Spell check MCQs
Showing 50 questions (Total: 176)
কোনটি শুদ্ধ ?
Correct Answer:
ঘ: সৌজন্য
Explanation:
কোনটি শুদ্ধ ? সঠিক উত্তর সৌজন্য সৌজন্য - [বিশেষ্য পদ] ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট - ব্যবহার।
শুদ্ধ বানান কোনটি?
Correct Answer:
ক: শ্রদ্ধাঞ্জলি
Explanation:
শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর শ্রদ্ধাঞ্জলি শুদ্ধ বানান - শ্রদ্ধঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বানানে ই - কার হবে।
কোন বানানটি শুদ্ধ?
Correct Answer:
ক: পাষাণ
Explanation:
কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর পাষাণ পাষাণ - (১) [বিশেষ্য পদ] পাথর; তুলাদন্ডের দুই পাল্লা সমান করবার পাথর বা বাটখারা। (২) [বিশেষণ পদ] প্রস্তরবৎ, নিষ্ঠুর, কঠিন (পাষাণ হৃদয়)।
শুদ্ধ বানানটি নির্দেশ করুন -----
Correct Answer:
ক: মুহুর্মুহু
Explanation:
শুদ্ধ বানানটি নির্দেশ করুন ----- সঠিক উত্তর মুহুর্মুহু মুহুর্মুহু /অব্যয় পদ/ বারংবার।
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
Correct Answer:
ক: হাতি/হাতী
Explanation:
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ? সঠিক উত্তর হাতি/হাতী বাংলা বানান রীতি অনুযায়ী হাতি/হাতী শব্দ দুটির বানান শুদ্ধনারী - মহিলা; নাড়ী - শিরা; নারি - না পারি; নিম্নে কিছু অশুদ্ধ - শুদ্ধ বানান তুলে ধরা হল: অশুদ্ধ - শুদ্ধ অশুদ্ধ - শুদ্ধ অংক - অঙ্ক অংকন - অঙ্কন অংকুর - অঙ্কুর অংগ - অঙ্গ অংগন - অঙ্গন অংগাংগী - অঙ্গাঙ্গি অকল্যান - অকল্যাণ অকারন - অকারণ অগ্রগন্য - অগ্রগণ্য অগ্রহায়ন - অগ্রহায়ণ অচিন্ত - অচিন্ত্য অচিন্ত্যনীয় - অচিন্তনীয় অঞ্জলী - অঞ্জলি অণ্বেষণ - অন্বেষণ অতিথী - অতিথি অতিব - অতীব অতিষ্ট - অতিষ্ঠ অত্যাধিক - অত্যধিক অত্যান্ত - অত্যন্ত অদ্ভূত - অদ্ভুত অদ্যপি - অদ্যাপি অদ্যবদি - অদ্যাবধি অধঃস্তন - অধস্তন অধিকরন - অধিকরণ অধীনস্ত - অধীনস্থ অধ্যাবসায় - অধ্যবসায় অধ্যায়ণ - অধ্যয়ন অধ্যূষিত - অধ্যুষিত অনিন্দসুন্দর - অনিন্দ্যসুন্দর অনিষ্ঠ - অনিষ্ট অনু - অণু অনুকুল - অনুকূল অনুর্ধ্ব - অনূর্ধ্ব অনুসঙ্গ - অনুষঙ্গ অন্তঃসত্তা - অন্তসত্ত্বা অন্তকরণ - অন্তঃকরণ অন্তর্ভূক্ত - অন্তর্ভুক্ত অন্তর্মুখি - অন্তর্মুখী অন্যমনষ্ক - অন্যমনস্ক অপসৃয়মান - অপসৃয়মাণ অপাংক্তেয় - অপাঙ্ক্তেয় অপেক্ষমান - অপেক্ষমাণ অভিভুত - অভিভূত অভিমুখি - অভিমুখী অভ্যন্তরিক - আভ্যন্তরিক অভ্যস্থ - অভ্যস্ত অমানুসিক - অমানুষিক অমাবশ্যা - অমাবস্যা অমিতাক্ষর - অমিত্রাক্ষর অর্ধ্ব - অর্ধ অর্পণা - অপর্ণা অলংঘ - অলঙ্ঘ্য অশিরিরী - অশরীরী অসুয়া - অসূয়া অস্তমান - অস্তায়মান অহঃরহ - অহরহ আঁড়াআড়ি - আড়াআড়ি আঁড়িপাতা - আড়িপাতা আকষ্কিক - আকস্মিক আকাংখা - আকাঙ্ক্ষা আকাবাকা - আঁকাবাঁকা আকুতি - আকূতি আকূল - আকুল আক্রমন - আক্রমণ আটপৌড়ে - আটপৌরে আড়ষ্ঠ - আড়ষ্ট আড়ৎ - আড়ত আতংক - আতঙ্ক আত্মস্যাৎ - আত্মসাৎ আদ্যান্ত - আদ্যন্ত আদ্র - আর্দ্র আনবিক - আণবিক আনুষাঙ্গিক - আনুষঙ্গিক আপাতঃদৃষ্টে - আপাতদৃষ্টে আপাততঃ - আপাতত আপোষ - আপোস আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ আয়ত্ব - আয়ত্ত আয়ত্বাধীন - আয়ত্তাধীন আরাম্ভ - আরম্ভ আলিংগন - আলিঙ্গন আলোচ্যমান - আলোচ্য আশংকা - আশঙ্কা আশক্তি - আসক্তি আশ্বস্থ - আশ্বস্ত আস্তাকুঁড় - আঁস্তাকুড় ইংগিত - ইঙ্গিত ইতঃস্তত - ইতস্তত ইতিপূর্বে - ইতঃপূর্বে ইতিমধ্যে - ইতোমধ্যে ইদানিং - ইদানীং ইয়ত্বা - ইয়ত্তা ইষ্ঠ - ইষ্ট ইষৎ - ঈষৎ ঈস্পিত - ঈপ্সিত উচিৎ - উচিত উচ্চৈস্বরে - উচ্চৈঃস্বরে উচ্ছ্বল - উচ্ছল উজ্বল - উজ্জ্বল উত্তরন - উত্তরণ উত্তরসুরী - উত্তরসূরি উত্তলন - উত্তোলন উত্যক্ত - উত্ত্যক্ত উদীচি - উদীচী উদ্দান - উদ্যান উদ্দ্যোগ - উদ্যোগ উদ্ধত্য - ঔদ্ধত্য উদ্বিঘ্ন - উদ্বিগ্ন উদ্ভিজ - উদ্ভিজ্জ উদ্ভুত - উদ্ভূত উনবিংশ - ঊনবিংশ উপকুল - উপকূল উপচার্য - উপাচার্য উপরোক্ত - উপরিউক্ত উপলক্ষ্য - উপলক্ষ উভয়চর - উভচর উর্ধ্ব - ঊর্ধ্ব উর্মি - ঊর্মি উশৃঙ্খল - উচ্ছৃঙ্খল উষর - ঊষর উহ্য - ঊহ্য উৎকর্ষতা - উৎকর্ষ ঊনিশ - উনিশ এককৃত - একীকৃত একনিষ্ট - একনিষ্ঠ একভূত - একীভূত একাধিক্রমে - একাদিক্রমে এক্ষুণি - এক্ষুনি এতদ্সঙ্গে - এতৎসঙ্গে এতদ্সত্ত্বেও - এতৎসত্ত্বেও এশিয় - এশীয় ঐকবদ্ধ - ঐক্যবদ্ধ ঐক্যতা - একতা ঐক্যতান - ঐকতান ঐক্যমত - ঐকমত্য ওতঃপ্রোত - ওতপ্রোত ঔচিত্ত - ঔচিত্য কংকণ - কঙ্কণ কংকাল - কঙ্কাল কচিৎ - ক্বচিৎ কটুক্তি - কটূক্তি কতৃক - কর্তৃক কতৃত্ত্ব - কর্তৃত্ব কতৃপক্ষ - কর্তৃপক্ষ কথপোকথন - কথোপকথন কদাচিত - কদাচিৎ কনা - কণা কনিষ্ট - কনিষ্ঠ কন্ঠশিল্পী - কণ্ঠশিল্পী কন্ঠস্ত - কণ্ঠস্থ কয়েদী - কয়েদি করনিক - করণিক কর্তী - কর্ত্রী কর্মচারি - কর্মচারী কলংক - কলঙ্ক কলসী - কলসি কল্যান - কল্যাণ কল্যানীয়াষু - কল্যাণীয়াসু কল্যানীয়েসু - কল্যাণীয়েষু কষ্ঠি - কষ্টি কাঁচ - কাচ কাঁছাকাছি - কাছাকাছি কাংখিত - কাঙ্খিত কাকলী - কাকলি কাচা - কাঁচা কাতলা - কাৎলা কার্যতঃ - কার্যত কিংবদন্তী - কিংবদন্তি কিম্বা - কিংবা কুটনীতি - কূটনীতি কুৎসিৎ - কুৎসিত কূটিল - কুটিল কৃচ্ছতা - কৃচ্ছ্রতা কৃচ্ছসাধন - কৃচ্ছ্রসাধন কৃষিজীবি - কৃষিজীবী কৃষ্টিবান - কৃষ্টিমান কেন্দ্রিয় - কেন্দ্রীয় কেরাণী - কেরানি কোণাকুণি - কোনাকুনি কৌতুহল - কৌতূহল কৌতূক - কৌতুক ক্রুর - ক্রূর ক্ষীয়মান - ক্ষীয়মাণ ক্ষুন্ন - ক্ষুণ্ণ ক্ষুব্দ - ক্ষুব্ধ ক্ষেপন - ক্ষেপণ ক্ষেপনাস্ত্র - ক্ষেপণাস্ত্র খঞ্জনী - খঞ্জনি খুটিনাটি - খুঁটিনাটি খুড়ী - খুড়ি খুশী - খুশি খেতমজুর - ক্ষেতমজুর খেলাধূলা - খেলাধুলা খেলোয়ার - খেলোয়াড় খোজ - খোঁজ খোলাখোলি - খোলাখুলি গংগা - গঙ্গা গগণ - গগন গড্ডালিকা - গড্ডলিকা গত্যান্তর - গত্যন্তর গন - গণ গননা - গণনা গনিত - গণিত গন্য - গণ্য গন্জ - গঞ্জ গবেষনা - গবেষণা গরীব - গরিব গর্ধব - গর্ধভ গাড়ী - গাড়ি গার্হস্থ - গার্হস্থ্য গীর্জা - গির্জা গুড়া - গুঁড়া গুড়ো - গুঁড়ো গুণে গুণে - গুনে গুনে গৃহস্ত - গৃহস্থ গৃহিত - গৃহীত গোধুলি - গোধূলি গোষ্ঠি - গোষ্ঠী গোস্পদ - গোষ্পদ গ্রন্থী - গ্রন্থি গ্রহন - গ্রহণ গ্রহিতা - গ্রহীতা গ্রামীন - গ্রামীণ গ্রীক - গ্রিক গ্রীস - গ্রিস ঘনিষ্ট - ঘনিষ্ঠ ঘরণী - ঘরনি ঘাটি - ঘাঁটি ঘুরাঘুরি - ঘোরাঘুরি ঘুর্ণীয়মান - ঘূর্ণায়মান ঘুর্নি - ঘূর্ণি ঘুসখোর - ঘুষখোর ঘূণ - ঘুণ ঘোষনা - ঘোষণা ঘ্রান - ঘ্রাণ চত্তর - চত্বর চরক - চড়ক চাকরানী - চাকরানি চাকরী - চাকরি চাকুরী - চাকুরী চাতুর্যতা - চাতুর্য চীৎকার - চিৎকার চুড়মার - চুরমার চুড়ান্ত - চূড়ান্ত চূষ্য - চোষ্য চৌচিড় - চৌচির ছাকনি - ছাঁকনি ছাকা - ছাঁকা ছাত্রীবাস - ছাত্রীনিবাস ছোওয়া - ছোঁয়া ছোকড়া - ছোকরা ছোটখাট - ছোটোখাটো ছোটাছোটি - ছোটাছুটি জংগল - জঙ্গল জগত - জগৎ জঘণ্য - জঘন্য জটীল - জটিল জবানবন্দী - জবানবন্দি জরুরী - জরুরি জাগরুক - জাগরূক জাতিয় - জাতীয় জাতী - জাতি জাতীয়করন - জাতীয়করণ জানুয়ারী - জানুয়ারি জিনিষ - জিনিস জীবীকা - জীবিকা জেষ্ঠ্য - জ্যেষ্ঠ জৈষ্ঠ্য - জ্যৈষ্ঠ জ্বরাজীর্ণ - জরাজীর্ণ টাকশাল - টাঁকশাল টেঁকসই - টেকসই ডাইনী - ডাইনি তক্ষুণি - তক্ষুনি তছরূপ - তছরুপ তড়িত - তড়িৎ ততক্ষণাৎ - তৎক্ষণাৎ ততধিক - ততোধিক তত্তজ্ঞান - তত্ত্বজ্ঞান তত্তাবদায়ক - তত্ত্বাবধায়ক তত্তাবধান - তত্ত্বাবধান তদসংক্রান্ত - তৎসংক্রান্ত তদানুসারে - তদনুসারে তদ্রুপ - তদ্রূপ তফাত - তফাৎ তরংগ - তরঙ্গ তরান্বিত - ত্বরান্বিত তর্জনি - তর্জনী তষ্কর - তস্কর তাঁতী - তাঁতি তাবত - তাবৎ তিতীক্ষা - তিতিক্ষা তিরষ্কার - তিরস্কার ত্বরিৎ - ত্বরিত ত্যজ্য - ত্যাজ্য ত্রান - ত্রাণ ত্রিভূজ - ত্রিভুজ তৎবিষয়ক - তদ্বিষয়ক থুত্থুরে - থুত্থুড়ে দক্ষিন - দক্ষিণ দণ্ডবত - দণ্ডবৎ দরকারী - দরকারি দরুণ - দরুন দারিদ্রতা - দরিদ্রতা, দারিদ্র দারুন - দারুণ দিকভ্রান্ত - দিগভ্রান্ত দিক্ষা - দীক্ষা দিঘী - দিঘি দীর্ঘসূত্রিতা - দীর্ঘসূত্রতা দুতাবাস - দূতাবাস দুরবীক্ষন - দূরবীক্ষণ দুরাবস্থা - দুরবস্থা দুষ - দোষ দুষ্কৃতীকারী - দুষ্কৃতকারী দূরবীক্ষন - দূরবীক্ষণ দূরবীণ - দূরবীন দূরারোগ্য - দুরারোগ্য দূরুহ - দুরূহ দূর্গ - দুর্গ দৃঢ়করণ - দৃঢ়ীকরণ দৃষ্টিকোন - দৃষ্টিকোণ দৃষ্ঠিভঙ্গি - দৃষ্টিভঙ্গি দেদীপ্যমাণ - দেদীপ্যমান দেরী - দেরি দৈনতা - দীনতা, দৈন্য দোষনীয় - দূষণীয় দৌরাত্ম - দৌরাত্ম্য দ্বন্দ - দ্বন্দ্ব দ্বিতীয়তঃ - দ্বিতীয়ত ধজা - ধ্বজা ধরণ - ধরন ধাধা - ধাঁধা ধারন - ধারণ ধারনা - ধারণা ধুমপান - ধূমপান ধুর্ত - ধূর্ত ধুলি - ধূলি ধুসর - ধূসর ধূলা - ধুলা ধ্বনী - ধ্বনি ধ্বস - ধ্স ধ্বস্তাধ্বস্তি - ধ্স্তাধস্তি নচেত - নচেৎ নচ্ছাড় - নচ্ছাড় নবীণ - নবীন নমষ্কার - নমস্কার নিক্কন - নিক্বণ নিন্দ্যনীয় - নিন্দনীয় নিরব - নীরব নিরস - নীরস নিরুপন - নিরূপণ নিরোগ - নীরোগ নির্দোষী - নির্দোষ নির্ধনী - নির্ধন নির্নয় - নির্ণয় নিস্কাশন - নিষ্কাশন নিস্প্রভ - নিষ্প্রভ নিস্প্রয়োজন - নিষ্প্রয়োজন নিহারীকা - নীহারিকা নীচে - নিচে নীজ - নিজ নীরলস - নিরলস নূন্যতম - ন্যূনতম