Ministry of External Affairs Administrative Officer MCQs
Showing 50 questions (Total: 71)
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে -
Correct Answer:
খ: ভূমি × উচ্চতা
Explanation:
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সঠিক সূত্র হচ্ছে - সঠিক উত্তর ভূমি × উচ্চতা আমরা জানি , সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি গুন উচ্চতা
' বিরিশিরি' কোথায় অবস্থিত?
Correct Answer:
খ: নেত্রকোনা জেলায়
Explanation:
' বিরিশিরি' কোথায় অবস্থিত? সঠিক উত্তর নেত্রকোনা জেলায় নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় ঐতিহ্যবাহী গ্রাম ‘ বিরিশিরি’ অবস্থিত । মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং দর্শনীয় স্থানগুলির কারণে পর্যটকদের কাছে বিরিশিরির যথেষ্ট সুনাম রয়েছে। বিরিশিরি এলাকায় সাগরদিঘী, দূর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তিক নিদর্শন মঠগড়সহ বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান রয়েছে। উল্লেখ্য যে, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত উপজাতীয় কালচারাল একাডেমির জন্যই বিরিশিরি সবচেয়ে বেশি বিখ্যাত।
বাস্তব সংখ্যার সেট R গঠিত হয় -
Correct Answer:
গ: {Q U Q'}
Explanation:
বাস্তব সংখ্যার সেট R গঠিত হয় - সঠিক উত্তর {Q U Q'} বাস্তব সংখ্যা : সকল মূলদ ও অমূলদ সব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যার সেট R গঠিত । তাই , R = {Q, U Q’} যেখানে Q = মূলদ Q’ = অমূলদ
' He heard her sing.' The passive voice of the sentence is -
Correct Answer:
A: She was heard to sing by him
Explanation:
' He heard her sing.' The passive voice of the sentence is - Correct Answer She was heard to sing by him Need, bid, dare, make, hear, feel ,let, know, behold, watch প্রভৃতি verb এর পর Active voice এর to উহ্য থাকে। তবে Passive করার সময় তাদের পরে to বসে। সুতরাং সঠিক উত্তর অপশন (ক) ।
The number of boys present in the function - satisfactory .
Correct Answer:
A: was
Explanation:
The number of boys present in the function - satisfactory . Correct Answer was . A number of দিয়ে Subject শুরু হলে, পরবর্তী Verb - টি Plural হয়, কিন্তু The number of দিয়ে শুরু হলে verb টি Singular হয়। সুতরাং সঠিক উত্তর হবে অপশন (ক) । The number of boys present in the function was satisfactory . বাক্যটির অর্থ অনুষ্ঠানে উপস্থিত ছেলেদের সংখ্যা সন্তোষজনক ছিল।
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
Correct Answer:
গ: ২২ অনুচ্ছেদে
Explanation:
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের আলাদা করার বিষয় উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? সঠিক উত্তর ২২ অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানের ২২ নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি উল্লেখ রয়েছে। ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে ‘রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে।“ বাংলাদেশের সংবিধানের ২০ নং ২১ নং ও ২৩ নং অনুচ্ছেদে যথাক্রমে অধিকার ও কর্তব্যরুপে কর্ম, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য এবং জাতীয় সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
x2-4x-1=0 হলে , x-1x এর মান কত?
Correct Answer:
ক: 4
Explanation:
x2-4x-1=0 হলে , x-1x এর মান কত? সঠিক উত্তর 4 X2 - 4X - 1 = 0 Or, X2 - 1 = 4X Or, X - 1/X = 4
He works hard . Here 'hard' is a/an
Correct Answer:
C: adverb
Explanation:
He works hard . Here 'hard' is a/an Correct Answer adverb যে word দ্বারা Noun বা pronoun ব্যতীত Verb , adjective অথবা অন্য adverb কে নির্দেশ/Modify করে তাকে adverb বলে। ‘hard’ শব্দটি এখানে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ hard শব্দটি Work verb কে modify করেছে ।
বাংলাদেশ প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?
