Ministry of External Affairs Administrative Officer MCQs
Showing 21 questions (Total: 71)
What is the antonym of 'harmony'?
Correct Answer:
D: disharmony
Explanation:
What is the antonym of 'harmony'? Correct Answer disharmony Harmony – সাদৃশ্য, মিল; এর সঠিক Antonym হলো – Disharmony - অসঙ্গতি, অমিল।
৬ জন সদস্যের সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার ৬ গুণ চাঁদা দিলে, মোট কত টাকা হবে?
Correct Answer:
ক: ২১৬
Explanation:
৬ জন সদস্যের সমিতির প্রত্যেকেই সদস্য সংখ্যার ৬ গুণ চাঁদা দিলে, মোট কত টাকা হবে? সঠিক উত্তর ২১৬ দেওয়া আছে, সমিতির সদস্য সংখ্যা = ৬ জন ∴ প্রত্যেক সদস্য চাঁদা দেয় = (৬গুন৬) টাকা = ৩৬ টাকা মোট সদস্য চাঁদ দেয় = (৩৬ গুন৬) টাকা = ২১৬ টাকা
'দারোগা' শব্দটি কোন ভাষার শব্দ?
Correct Answer:
খ: তুর্কি
Explanation:
'দারোগা' শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর তুর্কি তুর্কি শব্দ – উজবুক ,কাঁচি,কাবু, কুলি,চাকর, চাকু, তোপ, দারোগা ,বন্দুক, বাবা, মুচলেকা, লাশ, রেনেসাঁ ,চকমক ,বেগম।
কোনটি অমূলদ সংখ্যা ?
Correct Answer:
খ: 793
Explanation:
কোনটি অমূলদ সংখ্যা ? সঠিক উত্তর 793 পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। আমরা জানি যে সংখ্যার একক স্থানীয় অঙ্কে 2,3,7,8 থাকে সেগুলো পূর্ণ বর্গ নয় ।
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তন করেন-
Correct Answer:
খ: মাইকেল মধুসূদন দত্ত
Explanation:
বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তন করেন- সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত . বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রচলন ঘটান মাইকেল মধুসূদন দত্ত। সনেট ইটালিয়ান শব্দ। এর বাংলা অর্থ – চতুর্দপদী কবিতা। একটি মাত্র ভাব বা অনুভূতি যখন ১৪ অক্ষরের চতুর্দশ পঙক্তিতে (কখনো কখনো ১৮ অক্ষর ও ব্যবহৃত হয়) বিশেষ ছন্দরীতিতে প্রকাশ পায়, তাকেই সনেট বা চতুর্দশপদী কবিতা বলে। সনেটের দুটি অংশ । যথা : ক. অষ্টক : প্রথম ৮ চরণকে অষ্টক বলে। খ. ষটক : শেষ ৬ চরণকে ষটক বলে।
ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝেন?
Correct Answer:
খ: উপকূলীয় বন
Explanation:
ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কী বোঝেন? সঠিক উত্তর উপকূলীয় বন উপকূলীয় বনকে ম্যানগ্রোভ বনাঞ্চল বলা হয়। মুলত উপকূলীয় এলাকার জনগোষ্ঠী দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দ্রব্য ও সেবা পেয়ে থাকে এ ম্যানগ্রোভ বনাঞ্চল থেকে। শালবন এক ধরণের বনভূমি যেখানে শালগাছ মুখ্য প্রজাতি।
মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে ?
Correct Answer:
গ: ১০ এপ্রিল , ১৯৭১
Explanation:
মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে ? সঠিক উত্তর ১০ এপ্রিল , ১৯৭১ মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশের প্রথম সরকার ‘মুজবিনগর সরকার’ গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন। মুজিবনগর সরকারের প্রধান ছিলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সরকার গঠনের কয়েক ঘন্টা পর পাক হানাদার বাহিনী বোমা নিক্ষেপ করলে এ সরকারের সদরদপ্তর কলকাতার ৮ নং থিয়েটার রোডে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য যে, এ অস্থায়ী সরকারের মন্ত্রণালয় ছিল ১২ টি।
' European Union ' - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: ব্রাসেলসে
Explanation:
' European Union ' - এর সদরদপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর ব্রাসেলসে ’European Union ‘ – এর সদরদপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। European Union – এর প্রতিষ্ঠাকালীন নাম ছিল - ইউরোপিয়ান ইকোনোমিক কমিউিট । ৭ ফেব্রুয়ারি , ১৯৯২ সালে ‘ ম্যাসট্রিস্ট চুক্তি’র মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন নামকরণ করা হয়। বর্তমানে EU - এর অফিসিয়াল ভাষা - ২৩ টি , পতাকার তারকা সংখ্যা – ১২ টি এবং সদস্যরাষ্ট্র - ২৮ টি ।
His younger brother is a school boy. Here 'school' is a/an
Correct Answer:
C: adjective
Explanation:
His younger brother is a school boy. Here 'school' is a/an Correct Answer adjective যে word দ্বারা Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়, তাকে Adjective বলে। সুতরাং প্রদত্ত Sentence – এ School শব্দটি Adjective .
'দেবদত্ত' কোন সমাস ?