নৃসংশ - নৃশংস নৈশব্দ্য - নৈঃশব্দ্য ন্যয় - ন্যায় ন্যয্য - ন্যায্য পংক - পঙ্ক পংক্তি - পঙক্তি পক্ক - পক্ব পড়শী - পড়শি পড়াশুনা - পড়াশোনা পথমধ্যে - পথিমধ্যে পথিকৃত - পথিকৃৎ পন্য - পণ্য পরবর্তীতে - পরবর্তীকালে পরমানু - পরমাণু পরমানু - পরমাণু পরষ্পর - পরস্পর পরাস্থ - পরাস্ত পরিনাম - পরিণাম পরিবহণ - পরিবহন পরিমান - পরিমাণ পরিষ্ফুট - পরিস্ফুট পরিস্কার - পরিষ্কার পশ্চাদপট - পশ্চাৎপট পশ্চাদপদ - পশ্চাৎপদ পশ্চাৎগামী - পশ্চাদগামী পশ্চাৎভূমি - পশ্চাদভূমি পারদর্শীতা - পারদর্শিতা পারমানবিক - পারমাণবিক পার্বন - পার্বণ পালংক - পালঙ্ক পাষান - পাষাণ পিচাশ - পিশাচ পিঠস্থান - পীঠস্থান পিপিলিকা - পিপীলিকা পুংখানুপুংখ - পুঙ্খানুপুঙ্খ পুজা - পূজা পুণবিবেচনা - পুনর্বিবেচনা পুন্য - পুণ্য পুরষ্কার - পুরস্কার পুর্ন - পূর্ণ পুস্করিনী - পুষ্করিণী পূজো - পুজো পূবালী - পুবালি পূর্ণগঠন - পুনর্গঠন পৈত্রিক - পৈতৃক পোষাক - পোশাক পৌনঃপৌনিক - পৌনঃপুনিক পৌরহিত্য - পৌরোহিত্য প্রজ্জলন - প্রজ্বলন প্রজ্জলিত - প্রজ্বলিত প্রণয়ণ - প্রণয়ন প্রতিকুল - প্রতিকূল প্রতিযোগীতা - প্রতিযোগিতা প্রত্যয়ণ - প্রত্যায়ন প্রথমতঃ - প্রথমত প্রধানতঃ - প্রধানত প্রনালী - প্রণালী প্রনিধান - প্রণিধান প্রবাহমাণ - প্রবাহমান প্রবীন - প্রবীণ প্রভুত - প্রভূত প্রয়ান - প্রয়াণ প্রশস্থ - প্রশস্ত প্রসংগ - প্রসঙ্গ প্রসংশা - প্রশংসা প্রাংগন - প্রাঙ্গণ প্রাণপন - প্রাণপণ প্রানীজগৎ - প্রাণীজগৎ প্রানীবিদ্যা - প্রাণীবিদ্যা ফলতঃ - ফলত ফলপ্রসু - ফলপ্রসূ ফাল্গুণ - ফাল্গুন ফেব্রুয়ারী - ফেব্রুয়ারি বংগ - বঙ্গ বনষ্পতি - বনস্পতি বনিক - বণিক বন্টন - বণ্টন বন্দোপাধ্যায় - বন্দ্যোপাধ্যায় বয়ষ্ক - বয়স্ক বয়োকনিষ্ট - বয়ঃকনিষ্ঠ বর্ণালী - বর্ণালি বর্ত্তমান - বর্তমান বর্ষন - বর্ষণ বাঁশী - বাঁশি বাকদত্তা - বাগদত্তা বাঞ্চনীয় - বাঞ্ছনীয় বাঞ্চা - বাঞ্ছা বাড়ী - বাড়ি বাদুর - বাদুড় বানিজ্য - বাণিজ্য বিদ্যান - বিদ্বান বিপদগ্রস্থ - বিপদগ্রস্ত বিপদজনক - বিপজ্জনক বিপনন - বিপণন বিপনী - বিপণী বিশ্বস্থ - বিশ্বস্ত বিষ্ফোরণ - বিস্ফোরণ বীভৎস্য - বীভৎস বুদ্ধিজীবি - বুদ্ধিজীবী বেশী - বেশি ব্যকরণ - ব্যাকরণ ব্যপক - ব্যাপক ব্যহত - ব্যাহত ব্যাতিক্রম - ব্যতিক্রম ব্যাথা - ব্যথা ব্যাপি - ব্যাপী ব্যাবধান - ব্যবধান ব্যাবহার - ব্যবহার ব্যাভিচার - ব্যভিচার ব্যায় - ব্যয় ব্যার্থ - ব্যর্থ ব্যুৎপত্তি - বুৎপত্তি ব্রাক্ষণ - ব্রাহ্মণ ভংগ - ভঙ্গ ভংগী - ভঙ্গি ভংগুর - ভঙ্গুর ভনিতা - ভণিতা ভবিষ্যৎবাণী - ভবিষ্যদ্বাণী ভরনপোষণ - ভরণপোষণ ভষ্ম - ভস্ম ভাষ্কর - ভাস্কর ভিখারী - ভিখারি ভিরু - ভীরু ভীড় - ভিড় ভুড়ি - ভুঁড়ি ভুতপূর্ব - ভূতপূর্ব ভুমিষ্ট - ভূমিষ্ঠ ভুয়সী - ভূয়সী ভুরিভোজন - ভূরিভোজন ভূবন - ভুবন ভূয়া - ভুয়া ভূল - ভুল ভৌগলিক - ভৌগোলিক ভ্রমন - ভ্রমণ ভ্রাম্যমান - ভ্রাম্যমাণ ভ্রুক্ষেপ - ভ্রূক্ষেপ মজুরী - মজুরি মণিষা - মনীষা মনমালিন্য - মনোমালিন্য মনিষী - মনীষী মন্ত্রনালয় - মন্ত্রণালয় ময়ুর - ময়ূর মরুদ্যান - মরূদ্যান মশারী - মশারি মস্তিস্ক - মস্তিষ্ক মহত্ত - মহত্ত্ব মহামতী - মহামতি মহামারি - মহামারী মহিয়সী - মহীয়সী মাংশ - মাংস মানিক্য - মানিক মাসী - মাসি মাহাত্ম - মাহাত্ম্য মিতালী - মিতালি মিমাংসা - মীমাংসা মিরিচিকা - মরীচিকা মুখস্ত - মুখস্থ মুঢ় - মূঢ় মুত্র - মূত্র মুদ্রন - মুদ্রণ মুমুর্ষ - মুমূর্ষু মুর্খ - মূর্খ মুর্তি - মূর্তি মুর্ধন্য - মূর্ধন্য মুষ্ঠি - মুষ্টি মুহুর্ত - মুহূর্ত মুহূর্মুহু - মুহুর্মুহু মুহ্যবান - মোহ্যমান/মুহ্যমান মূখ্য - মুখ্য মূল্যায়ণ - মূল্যায়ন মৃয়মান - ম্রিয়মাণ মোটামোটি - মোটামুটি মৌনতা - মৌন যক্ষা - যক্ষ্মা যথেষ্ঠ - যথেষ্ট যদ্যাপি - যদ্যপি যন্ত্রনা - যন্ত্রণা যাদুঘর - জাদুঘর রংগ - রঙ্গ রঙিণ - রঙিন রঙ্গিণ - রঙ্গিন রথি - রথী রসায়ণ - রসায়ন রাংগামাটি - রাঙ্গামাটি রামায়ন - রামায়ণ রাষ্ট্রিয় - রাষ্ট্রীয় রূপায়ন - রূপায়ণ রোপন - রোপণ লংকা - লঙ্কা লংঘন - লঙ্ঘন লক্ষী - লক্ষ্মী লক্ষ্যণীয় - লক্ষণীয় লঘুকরণ - লঘূকরণ লজ্জাষ্কর - লজ্জাকর লবন - লবণ লাইব্রেরী - লাইব্রেরি লাবন্য - লাবণ্য শংকর - শঙ্কর শংকা - শঙ্কা শংকিত - শঙ্কিত শরীক - শরিক শশাংক - শশাঙ্ক শশুর - শ্বশুর শশ্মান - শ্মশান শাড়ী - শাড়ি শাষণ - শাসন শারীরীক - শারীরিক শাশুড়ী - শাশুড়ি শিক্ষাঙ্গন - শিক্ষাঙ্গণ শিরচ্ছেদ - শিরশ্ছেদ শিরধার্য - শিরোধার্য শিরনাম - শিরোনাম শিরমণি - শিরোমণি শুভাকাংখী - শুভাকাঙ্খী