Correct Answer:
খ: বাংলা একাডেমি
Explanation:
বাংলাদেশ প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর বাংলা একাডেমি ১৯৩৬ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা বানানের নিয়ম প্রবর্তিত হলেও বাংলা বানানের সমতা প্রতিষ্ঠিত হয়নি। ১৯৮৮ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্মশালা করে ও বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে বাংলা বানানের নিয়মের একটি খসড়া প্রস্তুত করে বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠানের অনুসৃত বাংলা বানানের নিয়মের আলোকে ১৯৯২ সালে বাংলা একাডেমি ‘প্রমিত বাংলা বানানের নিয়ম’ প্রণয়ন করে।
x + y = 9 এবং xy=2 হলে , x এর মান কত?
Correct Answer:
গ: 6
Explanation:
x + y = 9 এবং xy=2 হলে , x এর মান কত? সঠিক উত্তর 6 x + y = 9 ..... (i) এবং x/y = 2 = > x = 2y ....... (ii) x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই, x + y = 9 = > 2y + y = 9 = > 3y = 9 ∴y = 3 y এর মান (ii) নং সমীকরণে বসিয়ে পাই, x = 2y = > x = 2×3 ∴x = 6
'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির ঔপন্যাসটির ঔপন্যাসিক কে?
Correct Answer:
গ: শওকত আলী
Explanation:
'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসটির ঔপন্যাসটির ঔপন্যাসিক কে? সঠিক উত্তর শওকত আলী শওকত আলী রচিত বিখ্যাত উপন্যাস ‘প্রদোষে প্রাকৃতজন’ (১৯৮৪) । সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের সমকালীন পটভূমিতে এর কাহিনি বিধৃত। অত্যাচারী সামন্তবর্গের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্ত্যজ হিন্দু ও বৌদ্ধদের দল। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক টানাপোড়েন, বিশেষ করে আর্য ও অনার্য মানুষের মধ্যে পারস্পরিক অসাম্য এ উপন্যাসের বিষয়।
বঙ্গবন্ধু 'অস্থায়ী সংবিধান আদেশ' কবে ঘোষণা করেন?
Correct Answer:
গ: ১১ জানুয়ারি , ১৯৭২
Explanation:
বঙ্গবন্ধু 'অস্থায়ী সংবিধান আদেশ' কবে ঘোষণা করেন? সঠিক উত্তর ১১ জানুয়ারি , ১৯৭২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাক্ষরিত - বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ - ১৯৭২ ঘোষণা করা হয় ১১ জানুয়ারি, ১৯৭২ সালে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
'পুত্র' এর সমার্থক শব্দ কী?
Correct Answer:
খ: আত্মজ
Explanation:
'পুত্র' এর সমার্থক শব্দ কী? সঠিক উত্তর আত্মজ পুত্র শব্দের সমার্থক শব্দ – ছেলে, তনয়, নন্দন ,সুত, আত্মজ, তনুজ, পুত, দুলাল, দারক। প্রসূন - ফুল বা ফল, অদ্রি - বামা - নারী।
বাংলাদেশের শীর্ষ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি?
Correct Answer:
ঘ: জাপান
Explanation:
বাংলাদেশের শীর্ষ দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ কোনটি? সঠিক উত্তর জাপান জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশের উন্নয়নে সহায়তা দিয়ে আসছে জাপান। দেশটি এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। বাংলাদেশ সংস্থা হিসেবে জাইকা থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পায়।
ঈশা খাঁ কে ছিলেন?
Correct Answer:
খ: বাংলার বারো ভূঁইয়ার একজন
Explanation:
ঈশা খাঁ কে ছিলেন? সঠিক উত্তর বাংলার বারো ভূঁইয়ার একজন ঈষা খাঁ ছিলেন বাংলার বারো ভূঁইয়াদের একজন। তিনি ১৫৭৬ - ১৫৯৯ সাল পর্যন্ত ঢাকা জেলার অর্ধাংশ ,প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা, বগুড়া ও রংপুরের কিছু অংশে স্বাধীনভাবে জমিদারী স্থাপন করেন। তিনি ১৫৯৯ সালে মৃত্যুবরণ করলে তাঁর পুত্র মুসা খাঁ জমিদারীর দায়িত্ব গ্রহণ করেন।
What is the synonym of hasten ?
