Appropriate prepostion ] Zafar is quick at understanding. জাফর খুবই দ্রুত বুঝে ফেললো।
Fox এর সঠিক Plural -
Correct Answer:
খ: Foxes
Explanation:
Fox এর সঠিক Plural - সঠিক উত্তর Foxes Fox - এর plural হলো Foxes। তাই সঠিক উত্তর (খ)।
Thief এর সঠিক plural -
Correct Answer:
গ: Thieves
Explanation:
Thief এর সঠিক plural - সঠিক উত্তর Thieves Singular noun - এর শেষে f বা fe থাকলে এর পরিবর্তে ves বসিয়ে plural noun গঠন করা যায়। যেমন calf - calves, thief - thieves ইত্যাদি। সঠিক উত্তর (গ)।
Who will account ________ the loss.
Correct Answer:
C: For
Explanation:
Who will account ________ the loss. Correct Answer For Account for sth অর্থ কারণ স্বরূপ হওয়া। তাই সঠিক উত্তর (গ)।
Doll এর সঠিক plural-
Correct Answer:
খ: dolls
Explanation:
Doll এর সঠিক plural- সঠিক উত্তর dolls সাধারণত singular noun - এর শেষে ‘s’ যোগ করে plural করা হয়। যেমন—book - books, boy - boys. doll - dolls etc. সুতরাং সঠিক উত্তর (খ)।
Calf এর সঠিক plural -
Correct Answer:
খ: Calves
Explanation:
Calf এর সঠিক plural - সঠিক উত্তর Calves Singular noun - এর শেষে f বা fe থাকলে f বা fe এর পরিবর্তে ves যোগ করে plural করা যায়। যেমন wife - wives, leaf - leaves, calf - calves etc. তাই সঠিক উত্তর (খ)।
Hell শব্দের অর্থ কি?
Correct Answer:
ঘ: নরক
Explanation:
Hell শব্দের অর্থ কি? সঠিক উত্তর নরক Heaven অর্থ - স্বর্গ; Half অর্থ—আধা; Hell অর্থ - নরক। উত্তর (ঘ)।
Bullock শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: বৃষ
Explanation:
Bullock শব্দের অর্থ কি? সঠিক উত্তর বৃষ Bitfalo অর্থ মহিষ; Bullock অর্থ – বৃষ, বলদ; Male অর্থ - খচ্চর; Peacock অর্থ - ময়ূর। সুতরাং সঠিক উত্তর অপশন (গ)।
Seldom শব্দের অর্থ কি?
Correct Answer:
গ: কদাচিৎ
Explanation:
Seldom শব্দের অর্থ কি? সঠিক উত্তর কদাচিৎ Trijling অর্থ—তুচ্ছ, সামান্য; Ordinary অর্থ - সাধারণ; Seldom অর্থ - কদাচিৎ। উত্তর (গ)।
অল্প বিদ্য ভয়ংকরী- প্রবাদটির ইংরেজি অনুবাদ কি?
Correct Answer:
খ: A little learning is a dangerous thing
Explanation:
অল্প বিদ্য ভয়ংকরী- প্রবাদটির ইংরেজি অনুবাদ কি? সঠিক উত্তর A little learning is a dangerous thing A little learning is a dangerous thing। এটি একটি প্রবাদ বাক্য। এর অর্থ - অল্প বিদ্যা ভয়ঙ্করী। সুতরাং সঠিক উত্তর (খ)।
Aroma শব্দের অর্থ কি?
Correct Answer:
খ: সুগন্ধ
Explanation:
Aroma শব্দের অর্থ কি? সঠিক উত্তর সুগন্ধ Tea অর্থ - চা; Aroma অর্থ - সুগন্ধ; The Roman অর্থ - রোমের অধিবাসী। তাই সঠিক উত্তর (খ)।
ঢিল মারলে পাটকেল খেতে হয়- প্রবাদটির ইংরেজি অনুবাদ কি?
Correct Answer:
গ: Tit for tat
Explanation:
ঢিল মারলে পাটকেল খেতে হয়- প্রবাদটির ইংরেজি অনুবাদ কি? সঠিক উত্তর Tit for tat 'Tit for tat' একটি প্রবাদ বাক্য। এর বাংলা সমার্থক প্রবাদ ‘ঢিল মারলে পাটকেল খেতে হয়’। সুতরাং সঠিক উত্তর (গ)।
টাকায় টাকা আনে- প্রবাদটির ইংরেজি অনুবাদ কি?