শুশ্রুষা - শুশ্রূষা শূণ্য - শুন্য শৃংখলা - শৃঙ্খলা শ্বাশত - শাশ্বত শ্রদ্ধাঞ্জলী - শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাভাজনীয় - শ্রদ্ধাভাজন শ্রদ্ধাষ্পদ - শ্রদ্ধাস্পদ শ্রমজীবি - শ্রমজীবী শ্রাবন - শ্রাবণ শ্রীমতি - শ্রীমতী শ্রেষ্ট - শ্রেষ্ঠ ষষ্ট - ষষ্ঠ ষষ্ঠদশ - ষোড়শ সংগা - সংজ্ঞা সংগী - সঙ্গী সখ - শখ সতীন - সতিন সত্বেও - সত্ত্বেও সত্যয়িত - সত্যায়িত সদ্যজাত - সদ্যোজাত সদ্যস্নাত - সদ্যঃস্নাত সনাক্ত - শনাক্ত সন্মান - সম্মান সন্মানীত - সম্মানীত সন্মুখ - সম্মুখ সন্মেলন - সম্মেলন সমীচিন - সমীচীন সম্বরণ - সংবরণ সম্বর্ধনা - সংবর্ধনা সম্বলিত - সংবলিত সরকারী - সরকারি সরণী - সরণি সরনী - সরণি সর্বাঙ্গীন - সর্বাঙ্গীণ সলজ্জিত - সলজ্জ সশংকিত - সশঙ্ক সহকারি - সহকারী সাংগ - সাঙ্গ সাক্ষাতকার - সাক্ষাৎকার সাড়াশী - সাঁড়াশি সাধারন - সাধারণ সান্তনা - সান্ত্বনা সামগ্রীক - সামগ্রিক সৌখিন - শৌখিন স্বচ্ছল - সচ্ছল স্বরস্বতী - সরস্বতী স্বস্ত্রীক - সস্ত্রীক স্বাতন্ত্র - স্বাতন্ত্র্য স্বাধীকার - স্বাধিকার স্বায়ত্ত্বশাসন - স্বায়ত্তশাসন স্মরন - স্মরণ স্রোতঃস্বতী - স্রোতস্বতী হীনমন্যতা - হীনম্মন্যতা হৃদপিণ্ড - হৃৎপিণ্ড হৃদস্পন্দন - হৃৎস্পন্দন হৃৎরোগ - হৃদরোগ শুদ্ধ শব্দের তালিকা অশ্বত্থ আপস আয়ত্ত [সাধারণ ভুল: আয়ত্ব, আয়ত্ত্ব] উচ্ছ্বাস [সাধারণ ভুল: উচ্ছাস] উপার্জন [ভুল: উপার্যন] কোমর [ভেরি সাধারণ ভুল: কোমড়] ক্ষতিগ্রস্ত [ভুল: ক্ষতিগ্রস্থ] খ্রিস্টাব্দ [ভুল: খ্রিষ্টাব্দ] গোষ্ঠী [ভুল: গোষ্ঠি] জ্বর (fever) [ভুল: জর] জ্বালা [ভুল: জালা] জ্যোৎস্না [জোৎস্না] ঠাঁই [ভুল: ঠাই] তত্ত্ব [ভুল: তত্ত, তত্ব] তোড়জোড় [সাধারণ ভুল: তোরজোর] দীর্ঘজীবী [ভুল: দীর্ঘজীবি] দুর্নীতি দুর্যোগ দুরাকাঙ্ক্ষা [ভুল: দূরাকাঙ্ক্ষা] দুরাশা [ভুল: দূরাশা] দূরবর্তী দুর্গা [ভুল: দূর্গা] দ্ব্যর্থ ধোঁয়া (vapour) [ধোয়া] নিয়ন্ত্রণ [সাধারণ ভুল: নিয়ন্ত্রন] নূপুর [ভুল: নুপূর] ন্যস্ত পরিপূরক [ভুল: পরিপুরক] পুব - পুবাকাশ (পূর্ব দিক অর্থে) [ভুল: পূব] পুরোনো [সাধারণ ভুল: পুরান, পুরনো, পুরানো] পুরস্কার [সাধারণ ভুল: পুরষ্কার] পূজা [সাধারণ ভুল: পুজা] প্রচণ্ড [সাধারণ ভুল: প্রচন্ড] প্রতিদ্বন্দ্বী বাঁধা (বন্ধন বোঝাতে, বা যুদ্ধ বাঁধা) বাধা (প্রতিবন্ধকতা) বিষণ্ণ [ভুল: বিষন্ন] বৃষ্টি [ভুল: বৃস্টি] ব্যক্তি [ভুল: ব্যাক্তি] ব্যবহার [ভুল: ব্যবহার] ব্যতিক্রম ব্যতীত ব্যতিরেকে ব্যতিব্যস্ত ব্যত্যয় ব্যভিচার ব্যাকরণ [ভুল: ব্যকরণ] ব্যাধি [ভুল: ব্যধি] ব্যাহত [ভুল: ব্যহত] ভালো [সাধারণ ভুল: ভাল] মর্ত্য [ভুল: মর্ত] মনোযোগ [ভুল: মনযোগ] মুমূর্ষু [সাধারণ ভুল: মুমুর্ষ, মুমুর্ষু, মুমুর্ষূ] শ্বশুর [সাধারণ ভুল: শ্শুর, শ্বশুড়] শাশুড়ি [সাধারণ ভুল: শ্বাশুরি, শাশুরি, শাশুড়ী] শূন্য [সাধারণ ভুল: শুন্য, শুণ্য] শূন্যতা [সাধারণ ভুল: শুন্যতা] শ্যেন [ভুল: শেন] শেষমেশ [সাধারণ ভুল: শেষমেষ] শখ [সাধারণ ভুল: সখ] সত্তা (being) [সাধারণ ভুল: সত্বা, সত্ত্বা] সত্ত্বেও [সাধারণ ভুল: সত্তেও/সত্বেও] সহ্য [ভুল: সজ্য] সাঁতার [ভুল: সাতার] সাধ (শখ বোঝাতে) [ভুল: সাদ] স্বাচ্ছন্দ্য [ভুল: সাচ্ছন্দ] স্বাদ [ভুল: স্বাধ, সাধ] নোটিশ [ভুল: নোটিস, নোটিষ] প্রাণিবিদ্যা [ভুল:প্রাণীবিদ্যা] পরিপক্ব [ ভুল: পরিপক্ক]
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
Correct Answer:
ক: পূবালী
Explanation:
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়? সঠিক উত্তর পূবালী পুবাল, পুবালী, পুবে - [বিশেষণ পদ] পূর্বদিকের, পূর্বদিক হতে আগত।
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
Correct Answer:
ক: হাতি/হাতী
Explanation:
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? সঠিক উত্তর হাতি/হাতী হাতি, হাতী - [বিশেষ্য পদ] হস্তী, বারণ, কুঞ্জর, (ব্যঙ্গে) অতিশয় স্থূলকায় ব্যক্তি।
কোনটি শুদ্ধ বানান?
Correct Answer:
গ: গীতাঞ্জলি
Explanation:
কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর গীতাঞ্জলি অপিনিহিতি শব্দের বুৎপত্তিগত অর্থ হল – ( অপি-নি-√ধা-তি) অর্থাৎ শব্দের আগে বসা বা আগে স্থাপন । শব্দ মধ্যস্থ কোনো ব্যঞ্জন ধ্বনির পর যদি ই-কার বা উ-কার থাকে তবে সেই 'ই' বা 'উ' যদি ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হয়ে যে ধ্বনি পরিবর্তন ঘটায় সেটাই হল অপিনিহিতি। যেমন: আজি>আইজ; সাধু>সাউধ; রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর ইত্যাদি।
কোন বানানটি শুদ্ধ ?