Correct Answer:
A: hurry
Explanation:
What is the synonym of hasten ? Correct Answer hurry Hasten – দ্রুত চলা, ত্বরান্বিত করা; শব্দটি Verb , এর সঠিক Synonym হলো Hurry – ত্বরান্বিত করা। Hurry শব্দটি Verb হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া Hurried (Adjective) , Hurrying (Noun) এবং Hasty (Adjective) হিসেবে ব্যবহৃত হয়।
কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া ?
Correct Answer:
ক: অক্কা পাওয়া
Explanation:
কোন বাগধারাটির অর্থ মারা যাওয়া ? সঠিক উত্তর অক্কা পাওয়া 'অক্কা পাওয়া' বাগধারার অর্থ মারা যাওয়া। 'কেউকেটা' - সামান্য, 'কান পাতলা' - সহজেই বিশ্বাসপ্রবণ 'কেতাদুরস্ত ' - পরিপাটি
'পুতুল নাচের ইতিকথা ' উপন্যাসটি কার রচনা?
Correct Answer:
ঘ: মানিক বন্দ্যোপাধ্যায়
Explanation:
'পুতুল নাচের ইতিকথা ' উপন্যাসটি কার রচনা? সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস’ পুতুল নাচের ইতিকথা’ (১৯৩৬) । কলকাতার এক সাধারণ গ্রাম গাওদিয়া আর তার সাধারণ মানুষ নিয়ে এ উপন্যাসের পটভূমি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের অন্তর্গত টানাপোড়েন ও অস্তিত্ব সংকট শশী চরিত্রের মাধ্যমে প্রকাশিত। লোকায়ত ভাষায় প্রেম নিবেদন করে কুসুম, কিন্তু শশীর কাছ থেকে সাড়া না পাওয়ায় তার আত্মিক মৃত্যু ঘটে। এ উপন্যাসে বিভিন্ন চরিত্র ক্রিয়াশীল থাকলেও তারা চারিত্রিক দৃঢ়তা নিয়ে দাঁড়াতে পারেনি, পুতুলের মতো অন্যের অল্প ধাক্কাতেই চালিত হয়েছে। চরিত্র : শশী, কুসুম।
ডিমের সাদা অংশে থাকে -
Correct Answer:
খ: অ্যালবুমিন
Explanation:
ডিমের সাদা অংশে থাকে - সঠিক উত্তর অ্যালবুমিন .ডিমের সাদা অংশে ‘অ্যালবুমিন’ নামক প্রোটিন থাকে। ডিমের কুসুমে আয়রন, ভিটামিন বি - ২ , বি - ১২ এবং ডি রয়েছে। মূলত ডিমে ‘ভিটামিন সি’ একেবারেই অনুপস্থিত। সূর্যমূখী তেলে লিনোলিক এসিড থাকে। মধু ও অধিকাংশ মিষ্টি ফলে গ্লুকোজ থাকে।
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
Correct Answer:
খ: ডি.এল.রায়
Explanation:
'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে? সঠিক উত্তর ডি.এল.রায় . ‘সম্রাট শাজাহানের ওপর রচিত প্রথম নাটক ‘সাজাহান’ (১৯০৯) । ডি.এল রায়ই প্রথম শাহজাহানকে নিয়ে নাটক লেখেন।‘ ধনধান্য পুষ্প ভরা’ – গানটি এ নাটকের। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক।
গাছের শারীরিক বৃদ্ধি হয় কোন সারে?
Correct Answer:
ঘ: Urea
Explanation:
গাছের শারীরিক বৃদ্ধি হয় কোন সারে? সঠিক উত্তর Urea গাছের শারীরিক বৃদ্ধি করে ইউরিয়া সার। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ৪৬% , যা গাছের শিকড়ের বৃদ্ধি, ডালপালা ও কাণ্ড বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করে। MP - সার উদ্ভিদে শর্করা বা শ্বেতসার দ্রব্য পরিবহনে সহায়তা করে। টিএসপি সার ফলের পরিপক্বতা ত্বরান্বিত করে এবং ফুল, ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে।
'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের কবি কে?
Correct Answer:
ক: শামসুর রহমান
Explanation:
'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের কবি কে? সঠিক উত্তর শামসুর রহমান বাংলা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক শামসুর রাহমানের মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এ কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এ কাব্যটি ১৯৭১ সালের শহিদদের প্রতি উৎসর্গ করা হয় । এ গ্রন্থের ৩৮ টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ ‘স্বাধীনতা তুমি ‘ইত্যাদি।
'আশায় বসতি ' কোন কবির রচনা ?