Correct Answer:
ক: চতুর্থ তৎপুরুষ
Explanation:
'দেবদত্ত' কোন সমাস ? সঠিক উত্তর চতুর্থ তৎপুরুষ পূর্বপদে চতুর্থী বিভক্তি (কে, জন্য, নিমিত্ত ইত্যাদি) লোপ পেয়ে যে সমাস হয়, তাই চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন – গুরুকে ভক্তি = গুরুভক্তি; দেবকে দত্ত = দেবদত্ত ।
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ টি হলে, অন্ত:কোণ সমূহের সমষ্টি হবে -
Correct Answer:
গ: ৮ সমকোণ
Explanation:
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ টি হলে, অন্ত:কোণ সমূহের সমষ্টি হবে - সঠিক উত্তর ৮ সমকোণ কোন সরল বহুভুজের বাহুর সংখ্যা n হলে এর সকল অন্তঃকোণের সমষ্টি 180(n–2)° হবে। এখানে, n = 6 So, 180 (6 - 2) = 2 সমকোণ x 4 = 8 সমকোণ।
'Comparative' -শব্দটির পরিভাষা হলো-
Correct Answer:
ক: তুলনামূলক
Explanation:
'Comparative' -শব্দটির পরিভাষা হলো- সঠিক উত্তর তুলনামূলক Comparative শব্দটির পরিভাষা হলো – তুলনামূলক । এছাড়া সাম্যবাদ এর ইংরেজি প্রতিশব্দ Communism/ Democracy; খেসারত এর ইংরেজি প্রতিশব্দ – Compensation /Penalty, প্রতিযোগিতা এর ইংরেজি প্রতিশব্দ – Competition Contest.
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়?
Correct Answer:
ক: বিশ্ববিদ্যালয়
Explanation:
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের আখ্যানকেন্দ্র কোথায়? সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধের ওপর প্রথম উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে, তিনি এপ্রিলে এটি রচনা শুরু করেন এবং জুন মাসে সমাপ্ত করেন। ২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ধ্বংসযজ্ঞ চালায়, তার বিস্তারিত বর্ণনা আছে এ উপন্যাসে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনের মাধ্যমে ঔপন্যাসিক নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল সুদে ৬৫০ টাকার সুদ কত বছরে ২৭৩ টাকা হবে?
Correct Answer:
ঘ: ৬ বছর
Explanation:
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল সুদে ৬৫০ টাকার সুদ কত বছরে ২৭৩ টাকা হবে? সঠিক উত্তর ৬ বছর আমরা জানি, সময় = (১০০×সুদ)/ (আসল×হার) = (১০০×২৭৩)/(৬৫০×৭) = ৬ বছর
গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত?
Correct Answer:
খ: দুই
Explanation:
গঠনগত দিক থেকে শব্দ কয়ভাগে বিভক্ত? সঠিক উত্তর দুই গঠনমূলকভাবে শব্দ ২ প্রকার। যথা: মৌলিক শব্দ : যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। যেমন – গোলাপ, নাক ,লাল,তিন। সাধিত শব্দ : যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস, প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়। যেমন – নীলাকাশ (নীল যে আকাশ) , গরমি (গর + মিল) , চাঁদমুখ (চাঁদের মতো মুখ ), চলন্ত (চল্ + অন্ত) , প্রশাসন (প্র + শাসন) ।
Had I seen him there -
Correct Answer:
B: I would have talked to him.
Explanation:
Had I seen him there - Correct Answer I would have talked to him. Had + sub + past + participle দ্বারা কোনো Sentence শুরু হলে, অপরটি Perfect conditional হয় অর্থাৎ Sub - এর পর Would have / could have /might have বসে। তারপর Verb – এর past participle form হয়। সুতরাং শূন্যস্থানে I would have talked to him বসবে।
a2+1a2=51 হলে, a-1a এর মান কত?
Correct Answer:
গ: ±7
Explanation:
a2+1a2=51 হলে, a-1a এর মান কত? সঠিক উত্তর ±7 a2 + (1/a)2 = 51 = > {a - (1/a)}2 + 2.a.(1/a) = 51 = > {a - (1/a)}2 = 51 - 2 = > {a - (1/a)}2 = 49 ∴ {a - (1/a)} = ±7
'Bring to book' means-
Correct Answer:
D: to rebuke
Explanation:
'Bring to book' means- Correct Answer to rebuke ‘Bring to book ‘ phrase টির অর্থ হলো – ভর্ৎসনা করা, শান্তি দেওয়া । a book published – একটি বই প্রকাশিত; valueless book – মূল্যহীন বই; to find a book বই খোজা; to rebuke - ভর্ৎসনা করা, তিরস্কার করা। সুতরাং সঠিক উত্তর অপশন (ক) ।
Do not jeer..... the girl.
Correct Answer:
A: at
Explanation:
Do not jeer..... the girl. Correct Answer at Jeer at – বিদ্রুপ করা, ঠাট্রা করা। বাক্যটির অর্থ: মেয়েটিকে নিয়ে বিদ্রুপ করো না।
অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কী বলে?
Correct Answer:
খ: ফিটকিরি
Explanation:
অ্যালুমিনিয়াম ফসফেটকে চলতি বাংলায় কী বলে? সঠিক উত্তর ফিটকিরি অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট এবং ২৪ অণু পানির মিশ্রণে তৈরি হয় ফিটকিরি। ক্যালসিয়াম অক্সাইডের ব্যবহারিক নাম চুন। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম বাই - কার্বনেটের ব্যবহারিক নাম যথাক্রমে কস্টিকসোডা এবং বেকিং পাউডার।
What is the verb form of 'glad'?
Correct Answer:
D: gladden
Explanation:
What is the verb form of 'glad'? Correct Answer gladden Glad (খুশি) adjective form এর (Verb form হলো gladden.