Correct Answer:
ক: ব্যাকরণ
Explanation:
কোন বানানটি শুদ্ধ ? সঠিক উত্তর ব্যাকরণ ব্যাকরণ কাকে বলে. "ব্যাকরণ" একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। কোন ভাষাকে বিশ্লেষণ করলে সেই ভাষার উপকরণ এবং উপাদানগুলোকে পৃথকভাবে চিহ্নিত করে ভাষার অভ্যন্তরীন শৃঙ্খলা সম্পর্কে জানা যায়। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম - কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে।
নিচের কোন বানানটি শুদ্ধ ?
Correct Answer:
ক: স্রষ্টা
Explanation:
নিচের কোন বানানটি শুদ্ধ ? সঠিক উত্তর স্রষ্টা স্রষ্টা - (১)[বিশেষ্য পদ] ব্রহ্মা, ঈশ্বর, আল্লাহ; মহাদেব। (২) [বিশেষণ পদ] সৃষ্টিকর্তা, নির্মাতা।
নিচের কোন বানানটি শুদ্ধ?
Correct Answer:
ঘ: কৃষিজীবী
Explanation:
নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর কৃষিজীবী কৃষিজীবী - [বিশেষণ পদ] কৃষিকর্ম দ্বারা জীবিকানির্বাহকারী, কৃষক।
নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
Correct Answer:
ঘ: আষাঢ়
Explanation:
নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান? সঠিক উত্তর আষাঢ় কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য - ষ বসে। যেমন - আষাঢ়, ঊষা, ঈষৎ, পাষণ্ড, পাষাণ, ভাষা, শোষণ ইত্যাদি।
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন----
Correct Answer:
খ: যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা
Explanation:
শুদ্ধ বানানের শব্দগুচ্ছ সনাক্ত করুন---- সঠিক উত্তর যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা উপরিল্লিখিত অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ বানান হলো - ভবিষ্যত - ভবিষ্যৎ , ভৌগলিক - যক্ষ্মা - যক্ষা, আভ্যন্তর - অভ্যন্তর , ঐক্যতান - ঐকতান , কেবলমাত্র - কেবল, উপরোক্ত - উপর্যুক্ত। উল্লেখ্য, অন্য শব্দগুলো শুদ্ধ এবং 'জন্মবার্ষিক' শব্দের শব্দরুপ নেই।
কোনটি শুদ্ধ?
Correct Answer:
ক: মধুসূদন
Explanation:
কোনটি শুদ্ধ? সঠিক উত্তর মধুসূদন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
কোন বানানটি সঠিক ?
Correct Answer:
খ: সরস্বতী
Explanation:
কোন বানানটি সঠিক ? সঠিক উত্তর সরস্বতী শুদ্ধ বানান হলো সরস্বতী। সরস্বতী বিদ্যা ও কলার দেবী।
কোন বানান টি শুদ্ধ ?
Correct Answer:
গ: গীতাঞ্জলি
Explanation:
কোন বানান টি শুদ্ধ ? সঠিক উত্তর গীতাঞ্জলি ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
শুদ্ধ বানান কোনটি ?
Correct Answer:
গ: অন্তর্ভুক্ত
Explanation:
শুদ্ধ বানান কোনটি ? সঠিক উত্তর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত - [বিশেষণ পদ] অন্তর্গত, মধ্যস্থিত। অন্তর্ভূত কোণ (জ্যামিঃ) - দুই বাহুর মধ্যবর্তী কোণ।
কোন বানানটি সঠিক?
Correct Answer:
ক: মৃত্যুত্তীর্ণ
Explanation:
কোন বানানটি সঠিক? সঠিক উত্তর মৃত্যুত্তীর্ণ সঠিক বানান: ১। অতিথি ২। অত্যন্ত ৩। অধ্যয়ন ৪। অধ্যবসায় ৫। অহোরাত্র ৬। অন্তর্ভুক্ত ৭। আইনজীবী ৮। আকাঙক্ষা ৯। আগমনী ১০। আদ্যন্ত ১১। আলোচ্যমান ১২। আষাঢ় ১৩। আত্মস্থ ১৪। ইতোমধ্যে ১৫। ইত:পূর্বে ১৬। ঈদৃশ ১৭। উচিত ১৮। উচ্ছ্বাস ১৯। উজ্জ্বল ২০। উপর্যুক্ত ২১। উপযোগিতা ২২। ঐকতান ২৩। কর্মজীবী ২৪। কলঙ্কিত ২৫। কুজ্ঝটিকা
কোন বানানটি শুদ্ধ
Correct Answer:
গ: গণনা
Explanation:
কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর গণনা গণনা - [বিশেষ্য পদ] সংখ্যা র্নিণয়; অঙ্ক কষা; অবধারণ (দোষী বলিয়া গণনা); হিসাব; গ্রাহ্য করণ, স্বীকার করণ (মানুষ বলিয়া গণনা); জ্যোতিষে শুভাশুভ নির্ণয়। [গণ্ + অন, আ]।
কোন বানান্টি শুদ্ধ ?
Correct Answer:
ক: মুহূর্ত
Explanation:
কোন বানান্টি শুদ্ধ ? সঠিক উত্তর মুহূর্ত মুহূর্ত - [বিশেষ্য পদ] অত্যল্পকাল, সামান্য ক্ষণ; দিবারাত্রের ত্রিশ ভাগের এক ভাগ, ৪৮ মিনিট।
কোন বানানটি শুদ্ধ নয়?
Correct Answer:
ঘ: উর্দ্ধ
Explanation:
কোন বানানটি শুদ্ধ নয়? সঠিক উত্তর উর্দ্ধ 'উদ্ধ' - এর সঠিক বানান 'ঊর্ধ্ব' ।
কোনটি সঠিক বানান?
Correct Answer:
গ: নিশীথিনী
Explanation:
কোনটি সঠিক বানান? সঠিক উত্তর নিশীথিনী নিশীথিনী - [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।
কোন বানানটি শুদ্ধ-
Correct Answer:
ক: গীতাঞ্জলি
Explanation:
কোন বানানটি শুদ্ধ- সঠিক উত্তর গীতাঞ্জলি ১৯১২ সালে রবীন্দ্রনাথের সং অফারিংস (ইংরেজি: Song Offerings) কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এতে গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা রবীন্দ্রনাথ নিজে অনুবাদ করে প্রকাশ করেন। ইংরেজি কাব্যগ্রন্থটির জন্য রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়-
Correct Answer:
খ: ১৯৩৬ সালে
Explanation:
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হয়- সঠিক উত্তর ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ও অনুমােদিত. পাঠ্যপুস্তকাদিতে ভবিষ্যতে এই নিয়মাবলী - সম্মত বানান গৃহীত হইবে। আবশ্যক হইলে ইহা সংশােধিত ও পরিবর্ধিত হইতে পারিবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বানানের নিয়ম' পুস্তিকার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ২ অক্টোবর ১৯৩৬ |
সঠিক বানান কোনটি?