Correct Answer:
খ: আহসান হাবীব
Explanation:
'আশায় বসতি ' কোন কবির রচনা ? সঠিক উত্তর আহসান হাবীব আহসান হাবীবের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘আশায় বসতি’ (১৯৭৪) ।
মৌলিক সংখ্যা শুরু হয়েছে
Correct Answer:
খ: 2
Explanation:
মৌলিক সংখ্যা শুরু হয়েছে সঠিক উত্তর 2 মৌলিক সংখ্যা : যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি : ১ এবং সংখ্যাটি। যেমন : ২, ৩, ৫, ৭ ... ইত্যাদি মৌলিক সংখ্যা । সুতরাং মৌলিক সংখ্যা শুরু হয়েছে ২ থেকে।
The plural form of phenomenon is -
Correct Answer:
B: Phenomena
Explanation:
The plural form of phenomenon is - Correct Answer Phenomena Phenomenon – ইন্দ্রিয়গোচর বস্তু, দৃশ্যবস্তু (Singular form )। এর Plural form হলো – Phenomena.
'তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Correct Answer:
খ: তৃষ্ণা + ঋত
Explanation:
'তৃষ্ণার্ত' এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর তৃষ্ণা + ঋত বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে অ - কার কিংবা আ - কারের পর ‘ঋত’ শব্দ থাকলে (অ, আ + ঋ) উভয়ে মিলে ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ এবং পরবর্তী বর্ণে রেফ লেখা হয় । যেমন : অ + ঋ = আর – শীত + ঋত = শীতার্ত আ + ঋ = আর - - - তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত ।
কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে?
Correct Answer:
ক: ১৮০১ খ্রি.
Explanation:
কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কোন সালে? সঠিক উত্তর ১৮০১ খ্রি. বাংলায় কর্মরত ইস্ট - ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসারদের দেশীয় ভাষা শিক্ষা দেয়ার উদ্দেশ্য লর্ড ওয়েলেসলি কর্তৃক ৪ মে, ১৮০০ সালে কলকাতার লালবাজারে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এতে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ খ্রি.। কলকাতার ফোর্ট উইলিয়াম কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে। আর এ কমপ্লেক্সের অভ্যন্তরে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল বলে, এর নাম হয় ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন উইলিয়াম কেরি।
'যতকাল রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা / বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহামন"। এই পংক্তির রচয়িতা কে?
Correct Answer:
গ: অন্নদা শংকর রায়
Explanation:
'যতকাল রবে পদ্মা মেঘনা গৌরি যমুনা / বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহামন"। এই পংক্তির রচয়িতা কে? সঠিক উত্তর অন্নদা শংকর রায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে শেষ পর্যায়ে বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন। কবিতার চরণ চারটি নিম্নরূপ:‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমানততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমানতবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। ’
My father went home last night; Here 'home' is a/an -
Correct Answer:
B: adverb
Explanation:
My father went home last night; Here 'home' is a/an - Correct Answer adverb . যে Word দ্বারা Noun বা pronoun ব্যতীত Verb , adjective অথবা অন্য adverb কে নির্দেশ করে, তাকে adverb বলে। প্রদত্ত বাক্যে home শব্দটি ‘went’ verb কে – modify করেছে বলে, এটি adverb ।
The indirect speech of , He said, 'You liar .' is -
Correct Answer:
D: He called me a liar
Explanation:
The indirect speech of , He said, 'You liar .' is - Correct Answer He called me a liar He called me a liar.
০.০৭ এর ৩% = কত?
Correct Answer:
গ: ০.২১%
Explanation:
০.০৭ এর ৩% = কত? সঠিক উত্তর ০.২১% . যে Word দ্বারা Noun বা pronoun ব্যতীত Verb , adjective অথবা অন্য adverb কে নির্দেশ করে, তাকে adverb বলে। প্রদত্ত বাক্যে home শব্দটি ‘went’ verb কে – modify করেছে বলে, এটি adverb ।
She aspires ...... a scientific career.