Correct Answer:
গ: Money begets money
Explanation:
টাকায় টাকা আনে- প্রবাদটির ইংরেজি অনুবাদ কি? সঠিক উত্তর Money begets money ‘টাকায় টাকা আনে’ বাংলা প্রবাদটির equivalent(সমার্থক) ইংরেজি proverb হচ্ছে Money begets moneu। তাই সঠিক উত্তর (গ)।
সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড় - প্রবাদটির ইংরেজি অনুবাদ কি?
Correct Answer:
গ: A stitch in time, saves nine
Explanation:
সময়ের এক ফোঁড়,অসময়ের দশ ফোঁড় - প্রবাদটির ইংরেজি অনুবাদ কি? সঠিক উত্তর A stitch in time, saves nine 'A stitch in time, Saoes nine' একটি ইংরেজি proverb. এর বাংলা সমার্থক প্রবাদ ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’। সুতরাং সঠিক উত্তর (গ)।
I told him the story briefly - এর বাংলা
Correct Answer:
খ: গল্পটি অতি সংক্ষেপে বললাম
Explanation:
I told him the story briefly - এর বাংলা সঠিক উত্তর গল্পটি অতি সংক্ষেপে বললাম Briefly অর্থ - সংক্ষেপে। তাই I told the story briefly - এর অর্থ হবে গল্পটি আমি সংক্ষেপে বললাম।উত্তর (খ) ।
Cleopetra was a paragon of beauty -এর বাংলা
Correct Answer:
ঘ: ক্লিওপেট্রা সুন্দরের সঠিক উপমা
Explanation:
Cleopetra was a paragon of beauty -এর বাংলা সঠিক উত্তর ক্লিওপেট্রা সুন্দরের সঠিক উপমা A paragon of beauty means—A perfect example of beauty অর্থাৎ—সুন্দরের সঠিক উপমা। তাই সঠিক উত্তর (ঘ)।
Dull শব্দের অর্থ কি?
Correct Answer:
ক: নির্বোধ
Explanation:
Dull শব্দের অর্থ কি? সঠিক উত্তর নির্বোধ Dull অর্থ - নির্বোধ; Brape অর্থ–সাহসী; Clex অর্থ - চালাক; Sarezad অর্থ - চতুর। উত্তর (ক)।
I left no stone unturned -এর বাংলা
Correct Answer:
গ: আমি চেষ্টার কোন ত্রুটি করিনা
Explanation:
I left no stone unturned -এর বাংলা সঠিক উত্তর আমি চেষ্টার কোন ত্রুটি করিনা Leave no stone unturned অর্থ—চেষ্টার কোনো ত্রুটি না করা। তাই left no stone unturned অর্থ - আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। সুতরাং সঠিক উত্তর (গ)।
Which one of the following sentence is correct ?
Correct Answer:
A: My principal objection is that I am tired
Explanation:
Which one of the following sentence is correct ? Correct Answer My principal objection is that I am tired Principal (adj) — প্রধান, মুখ্য; Principle (n) - মূলনীতি। বাক্যে objection (আপত্তি) থাকায় এখানে principle all না হয়ে principalহবে। (c) তে that + subject 'I' - এর পর মূল verb am ছাড়া বাক্য হয় না। তাই সঠিক উত্তর (ক)।
নানা মুনির নানা মত- প্রবাদটির ইংরেজি অনুবাদ কি?
Correct Answer:
খ: Many men many minds
Explanation:
নানা মুনির নানা মত- প্রবাদটির ইংরেজি অনুবাদ কি? সঠিক উত্তর Many men many minds 'Many men many minds' is a proverb. এর বাক্য সমার্থক প্রবাদ নানা মুনীর নানা মত। সুতরাং সঠিক উত্তর (খ)।
At last, the enemies gave in -এর বাংলা
Correct Answer:
ঘ: অবশেষে শত্রুরা বশ্যতা স্বীকার করল
Explanation:
At last, the enemies gave in -এর বাংলা সঠিক উত্তর অবশেষে শত্রুরা বশ্যতা স্বীকার করল Give in অর্থ—বশ্যতা স্বীকার করা; At last অর্থ - অবশেষে। তাই At last, the enemies gave in অর্থ - অবশেষে শক্ররা বশ্যতা স্বীকার করল। সুতরাং সঠিক উত্তর (ঘ)।