Correct Answer:
খ: মরীচিকা
Explanation:
সঠিক বানান কোনটি? সঠিক উত্তর মরীচিকা পূর্ণ প্রতিফলনের জন্য উষ্ণ মরুভূমি এলাকায় আর শীতপ্রধান দেশের মেরু অঞ্চলে দূরের বস্তু সম্বন্ধে যে দৃষ্টিভ্রম তৈরি হয় তাকে বলে মরীচিকা। মরুভূমিতে দিনের বেলায় প্রচণ্ড সূর্যতাপে বালির কাছাকাছি থাকা বায়ুর স্তর সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে। যত উপরে ওঠা যায়, তাপ ততই কমে। উত্তপ্ত হাওয়ায় বায়ুর আয়তন বাড়ে আর ঘনত্ব কমে। একেবারে নিচে বায়ুর ঘনত্ব সবচেয়ে কম, যত উপরে ওঠা যায় ঘনত্ব তত বাড়ে। এতে বায়ুস্তরের প্রতিসরাঙ্ক উপর থেকে নিচের স্তরের দিকে ক্রমশ কমে আসে। এভাবে একসময় আলোকরশ্মি দর্শকের চোখে মনে হবে যেন বালিস্তরের নিচের কোন জায়গা থেকে আসছে, প্রতিবিম্বও উল্টো কাঁপা কাঁপা। গাছের উল্টো প্রতিবিম্ব দেখায় দর্শকদের মনে হবে গাছের সামনে কোনো জলাশয় রয়েছে। গাছের কাছে গেলে দেখা যাবে পুরো বিষয়টি দৃষ্টিভ্রম। এ অবস্থাকেই মরীকিচা বলা হয়।
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
Correct Answer:
ক: নিক্কণ, সূচগ্র, অনুর্ধব
Explanation:
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? সঠিক উত্তর নিক্কণ, সূচগ্র, অনুর্ধব (ক) অপশনের সবগুলো বানানই অশুদ্ধ। শুদ্ধরুপ : নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব। অন্যদিকে (খ) অপশনের অনূর্বর ও (গ) অপশনের ভূঁড়িওয়ালা শব্দের শুদ্ধরুপ যথাক্রমে - অনুর্বর ও ভুঁড়িওয়ালা । (ঘ) অপশনের সবগুলো বানানই শুদ্ধ।
নিচের কোনটি অশুদ্ধ?
Correct Answer:
গ: দোষী --নির্দোষী
Explanation:
নিচের কোনটি অশুদ্ধ? সঠিক উত্তর দোষী --নির্দোষী 'দোষী - নির্দোষী' এটি অশুদ্ধ। শুদ্ধরুপ হবে দোষী - নির্দোষ ।
কোনটি শুদ্ধ?
Correct Answer:
খ: আকাঙ্ক্ষা
Explanation:
কোনটি শুদ্ধ? সঠিক উত্তর আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা - [বিশেষ্য পদ] কামনা, সাধ, ইচ্ছা। [আ + কাঙ্ক্ষ্ + আ]।
কোনটি শুদ্ধ বানান ?
Correct Answer:
ক: তিতিক্ষা
Explanation:
কোনটি শুদ্ধ বানান ? সঠিক উত্তর তিতিক্ষা তিতিক্ষা ১. /বিশেষ্য পদ/ ধৈর্য; সহিষ্ণুতা; ক্ষমা। ২. /বিশেষণ পদ/ সহিষ্ণু; শীতোষ্ণাদি দ্বন্দ্ব।
বিশুদ্ধ বানান কোনটি?
Correct Answer:
খ: কৃষিজীবী
Explanation:
বিশুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর কৃষিজীবী কৃষিজীবী - [বিশেষণ পদ] কৃষিকর্ম দ্বারা জীবিকানির্বাহকারী, কৃষক।
”ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি?
Correct Answer:
খ: ইতঃপূর্বে
Explanation:
”ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি? সঠিক উত্তর ইতঃপূর্বে আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ; আয়ত্ব - আয়ত্ত; আয়ত্বাধীন - আয়ত্তাধীন; আরাম্ভ - আরম্ভ; আলিংগন - আলিঙ্গন; আলোচ্যমান - আলোচ্য; আশংকা - আশঙ্কা; আশক্তি - আসক্তি; আশ্বস্থ - আশ্বস্ত; আস্তাকুঁড় - আঁস্তাকুড়; ইংগিত - ইঙ্গিত; ইতঃস্তত - ইতস্তত; ইতিপূর্বে - ইতঃপূর্বে; ইতিমধ্যে - ইতোমধ্যে; ইদানিং - ইদানীং; ইয়ত্বা - ইয়ত্তা; ইষ্ঠ - ইষ্ট; ইষৎ - ঈষৎ ।
নিচের কোন বানাটি শুদ্ধ?
Correct Answer:
খ: গীতাঞ্জলি
Explanation:
নিচের কোন বানাটি শুদ্ধ? সঠিক উত্তর গীতাঞ্জলি গীতাঞ্জলি শুদ্ধ বানান। কারণ ‘অঞ্জলি’ এর ‘ল’ এর সাথে ই - কার (ি) হয়। এর অর্থ ভজনা, সেবা, মান্য। গীত, শ্রেদ্ধা, পুস্প - এ তিনটি শব্দের পরে ‘অঞ্জলি’ যুক্ত হয়ে যথাক্রমে গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি হয়।
নিচের কোন বানান টি সঠিক?
Correct Answer:
খ: যশোধন
Explanation:
নিচের কোন বানান টি সঠিক? সঠিক উত্তর যশোধন শুদ্ধ বানানসমূহঃ মুমূর্ষু, পাষাণ, যশোধন, বিভীষিকা, শুশ্রূষা, সমীচীন ইত্যাদি।
কোন শব্দটির বানান শুদ্ধ ?
Correct Answer:
গ: সমীচীন
Explanation:
কোন শব্দটির বানান শুদ্ধ ? সঠিক উত্তর সমীচীন গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানানঃ 1) ইতিপূর্বে = ইতঃপূর্বে 2)সহযোগীতা = সহযোগিতা 3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ 4) মনোকস্ট = মনঃকষ্ট 5)অপারাহ্ন = অপরাহ্ণ 6)দূরবস্তা = দুরবস্থা 7)ষ্টেশন = স্টেশন মুহুর্ত = মুহূর্ত 9) উপযোগীতা = উপযোগিতা 10) কল্যান = কল্যাণ 11) জীবীকা = জীবিকা 12) স্বরস্বতী = সরস্বতী 13) গীতাঞ্জলী = গীতাঞ্জলি 14) পিপিলিকা = পিপীলিকা 15) ব্যপ্ত = ব্যাপ্ত 16) মুখস্ত = মুখস্থ 17) সংস্কৃতিক = সাংস্কৃতিক 18) অন্তভুক্ত = অন্তর্ভুক্ত 19) ঐক্যতান = ঐকতান 20)উপরোক্ত = উপর্যুক্ত 21)বিদূষি = বিদুষি 22)ভূবন = ভুবন 23)বিভিষিকা = বিভীষিকা 24) আলচ্যমান = আলোচ্যমান 25) পুরান = পুরাণ 26)ঝরণা = ঝরনা 27) প্রনয়িণী = প্রণয়িনী 28) দৈন্যতা = দৈন্য, দীনতা 29)পুরষ্কার = পুরস্কার 30) স্নেহাশীস = স্নেহাশিস্ 31)বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ 32)দূরাদৃস্ট = দুরাদৃষ্ট 33) কর্মজীবি = কর্মজীবী 34)আকাংখা = আকাংঙ্ক্ষা 35)প্রতিযোগীতা = প্রতিযোগিতা 36)সন্যাসী = সন্ন্যাসী 37) বহিস্কার = বহিষ্কার 38)জগত = জগৎ 39)মনীষি = মনীষী 40)শান্তনা = সান্ত্বনা 41)মন্রীত্ব = মন্ত্রিত্ব 42)বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী 43)ইতিমধ্যে = ইতোমধ্যে 44)ভৌগলিক = ভৌগোলিক 45)মুমুর্ষু = মুমূর্ষু 46)শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধান্ঞ্জলি 47)উত্তারায়ন = উত্তারায়ণ 48) ঋন = ঋণ 49) সমিচিন. = সমীচীন 50) সম্বর্ধনা = সংবর্ধনা 51) দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য 