Correct Answer:
C: to
Explanation:
She aspires ...... a scientific career. Correct Answer to Aspire to – আকাঙ্ক্ষা করা। বাক্যটির অর্থ - সে বৈজ্ঞানিক পেশার আকাঙক্ষা করে।
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে -
Correct Answer:
খ: স্বরাজ প্রতিষ্ঠা
Explanation:
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার মূল সুর হচ্ছে - সঠিক উত্তর স্বরাজ প্রতিষ্ঠা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (সেপ্টেম্বর,১৯২২)। প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে মানবতার অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে তিনি ‘অগ্নিবীণা’ কাব্য রচনা করেন। এ কাব্যের অন্যতম কবিতা ‘বিদ্রোহী ‘কবিতাটি অসহযোগ আন্দোলন (১৯২০ - ২২) প্রেক্ষাপটে লেখা। কিন্তু অসহযোগে আন্দোলন মহাত্মা গান্ধী প্রত্যাহার করলে, যে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয় এবং এ অবস্থা থেকে উত্তোণের জন্য’স্বরাজ দল’ গঠিত হয়। কাজী নজরুল ইসলাম অসহযোগ আন্দোলন ও স্বরাজ দলের অনত্যম সহযোগী হিসেবে বিশেষ ভূমিকা পালন করেন এবং ভারতকে ব্রিটিশমুক্ত করার লক্ষ্যে তিনি বিদ্রোহী কবিতার মাধ্যমে তাঁর প্রতিবাদ ও প্রতিরোধের বিপ্লবী মূর্তির প্রকাশ ঘটান।
একটি বর্গক্ষেত্রের ৪০৪ .৪১ বর্গমিটার হলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে -
Correct Answer:
ঘ: 20.1
Explanation:
একটি বর্গক্ষেত্রের ৪০৪ .৪১ বর্গমিটার হলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে - সঠিক উত্তর 20.1 বর্গের বাহুর দৈর্ঘ্য হবে - ৪০৪.০১ এর বর্গমূল = ২১.১ মিটার।
হাঙ্গর মাছের তেলে কোন ভিটামিন থাকে?
Correct Answer:
গ: ভিটামিন A এবং D
Explanation:
হাঙ্গর মাছের তেলে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর ভিটামিন A এবং D হাঙ্গর মাছের তেলে ভিটামিন এ এবং ভিটামিন ডি হাকে। হাঙ্গর মাছে প্রচুর ভিটামিন এ এবং ডি থাকার কারণে মানুষ দীর্ঘকাল ধরে এটি গ্রহণ করেছে। সাধারণত শিশুদের ভিটামিন ডি এর অভাব পূরণে ক্যাপসুল আকারে হাঙ্গর মাছের তেল খাওয়ানো হয়।
বাকস্বাধীনতা , মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদবলে?
Correct Answer:
খ: ৩৯ অনুচ্ছেদ
Explanation:
বাকস্বাধীনতা , মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদবলে? সঠিক উত্তর ৩৯ অনুচ্ছেদ বাংলাদেশ সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদবলে বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়। বাংলাদেশে সংবিধানের ৩৬ নং ৩৭ নং ও ৩৮ নং অনুচ্ছেদে যথাক্রমে চলাফেরার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
'বনলতা সেন' কোন কবির কাব্যগ্রন্থের নাম?
Correct Answer:
গ: জীবনানন্দ দাশ
Explanation:
'বনলতা সেন' কোন কবির কাব্যগ্রন্থের নাম? সঠিক উত্তর জীবনানন্দ দাশ . ৩০ টি কবিতার সমন্বয়ে জীবনানন্দ দাশ রচনা করেন ‘বনলতা সেন’ (১৯৪২) কাব্যগ্রন্থ। ভারতীয় পুরাণের অন্তর্ভুক্ত বিষয় যেমন বিদিশা, শ্রাবস্তী উঠে এসেছে, তেমনি বেতের ফলের মতো বা পাখির নীড়ের মতো চোখ ইত্যাদি উপমাগুলোর সার্থক প্রয়োগ ঘটিয়েছেন এ কাব্যে। এ কাব্যের ‘বনলতা’ সেন’ কবিতাটি তিনি এডগার এলেন পোর ‘টু হেলেন’ কবিতার অনুকরণে রচনা করেন।
বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?