52) সুষ্ঠ = সুষ্ঠু 53) পরিস্কার. = পরিষ্কার 54) কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা 55) নিশিথিনি = নিশীথিনী 56) আদ্যান্তে = আদ্যন্ত 57) ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ 58) শুশ্রষা = শুশ্রূষা 59)মরিচিকা = মরীচিকা 60)স্বামীগৃহ = স্বামিগৃহ 61)আইনজীবি = আইনজীবী 62)নুন্যতম = ন্যূনতম 63)ব্যতিত = ব্যতীত 64)প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা 65)উজ্জল. = উজ্জ্বল 66) লজ্জাষ্কর. = লজ্জাকর 67) তোরন. = তোরণ 68)কার্য্যালয় = কার্যালয় 69) নিরব. = নীরব 70)উচ্ছাস. = উচ্ছ্বাস 71)ভ্রাতাগন = ভ্রাতৃগন 72) বাল্মিকী = বাল্মীকি 73)দোষণীয় = দূষণীয় 74)গ্রামীন. = গ্রামীণ 75)পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার 76) ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র 77)নিক্কন = নিক্বণ 78)দ্বন্ধ = দ্বন্দ্ব 79)সম্বাদ = সংবাদ 80) সূচিপত্র = সূচীপত্র
কোনটি শুদ্ধ
Correct Answer:
ঘ: সৌজন্য
Explanation:
কোনটি শুদ্ধ সঠিক উত্তর সৌজন্য সৌজন্য - [বিশেষ্য পদ] ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট - ব্যবহার।
ভুল বানান কোনটি
Correct Answer:
ঘ: প্রতিতি
Explanation:
ভুল বানান কোনটি সঠিক উত্তর প্রতিতি নিশীথিনী - [বিশেষ্য পদ] রাত্রি, রজনী।
ণ-ত্ব বিদান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ
Correct Answer:
ক: পুরণো
Explanation:
ণ-ত্ব বিদান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ সঠিক উত্তর পুরণো ব্যখ্যাঃ ণ - ত্ব বিধানের প্রধান নিয়মগুলো এখানে দেয়া হল : ১. ঋ (ঋ - কার), র (র - ফলা, রেফ), ষ - এর পর মূর্ধণ্য ণ হয়। যেমন : ঋণ ক্ষরণ আকীর্ণ কৃষাণ ঋণী উচ্চারণ জীর্ণ কর্ষণ ঘৃণা দারুণ পূর্ণিমা ভূষণ তৃণ চারণ শীর্ণ বিকর্ষণ ‘ক’ ও ‘ষ’ যুক্ত হয়ে যুক্তব্যঞ্জন ক্ষ হয়। এই যুক্তব্যঞ্জনে মূর্ধন্য ষ আছে বলে ক্ষ - এর পরে ন - ধ্বনি থাকলে তা মূর্ধন্য ণ হয়। যেমন : ক্ষণ, দক্ষিণ, ক্ষুণ্ণ, দূরবীক্ষণ, প্রশিক্ষণ, রক্ষণ। ২. ট - বর্গ (ট ঠ ড ঢ) - এর পূর্বে যুক্ত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয়। যেমন : কণ্টক অকুণ্ঠিত মন্ডলি বণ্টিত ঘণ্টা উৎকণ্ঠা প্রচন্ড কণ্ঠাস্থি নিষ্কণ্টক ভুলুণ্ঠিত গন্ড অকালকুষ্মান্ড ৩. ঋ (ঋ - কার), র (র - ফলা, রেফ), ষ - এর পর যদি স্বরবর্ণ, ক - বর্গ (ক খ গ ঘ ঙ), প - বর্গ (প ফ ব ভ ম) এবং য য় হ ং - এই সব অনুকূল বর্ণের এক বা একাধিক বর্ণ থাকে, তবে তার পরে দন্ত্য - ন থাকলে তা মূর্ধন্য - ণ হয়। যেমন: কৃপণ প্রবণ প্রাঙ্গণ নিরূপণ দর্পণ চর্বণ সর্বাঙ্গীণ দ্রবণ সমর্পণ শ্রাবণ গ্রহণ ক্ষেপণ নির্মাণ রোপণ শ্রাবণ ব্রাহ্মণ উপরের নিয়ম অনুযায়ী আয়ন শব্দটি থাকলে আয়ন শব্দের দন্ত্য - ন পরিবর্তিত হয়ে মূর্ধন্য - ণ হয়। যেমন: উত্তরায়ণ চন্দ্রায়ণ পরায়ণ রবীন্দ্রায়ণ সংস্কৃত ব্যাকরণের নিয়মে কিছু সাধিত শব্দে এসব বিধান কার্যকর হয় না। ফলে ঐ ধরনের তৎসম শব্দে দন্ত্য - ন বহাল থাকে। যেমন: অগ্রনায়ক ছাত্রীনিবাস নির্নিমেষ হরিনাম ত্রিনেত্র বহির্গমন প্রনষ্ট পরান্ন দুর্নীতি ৪. প্র, পরি, পরা, নির্ - এ চারটি উপসর্গের পর দন্ত্য - ন মূর্ধণ্য - ণ হয়। যেমন: পরিণত পরিবহণ প্রণত প্রণিপাত পরিণতি নির্ণয় প্রণয় প্রণীত প্রবীণ নির্ণীত প্রবণ প্রণিধান ব্যতিক্রম : পরিনির্বাণ, নির্নিমেষ, প্রঘণ্ট। পরিবহন বানানও শুদ্ধ। অপর, পরা, পূর্ব, প্র - এই কটি পূর্বপদের পর অহ্ন শব্দ ণত্ব বিধান অনুসারে দন্ত্য ন - এর জায়গায় মূর্ধণ্য ণ হয়। যেমন : প্র + অহ্ন + প্রাহ্ণ, অপর + অহ্ন = অপরাহ্ণ, পরা + অহ্ন = পরাহ্ণ, পূর্ব + অহ্ন = পূর্বাহ্ণ। ৫. সংস্কৃত ভাষায় দীর্ঘকাল থেকে কিছু শব্দে মূর্ধন্য - ণ চলে আসছে। এ সব তৎসম শব্দে নিত্য মূর্ধন্য - ণ হয়। যেমন: অণু গণনা তৃণ আণবিক গণিত বাণ কণা গৌণ গণক জীবাণু স্থাণু বেণু ৬. বাংলা ভাষায় মূল সংস্কৃত (তৎসম) শব্দের মত সংস্কৃত শব্দের পরিবর্তিত রূপেরও ব্যবহার প্রচলিত আছে। এ ধরনের শব্দকে তদ্ভব বা প্রাকৃতজ শব্দ বলা হয়। এ ধরনের শব্দের মূল সংস্কৃত বানানের মূর্ধন্য - ণ এর জায়গায় দন্ত্য ন হবে। যেমন : তৎসম তদ্ভব তৎসম তদ্ভব এক্ষণ এখন কর্ণ কান কোণ কোনো গৃহিণী গিন্নি প্রণাম পেন্নাম ঘৃণা ঘেন্না ৭. বিদেশি শব্দে মূর্ধন্য - ণ ব্যবহৃত হয় না। যেমন : ইরান, তুরান, জার্মান, কোরান। বিদেশি শব্দে ট - বর্গের নিয়মও অকার্যকর। যেমন : অ্যাকসিডেন্ট কন্ট্রোল এজেন্ট ক্যান্টিন পেশেন্ট সিমেন্ট ৮. ত বর্গ (ত থ দ ধ ন) - এর পূর্বে যুক্ত দন্ত্য - ন মূর্ধন্য - ণ হয় না। যেমন: গ্রন্থ, বৃন্দ, বৃন্ত। ৯. সম্মানসূচক ক্রিয়াপদের শেষে মূর্ধন্য - ণ হয় না। যেমন : করেন, ধরেন, করুন, ভরুন।
শুদ্ধ বানান গুচ্ছ
Correct Answer:
ক: বিভীষিকা, আর্শীবাদ, শারীরিক, সমীচীন
Explanation:
শুদ্ধ বানান গুচ্ছ সঠিক উত্তর বিভীষিকা, আর্শীবাদ, শারীরিক, সমীচীন গুরুত্বপূর্ণ কিছু বাংলা শুদ্ধ বানান 1) ইতিপূর্বে = ইতঃপূর্বে 2)সহযোগীতা = সহযোগিতা 3) শিরচ্ছেদ = শিরশ্ছেদ 4) মনোকস্ট = মনঃকষ্ট 5)অপারাহ্ন = অপরাহ্ণ 6)দূরবস্তা = দুরবস্থা 7)ষ্টেশন = স্টেশন মুহুর্ত = মুহূর্ত 9) উপযোগীতা = উপযোগিতা 10) কল্যান = কল্যাণ 11) জীবীকা = জীবিকা 12) স্বরস্বতী = সরস্বতী 13) গীতাঞ্জলী = গীতাঞ্জলি 14) পিপিলিকা = পিপীলিকা 15) ব্যপ্ত = ব্যাপ্ত 16) মুখস্ত = মুখস্থ 17) সংস্কৃতিক = সাংস্কৃতিক 18) অন্তভুক্ত = অন্তর্ভুক্ত 19) ঐক্যতান = ঐকতান 20)উপরোক্ত = উপর্যুক্ত 21)বিদূষি = বিদুষি 22)ভূবন = ভুবন 23)বিভিষিকা = বিভীষিকা 24) আলচ্যমান = আলোচ্যমান 25) পুরান = পুরাণ 26)ঝরণা = ঝরনা 27) প্রনয়িণী = প্রণয়িনী 28) দৈন্যতা = দৈন্য, দীনতা 29)পুরষ্কার = পুরস্কার 30) স্নেহাশীস = স্নেহাশিস্ 31)বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ 32)দূরাদৃস্ট = দুরাদৃষ্ট 33) কর্মজীবি = কর্মজীবী 34)আকাংখা = আকাংঙ্ক্ষা 35)প্রতিযোগীতা = প্রতিযোগিতা 36)সন্যাসী = সন্ন্যাসী 37) বহিস্কার = বহিষ্কার 38)জগত = জগৎ 39)মনীষি = মনীষী 40)শান্তনা = সান্ত্বনা 41)মন্রীত্ব = মন্ত্রিত্ব 42)বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী 43)ইতিমধ্যে = ইতোমধ্যে 44)ভৌগলিক = ভৌগোলিক 45)মুমুর্ষু = মুমূর্ষু 46)শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধান্ঞ্জলি 47)উত্তারায়ন = উত্তারায়ণ 48) ঋন = ঋণ 49) সমিচিন. = সমীচীন 50) সম্বর্ধনা = সংবর্ধনা 51) দারিদ্রতা = দরিদ্রতা/দারিদ্র্য 52) সুষ্ঠ = সুষ্ঠু 53) পরিস্কার. = পরিষ্কার 54) কৃজ্জটিকা = কৃজ্ঝটিকা 55) নিশিথিনি = নিশীথিনী 56) আদ্যান্তে = আদ্যন্ত 57) ব্রাক্ষ্মন = ব্রাক্ষ্মণ 58) শুশ্রষা = শুশ্রূষা 59)মরিচিকা = মরীচিকা 60)স্বামীগৃহ = স্বামিগৃহ 61)আইনজীবি = আইনজীবী 62)নুন্যতম = ন্যূনতম 63)ব্যতিত = ব্যতীত 64)প্রানীবিদ্যা = প্রানিবিদ্যা 65)উজ্জল. = উজ্জ্বল 66) লজ্জাষ্কর. = লজ্জাকর 67) তোরন. = তোরণ 68)কার্য্যালয় = কার্যালয় 69) নিরব. = নীরব 70)উচ্ছাস. = উচ্ছ্বাস 71)ভ্রাতাগন = ভ্রাতৃগন 72) বাল্মিকী = বাল্মীকি 73)দোষণীয় = দূষণীয় 74)গ্রামীন. = গ্রামীণ 75)পোষ্টমাষ্টার = পোস্টমাস্টার 76) ভাতুস্পুএ = ভ্রাতুষ্পুত্র 77)নিক্কন = নিক্বণ 78)দ্বন্ধ = দ্বন্দ্ব 79)সম্বাদ = সংবাদ 80) সূচিপত্র = সূচীপত্র
শুদ্ধ বানানবিশিষ্ট শব্দ কোনটি?
Correct Answer:
খ: ভবিষ্যৎ
Explanation:
শুদ্ধ বানানবিশিষ্ট শব্দ কোনটি? সঠিক উত্তর ভবিষ্যৎ ব্যখাঃ বানানের নিয়ম অনুযায়ী শুদ্ধ বানান " ভবিষ্যৎ "
সঠিক বানান কোনটি ?
Correct Answer:
গ: সুশ্রী
Explanation:
সঠিক বানান কোনটি ? সঠিক উত্তর সুশ্রী সুশ্রী: (বিশেষণ পদ) দেখতে সুন্দর, সুরূপ; রূপবান্ বা রূপবতী।
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন--
Correct Answer:
গ: আকাঙ্ক্ষা ,গ্রামীণ, দারিদ্র্য
Explanation:
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন-- সঠিক উত্তর আকাঙ্ক্ষা ,গ্রামীণ, দারিদ্র্য আকাঙ্ক্ষা , গ্রামীণ, দারিদ্র্য শব্দগুলো শুদ্ধ। প্রদত্ত প্রশ্নে অন্যান্য শব্দগুলোর বানান অশুদ্ধ। শব্দগুলোতে ব্যাকরণগত ভুল বিদ্যমান।
কোনটি শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ?
Correct Answer:
গ: বুদ্ধিজীবী
Explanation:
কোনটি শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ? সঠিক উত্তর বুদ্ধিজীবী বুদ্ধিজীবী শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ। আরো কিছু শুদ্ধ বানান হচ্ছে শ্রমজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী ইত্যাদি।
নিচের কোন বানান শুদ্ধ নয়?
Correct Answer:
ঘ: বিপণী
Explanation:
নিচের কোন বানান শুদ্ধ নয়? সঠিক উত্তর বিপণী সঠিক বানান নয় - বিপণী। সঠিক বানান - বিপণি। বিপণি শব্দের অর্থ - পণ্যশালা, আপণ, দোকান ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ---
Correct Answer:
ক: স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
Explanation:
শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ--- সঠিক উত্তর স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ হলো - - যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা। অন্যান্য বানান শব্দগুচ্ছের মধ্যে কিছু শব্দ ভুল রয়েছে।
কোন বানান সঠিক?
Correct Answer:
ঘ: রীতিনীতি
Explanation:
কোন বানান সঠিক? সঠিক উত্তর রীতিনীতি রীতিনীতি - বানানটি সঠিক। ঈ + ই কারের বানান - - গীতি, দীপ্তি, ভীতি ইত্যাদি।
ভুল বানান কোনটি?
Correct Answer:
গ: জামিতি
Explanation:
ভুল বানান কোনটি? সঠিক উত্তর জামিতি ভুল বানান হল প্রতিতি ও জামিতি। উক্ত বানানের শুদ্ধ রূপ হল "প্রতীতি" ও "জ্যামিতি"। তাই ভুল বানানের জন্য খ ও গ উভয় সঠিক হবে।
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ?
Correct Answer:
ক: হাতি/হাতী
Explanation:
বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ? সঠিক উত্তর হাতি/হাতী হাতি, হাতী - [বিশেষ্য পদ] হস্তী, বারণ, কুঞ্জর, (ব্যঙ্গে) অতিশয় স্থূলকায় ব্যক্তি।
কোন শব্দের বানান অশুদ্ধ?
Correct Answer:
ক: বৈশিষ্ট
Explanation:
কোন শব্দের বানান অশুদ্ধ? সঠিক উত্তর বৈশিষ্ট অশুদ্ধ বানান: বৈশিষ্ট। শুদ্ধ বানান: বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য শব্দের অর্থ - উপাদান, অবয়ব, বিশেষত্ব, অসাধারণ, প্রভেদ, বিশিষ্টতা ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
বাংলা বানানের রীতি অনুসারে নিচের কোনটি শুদ্ধ?
Correct Answer:
খ: গভর্নর
Explanation:
বাংলা বানানের রীতি অনুসারে নিচের কোনটি শুদ্ধ? সঠিক উত্তর গভর্নর বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানানের ক্ষেত্রেই কেবল ণত্ব - বিধান প্রযোজ্য। বিদেশী শব্দের বেলায় এই বিধান প্রযোজ্য নয়। বিদেশাগত শব্দে কোথাও ন - ধ্বনি থাকলে তার বানানে অবিকল্পভাবে কেবল দন্ত্য - ন ব্যবহৃত হয়। সুতরাং শুদ্ধ বানান হচ্ছে গভর্নর (governor)।
কোন বানানটি ভুল?
Correct Answer:
গ: অধ্যায়ন
Explanation:
কোন বানানটি ভুল? সঠিক উত্তর অধ্যায়ন ঊনিশ ও অধ্যায়ন দুটি বানানই ভুল । এর শুদ্ধ বানান হবে উনিশ ও অধ্যয়ন ।