Correct Answer:
গ: IBM 1620
Explanation:
বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল? সঠিক উত্তর IBM 1620 বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল ছিল IBM - 1620। এ কম্পিউটারটি ১৯৬৪ সালে ঢাকার পরমাণু শক্তি কেন্দ্রে প্রথম স্থাপন করা হয়। এটি ছিল আইবিএম কোম্পানির - ১৬২০ সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার। ১৯৬৯ সালে IBM - 360 কম্পিউটারটি পরিসংখ্যান ব্যুরোতে স্থাপন করা হয়।
∫ (x) =x3+ax3+2x3=0 হলে, a এর মান কত?
Correct Answer:
গ: -03
Explanation:
∫ (x) =x3+ax3+2x3=0 হলে, a এর মান কত? সঠিক উত্তর -03 f(x) = x3 + ax3 + 2x3 + = 0 = > x3 ( 1 + a + 2 ) = 0 = > a + 3 = 0 ∴ a = - 3
সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি?
Correct Answer:
ক: পদ্মবতী
Explanation:
সপ্তদশ শতকের কবি আলাওলের প্রধান কাব্য কোনটি? সঠিক উত্তর পদ্মবতী ‘পদ্মাবতী’ (১৬৪৮) মহাকবি আলাওলের প্রথম ও প্রধান রচনা, যা ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেমকাব্য। মালিক মুহম্মদ জায়সীর হিন্দি ভাষায় রচিত ‘ পদুমাবৎ’ অবলম্বনে মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল কোরেশী মাগন ঠাকুরের অনুপ্রেরণায় ‘পদ্মাবতী’ কাব্য রচনা করেন। পদ্মাবতী কাব্য দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্ব হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্মসেনের সফল অভিযান এবং দ্বিতীয় পর্বে আছে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজীর ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ। এ কাব্যে হিরামন নামে একটি শুকপাখির ভূমিকা উল্লেখযোগ্য । এ কাব্যে কবির নাগরিক শিক্ষা, রুচির বৈদগ্ধ্য রুপ , ভাবের গভীরতা, ভাষা ও অলংকার প্রয়োগে বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায় বলে ‘পদ্মাবতী’কে আলাওলের শ্রেষ্ঠ রচনা বলা হয় । এ কাব্যের বিখ্যাত পঙক্তি - ‘তাম্বুল রাতুল হৈল অধর পরশে’।
....... than he left the place .
Correct Answer:
B: No sooner had he seen the police
Explanation:
....... than he left the place . Correct Answer No sooner had he seen the police No sooner had ... than থাকলে, ১ম অংশে Verb এর Past Participle এবং পরের অংশে verb – এবং past form হয় । অতএব শূন্যস্থানে No sooner had he seen the police বসবে।
ঐতিহাসিক 'পানাম নগর' কোথায় অবস্থিত?
Correct Answer:
ক: সোনারগাঁও এ
Explanation:
ঐতিহাসিক 'পানাম নগর' কোথায় অবস্থিত? সঠিক উত্তর সোনারগাঁও এ পানাম নগর’ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি প্রাচীন শহর। সোনারগাঁও এর ২০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই নগরীটি গড়ে ওঠে। সুলতানী আমলে ‘পানাম’ ছিল সোনারগাঁও এর রাজধানী। মাহস্থানগড় এবং ময়নামতি যথাক্রমে বগুড়া এবং কুমিল্লা জেলার পুরাকীর্তি।
মরিশাস দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত ?
Correct Answer:
ঘ: ভারত মহাসাগরে
Explanation:
মরিশাস দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত ? সঠিক উত্তর ভারত মহাসাগরে মরিশাস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরের একটি দ্বীপপুঞ্জ। মরিশাস দ্বীপপুঞ্জের পুরো নাম – ‘রিপাবলিক অব মরিশাস’ যা আফ্রিকা মহাদেশের দক্ষিণ - পূর্ব উপকূলে অবস্থিত। মরিশাস দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ললুইস এবং মুদ্রার নাম মরিশাসীয় রুপি।
BIPSOT-বলতে কী বোঝেন?
Correct Answer:
ঘ: Bangladesh Inland Police Service Operation and Training
Explanation:
BIPSOT-বলতে কী বোঝেন? সঠিক উত্তর Bangladesh Inland Police Service Operation and Training BIPSOT - । এর পূর্ণরুপ – Bangladesh Institute of Peace Support Operation Training. BIPSOT - হলো সামরিক মালিকানাধীন এবং পরিচালিত একটি সংস্থা ,যা জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী প্রেরণের জন্য বাংলাদেশের সেনা ও পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেয়। BIPSOT - এর সদরদপ্তর রাজেন্দ্রপুর সেনানিবাস, গাজীপুর।
'পায়ের আওয়াজ পাওয়া যায় ' কাব্যনাট্যের বিষয় কী?
Correct Answer:
খ: মুক্তিযুদ্ধ
Explanation:
'পায়ের আওয়াজ পাওয়া যায় ' কাব্যনাট্যের বিষয় কী? সঠিক উত্তর মুক্তিযুদ্ধ . সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক অন্যতম নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ (১৯৭৬) । এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচিত তাঁর সর্বাধিক সার্থক ও মঞ্চসফল কাব্যনাট্য। এ নাটকে দেখা যায়, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিবাহিনী গ্রামে প্রবেশ করে। এ সংবাদে গাঁয়ের মাতব্বর আতঙ্কিত হয়ে পড়ে। কারণ, সে ছিল হানাদার বাহিনীর দালাল। সে দালালী করে শত্রু বাহিনীকে সহযোগিতা করেছে। সে গ্রামের অল্পবয়সী মেয়েদেরকে পাকবাহিনীর হাতে তুলে দিয়েছে, কিন্তু পাপের পরিণাম হিসেবে নিজের মেয়েকেও তাদের হাতে তুলে দিতে হয়। ফলে ঐ মাতব্বর অনুতপ্ত হয়ে বুকফাটা আর্তনাদে আকাশ - বাতাস কাঁপিয়ে তুলে। শেষে মুক্তিযোদ্ধাদের বিচারে তার মৃত্যুদণ্ড হয়। সৈয়দ শামসুল হক অসাধারণ দক্ষতায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়। নাটকে মুক্তিযুদ্ধকে প্রতিফলিত করেন।
'আমি তাকে নাচতে দেখলাম' - Its English translation is -
Correct Answer:
খ: I saw her to dance .
Explanation:
'আমি তাকে নাচতে দেখলাম' - Its English translation is - সঠিক উত্তর I saw her to dance . Infinitive - To + V1 (Present/Base Form of Verb).
কুইবেক প্রদেশ কোন দেশের অংশ?
Correct Answer:
খ: কানাডা
Explanation:
কুইবেক প্রদেশ কোন দেশের অংশ? সঠিক উত্তর কানাডা কুইবেক উত্তর আমেরিকা মহাদেশের রাষ্ট্র কানাডার পূর্বভাগে অবস্থিত দেশটির বৃহত্তম প্রদেশ এবং জনসংখ্যার দিক দিয়ে কানাডার বৃহত্তম প্রদেশ। কুইবেক প্রদেশের রাজধানী - কুইবেক সিটি। এ প্রদেশে ফরাসি ভাষাভাষি জনগোষ্ঠী সবচেয়ে বেশি বাস করে।
জটিল সংখ্যার সেট ∅ গঠিত হয়-
Correct Answer:
খ: {x +iy; x,y ∈R}
Explanation:
জটিল সংখ্যার সেট ∅ গঠিত হয়- সঠিক উত্তর {x +iy; x,y ∈R} জটিল সংখ্যার সেট ∅ গঠিত হয় - {x + iy; x,y ∈R}
' Come into question' means .....
Correct Answer:
A: to become a matter for doubt
Explanation:
' Come into question' means ..... Correct Answer to become a matter for doubt Come into question – Idiom টির বাংলা অর্থ – সন্দেহের কারণ , অর্থাৎ To become a matter for doubt.
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন -
Correct Answer:
ক: ১৯১৩ খ্রি.
Explanation:
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন - সঠিক উত্তর ১৯১৩ খ্রি. রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ কাবগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাননি। তিনি ১৯১৩ সালের নভেম্বর মাসে নোবেল পুরস্কার পান ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ ‘Song Offerings ‘ এর জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় এবং সাহিত্যে একমাত্র নোবেলজয়ী বাঙালি।